realme C01 4G - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 20 Oct 2026 13:11:11 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 6500mAh ব্যাটারি সহ লঞ্চ হল নতুন সস্তা স্মার্টফোন realme C01! রয়েছে 4GB RAM https://www.91mobiles.com/bengali/realme-c01-launched-in-vietnam-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/realme-c01-launched-in-vietnam-check-price-and-specifications-details-in-bengali/#respond Tue, 20 Oct 2026 13:11:11 +0000 https://www.91mobiles.com/bengali/?p=84430 গ্লোবাল মার্কেটে লঞ্চ হল realme C01 4G

The post 6500mAh ব্যাটারি সহ লঞ্চ হল নতুন সস্তা স্মার্টফোন realme C01! রয়েছে 4GB RAM first appeared on 91Mobiles Bengali.

]]>
সস্তা স্মার্টফোন বাজারে রিয়েলমি তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে লো বাজেট সেগমেন্টে realme C01 ফোনটি পেশ করা হয়েছে। আপাতত এই ফোনটি ভিয়েতনামে সেল করা হবে। 4GB RAM এবং Unisoc T7250 প্রসেসর সহ এই ফোনে 6500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।

realme C01 ফোনের দাম

ভিয়েতনামের শপিং সাইটে realme C01 ফোনটি 4GB RAM + 64GB Storage সহ লিস্টেড করা হয়েছে এবং এই ফোনের দাম রাখা হয়েছে 5,990,000 ডং অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 20 হাজার টাকার কাছাকাছি। এই ফোনটি Orange, Silver ও Black কালার অপশনে সেল করা হবে।

realme C01 ফোনের স্পেসিফিকেশন

এই ফোনে 720 x 1520 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.8-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। ওয়াটার ড্রপ নচ স্টাইলের এই স্ক্রিন LCD প্যানেল দিয়ে তৈরি। realme C01 ফোনের স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 900nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই ডিসপ্লের সুরক্ষার জন্য এতে পান্ডা গ্লাস লেয়ার যোগ করা হয়েছে।

realme C01 ফোনটি Android 16 বেস্ড realme UI অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে Unisoc T7250 চিপসেট রয়েছে। 12nm আর্কিটেকচারে তৈরি 1.6GHz থেকে 1.8GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Mali-G57 GPU দেওয়া হয়েছে।

গ্লোবাল মার্কেটে realme C01 ফোনটি 4GB RAM ও 64GB ইন্টারনাল স্টোরেজ সহ পেশ করা হয়েছে। এছাড়াও এই ফোনটিতে মেমরি কার্ড স্লট যোগ করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশের সঙ্গে 8MP রেয়ার ক্যামেরা এবং ফ্রন্ট প্যানেলে 5MP সেলফি ক্যামেরা রয়েছে।

realme C01 ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হল ফোনটির বড় ব্যাটারি। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 6500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। একবার ফুল চার্জে এই ফোনে দীর্ঘ সময় পর্যন্ত ব্যাক‌আপ পাওয়া যাবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 15W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

কানেক্টিভিটি ফিচার হিসাবে realme C01 4G ফোনে ডুয়েল-ব্যান্ড Wi-Fi, Bluetooth 5.2 এবং NFC রয়েছে। এই ফোনে 3.5mm হেডফোন জ্যাক দেওয়া হয়েছে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP64 রেটিং যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনে সিকিউরিটি ও ফোন আনলকের জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

The post 6500mAh ব্যাটারি সহ লঞ্চ হল নতুন সস্তা স্মার্টফোন realme C01! রয়েছে 4GB RAM first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/realme-c01-launched-in-vietnam-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0