Realme C21 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 19 Aug 2021 19:07:39 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 হতবাক Realme ফ‍্যানরা, বাড়ানো হয়েছে Realme 8 5G, Narzo 30 4G, Realme C21 এবং Realme C25s এর দাম https://www.91mobiles.com/bengali/realme-8-5g-narzo-30-4g-c21-c25s-price-increased-in-india/ https://www.91mobiles.com/bengali/realme-8-5g-narzo-30-4g-c21-c25s-price-increased-in-india/#respond Mon, 16 Aug 2021 10:58:49 +0000 https://www.91mobiles.com/bengali/?p=17857 দাম বেড়েছে রিয়েলমি স্মার্টফোনের

The post হতবাক Realme ফ‍্যানরা, বাড়ানো হয়েছে Realme 8 5G, Narzo 30 4G, Realme C21 এবং Realme C25s এর দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতীয় স্মার্টফোন মার্কেটে একের পর এক স্মার্টফোন ব্র‍্যান্ড তাদের স্মার্টফোনের দাম বাড়িয়েই চলেছে। শাওমি এর আগে তাদের বেশ কিছু স্মার্টফোন মডেলের দাম বাড়িয়ে দিয়েছে। এবার রিয়েলমি একসঙ্গে তাদের 4টি স্মার্টফোনের দাম বৃদ্ধি করে স্মার্টফোন প্রেমীদের অবাক এবং এক‌ই সঙ্গে হতাশ করেছে। কোম্পানির পক্ষ থেকে তাদের Realme 8 5G, Narzo 30 4G, Realme C21 এবং Realme C25s ফোনগুলির দাম বাড়ানো হয়েছে এবং আজ থেকেই অফলাইন মার্কেটে এই ফোনগুলির নতুন দাম কার্যকর করে দেওয়া হয়েছে। অর্থাৎ আজ থেকেই কোম্পানির এই ফোনগুলি বেশি দাম দিয়ে কিনতে হবে।

আরও পড়ুন: 25 বছরের যুবকের খুলিতে ফ্র‍্যাকচার, Apple Watch এর Fall Detection ফিচারের দৌলতে এমারজেন্সি হেল্প

Realme 8 5G এর নতুন দাম

কোম্পানির পক্ষ থেকে তাদের Realme 8 5G এর দাম 500 টাকা বাড়ানো হয়েছে। দাম বাড়ানোর পর ফোনটির 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 14,999 টাকা দিয়ে কিনতে হবে যা আগে 14,499 টাকার বিনিময়ে সেল করা হতো। এক‌ইভাবে Realme 8 5G এর 15,499 টাকা দামের 4 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম বেড়ে 15,999 টাকা এবং 17,499 টাকা দামের 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম বেড়ে 17,999 টাকা হয়ে গেছে।

Realme Narzo 30 4G এর নতুন দাম

কোম্পানির Realme Narzo 30 4G ফোনটির‌ও তিনটি ভেরিয়েন্টের দাম 500 টাকা করে বাড়িয়ে দেওয়া হয়েছে। বর্তমানে ফোনটির 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 12,499 টাকা থেকে বেড়ে 12,999 টাকা হয়ে গেছে। এক‌ইভাবে Realme Narzo 30 4G এর 6 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট কেনার জন্য এখন 13,499 টাকার বদলে 13,999 টাকা এবং 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের জন্য 14,499 টাকার বদলে 14,999 টাকা দাম দিতে হবে।

আরও পড়ুন: Airtel vs Jio vs Vi: 60 দিন ভ‍্যালিডিটির কোন কোম্পানির প্রিপেইড প্ল‍্যান বেস্ট?

Realme C21 এর নতুন দাম

Realme C21 এর উভয় ভেরিয়েন্টের দাম 500 টাকা করে বাড়ানো হয়েছে। ফোনটির 3 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরি ভেরিয়েন্ট আগে 8,499 টাকা দামে সেল করা হতো যা এখন বাড়িয়ে 8,999 টাকা করে দেওয়া হয়েছে। এক‌ইভাবে ফোনটির 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 9,999 টাকা থেকে বাড়িয়ে 9,499 টাকা করে দেওয়া হয়েছে।

Realme C25s এর নতুন দাম

ভারতের মার্কেটে লেটেস্ট Realme C25s ফোনটির 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম এতদিন 10,499 টাকা ছিল যা এখন 500 টাকা বাড়িয়ে 10,999 টাকা করে দেওয়া হয়েছে। এক‌ইভাবে ফোনটির 11,499 টাকা দামের 4 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 11,499 টাকা থেকে বাড়িয়ে 11,999 টাকা করে দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post হতবাক Realme ফ‍্যানরা, বাড়ানো হয়েছে Realme 8 5G, Narzo 30 4G, Realme C21 এবং Realme C25s এর দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/realme-8-5g-narzo-30-4g-c21-c25s-price-increased-in-india/feed/ 0
লো বাজেটের Realme C21 এর দাম গেলো বেড়ে, জানুন নতুন দাম https://www.91mobiles.com/bengali/realme-c21-price-hike-in-india/ https://www.91mobiles.com/bengali/realme-c21-price-hike-in-india/#respond Mon, 19 Jul 2021 07:24:23 +0000 https://www.91mobiles.com/bengali/?p=17289 আবারো দাম বাড়লো Realme C21 স্মার্টফোনের

The post লো বাজেটের Realme C21 এর দাম গেলো বেড়ে, জানুন নতুন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
বিগত কিছু দিন ধরে স্মার্টফোন কোম্পানি গুলি ভারতে নিজের ফোনের দাম বাড়িয়ে চলেছে। আবার Realme কিছু দিন আগে লঞ্চ হ‌ওয়া নিজের সস্তা 5G ফোন Realme 8 5G এর দাম বাড়িয়ে ছিল। আবার এখন কোম্পানি নিজের লো বাজেটের Realme C21 এর দাম বাড়ালো। ফোনের দুটি র‍্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টের দাম বাড়ানো হয়েছে। আপনাকে মনে করিয়ে দিই যে Realme এর C সিরিজের মধ্যে এই ফোনটি এই বছরের এপ্রিলে পেশ করা হয়েছিল। আসুন আগে আপনাকে Realme C21 এর নতুন দামের সাথেই ফোনের সব স্পেসিফিকেশন্সের সম্পর্কে জানাই।

নতুন দাম

91মোবাইল্স অফলাইন স্টোরের মাধ্যমে Realme C21 এর দাম বাড়ার খবর জানতে পেরেছে। ফোনের দুটি র‍্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টের দামে 500 টাকা বাড়ানো হয়েছে। Realme C21 স্মার্টফোনের 3GB র‍্যাম আর 32GB স্টোরেজের দাম এখন 8,499 টাকা আর 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 9,499 টাকা হয়ে গেছে।

Realme C21 এর specifications

যদি কথা বলা হয় এই ফোনের স্পেসিফিকেশন্সের তাহলে এই ফোনে 6.5 ইঞ্চি এইচডি+ (720×1,600 পিক্সেল) ডিসপ্লে দেওয়া আছে, যার সাথে 20:9 আস্পেক্ট রেশিও আছে। এছাড়া ফোনটি অক্টাকোর মিডিয়াটেক হেলিয়ো জী35 প্রসেসর যুক্ত। ফোনে 3GB র‍্যাম আর 4GB র‍্যামের সাথে 32 জিবি আর 64 জিবি স্টোরেজ আছে, যা মাইক্রো এসডি কার্ডের সাহায্যে 256 জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ফোটোগ্রাফির জন্য রিয়েলমি সি21 এ আপনি ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ পাবেন, যার প্রাইমারি ক‍্যামেরা 13 মেগাপিক্সেলের, এছাড়া এতে আপনি দুটি 2 মেগাপিক্সেলের সেন্সর পাবেন। সেল্ফি এবং ভিডিও কলিঙের জন্য ফোনে 5 মেগাপিক্সেলের ক‍্যামেরা আছে।

কানেক্টিভিটির জন্য ফোনে 4জি এলটিই, Wi-Fi 802.11 b/g/n, ব্লুটুথ ভি5.0, জিপিএস/এ/জিপিএস, মাইক্রো-ইউএসবি আর 3.5mm হেডফোন জ‍্যাক আছে। ফোনে 5,000 এম‌এএইচ এর ব‍্যাটারী দেওয়া আছে, যার সাথে রিভার্স চার্জিং সাপোর্ট‌ও আছে। এছাড়া রিয়েলমি সি21 ফোন অ্যান্ড্রয়েড 10 আধারিত Realme UI এ কাজ করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post লো বাজেটের Realme C21 এর দাম গেলো বেড়ে, জানুন নতুন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/realme-c21-price-hike-in-india/feed/ 0
ভারতে এল Realme C20 এবং Realme C21, কম দামে পাওয়া যাবে দুর্দান্ত ফিচার https://www.91mobiles.com/bengali/realme-c20-and-realme-c21-launched-check-price-in-india-specifications-and-features/ https://www.91mobiles.com/bengali/realme-c20-and-realme-c21-launched-check-price-in-india-specifications-and-features/#respond Thu, 08 Apr 2021 08:00:14 +0000 https://www.91mobiles.com/bengali/?p=15436 ভারতে লঞ্চ হল Realme C20 এবং Realme C21

The post ভারতে এল Realme C20 এবং Realme C21, কম দামে পাওয়া যাবে দুর্দান্ত ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
রিয়েলমি আজ ভারতে তাদের ‘রিয়েলমি সি’ সিরিজের এক সঙ্গে তিনটি লো বাজেট ক‍্যাটাগরির স্মার্টফোন পেশ করেছে। কোম্পানির পক্ষে থেকে Realme C20, Realme C21 এবং Realme C25 স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। কিছু দিন কোম্পানি ভারতে লঞ্চের আগে বিভিন্ন মার্কেটে ফোন তিনটি পেশ করেছিল। এই পোস্টে আমরা Realme C20 এবং Realme C21 সম্পর্কে কথা বলব। Realme C25 সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন।

Realme C20 এবং Realme C21 এর ডিজাইন ও ডিসপ্লে

ডিজাইনের দিক থেকে কোম্পানির ‘রিয়েলমি সি’ সিরিজের Realme C20 ও Realme C21 ফোনদুটি কোম্পানির পুরোনো ফোনগুলির মতোই। উভয় স্মার্টফোনে পলিকার্বনেট ব‍্যাক প‍্যানেল ব‍্যবহার করা হয়েছে। ফোনদুটির ব‍্যাক প‍্যানেলে রেক্ট‍্যাঙ্গুলার ক‍্যামেরা মডিউল রয়েছে। এই দুটি ফোনেই 6.5 ইঞ্চির এইচডি+ ওয়াটারড্রপ নচ দেওয়া হয়েছে।

Realme C20 এবং Realme C21 এর হার্ডওয়্যার ও ব‍্যাটারি

কোম্পানির Realme C20 এবং Realme C21 দুটি ফোন‌ই মিডিয়াটেক হেলিও জি35 চিপসেটে রান করে। তবে র‍্যামের দিক থেকে উভয় ফোনে পার্থক্য লক্ষনীয়। কোম্পানির Realme C20 ফোনটিতে 2 জিবি র‍্যামের সঙ্গে 32 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। তবে Realme C21 ফোনটি 3 জিবি ও 4 জিবি র‍্যামের সঙ্গে পেশ করা হয়েছে। Realme C20 এবং Realme C21 দুটি ফোনেই 5,000 এম‌এএইচের ব‍্যাটারি আছে। Realme C21 ফোনটি আবার রিভার্স চার্জিং ফিচার‌ও সাপোর্ট করে।

Realme C20 ও Realme C21 এর ক‍্যামেরা

কোম্পানির নতুন Realme C20 এ 8 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন‍্য‌ও এতে 8 মেগাপিক্সেলের‌ই ফ্রন্ট ক‍্যামেরা রয়েছে। অন‍্যদিকে Realme C21 ফোনটিতে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স ও 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর রয়েছে। সেলফির জন্য এতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা যোগ করা হয়েছে।

Realme C20 ও Realme C21 এর সফটওয়্যার ও কানেক্টিভিটি

Realme C20 ও Realme C21 দুটি ফোন‌ই অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে রিয়েলমি ইউআইতে কাজ করে। কানেক্টিভিটি ফিচার হিসেবে উভয় ফোনে ডুয়েল 4জি সিম, ওয়াইফাই, ব্লুটুথ ও 3.5 এম‌এম অডিও জ‍্যাক রয়েছে। সিকিউরিটির জন্য Realme C21 এর ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। কোম্পানির Realme C20 ফোনটি কুল ব্লু এবং কুল গ্ৰে কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। অন‍্যদিকে Realme C21 ফোনটি ক্রস ব্লু ও ক্রস ব্ল‍্যাক কালার ভেরিয়েন্টে সেল করা হবে।

Realme C20 এবং Realme C21 এর দাম ও সেল

আগেই বলেছি কোম্পানি তাদের Realme C20 ফোনটি একটি এবং Realme C21 ফোনটি দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। Realme C20 ফোনটি 2 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরিসহ 6,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। অন‍্যদিকে Realme C21 ফোনটির 3 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 7,999 টাকা। এক‌ইভাবে ফোনটির 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 8,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে।

আগামী 13 এপ্রিল দুপুর 12টার সময় শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে Realme C20 ফোনটির প্রথম সেল অনুষ্ঠিত করা হবে। এক‌ইভাবে Realme C21 ফোনটির প্রথম সেল আগামী 14 এপ্রিল দুপুর 12টার সময় হবে। ফ্লিপকার্টের পাশাপাশি রিয়েলমির অনলাইন স্টোর থেকেও ফোনদুটি কেনা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post ভারতে এল Realme C20 এবং Realme C21, কম দামে পাওয়া যাবে দুর্দান্ত ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/realme-c20-and-realme-c21-launched-check-price-in-india-specifications-and-features/feed/ 0
আগামীকাল ভারতে লঞ্চ হবে তিনটি নতুন Realme স্মার্টফোন https://www.91mobiles.com/bengali/realme-c20-c21-c25-india-launch-event-how-to-watch-live-know-price/ https://www.91mobiles.com/bengali/realme-c20-c21-c25-india-launch-event-how-to-watch-live-know-price/#respond Wed, 07 Apr 2021 14:00:15 +0000 https://www.91mobiles.com/bengali/?p=15404 আগামীকাল লঞ্চ হবে তিনটি রিয়েলমি স্মার্টফোন

The post আগামীকাল ভারতে লঞ্চ হবে তিনটি নতুন Realme স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
রিয়েলমি আগামীকাল ভারতে তাদের লো বাজেট ক‍্যাটাগরির পরিধি আরও বিস্তার করতে চলেছে। কোম্পানির ফ‍্যানরা কালকে একটু বেশিই খুশি হবে বলে মনে করা হচ্ছে, কারণ একটি বা দুটি নয়, আগামীকাল এক সঙ্গে তিন তিনটি স্মার্টফোন ভারতে আনা হচ্ছে। এই তিনটি স্মার্টফোন কোম্পানির ‘সি’ সিরিজে Realme C20, Realme C21 এবং Realme C25 নামে পেশ করা হবে। এর আগে অন‍্যান‍্য মার্কেটে এই ফোনগুলি লঞ্চ করা হয়েছে।

কোম্পানির এই ইভেন্ট আগামীকাল অর্থাৎ 8 এপ্রিল দুপুর 12:30 এর সময় শুরু হবে। এটি একটি অনলাইন ইভেন্ট হতে চলেছে এবং কোম্পানি এর লাইভ ব্রডকাস্ট করবে। এই সুন্দর মুহুর্ত কোম্পানির সমস্ত ফ‍্যানদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য রিয়েলমি তাদের সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল‍্যাটফর্মে এই ইভেন্ট লাইভ দেখাবে। এছাড়া রিয়েলমি ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট ও কোম্পানির ইউটিউব চ‍্যানেলেও Realme C20, Realme C21 এবং Realme C25 এর লঞ্চ ইভেন্ট লাইভ দেখা যাবে।

Realme C25

ইন্দোনেশিয়াতে Realme C25 ফোনটি 720 × 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.52 ইঞ্চির এইচডি+ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ফোনের আসপেক্ট রেশিও 20:9। কোম্পানির এই বাজেট স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম বেসড রিয়েলমি ইউআই 2.0 তে কাজ করে। এছাড়া এতে মিডিয়াটেক হেলিও জি70 চিপসেট রয়েছে। Realme C25 এ 4 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ রয়েছে। এই ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে বাড়ানোর সুবিধা আছে।

ফোটোগ্রাফির জন্য Realme C25 ফোনটিতে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা যোগ করা হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Realme C25 এ 18 ওয়াট ফাস্ট চার্জিং ফিচারযুক্ত 6,000 এম‌এএইচের ব‍্যাটারি আছে। এছাড়া কানেক্টিভিটি ফিচার হিসেবে এতে ডুয়েল সিম স্লট, ওয়াইফাই 802.11 ভি/জি/এন, ব্লুটুথ 5.0, মাইক্রো ইউএসবি পোর্ট ও 3.5 এম‌এম হেডফোন জ‍্যাক রয়েছে।

লিক অনুযায়ী ভারতে Realme C25 ফোনটি 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000 এমএএইচের ব‍্যাটারির সঙ্গে লঞ্চ করা হবে। অন‍্যদিকে Realme C21 এ 10 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজিযুক্ত 5,000 এম‌এএইচের ব‍্যাটারি দেওয়া হবে বলে জানা গেছে। এক‌ইভাবে Realme C20 ফোনটিতেও 5,000 এম‌এএইচের ব‍্যাটারি দেওয়ার কথা শোনা যাচ্ছে। তবে এতে কোনো ফাস্ট চার্জিং টেকনোলজি থাকবে কি না সেবিষয়ে কিছু স্পষ্ট জানা যায়নি। লিক থেকে জানা গেছে Realme C21 ফোনে 6.5 ইঞ্চির এইচডি+ এলসিডি ডিসপ্লে দেওয়া হবে এবং Realme C20 তে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ থাকবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post আগামীকাল ভারতে লঞ্চ হবে তিনটি নতুন Realme স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/realme-c20-c21-c25-india-launch-event-how-to-watch-live-know-price/feed/ 0
Realme এর ট্রিপল ধামাকা, 8 এপ্রিল লঞ্চ করবে এক সঙ্গে তিনটি নতুন ও সস্তা স্মার্টফোন https://www.91mobiles.com/bengali/realme-c20-realme-c21-realme-c25-launch-date-in-india-april-8-and-flipkart-availability/ https://www.91mobiles.com/bengali/realme-c20-realme-c21-realme-c25-launch-date-in-india-april-8-and-flipkart-availability/#respond Thu, 01 Apr 2021 10:00:23 +0000 https://www.91mobiles.com/bengali/?p=15187 লঞ্চ হবে তিনটি রিয়েলমি স্মার্টফোন

The post Realme এর ট্রিপল ধামাকা, 8 এপ্রিল লঞ্চ করবে এক সঙ্গে তিনটি নতুন ও সস্তা স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
গতকাল খবর পাওয়া গিয়েছিল রিয়েলমি শীঘ্রই ভারতের মার্কেটে তাদের ‘সি’ সিরিজের তিনটি নতুন লো বাজেট স্মার্টফোন লঞ্চ করতে পারে। আজ কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে আগামী 8 এপ্রিল রিয়েলমি ভারতে তাদের Realme C25, Realme C21 এবং Realme C20 স্মার্টফোন লঞ্চ করবে। কোম্পানি মিডিয়া ইনভিটিশনে লঞ্চ ডেটের পাশাপাশি 6,000 এম‌এএইচের ব‍্যাটারীর কথা হাইলাইট করেছে। অন‍্যদিকে কোম্পানির এই নতুন তিনটি স্মার্টফোন শপিং সাইট ফ্লিপকার্টে দেখা গেছে, যার ফলে বোঝা যাচ্ছে ফোনগুলি ফ্লিপকার্টের মাধ্যমে সেল করা হবে।

10 হাজার টাকারও কম দাম

রিয়েলমি সি সিরিজের এই তিনটি ফোন‌ই ইতিমধ্যে আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ করা হয়েছে। ফলে ফোনগুলির সমস্ত ডিটেইলস আমরা আগে থেকেই জানি। আশা করা হচ্ছে ভারতে তিনটি স্মার্টফোন 10,000 টাকার‌ও কম দামে সেল করা হবে। এছাড়া 8 এপ্রিল কোম্পানি এই ফোনগুলির লঞ্চ ইভেন্ট তাদের টুইটার, ফেসবুক ও ইউটিউবের মাধ্যমে লাইভ করবে। 

Realme C25, Realme C21 এবং Realme C20 এর ডিজাইন

আপকামিং রিয়েলমি সি সিরিজের ফোন তিনটি এক‌ই রকম ডিজাইনের সঙ্গে পেশ করা হবে। এই তিনটি ফোনেই ওয়াটারড্রপ নচ ডিসপ্লে এবং ব‍্যাক প‍্যানেলে স্কোয়ার শেপের ক‍্যামেরা মডিউল দেওয়া হবে। তবে শুধুমাত্র Realme C21 এবং Realme C25 এর ব‍্যাক প‍্যানেলে রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।

Realme C25, Realme C21 এবং Realme C20 এর স্পেসিফিকেশন

কোম্পানির Realme C20 তে 6.5 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে এবং মিডিয়াটেক হেলিও জি35 চিপসেট দেওয়া হয়েছে। গ্লোবাল মার্কেটে এই এন্ট্রি লেভেল ফোনটি 2 জিবি র‍্যাম ও 32 জিবি স্টোরেজের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনে ফোটোগ্রাফির জন্য 8 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা এবং সেলফির জন্য 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা যোগ করা হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচের ব‍্যাটারী রয়েছে।

সিরিজের Realme C21 ফোনটির ফিচার ও স্পেসিফিকেশন অনেকটাই Realme C20 এর মতোই। এই ফোনেও 6.5 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে এবং মিডিয়াটেক হেলিও জি35 চিপসেট দেওয়া হয়েছে। এতে 3 জিবি র‍্যামের সঙ্গে 32 জিবি ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। ফোটোগ্রাফির জন্য Realme C21 এ 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর, 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের B&W সেন্সরযুক্ত ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনে 5,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে।

অবশেষে Realme C25 ফোনটিতে 6.5 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে এবং মিডিয়াটেক হেলিও জি70 চিপসেট দেওয়া হয়েছে। এই ফোনে 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ আছে। এতে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরযুক্ত ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ ও 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা যোগ করা হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Realme এর ট্রিপল ধামাকা, 8 এপ্রিল লঞ্চ করবে এক সঙ্গে তিনটি নতুন ও সস্তা স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/realme-c20-realme-c21-realme-c25-launch-date-in-india-april-8-and-flipkart-availability/feed/ 0
Realme C21 এর পরে এখন নতুন মোবাইল Realme C25 এসেছে, এই ফোনটি লো বাজেটে লঞ্চ হবে https://www.91mobiles.com/bengali/realme-c25-listed-on-geekbench-with-helio-p65-soc-4gb-ram-might-launch-soon/ https://www.91mobiles.com/bengali/realme-c25-listed-on-geekbench-with-helio-p65-soc-4gb-ram-might-launch-soon/#respond Mon, 08 Mar 2021 11:00:42 +0000 https://www.91mobiles.com/bengali/?p=14991 Realme গত সপ্তাহে টেক জগতে নিজের লো বাজেট স্মার্টফোন Realme C21 পেশ করেছিল। 5,000 এম‌এএইচ এর ব‍্যাটারি আর ট্রিপল ক‍্যামেরা যুক্ত স্মার্টফোন মালয়েশিয়া তে লঞ্চ হয়েছিল যার দাম প্রায় 8,000 টাকা ছিল। রিয়েলমি সি21 ইন্ডিয়ান মার্কেটে কবে কদম রাখবে তা এখনো নিশ্চিত রূপে কোনো তথ্য নেই কিন্তু এই ফোনের ইন্ডিয়া লঞ্চের আগে আরেকটি নতুন রিয়েলমি […]

The post Realme C21 এর পরে এখন নতুন মোবাইল Realme C25 এসেছে, এই ফোনটি লো বাজেটে লঞ্চ হবে first appeared on 91Mobiles Bengali.

]]>
Realme গত সপ্তাহে টেক জগতে নিজের লো বাজেট স্মার্টফোন Realme C21 পেশ করেছিল। 5,000 এম‌এএইচ এর ব‍্যাটারি আর ট্রিপল ক‍্যামেরা যুক্ত স্মার্টফোন মালয়েশিয়া তে লঞ্চ হয়েছিল যার দাম প্রায় 8,000 টাকা ছিল। রিয়েলমি সি21 ইন্ডিয়ান মার্কেটে কবে কদম রাখবে তা এখনো নিশ্চিত রূপে কোনো তথ্য নেই কিন্তু এই ফোনের ইন্ডিয়া লঞ্চের আগে আরেকটি নতুন রিয়েলমি ডিভাইস Realme C25 ও সামনে চলে এসেছে। এই স্মার্টফোনটি বেঞ্চমার্কিং সাইটে সার্টিফাইড হয়েছে যেখানে ফোনের কিছু বিশেষ স্পেসিফিকেশন্সের কথা বলা হয়েছে।

Realme C25 কে বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চ এ লিস্ট করা হয়েছে। এই লিস্টিংটি 2মার্চের যেখানে ফোনের মডেল নাম্বার RMX3191 এর সাথে সার্টিফাইড করা হয়েছে। গীকবেঞ্চ এর লিস্টিং থেকে জানা গেছে রিয়েলমি সি25 অ্যান্ড্রয়েড 11 ওএস এ লঞ্চ হবে যার মধ্যে 1.70 গীগাহার্টজ ক্লক স্পিডের অক্টাকোর প্রসেসর এর সাথে মিডিয়াটেক এর হেলিয়ো পি65 চিপসেট দেওয়া থাকবে।

গীকবেঞ্চ এ রিয়েলমি সি25 কে একটি ভেরিয়েন্টেই দেখা গেছে যা 4 জিবির র‍্যাম মেমরি সাপোর্ট করে। অথচ এই কথাও অমান্য করা যাবে না যে মোবাইল টি এক এর অধিক ভেরিয়েন্টে মার্কেটে এন্ট্রি নেবে। বেঞ্চমার্ক স্কোরের কথা হলে Realme C25 গীকবেঞ্চ এ সিঙ্গেল কোরে যেখানে 383 পয়েন্ট পেয়েছে সেখানে মাল্টি কোরে 1308 স্কোর পেয়েছে। রিয়েলমি সি25 এর জন্য এখন কোম্পানির পক্ষ থেকে ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

Realme C21

রিয়েলমি সি21 এর ফিচার্স আর স্পেসিফিকেশন্সের কথা বললে এই ফোনে 6.5 ইঞ্চির এইচডি+ (720×1,600 পিক্সেল) এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে, যার আস্পেক্ট রেশিও 20:9। আবার ফোনে কোম্পানি মিডিয়াটেক হেলিয়ো জি35 প্রসেসর দিয়েছে। এই প্রসেসর এর সাথে ফোনে 3জিবি র‍্যাম আর 32 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। ফোনের স্টোরেজ ইউজার্সরা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে বাড়াতে পারবে। কোম্পানি Black আর Blue কালারে ফোনটি লঞ্চ করেছে।

ফোটোগ্রাফির কথা বললে রিয়েলমি সি21 এ মোট চারটি ক‍্যামেরা থাকবে, যার মধ্যে রিয়ারে ট্রিপল আর ফ্রন্টে সিঙ্গেল সেন্সর থাকবে। রিয়ারে থাকা ট্রিপল ক‍্যামেরা সেটাপে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা থাকবে, যার সাথে দুটি 2 মেগাপিক্সেলের সেন্সর দেওয়া থাকছে। আবার সেল্ফি এবং ভিডিও কলিং এর জন্য ফোনে 5 মেগাপিক্সেলের ক‍্যামেরা থাকছে।

রিয়েলমি সি21 ফোন অ্যান্ড্রয়েড 10 আধারিত Realme UI এ কাজ করবে। ফোনে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 5,000 এম‌এএইচ এর ব‍্যাটারি দেওয়া থাকছে যা 10 ওয়াটের চার্জিং সাপোর্ট করে। এছাড়া ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া থাকবে। বেসিক কানেক্টিভিটি হিসেবে ফোনে 4জি ভোলটি‌ই, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, মাইক্রো ইউএসবি আর 3.5mm অডিও জ‍্যাক থাকবে। Realme C21 ইন্ডিয়ান মার্কেটে কবে প্রবেশ করবে তা জানার জন্য কোম্পানির ঘোষণার অপেক্ষা করতে হবে।

The post Realme C21 এর পরে এখন নতুন মোবাইল Realme C25 এসেছে, এই ফোনটি লো বাজেটে লঞ্চ হবে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/realme-c25-listed-on-geekbench-with-helio-p65-soc-4gb-ram-might-launch-soon/feed/ 0
লো বাজেটে Realme C21 করল প্রবেশ, Xiaomi এর মার্কেট নষ্ট হ‌ওয়ার সম্মুখে https://www.91mobiles.com/bengali/realme-c21-launched-low-budget-price-with-5000mah-battery-4-camera/ https://www.91mobiles.com/bengali/realme-c21-launched-low-budget-price-with-5000mah-battery-4-camera/#respond Fri, 05 Mar 2021 08:00:38 +0000 https://www.91mobiles.com/bengali/?p=14680 টেক দুনিয়ায় নিজের সুনাম অর্জন করা ফোন কোম্পানি Realme এখন সব বাজেটের ইউজার্স দের কথা মনে রাখার চেষ্টা করছে। বিগত দিনে কোম্পানি পাওয়ার ফুল ফিচার্স সহ ফ্ল‍্যাগশিপ ফোন Realme GT 5G এর লঞ্চ করেছিল। এখন কোম্পানি আবার লো বাজেট ক‍্যাটাগরিতে Realme c21 স্মার্টফোন লঞ্চ করল। সি-সিরিজের অন্তর্গত লেটেস্ট স্মার্টফোন কোম্পানি মালয়েশিয়া তে লঞ্চ করেছে। এই […]

The post লো বাজেটে Realme C21 করল প্রবেশ, Xiaomi এর মার্কেট নষ্ট হ‌ওয়ার সম্মুখে first appeared on 91Mobiles Bengali.

]]>
টেক দুনিয়ায় নিজের সুনাম অর্জন করা ফোন কোম্পানি Realme এখন সব বাজেটের ইউজার্স দের কথা মনে রাখার চেষ্টা করছে। বিগত দিনে কোম্পানি পাওয়ার ফুল ফিচার্স সহ ফ্ল‍্যাগশিপ ফোন Realme GT 5G এর লঞ্চ করেছিল। এখন কোম্পানি আবার লো বাজেট ক‍্যাটাগরিতে Realme c21 স্মার্টফোন লঞ্চ করল। সি-সিরিজের অন্তর্গত লেটেস্ট স্মার্টফোন কোম্পানি মালয়েশিয়া তে লঞ্চ করেছে। এই স্মার্টফোনটি Realme C20 এর উত্তরাধিকারি, যেটিকে এই বছরের জানুয়ারি তে ভিয়েতনামে লঞ্চ করা হয়েছিল। আসুন জেনে নিই এই নতুন ফোনের সব ফিচার্স এবং দাম সম্পর্কিত তথ্য।

আরও পড়ুন: MediaTek Dimensity 1200 SoC যুক্ত বিশ্বের সবচেয়ে ছোট স্মার্টফোন হতে চলেছে Realme GT Neo, লঞ্চের আগেই জানা গেছে গুরুত্বপূর্ণ তথ্য

ডিজাইন

রিয়েলমি সি 21 এর ডিজাইন এর কথা বললে কোম্পানি এটিকে ওয়াটারড্রপ নচ ডিসপ্লেতে লঞ্চ করেছে। স্ক্রিনের তিনটি কোন‌ই বেজলস যুক্ত। কিন্তু নিচের দিকে চ‌ওড়া চিন অংশ দেওয়া হয়েছে। ফোনের ডানদিকের প‍্যানেলে ভলিউম বাটন ও পাওয়ার বাটন আছে এবং বাম দিকে সিম স্লট আছে। এছাড়া ফোনের রিয়ারে উপরের ডান দিকে ট্রিপল ক‍্যামেরা স্কোয়ার শেপে অবস্থিত আছে। ক‍্যামেরা সেটাপের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। ফোনের ব‍্যাক প‍্যানেল ডায়মন্ড কাটে তৈরি আর এই ফোনটিকে কোম্পানি Black আর Blue কালারে লঞ্চ করেছে।

ফোনের ফিচার্স আর স্পেসিফিকেশন্সের কথা বলা হলে 6.5 ইঞ্চির এইচডি + (720 × 1,600 পিক্সেল) এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে, যার আস্পেক্ট রেশিও 20:9। ফোনে কোম্পানি মিডিয়াটেক হেলিয়ো জি 35 প্রসেসর দিয়েছে। এই প্রসেসরের সাথে ফোনে 3 জিবি র‍্যাম আর 32 জিবি স্টোরেজ থাকছে। ফোনের স্টোরেজ ইউজার্স রা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে বাড়াতে পারবে।

আরও পড়ুন: লঞ্চ হল বিশ্বের প্রথম 18GB RAM ও সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন, বদলে যাবে মোবাইল গেমিঙের ইতিহাস

ফোটোগ্রাফির কথা বললে রিয়েলমি সি 21 এ মোট চারটি ক‍্যামেরা থাকবে, যার মধ্যে রিয়ারে ট্রিপল ক‍্যামেরা সেটাপ থাকবে ও ফ্রন্টে সিঙ্গেল সেন্সর থাকবে। রিয়ারে ট্রিপল ক‍্যামেরা সেটাপ এ 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা থাকবে যার সাথে দুটি 2 মেগাপিক্সেলের সেন্সর থাকবে। সেল্ফি আর ভিডিও কলিং এর জন্য 5 মেগাপিক্সেলের ক‍্যামেরা থাকবে।

রিয়েলমি সি21 ফোন এন্ড্রয়েড 10 আধারিত Realme UI এ চলবে। ফোনে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 5,000 এম‌এএইচ এর ব‍্যাটারি থাকবে যা 10 ওয়াটের চার্জিং সাপোর্ট করে। এছাড়া ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও থাকছে। কানেক্টিভিটি এর জন্য ফোনে 4 জি ভোলটি‌ই, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, মাইক্রো ইউএসবি আর 3.5 mm অডিও জ‍্যাক থাকছে।

আরও পড়ুন: অন‍্যান‍্য কোম্পানিকে প্রতিযোগিতায় ফেলবে Motorola, ভারতে লঞ্চ হবে Moto G10 এবং Moto G30

দাম

Realme C21 স্মার্টফোন এর দাম MYR 499 (প্রায় 8,980 টাকা)হবে। স্মার্টফোন টিকে কেনার জন্য মালয়েশিয়ার Lazada ওয়েবসাইট এ লিস্ট করে দেওয়া হয়েছে। ইন্ডিয়াতে লঞ্চ সম্পর্কিত কোনো তথ্য এখনো দেওয়া হয়নি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post লো বাজেটে Realme C21 করল প্রবেশ, Xiaomi এর মার্কেট নষ্ট হ‌ওয়ার সম্মুখে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/realme-c21-launched-low-budget-price-with-5000mah-battery-4-camera/feed/ 0
আগামী 5 মার্চ লঞ্চ হবে কম দামের Realme C21 স্মার্টফোন, এতে আছে 4GB RAM ও 5000mAh ব‍্যাটারী https://www.91mobiles.com/bengali/realme-c21-to-launch-on-5-march-with-helio-g35-soc-5000mah-battery/ https://www.91mobiles.com/bengali/realme-c21-to-launch-on-5-march-with-helio-g35-soc-5000mah-battery/#respond Tue, 02 Mar 2021 10:00:43 +0000 https://www.91mobiles.com/bengali/?p=14528 লঞ্চ হবে Realme C21 

The post আগামী 5 মার্চ লঞ্চ হবে কম দামের Realme C21 স্মার্টফোন, এতে আছে 4GB RAM ও 5000mAh ব‍্যাটারী first appeared on 91Mobiles Bengali.

]]>
Realme লো বাজেটে একটি নতুন ফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কোম্পানি অফিসিয়ালি ঘোষণা করে জানিয়ে দিয়েছে আগামী 5 মার্চ টেক মঞ্চে কোম্পানির নতুন স্মার্টফোন Realme C21 লঞ্চ করে দেওয়া হবে। এই দিন ফোনটি মালয়েশিয়াতে লঞ্চ করা হবে যা ভবিষ্যতে ভারতসহ বিশ্বের অন‍্যান‍্য মার্কেটে সেল করা হবে। এটি কোম্পানির একটি এন্ট্রি লেভেল স্মার্টফোন হতে চলেছে এবং এতে 5,000 এম‌এএইচের ব‍্যাটারী, 13 মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক‍্যামেরা ও মিডিয়াটেক হেলিও জি35 চিপসেট পাওয়া যাবে।

আরও পড়ুন:Apple iPhone অর্ডার করে হাতে এল Apple Juice! জেনে নিন পুরো ঘটনা

কোম্পানি তাদের সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের মাধ্যমে Realme C21 ফোনটি লঞ্চের কথা জানিয়েছে। ইন্টারনেটে শেয়ার করার সময় কোম্পানি একদিকে যেমন ফোনটির 5 মার্চ লঞ্চের কথা জানিয়েছে তেমনই আবার ফোনের কিছু স্পেসিফিকেশনের কথাও উল্লেখ করেছে। তবে, ফোনটির দাম সম্পর্কে কিছু বলা হয়নি। মনে করা হচ্ছে এই ফোনটি একটি লো বাজেট স্মার্টফোন হতে চলেছে এবং ভারতীয় টাকায় ফোনটির দাম হবে 10,000 টাকার আশেপাশে।

Realme C21

কোম্পানির শেয়ার করা ছবি থেকে জানা গেছে Realme C21 ফোনটিতে ওয়াটারড্রপ নচ ডিসপ্লে দেওয়া হবে। ফোনটির স্ক্রিনের তিন দিক বেজল লেস হলেও নিচের দিকে চিন পার্ট রয়েছে। এই ফোনের ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার ও পাওয়ার বাটন এবং বাঁদিকের প‍্যানেলে সিম স্লট অবস্থিত। 

আরও পড়ুন: বিশ্বের প্রথম 18 জিবির স্মার্টফোন 10 মার্চ লঞ্চ হতে চলেছে, 6,000 এম‌এএইচ এর ব‍্যাটারি ও থাকবে সাথে

এক‌ইভাবে ফোনটির ব‍্যাক প‍্যানেলে ওপরের ডানদিকে স্কোয়ার শেপে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। Realme C21 এর ব‍্যাক প‍্যানেলেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ব‍্যাক প‍্যানেলে নিচের দিকে স্পীকার ও কোম্পানির ব্র‍্যান্ডিং অবস্থিত। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ডায়মন্ড কাট ডিজাইন দেওয়া হয়েছে এবং আমাদের পাওয়া তথ্য অনুযায়ী এই ফোনটি ব্ল‍্যাক ও ব্লু কালার ভেরিয়েন্টে সেল করা হবে।

জানা গেছে Realme C21 ফোনটি 720 × 1600 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.52 ইঞ্চির এলসিডি ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হবে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমযুক্ত এই ফোনে প্রসেসিঙের জন্য মিডিয়াটেক হেলিও জি35 দেওয়া হবে। মালয়েশিয়াতে Realme C21 ফোনটি 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরির সঙ্গে লঞ্চ করা হবে।

আরও পড়ুন: 

ফোটোগ্রাফির জন্য Realme C21 এ 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরসহ ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 5,000 এম‌এএইচের ব‍্যাটারী থাকবে বলে জানা গেছে। Realme C21 একটি রিয়েল ডুয়েল সিম স্মার্টফোন হবে যার মধ্যে দুটি সিম কার্ড ও একটি মেমরি কার্ড এক সঙ্গে ব‍্যবহার করা যায়। এতে 3.5 এম‌এম হেডফোন জ‍্যাক রয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post আগামী 5 মার্চ লঞ্চ হবে কম দামের Realme C21 স্মার্টফোন, এতে আছে 4GB RAM ও 5000mAh ব‍্যাটারী first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/realme-c21-to-launch-on-5-march-with-helio-g35-soc-5000mah-battery/feed/ 0