Realme C55 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 21 Mar 2023 18:14:29 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 64MP ক্যামেরাসহ লঞ্চ হল Realme C55 স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/realme-c55-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/realme-c55-price-and-specifications-details-in-bengali/#respond Tue, 21 Mar 2023 14:00:40 +0000 https://www.91mobiles.com/bengali/?p=37982 Realme C55 স্মার্টফোনটির প্রারম্ভিক দাম 10,999 টাকা

The post 64MP ক্যামেরাসহ লঞ্চ হল Realme C55 স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • Realme C55 16GB Dynamic RAM সাপোর্ট করে।
  • এই ফোনে একটি 64 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা সেন্সর রয়েছে।
  • Realme C55 MediaTek Helio G88 প্রসেসরে কাজ করে।

Realme কোম্পানি আজ ভারতের মার্কেটে তাদের প্রোডাক্ট পোর্টফোলিও বাড়িয়ে একটি নতুন স্মার্টফোন Realme C55 লঞ্চ করেছে। এই মোবাইলটি লো বাজেট সেগমেন্টে লঞ্চ করা হয়েছে, যার দাম 10,999 টাকা থেকে শুরু। Realme C55 স্মার্টফোনে 64MP রেয়ার ক্যামেরা রয়েছে যা 16GB Dynamic RAM র‍্যাম সাপোর্ট করে। এই পোস্টে আপনাদের এই ফোনের দাম, সেল এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: ভারতে লঞ্চ হল iQOO Z7 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন এবং দাম

Realme C55 স্মার্টফোনের দাম

Realme C55 স্মার্টফোনটি তিনটি মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এর বেস ভেরিয়েন্টে 4GB RAM + 64GB স্টোরেজ দেওয়া হয়েছে, যার দাম 10,999 টাকা। এই ফোনের 6GB RAM + 64GB স্টোরেজের দাম 11,999 টাকা এবং সবচেয়ে বড় 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 13,999 টাকা। 28 মার্চ থেকে শপিং সাইট Flipkart-এ Realme C55 স্মার্টফোনটির সেল শুরু হবে যেখানে ফোনটি Rainy Night এবং Sunflower কালার অপশনে পাওয়া যাবে।

Realme C55 স্মার্টফোনের স্পেসিফিকেশন

  • 6.7″ FHD+ 90Hz ডিসপ্লে
  • 8GB RAM + 128GB স্টোরেজ
  • MediaTek Helio G88
  • 64MP রেয়ার ক্যামেরা
  • 5,000mAh ব্যাটারি
  • 33W SuperVOOC চার্জিং

Realme C55 স্মার্টফোনটি 1080 x 2400 পিক্সেল রেজলিউশন সহ 6.72 ইঞ্চি বড় FullHD+ ডিসপ্লে সাপোর্ট করে। পাঞ্চ-হোল স্টাইলের এই স্ক্রিনটি LCD প্যানেলে নির্মত এবং 90Hz রিফ্রেশরেট সাপোর্ট করে। এই ফোনের থিকনেস মাত্র 7.89 mm। আরও পড়ুন: জেনে নিন অনলাইনে গাড়ির PUC সার্টিফিকেট ডাউনলোড করার সহজ পদ্ধতি

Realme C55 অ্যান্ড্রয়েড 13 OS -এ পেশ করা হবে যা Realme UI 4.0-এর সাথে কাজ করে। প্রসেসিংয়ের জন্য এই ফোনে MediaTek Helio G88 অক্টা-কোর প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনটি 8 GB ডাইনামিক র‍্যাম টেকনোলজি সাপোর্ট করে,যা ফোনের ইন্টারনাল 8GB RAM কে 16 GB RAM পর্যন্ত বাড়িয়ে দিতে পারে।

ফটোগ্রাফির জন্য এই ফোনে Realme C55-এ ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট রয়েছে। আরও পড়ুন: 8GB RAM সহ ভারতে লঞ্চ হল লো বাজেট Moto G32 স্মার্টফোন! জেনে নিন দাম

পাওয়ার ব্যাকআপের জন্য, Realme C55 ফোনে একটি 5,000 mAh ব্যাটারি রয়েছে, যা 33W ফাস্ট চার্জিং টেকনোলজির সাথে কাজ করে। এই ফোনটিতে ডুয়াল সিম, 3.5mm জ্যাক এবং NFC সহ বেসিক কানেক্টিভিটি ফিচার রয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 64MP ক্যামেরাসহ লঞ্চ হল Realme C55 স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/realme-c55-price-and-specifications-details-in-bengali/feed/ 0
লঞ্চের আগে প্রকাশ্যে Realme C55 স্মার্টফোনের দাম, 21 মার্চ ভারতে লঞ্চ হবে এই লো বাজেট ফোন https://www.91mobiles.com/bengali/realme-c55-price-in-india-leaked-before-21-march-launch-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/realme-c55-price-in-india-leaked-before-21-march-launch-details-in-bengali/#respond Wed, 15 Mar 2023 08:00:22 +0000 https://www.91mobiles.com/bengali/?p=37773 ভারতে 10,000 টাকার বাজেটে লঞ্চ হবে Realme C55 স্মার্টফোন

The post লঞ্চের আগে প্রকাশ্যে Realme C55 স্মার্টফোনের দাম, 21 মার্চ ভারতে লঞ্চ হবে এই লো বাজেট ফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • Realme C55 তিনটি মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা যেতে পারে।
  • ফোনটির প্রারম্ভিক দাম 10,000 টাকার একটু বেশি হবে।
  • এই ফোনের সবচেয়ে বড় 8GB RAM ভেরিয়েন্টের দাম হবে 20 হাজারের কম।

21 মার্চ ভারতে Realme C55 স্মার্টফোনটি লঞ্চ হবে। কোম্পানি ক্রমাগত তাদের নতুন স্মার্টফোন টিজ করছে এবং এর ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে তথ্য দিচ্ছে। মার্কেটে আসার আগেই Realme C55 স্মার্টফোনের দামও লিক হয়ে গেছে। রিপোর্ট অনুযায়ী এই ফোনটি তিনটি মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা হবে এবং এর প্রারম্ভিক দাম 10,000 টাকার থেকে একটু বেশি হবে। আরও পড়ুন: 8,000 টাকার কম বাজেটে শীঘ্রই লঞ্চ হবে itel কোম্পানির একটি নতুন স্মার্টফোন, দেখে নিন ফিচার

ভারতে Realme C55 স্মার্টফোনের দাম লিক

Realme C55 স্মার্টফোনের দাম সম্পর্কিত খবরটি সামনে এনেছেন টিপস্টার সুধাংশু। রিপোর্ট অনুযায়ী এই স্মার্টফোনটি ভারতে তিনটি ভেরিয়েন্টে লঞ্চ হবে। ফোনের বেস ভেরিয়েন্টে 4GB র‍্যামের সঙ্গে 64GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া যেতে পারে। লিক রিপোর্ট অনুসারে এই ফোনের বেস মডেলটির দাম 10,000 টাকার কিছু বেশি হবে।

Realme C55 স্মার্টফোনের অন্য দুটি ভেরিয়েন্ট 4 GBRAM + 128 GB স্টোরেজ এবং 8GB RAM + 128GB স্টোরেজ সহ মার্কেটে লঞ্চ হবে। টিপস্টার জানিয়েছেন যে এই স্মার্টফোনের সবচেয়ে বড় ভেরিয়েন্টের দাম 20,000 টাকার নিচে রাখা হবে। Realme C55 ইন্ডিয়ার দাম 11,999 টাকা থেকে 18,999 টাকার মধ্যে থাকবে বলে অনুমান করা হচ্ছে। আরও পড়ুন: ভারতে লঞ্চ হল ব্যতিক্রমী ডিজাইনযুক্ত OPPO Find N2 Flip স্মার্টফোন, জেনে নিন দাম

শীঘ্রই ভারতে লঞ্চ হবে Realme c55

ভারতে Realme C55 স্মার্টফোনটি 21 মার্চ লঞ্চ হবে,এই লঞ্চ ইভেন্টটি শুরু হবে দুপুর 12.30 টায়। এই লঞ্চ ইভেন্টটি Realme ইন্ডিয়ার সমস্ত অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লাইভ দেখানো হবে। ই-কমার্স সাইট Flipkart-এও Realme C55-এর প্রোডাক্ট পেজ তৈরি করা হয়েছে এবং এখানেও ফোনটির লঞ্চ ইভেন্ট দেখা যাবে।

Realme C55 স্মার্টফোনের স্পেসিফিকেশন

  • 16GB ডাইনামিক RAM
  • 64MP রেয়ার ক্যামেরা
  • 33W SuperVOOC চার্জিং
  • 5,000mAhব্যাটারি

কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে যে এই স্মার্টফোনটিতে 8GB ডাইনামিক র‍্যাম টেকনোলজি থাকবে। এই টেকনোলজির মাধ্যমে ফোনের সবচেয়ে বড় ভেরিয়েন্টটি 16GB র‍্যাম পাওয়ার সাপোর্ট করবে। ভারতীয় মার্কেটে এই ফোনটি MediaTek Helio G88 octa-core প্রসেসরের সাথে লঞ্চ করা যেতে পারে। আরও পড়ুন: ভারতে লঞ্চ হল Moto G73 5G স্মার্টফোন, জেনে নিন দাম এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন

Realme C55 স্মার্টফোনটি 64 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা সাপোর্ট করবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে একটি 5,000 mAh ব্যাটারি রয়েছে যা 33W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে। কোম্পানির দাবি অনুযায়ী এই ফোনটি ফুল চার্জে 27 দিনের স্ট্যান্ডবাই টাইম অফার করে। এই Realme ফোনে 90Hz রিফ্রেশরেট সহ একটি 6.52-ইঞ্চি FullHD+ পাঞ্চ-হোল ডিসপ্লে দেখা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post লঞ্চের আগে প্রকাশ্যে Realme C55 স্মার্টফোনের দাম, 21 মার্চ ভারতে লঞ্চ হবে এই লো বাজেট ফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/realme-c55-price-in-india-leaked-before-21-march-launch-details-in-bengali/feed/ 0
64MP ক্যামেরা এবং 16GB RAM পাওয়ারসহ শীঘ্রই লঞ্চ হবে Realme C55 স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/7-march-realme-c55-launch-date-revealed-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/7-march-realme-c55-launch-date-revealed-details-in-bengali/#respond Fri, 03 Mar 2023 04:00:36 +0000 https://www.91mobiles.com/bengali/?p=37276 Realme C55 স্মার্টফোনটি 7 মার্চ ইন্দোনেশিয়ায় লঞ্চ হবে

The post 64MP ক্যামেরা এবং 16GB RAM পাওয়ারসহ শীঘ্রই লঞ্চ হবে Realme C55 স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • 7 মার্চ লঞ্চ হবে Realme C55 স্মার্টফোন।
  • এইদিন এই ফোনটি ইন্দোনেশিয়ার মার্কেটে লঞ্চ হবে।
  • ইন্দোনেশিয়ার পর শীঘ্রই ভারতে লঞ্চ হবে এই ফোনটি।

বিগত বেশ কিছুদিন থেকেই Realme C55 স্মার্টফোনটির সম্পর্কে একাধিক লিক রিপোর্ট সামনে এসেছে। কোম্পানির VP মাধব শেঠও তার টুইটার হ্যান্ডেলের মাধ্যমে এই ফোনটির ভারত লঞ্চ টিজ করেছেন। তবে ভারতে লঞ্চের আগেই ইন্দোনেশিয়ায় লঞ্চ হতে চলেছে এই স্মার্টফোনটি। কোম্পানি জানিয়েছে যে Realme C55 স্মার্টফোনটি 7 মার্চ লঞ্চ হবে এবং প্রথমে এই ফোনটি ইন্দোনেশিয়ার মার্কেটে পাওয়া যাবে। আরও পড়ুন: লঞ্চ হল ভারতের প্রথম গিয়ারযুক্ত ইলেকট্রিক বাইক, সিঙ্গেল চার্জে চলবে 125KM

Realme C55 স্মার্টফোনের লঞ্চ

Realme কোম্পানির তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে Realme C55 স্মার্টফোনটি 7 মার্চ ইন্দোনেশিয়ায় লঞ্চ হবে। এই ফোনের প্রোডাক্ট পেজটিও লাইভ করা হয়েছে যেখানে এই ফোনের ইমেজ , ফিচার এবং অনেক স্পেসিফিকেশন সামনে এসেছে। 7 মার্চ লঞ্চ হওয়ার পরে, এই ফোনটির ফ্ল্যাশ সেল শুরু হবে 8 মার্চ। এই ফোনটি Rainy Night এবং Sunshowers কালার অপশনে সেল হবে। তবে ইন্দোনেশিয়ায় লঞ্চের আগে কোম্পানি Realme C55 স্মার্টফোনটির ভারত লঞ্চের তারিখও জানানো পারে।

Realme C55

  • 90Hz FHD+ LCD ডিসপ্লে
  • 8GB RAM + 256GB স্টোরেজ
  • MediaTek Helio G88
  • 64MP রেয়ার ক্যামেরা
  • 5,000mAh ব্যাটারি
  • 33W SuperVOOC চার্জিং

Realme C55 স্মার্টফোনের অনেক গুরুত্বপূর্ণ ডিটেইলস Realme Indonesia ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। কোম্পানির তরফে জানানো হয়েছে যে এই মোবাইল ফোনটি MediaTek Helio G88 চিপসেটে লঞ্চ হবে। এই ফোন দুটি মেমরি ভেরিয়েন্টে ওয়েবসাইটে তালিকাভুক্ত করা হয়েছে, যার মধ্যে 6GB RAM + 128GB স্টোরেজ এবং 8GBRAM + 256GB স্টোরেজ রয়েছে। Realme C55 স্মার্টফোনটি 8GB ডাইনামিক RAM টেকনোলজি সাপোর্ট করবে, যার সাথে ফোনটি 16GB RAM পর্যন্ত পারফরম্যান্স সাপোর্ট করবে। আরও পড়ুন: TATA কে টেক্কা দিতে মার্কেটে আসছে Hyundai Creta EV, জেনে নিন দাম

Realme C55 স্মার্টফোনটিতে ফটোগ্রাফির জন্য ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে, যার মধ্যে 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকবে। এই ফোনের ফ্রন্ট প্যানেলে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সেন্সর দেখা যাবে। ওয়েবসাইট অনুযায়ী Realme C55 স্মার্টফোনটি 1080 x 2400 পিক্সেল রেজলিউশন সহ FullHD+ পাঞ্চ-হোল ডিসপ্লে সহ লঞ্চ হবে এবং এই স্ক্রিনটি 90Hz রিফ্রেশরেটে কাজ করবে।

পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে 5,000mAh ব্যাটারি থাকবে যা 33W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করবে। এই ফোনের থিকনেস 7.89mm এবং এতে 3.5mm জ্যাক এবং NFC-এর মতো ফিচারও দেখা যাবে। Realme C55 অ্যান্ড্রয়েড 13 OS সহ লঞ্চ হবে যা Realme UI 4.0-এর সাথে মিলে কাজ করবে। আরও পড়ুন: লঞ্চের আগে দেখা গেল এই লো বাজেট ইলেকট্রিক স্কুটার, ভারতে এসেই টক্কর দেবে OLA স্কুটারকে

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 64MP ক্যামেরা এবং 16GB RAM পাওয়ারসহ শীঘ্রই লঞ্চ হবে Realme C55 স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/7-march-realme-c55-launch-date-revealed-details-in-bengali/feed/ 0
Realme মোবাইলে থাকবে iPhone 14 Pro এর মতো ডিসপ্লে! টুইট করে ডিলিট করলেন মাধব শেঠ https://www.91mobiles.com/bengali/realme-mini-capsule-could-come-in-c-series-smartphone-read-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/realme-mini-capsule-could-come-in-c-series-smartphone-read-details-in-bengali/#respond Sun, 26 Feb 2023 01:00:12 +0000 https://www.91mobiles.com/bengali/?p=37199 Realme C55 স্মার্টফোনটি ভারতীয় মার্কেটে তিনটি মেমরি ভেরিয়েন্টে লঞ্চ হতে পারে

The post Realme মোবাইলে থাকবে iPhone 14 Pro এর মতো ডিসপ্লে! টুইট করে ডিলিট করলেন মাধব শেঠ first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • Realme C-সিরিজ স্মার্টফোনে iPhone Dynamic Island ডিসপ্লে দেওয়া যেতে পারে।
  • কোম্পানির তরফে এর নাম Realme Mini Capsule রাখা হতে পারে।
  • Realme VP মাধব শেঠ তার অফিসিয়াল টুইটে এই তথ্যটি দিয়েছিলেন।
  • কিন্তু মজার ব্যাপার হল মাধব শেঠ তার টুইটটি ডিলিট করে দিয়েছেন।

iPhone 14 সিরিজে Apple তাদের মোবাইলের স্ক্রিন স্টাইল পরিবর্তন করে Dynamic Island ডিসপ্লে পেশ করেছে। নচ এবং পাঞ্চ-হোলের এই সংমিশ্রণটি ইউজাররা ভীষণ পছন্দ করেছেন। এবার একই ধরনের ডিসপ্লে ডিজাইন Realme C-সিরিজ স্মার্টফোনেও দেখা যাবে। কোম্পানির VP মাধব শেঠ টুইটের মাধ্যমে এটি ঘোষণা করেছেন, যার নাম দেওয়া হয়েছে ‘Realme Mini Capsule ‘। আরও পড়ুন: শীঘ্রই লঞ্চ হবে লো বাজেট Tecno Spark 10C, 4GB RAM সহ ওয়েবসাইটে তালিকাভুক্ত

Realme কোম্পানির ভাইস প্রেসিডেন্ট মাধব শেঠ তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলের মাধ্যমে গতকাল ঘোষণা করেছিলেন যে কোম্পানির ‘C’ সিরিজের স্মার্টফোনে Realme Mini Capsule ডিসপ্লে দেওয়া হবে। এই স্ক্রিন স্টাইলটি অনেকাংশে iPhone 14 Pro এবং Pro Max এর মতো। Realme ফ্যানরা এটি দেখে কৌতূহলী হয়ে পড়েছিল, কিন্তু মাধব শেঠ কয়েক ঘন্টা পরেই এই টুইটটি ডিলিট করে ফেলেন।

Realme C-সিরিজ স্মার্টফোনে এই মিনি ক্যাপসুল আসতে পারে ব্র্যান্ডের ফলোয়াররা যতটা খুশি হয়েছিলেন, মাধব শেঠ টুইটটি ডিলিট করে ফেলার পরে ইউজাররা ততটাই ক্ষুব্ধ হয়েছেন।ইউজাররা আশা করেছিলেন যে এই নতুন ডিসপ্লে স্টাইলটি আসন্ন Realme C55 স্মার্টফোনে দেখা যাবে, কিন্তু এখন সন্দেহ দেখা দিতে শুরু করেছে। দামী iPhone-এর মতো ডিসপ্লে লো বাজেট Realme ফোনে থাকবে কিনা সেটা জানার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। আরও পড়ুন: Jio এর এইসব দুর্দান্ত 4G ডেটা ভাউচারগুলির সাথে পাবেন অ্যাড-অন ডেটার সুবিধা, দেখে নিন তালিকা

Realme C55

এখনও পর্যন্ত এই স্মার্টফোনটির সম্পর্কে অনেকগুলি লিক রিপোর্ট সামনে এসেছে। সম্প্রতি প্রকাশিত লিক রিপোর্ট অনুযায়ী এই স্মার্টফোনটি তিনটি মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা যেতে পারে। এর মধ্যে 4GB RAM + 64GB স্টোরেজ, 4GB RAM + 128GB স্টোরেজ এবং 8 GBRAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টে দেখা যেতে পারে। রিপোর্ট অনুযায়ী, Realme C55 স্মার্টফোনটি ভারতীয় মার্কেটে Rainforest (Green), Rainy Night (Black) এবং Sunshower (Orange) কালার অপশনে সেল করা হবে।

এই স্মার্টফোনটি ভারতীয় সার্টিফিকেশন সাইট BIS সহ অনেক জায়গায় তালিকাভুক্ত করা হয়েছে। এই মোবাইল ফোনটি একটি 5,000 mAh ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে যা 33W ফাস্ট চার্জিং টেকনোলজির সাথে কাজ করবে। ফটোগ্রাফির জন্য এই স্মার্টফোনে 50-মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া যেতে পারে। যদিও ফোনটির নিশ্চিত স্পেসিফিকেশন এবং লঞ্চ ডিটেইলস এর জন্য কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে। আরও পড়ুন: লঞ্চ হল বাহুবলী ফোন, পাথরের উপর ছুড়লে কিংবা জলে ডোবালেও কোন ক্ষতি হবে না! জেনে নিন ডিটেইলস

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Realme মোবাইলে থাকবে iPhone 14 Pro এর মতো ডিসপ্লে! টুইট করে ডিলিট করলেন মাধব শেঠ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/realme-mini-capsule-could-come-in-c-series-smartphone-read-details-in-bengali/feed/ 0
শীঘ্রই লো বাজেট সেগমেন্টে লঞ্চ হতে চলেছে Realme C55 এবং Realme C33 স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/realme-c55-and-realme-c33-2023-india-launch-soon-ram-storage-color-variants-leaked-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/realme-c55-and-realme-c33-2023-india-launch-soon-ram-storage-color-variants-leaked-details-in-bengali/#respond Wed, 22 Feb 2023 08:34:38 +0000 https://www.91mobiles.com/bengali/?p=37070 Realme C55 এবং Realme C33 স্মার্টফোন দুটি ভারতে 12-15 হাজার টাকার বাজেটে লঞ্চ হবে

The post শীঘ্রই লো বাজেট সেগমেন্টে লঞ্চ হতে চলেছে Realme C55 এবং Realme C33 স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • Realme C55 এবং Realme C33 ভারতে 2023 সালে লঞ্চ হতে চলেছে।
  • এই দুটি ফোনই লো বাজেট সেগমেন্টে 12 থেকে 15 হাজার টাকা দামে লঞ্চ হতে পারে।
  • Realme C33 2023 গত বছর লঞ্চ হওয়া Realme C33-এর একটি আধুনিক ভার্সন হবে।

লো বাজেট স্মার্টফোনের কারণে ভারতে জনপ্রিয় Realme কোম্পানি একদিকে যেমন হাই-এন্ড ফ্ল্যাগশিপের শক্তি সহ স্মার্টফোন লঞ্চ করেছে নিজেদের শক্তিশালী করছে, অন্যদিকে লো বাজেট মোবাইল তৈরি করে মার্কেট দখল করার চেষ্টা করছে। এবার কোম্পানির দুটি লো বাজেট স্মার্টফোন Realme C55 এবং Realme C33 2023 খুব শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে। এই দুটি মোবাইল ফোনের মেমরি ভেরিয়েন্ট সহ অনেক গুরুত্বপূর্ণ ডিটেইলস সামনে এসেছে। আরও পড়ুন: লো বাজেটে লঞ্চ হল সাশ্রয়ী মূল্যের ইলেকট্রিক স্কুটার, সিঙ্গেল চার্জে চলবে 80 কিলোমিটার

টেক ওয়েবসাইট Realme C55 এবং Realme C33 2023 স্মার্টফোন সম্পর্কিত অনেক তথ্য প্রকাশ করেছে। সূত্র অনুযায়ী এই ওয়েবসাইটটি জানিয়েছে যে Realme ভারতে দুটি লো বাজেট স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে যা ভারতে Realme C55 এবং Realme C33 2023 নামে লঞ্চ করা হবে। Realme C33 2023 মডেলটি গত বছর লঞ্চ হওয়া Realme C33-এর একটি আধুনিক ভার্সন হবে।

Realme C33 2023

সূত্র অনুযায়ী এই মোবাইল ফোনটি দুটি মেমরি ভেরিয়েন্টে ভারতে লঞ্চ করা হবে।এই ফোনের বেস ভেরিয়েন্টে 4GB র‍্যামের সাথে 64GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে এবং বড় ভেরিয়েন্টটি 4GB র‍্যামের সঙ্গে 128GB স্টোরেজ সাপোর্ট করবে। রিপোর্ট অনুযায়ী, এই মোবাইলটি ভারতে Aqua Blue,Night Sea এবং Sandy Gold কালার অপশনে সেলের জন্য পাওয়া যাবে। আরও পড়ুন: Jio Phone 5G হবে ভারতের সবথেকে লো বাজেট মোবাইল, জেনে নিন স্পেসিফিকেশন এবং লঞ্চ ডিটেইলস

Realme C55

এই স্মার্টফোনটি তিনটি মেমরি ভেরিয়েন্টে লঞ্চ হবে। এর মধ্যে থাকবে 4GB RAM + 64GB স্টোরেজ, 4GB RAM + 128GB স্টোরেজ এবং 8GB RAM + 128GB স্টোরেজ। অন্যদিকে, কালার মডেলের কথা বললে রিপোর্ট অনুযায়ী এই Realme স্মার্টফোনটি ভারতীয় মার্কেটে Rainforest (Green), Rainy Night (black) এবং Sunshower (Orange) কালার অপশনে সেলের জন্য পাওয়া যাবে।

Realme C33

  • 6.5″ HD+ LCD ডিসপ্লে
  • 3GB RAM + 32GB স্টোরেজ
  • Unisoc T612 প্রসেসর
  • 50MP ডুয়াল রেয়ার ক্যামেরা
  • 5,000mAh ব্যাটারি

Realme C33 স্মার্টফোনটি 8,999 টাকার প্রারম্ভিক দামে সেলের জন্য পাওয়া যাচ্ছে, যার মধ্যে 3GB RAM + 32GB স্টোরেজ পাওয়া যায়। এই স্মার্টফোনটি Android 12 বেসড Realme UI 2.0 এবং 1.82 GHz ক্লক স্পিড সহ Unisoc T612 অক্টা-কোর প্রসেসরে কাজ করে। এই মোবাইলটি ডুয়াল সিম, 4G LTE এবং 3.5mm জ্যাকের মতো ফিচার গুলি সাপোর্ট করে। আরও পড়ুন: জেনে নিন The Night Manager -এর হিট হওয়ার পাঁচটি গুরুত্বপূর্ণ কারণ

Realme C33 স্মার্টফোনে একটি 6.5-ইঞ্চি HD+ Waterdrop Notch ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনটি LCD প্যানেলে নির্মিত যা 60Hz রিফ্রেশরেটে কাজ করে। সিকিউরিটির জন্য এই ফোনের সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এমবেডেড পাওয়ার বাটন দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, এই Realme মোবাইলটি 5,000 mAh এর একটি বড় ব্যাটারি সাপোর্ট করে। কোম্পানি জানিয়েছে এই ফোনটি 37 দিনের স্ট্যান্ডবাই টাইম দেয়।

Realme C33 ফটোগ্রাফির জন্য ডুয়াল রেয়ার ক্যামেরা সাপোর্ট করে। এই ফোনে LED ফ্ল্যাশের সাথে F/1.8 অ্যাপারচার যুক্ত একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। ব্যাক প্যানেলে F/2.8 অ্যাপারচার যুক্ত 0.3-মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য Realme C33 স্মার্টফোনে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। আরও পড়ুন: iPhone 14 Pro ফোনের মত ডিসপ্লেসহ লঞ্চ হবে Xiaomi 13 Lite! ফ্রন্ট প্যানেলে থাকবে 32MP ডুয়াল সেলফি ক্যামেরা

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post শীঘ্রই লো বাজেট সেগমেন্টে লঞ্চ হতে চলেছে Realme C55 এবং Realme C33 স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/realme-c55-and-realme-c33-2023-india-launch-soon-ram-storage-color-variants-leaked-details-in-bengali/feed/ 0
শীঘ্রই মার্কেটে লঞ্চ হবে Realme C55 স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/realme-c55-launch-soon-specifications-leaked-check-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/realme-c55-launch-soon-specifications-leaked-check-details-in-bengali/#respond Tue, 21 Feb 2023 07:00:41 +0000 https://www.91mobiles.com/bengali/?p=37041 Realme C55 স্মার্টফোনটি SIRIM সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হয়েছে

The post শীঘ্রই মার্কেটে লঞ্চ হবে Realme C55 স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • শীঘ্রই মার্কেটে লঞ্চ হতে পারে Realme C55 স্মার্টফোন।
  • এটি একটি লো বাজেট স্মার্টফোন হবে।
  • Realme C55 ফোনটি Realme C35 এর আধুনিক ভার্সন হবে বলে অনুমান করা হচ্ছে৷

প্রায় দুই মাস ধরে Realme C55 সম্পর্কিত বেশ কিছু খবর সামনে আসছে। এই মোবাইল ফোনটি বিভিন্ন সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হয়েছে এবং এখন এই ফোনটি SIRIM সার্টিফিকেশনও পেয়েছে। এটি একটি লো বাজেট স্মার্টফোন হবে এবং এই ফোনটি মার্কেটে Realme C35 এর নেক্সট ভার্সন হবে বলে অনুমান করা হচ্ছে। এই পোস্টে আপনাদের Realme C55 স্মার্টফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: 26 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ হবে লো বাজেট Redmi 12C স্মার্টফোন

Realme C55

Realme C55 স্মার্টফোনটি মডেল নম্বর RMX3710 সহ SIRIM সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত করা হয়েছে। এর আগে এই ফোনটি NBTC, EEC এবং FCC সহ ইন্ডিয়ান সার্টিফিকেশন BIS এও পাস করেছে। যদিও BIS স্পষ্ট করেছে যে Realme C55 ফোনটি শীঘ্রই ভারতে লঞ্চ হবে। লেটেস্ট তালিকা থেকে জানা গেছে যে এই ফোনটিতে একটি 4,880mAh ব্যাটারি প্যাক থাকবে যা 33W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করবে।

Realme C35

Realme C55-এর সমস্ত ডিটেইলস এখনও প্রকাশ করা হয়নি, তবে আমরা যদি বর্তমান C33 স্মার্টফোনের কথা বলি তাহলে এতে একটি 6.6-ইঞ্চি Full HD + ওয়াটারড্রপ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনটি LCD প্যানেলে নির্মিত যা 60Hz রিফ্রেশরেটে কাজ করে। অ্যান্ড্রয়েড 12 সহ এই ফোনটি Realme UI 2.0 তে রান করে যেখানে 2.0 GHz ক্লক স্পিড সহ একটি অক্টা-কোর Unisoc T616 প্রসেসর রয়েছে। আরও পড়ুন: পরিষেবা উন্নত করার নির্দেশ পেল Airtel, Jio এবং Vi, কল ড্রপ এবং নেটওয়ার্ক সমস্যার কারণে চিন্তিত ইউজাররা

Realme C35 স্মার্টফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সাপোর্ট রয়েছে। ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ সহ F/1.8 অ্যাপারচার যুক্ত একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, F/2.4 অ্যাপারচার যুক্ত একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং F/2.8 অ্যাপারচার যুক্ত একটি ব্ল্যাক এবং হোয়াইট VGA সেন্সর দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য Realme C35 ফোনে F/2.0 অ্যাপারচার সহ একটি 8-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

এই Realme মোবাইলটি ডুয়াল সিম সাপোর্ট করে যার সাথে 4G LTE, 3.5mm জ্যাকের মতো ফিচারগুলি রয়েছে। সিকিউরিটির জন্য এই ফোনের সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এমবেডেড পাওয়ার বাটন দেওয়া হয়েছে, পাশাপাশি এই মোবাইলে ফেস আনলক ফিচারও দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, এই Realme ফোনটি 5,000 mAh ব্যাটারি সাপোর্ট করে যা 18W ফাস্ট চার্জিং টেকনোলজির সাথে কাজ করে। আরও পড়ুন: 1 মার্চ লঞ্চ হবে Vivo V27 সিরিজ, এই সিরিজের অধীনে কোন কোন ফোন লঞ্চ হবে? জেনে নিন ডিটেইলস

Realme C35 স্মার্টফোনের দাম

এই ফোনটি ভারতীয় মার্কেটে তিনটি মেমরি ভেরিয়েন্টে সেলের জন্য উপলব্ধ। ফোনের বেস ভেরিয়েন্টে 4GB র‍্যামের সঙ্গে 64GB স্টোরেজ দেওয়া হয়েছে, যার দাম 11,999 টাকা।এছাড়াও এই ফোনের দ্বিতীয় ভেরিয়েন্টে, 4GB র‌্যামের 128GB স্টোরেজ এবং তৃতীয় ভেরিয়েন্টে 6GB র‌্যামের সঙ্গে 128GB মেমরি দেওয়া হয়েছে। এই দুটি ভেরিয়েন্টই 12,999 টাকা এবং 13,999 টাকায় সেলের জন্য উপলব্ধ।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post শীঘ্রই মার্কেটে লঞ্চ হবে Realme C55 স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/realme-c55-launch-soon-specifications-leaked-check-details-in-bengali/feed/ 0