Realme C85 Pro - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Mon, 03 Nov 2025 11:13:37 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 লঞ্চ হল Realme C85 Pro স্মার্টফোন, রয়েছে শক্তিশালী 7000mAh ব্যাটারি, 8GB RAM এবং 6.8 ইঞ্চির বড় ডিসপ্লে  https://www.91mobiles.com/bengali/realme-c85-pro-launched-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/realme-c85-pro-launched-check-price-and-specifications-details-in-bengali/#respond Mon, 03 Nov 2025 11:22:52 +0000 https://www.91mobiles.com/bengali/?p=69058 ভিয়েতনামে পেশ হল Realme C85 Pro

The post লঞ্চ হল Realme C85 Pro স্মার্টফোন, রয়েছে শক্তিশালী 7000mAh ব্যাটারি, 8GB RAM এবং 6.8 ইঞ্চির বড় ডিসপ্লে  first appeared on 91Mobiles Bengali.

]]>
গতকাল কোম্পানি টিজার জারি করে জানিয়েছিল নতুন C85 সিরিজ লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। আজ কোম্পানি ভিয়েতনামে  Realme C85 5G এবং Realme C85 Pro স্মার্টফোনদুটি লঞ্চ করেছে। এই লো বাজেট রেঞ্জে স্মার্টফোনগুলিতে বড় স্ক্রিন ও শক্তিশালী ব্যাটারি দেওয়া হয়েছে। Realme C85 5G স্মার্টফোনের ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Realme C85 Pro স্মার্টফোনের দাম, স্পেসিফিকেশন এবং ফিচার ডিটেইলস সম্পর্কে।

জানিয়ে রাখি একদিকে কোম্পানি তাদের Realme C85 স্মার্টফোনটি 5G কানেক্টিভিটি সহ পেশ করেছে, অন্যদিকে Realme C85 Pro স্মার্টফোনটি 4G কানেক্টিভিটি সহ লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটিতে 2.8GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 685 প্রসেসর রয়েছে। এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং Realme UI 6.0 সহ লঞ্চ করা হয়েছে।

ভিয়েতনামে নতুন Realme C85 Pro স্মার্টফোনটি 8GB RAM রয়েছে। কোম্পানির স্মার্টফোনটিতে শক্তিশালী 16GB RAM এক্সপেন্ডেবল ফিচার দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটি 8GB ফিজিক্যাল RAM এর ব্যাবহারে মোট 24GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়। একইসঙ্গে স্মার্টফোনটিতে 128GB ও 256GB ইন্টারনাল স্টোরেজ সহ মেমরি কার্ড যোগ করা হয়েছে।

Realme C85 Pro স্মার্টফোনটিতে 1080 x 2344 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.8 ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল ফ্ল্যাট স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 4000nits পিক ব্রাইনেস সাপোর্ট করে। Realme C85 Pro স্মার্টফোনটির থিকনেস 8.09mm এবং ওজন 205 গ্রাম।

Realme C85 Pro স্মার্টফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হল এর শক্তিশালী ব্যাটারি। পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনটিতে 7,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার চার্জ করলে প্রায় 19 ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক টাইম পাওয়া যাবে। এই Realme C85 Pro স্মার্টফোনটি কোম্পানি 6 বছরের ব্যাটারি লাইফ সহ লঞ্চ করেছে।

এই Realme C85 Pro স্মার্টফোনটির শক্তিশালী ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 45W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।একইসঙ্গে স্মার্টফোনটিতে রিভার্স চার্জিং ফিচার যোগ করা হয়েছে, এর মাধ্যমে স্মার্টফোনটি থেকেই ইয়ারবাড বা স্মার্টওয়াচ চার্জ করা যায়। জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য Realme C85 Pro স্মার্টফোনটি IP69 Pro রেটিং সহ লঞ্চ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য Realme C85 Pro স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা রয়েছে। এর ব্যাক প্যানেলে f/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন এবং LED ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে, একইসঙ্গে এতে  সেকেন্ডারি AI লেন্স সাপোর্ট করে। অন্যদিকে সেলফি ও ভিডিও কলের জন্য Realme C85 Pro স্মার্টফোনটিতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ভিয়েতনামে Realme C85 Pro স্মার্টফোনটির 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট 6,490,000 VND দামে লঞ্চ করা হয়েছে, যা ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 21,750 টাকার কাছাকাছি। একইসঙ্গে 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 7,090,000 VND অর্থাৎ প্রায় 23,900  টাকার কাছাকাছি রাখা হয়েছে। ভিয়েতনামে এই রিয়েলমি স্মার্টফোনটি Parrot Purple এবং Peacock Green কালার অপশনে সেল করা হবে।

 

The post লঞ্চ হল Realme C85 Pro স্মার্টফোন, রয়েছে শক্তিশালী 7000mAh ব্যাটারি, 8GB RAM এবং 6.8 ইঞ্চির বড় ডিসপ্লে  first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/realme-c85-pro-launched-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0
7000mAh Battery সহ লঞ্চ হবে Realme স্মার্টফোন, কোম্পানি শেয়ার করেছে C85 Pro ফোনের ডিটেইলস https://www.91mobiles.com/bengali/7000mah-battery-5g-phone-realme-c85-pro-launch-confirmed-by-brand-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/7000mah-battery-5g-phone-realme-c85-pro-launch-confirmed-by-brand-know-details-in-bengali/#respond Tue, 28 Oct 2025 03:40:30 +0000 https://www.91mobiles.com/bengali/?p=68849 লিক হল Realme C85 Pro ফোনের ব্যাটারি ডিটেইলস

The post 7000mAh Battery সহ লঞ্চ হবে Realme স্মার্টফোন, কোম্পানি শেয়ার করেছে C85 Pro ফোনের ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
রিয়েলমি তাদের ‘সি’ সিরিজের অধীনে নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে তাদের Realme C85 সিরিজ সম্পর্কে অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে। এই সিরিজের অধীনে Realme C85 এবং Realme C85 Pro নামের দুটি স্মার্টফোন পেশ করা হবে। প্রথমে দক্ষিণ এশিয়ার কিছু মার্কেটে লঞ্চ করার পর এই ফোনগুলি ভারতেও সেল করা হবে। থাইল্যান্ড এবং ভিয়েতনামে Realme C85 সিরিজ টিজ করার পাশাপাশি সিরিজের ফোনগুলির ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কেও জানানো হয়েছে।

Realme C85 Pro ফোনে 7,000mAh ব্যাটারি যোগ করা হবে। কোম্পানি জানিয়েছে এই ফোনটি ফুল চার্জ করার পর দুই দিন পর্যন্ত ব্যাবহার করা যাবে। সিরিজের নন-প্রো মডেলেও বড় ব্যাটারি থাকবে কি না, সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। C85 Pro ফোনটিতে বড় ব্যাটারির পাশাপাশি 44W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হবে।

Realme C85 সিরিজের আইপি রেটিং এই সিরিজের অন্যতম বিশেষত্ব হতে চলেছে। কোম্পানি জানিয়েছে Realme C85 Pro 5G ফোনে IP69 রেটিং দেওয়া হবে। অর্থাৎ এই ফোনটি ওয়াটার প্রুফ এবং ডাস্ট প্রুফ হবে। এই ফোনে 8GB RAM এর সঙ্গে 128GB এবং 256GB Storage যোগ করা হবে। Realme C85 ফোনটিও এক‌ই ভেরিয়েন্টে সেল করা হবে।

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত Realme C85 সিরিজের লঞ্চ ডেট সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে নভেম্বর মাসের শুরুর দিকে গ্লোবাল বাজারে এই সিরিজ লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে লিকের মাধ্যমে Realme C85 5G ফোনটির স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। এই ফোনটি Android 15 বেসড Realme UI 6 অপারেটিং সিস্টেমে কাজ করবে বলে জানা গেছে।

লিক অনুযায়ী Realme C85 5G ফোনে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হবে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। লিক থেকে আরও জানা গেছে এই ফোনটিতে 90Hz রিফ্রেশ রেটযুক্ত IPS LCD ডিসপ্লে দেওয়া হবে। এই ফোনে 45W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে।

সাম্প্রতিক লিকে বলা হয়েছে Realme C85 5G ফোনটি 10,000 টাকার কাছাকাছি দামে লঞ্চ করা হতে পারে। এটি এই ফোনের বেস মডেলের দাম হতে পারে। জানিয়ে রাখি ভারতে Realme C75 5G ফোনটির 4GB RAM+ 128GB স্টোরেজ সহ বেস মডেল 12,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। এই প্রাইস রেঞ্জের OPPO K13x, Infinix Hot 60 এবং Samsung Galaxy M17 ফোনগুলি ইউজারদের মধ্যে যথেষ্ট জনপ্রিয়।

The post 7000mAh Battery সহ লঞ্চ হবে Realme স্মার্টফোন, কোম্পানি শেয়ার করেছে C85 Pro ফোনের ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/7000mah-battery-5g-phone-realme-c85-pro-launch-confirmed-by-brand-know-details-in-bengali/feed/ 0
TDRA, TUV এবং EEC সাইটে লিস্টেড হল Realme C85 Pro স্মার্টফোন, খুব তাড়াতাড়ি হতে পারে লঞ্চ https://www.91mobiles.com/bengali/realme-c85-pro-tdra-eec-tuv-listing-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/realme-c85-pro-tdra-eec-tuv-listing-details-in-bengali/#respond Tue, 23 Sep 2025 11:39:37 +0000 https://www.91mobiles.com/bengali/?p=67793 সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল Realme C85 Pro

The post TDRA, TUV এবং EEC সাইটে লিস্টেড হল Realme C85 Pro স্মার্টফোন, খুব তাড়াতাড়ি হতে পারে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
Realme তাদের সি-সিরিজের অধীনে ফোনের সংখ্যা বাড়াতে চলেছে। কোম্পানি এই সিরিজের অধীনে নতুন Realme C85 Pro ফোন লঞ্চ করতে পারে। TDRA, TUV এবং EEC সার্টিফিকেশন সাইটে আপকামিং ফোনটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের গ্লোবাল লঞ্চ সম্পর্কে জানা গেছে। শীঘ্রই ফোনটি কম দামে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Realme C85 Pro ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

TDRA, TUV এবং EEC সার্টিফিকেশন সাইটে আসন্ন Realme C85 Pro ফোনটি RMX5555 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। TDRA ডেটাবেসে এটিকে ‘ER50854/25’ ইকুইপমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার সহ মোবাইল ফোন ক্যাটেগরিতে রাখা হয়েছে। এর মাধ্যমে ফোনের নাম দেখা গেছে। অন্যদিকে EEC ডেটাবেসে মডেল নাম্বার এবং ‘RU0000061595’ নোটিফিকেশন নাম্বার সহ লিস্টেড হয়েছে। এই দুটি সার্টিফিকেশন লিস্টিঙের মাধ্যমে স্পষ্ট বোঝা যাচ্ছে খুব তাড়াতাড়ি আপকামিং C85 Pro ফোনটি UAE এবং ইউরোপিয়ান বাজারে লঞ্চ করা হতে পারে।

TUV SUD সার্টিফিকেশন সাইটেও ফোনটি দেখা গেছে। এই সাইটে Realme C85 Pro ফোনটি ‘SG PSB-IV-14848’ সার্টিফিকেট নাম্বার সহ লিস্টেড। এখানেও মোবাইল ফোন ক্যাটাগরিতে রাখা হয়েছে। একইসঙ্গে লিস্টিঙের মাধ্যমে জানা গেছে ফোনটিতে 45W ওয়ার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটি Class III Protection অর্থাৎ লো ভোল্টেজ অপারেশনযুক্ত প্রোটেক্টিভ ডিজাইন সহ লিস্টেড হয়েছে। এছাড়া ফোনটিতে IPX0 প্রোটেকশন রেটিং দেওয়া হয়েছে, এর ফলে স্পষ্ট বোঝা যাচ্ছে এখনও পর্যন্ত ফোনটির ওয়াটার-ডাস্ট রেজিস্ট্যান্স টেস্ট করা হয়নি। অর্থাৎ সম্ভবত এই ফিচারটি ফোনে দেওয়া হবে না।

উপরোক্ত সার্টিফিকেশন অনুযায়ী শীঘ্রই Realme C85 Pro ফোনটি গ্লোবাল বাজারে লঞ্চ করা হবে। অদূর ভবিষ্যতে এই ফোনের প্রসেসর, ডিজাইন এবং ক্যামেরা সম্পর্কে জানা যাবে বলে আশা করা হচ্ছে।

আগের মডেলের মতো আপকামিং ফোনটিও কম দামে লঞ্চ করা হতে পারে।তাই Realme C85 Pro ফোনটি Redmi Note 14 SE, iQOO Z10 Lite এবং Infinix Note 50X ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। কম দামের ফোনটিতে দুর্দান্ত ফিচার দেওয়া হতে পারে। আপকামিং ফোনের সঠিক তথ্য প্রকাশ্যে আসার পরই আমরা এই বিষয়ে পরামর্শ দিতে পারব।

যারা বড় ব্যাটারি, দ্রুত চার্জিং ফিচার এবং দারুণ পারফরমেন্স সহ ফোন খুঁজছেন, তাদের জন্য এই ফোনটি একটি ভালো অপশন হতে পারে। যেসব ইউজাররা আগামী কয়েক সপ্তাহের মধ্যে নতুন এবং কম দামে ফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য Realme C85 Pro ফোনটি একটি দারুণ অপশন হতে পারে। এখনও পর্যন্ত লঞ্চ ডেট জানানো হয়নি, তাই এই ফোনটির জন্য বেশ কিছু দিন অপেক্ষা করতে হবে। আসন্ন Realme C85 Pro ফোনের নতুন আপডেট আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

The post TDRA, TUV এবং EEC সাইটে লিস্টেড হল Realme C85 Pro স্মার্টফোন, খুব তাড়াতাড়ি হতে পারে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/realme-c85-pro-tdra-eec-tuv-listing-details-in-bengali/feed/ 0