Realme GT Neo 6 Pro - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 06 Jul 2023 17:44:42 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 লঞ্চের আগে সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত Realme GT Neo 6 এবং GT Neo 6 Pro স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/realme-gt-neo-6-and-gt-neo-6-pro-appeared-in-tenaa-listing-see-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/realme-gt-neo-6-and-gt-neo-6-pro-appeared-in-tenaa-listing-see-specifications-details-in-bengali/#respond Thu, 06 Jul 2023 12:00:07 +0000 https://www.91mobiles.com/bengali/?p=41996 লিক হল Realme GT Neo 6 এবং Neo 6 Pro ফোনের স্পেসিফিকেশন

The post লঞ্চের আগে সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত Realme GT Neo 6 এবং GT Neo 6 Pro স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • GT Neo 6 ফোনে Dimensity 9200 Plus চিপসেট থাকতে পারে।
  • Pro ভেরিয়েন্টে Snapdragon 8 Gen 2 চিপসেট পাওয়া যাবে।
  • এই ডিভাইসটি ধূসর এবং সাদা রঙের কালার অপশনে সামনে এসেছে।

Realme বর্তমানে তাদের নতুন Realme GT Neo 6 সিরিজের উপর কাজ করছে। এই সিরিজের অধীনে Realme GT Neo 6 এবং GT Neo 6 Pro ফোনের মতো দুটি ডিভাইস লঞ্চ হতে পারে। যদিও কোম্পানির তরফে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে আগামী কয়েক মাসের মধ্যে ফোনগুলি মার্কেটে লঞ্চ হতে পারে। উভয় মডেলই এখন সার্টিফিকেশন সাইট TENAA-তে তালিকাভুক্ত হয়েছে। এই তালিকায় এই স্মার্টফোন দুটির ছবিও দেখা গেছে। আরও পড়ুন: লঞ্চ হল 24GB RAM সহ বিশ্বের প্রথম স্মার্টফোন, পাওয়া যাবে 6000mAh ব্যাটারি

Realme GT Neo 6 সিরিজ

TENAA সার্টিফিকেশন তালিকা অনুযায়ী Realme GT Neo 6 ফোনটির মডেল নম্বর হল RMX3823 এবং Neo 6 Pro ফোনটির নম্বর হল RMX3820৷

  • TENAA তালিকায় ফোনগুলোর ছবিও সামনে এসেছে।
  • ছবিতে দেখা গেছে যে এই সিরিজের স্মার্টফোন দুটিতে একটি বড় ক্যামেরা মডিউল থাকবে। যার মধ্যে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে।
  • এই ফোনের ডান পাশে পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন দেখা যাবে।
  • লিক হওয়া ছবি অনুযায়ী ডিভাইস দুটি ধূসর এবং সাদা রঙের কালার অপশনে সামনে এসেছে।

Realme GT Neo 6 Pro ফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

  • ডিসপ্লে: লিক রিপোর্ট অনুসারে Pro ভেরিয়েন্টে 1.5K রেজলিউশন সহ একটি 6.74-ইঞ্চি AMOLED ডিসপ্লে পাওয়া যাবে। এই ডিসপ্লেতে 144Hz রিফ্রেশরেট সাপোর্ট দেওয়া যেতে পারে।
  • প্রসেসর: এই ফোনে Qualcomm Snapdragon 8 Gen 2 চিপসেট পাওয়ার কথা বলা হয়েছে।
  • স্টোরেজ: স্টোরেজের ক্ষেত্রে এই ডিভাইসটি 24GB পর্যন্ত RAM + 1TB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সহ লঞ্চ হবে বলে অনুমান করা হচ্ছে।
  • ব্যাটারি: এই স্মার্টফোনে 240 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি 4600mAh ব্যাটারি দেওয়া যেতে পারে। যদিও কোম্পানি ফোনটির 150 ওয়াট ফাস্ট চার্জিং মডেলও লঞ্চ করতে পারে।
  • ক্যামেরা: ছবি অনুযায়ী এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ একটি 50-মেগাপিক্সেল Sony IMX 890 প্রাইমারি ক্যামেরা লেন্স দেওয়া যেতে পারে।
  • OS: এই ডিভাইসটি লেটেস্ট Android 13 এ রান করতে পারে।

Realme GT Neo 6 স্পেসিফিকেশন (সম্ভাব্য)

  • ডিসপ্লে: Realme GT Neo 6 ফোনটি 1.5K রেজলিউশন এবং 6.74-ইঞ্চি AMOLED ডিসপ্লে সহ লঞ্চ হতে পারে। এই ডিসপ্লেতে 144hz রিফ্রেশরেট থাকতে পারে।
  • প্রসেসর: এই স্মার্টফোনটি MediaTek Dimensity 9200 Plus চিপসেটের সঙ্গে লঞ্চ হতে পারে।
  • ব্যাটারি: এই ফোনে 5000mAh ব্যাটারি থাকতে পারে যা 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
  • স্টোরেজ: এই ডিভাইসটি 16GB পর্যন্ত RAM এবং 1TB পর্যন্ত স্টোরেজ সাপোর্ট করবে।
  • ক্যামেরা: এই ফোনে রেয়ার ক্যামেরা সেটআপও পাওয়া যাবে। তবে ক্যামেরা লেন্স সম্পর্কে এখনও কোন তথ্য পাওয়া যায় নি।
  • OS: এই ডিভাইসটি লেটেস্ট Android 13 এ রান করতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post লঞ্চের আগে সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত Realme GT Neo 6 এবং GT Neo 6 Pro স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/realme-gt-neo-6-and-gt-neo-6-pro-appeared-in-tenaa-listing-see-specifications-details-in-bengali/feed/ 0