Realme GT Neo2 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Mon, 20 Sep 2021 16:28:46 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 22 সেপ্টেম্বর লঞ্চ হবে 12GB RAM যুক্ত Realme GT Neo2 স্মার্টফোন, 65W চার্জিঙের মাধ্যমে মাত্র কয়েক মিনিটের মধ্যে হয়ে যাবে ফুল ব‍্যাটারী https://www.91mobiles.com/bengali/realme-gt-neo2-to-launch-on-22-september-with-12gb-ram-snapdragon-870-soc/ https://www.91mobiles.com/bengali/realme-gt-neo2-to-launch-on-22-september-with-12gb-ram-snapdragon-870-soc/#respond Mon, 13 Sep 2021 05:22:33 +0000 https://www.91mobiles.com/bengali/?p=18494 Realme GT Neo2 এর লিক রিপোর্ট

The post 22 সেপ্টেম্বর লঞ্চ হবে 12GB RAM যুক্ত Realme GT Neo2 স্মার্টফোন, 65W চার্জিঙের মাধ্যমে মাত্র কয়েক মিনিটের মধ্যে হয়ে যাবে ফুল ব‍্যাটারী first appeared on 91Mobiles Bengali.

]]>
Realme সম্পর্কে কিছুদিন ধরে খবর সামনে আসছে যে কোম্পানি বছরের শুরুতে লঞ্চ হ‌ওয়া Realme GT Neo স্মার্টফোনে‌র সাক্সেসেরে কাজ করছে আর এটিকে Realme GT Neo2 নামের সাথে টেক মার্কেটে আনা হবে। আবার এখন রিয়েলমি সব গুজবে লাগাম লাগিয়ে নিজেই এই আগামী স্মার্টফোনে‌র লঞ্চ সম্পর্কে জানিয়েছে। কোম্পানি ঘোষণা করেছে যে Realme GT Neo2 স্মার্টফোনকে আগামী 22।সেপ্টেম্বর লঞ্চ করা হবে।

Realme GT Neo2 লঞ্চের তথ্য কোম্পানি অফিসিয়ালি জানিয়ে দিয়েছে। রিয়েলমি মাইক্রো ব্লগিং সাইট ভিভোতে পোস্ট করে বলেছে যে রিয়েলমি জিটি নিও2 কে আগামী 22 সেপ্টেম্বর টেক মঞ্চে পেশ করা হবে। এই দিন এই ফোনটি রিয়েলমি‌র হোম মার্কেট অর্থাৎ চিনে লঞ্চ হবে এবং Realme GT Neo2 এর লঞ্চ ইভেন্ট ভারতীয় সময় অনুযায়ী 11.30 মিনিটে শুরু হবে। চিনের পরে এই ফোনটি অন‍্যান‍্য বাজারে কদম রাখবে সেই তথ্যের জন্য অপেক্ষা করতে হবে।

Realme GT Neo2 এর স্পেসিফিকেশন্স

বিভিন্ন সার্টিফিকেশন সাইট আর লিকে রিয়েলমি জিটি নিও2 স্মার্টফোনে‌র স্পেসিফিকেশন্স সামনে এসেছে। এই ফোনটিকে 20:9 আস্পেক্ট রেশিওতে পেশ করা হবে যা 1080 × 2400 পিক্সেল রেজল্যুশনের 6.62 ইঞ্চির ফুল‌এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে সাপোর্ট করবে। বলা হচ্ছে যে এই ফোনটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর টেকনোলজি যুক্ত হবে আর 120 হার্টস রিফ্রেশরেট সাপোর্ট করবে।

Realme GT Neo2 কে অ্যান্ড্রয়েড ওএস এ লঞ্চ করা হবে যার সাথে এই ফোনে কোয়ালকমের স্ন‍্যাপড্রাগন 870 চিপসেট দেওয়ার কথা বলা হয়েছে। লিকে রিয়েলমি জিটি নিও2 কে 12 জিবি র‍্যাম মেমোরিতে লঞ্চ করার কথা বলা হয়েছে যার সাথে 256 জিবির ইন্টারনাল স্টোরেজ দেখা যেতে পারে। বলা হচ্ছে যে এই ফোনটিকে Mirror Black, Dream Blue, Super Orange আর Green কালারে লঞ্চ করা হবে।

ফোটোগ্রাফির জন্য Realme GT Neo2 তে 64 মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক‍্যামেরা সেন্সর দেওয়া যেতে পারে যার সাথে 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর 2 মেগাপিক্সেলের‌ই ম‍্যাক্রো লেন্স দেখা যাবে। আবার সেল্ফি আর ভিডিও কলিঙের জন্য এই ফোনে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া‌র কথা বলা হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 4,500 এম‌এএইচের ব‍্যাটারী দেখা যেতে পারে যা 65 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 22 সেপ্টেম্বর লঞ্চ হবে 12GB RAM যুক্ত Realme GT Neo2 স্মার্টফোন, 65W চার্জিঙের মাধ্যমে মাত্র কয়েক মিনিটের মধ্যে হয়ে যাবে ফুল ব‍্যাটারী first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/realme-gt-neo2-to-launch-on-22-september-with-12gb-ram-snapdragon-870-soc/feed/ 0