Realme Narzo 10A - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Wed, 08 Jul 2020 14:17:39 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Realme দাম বাড়ালো তিনটি স্মার্টফোনের, জেনে নিন কোন ফোনের দাম কতটা বেড়েছে https://www.91mobiles.com/bengali/realme-6-realme-c2-and-realme-5s-prices-increased-in-india-upto-rs-1000/ https://www.91mobiles.com/bengali/realme-6-realme-c2-and-realme-5s-prices-increased-in-india-upto-rs-1000/#respond Mon, 29 Jun 2020 07:06:53 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=11797 দাম বাড়ল Realne ফোনের

The post Realme দাম বাড়ালো তিনটি স্মার্টফোনের, জেনে নিন কোন ফোনের দাম কতটা বেড়েছে first appeared on 91Mobiles Bengali.

]]>
টেক কোম্পানি রিয়েলমি ভারতে স্মার্টফোন মার্কেটে নিজের পরিচিতি তৈরির জন্য প্রথমে কম দামে প্রোডাক্ট লঞ্চ করে ইউজারদের মনে তাদের জন্য স্থান করে নেয়। কিন্তু কিছু দিন আগে জিএসটি রেট বৃদ্ধি পাওয়ার ফলে স্মার্টফোনের দাম বাড়াতে হয়েছে। এর পরেও কোম্পানি তাদের কিছু ফোনের দাম বাড়াচ্ছে। কয়েক দিন আগে কোম্পানি Realme Narzo 10A এবং Realne C3 ফোনদুটির দাম বাড়িয়েছে। কোম্পানি এবার অফলাইন মার্কেটে তাদের Realme 5S, Realme C2 এবং Realme 6 এই ফোন তিনটির দাম বাড়ালো।

নতুন দাম

প্রথমেই বলতে হয় কোম্পানি তাদের Realme 5S ফোনটির 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 10,999 টাকা থেকে বাড়িয়ে 11,999 টাকা করে দিয়েছে। আবার ফোনটির 4 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্ট 11,999 টাকার বদলে 12,999 টাকা দামে সেল করা হচ্ছে। অন‍্যদিকে Realme 6 ফোনটির 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 13,999 টাকা থেকে বেড়ে 14,999 টাকা হয়ে গেছে। এক‌ইভাবে ফোনটির 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরি এবং 8 জিবি র‍্যামের সঙ্গে 128 মেমরি ভেরিয়েন্টের দাম বেড়ে যথাক্রমে 16,999 টাকা এবং 17,999 টাকা হয়ে গেছে। আগে এই ভেরিয়েন্টদুটির দাম ছিল 15,999 টাকা এবং 16,999 টাকা।

এছাড়া কোম্পানির বাজেট ক‍্যাটাগরির Realme C2 ফোনটির 2 জিবি র‍্যাম ও 16 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 500 টাকা বাড়ানো হয়েছে, ফলে ফোনটি এখন 6,999 টাকা দামে সেল করা হচ্ছে। এক‌ইভাবে ফোনটির 2 জিবি র‍্যামের সঙ্গে 32 জিবি মেমরি এবং 3 জিবি র‍্যামের সঙ্গে 32 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম যথাক্রমে 6,999 টাকা এবং 7,499 টাকা থেকে বেড়ে 7,499 টাকা এবং 7,999 টাকা হয়ে গেছে।

কয়েক দিন আগেই বেড়েছে Realne Narzo 10A এবং C3 এর দাম

Realne Narzo 10A ফোনটির 3 জিবি র‍্যাম ও 32 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট আগে 8,499 টাকা দামে সেল করা হতো, কিন্তু এখন দাম বাড়ার পর 8,999 টাকা হয়ে গেছে। Realne C3 এর 3 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 7,999 টাকা থেকে বেড়ে 8,999 টাকা হয়ে গেছে। ফোনটির 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 1,000 টাকা বাড়ানোর ফলে 8,999 টাকার বদলে 9,999 টাকা করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

The post Realme দাম বাড়ালো তিনটি স্মার্টফোনের, জেনে নিন কোন ফোনের দাম কতটা বেড়েছে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/realme-6-realme-c2-and-realme-5s-prices-increased-in-india-upto-rs-1000/feed/ 0
9,999।টাকা দামে লঞ্চ হল 5000mAh ব‍্যাটারী এবং 4GB RAM যুক্ত Realme Narzo 10A https://www.91mobiles.com/bengali/realme-narzo-10a-4gb-ram-64gb-storage-variant-launch-in-india-price-at-rs-9999-on-flipkart-specs-sale-offer/ https://www.91mobiles.com/bengali/realme-narzo-10a-4gb-ram-64gb-storage-variant-launch-in-india-price-at-rs-9999-on-flipkart-specs-sale-offer/#respond Mon, 22 Jun 2020 14:13:12 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=11809 লঞ্চ হল Realme Narzo 10A এর নতুন ভেরিয়েন্ট

The post 9,999।টাকা দামে লঞ্চ হল 5000mAh ব‍্যাটারী এবং 4GB RAM যুক্ত Realme Narzo 10A first appeared on 91Mobiles Bengali.

]]>
টেক কোম্পানি রিয়েলমি গত মে মাসে তাদের ভারতীয় ফ‍্যানদের জন্য নতুন স্মার্টফোন সিরিজ Realme Narzo পেশ করেছিল। এই সিরিজে কোম্পানি Realme Narzo 10 এবং Narzo 10A নামে দুটি ফোন লঞ্চ করে। দীর্ঘমেয়াদী ব‍্যাটারী ও বড় ডিসপ্লেওয়ালা এই ফোনদুটি কোম্পানি অ্যাফোর্ডেবল প্রাইস রেঞ্জে পেশ করেছিল। এর মধ্যে Realme Narzo 10A ফোনটি 3 জিবি র‍্যামের সঙ্গে 32 জিবি মেমরিসহ একটি মাত্র ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে যার দাম 8,999 টাকা। এবার কোম্পানির পক্ষ থেকে ভারতে এই ফোনটির 4 জিবি র‍্যামযুক্ত একটি নতুন ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে।

Realme Narzo 10A এর এই নতুন ভেরিয়েন্ট ফ্লিপকার্টে লিস্টেড করে দেওয়া হয়েছে। এই লিস্টিং অনুযায়ী ফোনটির নতুন ভেরিয়েন্টে 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। ফোনটির প্রোডাক্ট পেজে এই নতুন ভেরিয়েন্টের দাম 9,999 টাকা লেখা হয়েছে। Realme Narzo 10A এর আগামী সেল আগামীকাল দুপুর 12টার সময় আয়োজন করা হবে এবং একই সঙ্গে দেশে ফোনটির নতুন 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের‌ও সেল শুরু হয়ে যাবে।

Realme Narzo 10A 

কোম্পানির পক্ষ থেকে Realme Narzo 10A ফোনটি 1600 × 720 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.5 ইঞ্চির এইচডি+ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে যা কর্নিং গোরিলা গ্লাস 3 দিয়ে প্রোটেক্টেড। ফোনটি অ্যান্ড্রয়েড 10 যুক্ত রিয়েলমি ইউআইসহ লঞ্চ করা হয়েছে যা অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক হেলিও জি70 চিপসেটে রান করে।

ফোটোগ্রাফির জন্য Realme Narzo 10A এর ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরটি 12 মেগাপিক্সেলের এবং এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন। এর সঙ্গে এই সেট‌আপে এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স এবং এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের‌ই ম‍্যাক্রো লেন্স আছে। এক‌ইভাবে ভিডিও কল ও সেলফির জন্য Realme Narzo 10A তে এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

Realme Narzo 10A একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম ফোন। সব ধরনের বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে সিকিউরিটির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 5,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে। বর্তমানে Realme Narzo 10A এর 3 জিবি র‍্যাম ও 32 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 8,999 টাকা এবং 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি মেমরি ভেরিয়েন্ট 9,999 টাকা দামে সেল করা হচ্ছে।

অন‍্যদিকে Realme Narzo 10 ফোনটিতে কোম্পানি 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ যোগ করেছে। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এই ফোনের স্টোরেজ 256 জিবি পর্যন্ত বাড়ানো যায়। ভারতে ফোনটি 11,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে যা That White এবং That Green কালার ভেরিয়েন্টে সেল করা হচ্ছে। Realme Narzo সিরিজের স্মার্টফোন কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও শপিং সাইট ফ্লিপকার্ট থেকে কেনা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

The post 9,999।টাকা দামে লঞ্চ হল 5000mAh ব‍্যাটারী এবং 4GB RAM যুক্ত Realme Narzo 10A first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/realme-narzo-10a-4gb-ram-64gb-storage-variant-launch-in-india-price-at-rs-9999-on-flipkart-specs-sale-offer/feed/ 0
এখন ভারতে লঞ্চ করা হবে না Realme Narzo 10 এবং Narzo 10A, Coronavirus এর প্রভাবে স্থগিত রাখা হল সমস্ত লঞ্চ https://www.91mobiles.com/bengali/realme-narzo-10a-series-launch-cancelled-due-to-coronavirus-outbreak-in-india-in-bengali/ https://www.91mobiles.com/bengali/realme-narzo-10a-series-launch-cancelled-due-to-coronavirus-outbreak-in-india-in-bengali/#respond Thu, 26 Mar 2020 03:00:39 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=11045 বাতিল হল Realme Narzo 10 এবং Realme Narzo 10A এর লঞ্চ

The post এখন ভারতে লঞ্চ করা হবে না Realme Narzo 10 এবং Narzo 10A, Coronavirus এর প্রভাবে স্থগিত রাখা হল সমস্ত লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
যেদিন টেক কোম্পানি Realme ঘোষণা করে জানিয়েছে তারা ভারতে তাদের নতুন স্মার্টফোন সিরিজ ‘Narzo’ লঞ্চ করতে চলেছে সেদিন থেকেই দেশের সমস্ত রিয়েলমি ফ‍্যানের সঙ্গে সঙ্গে স্মার্টফোন প্রেমীরা এই সিরিজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। কোম্পানি আগেই জানিয়ে দিয়েছে তারা এই সিরিজে Narzo 10 এবং Narzo 10A স্মার্টফোন লঞ্চ করবে। এই দুটি ফোন‌ই আজ অর্থাৎ 26 মার্চ ভারতে পেশ করার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাসের প্রকোপে দেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে কোম্পানি এদেশে তাদের নারজো সিরিজের লঞ্চ পিছিয়ে দিয়েছে।

আরও পড়ুন: চলে এল Samsung Galaxy M51 এর ডিটেইলস, কম দামে পাওয়া যাবে Galaxy S10 Lite এর মতো ফিল

রিয়েলমি ইন্ডিয়ার হেড মাধব শেঠ তাঁর অফিসিয়াল টুইটার হ‍্যান্ডেলের মাধ্যমে টুইট করে জানিয়েছেন কোম্পানি আপাতত তাদের Realme Narzo 10 এবং Narzo 10A ফোনদুটির লঞ্চ অনির্দিষ্টকালের জন্য বাতিল করছে। মাধব শেঠ আরও জানান করোনা ভাইরাসের দরুন দেশে শুধুমাত্র নারজো সিরিজ নয় বরং কিছু দিনের জন্য রিয়েলমি তাদের ব্র‍্যান্ডের সমস্ত স্মার্টফোন ও প্রোডাক্টের নির্মাণ বন্ধ রাখছে। প্রসঙ্গত ইতিমধ্যে টেক কোম্পানি ভিভোও ঘোষণা করেছে যে তারা এই মুহুর্তে ভারতে কোনো প্রোডাক্ট তৈরি করবে না এবং স্মার্টফোন প্রস্ততিতে যে বিপুল পরিমাণ অর্থরাশির প্রয়োজন তা দিয়ে কোম্পানি এই চরম সংকটজনক পরিস্থিতিতে ভারত সরকারের পাশে গিয়ে দাঁড়াবে।

Realme Narzo 10 

এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী Realme Narzo 10 ফোনটিতে 6.5 ইঞ্চির ডিসপ্লে থাকবে। এই ফোনটি মিডিয়াটেক হেলিও জি80 চিপসেটে রান করবে। ফোটোগ্ৰাফির জন্য এই ফোনে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। এই সেট‌আপে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর থাকবে। সেলফির জন্য এই ফোনে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা থাকবে বলে মনে করা হচ্ছে। এই ফোনে চার্জিং ও ডেটা ট্রান্সফারের জন্য ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হবে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Realme Narzo 10 এ 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচের ব‍্যাটারী থাকবে।

আরও পড়ুন: 4700 mAh ব‍্যাটারী, 64 MP ক‍্যামেরা ও Snapdragon 865 প্রসেসরের সঙ্গে চলে এল Redmi K30 Pro 5G, জেনে নিন দাম

Realme Narzo 10 সম্পর্কে টেক জগতে আলোচনা হচ্ছে এই ফোনটি কিছু দিন আগে মায়ানমারে লঞ্চ করা কোম্পানির Realme 6i ফোনটির রিব্র‍্যান্ডেড ভার্সন হবে। বিশ্বস্ত সোর্স থেকে জানা গেছে এই ফোনটি 89.9 শতাংশ স্ক্রিন টু বডি রেশিওর সঙ্গে পেশ করা হবে এবং এই ফোনে ওয়াটারড্রপ নচ সেলফি ক‍্যামেরাযুক্ত 6 5 ইঞ্চির ডিসপ্লে থাকবে। এই হ‍্যান্ডসেটে ‘A’ ক্লাস প্রসেসর দেওয়া হবে যা এই ফোনের মধ্য দিয়ে প্রথম ভারতে আসতে চলেছে। আশা করা হচ্ছে এই চিপসেটটি মিডিয়াটেকের গেমিং সেন্ট্রিক হেলিও জি80 চিপসেট হবে। আপাতত Realme Narzo 10 এর র‍্যাম ও স্টোরেজ সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। তবে আশা করা হচ্ছে Realme 6i এর মতোই এই ফোনটিও 3 জিবি ও 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ও 128 জিবি মেমরিসহ পেশ করা হবে।

ফোটোগ্ৰাফির জন্য Realme Narzo 10 এ 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ থাকবে। এই প্রাইমারি সেন্সরটি Samsung GM1 অথবা GM2 দেওয়া হতে পারে। এছাড়া এই ফোনে 8 মেগাপিক্সেলের 119 ডিগ্রি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের 4 সেন্টিমিটার ম‍্যাক্রো লেন্স এবং এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের‌ই B&W ডেপ্থ সেন্সর থাকবে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2 0 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হবে।

আরও পড়ুন: Vivo এর ঘোষণা: থেমে গেল Vivo V19 এর লঞ্চ, স্মার্টফোনের পরিবর্তে তৈরি করবে মাস্ক এবং করবে করোনা প্রতিরোধে সাহায্য

Realme Narzo 10 এ পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 18 ওয়াট ফাস্ট চার্জিং টেকনিকযুক্ত 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 যুক্ত রিয়েলমি ইউআইয়ের সঙ্গে পেশ করা হবে। সিকিউরিটির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে। কানেক্টিভিটি ফিচার হিসেবে এই ফোনে ডুয়েল সিম, 4জি ভোএলটিই, ওয়াইফাই, ব্লুটুথ 5, জিপিএস/ গ্লোনাস/ Beidou, ইউএসবি টাইপ সি পোর্ট, 3.5 এম‌এম হেডফোন জ‍্যাক ও এফ‌এম রেডিও থাকবে।

Realme Narzo 10A

Realme Narzo 10A ফোনটি সম্পর্কে মনে করা হচ্ছে এই ফোনটি Realme Narzo 10 এর ছোট ভেরিয়েন্ট হবে। ফোটোগ্ৰাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। আপাতত ফোনের ক‍্যামেরা রেজলিউশন সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। Realme Narzo 10A ফোনটিতে কোম্পানি 6.5 ইঞ্চির ওয়াটারড্রপ নচ ডিসপ্লে, 5,000 এম‌এএইচ ব‍্যাটারী ও মিডিয়াটেক হেলিও জি80 চিপসেট দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post এখন ভারতে লঞ্চ করা হবে না Realme Narzo 10 এবং Narzo 10A, Coronavirus এর প্রভাবে স্থগিত রাখা হল সমস্ত লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/realme-narzo-10a-series-launch-cancelled-due-to-coronavirus-outbreak-in-india-in-bengali/feed/ 0