realme Narzo 90x 5G - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 23 Dec 2025 12:57:07 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 11999 টাকা দামে শুরু হল 7000mAh ব্যাটারি, 144Hz ডিসপ্লে এবং 6GB RAM সহ realme Narzo 90x স্মার্টফোনের সেল https://www.91mobiles.com/bengali/6gb-ram-5g-phone-under-12000-with-discount-offer-realme-narzo-90x-sale-in-india-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/6gb-ram-5g-phone-under-12000-with-discount-offer-realme-narzo-90x-sale-in-india-know-details-in-bengali/#respond Tue, 23 Dec 2025 13:46:20 +0000 https://www.91mobiles.com/bengali/?p=71226 ভারতে শুরু হল realme Narzo 90x 5G ফোনের সেল

The post 11999 টাকা দামে শুরু হল 7000mAh ব্যাটারি, 144Hz ডিসপ্লে এবং 6GB RAM সহ realme Narzo 90x স্মার্টফোনের সেল first appeared on 91Mobiles Bengali.

]]>
গত সপ্তাহে রিয়েলমি ভারতের বাজারে realme Narzo 90 5G এবং realme Narzo 90x 5G স্মার্টফোনটি লঞ্চ করেছিল। আজ থেকে realme Narzo 90 5G এবং realme Narzo 90x 5G স্মার্টফোনের সেল শুরু হয়েছে। কোম্পানির পক্ষ থেকে প্রথম সেল হিসাবে 2000 টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই ছাড়ের পর 6GB RAM সহ 5জি স্মার্টফোনটি 11999 টাকা এবং 8B RAM সহ 5জি স্মার্টফোনটি 13499 টাকা দামে সেল করা হচ্ছে।

realme Narzo 90x 5G লঞ্চ প্রাইস ডিসকাউন্ট এফেক্টিভ প্রাইস
6GB RAM + 128GB Storage ₹13,999 ₹2,000 ₹11,999
8GB RAM + 128GB Storage ₹15,499 ₹2,000 ₹13,499\\

 

realme Narzo 90x 5G স্মার্টফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনের 6GB RAM ভেরিয়েন্ট 13,999 টাকা এবং 8GB RAM ভেরিয়েন্ট 15,499 টাকা দামে পেশ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে সেল শুরু হিসাবে উভয় ভেরিয়েন্টে 2 হাজার টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। সমস্ত ইউজাররাই কোনো ধরনের স্পেশাল ব্যাঙ্ক ডেভিট বা ক্রেডিট কার্ড ছাড়াই 2,000 টাকার ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন।

কম দামের 5G স্মার্টফোনটি 2,000 টাকার ডিসকাউন্ট সহ 11,999 টাকা দামে সেল করা হচ্ছে। একইভাবে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট রিয়েলমি ডট ইন এবং ই-কমার্স প্ল্যাটফর্ম আমাজনের মাধ্যমে ফোনটি সেল করা হবে। কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে স্মার্টফোনটি কেনার জন্য এখানে ক্লিক করুন। অন্যদিকে আমাজনের মাধ্যমে স্মার্টফোনটি ডিসকাউন্ট সহ কেনার জন্য এখানে ক্লিক করুন

realme Narzo 90x 5G ফোনটিতে 1570 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.8 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এলসিডি প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ হোল স্টাইল স্ক্রিনে 144Hz রিফ্রেশ রেট, 180Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 1200nits ব্রাইটনেস রয়েছে। এই স্ক্রিনে DT-Star D+ গ্লাস প্রোটেকশন যোগ করা হয়েছে।

Narzo 90x 5G স্মার্টফোনের বড় বিশেষত্ব হল শক্তিশালী ব্যাটারি। এই স্মার্টফোনে 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করলে একটানা প্রায় 23 ঘন্টা পর্যন্ত অনলাইন ভিডিও উপভোগ করা যায়। কোম্পানি জানিয়েছে Narzo 90 ফোনটিতে 6 বছরের ব্যাটারি হেলথ পাওয়া যাবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী মাত্র 1% ব্যাটারিতে 7 ঘন্টার স্ট্যান্ডবায় টাইম পাওয়া যাবে।

realme Narzo 90x 5G স্মার্টফোনটির বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 60W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। একইসঙ্গে ফোনটিতে রিভার্স চার্জিং ফিচার সহ লঞ্চ করা হয়েছে।এর মাধ্যমে ফোনটি থেকেই অন্যান্য ডিভাইসও চার্জ করা যাবে। অর্থাৎ ফোনটি একটি পাওয়ার ব্যাঙ্কের মতো কাজ করতে সক্ষম। এই ফোনটি বাইপাস চার্জিং ফিচার দেওয়া হয়েছে। ফলে হেভি প্রসেসিঙের সময় ফোনটি ব্যাটারির বদলে সরাসরি চার্জার থেকে পাওয়ার নেয়।

নতুন realme Narzo 90x 5G ফোনটি Android 15 এবং ColorOS 15.0 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য ফোনটিতে Narzo 90x 5G ফোনটিতে 2.4GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 6300 প্রসেসর রয়েছে। এই ফোনটিতে LPDDR4X RAM এবং eMMC5.1 ROM ফিচার সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য কোম্পানির Narzo 90x স্মার্টফোনটিতে f/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল Sony IMX852 লেন্স এবং সেকেন্ডারি এআই লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি জন্য Narzo 90 ফোনে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং Narzo 90x 5G ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট সেন্সর দেওয়া হয়েছে।

যারা বড় ব্যাটারি সহও স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য 2,000 টাকা ডিসকাউন্ট সহ realme Narzo 90x 5G ফোনটি এই প্রাইস রেঞ্জে নিঃসন্দেহে এটি একটি ভালো অপশন।। ফোনটির ফাস্ট চার্জিং ফিচারও যথেষ্ট প্রশংসনীয়। বাজারে উপস্থিত 12 হাজার টাকার রেঞ্জের Redmi 15C, Samsung Galaxy M17 এবং OPPO K13x ফোনগুলির সঙ্গে নতুন realme Narzo 90x ফোনটিকে প্রতিযোগিতায় নামতে হতে পারে।

The post 11999 টাকা দামে শুরু হল 7000mAh ব্যাটারি, 144Hz ডিসপ্লে এবং 6GB RAM সহ realme Narzo 90x স্মার্টফোনের সেল first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/6gb-ram-5g-phone-under-12000-with-discount-offer-realme-narzo-90x-sale-in-india-know-details-in-bengali/feed/ 0
7000mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হল সস্তা realme Narzo 90 এবং Narzo 90x 5G স্মার্টফোন https://www.91mobiles.com/bengali/realme-narzo-90-and-narzo-90x-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/realme-narzo-90-and-narzo-90x-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/#respond Tue, 16 Dec 2025 15:46:32 +0000 https://www.91mobiles.com/bengali/?p=70898 ভারতে পেশ হল realme Narzo 90 এবং Narzo 90x 5G

The post 7000mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হল সস্তা realme Narzo 90 এবং Narzo 90x 5G স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
আজ রিয়েলমি ভারতের বাজারে তাদের Narzo সিরিজের সংখ্যা বাড়িয়ে নতুন realme Narzo 90 5G এবং realme Narzo 90x 5G স্মার্টফোনদুটি লঞ্চ করেছে। লো-বাজেট সেগমেন্টে বড় ব্যাটারি সহ 5G স্মার্টফোনগুলি পেশ করা হয়েছে। realme Narzo 90 এবং Narzo 90x স্মার্টফোনগুলির বেশিরভাগ স্পেসিফিকেশন প্রায় একই হলেও লুক এবং ডিজাইনে মধ্যে পার্থক্য রয়েছে। নিচে realme Narzo 90 এবং Narzo 90x স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

realme Narzo 90 5G স্মার্টফোনটি বেজল-লেস ডিসপ্লে এবং Narzo 90x স্মার্টফোনটি হালকা বেজল ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। উভয় স্মার্টফোনেই পাঞ্চ-হোল ডিজাইন ডিসপ্লে রয়েছে। তবে স্মার্টফোনগুলির রেয়ার প্যানেলের ডিজাইন আলাদা রাখা হয়েছে। একইভাবে Narzo 90 ফোনটিতে স্কোয়ার শেপের ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে একদিকে দুটি সেন্সর এবং অন্যদিকে একটি লেন্স ও ফ্ল্যাশ রয়েছে। অন্যদিকে Narzo 90x ফোনটিতে রেকট্যাঙ্গুলার শেপের ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে, এই ক্যামেরা সেটআপে ভার্টিকালি লেন্সগুলিকে সাজান হয়েছে এবং এর পাশে ফ্ল্যাশ লাইট যোগ করা হয়েছে। এছাড়া Narzo 90x ফোনটিতে একটি রিং লাইটও দেওয়া হয়েছে, তবে Narzo 90 ফোনটিতে নেই।

realme Narzo 90 এবং Narzo 90x 5G স্মার্টফোনের বড় বিশেষত্ব হল শক্তিশালী ব্যাটারি। উভয় স্মার্টফোনেই 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করলে একটানা প্রায় 23 ঘন্টা পর্যন্ত অনলাইন ভিডিও উপভোগ করা যায়। কোম্পানি জানিয়েছে Narzo 90 ফোনটিতে 6 বছরের ব্যাটারি হেলথ পাওয়া যাবে। এই ফোনটি বাইপাস চার্জিং ফিচার সহ লঞ্চ করা হয়েছে। এর ফলে মাল্টিটাস্কিঙের সময় ব্যাটারির পরিবর্তে সরাসরি ফোনের CPU পাওয়ার সাপ্লাই করে।

এই ফিচারের মাধ্যমে ফোনের ব্যাটারির উপর অতিরিক্ত চাপ পড়ে না এবং এটি গরমও হয় না। realme Narzo 90 5G এবং realme Narzo 90x 5G স্মার্টফোনদুটির বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 60W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। একইসঙ্গে realme Narzo 90 5G স্মার্টফোনটিতে রিভার্স চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এর মাধ্যমে ফোনটি থেকেই অন্যান্য ডিভাইসও চার্জ করা যাবে। অর্থাৎ ফোনটি একটি পাওয়ার ব্যাঙ্কের মতো কাজ করতে সক্ষম।

realme Narzo 90x 5G ফোনটিতে 1570 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.8 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে 144Hz রিফ্রেশ রেট, 180Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 1200nits ব্রাইটনেস রয়েছে। অন্যদিকে realme Narzo 90 5G ফোনটি 1080 × 2372 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.57 ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 4000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে।

নতুন realme Narzo ফোনগুলি Android 15 এবং ColorOS 15.0 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য Narzo 90 ফোনটিতে 2.5GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 6400 MAX প্রসেসর দেওয়া হয়েছে। অন্যদিকে Narzo 90x 5G ফোনটিতে 2.4GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 6300 প্রসেসর রয়েছে।

ফটোগ্রাফির জন্য উভয় realme Narzo ফোনগুলিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। একদিকে realme Narzo 90 স্মার্টফোনটির ব্যাক প্যানেলে f/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল Omnivision OV50D40 প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল মনোক্রোম লেন্স দেওয়া হয়েছে। অন্যদিকে কোম্পানির Narzo 90x স্মার্টফোনটিতে 50 মেগাপিক্সেল Sony IMX852 লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি জন্য Narzo 90 ফোনে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং Narzo 90x 5G ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট সেন্সর দেওয়া হয়েছে।

realme Narzo 90 5G ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এর 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 16,999 টাকা এবং 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 18,499 টাকা রাখা হয়েছে। একইসঙ্গে স্মার্টফোনটি Victory Gold এবং Carbon Black কালার অপশনে লঞ্চ করা হয়েছে।

রিয়েলমি Narzo 90x 5G স্মার্টফোনটিও দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এটি Narzo 90 ফোনের মতোই। এর 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট 13,999 টাকা এবং 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট 15,499 টাকা দামে লঞ্চ করা হয়েছে। একইভাবে ফোনটি Flash Blue এবং Nitro Blue কালার অপশনে সেল করা হবে।

The post 7000mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হল সস্তা realme Narzo 90 এবং Narzo 90x 5G স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/realme-narzo-90-and-narzo-90x-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0
16 ডিসেম্বর ভারতে লঞ্চ হবে 7000mAh ব্যাটারি সহ realme Narzo 90 5G এবং Narzo 90x 5G স্মার্টফোন https://www.91mobiles.com/bengali/16-december-realme-narzo-90-and-narzo-90x-launch-date-in-india-announced-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/16-december-realme-narzo-90-and-narzo-90x-launch-date-in-india-announced-know-details-in-bengali/#respond Wed, 10 Dec 2025 04:35:43 +0000 https://www.91mobiles.com/bengali/?p=70707 16 ডিসেম্বর ভারতে লঞ্চ হতে চলেছে realme Narzo 90 5G এবং Narzo 90x 5G

The post 16 ডিসেম্বর ভারতে লঞ্চ হবে 7000mAh ব্যাটারি সহ realme Narzo 90 5G এবং Narzo 90x 5G স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
গত সপ্তাহে রিয়েলমি অফিসিয়াল টিজারের মাধ্যমে Narzo সিরিজ ভারতে লঞ্চ করা হবে বলে জানিয়েছিল। কোম্পানির অফিসিয়াল ঘোষণার আগেই আমরা এক্সক্লুসিসিভ রিপোর্টের মাধ্যমে আপকামিং সিরিজের ফোনগুলি সম্পর্কে জানিয়েছিলাম। এবার কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি সিরিজের আপকামিং ফোনগুলির realme Narzo 90 এবং realme Narzo 90x নাম ও লঞ্চ ডেট জানানো হয়েছে।

ব্র্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 16 ডিসেম্বর ভারতের বাজারে realme Narzo 90 Series লঞ্চ করা হবে। এই সিরিজের অধীনে realme Narzo 90 এবং realme Narzo 90x ফোনগুলি পেশ করা হবে। লঞ্চের দিনই আপকামিং ফোনের দাম এবং সেল ডিটেইলস জানানো হবে। একইসঙ্গে শপিং সাইট আমাজনের মাধ্যমে realme Narzo ফোনের প্রোডাক্ট পেজ লাইভ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই সাইটের মাধ্যমেই realme Narzo 90 এবং Narzo 90x ফোনগুলি সেল করা হবে।

জানিয়ে রাখি এই বছর এপ্রিল মাসে ভারতে ‘Narzo 80’ সিরিজের অধীনে realme Narzo 80x, Narzo 80 Pro, Narzo 80 Lite 5G এবং 80 Lite 4G ফোনগুলি লঞ্চ করা হয়েছিল। তবে এই সিরিজে কোম্পানির realme Narzo 80 ফোনটি লঞ্চ করা হয়নি। এবারের নতুন সিরিজে অফিসিয়ালি ভ্যানিলা মডেল অর্থাৎ Narzo 90 ফোনটি লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে।

আমাদের ইন্ডাস্ট্রির সোর্সের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী realme Narzo 90 5G ফোনটি ভারতে 6GB RAM + 128GB স্টোরেজ, 8GB RAM + 128GB / 256GB স্টোরেজ এবং 12GB RAM + 256GB চারটি স্টোরেজ ভেরিয়েন্টে সেলে করা হতে পারে। একইসঙ্গে ভারতের বাজারে আসন্ন রিয়েলমি 5G ফোনটি Carbon Black (কার্বন ব্ল্যাক) এবং Victory Gold (ভিক্টরি গোল্ড) কালার অপশনে লঞ্চ করা হতে পারে।

ভারতে realme Narzo 90x 5G ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী ভ্যানিলা মডেলে 6GB RAM সহ 128GB স্টোরেজ অপশন থাকতে পারে। একইভাবে এই 5G ফোনটির 8GB RAM ভেরিয়েন্ট 128GB এবং 256GB স্টোরেজ অপশনে পেশ করা হতে পারে। আমাদের সোর্সের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটি Nitro Blue (নাইট্রো ব্লু) এবং Flash Blue (ফ্ল্যাশ ব্লু) কালার অপশনে সেল করা হতে পারে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে আপকামিং realme Narzo 90 সিরিজ 7000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হবে এবং একইসঙ্গে 60W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হবে। ফটোগ্রাফির জন্য ফোনদুটির ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকবে। উভয় ফোনেই পাঞ্চ-হোল ডিসপ্লে দেওয়া হবে। Narzo 90x ফোনটিতে 144Hz রিফ্রেশ রেট এবং 1200nits ব্রাইটনেস সাপোর্ট করবে। অন্যদিকে Narzo 90 ফোনটি 4000nits ব্রাইটনেস ডিসপ্লে সহ পেশ করা হবে।

কোম্পানির realme Narzo 90 5G ফোনটিতে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখা জন্য IP66 + IP68 + IP69 রেটিং দেওয়া হবে। এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে আপকামিং Narzo 90 সিরিজের প্রসেসর সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি, তবে Narzo 90 5G ফোনটিতে 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি 2.5GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7300 অক্টাকোর প্রসেসর দেওয়া হতে পারে।

The post 16 ডিসেম্বর ভারতে লঞ্চ হবে 7000mAh ব্যাটারি সহ realme Narzo 90 5G এবং Narzo 90x 5G স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/16-december-realme-narzo-90-and-narzo-90x-launch-date-in-india-announced-know-details-in-bengali/feed/ 0