Realme Q5 5G - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Fri, 29 Apr 2022 07:34:57 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Realme এর বড় ধামাকা! 13GB RAM এবং 60W চার্জিং সহ লঞ্চ হল Realme Q5 5G https://www.91mobiles.com/bengali/realme-q5-5g-phone-launched-know-price-specifications-sale-offer/ https://www.91mobiles.com/bengali/realme-q5-5g-phone-launched-know-price-specifications-sale-offer/#respond Wed, 20 Apr 2022 08:28:31 +0000 https://www.91mobiles.com/bengali/?p=24942 তিনটি ভেরিয়েন্টে লঞ্চ হল Realme Q5 স্মার্টফোন

The post Realme এর বড় ধামাকা! 13GB RAM এবং 60W চার্জিং সহ লঞ্চ হল Realme Q5 5G first appeared on 91Mobiles Bengali.

]]>
Realme কোম্পানি সম্প্রতি টেক প্ল্যাটফর্মে তাদের দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। এই দুটি স্মার্টফোনকেই Realme এর ‘Q’ সিরিজে যুক্ত করা হয়েছে যা চীনে এন্ট্রি নিয়েছে। এই নতুন Realme মোবাইল ফোনগুলি Realme Q5 এবং Realme Q5 Pro নামে লঞ্চ করা হয়েছে। এই কোনগুলি আকর্ষণীয় ডিজাইন এবং শক্তিশালী স্পেসিফিকেশনে সহ পেশ করা হয়েছে। এই Realme স্মার্টফোনগুলির মধ্যে একটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম নীচে দেওয়া হয়েছে, যা 8GB RAM, Snapdragon 695 5G চিপসেট এবং 60W ফাস্ট চার্জিং সাপোর্ট করে৷

Realme Q5 এর স্পেসিফিকেশন

Realme Q5 স্মার্টফোনটি কোম্পানি 2412 x 1080 পিক্সেল রেজলিউশন এবং 6.6-ইঞ্চি FullHD+ ডিসপ্লে সহ লঞ্চ করেছে। ফোনের স্ক্রিন একটি LCD প্যানেলে তৈরি যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। পাঞ্চ-হোল স্টাইলে নির্মিত এই ফোনের ডিসপ্লে 600 নিটস ব্রাইটনেস, 16.7M কালার এবং 401ppi পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে। এই ফোনটি Racing Dusk, Glacier Chopping Waves, Phantom কালারে লঞ্চ করা হয়েছে।

Realme Q5 লেটেস্ট Android 12 OS-এ লঞ্চ করা হয়েছে যা Realme UI 3.0-এর সাথে কাজ করে। প্রসেসিং এর জন্য, এই ফোনটিতে একটি Qualcomm Snapdragon 695 চিপসেট রয়েছে যা 2.2 GHz ক্লক স্পিডে একটি অক্টা-কোর প্রসেসর সহ 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি। গ্রাফিক্সের জন্য, এই ফোনটি Adreno 619 GPU সাপোর্ট করে। এই ফোনটি 5GB ভার্চুয়াল RAM সাপোর্ট করে, যা Realme Q5-এ 13GB RAM পারফরম্যান্স প্রদান করে।

ফটোগ্রাফির জন্য, Realme Q5 এ একটি ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে F/1.8 অ্যাপারচার সহ একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে, সাথে F/2.4 অ্যাপারচার সহ একটি 2-মেগাপিক্সেল কালো এবং সাদা পোট্রেট লেন্স এবং একই অ্যাপারচার সহ একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। একইভাবে, সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য, এই ফোনটি F/2.05 অ্যাপারচার সহ 16-মেগাপিক্সেল ফ্রন্ট সোনি লেন্স সাপোর্ট করে।

Realme Q5 স্মার্টফোনে ডুয়াল সিম এর সুবিধা আছে যা 4G এর পাশাপাশি 5G ও সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এই ফোনের সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এমবেডেড পাওয়ার বাটন দেওয়া হয়েছে, সেই সঙ্গে এই ফোনটি ফেস আনলক ফিচারও সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য, Realme Q5 এ একটি বড় 5,000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 60W ফাস্ট চার্জিং টেকনোলজির সাথে কাজ করে।

Realme Q5 এর দাম

Realme Q5 চীনের বাজারে তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনের বেস ভেরিয়েন্টটি 6 জিবি র‍্যামের সাথে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে, যার দাম 1399 ইউয়ান অর্থাৎ প্রায় 16,500 টাকা। ফোনটির দ্বিতীয় ভেরিয়েন্ট 8 জিবি র‌্যাম + 128 জিবি স্টোরেজ সহ পেশ করা হয়েছে, যার দাম 1599 ইউয়ান অর্থাৎ প্রায় 19,000 টাকা এবং সবচেয়ে বড় 8 জিবি র‌্যাম + 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টটি 1799 ইউয়ান অর্থাৎ প্রায় 21,000 টাকা দামে লঞ্চ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Realme এর বড় ধামাকা! 13GB RAM এবং 60W চার্জিং সহ লঞ্চ হল Realme Q5 5G first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/realme-q5-5g-phone-launched-know-price-specifications-sale-offer/feed/ 0