The post Realme লঞ্চ করল 14,000 টাকারও কম দামের 5G স্মার্টফোন, এতে আছে 4GB RAM ও 5000mAh ব্যাটারী first appeared on 91Mobiles Bengali.
]]>আরও পড়ুন: Motorola আনছে কম দামের 5G ফোন, 6GB র্যামের সঙ্গে ওয়েবসাইটে হল লিস্টেড
Realme V11
এই ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে 1600 × 720 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.52 ইঞ্চির এইচডি+ ওয়াটারড্রপ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। Realme V11 এর স্ক্রিন আইপিএস এলসিডি প্যানেল দিয়ে তৈরি এবং 60 হার্টস রিফ্রেশরেটে কাজ করতে সক্ষম। এই ফোনটি মাত্র 8.4 এমএম চওড়া ও এর ওজন 186 গ্ৰাম।
Realme V11 ফোনটি অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11 এর সঙ্গে পেশ করা হয়েছে যা রিয়েলমি ইউআইতে কাজ করে। একইভাবে প্রসেসিঙের জন্য এই ফোনে 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে 7 এনএম টেকনিকে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 700 চিপসেট দেওয়া হয়েছে। এই চিপসেট ডুয়েল মোড 5জি (SA/NSA) তে কাজ করে। চীনে ফোনটি 4 জিবি র্যাম ও 128 জিবি মেমরির সঙ্গে লঞ্চ করা হয়েছে।
আরও পড়ুন: ভারতে 10 ফেব্রুয়ারি লঞ্চ হবে Nokia 5.4 স্মার্টফোন, একই সঙ্গে আসছে Nokia 3.4
ফোটোগ্রাফির জন্য Realme V11 এ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশের সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সঙ্গে এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।

Realme V11 একটি ডুয়েল সিম স্মার্টফোন যা 5জির পাশাপাশি 4জি এলটিই সাপোর্ট করে। বেসিক কানেক্টিভিটির সঙ্গে সিকিউরিটির জন্য ফোনের ডানদিকের প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচের ব্যাটারী আছে। চীনে Realme V11 ফোনটি 1,199 ইউয়ান দামে লঞ্চ করা হয়েছে যার ভারতীয় দাম প্রায় 13,500 টাকার কাছাকাছি।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
The post Realme লঞ্চ করল 14,000 টাকারও কম দামের 5G স্মার্টফোন, এতে আছে 4GB RAM ও 5000mAh ব্যাটারী first appeared on 91Mobiles Bengali.
]]>