Realme X50 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 07 Jan 2020 09:52:52 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 লঞ্চ হল Realme এর প্রথম 5G ফোন, এতে আছে ডুয়েল পাঞ্চ হোল ডিসপ্লে, 12 জিবি র‍্যাম ও 64 মেগাপিক্সেল কোয়াড রেয়ার ক‍্যামেরা https://www.91mobiles.com/bengali/realme-x50-5g-phone-officialy-launched-sa-nsa-dual-mode-specification-price-in-bengali/ https://www.91mobiles.com/bengali/realme-x50-5g-phone-officialy-launched-sa-nsa-dual-mode-specification-price-in-bengali/#respond Tue, 07 Jan 2020 09:52:52 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=10048 চীনে লঞ্চ হল Realme X50 5G

The post লঞ্চ হল Realme এর প্রথম 5G ফোন, এতে আছে ডুয়েল পাঞ্চ হোল ডিসপ্লে, 12 জিবি র‍্যাম ও 64 মেগাপিক্সেল কোয়াড রেয়ার ক‍্যামেরা first appeared on 91Mobiles Bengali.

]]>
আজকের দিনে দাঁড়িয়ে Realme এর নাম সেইসব টেক কোম্পানির লিস্টে জুড়ে গেছে যারা অত্যন্ত কম সময়ের মধ্যেই যথেষ্ট প্রসিদ্ধি লাভ করেছে। ভারতে Realme ফ‍্যান ফলোয়িং দ্রুত গতিতে বেড়ে চলেছে। কোম্পানি সময়ের সঙ্গে তাল মিলিয়ে খুব দ্রুত তাদের টেকনোলজি পরিবর্তন করে চলেছে এবং প্রোডাক্ট অ্যাডভান্স হয়ে চলেছে। কয়েক দিন আগেই কোম্পানি ভারতে তাদের Realme X2 Pro লঞ্চ করেছিল। আজ কোম্পানি আন্তর্জাতিক মঞ্চে তাদের প্রথম 5জি স্মার্টফোন পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে Realme X50 নামে তাদের এই ফোনটি পেশ করা হয়েছে। এই ফোনটির আরও একটি বড় বিশেষত্ব হল এই ফোনটি কোম্পানির প্রথম ডুয়েল পাঞ্চ হোল ডিসপ্লেওয়ালা স্মার্টফোন।

আরও পড়ুন: Vivo আনতে চলেছে স্ন‍্যাপড্রাগন 765জি চিপসেটযুক্ত 5জি ফোন, কড়া টক্কর পাবে Redmi K30 ও OPPO Reno 3

লুক ও ডিজাইন

Realme X50 কোম্পানির প্রথম ডুয়েল পাঞ্চ হোল ডিসপ্লেযুক্ত স্মার্টফোন। ফোনটির ফ্রন্ট প‍্যানেলে ফুল ভিউ বেজল লেস ডিসপ্লে দেওয়া হয়েছে যার ওপরের বাঁদিকে দুটি ছিদ্র আছে। এই ছিদ্রের মধ্যেই ফোনের ফ্রন্ট ক‍্যামেরা অবস্থিত। কোম্পানির পক্ষ থেকে Realme X50 ফোনটি কার্ভড এজ ডিজাইনের সঙ্গে পেশ করা হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে ওপরের বাঁদিকে ভার্টিক‍্যাল শেপে এই ক‍্যামেরা সেট‌আপ অবস্থিত। এই সেট‌আপের সবচেয়ে ওপরের লেন্সটির চারদিকে হলুদ গোল দাগ আছে। ক‍্যামেরা সেট‌আপের ডানদিকে ফ্ল‍্যাশ লাইট দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে ফোনের ডানদিকের প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট বাটন দেওয়া হয়েছে এবং ফোনের নিচের প‍্যানেলে ইউএসবি টাইপ সি পোর্ট আছে।

ক‍্যামেরার কামাল

ফোটোগ্ৰাফির জন্য Realme X50 তে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের Samsung GW1 প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে এফ/2.3 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.5 অ্যাপার্চারযুক্ত 2x জুম‌ওয়ালা 12 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর এবং এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের চতুর্থ সেন্সর আছে। Realme X50 ফোনটি অনবদ্য হয়ে ওঠার আরও একটি বড় কারণ হল এই ফোনের ডুয়েল সেলফি ক‍্যামেরা। ফোনটির ফ্রন্ট প‍্যানেলে পাঞ্চ হোলের মধ্যে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের প্রাইমারি ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর ও একটি এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হবে Samsung Galaxy S10 Lite, Snapdragon 855 প্রসেসরের সঙ্গে লিস্টেড হল ফ্লিপকার্টে

Realme X50 5G

Realme X50 5G ফোনটি কোম্পানির পক্ষ থেকে 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনটিতে 6.57 ইঞ্চির ফুল এইচডি+ এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে এবং এটি গোরিলা গ্লাস দিয়ে প্রোটেক্ট করা হয়েছে। এই ডিসপ্লে 120 হার্টস রিফ্রেশরেটযুক্ত ভিজুয়াল দিতে সক্ষম। Realme X50 5G ফোনটি কোম্পানির পক্ষ থেকে রিয়েলমি ইউআইযুক্ত অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে পেশ করা হয়েছে যা কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 765জি চিপসেটে রান করে। প্রসঙ্গত জানিয়ে রাখি এই চিপসেটটি ডুয়েল মোড 5জি (SA/NSA) সাপোর্ট করে। এই চিপসেটের সাহায্যে 5জি কানেক্টিভিটিযুক্ত স্মার্টফোনগুলি মিড রেঞ্জ বাজেটে পেশ করা সম্ভব হয়েছে।

Realme X50 5G ফোনটি কুলিং সিস্টেম যুক্ত করে পেশ করা হয়েছে। এই কুলিং সিস্টেম বিশেষ করে গেম প্রেমীদের কথা মাথায় রেখে দেওয়া হয়েছে, যা মোবাইল গেমিঙের এক্সপেরিয়েন্স স্মুথ, ফাস্ট ও ল‍্যাগ ফ্রি বানায়। চীনে Realme X50 5G ফোনটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনের বেস ভেরিয়েন্টে 6 জিবি র‍্যামের সঙ্গে 256 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এক‌ইভাবে দ্বিতীয় ভেরিয়েন্টে 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরি ও সবচেয়ে বড় ভেরিয়েন্টে 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। Realme X50 5G তে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 30W VOOC 4.0 চার্জিং টেকনিকযুক্ত 4,200 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post লঞ্চ হল Realme এর প্রথম 5G ফোন, এতে আছে ডুয়েল পাঞ্চ হোল ডিসপ্লে, 12 জিবি র‍্যাম ও 64 মেগাপিক্সেল কোয়াড রেয়ার ক‍্যামেরা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/realme-x50-5g-phone-officialy-launched-sa-nsa-dual-mode-specification-price-in-bengali/feed/ 0
রিয়েলমি ইন্ডিয়ার সিইও শেয়ার করলেন Realme এর প্রথম 5G ফোনের ফোটো, জেনে নিন কেমন দেখতে এই ফোন এবং কবে লঞ্চ হবে https://www.91mobiles.com/bengali/realme-india-ceo-madhav-sheth-tweet-share-brand-first-5g-phone-photo-x50-youth-in-bengali/ https://www.91mobiles.com/bengali/realme-india-ceo-madhav-sheth-tweet-share-brand-first-5g-phone-photo-x50-youth-in-bengali/#respond Mon, 06 Jan 2020 10:19:31 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=10008 7 জানুয়ারি লঞ্চ হবে Realme X50 5G

The post রিয়েলমি ইন্ডিয়ার সিইও শেয়ার করলেন Realme এর প্রথম 5G ফোনের ফোটো, জেনে নিন কেমন দেখতে এই ফোন এবং কবে লঞ্চ হবে first appeared on 91Mobiles Bengali.

]]>
Realme ঘোষণা করে দিয়েছে কোম্পানি আগামী 7 জানুয়ারি আন্তর্জাতিক মঞ্চে তাদের “এক্স” সিরিজের আগামী স্মার্টফোন Realme X50 পেশ করবে। ওইদিন কোম্পানি চীনে একটি ইভেন্টের আয়োজন করতে চলেছে এবং এই ইভেন্টের মঞ্চেই কোম্পানি Realme X50 ফোনটি টেক জগতে লঞ্চ করবে। প্রসঙ্গত জানিয়ে রাখি Realme X50 ফোনটি কোম্পানির প্রথম 5জি স্মার্টফোন হতে চলেছে। এই ফোনটি মার্কেটে আসার আগেই রিয়েলমি ইন্ডিয়ার সিইও মাধব শেঠ তাঁর অফিসিয়াল টুইটার হ‍্যান্ডেলের মাধ্যমে Realme এর প্রথম 5জি ফোনের ফোটো শেয়ার করেছেন। ফোটো শেয়ার করার সঙ্গে সঙ্গে এই 5জি ফোনটি ভারতে লঞ্চ হ‌ওয়ার আভাসও পাওয়া গেছে।

আরও পড়ুন: 48 মেগাপিক্সেল ক‍্যামেরা, 4,500 এম‌এএইচের ব‍্যাটারী ও 8 জিবি র‍্যামের সঙ্গে চলে এল Vivo S1 Pro, দাম 19,900 টাকা

মাধব শেঠ তাঁর টুইটার অ্যাকাউন্টে চারটি ফোটো শেয়ার করেছেন। এই সবকটি ফোটোয় ফোনটির ব‍্যাক প‍্যানেল দেখানো হয়েছে। ফোটো শেয়ার করে রিয়েলমি ইন্ডিয়ার সিইও বলেন এই ফোনটি শুধুমাত্র লুক ও ডিজাইনের দিক থেকে যে অসাধারণ হবে তা নয়, বরং এই ফোনটি পারফরম্যান্সের দিক থেকেও অনবদ্য হবে। যখন সাধারণ মানুষ এই টুইটে প্রশ্ন তোলে যে এই ফোনটি ভারতে কবে লঞ্চ করা হবে, তার উত্তরে realme India Support এর পক্ষ থেকে কোম্পানির সোশ্যাল মিডিয়া প্ল‍্যাটফর্মে নজর রাখতে বলা হয়। অর্থাৎ বোঝাই যাচ্ছে, একটু দেরি হলেও ভারতে Realme এর 5জি ফোন লঞ্চ হবেই।

লুক ও ডিজাইন

মাধব শেঠ  Realme এর 5জি ফোনের যে ফোটো শেয়ার করেন সেগুলিতে  শুধুমাত্র কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপযুক্ত ফোনটির ব‍্যাক প‍্যানেল দেখা গেছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ওপরের বাঁদিকে ভার্টিক‍্যাল শেপে এই রেয়ার ক‍্যামেরা সেট‌আপ অবস্থিত। এই সেট‌আপের সবচেয়ে ওপরের সেন্সরটির চারদিকে এই হলুদ সার্কেল করা আছে। এই ক‍্যামেরা সেট‌আপের ডানদিকে ফ্ল‍্যাশ লাঈট দেওয়া হয়েছে। “Realme X” সিরিজের অন‍্যান‍্য স্মার্টফোনের ক্ষেত্রেও এমনই ডিজাইন দেখা গেছে। এই ফোনের ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়নি, তাই ধরে নেওয়া যেতে পারে এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার দেখা যেতে পারে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে নিচের বাঁদিক ঘেঁষে Realme এর ব্র‍্যান্ডিং দেওয়া হয়েছে। ফোটোয় দেখা গেছে ফোনটি গ্লাস বডিতে তৈরি, যার ফলে ফোনটি যথেষ্ট উজ্জ্বল ও চকচকে।

আরও পড়ুন: Mi Super Sale এ Redmi K20 Pro এবং Redmi Note 7 Pro সহ আরও কয়েকটি ফোনে পাওয়া যাচ্ছে অসাধারণ ছাড়

Realme X50 5G

জানিয়ে রাখি মাধব শেঠের শেয়ার করা এই ফোটোগুলিকে কোম্পানির Realme X50 ফোনের ছবি মনে করা হচ্ছে। আবার অন‍্যদিকে রিয়েলমি চায়নার CMO Xu Qi একটি বড় খবর জানিয়েছেন। তিনি জানিয়েছেন Realme X50 5G এর সঙ্গে এই ফোনটির লাইট ভার্সন Realme X50 5G Youth ও লঞ্চ করা হবে। Realme X50 5G তে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 765জি চিপসেট দেখা যাবে। Realme X50 5Gকোম্পানির গেমিং স্মার্টফোন হতে চলেছে এবং এই ফোনে কুলিং সিস্টেম টেকনোলজি দেওয়া হবে। যার ফলে স্মুথ, ফাস্ট ও ল‍্যাগ ফ্রি গেম উপভোগ করা যায়। লিক অনুযায়ী Realme X50 5G তে 6.4 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হতে পারে এবং এর রিফ্রেশরেট 120 হার্টস হবে বলে মনে করা হচ্ছে। এই ফোনের স্ক্রিন গোরিলা গ্লাস 5 দিয়ে প্রোটেক্টেড করা হতে পারে।

লিক থেকে জানা গেছে Realme X50 5G তে 64 মেগাপিক্সেলের প্রাইমারি Samsung GW1 সেন্সর দেওয়া হবে। এর সঙ্গে এই ফোনে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 5x হাইব্রিড জুম‌ওয়ালা 13 মেগাপিক্সেলের একটি সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স থাকতে পারে। রিপোর্ট অনুযায়ী ফোনের ফ্রন্ট প‍্যানেলে 32 মেগাপিক্সেলের Samsung GD1 সেন্সর ও 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্সযুক্ত ডুয়েল সেলফি ক‍্যামেরা সেট‌আপ দেখা যেতে পারে। Realme X50 তে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 30 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হতে পারে। তবে এখন ফোনের সঠিক স্পেসিফিকেশন জানার জন্য 7 জানুয়ারির অপেক্ষা করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post রিয়েলমি ইন্ডিয়ার সিইও শেয়ার করলেন Realme এর প্রথম 5G ফোনের ফোটো, জেনে নিন কেমন দেখতে এই ফোন এবং কবে লঞ্চ হবে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/realme-india-ceo-madhav-sheth-tweet-share-brand-first-5g-phone-photo-x50-youth-in-bengali/feed/ 0
লিক হল Realme X50 5G এবং X50 Lite (Youth Edition) 5G এর স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/realme-x50-5g-and-x50-lite-youth-edition-5g-specifications-leaked-in-bengali/ https://www.91mobiles.com/bengali/realme-x50-5g-and-x50-lite-youth-edition-5g-specifications-leaked-in-bengali/#respond Fri, 29 Nov 2019 07:51:19 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=9548 লিক হল Realme X50 5G এবং X50 Lite (Youth Edition) 5G

The post লিক হল Realme X50 5G এবং X50 Lite (Youth Edition) 5G এর স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
কিছু দিন আগে Realme অফিসিয়ালি ঘোষণা করেছিল যে কোম্পানি তাদের Realme X50 ফোনটি নিয়ে কাজ করছে, এই ফোনটি 5জি এর সঙ্গে পেশ করা হবে। এটি কোম্পানির প্রথম 5জি স্মার্টফোন হতে চলেছে। এবার ফেসবুকে এক রিয়েলমি ফ‍্যান Realme X50 5G ফোনটির স্পেসিফিকেশন জানিয়ে দিয়েছে। এছাড়া ফোটো থেকে এই সিরিজের আরেকটি ফোন Realme X50 Lite (Youth Edition) সম্পর্কেও তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুন : শুরু হল Xiaomi Black Friday Sale, Redmi K20, K20 Pro এবং Poco F1 এ পাওয়া যাচ্ছে 4,000 টাকার ছাড়

এই সপ্তাহের শুরুতে রিয়েলমি চায়নার সিএম‌ও Xu Qi Chase চীনের মাইক্রোব্লগিং সাইট ওয়েইবোতে পোস্ট করে ঘোষণা করেন যে কোম্পানি তাদের 5জি ফোন নিয়ে কাজ করছে এবং আগামী বছরের শুরুর দিকে কোম্পানি Realme X50 নামে এই স্মার্টফোন পেশ করে দেবে। সিএম‌ও তাঁর পোস্টে Realme X50 এর ফোটোও দেখিয়েছিলেন। এই থেকে জানা গেছিল যে এই ফোনে পিল শেপে পাঞ্চ হোল স্ক্রিনের ওপরের বাঁদিকের কোণায় দেওয়া হবে।

Realme X50 5G স্পেসিফিকেশন

লিক অনুযায়ী Realme X50 5G তে 6.44 ইঞ্চির সুপার এমোলেড ডিসপ্লে থাকবে এবং এই ডিসপ্লে 90 হার্টস রিফ্রেশরেটযুক্ত হবে। এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 735 5জি চিপসেটে রান করবে। এছাড়া এই ফোনের ব‍্যাক প‍্যানেলে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ থাকবে, যার মধ্যে 60 মেগাপিক্সেলের Sony IMX686 প্রাইমারি লেন্স, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স দেওয়া হবে।

আরও পড়ুন : লিক হল 60 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা Redmi K30 এর স্পেসিফিকেশন ও লাইভ ইমেজ, জেনে নিন এই ফোনের সব তথ্য

সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 32 মেগাপিক্সেলের প্রাইমারি এবং 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হবে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Realme X50 5G তে সুপার VOOC 4.0 ফ্ল‍্যাশ চার্জ টেকনোলজিযুক্ত 4,500 এম‌এএইচের ব‍্যাটারী থাকবে। আশা করা হচ্ছে এই ফোনটি কোম্পানির প্রথম ওয়ারলেস চার্জিং টেকনোলজি সাপোর্টেড স্মার্টফোন হবে।

লিক অনুযায়ী Realme X50 5G ফোনটি 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ, 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র‍্যামের সঙ্গে 256 জিবি স্টোরেজযুক্ত তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। তবে এখনও পর্যন্ত ফোনটির দাম সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

আরও পড়ুন : 6,000 mAh ব‍্যাটারী, 4 জিবি র‍্যাম ও ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে মাত্র 8,499 টাকা দামে লঞ্চ হল এই অসাধারণ স্মার্টফোন

Realme X50 Lite (Youth Edition) 5G স্পেসিফিকেশন

এই লিকে Realme X50 Lite (Youth Edition) 5G সম্পর্কেও তথ্য দেওয়া হয়েছে। লিকে বলা হয়েছে এই ফোনে 6.55 ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে থাকবে। এই ফোনটি মিডিয়াটেক এমটি6885 5জি চিপসেটে রান করবে। Realme X50 Lite (Youth Edition) 5G তেও কোম্পানি কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ যোগ করবে। এই ক‍্যামেরা সেট‌আপে 16 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স থাকবে। 

Realme X50 Lite (Youth Edition) 5G তে ফ্রন্ট প‍্যানেলে 32 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা দেওয়া হবে। আশা করা হচ্ছে কোম্পানি এই ফোনটি পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে পেশ করতে পারে। এতে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য VOOC 4.0 ফ্ল‍্যাশ চার্জ টেকনোলজিযুক্ত 5,000 এমএএইচের ব‍্যাটারী দেওয়া হবে। চীনে ফোনটির 6 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি মেমরি এবং 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরি ভেরিয়েন্ট লঞ্চ করা হতে পারে। 

আরও পড়ুন : Exclusive : পাঞ্চ হোল ডিসপ্লে ডিজাইনের সঙ্গে ভারতে লঞ্চ হবে Vivo V17

এই লিক ছাড়া এক ভারতীয় টিপস্টার জানিয়েছে রিয়েলমির RMX2030 মডেল নাম্বারযুক্ত একটি স্মার্টফোন Bureau of Indian Standards এর সার্টিফিকেশন পেয়েছে। তাই আশা করা হচ্ছে কোম্পানি আগামী বছর Realme X50 5G স্মার্টফোন লঞ্চ করে দেবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post লিক হল Realme X50 5G এবং X50 Lite (Youth Edition) 5G এর স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/realme-x50-5g-and-x50-lite-youth-edition-5g-specifications-leaked-in-bengali/feed/ 0
Realme নিয়ে এল কোম্পানির প্রথম 5G স্মার্টফোন Realme X50, প্রতিযোগিতায় অন‍্যান‍্য ব্র‍্যান্ড https://www.91mobiles.com/bengali/realme-x50-first-5g-support-phone-officially-teased-by-xu-qi-chase-with-dual-punch-hole-display-in-bengali/ https://www.91mobiles.com/bengali/realme-x50-first-5g-support-phone-officially-teased-by-xu-qi-chase-with-dual-punch-hole-display-in-bengali/#respond Tue, 26 Nov 2019 15:58:24 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=9450 Realme আনতে চলেছে তাদের প্রথম 5জি ফোন Realme X50

The post Realme নিয়ে এল কোম্পানির প্রথম 5G স্মার্টফোন Realme X50, প্রতিযোগিতায় অন‍্যান‍্য ব্র‍্যান্ড first appeared on 91Mobiles Bengali.

]]>
Realme গত সপ্তাহে ভারতীয় বাজারে Realme X2 Pro এবং Realme 5s নামে দুটি স্মার্টফোন লঞ্চ করেছে। ভারতীয় বাজারে Realme অত্যন্ত দ্রুত গতিতে উন্নতি করে চলেছে এবং কোম্পানি খুব কম সময়ের মধ্যে বিপুল জনপ্রিয়তা লাভ করেছে। কম দামে অসাধারণ স্পেসিফিকেশনযুক্ত স্মার্টফোন লঞ্চ করে Realme বর্তমানে ভারতে Samsung ও Xiaomi এর মতো ব্র‍্যান্ডগুলিকে কাঁঁটায় কাঁটায় টক্কর দিয়ে চলেছে। এবার শোনা যাচ্ছে ভারতে প্রথম 5G স্মার্টফোন লঞ্চ করার খেতাব‌ও Realme দখল করে নিতে পারে। 

আরও পড়ুন : Samsung Galaxy A51 হবে কোম্পানির সবচেয়ে সস্তা কোয়াড ক‍্যামেরা স্মার্টফোন, লিক হল স্পেসিফিকেশন

বর্তমানে মিডিয়ায় খবর ছেয়ে গেছে যে Realme ভারতে 5জি স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। যদি কোম্পানি প্রোডাক্ট ও পরিকল্পনায় সফল হয় তবে ভারতে লঞ্চ হ‌ওয়া প্রথম স্মার্টফোনটি Realme এর‌ই হবে। ভারতে 5জি স্মার্টফোন কত দিনের মধ্যে লঞ্চ হবে তা এখনই সঠিকভাবে বলা সম্ভব নয়, কিন্তু কোম্পানি আন্তর্জাতিক মঞ্চে লঞ্চ হতে চলা তাদের প্রথম 5জি স্মার্টফোন সম্পর্কে ঘোষণা করে দিয়েছে।

কোম্পানি অফিসিয়ালি Realme X50 নামে একটি ফোন সম্পর্কে ঘোষণা করেছে। রিয়েলমি চায়নার সিইও Xu Qi Chase চীনের মাইক্রোব্লগিং সাইট ওয়েইবোতে পোস্ট করে জানিয়েছেন কোম্পানি তাদের 5জি ফোন নিয়ে কাজ করছে এবং আগামী বছরের শুরুতে কোম্পানি এই ফোনটি Realme X50 নামে টেক জগতে লঞ্চ করবে। Xu Qi Chase তাঁর পোস্টে Realme X50 এর ফোটোও দেখিয়েছেন, যার থেকে জানা গেছে কোম্পানি এই ফোনটি ডুয়েল পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হবে। এছাড়া এই ফোনটি ডুয়েল মডেল 5জি সাপোর্ট (SA/NSA) যুক্ত হবে।

আরও পড়ুন : খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হবে 108 মেগাপিক্সেল ক‍্যামেরাযুক্ত Xiaomi Mi Note 10, পিছিয়ে যাবে অন‍্যান‍্য কোম্পানি

Realme X50 সম্পর্কে বলা হয়েছে এই ফোনটি চীনে প্রথম লঞ্চ হবে এবং পরবর্তী সময়ে ভারতসহ বিশ্বের অন‍্যান‍্য দেশের মার্কেটে এই ফোনটি পেশ করা হবে। এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন চিপসেটে রান করবে। Realme X50 এর স্পেসিফিকেশন কি হবে এবং এই ফোনটি কবে লঞ্চ করা হবে সেবিষয়ে জানার জন্য কোম্পানির আগামী ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

লেটেস্ট স্মার্টফোন ও ভারতীয় দাম

কয়েক দিন আগেই ভারতে দুটি ভেরিয়েন্টে Realme 5s ফোনটি লঞ্চ করা হয়েছে। এই ফোনটির 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট কোম্পানি 9,999 টাকা দামে লঞ্চ করেছে। এক‌ইভাবে ফোনটির 4 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 10,999 টাকা রাখা হয়েছে। আগামী 29 নভেম্বর থেকে Realme 5s ফোনটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের সঙ্গে শপিং সাইট ফ্লিপকার্টে সেল করা হবে। এই স্মার্টফোনটি ক্রিস্টাল ব্লু, ক্রিস্টাল রেড ও ক্রিস্টাল পার্পল কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। 

আরও পড়ুন : লঞ্চ হল Vivo V17, এতে আছে 8 জিবি র‍্যাম, 4,500 এম‌এএইচ ব‍্যাটারী, 32 মেগাপিক্সেল সেলফি ও 48 মেগাপিক্সেল কোয়াড রেয়ার ক‍্যামেরা.

ভারতে কোম্পানির এই ফ্ল‍্যাগশিপ স্মার্টফোনটিও দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 29,999 টাকা রাখা হয়েছে এবং ফোনটির 12 জিবি র‍্যাম ও 256 জিবি মেমরি ভেরিয়েন্ট 33,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই দুটি ভেরিয়েন্ট‌ই হোয়াইট ও ব্লু কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এর সঙ্গে কোম্পানি Realme X2 Pro এর 12 জিবি র‍্যাম ও 256 জিবি মেমরিযুক্ত মাস্টার এডিশন‌ও লঞ্চ করেছে, যার দাম 34,999 টাকা। আগামী 26 নভেম্বর থেকে Realme X2 Pro ফোনটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের সঙ্গে শপিং সাইট ফ্লিপকার্টে সেল করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Realme নিয়ে এল কোম্পানির প্রথম 5G স্মার্টফোন Realme X50, প্রতিযোগিতায় অন‍্যান‍্য ব্র‍্যান্ড first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/realme-x50-first-5g-support-phone-officially-teased-by-xu-qi-chase-with-dual-punch-hole-display-in-bengali/feed/ 0