Realme XT - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Fri, 31 Dec 2021 07:53:45 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 আবার‌ও আগুন লাগল Realme XT ফোনে, ভিডিওতে দেখে নিন কিভাবে আগুন জ্বলছে ফোনটিতে https://www.91mobiles.com/bengali/realme-xt-allegedly-catches-fire-watch-video/ https://www.91mobiles.com/bengali/realme-xt-allegedly-catches-fire-watch-video/#respond Thu, 30 Dec 2021 02:44:46 +0000 https://www.91mobiles.com/bengali/?p=20345 Realme XT ফোনে বিস্ফোরণ

The post আবার‌ও আগুন লাগল Realme XT ফোনে, ভিডিওতে দেখে নিন কিভাবে আগুন জ্বলছে ফোনটিতে first appeared on 91Mobiles Bengali.

]]>
স্মার্টফোনে আগুন লাগার ঘটনা এখন সাধারণ হয়ে গেছে। এইরকম ঘটনা শোনা গেলে ফোনের হার্ডওয়্যারের গুনমান এবং ইউজারের সুরক্ষা‌র উপরে প্রশ্ন ওঠে, কারণ সাধারণত আমরা নিজেদের পকেটে‌ই ফোন রাখি। একটি সদ‍্য ঘটনা জানতে পারা গেছে, যেখানে Realme XT ফোনটি ব‍্যবহার করার সময় বিস্ফোরণ হ‌ওয়ার ঘটনা ঘটেছে। এর আগে 2020 এর জুন মাসে এই ফোনে ঘটে যাওয়া এইরকম ঘটনা শোনা গিয়েছিল। এখন এই ঘটনাটি টুইটার ইউজার সন্দীপ কুন্ডুর মাধ্যমে জানা গেছে। সন্দীপ তার বন্ধুর জ্বলে যাওয়া Realme XT ফোনের ফোটো পোস্ট করেছে। ফোনটির ফ্রন্ট এবং ব‍্যাক সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, বিশেষ করে ফোনের ব‍্যাকে যেখানে ব‍্যাটারি থাকে। ফ্রন্টে ফোনের স্ক্রিন সম্পূর্ণ জ্বলে গেছে।এবং ক‍্যামেরা মডিউল‌ও ক্ষতিগ্রস্ত হয়ে গেছে।

আরও পড়ুন: অনলাইনে অর্ডার করেছিলেন 1 লাখ টাকার iPhone, বক্সে পেলেন টয়লেট পেপারে জড়ানো Dairy Milk চকোলেট!

Realme XT Blast

টুইটার ইউজার সন্দীপ কুন্ডুর টুইট অনুযায়ী তার বন্ধুর রিয়েলমি এক্সটি ফোনে ব্লাস্ট হয়ে সেটি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। সন্দীপ একটি পোস্ট করেছে যেখানে দেখা যাচ্ছে ফোনটি থেকে ধোঁয়া বেড় হচ্ছে। দেখে বোঝা যাচ্ছে যে টুইটার ইউজার এবং তার বন্ধু ফোনটি থেকে ধোঁয়া বেড় হতে দেখে তখন ভিডিও রেকর্ডিং করা শুরু করে। সৌভাগ্যবশত এই ব্লাস্টে কার‌ও কোন ক্ষতি হয়নি।


View this post on Instagram

A post shared by 91mobiles Hindi (@91mobiles.hindi)

অন‍্যত্র Realme এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোন কিছু বলেনি, কিন্তু কোম্পানির সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইউজারকে যেকোন রূপে সাহায্য করার চেষ্টা করেছে। রিয়েলমি এই টুইটারে এই পোস্টের রিপ্লাই করে বলেছে, “আমরা আগেই এই ব‍্যক্তির সাথে যোগাযোগ করেছি এবং তাকে নিকটবর্তী অফিসিয়াল সার্ভিস সেন্টারে যাওয়ার জন্য বলেছি। নিশ্চিত থাকুন, সেই ব‍্যক্তি আমাদের কাছে আসা মাত্র‌ই আমরা তার সমস্যার সমাধান করবো।”

আরও পড়ুন: Electric Scooter এর মতো ফিচারসহ লঞ্চ হল Hero এর দুটি বিদ্যুৎচালিত সাইকেল, ফুল চার্জে পাওয়া যাবে 35KM রেঞ্জ

কোম্পানি এখনো পর্যন্ত বিস্ফোরণের সঠিক সম্পর্কে কিছুই বলেনি, কিন্তু এর আগের ঘটনা গুলি অনুযায়ী আমরা আশা করতে পারি যে Realme এটিকে ‘বাহ‍্যিক শক্তি‌র ফল’ রূপে ট‍্যাগ করবে। এই ঘটনার সম্পর্কে আর‌ও বিস্তারিত জানতে পারলে আমরা এই পোস্টটিকে আপডেট করবো।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post আবার‌ও আগুন লাগল Realme XT ফোনে, ভিডিওতে দেখে নিন কিভাবে আগুন জ্বলছে ফোনটিতে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/realme-xt-allegedly-catches-fire-watch-video/feed/ 0
64 মেগাপিক্সেল ক‍্যামেরার সঙ্গে সেপ্টেম্বরে লঞ্চ হবে Realme XT, জানালো কোম্পানি https://www.91mobiles.com/bengali/realme-xt-with-64mp-quad-camera-to-launch-in-india-in-bengali/ https://www.91mobiles.com/bengali/realme-xt-with-64mp-quad-camera-to-launch-in-india-in-bengali/#respond Wed, 21 Aug 2019 10:44:23 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=7810 সেপ্টেম্বরে লঞ্চ হবে Realme XT

The post 64 মেগাপিক্সেল ক‍্যামেরার সঙ্গে সেপ্টেম্বরে লঞ্চ হবে Realme XT, জানালো কোম্পানি first appeared on 91Mobiles Bengali.

]]>
চীনের স্মার্টফোন নির্মাণকারী কোম্পানি Realme গতকাল ভারতে তাদের Realme 5 সিরিজের স্মার্টফোন পেশ করে দিয়েছে। এই সিরিজে কোম্পানি Realme 5 ও Realme 5 Pro স্মার্টফোন লঞ্চ করেছে। এছাড়া কোম্পানি এক‌ই সঙ্গে তাদের 64 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা স্মার্টফোনের নাম ও লঞ্চ সম্পর্কে ঘোষণা করে দিয়েছে।

চারটি ক‍্যামেরা ও 128 জিবি স্টোরেজসহ লঞ্চ হলো Realme 5 ও Realme 5 Pro, প্রাথমিক দাম মাত্র 9,999 টাকা

Realme এর সিইও লঞ্চ ইভেন্টে অফিসিয়ালি জানিয়ে দিয়েছেন যে কোম্পানি আগামী সেপ্টেম্বর মাসের শেষের দিকে তাদের 64 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন লঞ্চ করে দেবে এবং এই ফোনটির নাম হবে Realme XT।

প্রসঙ্গত Realme এর আগামী ফোনে বিশ্বের প্রথম 64 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা স‍্যামসাঙের ISOCELL Bright GW1 সেন্সর থাকবে। এছাড়া কোম্পানির আগামী স্মার্টফোন সম্পর্কে আর কোনো তথ্য জানা যায়নি। তবে এই ফোনটিকে শাওমির 64 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা স্মার্টফোনের সঙ্গে প্রতিযোগিতার মুখে পড়তে হবে।

Reliance Jio জুন মাসে পেলো কয়েক লক্ষ গ্ৰাহক, জেনে নিন Airtel ও Vodafone-Idea এর অবস্থা

Realme 5 স্পেসিফিকেশন
Realme 5 ফোনটিতে 6.5 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 665 চিপসেটে রান করে। কোম্পানি ফোনটির দুটি র‍্যাম ও তিনটি স্টোরেজ ভেরিয়েন্ট লঞ্চ করেছে, যা 3 জিবি র‍্যামের সঙ্গে 32 জিবি মেমরি, 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি মেমরি ও 4 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরিযুক্ত।

ফোটোগ্ৰাফির জন্য Realme 5 এর ব‍্যাক প‍্যানেলে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে 12 + 8 + 2 + 2 মেগাপিক্সেল ক‍্যামেরা সেন্সরের কম্বিনেশন আছে। এই ফোনের ফ্রন্ট প‍্যানেলে সেলফি ও ভিডিও কলের জন্য 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Realme 5 এ 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনটি অ্যান্ড্রয়েড 9.0 পাইয়ের সঙ্গে কালার ওএস 6.0 তে কাজ করে।

BSNL পরিবর্তন করলো তাদের প্ল‍্যানে, পাওয়া যাবে 375 জিবি ডেটা

Realme 5 Pro স্পেসিফিকেশন
স্পেসিফিকেশনের দিক থেকে Realme 5 Pro ফোনটি Realme 5 এর থেকে যথেষ্ট আলাদা। এতে 6.3 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 712 চিপসেটে রান করে। কোম্পানি এই ফোনটির‌ তিনটি র‍্যাম ও মেমরি ভেরিয়েন্ট পেশ করেছে, যা 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি, 6 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি এবং 8 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরিযুক্ত।

ফোটোগ্ৰাফির জন্য Realme 5 Pro তেও ব‍্যাক প‍্যানেলে চারটি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। তবে Realme 5 Pro এর ক্ষেত্রে কম্বিনেশন একটু আলাদা। এই ফোনের রেয়ার ক‍্যামেরা সেট‌আপ 48 + 8 + 2 + 2 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সরযুক্ত। এতে সেলফি ও ভিডিও কলের জন্য 16 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে VOOC ফ্ল‍্যাশ চার্জ 3.0 টেকনিকযুক্ত 4,035 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। এই ফোনটিও অ্যান্ড্রয়েড 9.0 পাইয়ের সঙ্গে কালার ওএস 6.0 তে কাজ করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 64 মেগাপিক্সেল ক‍্যামেরার সঙ্গে সেপ্টেম্বরে লঞ্চ হবে Realme XT, জানালো কোম্পানি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/realme-xt-with-64mp-quad-camera-to-launch-in-india-in-bengali/feed/ 0