Realme - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 16 Jul 2026 17:57:01 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 8000mAh ব্যাটারি সহ লঞ্চ হল সস্তা স্মার্টফোন Realme C100x, দাম মাত্র 14999 টাকা https://www.91mobiles.com/bengali/realme-c100x-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/realme-c100x-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/#respond Fri, 17 Jul 2026 02:32:04 +0000 https://www.91mobiles.com/bengali/?p=80511 ভারতে লঞ্চ হল Realme C100x

The post 8000mAh ব্যাটারি সহ লঞ্চ হল সস্তা স্মার্টফোন Realme C100x, দাম মাত্র 14999 টাকা first appeared on 91Mobiles Bengali.

]]>
টেক কোম্পানি রিয়েলমি ভারতের বাজারে তাদের নতুন সস্তা স্মার্টফোন Realme C100x লঞ্চ করে দিয়েছে। এই 4G ফোনটি মাত্র 14,999 টাকা দামে পেশ করা হয়েছে। 15 হাজার টাকার চেয়ে কম দামের স্টাইলিশ লুক এবং সুন্দর স্পেসিফিকেশন সহ এই ফোনে 8000mAh ব্যাটারি রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।

Realme C100x ফোনের ব্যাটারি

Realme C100x ফোনে 8,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জে এই ফোনে 2.5 ঘন্টা স্ট্রিমিং, 3.5 ঘন্টা সোশ্যাল মিডিয়া, 2 ঘন্টা গেমিং, 2 ঘন্টা অ্যাপ্লিকেশন ব্যাবহার এবং 14 ঘন্টা স্ট্যান্ডবাই টাইমের পর‌ও 40 শতাংশ ব্যাটারি থাকবে। তবে এই তথ্য রিয়েলমি ল্যাবে করা টেস্টের ওপর ভিত্তি করে জানানো হয়েছে। বাস্তব জীবনেও এই ফোনে দারুণ ব্যাক‌আপ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

কোম্পানি জানিয়েছে এই ফোনে 7 বছর পর্যন্ত ব্যাটারি হেল্থ বজায় থাকবে, এমনকি অত্যন্ত গরম থেকে শুরু করে হাড় কাঁপানো শীতেও এটি মেইনটেইন থাকবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী মাত্র 5 মিনিট চার্জ করে এই ফোনে 4 ঘন্টা টকটাইম পাওয়া যাবে। এছাড়াও এই ফোনটি রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে, ফলে এই ফোনটির সাহায্যে অন্য ডিভাইস চার্জ করা যাবে।

Realme C100x ফোনের স্পেসিফিকেশন

Realme C100x ফোনটি Android 16 বেস্ড realme UI অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে Unisoc T7250 চিপসেট দেওয়া হয়েছে। 12nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 1.6GHz থেকে 1.8GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। লো বাজেট ফোনের ক্ষেত্রে এই চিপসেট স্মুথ পারফরমেন্স দেবে। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Arm Mali-G57 GPU যোগ করা হয়েছে।

Realme C100x 4G ফোনে 1570 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.8-ইঞ্চির HD+ ডিসপ্লে রয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট, 254PPI পিক্সেল ডেনসিটি এবং 900nits ব্রাইটনেস সাপোর্ট করে। ডিসপ্লের সুরক্ষার জন্য এতে ArmorShell Glass প্রোটেকশন দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য Realme C100x 4G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। এই সেট‌আপে f/1.8 অ্যাপার্চারযুক্ত ও 75° FoV এর ক্ষমতাসম্পন্ন 50MP প্রাইমারি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং সেকেন্ডারি AI লেন্স রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 5MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

Realme C100x 4G ফোনে 360° ArmorShell প্রোটেকশন প্রোটেকশন যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী 2 মিটার উচ্চতা থেকে পড়ে গেলেও এই ফোনটির কোনো ক্ষতি হবে না। এছাড়াও জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP64 রেটিং রয়েছে। এমনকি ভেজা বা পিচ্ছিল হাতেও ফোনটি অনায়াসে ফোনটি ব্যাবহার করা যাবে।

Realme C100x ফোনের দাম

Realme C100x 4G ফোনটি 4GB RAM + 64GB Storage সহ 14,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। ইতিমধ্যে এই ফোনটির সেল শুরু হয়ে গেছে এবং কোম্পানির পক্ষ থেকে ফোনটির দামে 500 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ছাড় সহ ফোনটির এফেক্টিভ প্রাইস পড়বে 14,499 টাকা। এই ফোনটি Golden Coast এবং Deepblue Tides কালার অপশনে কেনা যাবে।

The post 8000mAh ব্যাটারি সহ লঞ্চ হল সস্তা স্মার্টফোন Realme C100x, দাম মাত্র 14999 টাকা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/realme-c100x-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0
8000mAh ব্যাটারি এবং 14GB RAM এর ক্ষমতা সহ ভারতে লঞ্চ হল realme Narzo 100x 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/realme-narzo-100x-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/realme-narzo-100x-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/#respond Wed, 15 Jul 2026 13:53:07 +0000 https://www.91mobiles.com/bengali/?p=80392 ভারতে লঞ্চ হল realme Narzo 100x

The post 8000mAh ব্যাটারি এবং 14GB RAM এর ক্ষমতা সহ ভারতে লঞ্চ হল realme Narzo 100x 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
গত এপ্রিল মাসে realme ভারতের বাজারে 7000mAh ব্যাটারি সহ Narzo 100 Lite স্মার্টফোন লঞ্চ করেছিল। এই 5G ফোনটির প্রাথমিক দাম রাখা হয়েছিল 13,499 টাকা। এবার এই সিরিজের অধীনে realme Narzo 100x 5G নামের একটি স্মার্টফোন পেশ করা হয়েছে। এই ফোনে 8000mAh ব্যাটারি, 140Hz ডিসপ্লে এবং 14GB Dynamic RAM টেকনোলজি যোগ করা হয়েছে। এই ফোনটির সম্পূর্ণ ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

realme Narzo 100x ফোনের ব্যাটারি

realme Narzo 100x ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হল ফোনটির 8,000mAh ব্যাটারি। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জে এই ফোনটি 3 দিন পর্যন্ত চালু থাকবে। আরও জানানো হয়েছে একবার ফুল চার্জ করার পর ফোনটিতে একটানা 12 ঘন্টা BGMI খেলা যাবে বা 26 ঘন্টা পর্যন্ত YouTube ভিডিও স্ট্রিমিং করা যাবে।

এই ফোনে বাইপাস চার্জিং ফিচার রয়েছে। এই ফিচারের দৌলতে হেভি প্রসেসিং বা গেমিঙের সময় ফোনে চার্জার কানেক্ট করা হলে ব্যাটারির বদলে সরাসরি মাদারবোর্ডে পাওয়ার যায়। এর ফলে ব্যাটারিতে চাপ কম পড়ে এবং ফোন কম হীট হয়। realme Narzo 100x ফোনের ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনটি রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে।

realme Narzo 100x ফোনের স্পেসিফিকেশন

এই ফোনটি Android 16 বেস্ড realme UI 7.0 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য realme Narzo 100x ফোনে MediaTek Dimensity 6300 চিপসেট যোগ করা হয়েছে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.4GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি 6 লক্ষ, 31 হাজার AnTuTu Score পেয়েছে। হেভি প্রসেসিঙের সময় ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে 5300mm Airflow Vapor চেম্বার রয়েছে।

realme Narzo 100x 5G ফোনে 6.8-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ হোল স্ক্রিন 140Hz রিফ্রেশ রেট এবং 1200nits ব্রাইটনেস দিতে সক্ষম। এই ডিসপ্লেতে ওয়েট হ্যান্ড টাচ ফিচার যোগ করা হয়েছে, ফলে ভেজা হাতেও ফোনটি অনায়াসে ব্যাবহার করা যাবে।

ফটোগ্রাফির জন্য realme Narzo 100x 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ রয়েছে এবং এতে AI Pulse Light দেওয়া হয়েছে। এই মডিউলে 9 ধরনের কালারফুল লাইট যোগ করা হয়েছে, যা নোটিফিকেশন এলে জ্বলে ওঠে। এই ফোনের রেয়ার ক্যামেরা সেট‌আপে 50MP প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

realme Narzo 100x 5G ফোনে Gemini Live সহ বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার যোগ করা হয়েছে। এই ফোনটিতে মিলিটারি গ্ৰেড সার্টিফিকেশন সহ বডি রয়েছে এবং কোম্পানির বক্তব্য অনুযায়ী 1.8 মিটার উচ্চতা থেকে পড়ে গেলেও ফোনটির কোনো ক্ষতি হবে না। এছাড়াও জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP রেটিং দেওয়া হয়েছে।

realme Narzo 100x ফোনের দাম

ভারতের বাজারে realme Narzo 100x 5G ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 4GB RAM + 128GB Storage যোগ করা হয়েছে এবং এই মডেলের দাম রাখা হয়েছে 20,999 টাকা। এই ফোনটির 6GB RAM মডেলে 128GB এবং 256GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এই দুটি মডেল যথাক্রমে 22,999 টাকা এবং 24,999 টাকা দামে পেশ করা হয়েছে।

আগামী 23 জুলাই থেকে শপিং সাইট আমাজনের মাধ্যমে realme Narzo 100x ফোনটি সেল করা হবে। এই ফোনটির দামে কোম্পানির পক্ষ থেকে 2,000 টাকা ডিসকাউন্ট এবং 500 টাকা কুপন দেওয়া হবে, ফলে ফোনটি 2,500 টাকা কম দামে কেনা যাবে। এই অফারে ফোনটির স্টার্টিং এফেক্টিভ প্রাইস পড়বে 18,499 টাকা। এই ফোনটি Flash Orange এবং Midnight Black কালার অপশনে সেল করা হবে।

The post 8000mAh ব্যাটারি এবং 14GB RAM এর ক্ষমতা সহ ভারতে লঞ্চ হল realme Narzo 100x 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/realme-narzo-100x-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0
16 জুলাই ভারতে লঞ্চ হবে নতুন Realme স্মার্টফোন, 8000mAh ব্যাটারি এবং 45W ফাস্ট চার্জিং সহ আসতে চলেছে C100x https://www.91mobiles.com/bengali/realme-c100x-launch-date-india-8000mah-battery-features-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/realme-c100x-launch-date-india-8000mah-battery-features-details-in-bengali/#respond Tue, 14 Jul 2026 14:17:24 +0000 https://www.91mobiles.com/bengali/?p=80291 16 জুলাই ভারতে পেশ হতে চলেছে Realme C100x

The post 16 জুলাই ভারতে লঞ্চ হবে নতুন Realme স্মার্টফোন, 8000mAh ব্যাটারি এবং 45W ফাস্ট চার্জিং সহ আসতে চলেছে C100x first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতের বাজারে Realme তাদের C-সিরিজের অধীনে বাজেট রেঞ্জে স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। আপকামিং স্মার্টফোনটি Realme C100x নামে পেশ করা হবে। কোম্পানির পক্ষ থেকে ফোনের লঞ্চ ডেটের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়েছে। জানিয়ে রাখি আগামী 16 জুলাই ভারতে দুপুর 12টা সময়ে C100x স্মার্টফোনটি লঞ্চ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Realme C100x স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে।

Realme C100x ফোনের লঞ্চ ডিটেইলস এবং কালার অপশন

কোম্পানির Realme C100x ফোনটি বাজেট সেগমেন্টে পেশ করা হবে। Flipkart এর মাইক্রোসাইট অনুযায়ী আসন্ন ফোনটি Golden Coast এবং Deepblue Tides কালার অপশনে পেশ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের দাম জানানো হয়নি, তবে ফোনটি কম দামে লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে।

Realme C100x ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

পাওয়ার ব্যাকআপের জন্য Realme C100x ফোনে 8000mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটিতে 45W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করবে এবং 8 ঘন্টার চেয়েও বেশি স্ট্যান্ডবাই টাইম পাওয়া যাবে। যারা দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ সহ স্মার্টফোন খুঁজছেন, এমন ইউজারদের কথা মাথায় রেখে ফোনটি ডিজাইন করা হয়েছে।

Realme C100x ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট সহ আল্ট্রা স্মুথ ডিসপ্লে দেওয়া হয়েছে। তবে ফোনের স্ক্রিন সাইজ সম্পর্কে এখনও জানা যায়নি। এই ফোনে Eye Comfort মোড দেওয়া হয়েছে, ফলে দীর্ঘক্ষণ পর্যন্ত ফোনটি ব্যাবহারের পরও চোখের ওপর প্রভাব পরবে না।

প্রসেসিঙের জন্য Realme C100x ফোনে 12GB Dynamic RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনে 60 FPS এ 3 ঘন্টার স্মুথ গেমিং এবং মাল্টিটাস্কিং উপভোগ করা যাবে।

Realme C100x বিল্ড এবং AI ক্যামেরা ফিচার

মজবুতির জন্য Realme C100x ফোনটি MIL-STD-810H সার্টিফিকেশন সহ লঞ্চ করা হবে। এই ফোনটিতে 2 মিটার ড্রপ রেজিস্টেন্স সাপোর্ট করবে। একইসঙ্গে জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP64 রেটিং দেওয়া হবে। এই ফোনে স্পিকার ক্লিনার ফিচার এবং Rain Touch Mode থাকবে, এর ফলে ভেজা হাতে, তেলযুক্ত আঙ্গুলে এবং গ্লাফস পড়েও ফোনটি ব্যাবহার করা যাবে।

ফটোগ্রাফির জন্য Realme C100x ফোনে 50MP AI ক্যামেরা দেওয়া হবে। একইসঙ্গে ফোনে AI Clear Face এবং AI Eraser এর মতো ফিচার রয়েছে। এটি ফটো কোয়ালিটি ভালো করতে এবং অপ্রয়োজনীয় বিষয়বস্তু সরাতে সাহায্য করবে।

Realme C100x ফোনের AI ফিচারের ওপর বিশেষ জোড় দেওয়া হয়েছে। ইউজাররা পাওয়ার বাটন প্রেস এবং হোল্ড করে Gemini AI অ্যাসিস্টেন্স চালু করতে পারবে। একইসঙ্গে ফোনে AI Outdoor Mode দেওয়া হবে, এটি আউটডোর ব্যাবহারের সময় ওয়ান-ট্যাপ অপটিমাইজেশন পাওয়া যাবে।

AI Outdoor Mode এ AI Faster Orders, দারুণ স্ক্রিন ব্রাইটনেস, দীর্ঘমেয়াদী অটো স্ক্রিন অফ টাইম, সাউন্ড অ্যালার্ট অ্যাম্লিফায়ার এবং বেশ কিছু অ্যাপের জন্য অটো অন/অফ ফিচারও থাকবে।

যারা কম বাজেট রেঞ্জে বড় ব্যাটারি, ফাস্ট চার্জিং, মজবুত ডিজাইন এবং AI ফিচার সহ সস্তা স্মার্টফোন চাইছেন, তাদের জন্য Realme C100x ফোনটি ভালো অপশন হবে। ভারতের বাজারে লঞ্চের পর Realme C100x ফোনটি বাজেট সেগমেন্টে Redmi, Poco, Samsung এবং iQOO ব্র্যান্ডের ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। তবে ফোনের অফিসিয়াল দাম ঘোষণার পরই আমরা এই বিষয়ে সঠিক ধারনা দিতে পারব।

যারা বড় ব্যাটারি, ফাস্ট চার্জিং, মজবুত বিল্ড কোয়ালিটি এবং নতুন AI ফিচার সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের কাছে Realme C100x ফোনটি আকর্ষণীয় হয়ে উঠতে পারে। ইউজাররা আপকামিং ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। লঞ্চের দিন আমরা ফোনের সম্পূর্ণ ডিটেইলস পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

The post 16 জুলাই ভারতে লঞ্চ হবে নতুন Realme স্মার্টফোন, 8000mAh ব্যাটারি এবং 45W ফাস্ট চার্জিং সহ আসতে চলেছে C100x first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/realme-c100x-launch-date-india-8000mah-battery-features-details-in-bengali/feed/ 0
15 জুলাই 8000mAh ব্যাটারি সহ লঞ্চ হতে চলেছে নতুন 5G স্মার্টফোন, দেখে নিন realme Narzo 100x ফোনের ডিটেইলস https://www.91mobiles.com/bengali/15-july-realme-narzo-100x-5g-phone-launch-date-in-india-announced-with-big-8000mah-battery-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/15-july-realme-narzo-100x-5g-phone-launch-date-in-india-announced-with-big-8000mah-battery-know-details-in-bengali/#respond Sat, 11 Jul 2026 07:37:27 +0000 https://www.91mobiles.com/bengali/?p=80237 15 জুলাই লঞ্চ হতে চলেছে realme Narzo 100x 5G

The post 15 জুলাই 8000mAh ব্যাটারি সহ লঞ্চ হতে চলেছে নতুন 5G স্মার্টফোন, দেখে নিন realme Narzo 100x ফোনের ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
সম্প্রতি আমরা পোস্টের মাধ্যমে জানিয়েছিলাম রিয়েলমি ভারতে Narzo 100x নামের একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এবারা ব্র্যান্ডের পক্ষ থেকে realme Narzo 100x 5G ফোনের লঞ্চ ডেট ঘোষণা করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী আগামী 15 জুলাই ভারতে ফোনটি লঞ্চ করা হবে। একইসঙ্গে আপকামিং ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক realme Narzo 100x 5G ফোনের লঞ্চ ডিটেইলস সম্পর্কে।

realme Narzo 100x 5G ফোনের লঞ্চ ডিটেইলস

15 জুলাই ভারতের বাজারে realme Narzo 100x 5G ফোনটি লঞ্চ করা হবে। কোম্পানি কোনো বড়সড় অনুষ্ঠান ছাড়াই আগামী 15 জুলাই দুপুর 12টার সময় ফোনটির দাম ঘোষণা করে দেবে। রিয়েলমি ভারতের ওয়েবসাইট এবং ব্র্যান্ডের সোশ্যাল মিডিয়া চ্যানেলের মাধ্যমে ফোনটির দাম ঘোষণা করা হবে। শপিং সাইট আমাজনে রিয়েলমি ফোনের প্রোডাক্ট পেজ লাইভ করে দেওয়া হয়েছে এবং এখানেও realme Narzo 100x 5G ফোনটির দাম ঘোষণা করে এটি ভারতের বাজারে লঞ্চ করা হবে। এই 5G ফোনটি Flash Orange এবং Midnight Black কালার অপশনে সেল করা হবে।


realme Narzo 100x 5G ফোনের স্পেসিফিকেশন

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে realme Narzo 100x 5G ফোনটি শক্তিশালী 8000mAh battery সহ ভারতের বাজারে লঞ্চ করা হবে। ব্র্যান্ডের বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করলে সাধারণ ব্যাবহারে খুব সহজেই 3 দিন পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে। অন্যদিকে ফোনটিতে দ্রুত চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করতে পারে।

Realme Narzo 100x ফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড realme UI 7.0 সহ কাজ করবে। ব্র্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে Narzo 100x 5G ফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর দেওয়া হবে। এটি 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশন প্রসেসে তৈরি একটি মোবাইল চিপসেট, যা 2.4GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম।

Realme Narzo 100x 5G ফোনটিতে 14GB ডায়নামিক RAM এবং 256GB স্টোরেজ দেওয়া হবে। এই Realme 5G স্মার্টফোনে Gemini Live সহ একাধিক AI ফিচার সাপোর্ট করবে। একইসঙ্গে ফোনটির রেয়ার ক্যামেরা মডিউলে AI Pulse Light যোগ করা হবে, নোটিফিকেশন এলে এই লাইট আলাদা আলাদা রঙে জ্বলে উঠবে। কোম্পানি জানিয়েছে এতে 5 স্পীড সেটিং এবং 9 টি কালার অপশন দেওয়া হবে।

realme Narzo 100x 5G ফোনে 6.8-ইঞ্চির এইচডি + ডিসপ্লে দেওয়া হতে পারে। এই এলসিডি প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্ক্রিন 140Hz রিফ্রেশ রেট এবং 1200nits ব্রাইটনেস সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য আপকামিং ফোনে 50 মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা দেওয়া হবে এবং ফ্রন্ট প্যানেলে 16 মেগাপিক্সেল সেলফি সেন্সর থাকতে পারে। এই ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন জানার জন্য আগামী 15 জুলাই লঞ্চের অপেক্ষা করতে হবে।

The post 15 জুলাই 8000mAh ব্যাটারি সহ লঞ্চ হতে চলেছে নতুন 5G স্মার্টফোন, দেখে নিন realme Narzo 100x ফোনের ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/15-july-realme-narzo-100x-5g-phone-launch-date-in-india-announced-with-big-8000mah-battery-know-details-in-bengali/feed/ 0
শীঘ্রই লঞ্চ হতে চলেছে realme এর সস্তা Narzo 100x 5G, কোম্পানির ওয়েবসাইটে লিস্টেড হল এই আপকামিং স্মার্টফোন https://www.91mobiles.com/bengali/new-5g-phone-realme-narzo-100x-launch-in-india-confirmed-by-brand-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/new-5g-phone-realme-narzo-100x-launch-in-india-confirmed-by-brand-know-details-in-bengali/#respond Sat, 11 Jul 2026 04:35:21 +0000 https://www.91mobiles.com/bengali/?p=80220 সার্টিফফিকেশন সাইটে দেখা গেল realme Narzo 100x 5G

The post শীঘ্রই লঞ্চ হতে চলেছে realme এর সস্তা Narzo 100x 5G, কোম্পানির ওয়েবসাইটে লিস্টেড হল এই আপকামিং স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
এপ্রিল মাসে রিয়েলমি ভারতে তাদের Narzo সিরিজের নেক্সট জেনারেশন realme Narzo 100 Lite 5G ফোনটি লঞ্চ করেছিল। এই ফোনটি মাত্র 13,499 টাকা দামে পেশ করা হয়েছিল। এবার কোম্পানি এই সিরিজের পরিধি বিস্তার করে একটি নতুন realme Narzo 100x 5G স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই সস্তা 5G ফোনটির দাম 10 হাজার থেকে 15 হাজার টাকার মধ্যে রাখা হতে পারে।

realme Narzo 100x 5G ফোনের ডিটেইলস

ভারতে realme Narzo 100x 5G ফোনটির লঞ্চ কনফার্ম করা হয়েছে। ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আপকামিং 5G ফোনের প্রোডাক্ট পেজ লাইভ করা হয়েছে। এই পেজের মাধ্যমে ফোনের নাম, ডিজাইন এবং কালার সম্পর্কে জানা গেছে। রিয়েলমির পক্ষ থেকে এখনও পর্যন্ত Narzo 100x 5G ফোনের লঞ্চ ডেট ঘোষণা করা হয়নি, আগামী কয়েক দিনের মধ্যেই সস্তা 5G ফোনটি ভারতের বাজারে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে।


বড় ব্যাটারি সহ স্মার্টফোন

realme Narzo 100x 5G ফোনটি বড় ব্যাটারি সহ স্মার্টফোন হতে চলেছে। স্মার্টফোনের টিজার ইমেজে কোম্পানি Power শব্দটি উল্লখ করেছে, এর ফলে একটি পাওয়ারফুল ব্যাটারির আভাস পাওয়া যাচ্ছে। আমাদের ধারনা অনুযায়ী realme Narzo 100x 5G ফোনটি 8000mAh battery সহ লঞ্চ করা হতে পারে। জানিয়ে রাখি ফোনের টিজার ইমেজ দেখে জানা গেছে এর রেয়ার ক্যামেরা সেটআপে realme P4R 5G ফোনের মতো AI Pulse Light দেওয়া হয়েছে।

realme Narzo 100x 5G ফোনের স্পেসিফিকেশন

realme Narzo 100x 5G ফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড রিয়েলমি ইউআই সহ লঞ্চ করা হবে। আমাদের ধারনা অনুযায়ী প্রসেসিঙের জন্য স্মার্টফোনে MediaTek Dimensity 6300 চিপসেট দেওয়া হতে পারে। এই 6ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি প্রসেসর, যা 2.4GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। অন্যদিকে ভারতের বাজারে ফোনটি 4GB RAM সহ লঞ্চ করা হতে পারে।

realme Narzo 100x 5G ফোনে 6.8-ইঞ্চির এইচডি + ডিসপ্লে দেওয়া হতে পারে। এই এলসিডি প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন হাই 144Hz রিফ্রেশ রেট এবং 1200nits ব্রাইটনেস সাপোর্ট করতে পারে। অন্যদিকে ফটোগ্রাফির জন্য আপকামিং 5G ফোনে 50 মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা যোগ করা হতে পারে। এই সস্তা 5G ফোনটিতে Google Gemini এর মতো AI ফিচার দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে।

The post শীঘ্রই লঞ্চ হতে চলেছে realme এর সস্তা Narzo 100x 5G, কোম্পানির ওয়েবসাইটে লিস্টেড হল এই আপকামিং স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/new-5g-phone-realme-narzo-100x-launch-in-india-confirmed-by-brand-know-details-in-bengali/feed/ 0
বেড়ে গেল Realme 16 Pro, Realme 16 এবং Realme C83 5G ফোনের দাম, জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/realme-16-pro-realme-16-realme-c83-5g-price-hike-india-july-2026-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/realme-16-pro-realme-16-realme-c83-5g-price-hike-india-july-2026-know-details-in-bengali/#respond Fri, 10 Jul 2026 13:55:16 +0000 https://www.91mobiles.com/bengali/?p=80188 বাড়ানো হল Realme 16 Pro, Realme 16 এবং C83 5G ফোনের দাম

The post বেড়ে গেল Realme 16 Pro, Realme 16 এবং Realme C83 5G ফোনের দাম, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
আরও একবার Realme ভারতের বাজারে তাদের কিছু জনপ্রিয় স্মার্টফোনের দাম বাড়িয়ে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে Realme 16 Pro, Realme 16 এবং Realme C83 5G ফোনগুলির দাম বাড়ানো হয়েছে। প্রাইস হাইকের কারণে এখন থেকে এই ফোনগুলি কেনার জন্য ইউজারদের বেশি টাকা খরচ করতে হবে। এবং এর ফলে খুব স্বাভাবিকভাবেই বাজারে এর যথেষ্ট প্রভাব পড়বে। চলুন জেনে নেওয়া যাক এই ফোনগুলির নতুন দাম সম্পর্কে।

Realme 16 Pro ফোনের নতুন দাম

ভারতে এই বছর জানুয়ারি মাসে 31,999 টাকা প্রাথমিক দামে Realme 16 Pro ফোনটি লঞ্চ করা হয়েছিল। এর পর থেকে বেশ কয়েকবার ফোনটির দাম পরিবর্তন করা হয়েছে। কিছু দিন আগে এই ফোনটির 8GB + 128GB বেস মডেলের দাম ছিল 37,999 টাকা, যা এখন বেড়ে 40,999 টাকা হয়ে গেছে। এক‌ইভাবে ফোনটির 8GB + 256GB মডেল কেনার জন্য 43,999 টাকা এবং 12GB + 256GB মডেলের জন্য 46,999 টাকা দাম দিতে হবে।

Realme 16 Pro ফোনে 6.78 ইঞ্চির ডিসপ্লে, 7000mAh ব্যাটারি, 200MP রেয়ার ক্যামেরা, স্টেরিও স্পিকার এবং মজবুত বিল্ড কোয়ালিটি রয়েছে।

আবার বেড়েছে Realme 16 ফোনের দাম

গত ছয় দিনের মধ্যে Realme 16 ফোনের দাম দ্বিতীয়বার বাড়ানো হয়েছে। আগে এই ফোনটির প্রাথমিক দাম ছিল 34,999 টাকা, যা এখন বেড়ে 35,999 টাকা হয়ে গেছে। বর্তমানে এই ফোনটির 8GB + 128GB মডেল কেনার জন্য 35,999 টাকা, 8GB + 256GB ভেরিয়েন্টের জন্য 38,999 টাকা এবং 12GB + 256GB মডেলের জন্য 41,999 টাকা খরচ করতে হবে।

Realme 16 ফোনে 6.57 ইঞ্চির স্ক্রিন, ইউনিক সেলফি মিরর ডিজাইন এবং 7,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। মিড রেঞ্জ সেগমেন্টে এই ফোনটি যথেষ্ট উল্লেখযোগ্য একটি অপশন।

Realme C83 5G ফোনের প্রাইস ডিটেইলস

এই বছর মার্চ মাসে Realme C83 5G ফোনটি 13,499 টাকা প্রাথমিক দামে লঞ্চ করা হয়েছিল। পরে এই মডেলের দাম বাড়িয়ে 16,499 টাকা করা হয় এবং বর্তমানে আরও একবার ফোনটির দাম বেড়েছে।

Realme C83 5G ফোনের 4GB + 64GB বেস মডেলের দাম 17,499 টাকা হয়ে গেছে। এক‌ইভাবে ফোনটির 4GB + 128GB মডেলের দাম 19,499 টাকা এবং 6GB + 128GB মডেলের দাম 22,499 টাকা করে দেওয়া হয়েছে। এই ফোনের 7,000mAh ব্যাটারি, 144Hz হাই রিফ্রেশ রেট ডিসপ্লে এবং স্মুথ সফটওয়্যার এক্সপেরিয়েন্স ফোনটির অন্যতম উল্লেখযোগ্য বিশেষত্ব।

যারা Realme 16 Pro বা Realme 16 স্মার্টফোন কেনার কথা ভাবছিলেন তাঁরা ফোনগুলির বর্তমান প্রাইস রেঞ্জে বাজারে উপস্থিত Motorola Edge সিরিজ, Samsung A-সিরিজ বা Lava ব্র্যান্ডের মিড রেঞ্জ স্মার্টফোন দেখতে পারেন। তবে যাদের রিয়েলমি স্মার্টফোন পছন্দ তাদের আসন্ন সেল বা অফারের জন্য অপেক্ষা করা উচিৎ।

The post বেড়ে গেল Realme 16 Pro, Realme 16 এবং Realme C83 5G ফোনের দাম, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/realme-16-pro-realme-16-realme-c83-5g-price-hike-india-july-2026-know-details-in-bengali/feed/ 0
আবারও বেড়েছে Realme 16 5G ফোনের দাম, কেনার জন্য খরচ হবে লঞ্চ প্রাইসের চেয়ে 4,000 টাকা বেশি https://www.91mobiles.com/bengali/realme-16-5g-price-hike-again-india-june-2026-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/realme-16-5g-price-hike-again-india-june-2026-know-details-in-bengali/#respond Mon, 29 Jun 2026 10:10:47 +0000 https://www.91mobiles.com/bengali/?p=79827 পুনরায় বাড়ানো হল Realme 16 5G ফোনের দাম

The post আবারও বেড়েছে Realme 16 5G ফোনের দাম, কেনার জন্য খরচ হবে লঞ্চ প্রাইসের চেয়ে 4,000 টাকা বেশি first appeared on 91Mobiles Bengali.

]]>
Realme তাদের ফ্যানদের বড়সড় ধাক্কার সম্মুখীন করেছে। কোম্পানির পক্ষ থেকে আরও একবার তাদের Realme 16 5G ফোনের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। এই সিরিজের প্রো মডেলগুলির‌ও দাম বাড়ানো হয়েছে, এই বিষয়ে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন। প্রাইস হাইকের পর Realme 16 5G ফোনের সমস্ত ভেরিয়েন্ট কেনার জন্য এখন থেকে বেশি দাম দিতে হবে।

Realme 16 5G ফোনের নতুন দাম

কোম্পানির পক্ষ থেকে আরও একবার Realme 16 5G ফোনটির দাম বাড়ানো হয়েছে। এই নিয়ে এই ফোনের দ্বিতীয়বার দাম বাড়ানো হয়েছে। এর ফলে ফোনটির সবকটি ভেরিয়েন্টের দাম 1,000 টাকা করে বেড়ে গেছে। প্রাইস হাইকের পর ফোনটির 8GB + 128GB, 8GB + 256GB এবং 12GB + 256GB মডেলের দাম বেড়ে যথাক্রমে 34,999 টাকা, 37,999 টাকা এবং 40,999 টাকা হয়ে গেছে। জানিয়ে রাখি বর্তমানে ফোনটির বিভিন্ন মডেল কেনার জন্য লঞ্চ প্রাইসের তুলনায় 3,000 টাকা থেকে 4,000 টাকা পর্যন্ত অতিরিক্ত দাম দিতে হবে।

Realme 16 5G ফোনের স্পেসিফিকেশন

Realme 16 5G ফোনে 2372 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.57-ইঞ্চির Full HD+ Flexible AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 3000Hz ইন্সট্যান্ট টাচ স্যাম্পেলিং রেট, 2160Hz PWM ডিমিং এবং 4200nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়াও এই স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং স্ক্রিনের সুরক্ষার জন্য DT Star D+ গ্লাস লেয়ার যোগ করা হয়েছে।

এই ফোনটি Android 16 বেস্ড Realme UI 7.0 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য Realme 16 5G ফোনে 2.5GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 6400 Turbo অক্টাকোর প্রসেসর রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে 6 বছর পর্যন্ত ল্যাগ ফ্রি পারফরমেন্স উপভোগ করা যাবে। এই ফোনটিতে LPDDR4X RAM এবং UFS 2.2 স্টোরেজ টেকনোলজি যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনে 3 জেনারেশন ওএস আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।

Realme 16 5G ফোনটিকে হেভি প্রসেসিঙের সময় ঠান্ডা রাখার জন্য এতে 6050mm² VC কুলিং সিস্টেম রয়েছে। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Mali-G57 MC2 GPU দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনটিতে 60W ফাস্ট চার্জিং সাপোর্টেড 7000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনটির ব্যাটারি রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য Realme 16 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ রয়েছে। এই সেট‌আপে 50MP প্রাইমারি সেন্সর এবং 2MP মোনোক্রোম লেন্স দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

Realme 16 5G ফোনটিকে জল ও ধূলো থেকে সুরক্ষিত রাখার জন্য এতে IP69 Pro রেটিং রয়েছে। এই ফোনটির ওজন 183 গ্ৰাম এবং থিকনেস 8.1mm। এই ফোনটি Air White ও Air Black কালার অপশনে পেশ করা হয়েছে।

এখন ফোনটি কেনা কি উচিৎ হবে?

প্রাইস হাইকের ফলে Realme 16 5G ফোনটি কেনার জন্য এখন বেশি টাকা খরচ হবে ঠিকই, তবে 7000mAh ব্যাটারি, 120Hz AMOLED ডিসপ্লে, Dimensity 6400 Turbo প্রসেসর এবং 50MP ক্যামেরার দৌলতে আজ‌ও এই ফোনটি যথেষ্ট উল্লেখযোগ্য একটি অপশন। যারা এই ফোনটি কেনার কথা ভাবছেন তাঁরা ভবিষ্যতে সেল বা ব্যাঙ্ক অফারের জন্য অপেক্ষা করতে পারেন। তবে ফোন কেনার তাড়া থাকলে Motorola, Lava, Infinix এবং Samsung ব্র্যান্ডের অন্যান্য স্মার্টফোন কিনতে পারেন।

The post আবারও বেড়েছে Realme 16 5G ফোনের দাম, কেনার জন্য খরচ হবে লঞ্চ প্রাইসের চেয়ে 4,000 টাকা বেশি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/realme-16-5g-price-hike-again-india-june-2026-know-details-in-bengali/feed/ 0
এখন 4000 টাকা পর্যন্ত দামী হয়ে গেছে 200MP ক্যামেরা সহ 5G স্মার্টফোন, Realme বাড়িয়েছে দুটি ফোনের দাম https://www.91mobiles.com/bengali/4000-rs-price-hike-on-realme-200-mp-camera-phone-16-pro-5g-and-16-pro-plus-5g-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/4000-rs-price-hike-on-realme-200-mp-camera-phone-16-pro-5g-and-16-pro-plus-5g-know-details-in-bengali/#respond Sat, 27 Jun 2026 15:33:51 +0000 https://www.91mobiles.com/bengali/?p=79815 বেড়ে গেছে Relme 16 Pro 5G এবং 16 Pro Plus 5G ফোনের দাম

The post এখন 4000 টাকা পর্যন্ত দামী হয়ে গেছে 200MP ক্যামেরা সহ 5G স্মার্টফোন, Realme বাড়িয়েছে দুটি ফোনের দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতের বাজারে একের পর এক স্মার্টফোনের দাম বেড়েই চলেছে। এই বছরের শুরু থেকেই বিভিন্ন কোম্পানি তাদের পুরনো স্মার্টফোনের দাম বাড়ানো শুরু করেছে এবং এই ধারা এখনও বজায় রয়েছে। এই সপ্তাহের শুরুতে ওপ্পো তাদের A সিরিজের চারটি ফোনের দাম বাড়িয়েছিল। এবার রিয়েলমির পক্ষ থেকে কোম্পানির জনপ্রিয় নাম্বার সিরিজের দাম বাড়ানো হয়েছে। কোম্পানির পক্ষ থেকে তাদের Realme 16 Pro 5G এবং Realme 16 Pro Plus 5G ফোনের সবকটি ভেরিয়েন্টে প্রাইস হাইক জারি করা হয়েছে।

সবচেয়ে বড় কথা Realme 16 Pro 5G ফোনের দাম যেখানে 1,000 টাকা বাড়ানো হয়েছে, সেখানে দাঁড়িয়ে Realme 16 Pro Plus 5G ফোনের দাম 4,000 টাকা পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। গোটা দেশে ইতিমধ্যে ফোনটির নতুন দাম কার্যকর করে দেওয়া হয়েছে।

Relme 16 Pro 5G এবং 16 Pro Plus 5G ফোনের নতুন দাম

ভারতের বাজারে Relme 16 Pro 5G ফোনটির 8GB RAM + 128GB স্টোরেজ মডেল 34,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। এর আগে এই মডেলের দাম 2,000 টাকা বাড়িয়ে 36,999 টাকা করে দেওয়া হয়েিল। নতুন প্রাইস হাইকের ফলে ফোনটির দাম 37,999 টাকা হয়ে গেছে। এক‌ইভাবে এই ফোনটির 8GB RAM + 256GB মেমরি ভেরিয়েন্টের দাম 40,999 টাকা করে দেওয়া হয়েছে এবং 12GB RAM + 256GB স্টোরেজ সহ টপ মডেলের দাম 43,999 টাকা হয়ে গেছে।

Relme 16 Pro Plus 5G ফোনের 8GB RAM + 128GB মেমরি ভেরিয়েন্ট ভারতের বাজারে 43,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। সাম্প্রতিক মূল্যবৃদ্ধির ফলে এই মডেলটি 46,999 টাকা দামে সেল করা হচ্ছিল। এক‌ইভাবে ফোনটির 8GB RAM + 256GB স্টোরেজ মডেলের দাম 48,999 টাকা এবং 12GB RAM + 256GB মেমরি ভেরিয়েন্টের দাম 52,999 টাকা করে দেওয়া হয়েছে। বর্তমানে নতুন প্রাইস হাইকের ফলে এই তিনটি মডেলের দাম যথাক্রমে 49,999 টাকা, 52,999 টাকা এবং 55,999 টাকা হয়ে গেছে। কোম্পানির Relme 16 Pro Plus 5G ফোনের 8GB + 128GB এবং 12GB + 256GB মডেলের দাম 3,000 টাকা বেড়েছে। অপরদিকে ফোনটির 8GB + 256GB মডেলের দাম 4,000 টাকা বানানো হয়েছে।

Relme 16 Pro 5G ফোনের স্পেসিফিকেশন

Relme 16 Pro 5G ফোনে 6.78-ইঞ্চির ফ্ল্যাট AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট এবং 6500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনটিতে 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি MediaTek Dimensity 7300-Max প্রসেসর যোগ করা হয়েছে। এই ফোনটির রেয়ার ক্যামেরা সেট‌আপে OIS ও EIS সাপোর্টেড 200MP প্রাইমারি LumaColor সেন্সর এবং 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। এক‌ইভাবে সেলফির জন্য এতে 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 7000mAh Titan ব্যাটারি যোগ করা হয়েছে।

Relme 16 Pro Plus 5G ফোনের স্পেসিফিকেশন

realme 16 Pro Plus 5G ফোনে 6.8-ইঞ্চির 1.5K ডিসপ্লে রয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই কার্ভড ডিসপ্লে 144Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 6500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে।

কোম্পানির পক্ষ থেকে realme 16 Pro+ 5G ফোনটি Android 16 বেস্ড realme UI 7.0 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে Qualcomm Snapdragon 7 Gen 4 চিপসেট দেওয়া হয়েছে। এই ফোনটিতে 7,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। সবচেয়ে বড় কথা এই ফোনে IP66, IP68, IP69 ও IP69K রেটিং রয়েছে।

The post এখন 4000 টাকা পর্যন্ত দামী হয়ে গেছে 200MP ক্যামেরা সহ 5G স্মার্টফোন, Realme বাড়িয়েছে দুটি ফোনের দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/4000-rs-price-hike-on-realme-200-mp-camera-phone-16-pro-5g-and-16-pro-plus-5g-know-details-in-bengali/feed/ 0
realme বাড়িয়ে দিয়েছে তাদের P4 সিরিজের চারটি ফোনের দাম, 3,000 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে দাম https://www.91mobiles.com/bengali/realme-p4-series-price-hike-india-june-2026-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/realme-p4-series-price-hike-india-june-2026-know-details-in-bengali/#respond Sat, 27 Jun 2026 04:35:38 +0000 https://www.91mobiles.com/bengali/?p=79797 বেড়ে গেছে realme P4 5G, P4x 5G, P4 Lite 5G ও P4 Lite 4G ফোনের দাম

The post realme বাড়িয়ে দিয়েছে তাদের P4 সিরিজের চারটি ফোনের দাম, 3,000 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
realme ভারতের বাজারে তাদের কিছু ফোনের দাম বাড়িয়ে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে তাদের পার্টনারদের উদ্দেশ্যে জারি করা অফিসিয়াল নোটিশ অনুযায়ী, মেমরি ও প্রসেসর সহ ওভার‌অল স্মার্টফোন ইকোসিস্টেমের খরচ বৃদ্ধির কারণে কিছু ফোনের দাম পরিবর্তন করা হয়েছে। গত 23 জুন, 2026 থেকে এই নতুন দাম কার্যকর করে দেওয়া হয়েছে। realme P4 5G, realme P4x 5G, realme P4 Lite 4G ও realme P4 Lite 5G ফোনের দামে প্রাইস হাইক জারি করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনগুলির নতুন দাম সম্পর্কে।

realme P4 সিরিজের প্রাইস হাইক

realme P4 5G ফোনের 8GB + 128GB ও 8GB + 256GB ভেরিয়েন্টের দাম সবচেয়ে বেশি বেড়েছে। এই দুটি মডেলের দাম 3,000 টাকা করে বাড়ানো হয়েছে। অর্থাৎ ফোনটির 8GB + 128GB মডেল 27,999 টাকা এবং 8GB + 256GB মডেল 29,999 টাকা দামে বিক্রি করা হবে। এছাড়াও এই ফোনের 6GB + 128GB মডেলের দাম 23,999 টাকা থেকে বাড়িয়ে 25,999 টাকা করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই মডেলের দাম 2,000 টাকা বাড়ানো হয়েছে।

কোম্পানির realme P4x 5G ফোনের 6GB + 128GB ও 8GB + 128GB মডেলের দাম বেড়ে যথাক্রমে 22,999 টাকা এবং 24,999 টাকা হয়ে গেছে। এই দুটি মডেলের দাম বেড়েছে 1,500 টাকা করে।

realme P4 Lite সিরিজের P4 Lite 4G ফোনটির 4GB + 64GB ভেরিয়েন্টের দাম 11,999 টাকা থেকে বাড়িয়ে 12,999 টাকা করে দেওয়া হয়েছে। অপরদিকে realme P4 Lite 5G ফোনের 4GB + 64GB মডেলের দাম 14,999 টাকা থেকে বেড়ে 15,499 টাকা হয়ে গেছে। এই ফোনটির 4GB + 128GB মডেলের বর্তমান দাম 17,499 টাকা ও 6GB + 128GB মডেলের দাম 19,999 টাকা করে দেওয়া হয়েছে। এই দুটি মডেলের আগের দাম ছিল যথাক্রমে 16,499 টাকা এবং 18,499 টাকা। অর্থাৎ এই সিরিজের ফোনগুলির বিভিন্ন মডেলের দাম 500 টাকা থেকে 3,000 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

মূল্যবৃদ্ধির কারণ

কোম্পানি তাদের অফিসিয়াল নোটিশে লিখেছে, বিগত বেশ কিছু সময় ধরে মেমরি, চিপসেট ও স্মার্টফোন ইকোসিস্টেম সংক্রান্ত বিভিন্ন কম্পোনেন্টের দাম ক্রমশ বেড়েই চলেছে। এই কারণে কোম্পানি তাদের কিছু ফোনের দাম পরিবর্তন করতে বাধ্য হয়েছে। তবে রিয়েলমি জানিয়েছে তাঁরা তাদের ইউজারদের ভালো ভ্যালু ও পারফরমেন্স দিতে থাকবে।

যারা কোম্পানির realme P4 সিরিজের এই ফোনগুলি কেনার কথা ভাবছেন তাদের এখন থেকে বেশি দাম দিতে হবে। গত 23 জুন, 2026 থেকে এই নতুন দাম কার্যকর করে দেওয়া হয়েছে, তাই ইউজারদের দাম কমানো পর্যন্ত অপেক্ষা করা উচিৎ অথবা Motorola, Samsung, Tecno ও Lava ব্র্যান্ডের কম দামের অপশন দেখা উচিৎ।

The post realme বাড়িয়ে দিয়েছে তাদের P4 সিরিজের চারটি ফোনের দাম, 3,000 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/realme-p4-series-price-hike-india-june-2026-know-details-in-bengali/feed/ 0
মালয়েশিয়ার বাজারে লঞ্চ হল Realme P4x 4G স্মার্টফোন, রয়েছে 8000mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে এবং 50MP ক্যামেরা https://www.91mobiles.com/bengali/realme-p4x-4g-launched-in-malaysia-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/realme-p4x-4g-launched-in-malaysia-check-price-and-specifications-details-in-bengali/#respond Wed, 24 Jun 2026 03:35:47 +0000 https://www.91mobiles.com/bengali/?p=79644 মালয়েশিয়ায় পেশ হল Realme P4x 4G

The post মালয়েশিয়ার বাজারে লঞ্চ হল Realme P4x 4G স্মার্টফোন, রয়েছে 8000mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে এবং 50MP ক্যামেরা first appeared on 91Mobiles Bengali.

]]>
Realme তাদের P-সিরিজের প্রোডাক্টের সংখ্যা বাড়িয়ে নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে নতুন Realme P4x 4G ফোনটি মালয়েশিয়ার বাজারে পেশ করা হয়েছে। জানিয়ে রাখি এর আগে কোম্পানি ভারতের বাজারে তাদের Realme P4x 5G ফোনটি 7,000mAh ব্যাটারি সহ পেশ করেছিল। অন্যদিকে নতুন ফোনটি 5G কানেক্টিভিটির পরিবর্তে 4G মডেল হিসাবে 8,000mAh ব্যাটারি সহ পেশ করা হয়েছে। একইসঙ্গে স্মার্টফোনে 120Hz ডিসপ্লে, Android 16, গেমিঙের জন্য বড় কুলিং সিস্টেম এবং 45W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Realme P4x 4G ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Realme P4x 4G ফোনের দাম

আপাতত শুধুমাত্র মালয়েশিয়ার বাজারে Realme P4x 4G ফোনটি লঞ্চ করা হয়েছে। এই ফোনের 4GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম MYR 799 (প্রায় 18,000 টাকা) রাখা হয়েছে। এই স্মার্টফোনটি Rally White এবং Phantom Blue কালার অপশনে সেল করা হবে।

Realme P4x 4G ফোনের স্পেসিফিকেশন

Realme P4x 4G ফোনে 6.8-ইঞ্চির HD+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 900 নিটস হাই ব্রাইটনেস মোড সাপোর্ট করে। এই ডিসপ্লেতে ওয়াটার ড্রপ নচ ডিজাইন যোগ করা হয়েছে।

প্রসেসিঙের জন্য Realme P4x 4G ফোনে T7250 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এটি LPDDR4X RAM এবং eMMC 5.1 স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে। একইসঙ্গে microSD কার্ডর সাহায্যে স্টোরেজ বাড়ানো যাবে। এই স্মার্টফোনটি Android 16 বেস্ড Realme UI সহ কাজ করে। এতে Google Gemini AI ইন্ট্রিগ্রেশনও রয়েছে, জা পাওয়ার বাটনের মাধ্যমে অ্যাক্সেস করা যাবে।

8,000mAh ব্যাটারি এবং গেমিং ফিচার

Realme P4x 4G ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব 8,000mAh ব্যাটারি। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য ফোনে 45W SuperVOOC ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ক্রমাগত 10 ঘন্টা পর্যন্ত গেমিং উপভোগ করা যাবে।

Realme P4x 4G ফোনটিতে রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে, এর ফলে অন্যান্য স্মার্টফোন এবং অ্যাক্সেসরিস চার্জ করা যাবে। একইসঙ্গে দীর্ঘক্ষণ পর্যন্ত গেমিং চলাকালীন ফোনের অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে 11,124mm² কুলিং সিস্টেম দেওয়া হয়েছে।

ক্যামেরা এবং অন্যান্য ফিচার

ফটোগ্রাফির জন্য Realme P4x 4G স্মার্টফোনে 50MP রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে এবং সেলফি ও ভিডিও কলের জন্য এতে 5MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। Realme P4x 4G স্মার্টফোনে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল সিম সাপোর্ট, Wi-Fi 5, Bluetooth 5.2, 3.5mm হেডফোন জ্যাক, ডাস্ট ও ওয়াটার রেজিস্টেন্সের জন্য IP64 রেটিং এবং মিলিটারি-গ্রেড শক রেজিস্টেন্সের মতো ফিচার দেওয়া হয়েছে। একইসঙ্গে এতে একটি কাস্টমাইজেবল নোটিফিকেশন LED লাইট রয়েছে।

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত Realme P4x 4G ফোনের ভারতে বা অন্যান্য গ্লোবাল বাজারে লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। বড় ব্যাটারি এবং গেমিং ফিচার সহ বাজেট সেগমেন্টে স্মার্টফোনটি মালয়েশিয়ার বাজারে একটি দারুণ বিকল্প হয়ে উঠতে পারে। যদিও ভারতীয় ইউজাররা এই ফোনের 5G মডেল কিনতে পারেন।

The post মালয়েশিয়ার বাজারে লঞ্চ হল Realme P4x 4G স্মার্টফোন, রয়েছে 8000mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে এবং 50MP ক্যামেরা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/realme-p4x-4g-launched-in-malaysia-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0