Recharge - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Wed, 22 Jun 2022 10:21:41 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 মোবাইল রিচার্জে টাকা নিচ্ছে Paytm, জেনে নিন কোন অ্যাপ দিচ্ছে ফ্রি পরিষেবা https://www.91mobiles.com/bengali/paytm-charging-convenience-fees-mobile-recharges-but-these-apps-are-giving-free-service/ https://www.91mobiles.com/bengali/paytm-charging-convenience-fees-mobile-recharges-but-these-apps-are-giving-free-service/#respond Tue, 07 Jun 2022 10:11:15 +0000 https://www.91mobiles.com/bengali/?p=27019 GPay, CRED, Amazon Pay এর মাধ্যমেও ফোনের রিচার্জ করতে পারবেন

The post মোবাইল রিচার্জে টাকা নিচ্ছে Paytm, জেনে নিন কোন অ্যাপ দিচ্ছে ফ্রি পরিষেবা first appeared on 91Mobiles Bengali.

]]>
মোবাইল রিচার্জ থেকে শুরু করে ইলেকট্রিক বিল পেমেন্ট এবং অনলাইন অর্ডার করার জন্য অনেকেই ডিজিটাল পেমেন্ট অ্যাপ Paytm ব্যবহার করেন। কিন্তু, সম্প্রতি 91মোবাইল দেখেছে যে Paytm অ্যাপ থেকে মোবাইল রিচার্জ ব্যয়বহুল হয়ে উঠেছে। আসলে, ডিজিটাল পেমেন্ট কোম্পানি Paytm কিছু ইউজারদের কাছ থেকে UPI, ক্রেডিট কার্ড এবং ওয়ালেটের সাথে রিচার্জে 1 থেকে 6 টাকা পর্যন্ত প্রসেসিং ফি নিচ্ছে। আপনিও যদি Paytm মোবাইল রিচার্জ লেনদেন ফি নিয়ে চিন্তিত থাকেন তাহলে তাহলে এই পোস্টটি আপনার অনেক কাজে আসবে। আজকের এই পোস্টে আপনাদের এমন কিছু ডিজিটাল পেমেন্ট অ্যাপের কথা জানাব, যেখান থেকে রিচার্জ করলে আপনাকে কোনো ধরনের এক্সট্রা প্রসেসিং ফি দিতে হবে না। আমরা এই অ্যাপস থেকে মোবাইল রিচার্জ করে বিষয়টি চেক করেছি।

Mobile Recharge App

  • Amazon Pay
  • GPay
  • Tata Neo
  • BHIM
  • CRED

Amazon Pay

ই-কমার্স সাইট অ্যামাজনে একটি অপশন রয়েছে, অ্যামাজন পে, যা একটি অনলাইন পেমেন্ট প্রসেসিং সার্ভিস। এটি 2007 সালে অ্যামাজন দ্বারা চালু হয়েছিল। যদিও, তখন এটি ভারতের জন্য উপলব্ধ ছিল না কিন্তু কয়েক বছর পরে এটি ভারতে চালু হয়। বিল পেমেন্ট থেকে শুরু করে কেনাকাটা, সবকিছুতেই আপনারা Amazon Pay দিয়ে পেমেন্ট করতে পারবেন। অ্যামাজন পে দিয়ে মোবাইলগুলি রিচার্জ করা যেতে পারে এবং সবচেয়ে ভাল ব্যাপার হল এখানে Payment পাঠানোর পরর কোনও প্রকারের Transaction Fee দিতে হয় না। আপনি Wallet, UPI এবং ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনার মোবাইল রিচার্জ করতে পারেন।

GPay

আপনি যদি Jio, Vi (Vodafone Idea), Airtel, MTNL, বা BSNL-এর গ্রাহক হন, তাহলে আপনি কোনও অতিরিক্ত অর্থ প্রদান না করেই মোবাইল রিচার্জ করতে পারবেন। এছাড়াও, আপনি এই অ্যাপ থেকে আপনার ইলেকট্রিক বিল, গ্যাস বিল এবং DTH রিচার্জের মতো বিল পরিশোধ করতে পারবেন। প্রিপেইড গ্রাহকদের জন্য, GPay মোবাইল রিচার্জের জন্য একটি দুর্দান্ত অপশন।

Tata Neu

Tata Neu অ্যাপটি সম্প্রতি লঞ্চ করা হয়েছে, যেখানে আপনারা গ্রসারি থেকে থেকে শুরু করে গ্যাজেট পর্যন্ত সবকিছু খুঁজে পাবেন। Tata Pay-এর মাধ্যমে, আপনি যেকোনো ধরনের অনলাইন এবং ইন-স্টোর কেনাকাটার জন্য ইনস্ট্যান্ট পেমেন্ট করতে পারেন। আপনি কোনও অতিরিক্ত চার্জ ছাড়াই এই অ্যাপটি থেকে আপনার মোবাইল রিচার্জ করতে পারবেন। আপনি যদি এই অ্যাপের মাধ্যমে আপনার মোবাইল রিচার্জ করতে চান তবে আপনাকে শুধুমাত্র রিচার্জ এর টাকাই দিতে হবে।

BHIM

BHIM অ্যাপ দিয়ে রিচার্জ করা খুবই সহজ। BHIM, ক্রেডিট কার্ড এবং UPI প্রিপেইড মোবাইল ব্যবহার করে কোনো প্রসেসিং ফি ছাড়াই করা যাবে। Paytm এবং Google Pay এর মতোই BHIM ও ভারতে সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত পেমেন্ট অ্যাপ।

CRED

ডিজিটাল ওয়ালেট Freecharge এর সহ-প্রতিষ্ঠাতা কুনাল শাহ, 2018 সালে একটি নতুন স্টার্টআপ CRED চালু করেছেন। এই অ্যাপের মাধ্যমে মোবাইল রিচার্জ করা যায়। আপনাকে মনে করিয়ে দিচ্ছি যে ফিনটেক প্ল্যাটফর্ম CRED এর শুরু হয়েছিল ক্রেডিট কার্ড এর বিল পরিশোধের সুবিধা দিয়ে। এর মধ্যে চলতি বছরের মার্চে মোবাইল রিচার্জ ও বিল পরিশোধের সুবিধা এসেছে। এই অ্যাপের মাধ্যমে গ্রাহকরা কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই মোবাইল রিচার্জ করতে পারবেন।

দ্রষ্টব্য: তবে লক্ষণীয় যে আপনি কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই Jio, Vi (Vodafone Idea), Airtel, MTNL বা BSNL-এর নিজস্ব অ্যাপ থেকেও রিচার্জ করতে পারেন। সমস্ত কোম্পানির নিজস্ব মোবাইল অ্যাপ রয়েছে যা Android এবং iOS প্ল্যাটফর্মে উপস্থিত রয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post মোবাইল রিচার্জে টাকা নিচ্ছে Paytm, জেনে নিন কোন অ্যাপ দিচ্ছে ফ্রি পরিষেবা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/paytm-charging-convenience-fees-mobile-recharges-but-these-apps-are-giving-free-service/feed/ 0
30 দিনের ভ্যালিডিটি সহ মোবাইল রিচার্জ প্ল্যানের দাবি পূরণের পর এবার কি তাহলে Free Incoming Call এর পালা? https://www.91mobiles.com/bengali/free-incoming-calls-validity-plan-after-jio-airtel-vi-recharge-price-increased-indian-mobile-user-demands-trai/ https://www.91mobiles.com/bengali/free-incoming-calls-validity-plan-after-jio-airtel-vi-recharge-price-increased-indian-mobile-user-demands-trai/#respond Thu, 07 Apr 2022 09:23:37 +0000 https://www.91mobiles.com/bengali/?p=24326 Jio, Airtel এবং Vi এর নতুন মাসিক রিচার্জ প্ল্যানের ডিটেইলস

The post 30 দিনের ভ্যালিডিটি সহ মোবাইল রিচার্জ প্ল্যানের দাবি পূরণের পর এবার কি তাহলে Free Incoming Call এর পালা? first appeared on 91Mobiles Bengali.

]]>
বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে এটা বলাই যেতে পারে যে ভারতীয় টেলিকম ইন্ডাস্ট্রি অনিশ্চয়তায় পূর্ণ। দেশের বহু মানুষ নম্বর পোর্ট করার দিকে এগোচ্ছে, ভারতের বৃহত্তম টেলিকম সংস্থা রিলায়েন্স জিও-এর গ্রাহক সংখ্যা ব্যাপকভাবে হ্রাস পাচ্ছে এবং রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিকম সংস্থা BSNL পুনরায় শিরোনামে আছে। রিলায়েন্স জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া অর্থাৎ Vi মোবাইল রিচার্জ প্ল্যানের দাম বাড়ার পরে পরিস্থিতি দ্রুত পরিবর্তন হয়েছে। ভারতীয় মোবাইল ইউজাররা টেলিকম সংস্থাগুলির স্বেচ্ছাচারিতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করায় এবং অভিযোগ করায়, TRAI 30 দিনের ভ্যালিডিটি সহ প্ল্যান আনার আদেশ দিয়েছিল। তারপর Jio, Airtel এবং Vi 30 দিনের মাসিক ভ্যালিডিটি সহ নতুন প্ল্যান নিয়ে এসেছে। তারপর থেকেই মোবাইল ইউজাররা আশাবাদী যে শীঘ্রই হয়তো ফ্রি ইনকামিং কলের পরিষেবাও পুনরায় চালু করা হবে।

28 দিনে মাস!

বর্তমানে, তিনটি বেসরকারী টেলিকম কোম্পানি Jio, Airtel এবং Vi বাজারে 28 দিনের মাসিক প্ল্যান বিক্রি করছে। সাধারণত, যেখানে মাসে 30 বা 31 দিন থাকে, এই সংস্থাগুলি 28 দিনের একটি মাস তৈরি করেছে, এবং সেই হিসেবে এক মাসের মোবাইল প্ল্যানে, মাত্র 28 দিনের বৈধতা পাওয়া যায়, 30 বা 31 দিনের নয়। অর্থাৎ মাসে 2-3 দিন কম। এইভাবে, মোবাইল ইউজারদের পুরো বছরে 12 মাসের জায়গায় 13 মাসের রিচার্জ করতে হবে। প্রতি মাসে দুই-তিন দিন সাশ্রয় করে এই টেলিকম কোম্পানিগুলো তাদের গ্রাহকদের কাছ থেকে বছরে 13 মাসের ভিত্তিতে টাকা নিচ্ছে এবং এতে ভারতীয় মোবাইল ইউজারদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

Reliance Jio Airtel Vodafone Idea giving 3 months free Recharge offer for record vaccination in india WhatsApp massage viral

যখন 28 দিনে মাস হিসেবে বাজারে বিভিন্ন রিচার্জ প্ল্যান চলতে শুরু করে, তখন টেলিকম সংস্থাগুলি 56 দিন এবং 84 দিনের প্ল্যান আনতে শুরু করে। এই প্ল্যানগুলিতে, 56 দিনে দুই মাস এবং 84 দিনে 3 মাস করা হয়েছিল। ট্যারিফ প্ল্যানগুলি ব্যয়বহুল হওয়ার পরে, মোবাইল ইউজাররা এই বিষয়ে প্রতিবাদ জানাতে শুরু করেন এবং 30-31 দিন ভ্যালিডিটি সহ প্ল্যান আনার দাবি জানায়। গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে, ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি Jio, Airtel এবং Vi এর কাছে 30 দিনের মোবাইল প্ল্যান আনার নির্দেশ দেয়। বর্তমানে এই তিনটি কোম্পানিই নতুন মাসিক রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে।

জানানো হয়েছে ইন-কামিং কল ফ্রি করার দাবি

TRAI-এর আদেশের পরে Jio, Airtel এবং Vi 30 দিনের ভ্যালিডিটি সহ মাসিক প্ল্যান নিয়ে এসেছে, কিন্তু এই প্ল্যানগুলি সমস্ত গ্রাহকদের পছন্দ হয় নি। অন্যদিকে, মাসিক ভ্যালিডিটির দিকে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার পর, ভারতীয় মোবাইল ইউজাররা আশা করছেন যে TRAI এখন ইনকামিং কল ফ্রি করার চেষ্টা করার জন্য বেসরকারী টেলিকম সংস্থাগুলির স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে কিছু দৃঢ় পদক্ষেপ নেবে। ইউজারদের দাবি, তাদের ফ্রি ইন-কামিং কল পরিষেবা দেওয়া উচিত পাশাপাশি ভ্যালিডিটি সহ রিচার্জও বন্ধ করা উচিত।

mobile user demands for free incoming calls without validity plan Jio Airtel Vodafone Idea
Pic Credit : visualsstock

কেন প্রয়োজন ফ্রি ইনকামিং কল?

ফ্রি ইনকামিং কলের দাবির পেছনে মোবাইল ইউজাররা যুক্তি দিয়েছেন যে তারা তাদের মোবাইল নম্বর সক্রিয় রাখতে চান তবে বারবার রিচার্জ করতে চান না। গ্রামীণ এলাকায় এমন অনেক ইউজার আছেন যারা ফিচার ফোন ব্যবহার করেন এবং তাদের ফোন কোনো ইন্টারনেট ব্রাউজিং বা ভিডিও দেখার জন্য ব্যবহার করেন না ,কিন্তু শুধুমাত্র কল গ্রহণের জন্য ব্যবহার হয়। একইভাবে, অনেক পরিবারে বৃদ্ধ ও বয়স্ক ব্যক্তিরা আছেন যারা মোবাইল নিয়ে চিন্তিত নন, তবে পরিবারের সাথে যোগাযোগ রাখতে এবং জরুরী পরিস্থিতিতে ব্যবহারের জন্য নিজেদের কাছে মোবাইল ফোন রাখেন।

এই ধরনের ইউজারদের মোবাইল নম্বর চালু রাখতে বারবার রিচার্জ করতে হয়। যা অনেকসময় বৃথা ব্যয়বহুল হয়ে ওঠে। এইসব দিকগুলো তুলে ধরে ভারতীয় গ্রাহকরা দাবি তুলেছিলেন যে এই ফ্রি ইনকামিং কল পরিষেবা চালু করা উচিত। আশা করা হচ্ছে যে TRAI এই বিষয়ে শীঘ্রই কিছু পদক্ষেপ নেবে।

Jio, Airtel এবং Vi-এর মাসিক রিচার্জ প্ল্যান

Jio এর 259 টাকার Calendar Month Plan

রিলায়েন্স জিও 259 টাকায় তাদের নতুন প্ল্যান চালু করেছে, যার নাম দেওয়া হয়েছে Calendar Month Plan । এই মোবাইল প্ল্যানটি ক্যালেন্ডার অনুযায়ী কাজ করবে যা প্রতি মাসের একই তারিখে আপডেট করা হবে। যেই মাসে 30 দিন থাকবে, সেখানে এই প্ল্যানটি 30 দিন চলবে এবং যেই মাসে 31 থাকবে, সেই মাসে Jio প্ল্যানটি 31 দিনের ভ্যালিডিটি দেবে। Jio-এর প্ল্যানে প্রতিদিন 1.5 GB 4G ইন্টারনেট ডেটা দেওয়া হচ্ছে, যা শেষ হয়ে গেলে 64Kbps স্পিডে কাজ করবে। এর সাথে আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন 100টি SMS এবং ফ্রিতে Jio অ্যাপের অ্যাক্সেস পাওয়া যায়।

Airtel এর 319 টাকার প্ল্যান

Airtel তাদের মাসিক প্ল্যান লঞ্চ করেছে, যার দাম 319 টাকা। এই Airtel মাসিক প্ল্যানটিও Jio-এর মতো 1 মাসের ভ্যালিডিটি সহ আসে, যা ক্যালেন্ডারের ভ্যালিডিটি অনুযায়ী কাজ করে। এয়ারটেল Jio থেকে বেশি ডেটা সুবিধা দিচ্ছে। এই প্ল্যানে, ইউজাররা প্রতিদিন 2 জিবি ডেটা পাবেন, যেখানে 30 দিনে 60 জিবি এবং 31 দিনে 62 জিবি ডেটা পাওয়া যাবে। এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিংয়ের পাশাপাশি, প্রতিদিন 100টি SMS, এবং 30 দিনের জন্য Amazon Prime Video এবং Wynk Music সাবস্ক্রিপশন এর সুবিধাও পাওয়া যায়।

1 month plan 30 days validity mobile recharge details Jio Airtel Vi

Vi এর Rs 337 টাকার প্ল্যান

Vodafone Idea অর্থাৎ Vi 337 টাকায় তাদের মাসিক রিচার্জ প্ল্যানটি চালু করেছে। এই প্ল্যানটি একটি নির্দিষ্ট ভ্যালিডিটি সহ সাথে আসে যার ভ্যালিডিটি 31 দিন। Vi এই মাসিক প্ল্যানে 28 জিবি ডেটা অফার করছে যা কোনও দৈনিক সীমা ছাড়াই আসে। এর সাথে, Vi এই প্ল্যানে প্রতিদিন আনলিমিটেড ভয়েস কল এবং 100 SMS এর সুবিধা দেয়। এই প্ল্যানে, Vi গ্রাহকরা ফ্রিতে Vi সিনেমা এবং টিভির অ্যাক্সেস পান, যেখানে প্রচুর OTT কন্টেন্ট এবং খবর এর আনন্দ নেওয়া যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 30 দিনের ভ্যালিডিটি সহ মোবাইল রিচার্জ প্ল্যানের দাবি পূরণের পর এবার কি তাহলে Free Incoming Call এর পালা? first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/free-incoming-calls-validity-plan-after-jio-airtel-vi-recharge-price-increased-indian-mobile-user-demands-trai/feed/ 0
দ্রুত বাড়ছে BSNL এর চাহিদা, এটাই কি সরকারের জন্য সুবর্ণ সুযোগ? https://www.91mobiles.com/bengali/indian-mobile-user-prefer-bsnl-over-reliance-jio-airtel-vodafone-idea-after-mobile-recharge-plan-price-hike/ https://www.91mobiles.com/bengali/indian-mobile-user-prefer-bsnl-over-reliance-jio-airtel-vodafone-idea-after-mobile-recharge-plan-price-hike/#respond Tue, 21 Dec 2021 07:04:14 +0000 https://www.91mobiles.com/bengali/?p=20262 BSNL এর কার্যপ্রণালী সংশোধন করলে এখন কোম্পানির জন্য সুবর্ণ সুযোগ

The post দ্রুত বাড়ছে BSNL এর চাহিদা, এটাই কি সরকারের জন্য সুবর্ণ সুযোগ? first appeared on 91Mobiles Bengali.

]]>
Reliance Jio, Airtel এবং Vodafone Idea বিগত দিনে নিজের Tariff Plan এর দাম বাড়িয়ে নিজের ইউজারদের হতাশ করেছে। এই সময়ে ভারতের টেলিকম সেক্টারে এই তিনটি কোম্পানি‌ই সক্রিয় আছে এবং পর পর এই তিনটি কোম্পানিই Mobile Plan এর দাম বাড়িয়ে দিয়েছে। মোবাইল ইউজাররা রিচার্জের দাম এতটা বেড়ে যাওয়া‌য় এখন সস্তা‌ রিচার্জের খোঁজ করতে শুরু করেছে। এমতাবস্থায় দেশের সরকারি টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ BSNL ইন্ডিয়ান ইউজারদের জন্য একমাত্র উপায় হয়ে উঠেছে। এখন দেশের সর্বত্র এটিই দেখা যাচ্ছে যে ইউজাররা জিও, এয়ারটেল এবং ভিআই কোম্পানি‌কে ছেড়ে বিএস‌এন‌এল‌ কোম্পানি‌তে চলে যাচ্ছে।

আরও পড়ুন: আবার‌ও ইউজারদের হতাশ করল Vodafone Idea, এখন এই প্ল‍্যানগুলিতে পাওয়া যাবে কম ডেটা এবং 14 দিনের ভ‍্যালিডিটি

BSNL কোম্পানি‌তে যাওয়ার কথা আমরা বলছি না, বরং এই ডিমান্ড আমরা 91 মোবাইলসের সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি, সেখানে দেখা যাচ্ছে অধিকাংশ ভারতীয় মোবাইল ইউজাররা ভারত সঞ্চার নিগম লিমিটেড নেট‌ওয়ার্কের সাথে যুক্ত হ‌ওয়ার ইচ্ছা প্রকাশ করছে। সোশ্যাল মিডিয়াতে পাওয়া কমেন্ট গুলির অনুযায়ী এটি পরিস্কার বোঝা যাচ্ছে যে এই সময়ে Jio, Airtel এবং Vi এই তিনটি প্রাইভেট কোম্পানি তাদের মোবাইল রিচার্জের দাম বাড়ানোয় হতাশ হয়েছে এবং এই কারনেই ভারতীয় ইউজাররা প্রতিবাদ স্বরূপ প্রাইভেট কোম্পানির নেটওয়ার্ক ছেড়ে সরকার কোম্পানি BSNL নেট‌ওয়ার্কের সাথে যুক্ত হতে চায়।

জনতা হতাশ হয়ে আছে Jio, Airtel এবং Vi এর উপরে

রিলায়েন্স জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া এই তিনটি কোম্পানি এক‌ই সপ্তাহে নিজের রিচার্জ প্ল‍্যান গুলির দাম বাড়িয়ে দিয়েছে। কোম্পানি গুলির নতুন দাম এবং পুরোনো দামের মধ্যে পার্থক্য অনেকটাই, আবার অন‍্যদিকে সমান সুবি‌ধা পাওয়ার জন্য লোকেদের এখন অধিক টাকা দিতে হবে, আবার কিছু প্ল‍্যানে আগের তুলনায় বেনিফিট‌ও কম করে দেওয়া হয়েছে। মোবাইল ইউজারদের বাধ্য হয়ে প্রাইভেট টেলিকম কোম্পানি গুলির নতুন প্রাইস রেটে রিচার্জ হচ্ছে এবং এর ফলে সাধারণ মানুষদের অসুবিধা‌তেও পড়তে হচ্ছে। তিনটি কোম্পানি একসাথে দাম বাড়ানোর ফলে উপভোক্তাদের কাছে অন‍্য কোনো কোম্পানি‌কে বেছে নেওয়ার অপশন বেঁচে নেই।

আরও পড়ুন: 3টি সস্তা স্মার্ট‌ওয়াচ এবং স্টাইলিশ নেকব‍্যান্ড লঞ্চ করল এই কোম্পানি

BSNL এর থেকে এতটা দূরত্ব কেন

এটা সত্যিই যে Jio, Airtel এবং Vi এর কাছে BSNL এর থেকে তুলনামূলক বেশি মোবাইল ইউজার আছে। রিচার্জ প্ল‍্যান সস্তা হ‌ওয়া সত্ত্বেও বিএস‌এন‌এল নিজের ইউজার বেস বাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে। সবমিলিয়ে দেখা হলে বিএস‌এন‌এল বাকি প্রাইভেট কোম্পানি গুলির তুলনায় এখনো অনেকটাই পিছিয়ে দেখা যাচ্ছে। বিএস‌এন‌এলের কাছে সেই সমস্ত সুবিধা গুলি পাওয়া যায় না, যা রিলায়েন্স জিও, এয়ারটেল এবং ভিআইয়ের থেকে সাধারণ মানুষেরা খুব সহজেই পাওয়া যায়।

এই তিনটি কোম্পানি‌ই যেখানে চলতি দিনে 5জির জন্য দ্রুত কাজ করছে এবং 5G Trials ও করছে, আবার অন‍্যদিকে বিএস‌এন‌এল এখনো সারা দেশ জুড়ে 4G Service দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকারের পক্ষ থেকেও বিএস‌এন‌এলের প্রতি যথেষ্ট নজর দেওয়া হচ্ছে না, ফলে কোম্পানি নিজের নেটওয়ার্ক, কভারেজ, স্পেকট্রাম এবং অন‍্যান‍্য জরুরী কম্পোনেন্টের জন্য পর্যাপ্ত সম্পদ যোগাড় করতে পারছে না। এর সাথেই বিএস‌এন‌এল কোম্পানির কর্মচারীদের স্বভাবের কারনেও সাধারন মানুষদের প্রাইভেট কোম্পানির প্রতি আকৃষ্ট হতে দেখা যায়। এখনের পরিস্থিতি অনুযায়ী যদি বিএস‌এন‌এল নিজের কার্যপ্রণালীতে সংশোধন করে তাহলে এই সময়ে দেশের অধিকাংশ মোবাইল ইউজাররা Jio, Airtel এবং Vi কে ছেড়ে BSNL এর সাথে যুক্ত হবে। আপনিও কি এইরকম মোবাইল ইউজারদের মধ্যে একজন?

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post দ্রুত বাড়ছে BSNL এর চাহিদা, এটাই কি সরকারের জন্য সুবর্ণ সুযোগ? first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/indian-mobile-user-prefer-bsnl-over-reliance-jio-airtel-vodafone-idea-after-mobile-recharge-plan-price-hike/feed/ 0