Red Magic 7S Pro - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 19 Jul 2022 12:34:39 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 লঞ্চ হল শক্তিশালী গেমিং ফোন Red Magic 7S এবং Red Magic 7S Pro, জেনে নিন ফিচার https://www.91mobiles.com/bengali/red-magic-7s-and-red-magic-7s-pro-launched-check-price-and-specifications/ https://www.91mobiles.com/bengali/red-magic-7s-and-red-magic-7s-pro-launched-check-price-and-specifications/#respond Wed, 13 Jul 2022 12:19:12 +0000 https://www.91mobiles.com/bengali/?p=28660 চীনে লঞ্চ হল গেমিং স্মার্টফোন Red Magic 7S সিরিজ

The post লঞ্চ হল শক্তিশালী গেমিং ফোন Red Magic 7S এবং Red Magic 7S Pro, জেনে নিন ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
Nubia তাদের হোম মার্কেট চীনে গেমিং স্মার্টফোন Red Magic 7S সিরিজটি লঞ্চ করেছে। Red Magic 7S সিরিজের অধীনে, Nubia দুটি গেমিং স্মার্টফোন লঞ্চ করেছে – Red Magic 7S এবং Red Magic 7S Pro। এই দুটি স্মার্টফোনই কোম্পানির পূর্বে লঞ্চ হওয়া গেমিং স্মার্টফোন Red Magic 7 এবং Red Magic 7 Pro-এর আপগ্রেড ভার্সন। Nubia-এর লেটেস্ট লঞ্চ করা এই গেমিং স্মার্টফোনটি কোম্পানি Qualcomm-এর Snapdragon 8+ Gen 1 চিপসেটের সাথে পেশ করেছে। এই দুটি স্মার্টফোনই 18GB পর্যন্ত RAM এবং 165Hz ডিসপ্লের সাথে পেশ করা হয়েছে। এই পোস্টে আপনাদের Red Magic 7S সিরিজের স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিত জানাবো।

Red Magic 7S এর স্পেসিফিকেশন এবং ফিচার

Red Magic 7S এবং RedMagic 7s Pro স্মার্টফোনের ডিজাইন Red Magic 7 সিরিজের মতোই। Red Magic 7S সিরিজের স্মার্টফোনটিতে উল্লম্বভাবে সাজানো রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এর সাথে এই ফোনটি ট্রান্সপারেন্ট এডিশনে পেশ করা হয়েছে। ফোনের রেয়ার প্যানেলে RGB কুলিং ফ্যানও দেওয়া হয়েছে।

Red Magic 7S ফোনটিতে একটি 6.8-ইঞ্চি Full HD + AMOLED ডিসপ্লে, 165Hz রিফ্রেশরেট, 720Hz টাচ স্যাম্পলিং রেট রয়েছে। এই ফোনটিতে Qualcomm-এর Snapdragon 8+ Gen 1 প্রসেসর, 16GB পর্যন্ত RAM এবং 512GB স্টোরেজ রয়েছে। এই গেমিং ফোনটিতে গেমিং কেন্দ্রিক অনেক ফিচার রয়েছে, যেমন – ICE Magic কুলিং সিস্টেম 9.0, 520Hz টাচ স্যাম্পলিং রেট সহ শোল্ডার ট্রিগার এবং ম্যাজিক GPU স্টেবল ফ্রেম ইঞ্জিন দেওয়া হয়েছে।

Nubia এর এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনের প্রাইমারি ক্যামেরা 64MP, এছাড়াও 8MP আল্ট্রা ওয়াইড লেন্স এবং 2MP ম্যাক্রো ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। Red Magic 7S স্মার্টফোনটি একটি 4,500mAh ব্যাটারি সাপোর্ট করে যা 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই গেমিং স্মার্টফোনটি Android 12 ভিত্তিক Red Magic OS 5.5-এ চলে।

Red Magic 7S Pro এর স্পেসিফিকেশন এবং ফিচার

Red Magic 7S Pro স্মার্টফোনের অনেক স্পেসিফিকেশন Red Magic 7S-এর মতো। এই ফোনে স্কোয়ার আকৃতির ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে। এর সাথে ফোনটির ট্রান্সপারেন্ট ভার্সন,RGB কুলিং ফ্যানের সাথে পেশ করা হয়েছে। এই ফোনটি 960Hz টাচ স্যাম্পলিং রেট এবং 120Hz রিফ্রেশরেট সহ পেশ করা হয়েছে। ফোনটিতে একটি 6.8-ইঞ্চি AMOLED ডিসপ্লে রয়েছে। এই ফোনটি Snapdragon 8+ Gen 1 প্রসেসরের সাথে পেশ করা হয়েছে। এই ফোনটিতে 18GB পর্যন্ত RAM এবং 1TB স্টোরেজ রয়েছে। এই ফোনে ICE Magic Cooling 10.0 এবং 5,000mAh ব্যাটারির আছে, যা 135W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ফোনের রেয়ার ক্যামেরা Red Magic 7S-এর মতো। এই ফোনের সামনে একটি 16MP আন্ডার-ডিসপ্লে সেলফি ক্যামেরা শুটার দেওয়া হয়েছে। ফোনটির বাকি স্পেসিফিকেশন একই রকম।

Red Magic 7S Red Magic 7S Pro এর দাম

Red Magic 7S সিরিজটি ডার্ক নাইট এবং ডিউটেরিয়াম ফ্রন্ট ট্রান্সপারেন্ট ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। Red Magic 7S Pro এর ট্রান্সফর্মাস এডিশনটি Bumblebee দ্বারা অনুপ্রাণিত একটি ডিজাইন সহ পেশ করা হয়েছে।

Red Magic 7S এর দাম

8GB+128GB : CNY 3,999 (প্রায় 47,300 টাকা)
12GB+256GB: CNY 4,799 (প্রায় 56,800 টাকা)
12GB+256GB ডিউটেরিয়াম ফ্রন্ট ট্রান্সপারেন্ট এডিশন : CNY 4,899 (প্রায় 57,900 টাকা)
16GB+512GB ডিউটেরিয়াম ফ্রন্ট ট্রান্সপারেন্ট এডিশন : CNY 5,499 (প্রায় 65,000 টাকা)

Red Magic 7S Pro এর দাম

12GB+256GB : CNY 5,199 (প্রায় 61,500 টাকা)
16GB+512GB : CNY 5,999 (প্রায় 71,000 টাকা)
18GB+1TB : CNY 7,499 (প্রায় 88,700 টাকা)
12GB+256GB ডিউটেরিয়াম ফ্রন্ট ট্রান্সপারেন্ট এডিশন : CNY 5,299 (প্রায় 62,700 টাকা)
16GB+512GB ডিউটেরিয়াম ফ্রন্ট ট্রান্সপারেন্ট এডিশন : CNY 6,499 (প্রায় 76,900 টাকা)

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post লঞ্চ হল শক্তিশালী গেমিং ফোন Red Magic 7S এবং Red Magic 7S Pro, জেনে নিন ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/red-magic-7s-and-red-magic-7s-pro-launched-check-price-and-specifications/feed/ 0