RedMagic 11 Air - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 20 Jan 2026 14:32:41 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 অদৃশ্য ফ্রন্ট ক্যামেরা সহ লঞ্চ হল নতুন স্মার্টফোন, এই গেমিং ফোনে রয়েছে 7000mAh ব্যাটারি এবং 16GB RAM https://www.91mobiles.com/bengali/redmagic-11-air-launched-in-china-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/redmagic-11-air-launched-in-china-check-price-and-specifications-details-in-bengali/#respond Tue, 20 Jan 2026 16:01:00 +0000 https://www.91mobiles.com/bengali/?p=72368 চীনে লঞ্চ হল RedMagic 11 Air

The post অদৃশ্য ফ্রন্ট ক্যামেরা সহ লঞ্চ হল নতুন স্মার্টফোন, এই গেমিং ফোনে রয়েছে 7000mAh ব্যাটারি এবং 16GB RAM first appeared on 91Mobiles Bengali.

]]>
চাইনিজ টেক কোম্পানি nubia আজ তাদের হোম মার্কেট অর্থাৎ চীনে কোম্পানির নতুন ইউনিক ও অ্যাডভান্স RedMagic 11 Air স্মার্টফোন লঞ্চ করেছে। এই গেমিং স্মার্টফোনে শক্তিশালী Snapdragon 8 Elite প্রসেসরের পাশাপাশি কোম্পানির নিজস্ব Redcore R4 গেমিং চিপ রয়েছে। এই ফোনে 4D ultra-thick ice-step কুলিং ভেন্ট রয়েছে, যা ফোনটিকে গরম হতে দেয় না। এই পোস্টে RedMagic 11 Air ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে আলোচনা করা হল।

RedMagic 11 Air ফোনে এয়ারোস্পেস গ্ৰেড অ্যালুমিনিয়াম এয়ার কুলিং ব্র্যাকেট দেওয়া হয়েছে এবং এর সঙ্গে অ্যাক্টিভ কুলিং ফ্যান যোগ করা হয়েছে। এই ফোনে 4D আলট্রাথিক আইস স্টেপ ভেপার কুলিং ভেন্ট রয়েছে, যা গেমিং এবং হেভি প্রসেসিঙের সময় প্রসেসরে উৎপন্ন উত্তাপ তৎক্ষণাৎ ফোনের বাইরে বের করে দেয়। এক‌ই সঙ্গে ফোনটির স্ক্রিনের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য ডিসপ্লের নিচে গ্ৰাফাইন কপার ফাইল দেওয়া হয়েছে।

প্রসেসিঙের জন্য RedMagic 11 Air ফোনে Qualcomm Snapdragon 8 Elite প্রসেসর যোগ করা হয়েছে। 3nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 3.53GHz থেকে 4.32GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। চীনে এই ফোনটি 16GB LPDDR5X RAM এবং 512GB UFS 4.1 storage সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনটি Android 16 বেসড REDMAGIC OS 11 অপারেটিং সিস্টেমে কাজ করে।

RedMagic 11 Air ফোনে 2688 × 1216 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.85-ইঞ্চির 1.5K ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন OLED প্যানেল দিয়ে তৈরি এবং এতে কোনো নচ বা পাঞ্চ হোল কাট‌আউট নেই। অর্থাৎ এই ফোনের ফ্রন্ট ক্যামেরা স্ক্রিনের নিচে অবস্থিত, যা বাইরে থেকে দেখা যায় না। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট, 960Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 2592Hz PWM ডিমিং সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য RedMagic 11 Air ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি সেন্সর এবং 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 16MP আন্ডার-ডিসপ্লে ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

RedMagic 11 Air ফোনে পাওয়ার ব্যাক‌আপের জন্য 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটি দ্রুত চার্জ করার জন্য এতে 120W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এই ফোনে বাইপাস চার্জিং ফিচার রয়েছে, যা গেমিং এবং হেভি প্রসেসিঙের সময় ব্যাটারির বদলে সরাসরি মাদারবোর্ডে পাওয়ার দেয়। এর ফলে ফোনের ব্যাটারিতে চাপ পড়ে না।

এই গেমিং স্মার্টফোনের সাইড প্যানেলে কোম্পানির পক্ষ থেকে shoulder trigger buttons দেওয়া হয়েছে। এতে 520Hz টাচ স্যাম্পেলিং রেট রেসপন্স পাওয়া যাবে। RedMagic 11 Air ফোনে AI game search এবং AI tactical coach ফাংশন যোগ করা হয়েছে, যা গেমপ্লের সময় যথেষ্ট উপযোগী। এই ফোনে Wi-Fi 7, Bluetooth 5.4 এবং NFC ফিচার রয়েছে।

Nubia তাদের RedMagic 11 Air ফোনটি ভারতে লঞ্চ করবে না। চীনের বাজারে এই ফোনটির 12GB RAM + 256GB Storage মডেল 3699 yuan অর্থাৎ প্রায় 48 টাকা এবং 16GB RAM + 512GB Storage মডেল 4399 yuan অর্থাৎ প্রায় 57 হাজার টাকা দামে পেশ করা হয়েছে। এই ফোনটি Quantum Black, Stardust White এবং Aurora Silver কালার অপশনে সেল করা হবে।

The post অদৃশ্য ফ্রন্ট ক্যামেরা সহ লঞ্চ হল নতুন স্মার্টফোন, এই গেমিং ফোনে রয়েছে 7000mAh ব্যাটারি এবং 16GB RAM first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/redmagic-11-air-launched-in-china-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0