Redmi 10 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Wed, 26 Jul 2023 09:21:15 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 কমে গেল Redmi 10 এবং Redmi 10A স্মার্টফোনের দাম, দেখে নিন নতুন দাম https://www.91mobiles.com/bengali/price-cut-on-redmi-mobile-phones-redmi-10-and-redmi-10a-in-bengali/ https://www.91mobiles.com/bengali/price-cut-on-redmi-mobile-phones-redmi-10-and-redmi-10a-in-bengali/#respond Wed, 26 Jul 2023 04:00:35 +0000 https://www.91mobiles.com/bengali/?p=42713 এখন মাত্র 7,499 টাকায় পাওয়া যাচ্ছে Redmi 10A স্মার্টফোন

The post কমে গেল Redmi 10 এবং Redmi 10A স্মার্টফোনের দাম, দেখে নিন নতুন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
Xiaomi Redmi ফ্যানদের জন্য সুখবর। যারা এই ব্র্যান্ডের কম বাজেটের স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য কোম্পানি দুটি মোবাইলের দাম কমিয়েছে। Redmi 10 এবং Redmi 10A এর দাম কমানো হয়েছে এবং এই দুটি স্মার্টফোনই এখন আগের থেকে কম দামে সেলের জন্য পাওয়া যাচ্ছে। আরও পড়ুন: লঞ্চের আগেই লিক হল iQOO Z7 Pro 5G ফোনের দাম এবং স্পেসিফিকেশন, দেখে নিন ডিটেইলস

Redmi 10A ফোনের দাম

নতুন দাম

  • 3GB RAM + 32GB স্টোরেজ = 7,499
  • 4GB RAM + 64GB স্টোরেজ = 8,299

পুরনো দাম

  • 3GB RAM + 32GB স্টোরেজ = 8,499
  • 4GB RAM + 64GB স্টোরেজ = 9,499

Redmi 10A এখন মাত্র 7,499 টাকা দামে কেনা যাবে। এই দামে 3GB RAM ভেরিয়েন্ট পাওয়া যাবে, যার মধ্যে 32GB স্টোরেজ থাকবে। এই ফোনটির 4GB র‌্যাম এবং 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1,000 কমানো হয়েছে এবং এখন এটি মাত্র 8,499 টাকায় কেনা যাবে।

Redmi 10 এর দাম

নতুন দাম

  • 4GB RAM + 64GB স্টোরেজ = 9,299
  • 6GB RAM + 128GB স্টোরেজ = 10,999

পুরনো দাম

  • 4GB RAM + 64GB স্টোরেজ = 11,299
  • 6GB RAM + 128GB স্টোরেজ = 12,999

Redmi 10 ফোনের স্পেসিফিকেশন

  • 6.71″ HD+ স্ক্রীন
  • Qualcomm Snapdragon 680
  • 50MP ডুয়াল ক্যামেরা
  • 18W 6,000mAh ব্যাটারি

Redmi 10 4G ফোনটিতে 1500 x 720 পিক্সেল রেজলিউশন সহ একটি 6.71-ইঞ্চি HD + LCD ডিসপ্লে রয়েছে, যা কর্নিং গরিলা গ্লাস দ্বারা প্রোটেকটেড। এই মোবাইল ফোনটি Adreno 610 GPU সহ Qualcomm Snapdragon 680 octa-core প্রসেসরে কাজ করে। এই Redmi মোবাইল ফোনে 2GB ভার্চুয়াল র‍্যামের পাওয়ার রয়েছে যা ইন্টারনাল RAM পাওয়ার 8GB পর্যন্ত বাড়িয়ে দেয়।

ফটোগ্রাফির জন্য Redmi 10 ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার মধ্যে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর রয়েছে। ফ্রন্ট প্যানেলে একটি 5MP সেলফি লেন্স রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে একটি 6,000mAh ব্যাটারি রয়েছে যা 18W চার্জিং সাপোর্ট করে। এই ফোনটি 4G LTE, Wi-Fi, ব্লুটুথ, GPS, USB Type-C পোর্ট এবং রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ স্প্ল্যাশ রেসিস্টেন্ট সাপোর্ট করে।

Redmi 10A ফোনের স্পেসিফিকেশন

  • 6.53″ HD+ স্ক্রীন
  • MediaTek Helio G25
  • 13MP রেয়ার ক্যামেরা
  • 10W 5,000mAh ব্যাটারি

Redmi 10A ফোনে 6.53 ইঞ্চি HD + Waterdrop Notch ডিসপ্লে সাপোর্ট রয়েছে যা LCD প্যানেলে নির্মিত। এই ফোনটি MediaTek Helio G25 Octacore প্রসেসরে রান করে। এই ফোনে 1GB ভার্চুয়াল র‍্যাম রয়েছে, যা ফোনে 5GB পর্যন্ত র‍্যাম পাওয়ার দেয়।

Redmi 10A ফোনের ফ্রন্টে এবং ব্যাকে উভয় দিকেই আপনারা সিঙ্গেল ক্যামেরা সেটআপ দেখতে পাবেন। ব্যাক প্যানেলে একটি 13-মেগাপিক্সেল সেন্সর এবং ফ্রন্ট প্যানেলে একটি 5-মেগাপিক্সেল সেন্সর রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে একটি 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 10W দ্রুত চার্জিং সাপোর্ট করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post কমে গেল Redmi 10 এবং Redmi 10A স্মার্টফোনের দাম, দেখে নিন নতুন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/price-cut-on-redmi-mobile-phones-redmi-10-and-redmi-10a-in-bengali/feed/ 0
শীঘ্রই লঞ্চ হতে চলেছে Redmi 10 স্মার্টফোন, স্পেসিফিকেশন অনেকটা Redmi 10C-এর মতোই হবে https://www.91mobiles.com/bengali/redmi-10-india-variant-is-a-rebranded-version-of-redmi-10c-global/ https://www.91mobiles.com/bengali/redmi-10-india-variant-is-a-rebranded-version-of-redmi-10c-global/#respond Fri, 11 Mar 2022 04:21:54 +0000 https://www.91mobiles.com/bengali/?p=23524 17 মার্চ ভারতে লঞ্চ হতে পারে Redmi 10 স্মার্টফোন

The post শীঘ্রই লঞ্চ হতে চলেছে Redmi 10 স্মার্টফোন, স্পেসিফিকেশন অনেকটা Redmi 10C-এর মতোই হবে first appeared on 91Mobiles Bengali.

]]>
Xiaomi ভারতে তাদের নতুন এন্ট্রি লেভেলের স্মার্টফোন Redmi 10 লঞ্চ করতে চলেছে। Xiaomi-এর এই স্মার্টফোনটি 17 মার্চ ভারতে লঞ্চ হওয়ার কথা। Redmi 10 স্মার্টফোন লঞ্চের ঠিক আগেই অনলাইন শপিং প্ল্যাটফর্ম Flipkart-এ এই ফোনের ল্যান্ডিং পেজ লাইভ হয়েছে। এই ল্যান্ডিং পেজটি থেকে Redmi 10 স্মার্টফোনের ব্যক প্যানেল, ক্যামেরা লেআউট, ডিজাইন সম্পর্কে বেশ কিছু তথ্য সামনে এসেছে।

টিপস্টার Paras Guglani, আসন্ন Redmi 10 স্মার্টফোন সম্পর্কে বেশ কিছু তথ্য শেয়ার করেছেন। Paras Guglani দাবি করেছেন যে ভারতে লঞ্চ হতে চলা Redmi 10 স্মার্টফোনটি আসলে আন্তর্জাতিক মার্কেটে Xiaomi দ্বারা লঞ্চ হওয়া Redmi 10C স্মার্টফোন। Paras তার টুইটার অ্যাকাউন্টে Redmi 10C-এর একটি ছবিও শেয়ার করেছেন, যাতে ফোনের ব্যাক প্যানেলের ডিজাইন ফ্লিপকার্টে শেয়ার করা ছবির সাথে মিলে যায়।

Redmi 10 স্মাটফোনটি ভারতে Snapdragon 680 SoC সহ লঞ্চ হবে

টিপস্টার Redmi 10C এর আরেকটি ছবি শেয়ার করেছেন, যেখানে এর স্পেসিফিকেশন সম্পর্কেও বেশ কিছু তথ্য সামনে এসেছে। ভারতে আসন্ন Redmi 10 স্মার্টফোনটিতে একটি 6.71-ইঞ্চি ডিসপ্লে সহ পেশ করা হতে পারে, যেখানে HD + রেজলিউশন থাকবে এবং ফ্রন্ট ক্যামেরার জন্য এই ফোনে ওয়াটারড্রপ নচ দেওয়া যেতে পারে।

আসন্ন Redmi 10 স্মার্টফোনটি ভারতে Qualcomm Snapdragon 680 প্রসেসর সহ পেশ করা হতে পারে। এই প্রসেসরটি 6nm প্রসেসে তৈরি। এই ফোনে গ্রাফিক্সের জন্য Adreno 610 GPU দেওয়া হবে। Flipkart-এর তালিকায়, কোম্পানি নিশ্চিত করেছে যে Redmi এর এই এন্ট্রি লেভেল স্মার্টফোন Qualcomm প্রসেসরের সাথে লঞ্চ করা হবে।

আসন্ন Redmi 10 স্মার্টফোনে LED ফ্ল্যাশ সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এই Redmi ফোনের প্রাইমারি ক্যামেরা হবে 50MP। প্রাইমারি ক্যামেরা সেন্সরের পাশাপাশি ফোনটিতে দুটি ক্যামেরা- ডেপথ এবং ম্যাক্রো ক্যামেরা সেন্সর দেওয়া হবে। Redmi 10 স্মার্টফোনে একটি 5MP সেলফি ক্যামেরা দেওয়া হবে। আসন্ন রেডমি স্মার্টফোনটিতে 5000mAh ব্যাটারি থাকবে, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Redmi 10 স্মার্টফোনের লিক হওয়া ইমেজ থেকে দেখা যাচ্ছে যে এই ফোনের ডানদিকে ভলিউম এবং পাওয়ার বাটন দেওয়া হবে। বর্তমানে, আসন্ন Redmi 10 স্মার্টফোন সম্পর্কে খুব বেশি তথ্য জানা যায়নি। তবে মনে করা হচ্ছে শীঘ্রই এই ফোনের বিস্তারিত স্পেসিফিকেশন সামনে আসবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post শীঘ্রই লঞ্চ হতে চলেছে Redmi 10 স্মার্টফোন, স্পেসিফিকেশন অনেকটা Redmi 10C-এর মতোই হবে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/redmi-10-india-variant-is-a-rebranded-version-of-redmi-10c-global/feed/ 0
এই দিন ভারতে লঞ্চ হতে চলেছে Redmi 10 ফোন, কম দামে পাওয়া যাবে 50MP ক‍্যামেরা সহ অসাধারণ পারফরম্যান্স https://www.91mobiles.com/bengali/50mp-camera-smartphone-redmi-10-will-launch-soon/ https://www.91mobiles.com/bengali/50mp-camera-smartphone-redmi-10-will-launch-soon/#respond Thu, 10 Mar 2022 09:49:01 +0000 https://www.91mobiles.com/bengali/?p=23555 ভারতে লঞ্চ হতে চলা আসন্ন Redmi 10 স্মার্টফোনে‌র লিক রিপোর্ট

The post এই দিন ভারতে লঞ্চ হতে চলেছে Redmi 10 ফোন, কম দামে পাওয়া যাবে 50MP ক‍্যামেরা সহ অসাধারণ পারফরম্যান্স first appeared on 91Mobiles Bengali.

]]>
Xiaomi কিছু দিন আগে Redmi Note 11 সিরিজের স্মার্টফোন পেশ করেছে। এখন কোম্পানি তার এন্ট্রি লেভেল রেডমি স্মার্টফোনের নম্বর সিরিজ লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। কোম্পানি গত বছর Redmi 10 সিরিজের কয়েকটি মডেল লঞ্চ করেছিল। রিপোর্ট অনুযায়ী Xiaomi Redmi 10 সিরিজের কিছু স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। আপাতত কোম্পানি এখন Redmi 11 সিরিজের স্মার্টফোন লঞ্চ করছে না। Xiaomi এর আসন্ন বাজেট স্মার্টফোন সম্পর্কে নতুন তথ্য জানতে পারা গেছে। এই আর্টিকেলে আপনাকে Xiaomi এর আসন্ন এন্ট্রি লেভেল স্মার্টফোন Redmi 10 সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হবে।

আগামী 17 মার্চ ভারতে লঞ্চ হতে চলেছে Redmi 10

Redmi এর নতুন বাজেট স্মার্টফোন ভারতে আগামী 17 মার্চ লঞ্চ হতে চলেছে। কোম্পানি ভারতে এই স্মার্টফোনের লঞ্চের বিষয় নিশ্চিত করেছে। Redmi-এর এই স্মার্টফোনটি Flipkart-এর মাধ্যমে ভারতে বিক্রির জন্য উপলব্ধ হবে। এই Redmi স্মার্টফোনের ল‍্যান্ডিং পেজ Flipkart-এ লাইভ হয়ে গেছে। এখান থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে ফোনটিতে একটি 50-মেগাপিক্সেল প্রাথমিক ক্যামেরা এবং কোয়ালকমের স্ন্যাপড্রাগন প্রসেসর দেওয়া যেতে পারে।

Xiaomi- এর আসন্ন এন্ট্রি-লেভেল স্মার্টফোন সম্পর্কে Xiaomiui- এর মাধ্যমে তথ্য প্রকাশ করা হয়েছে। Xiaomi এর আসন্ন বাজেট স্মার্টফোনটি মডেল নম্বর 220333QBI সহ ভারতে প্রবেশ করতে।চলেছে। রিপোর্টে দাবি করা হয়েছে যে এই ফোনটি Redmi 10 নামে ভারতে প্রবেশ করতে পারে। এই রিপোর্টে এটাও দাবি করা হয়েছে যে আসল Redmi 10 স্মার্টফোনটিকে Redmi 10 Prime নামে ভারতে পেশ করা যেতে পারে।

redmi-10-prime-image

Xiaomiui এর আগেও জানুয়ারি মাসে Redmi-এর আসন্ন স্মার্টফোনের কথা জানিয়েছিল। এই ফোনের কোড নাম ‘fog’ এবং আগে বলা হয়েছিল যে এঈ ফোনটি Redmi 10C নামেও ভারতে প্রবেশ করতে পারে। এর সাথে এই স্মার্টফোনটির Poco ভার্সনও প্রকাশ করা যেতে পারে। এই ফোনের মডেল নম্বর 220333QPI, এর সাথেই ফোনটি POCO C4-এর সাথে শীঘ্রই লঞ্চ হতে পারে।

Redmi 10 স্মার্টফোনে‌র স্পেসিফিকেশন

ফিচার এবং স্পেসিফিকেশনের সম্পর্কে কথা বলা হলে, Xiaomi এর এই ফোনের ক্যামেরা ডিটেইলস আগেই প্রকাশ করা হয়েছে। এর সাথে ফোনটির সফ্টওয়্যার এবং অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কিত তথ্যও প্রকাশিত হয়েছে। অপারেটিং সিস্টেমের কথা বলা হলে, Redmi 10 স্মার্টফোনটি Android 11-এর উপর ভিত্তি করে MIUI 13-এ চলতে পারে। এই Redmi স্মার্টফোনের ডিসপ্লের কথা বলতে গেলে, স্মার্টফোন‌টিতে 60Hz রিফ্রেশরেট যুক্ত একটি 6.53-ইঞ্চির HD+ নচ ডিসপ্লে দেওয়া যেতে পারে। Redmi-এর এই ফোনটিকে MediaTek প্রসেসর, ডুয়াল সিম কার্ড স্লট এবং 5,000mah ব্যাটারি সহ লঞ্চ করা যেতে পারে।

redmi-10-2022-featured

Redmi 10 স্মার্টফোনে‌র ক্যামেরা

ক্যামেরা স্পেসিফিকেশন সম্পর্কে কথা বলা হলে, ফোনের প্রাথমিক ক্যামেরা 50MP Samsung ISOCELL S5KJN1 অথবা 50MP OmniVision OV50C সেন্সর হতে পারে। প্রাথমিক ক্যামেরার পাশাপাশি, ফোনটিতে একটি 8MP আল্ট্রা-ওয়াইড ইউনিট এবং একটি 2MP OmniVision OV02B1B বা SmartSens SC201CS ম্যাক্রো স্নাইপার থাকতে পারে। এই স্মার্টফোনটিকে একটি 5MP ফ্রন্ট-ফেসিং ক্যামেরার সাথে পেশ করা যেতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post এই দিন ভারতে লঞ্চ হতে চলেছে Redmi 10 ফোন, কম দামে পাওয়া যাবে 50MP ক‍্যামেরা সহ অসাধারণ পারফরম্যান্স first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/50mp-camera-smartphone-redmi-10-will-launch-soon/feed/ 0
50MP ক‍্যামেরা, Helio G88 চিপসেট এবং5000mAh ব‍্যাটারির সঙ্গে লঞ্চ হল Xiaomi Redmi 10, জেনে নিন দাম https://www.91mobiles.com/bengali/xiaomi-redmi-10-smartphone-launched-with-50mp-camera-helio-g88-chipset-and-5000mah-battery/ https://www.91mobiles.com/bengali/xiaomi-redmi-10-smartphone-launched-with-50mp-camera-helio-g88-chipset-and-5000mah-battery/#respond Wed, 18 Aug 2021 15:47:56 +0000 https://www.91mobiles.com/bengali/?p=17967 লঞ্চ হল Redmi 10

The post 50MP ক‍্যামেরা, Helio G88 চিপসেট এবং5000mAh ব‍্যাটারির সঙ্গে লঞ্চ হল Xiaomi Redmi 10, জেনে নিন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
Xiaomi দীর্ঘ প্রতীক্ষার পর তাদের বাজেট স্মার্টফোন Redmi 10 লঞ্চ করে দিয়েছে। গত বছর লঞ্চ করা Redmi 9 এর সাকসেসার রূপে কোম্পানি Redmi 10 ফোনটি সবার আগে মালয়েশিয়ার মার্কেটে পেশ করেছে। বছর বছরের তুলনায় কোম্পানি এই বছর হাই রিফ্রেশরেট, উন্নত প্রসেসর এবং আপগ্ৰেডেড ক‍্যামেরার মতো কিছু পরিবর্তন করেছে। লেটেস্ট Redmi 10 ফোনটিতে কোম্পানি 90Hz রিফ্রেশরেটযুক্ত ডিসপ্লে AI-ড্রাইভার 50-মেগাপিক্সেলের কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ, মিডিয়াটেকের Helio G88 চিপসেট, শক্তিশালী ব‍্যাটারি এবং ফাস্ট চার্জিং টেকনোলজি যোগ করা হয়েছে। এই পোস্টে আমরা Redmi 10 ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে কথা বলবো।

Redmi 10 এর ফিচার ও স্পেসিফিকেশন

কোম্পানি তাদের Xiaomi Redmi 10 ফোনটিতে 90Hz রিফ্রেশরেটযুক্ত 6.5-ইঞ্চির IPS LCD ডিসপ্লে যোগ করেছে। এই ডিসপ্লের আসপেক্ট রেশিও 20:9 এবং সেলফি ক‍্যামেরার জন্য এতে পাঞ্চ হোল কাট‌আউট রয়েছে। ফোনটির স্ক্রিন সুরক্ষিত রাখার জন্য এতে গোরিলা গ্লাস 3 ব‍্যবহার করা হয়েছে।

ক‍্যামেরা

ফোটোগ্রাফির জন্য Xiaomi Redmi 10 এ কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, একটি 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স এবং একটি 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। সেলফির জন্য এই ফোনে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা যোগ করা হয়েছে।

Helio G88 চিপসেটযুক্ত প্রথম স্মার্টফোন

লেটেস্ট Xiaomi Redmi 10 ফোনটিতে মিডিয়াটেকের Helio G88 চিপসেট দেওয়া হয়েছে। জানিয়ে রাখি Xiaomi Redmi 10 ফোনটি এই চিপসেটের সঙ্গে লঞ্চ করা প্রথম স্মার্টফোন। এই ফোনে 6GB পর্যন্ত LPDDR4x RAM এবং 128GB পর্যন্ত eMMC স্টোরেজ দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 18W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব‍্যাটারি যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনে USB Type-C পোর্ট এবং 9W রিভার্স চার্জিং ফিচার আছে।

এই ফোনটি Android 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে MIUI 12.5 এ কাজ করে। Xiaomi Redmi 10 এ ডুয়েল স্পীকার, ডুয়েল 4G VoLTE, Wi-Fi 5, Bluetooth 5.0, GPS, IR blaster এবং 3.5mm অডিও জ‍্যাক দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য ফোনটির ডানদিকের প‍্যানেলে অবস্থিত পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড করা হয়েছে। 

Xiaomi Redmi 10 এর দাম

মালয়েশিয়ার মার্কেটে Xiaomi Redmi 10 ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির প্রথম ভেরিয়েন্টে 4GB RAM ও 64GB মেমরি আছে এবং দ্বিতীয় ভেরিয়েন্টে 6GB র‍্যামের সঙ্গে 128GB স্টোরেজ যোগ করা হয়েছে। প্রথম ভেরিয়েন্টটি 649 RM (প্রায় 11,300 টাকা) এবং দ্বিতীয় ভেরিয়েন্টটি 749 RM (প্রায় 13,000 টাকা) দামে লঞ্চ করা হয়েছে। Redmi 10 ফোনটি কার্বন গ্ৰে, হোয়াইট এবং সী ব্লু কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 50MP ক‍্যামেরা, Helio G88 চিপসেট এবং5000mAh ব‍্যাটারির সঙ্গে লঞ্চ হল Xiaomi Redmi 10, জেনে নিন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-redmi-10-smartphone-launched-with-50mp-camera-helio-g88-chipset-and-5000mah-battery/feed/ 0
Xiaomi করলো পর্দাফাস Redmi 10 কোন স্পেসিফিকেশন্স যুক্ত হবে, 50MP ক‍্যামেরা থেকে শুরু করে 5000mAh ব‍্যাটারী পর্যন্ত এখানে দেখুন পুরো ডিটেইলস https://www.91mobiles.com/bengali/xiaomi-accidentally-revealed-redmi-10-specifications-and-features-before-launch/ https://www.91mobiles.com/bengali/xiaomi-accidentally-revealed-redmi-10-specifications-and-features-before-launch/#respond Sun, 15 Aug 2021 05:34:27 +0000 https://www.91mobiles.com/bengali/?p=17755 Xiaomi এর ভুলে জানা গেল Redmi 10 এর সব স্পেসিফিকেশন্স

The post Xiaomi করলো পর্দাফাস Redmi 10 কোন স্পেসিফিকেশন্স যুক্ত হবে, 50MP ক‍্যামেরা থেকে শুরু করে 5000mAh ব‍্যাটারী পর্যন্ত এখানে দেখুন পুরো ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
Xiaomi নিজের আগামী স্মার্টফোন Redmi 10 এর লঞ্চের প্রস্তুতি করছে। এই ফোনের অপেক্ষা ইন্ডিয়ান ইউজাররা করছে। বিগত দিনে এই ফোনটি সম্পর্কে বহু লিক সামনে এসেছে কিন্তু লঞ্চের উৎসাহে শাওমি এমন একটি ভুল করে দিয়েছে যে নিজে থেকেই ফোনটিকে নিজের ওয়েবসাইটে অফিসিয়াল করে দিয়েছে। ফোনটিকে কোম্পানি ওয়েবসাইটে লাইভ করায় এর ফুল স্পেসিফিকেশন্স সামনে এসে গেছে। অথচ ভুল বুঝতে পেরেই শাওমি রেডমি 10 এর পেজ ডিলিট করে দিয়েছে, কিন্তু ততক্ষণে এই ফোনের বহু গুরুত্বপূর্ণ ডিটেইলস পর্দাফাস হয়ে গেছে।

শাওমির ভুলে রেডমি 10 এর পেজ লাইভ করে দেওয়ায় জানা গেছে যে এই মোবাইল ফোনটি 2400 × 1080 পিক্সেল রেজল্যুশন এর 6.5 ইঞ্চির এলসিডি ডিসপ্লে সাপোর্ট করবে যা 90 হার্টস রেটে কাজ করবে। এটি একটি পাঞ্চহোল স্ক্রিধ হবে যা কর্নিং গোরিলা গ্লাস 3 প্রোটেক্টেড। জানা গেছে যে Redmi 10 কে পলিকার্বোনেট বডিতে বানানো হয়েছে এবং ফ্রন্ট প‍্যানেলে থাকা সেল্ফি ক‍্যামেরা স্ক্রিনের উপরের দিকে ঠিক মাঝখানে হবে।

Redmi 10 কে অ্যান্ড্রয়েড 11 আধারিত মিইউআই 12.5 এ পেশ করা হয়েছে যা অক্টাকোর প্রসেসর এর সাথে মিডিয়াটেক হেলিয়ো জি88 চিপসেটে রান করবে। ওয়েবসাইটে এই ফোনটিকে তিনটি ভেরিয়েন্টে দেখানো হয়েছিল যার মধ্যে 4GB RAM + 64GB Storage, 4GB RAM + 128GB Storage আর 6GB RAM + 128GB Storage আছে।

ফোটোগ্রাফির জন্য Xiaomi Redmi 10 কোয়াড রেয়ার ক‍্যামেরা সাপোর্ট করবে যার মধ্যে এল‌ইডি ফ্ল‍্যাশের সাথে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হবে। এর সাথেই এই ফোনটি 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স আর 2 মেগাপিক্সেলের‌ই ডেপ্থ সেন্সর সাপোর্ট করবে। আবার সেল্ফি আর ভিডিও কলিঙের জন্য এই রেডমি ফোনে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়ার কথাও জানা গেছে ওয়েবসাইটে‌র মাধ্যমে।

Redmi 10 একটি ডুয়াল সিম ফোন যা 4জি সাপোর্ট করবে। 3.5মিমি জ‍্যাক আর বেসিক কানেক্টিভিটি ফিচারের সাথেই সিকিউরিটির জন্য যেখানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া আছে আবার পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনটি 18ওয়াট ফাস্ট চার্জিং টেকনিকে‌র 5,000এম‌এএইচের ব‍্যাটারী সাপোর্ট করবে। ফোনে 9ওয়াট রিভার্স চার্জিং‌ও আছে। এই ফোনের ডায়মেনশান 161.95 × 75.53 × 8.92মিমি আর ওজন 181 গ্রাম বলা হয়েছে এবং শাওমি রেডমি 10 মার্কেটে Carbon Gray, Pebble White আর Sea Blue কালারে সেলের জন্য উপলব্ধ হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Xiaomi করলো পর্দাফাস Redmi 10 কোন স্পেসিফিকেশন্স যুক্ত হবে, 50MP ক‍্যামেরা থেকে শুরু করে 5000mAh ব‍্যাটারী পর্যন্ত এখানে দেখুন পুরো ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-accidentally-revealed-redmi-10-specifications-and-features-before-launch/feed/ 0
Xiaomi জলদি আনতে চলেছে কম দামে অতুলনীয় লুক আর অসাধারণ পারফরম্যান্স এর Redmi 10, লঞ্চের আগে জেনে নিন বৈশিষ্ট‍্য https://www.91mobiles.com/bengali/xiaomi-redmi-9-specifications-and-design-leaked/ https://www.91mobiles.com/bengali/xiaomi-redmi-9-specifications-and-design-leaked/#respond Mon, 09 Aug 2021 04:51:28 +0000 https://www.91mobiles.com/bengali/?p=17600 Xiaomi এর আপকামিং স্মার্টফোন Redmi 10 এর স্পেসিফিকেশন্স হলো লিক

The post Xiaomi জলদি আনতে চলেছে কম দামে অতুলনীয় লুক আর অসাধারণ পারফরম্যান্স এর Redmi 10, লঞ্চের আগে জেনে নিন বৈশিষ্ট‍্য first appeared on 91Mobiles Bengali.

]]>
Xiaomi গত বছর Redmi 9 সিরিজ লঞ্চ করেছিল। কোম্পানি এই বাজেট স্মার্ট সিরিজে ভারতে বহু অর্থনৈতিক স্মার্টফোন পেশ করেছিল। এখন কোম্পানি নিজের পপিউলার Redmi 9 Series কে আপগ্রেড করার কাজ করছে। Xiaomi চলতি দিনে আপকামিং Redmi 10 series এর লঞ্চের প্রস্তুতি করছে। অথচ শাওমি আপাতত লঞ্চ ডেটের অফিসিয়াল ঘোষণা করেনি। কিন্তু শাওমির আপকামিং স্মার্টফোনে‌র ডিজাইন রেন্ডার আর স্পেসিফিকেশন্স আগেই লিক হয়ে গেছে। শাওমি‌র আপকামিং Redmi 10 স্মার্টফোন‌কে টিপস্টার Mukul Sharma সবার আগে স্পট করেছে। এখানে আমরা আপনাকে Xiaomi Redmi 10 এর স্পেসিফিকেশন্স, ডিজাইন আর অন‍্যান‍্য ডিটেইলস বলবো।

Xiaomi Redmi 10 জলদি হবে লঞ্চ

Xiaomi জলদি Redmi 10 series কে লঞ্চ করবে। লঞ্চের আগে রেডমি ফোনের ডিজাইন আর স্পেসিফিকেশন্স লিক হয়ে গেছে। টিপস্টার মুকুল শর্মা শাওমির এই আপকামিং স্মার্টফোনে‌র ডিজাইনের ইমেজ আর ফোনের স্পেসিফিকেশন্স অনলাইন কোনো ই-কমার্স ওয়েবসাইটে স্পট করেছে। এই ফোটো গুলি দেখে বোঝা যাচ্ছে যে Redmi নিজের বাজেট স্মার্টফোন সিরিজের ডিজাইন চেঞ্জ করে দিয়েছে।

Xiaomi Redmi 10 : ডিজাইন

Redmi 10 স্মার্টফোন সি ব্লু, পার্পল হোয়াইট আর কার্বন গ্রে কালার অপশনে আসবে। এই ফোনে সেল্ফির জন্য পাঞ্চহোল কাট‌আউট দেওয়া আছে যেমন Note 10 series এ দেওয়া আছে। এর সাথেই ব‍্যাক প‍্যানেলে কোয়াড ক‍্যামেরা সেট‌আপ দেওয়া আছে। ফোনের প্রাইমারি ক‍্যামেরা 50MP এর হবে যার সাথে 8MP (হয়তো আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স) আর 2MP এর দুটি সেন্সর যা ডেপ্থ আর ম‍্যাক্রো সেন্সর হবে। এর সাথেই ক‍্যামেরা মডিউলে LED ফ‍্যাশ‌ও দেওয়া থাকবে।

Xiaomi Redmi 10 : স্পেসিফিকেশন্স

আপকামিং Redmi 10 স্মার্টফোনে 8MP এর ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর দেওয়া হবে। এই ফোনটি 6.5 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লের সাথে 90Hz রিফ্রেশ রেট আর কর্নিং গোরিলা গ্লাস 3 এর প্রোটেকশন দেওয়া হয়েছে। আপাতত এটি সামনে আসেনি যে এই ডিসপ্লে প‍্যানেল LCD হবে নাকি AMOLED প‍্যানেল হবে। আশা করা হচ্ছে যে এই বাজেট স্মার্টফোন 90Hz রিফ্রেশ রেটের LCD ডিসপ্লের সাথে মার্কেটে আনা হবে।

পারফরম্যান্সের কথা বললে Redmi 10 স্মার্টফোন‌কে MefiaTek Dimensity G88 চিপসেট আর Mali G52 GPU এর সাথে পেশ করা যেতে পারে। এই স্মার্টফোন‌কে 6GB + 128GB ভেরিয়েন্টে পেশ করা যেতে পারে। এর সাথেই এই স্মার্টফোন‌কে আরো ভেরিয়েন্টে পেশ করা যেতে পারে। রেডমির এই ফোনটি 5,000mAh ব‍্যাটারী আর 18W ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে পেশ করা যেতে পারে। রেডমি‌র এই ফোনটিকে USB Type-C পোর্ট আর Bluetooth 5.0, WiFi 802.11 a/b/g/n/ac এর সাথে পেশ করা যেতে পারে। শাওমির এই ফোনটি MIUI 12 এ আধারিত Android 11 এও রান করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Xiaomi জলদি আনতে চলেছে কম দামে অতুলনীয় লুক আর অসাধারণ পারফরম্যান্স এর Redmi 10, লঞ্চের আগে জেনে নিন বৈশিষ্ট‍্য first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-redmi-9-specifications-and-design-leaked/feed/ 0
Redmi 10-এ থাকবে 50MP ক‍্যামেরা, সস্তা স্মার্টফোন মার্কেটে আরও শক্তিশালী হতে চলেছে Xiaomi https://www.91mobiles.com/bengali/xiaomi-redmi-10-may-launch-with-50mp-triple-rear-camera/ https://www.91mobiles.com/bengali/xiaomi-redmi-10-may-launch-with-50mp-triple-rear-camera/#respond Thu, 15 Jul 2021 06:33:14 +0000 https://www.91mobiles.com/bengali/?p=17120 লিক হল Redmi 10

The post Redmi 10-এ থাকবে 50MP ক‍্যামেরা, সস্তা স্মার্টফোন মার্কেটে আরও শক্তিশালী হতে চলেছে Xiaomi first appeared on 91Mobiles Bengali.

]]>
অনেক দিন ধরেই শোনা যাচ্ছে শাওমি তাদের বাজেট স্মার্টফোন সিরিজ Redmi 10 এ কাজ করছে। খুব স্বাভাবিক ভাবে এটি গত বছর লঞ্চ করা কোম্পানির Redmi 9 সিরিজের সাকসেসার হতে চলেছে। একদিন আগেই খবর পাওয়া গিয়েছিল এই স্মার্টফোন সার্টিফিকেশন সাইট FCC তে দেখা গেছে। এছাড়া IMEI তেও এই ফোন স্পট করা হয়েছে। এই দুটি লিস্টিঙেই ফোনটির মডেল নাম্বার ও মার্কেটিং নামের পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। এবার Redmi 10 এর ক‍্যামেরা সেগমেন্ট সম্পর্কিত তথ্য পাওয়া গেছে।

থাকতে পারে 50MP ক‍্যামেরা

বিখ্যাত টিপস্টার Kacper Skrzypek তাঁর অফিসিয়াল টুইটার হ‍্যান্ডেলের মাধ্যমে শাওমির আপকামিং Redmi 10 এর ক‍্যামেরা সেট‌আপ সম্পর্কে জানিয়েছেন। তিনি ঠুইটে জানিয়েছেন, Redmi 10 ফোনটির প্রাইমারি ক‍্যামেরা সেন্সর 50 মেগাপিক্সেলের হবে। এক্ষেত্রে স‍্যামসাঙের নতুন Samsung S5KJN1 ক‍্যামেরা সেন্সর ব‍্যবহার করা হবে। এছাড়াও এই ফোনের রেয়ার ক‍্যামেরা সেট‌আপে 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও একটি 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স দেওয়া হতে পারে। তবে, এখনও পর্যন্ত Redmi 10 এর ফ্রন্ট ক‍্যামেরা সম্পর্কে কিছু জানা যায়নি।

Redmi 10 এর স্পেসিফিকেশন

আপকামিং Redmi 10 ফোনটির ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে এখনও পর্যন্ত বেশি কিছু জানা যায়নি। তবে এফসিসি লিস্টিঙে বলা হয়েছে এই ফোনটি মিইউআই 12.5 এর লেয়ারিঙের সঙ্গে অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমে কাজ করবে। এই ফোনটি ডুয়েল ব‍্যান্ড ওয়াইফাই এবং 4জি কানেক্টভিটির সঙ্গে পেশ করা হবে।

Redmi 10 ফোনটি মার্কেটে 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি স্টোরেজ, 4 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরি এবং 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজসহ সেল করা হতে পারে। যেহেতু এটি Redmi 9 এর সাকসেসার তাই এতে কোম্পানির পক্ষ থেকে অবশ্যই কিছু আপগ্ৰেড করা হবে।

কবে লঞ্চ হবে Redmi 10?

শাওমি তাদের আগামী Redmi 10 সিরিজের লঞ্চ সম্পর্কে এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু জানায়নি। জানিয়ে রাখি প্রায় এক বছর আগে কোম্পানির পক্ষ থেকে Redmi 9 পেশ করা হয়েছিল। তাই মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি মার্কেটে Redmi 10 সিরিজের স্মার্টফোন পা রাখতে চলেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Redmi 10-এ থাকবে 50MP ক‍্যামেরা, সস্তা স্মার্টফোন মার্কেটে আরও শক্তিশালী হতে চলেছে Xiaomi first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-redmi-10-may-launch-with-50mp-triple-rear-camera/feed/ 0