Redmi 10A - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Wed, 26 Jul 2023 09:21:15 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 কমে গেল Redmi 10 এবং Redmi 10A স্মার্টফোনের দাম, দেখে নিন নতুন দাম https://www.91mobiles.com/bengali/price-cut-on-redmi-mobile-phones-redmi-10-and-redmi-10a-in-bengali/ https://www.91mobiles.com/bengali/price-cut-on-redmi-mobile-phones-redmi-10-and-redmi-10a-in-bengali/#respond Wed, 26 Jul 2023 04:00:35 +0000 https://www.91mobiles.com/bengali/?p=42713 এখন মাত্র 7,499 টাকায় পাওয়া যাচ্ছে Redmi 10A স্মার্টফোন

The post কমে গেল Redmi 10 এবং Redmi 10A স্মার্টফোনের দাম, দেখে নিন নতুন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
Xiaomi Redmi ফ্যানদের জন্য সুখবর। যারা এই ব্র্যান্ডের কম বাজেটের স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য কোম্পানি দুটি মোবাইলের দাম কমিয়েছে। Redmi 10 এবং Redmi 10A এর দাম কমানো হয়েছে এবং এই দুটি স্মার্টফোনই এখন আগের থেকে কম দামে সেলের জন্য পাওয়া যাচ্ছে। আরও পড়ুন: লঞ্চের আগেই লিক হল iQOO Z7 Pro 5G ফোনের দাম এবং স্পেসিফিকেশন, দেখে নিন ডিটেইলস

Redmi 10A ফোনের দাম

নতুন দাম

  • 3GB RAM + 32GB স্টোরেজ = 7,499
  • 4GB RAM + 64GB স্টোরেজ = 8,299

পুরনো দাম

  • 3GB RAM + 32GB স্টোরেজ = 8,499
  • 4GB RAM + 64GB স্টোরেজ = 9,499

Redmi 10A এখন মাত্র 7,499 টাকা দামে কেনা যাবে। এই দামে 3GB RAM ভেরিয়েন্ট পাওয়া যাবে, যার মধ্যে 32GB স্টোরেজ থাকবে। এই ফোনটির 4GB র‌্যাম এবং 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1,000 কমানো হয়েছে এবং এখন এটি মাত্র 8,499 টাকায় কেনা যাবে।

Redmi 10 এর দাম

নতুন দাম

  • 4GB RAM + 64GB স্টোরেজ = 9,299
  • 6GB RAM + 128GB স্টোরেজ = 10,999

পুরনো দাম

  • 4GB RAM + 64GB স্টোরেজ = 11,299
  • 6GB RAM + 128GB স্টোরেজ = 12,999

Redmi 10 ফোনের স্পেসিফিকেশন

  • 6.71″ HD+ স্ক্রীন
  • Qualcomm Snapdragon 680
  • 50MP ডুয়াল ক্যামেরা
  • 18W 6,000mAh ব্যাটারি

Redmi 10 4G ফোনটিতে 1500 x 720 পিক্সেল রেজলিউশন সহ একটি 6.71-ইঞ্চি HD + LCD ডিসপ্লে রয়েছে, যা কর্নিং গরিলা গ্লাস দ্বারা প্রোটেকটেড। এই মোবাইল ফোনটি Adreno 610 GPU সহ Qualcomm Snapdragon 680 octa-core প্রসেসরে কাজ করে। এই Redmi মোবাইল ফোনে 2GB ভার্চুয়াল র‍্যামের পাওয়ার রয়েছে যা ইন্টারনাল RAM পাওয়ার 8GB পর্যন্ত বাড়িয়ে দেয়।

ফটোগ্রাফির জন্য Redmi 10 ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার মধ্যে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর রয়েছে। ফ্রন্ট প্যানেলে একটি 5MP সেলফি লেন্স রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে একটি 6,000mAh ব্যাটারি রয়েছে যা 18W চার্জিং সাপোর্ট করে। এই ফোনটি 4G LTE, Wi-Fi, ব্লুটুথ, GPS, USB Type-C পোর্ট এবং রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ স্প্ল্যাশ রেসিস্টেন্ট সাপোর্ট করে।

Redmi 10A ফোনের স্পেসিফিকেশন

  • 6.53″ HD+ স্ক্রীন
  • MediaTek Helio G25
  • 13MP রেয়ার ক্যামেরা
  • 10W 5,000mAh ব্যাটারি

Redmi 10A ফোনে 6.53 ইঞ্চি HD + Waterdrop Notch ডিসপ্লে সাপোর্ট রয়েছে যা LCD প্যানেলে নির্মিত। এই ফোনটি MediaTek Helio G25 Octacore প্রসেসরে রান করে। এই ফোনে 1GB ভার্চুয়াল র‍্যাম রয়েছে, যা ফোনে 5GB পর্যন্ত র‍্যাম পাওয়ার দেয়।

Redmi 10A ফোনের ফ্রন্টে এবং ব্যাকে উভয় দিকেই আপনারা সিঙ্গেল ক্যামেরা সেটআপ দেখতে পাবেন। ব্যাক প্যানেলে একটি 13-মেগাপিক্সেল সেন্সর এবং ফ্রন্ট প্যানেলে একটি 5-মেগাপিক্সেল সেন্সর রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে একটি 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 10W দ্রুত চার্জিং সাপোর্ট করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post কমে গেল Redmi 10 এবং Redmi 10A স্মার্টফোনের দাম, দেখে নিন নতুন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/price-cut-on-redmi-mobile-phones-redmi-10-and-redmi-10a-in-bengali/feed/ 0
Realme এবং Samsung কে সমস্যায় ফেলে দিল Redmi, 9 হাজার টাকারও কম দামে লঞ্চ হল Redmi 10A https://www.91mobiles.com/bengali/13-mp-camera-and-4gb-ram-redmi-10a-launched-in-india-price-specification-and-features/ https://www.91mobiles.com/bengali/13-mp-camera-and-4gb-ram-redmi-10a-launched-in-india-price-specification-and-features/#respond Wed, 20 Apr 2022 04:14:03 +0000 https://www.91mobiles.com/bengali/?p=24925 Redmi 10A এর দাম মাত্র 8,499 টাকা

The post Realme এবং Samsung কে সমস্যায় ফেলে দিল Redmi, 9 হাজার টাকারও কম দামে লঞ্চ হল Redmi 10A first appeared on 91Mobiles Bengali.

]]>
জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা Xiaomi ভারতীয় মার্কেটে তাদের নতুন স্মার্টফোন Redmi 10A লঞ্চ করেছে। বিগত কয়েক মাস ধরে কোম্পানি ক্রমাগত দামি দামি ফোন লঞ্চ করছিল, এবার তারা কম রেঞ্জে আরও ভালো ফোন লঞ্চ করেছে। ভারতীয় মার্কেটে Redmi 10A-এর দাম শুরু হচ্ছে 8,499 টাকা থেকে এবং এই ফোনটি 26 এপ্রিল থেকে Mi.com ছাড়াও Amazon India-তে সেল এর জন্য পাওয়া যাবে। এই ফোনটি 2020 সালে লঞ্চ হওয়া Redmi 9A-এর আপগ্রেড ভার্সন। Redmi 10A ফোনটিতে কোম্পানি MediaTek Helio G25 SoC প্রসেসর দিয়েছে। এছাড়াও, এই ফোনটি MIUI 12.5 এর উপর ভিত্তি করে Android 11 এ চলে।

Redmi 10A এর ডিজাইন

Xiaomi Redmi 10A কোম্পানি Evolve ডিজাইনে পেশ করেছে। ব্যাক প্যানেলে, আপনি একটি স্ট্রিপ প্যাটার্ন ডিজাইন পাবেন, যা আপনাকে সাধারণ রঙের থেকে বাইরে গিয়ে আপনাকে একটি বিশেষ অনুভূতি দেবে। এর আগেও আমরা এই ডিজাইনের Xiaomi ফোন দেখেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল এই ফোনের ব্যাক প্যানেলে ক্যামেরা ব্র্যাকেটেই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে, স্ক্যানারটি আলাদাভাবে দেখা যাবে না এবং ব্যাক প্যানেলটি একদম পরিস্কার থাকবে। কোম্পানির দাবি যে এতে একটি বিশেষ কোটিং দেওয়া হয়েছে যাতে ব্যাক প্যানেলে আঙ্গুলের ছাপ না পড়ে।

ফোনটিতে আপনি তিনটি কার্ড স্লট পাবেন। যেখানে আপনি দুটি সিমের সাথে একটি মেমরি কার্ড ব্যবহার করতে পারবেন। এর সাথে নিচের প্যানেলে 3.5mm অডিও জ্যাক এবং চার্জিং স্লট দেওয়া হয়েছে। কোম্পানি USB Type-C পোর্ট ব্যবহার করেছে।

Redmi 10A এর ডিসপ্লে

Xiaomi Redmi 10A স্মার্টফোনটির ডিসপ্লে সম্পর্কে কথা বললে, এই ফোনে কোম্পানি একটি 6.53 ইঞ্চি স্ক্রিন দিয়েছে যা HD + পিক্সেল রেজলিউশন সাপোর্ট করে। এর সাথে ফোনটিতে IPS LCD প্যানেল ব্যবহার করা হয়েছে। এই ফোনটি 400 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। নচ সম্পর্কে কথা বলতে গেলে এই ফোনে একটি ওয়াটারড্রপ নচ আছে। তবে হ্যাঁ, একটি বিষয়ে ফোনটি একটু দুর্বল, আর সেটি হল এতে 60 Hz রিফ্রেশ রেট সহ একটি ডিসপ্লে আছে। তবে ডিসপ্লের রিফ্রেশ রেট 90Hz হলে ভালো হতো।

Redmi 10A এর প্রসেসর এবং RAM

এই ফোনটি MediaTek Helio G25 প্রসেসরে কাজ করে। এই ফোনে, আপনি 2 GHz Quad Core প্রসেসর দেখতে পাবেন যা Cortex A53 আর্কিটেকচারের উপর ভিত্তি করে তৈরি। কোম্পানি এই ফোনটি 3 জিবি এবং 4 জিবি র‌্যাম ভেরিয়েন্টে পেশ করেছে।ফোনটিতে র‌্যাম এক্সপেনশন ফিচার দেওয়া হয়েছে যেখানে আপনি ভার্চুয়াল র‌্যামের সাহায্যে 1 জিবি পর্যন্ত RAM এক্সটেন্ড করতে পারবেন। কোম্পানি এই ফোনে 3GB এর সাথে 32GB এবং 4GB এর সাথে 64GB স্টোরেজ দিয়েছে।

Redmi 10A এর ক্যামেরা

আপনি ফোনের ফ্রন্ট এবং ব্যাক উভয় দিকেই একটি সিঙ্গেল ক্যামেরা সেটআপ দেখতে পাবেন। ব্যাক প্যানেলে একটি 13 MP ক্যামেরা আছে যা AI ফিচার সহ আসে। ফ্রন্টে কোম্পানি একটি 5 MP ক্যামেরা সেটআপ দিয়েছে। এই ফোনে আপনি HD রেজলিউশনে ভিডিও রেকর্ড করতে পারবেন।

Redmi 10A এর ব্যাটারি

কোম্পানি এই ফোনে একটি 5000 mAh ব্যাটারি দিয়েছে, যেখানে বক্সের বাইরে একটি 10 ওয়াটের চার্জার পাওয়া যাবে।

Redmi 10A এর দাম

Redmi 10A এর 3 GB RAM এবং 32 GB মেমরি যুক্ত ফোনটির দাম 8,499 টাকা। একই সময়ে এর 4 GB RAM এবং 64 GB সহ দ্বিতীয় ভেরিয়েন্টটির দাম দাম 9,499 টাকা। এই ফোনটি 26 এপ্রিল থেকে www.mi.com/in-এর পাশাপাশি https://www.amazon.in-এ সেল এর জন্য পাওয়া যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Realme এবং Samsung কে সমস্যায় ফেলে দিল Redmi, 9 হাজার টাকারও কম দামে লঞ্চ হল Redmi 10A first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/13-mp-camera-and-4gb-ram-redmi-10a-launched-in-india-price-specification-and-features/feed/ 0
শীঘ্রই লঞ্চ হতে চলেছে Redmi 10A, দাম হবে মাত্র 7000 টাকার আশেপাশে https://www.91mobiles.com/bengali/cheap-mobile-phone-redmi-10a-india-launch-on-20-april-in-rs-7000-budget/ https://www.91mobiles.com/bengali/cheap-mobile-phone-redmi-10a-india-launch-on-20-april-in-rs-7000-budget/#respond Wed, 13 Apr 2022 02:15:28 +0000 https://www.91mobiles.com/bengali/?p=24563 20 এপ্রিল ভারতে লঞ্চ হবে Redmi 10A স্মার্টফোন

The post শীঘ্রই লঞ্চ হতে চলেছে Redmi 10A, দাম হবে মাত্র 7000 টাকার আশেপাশে first appeared on 91Mobiles Bengali.

]]>
Xiaomi সম্প্রতি ঘোষণা করেছে যে কোম্পানি 27 এপ্রিল, Xiaomi 12 Pro 5G ফোন ভারতে লঞ্চ করবে, যেটি প্রিমিয়াম ক্যাটাগরির Snapdragon 8 Gen 1 চিপসেটের সাথে পেশ করা হবে। এই ফোনের মাধ্যমে Xiaomi 12 এবং Xiaomi 12X ও ভারতের বাজারে প্রবেশ করতে পারে। Xiaomi সাবব্র্যান্ড রেডমি সম্পর্কে খবর আসছে যে আগামী 20 এপ্রিল, ভারতে Redmi 10A স্মার্টফোন লঞ্চ হতে পারে।

শীঘ্রই ভারতে লঞ্চ হবে Redmi 10A

Redmi India তাদের টুইটার হ্যান্ডেলের মাধ্যমে তাদের নতুন মোবাইল ফোনের লঞ্চ নিয়ে টিজ করা শুরু করেছে। যদিও কোম্পানির তরফে এখনও পর্যন্ত তাদের আসন্ন প্রোডাক্ট এবং তার লঞ্চের তারিখ সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তবে মিডিয়া রিপোর্টের মাধ্যমে জানা গেছে যে, রেডমি ব্র্যান্ডের এই আসন্ন স্মার্টফোনটি হবে Redmi 10A যা 20 এপ্রিল ভারতে লঞ্চ হবে। Redmi 10A একটি লো বাজেট স্মার্টফোন যা MediaTek Helio G25 চিপসেটের সাথে লঞ্চ হবে। ভারতীয় বাজারে এই ফোনের দাম 7,000 টাকা বাজেটের মধ্যে থাকবে।

Redmi 10A এর দাম

Redmi 10A স্মার্টফোনটি আসলে গত মাসে চীনে লঞ্চ হয়েছে। চীনা বাজারে, এই ফোনটি তিনটি ভেরিয়েন্টে প্রবেশ করেছে যার মধ্যে রয়েছে 4GB RAM + 64GB স্টোরেজ, 4GB RAM + 128GB স্টোরেজ এবং 6GB RAM + 128GB স্টোরেজ। ভারতীয় মূল্যে এই তিনটি ভেরিয়েন্টের দাম যথাক্রমে 7,750, 9,500 এবং 10,500 টাকার কাছাকাছি। চীনা দাম দেখে অনুমান করা হচ্ছে যে Redmi 10A ভারতে 7 হাজার টাকার বাজেটে লঞ্চ হতে পারে।

Redmi 10A এর স্পেসিফিকেশন

এই লো বাজেট ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে কথা বলতে গেলে, Redmi 10A 29: 9 অনুপাতে লঞ্চ করা হয়েছে যা 1600 × 720 পিক্সেল রেজলিউশন সহ 6.53 ইঞ্চি HD + LCD ওয়াটারড্রপ নচ ডিসপ্লে সাপোর্ট করে। এই ফোনটি Android 11 ভিত্তিক MIUI 12.5-এ চলে, যেখানে MediaTek Helio G25 চিপসেট রয়েছে। গ্রাফিক্সের জন্য, এই Redmi ফোনটি PowerVR8320 GPU সাপোর্ট করে। এটি একটি ডুয়াল সিম ফোন যা 4G LTE সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য, ফটোগ্রাফির জন্য Redmi 10A এর ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ সহ একটি 13-মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে এবং এই ফোনটি সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 5-মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এই ফোনের ব্যাকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকলেও, এই ফোনটি পাওয়ার ব্যাকআপের জন্য 5,000 mAh ব্যাটারি সাপোর্ট করে। চীনে, এই ফোনটি কালো, নীল এবং সিলভার রঙে লঞ্চ করা হয়েছিল, মনে করা হচ্ছে যে ভারতেও একই স্পেসিফিকেশন দেওয়া হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post শীঘ্রই লঞ্চ হতে চলেছে Redmi 10A, দাম হবে মাত্র 7000 টাকার আশেপাশে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/cheap-mobile-phone-redmi-10a-india-launch-on-20-april-in-rs-7000-budget/feed/ 0
5000mAh ব্যাটারি, 13MP ক্যামেরা সহ লঞ্চ হল Redmi 10A, লো বাজেট এ পাবেন দুর্দান্ত ফিচার https://www.91mobiles.com/bengali/5000mah-battery-13mp-camera-phone-redmi-10a-launched-check-price-and-specs/ https://www.91mobiles.com/bengali/5000mah-battery-13mp-camera-phone-redmi-10a-launched-check-price-and-specs/#respond Tue, 29 Mar 2022 02:48:47 +0000 https://www.91mobiles.com/bengali/?p=23961 লো বাজেটে লঞ্চ হল Redmi 10A স্মার্টফোন।

The post 5000mAh ব্যাটারি, 13MP ক্যামেরা সহ লঞ্চ হল Redmi 10A, লো বাজেট এ পাবেন দুর্দান্ত ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
Xiaomi তাদের হোম মার্কেট চীনে তাদের সাব-ব্র্যান্ড Redmi এর নতুন বাজেট স্মার্টফোন – Redmi 10A লঞ্চ করেছে। Xiaomi-এর লেটেস্ট Redmi 10A স্মার্টফোনে এন্ট্রি-লেভেল MediaTek Helio G25 SoC আছে। যদিও এই বছর কোম্পানি একটি বড় আপডেটের সঙ্গে এই স্মার্টফোনটি লঞ্চ করেছে। এটি একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ কোম্পানির লো বাজেট স্মার্টফোন। এই Redmi ফোনটি একটি বড় ডিসপ্লে, 5000mAh ব্যাটারি, 13MP ক্যামেরা সহ লঞ্চ করা হয়েছে। এই পোস্টে আপনাদের Redmi 10A স্মার্টফোনের দাম, স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে জানাবো ।

Redmi 10A এর দাম

Redmi 10A স্মার্টফোনটি তিনটি কনফিগারেশনে পেশ করা হয়েছে – 4GB + 64GB, 4GB + 128GB, এবং 6GB + 128GB। এই স্মার্টফোনের বেস ভেরিয়েন্টটি 649 RMB (প্রায় 7,740 টাকা ) দামে পেশ করা হয়েছে। এর সাথে, 4GB + 128GB এবং 6GB + 128GB ভেরিয়েন্ট সহ Redmi 10A স্মার্টফোনটি RMB 799 (আনুমানিক 9,500 টাকা) এবং RMB 899 (প্রায় 10,720 টাকা) দামে পেশ করা হয়েছে।

Redmi 10A স্পেসিফিকেশন এবং ফিচার

Redmi 10A স্মার্টফোনটি 6.53-ইঞ্চি HD + LCD ডিসপ্লের সাথে পেশ করা হয়েছে। এই ডিসপ্লের রেজলিউশন হল 1600 × 720 পিক্সেল, ব্রাইটনেস 400 নিটস এবং অ্যাসপেক্ট রেশিও হল 20:9। এই ডিসপ্লেতে সেলফি ক্যামেরার জন্য ওয়াটারড্রপ স্টাইলের নচ দেওয়া হয়েছে। Redmi 10A স্মার্টফোনটি PowerVR8320 GPU সহ Octa-core MediaTek Helio G25 প্রসেসর সহ পেশ করা হয়েছে। এই Redmi ফোনটি Android 11-এর উপর ভিত্তি করে MIUI 12.5-এ চলে।

Redmi 10A

Redmi 10A স্মার্টফোনটি 13MP রেয়ার ক্যামেরা এবং LED ফ্ল্যাশ সহ পেশ করা হয়েছে। লেটেস্ট Redmi 10A স্মার্টফোনের ক্যামেরা মডিউল দেখতে Redmi 10C এবং Redmi 10-এর মতো। এই ফোনের সামনে একটি 5MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। Redmi 10A স্মার্টফোনটি 5000mAh ব্যাটারির সাথে পেশ করা হয়েছে, যা 10W চার্জিং সাপোর্ট করে। এই ফোনে মাইক্রো-ইউএসবি পোর্ট পাওয়া যাচ্ছে। এই ফোনে ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট, রেয়ার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং 3.5 মিমি অডিও জ্যাক রয়েছে।

Redmi 10A স্মার্টফোনটি তিনটি কালার অপশনে পেশ করা হয়েছে – কালো, নীল এবং সিলভার। এই রেডমি ফোনটির ওজন 194 গ্রাম এবং সাইজ 164.9 × 77 × 9.0 mm। এই ফোনে বেসিক কানেক্টিভিটি ফিচার এর মধ্যে আছে ডুয়াল-সিম, 4G, ওয়াইফাই (শুধুমাত্র 2.4GHz), ব্লুটুথ 5.0, GPS, AGPS এবং Beidou৷

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 5000mAh ব্যাটারি, 13MP ক্যামেরা সহ লঞ্চ হল Redmi 10A, লো বাজেট এ পাবেন দুর্দান্ত ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/5000mah-battery-13mp-camera-phone-redmi-10a-launched-check-price-and-specs/feed/ 0
Realme কে কড়া টক্কর দেওয়ার জন্য Redmi 10A স্মার্টফোনে‌র সাথে লো বাজেট সেগমেন্টে প্রবেশ করতে চলেছে Xiaomi https://www.91mobiles.com/bengali/xiaomi-redmi-10a-specification-leaked-redmi-note-11-sale-starts-in-india-know-price-offer/ https://www.91mobiles.com/bengali/xiaomi-redmi-10a-specification-leaked-redmi-note-11-sale-starts-in-india-know-price-offer/#respond Fri, 11 Feb 2022 10:49:51 +0000 https://www.91mobiles.com/bengali/?p=22709 Redmi 10A স্মার্টফোনে‌র লিক রিপোর্ট

The post Realme কে কড়া টক্কর দেওয়ার জন্য Redmi 10A স্মার্টফোনে‌র সাথে লো বাজেট সেগমেন্টে প্রবেশ করতে চলেছে Xiaomi first appeared on 91Mobiles Bengali.

]]>
Xiaomi সম্পর্কে খবর শোনা গেছে যে কোম্পানির Redmi ব্র্যান্ড তাদের নতুন স্মার্টফোনে কাজ করছে, এই স্মার্টফোনটি Redmi 10A নামে বাজারে প্রবেশ করতে চলেছে। যদিও কোম্পানি এখনও Redmi 10A সম্পর্কে কোনও অফিসিয়াল তথ্য দেয়নি, তবে এই Redmi ফোনটিকে বিভিন্ন সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত করা হয়েছে। মডেল নম্বর 220233L2 সহ Redmi 10A-এর অনেক বিবরণ এবং স্পেসিফিকেশন প্রকাশিত হয়েছে এবং এখন আশা করা হচ্ছে যে এই স্মার্টফোনটি শীঘ্রই লঞ্চ হতে চলেছে।

Redmi 10A এর স্পেসিফিকেশন

Redmi 10A সম্পর্কে বলা হচ্ছে যে এই মোবাইল ফোনটি Android 11 OS-এ লঞ্চ হয়ে MIUI-এর সাথে কাজ করতে পারে। একই সময়ে, প্রসেসিংয়ের জন্য এই রেডমি ফোনে MediaTek Helio G25 চিপসেট দেওয়া যেতে পারে। লিক এবং সার্টিফিকেশন অনুসারে, Redmi 10A স্মার্টফোনটি 2 GB RAM, 3 GB RAM এবং 4 GB RAM-তে লঞ্চ হতে পারে এবং 32 GB স্টোরেজ, 64 GB মেমরি এবং 128 GB স্টোরেজও সমর্থন করতে পারে।

Redmi 10A-স্মার্টফোনে ফোটোগ্রাফির জন্য ডুয়াল রিয়ার ক্যামেরা দেওয়ার কথা জানতে পারা গেছে। ফোনের পিছনের প্যানেলে একটি 13-মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি 2-মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর দেওয়া যেতে পারে। একইভাবে, সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য, Redmi 10A স্মার্টফোনে একটি 13-মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দিয়ে সজ্জিত করে লঞ্চ করা যেতে পারে। আশা করছি Xiaomi আগামী দিনে এই Redmi ফোনটির সম্পর্কে আরও তথ্য উন্মোচন করতে পারে।

Redmi Note 11

Xiaomi কোম্পানির Redmi Note 11 স্মার্টফোনটি আজ থেকে ভারতে বিক্রির জন্য উপলব্ধ হয়েছে। এই ফোনের 4 GB RAM + 64 GB স্টোরেজ ভেরিয়েন্টটি 13,499 টাকায়, 6 GB RAM + 64 GB স্টোরেজ ভেরিয়েন্টটি 14,499 টাকায় এবং 6 GB RAM + 128 GB স্টোরেজ ভেরিয়েন্টটি 15,999 টাকায় কেনা যাবে। এই স্মার্টফোনটি Android 11 ভিত্তিক MIUI 13 সহ Qualcomm Snapdragon 680 চিপসেটে চলে।

Redmi Note 11 স্মার্টফোনটিকে একটি 6.43-ইঞ্চির Full HD+ পাঞ্চ-হোল AMOLED ডিসপ্লেতে লঞ্চ করা হয়েছে, এর সাথেই 90Hz রিফ্রেশরেটে কাজ করে। ফোনটি IP53 রেটযুক্ত, এর সাথেই 3.5mm জ্যাক এবং IR ব্লাস্টার সহ বেসিক কানেক্টিভিটি ফিচার সাপোর্ট করে। নিরাপত্তার জন্য, ফোনের সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে, পাওয়ার ব্যাকআপের জন্য Redmi Note 11-এ একটি 5,000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, এই স্মার্টফোনটি 33W ফাস্ট চার্জিং প্রযুক্তি সমর্থন করে।

ফোটোগ্রাফির জন্য, এই Redmi ফোনটিতে একটি কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, এই সেটআপটি 50 মেগাপিক্সেলের একটি প্রাথমিক সেন্সর সমর্থন করে। এর সাথে ফোনের পিছনের প্যানেলে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। একই সময়ে, Redmi Note 11 স্মার্টফোনটি সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 13-মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Realme কে কড়া টক্কর দেওয়ার জন্য Redmi 10A স্মার্টফোনে‌র সাথে লো বাজেট সেগমেন্টে প্রবেশ করতে চলেছে Xiaomi first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-redmi-10a-specification-leaked-redmi-note-11-sale-starts-in-india-know-price-offer/feed/ 0
MediaTek Helio G25 প্রসেসরের সঙ্গে লঞ্চ হবে Redmi 10A স্মার্টফোন https://www.91mobiles.com/bengali/redmi-10a-smartphone-will-be-launched-with-mediatek-helio-g25-processor/ https://www.91mobiles.com/bengali/redmi-10a-smartphone-will-be-launched-with-mediatek-helio-g25-processor/#respond Fri, 28 Jan 2022 07:59:45 +0000 https://www.91mobiles.com/bengali/?p=21555 Xiaomi শীঘ্রই এন্ট্রি লেভেলে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে পারে। Redmi-এর এই স্মার্টফোনটি Redmi 10A নামে আত্মপ্রকাশ করতে পারে। এই স্মার্টফোনটি কোম্পানির গত বছরের Redmi 9A-এর উত্তরসূরি। Redmi 10A স্মার্টফোনটি মডেল নম্বর Redmi 220233L2C সহ গিকবেঞ্চে তালিকাভুক্ত করা হয়েছে। ডাটাবেসের তালিকায়, এই রেডমি ফোনটি এন্ট্রি লেভেলের স্পেসিফিকেশনের সাথে পেশ করা হয়েছে। এর পাশাপাশি মডেল নম্বর […]

The post MediaTek Helio G25 প্রসেসরের সঙ্গে লঞ্চ হবে Redmi 10A স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
Xiaomi শীঘ্রই এন্ট্রি লেভেলে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে পারে। Redmi-এর এই স্মার্টফোনটি Redmi 10A নামে আত্মপ্রকাশ করতে পারে। এই স্মার্টফোনটি কোম্পানির গত বছরের Redmi 9A-এর উত্তরসূরি। Redmi 10A স্মার্টফোনটি মডেল নম্বর Redmi 220233L2C সহ গিকবেঞ্চে তালিকাভুক্ত করা হয়েছে। ডাটাবেসের তালিকায়, এই রেডমি ফোনটি এন্ট্রি লেভেলের স্পেসিফিকেশনের সাথে পেশ করা হয়েছে।

এর পাশাপাশি মডেল নম্বর 220233L2G সহ Redmi 10A স্মার্টফোনের গ্লোবাল ভেরিয়েন্টগুলি FCC সার্টিফিকেশনে তালিকাভুক্ত করা হয়েছে। এই স্মার্টফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটিতে 13MP-এর প্রাইমারি ক্যামেরা এবং 2MP-এর সেকেন্ডারি ক্যামেরা দেওয়া হয়েছে। এর সাথে Redmi-এর এই ফোনটি MIUI 12.5-এ চলবে। এই Redmi স্মার্টফোনটি 2GB + 32GB, 3GB + 32GB, 3GB + 64GB এবং 4GB + 128GB চারটি কনফিগারেশনে পেশ করা হবে। এই ফোনটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং 2.4GHz ওয়াইফাই সাপোর্ট সহ লঞ্চ হতে পারে।

Redmi 10A স্মার্টফোনের পারফরম্যান্স

Redmi এর মডেল নম্বর 220233L2C স্মার্টফোনটি Geekbench 4 টেস্টে একক কোর রাউন্ডে 787 পয়েন্ট স্কোর করেছে, যেখানে মাল্টি-কোর পরীক্ষায় 3710 পয়েন্ট স্কোর করেছে। এই ফোনে অক্টা কোর প্রসেসর দেওয়া হবে। সম্ভবত এটি MediaTek Helio G25 প্রসেসর হবে।

MediaTek Helio G25 প্রসেসর বেশ পুরনো। এর আগে এই চিপসেট Redmi 9A এবং Redmi 9i স্মার্টফোনে দেওয়া হয়েছিল। বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে, এই স্মার্টফোনটি 4GB RAM সহ পেশ করা হতে পারে। Redmi-এর আসন্ন এন্ট্রি-লেভেল স্মার্টফোন Android 11-এ চলবে।

এই স্মার্টফোনে HD+ ডিসপ্লে থাকবে। ফোনটিতে 5,000mAh বা 6,000mAh ব্যাটারি থাকবে বলে মনে করা হচ্ছে, যা 10W এর ফাস্ট চার্জিং সাপোর্ট করবে ।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post MediaTek Helio G25 প্রসেসরের সঙ্গে লঞ্চ হবে Redmi 10A স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/redmi-10a-smartphone-will-be-launched-with-mediatek-helio-g25-processor/feed/ 0
শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে Redmi 10A এবং Redmi 10C স্মার্টফোন, জেনে নিন এই স্মার্টফোন গুলির দাম https://www.91mobiles.com/bengali/redmi-10a-and-redmi-10c-will-be-launched-in-india-soon/ https://www.91mobiles.com/bengali/redmi-10a-and-redmi-10c-will-be-launched-in-india-soon/#respond Tue, 25 Jan 2022 08:54:13 +0000 https://www.91mobiles.com/bengali/?p=21661 Redmi 10A এবং Redmi 10C স্মার্টফোনে‌র লিক রিপোর্ট

The post শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে Redmi 10A এবং Redmi 10C স্মার্টফোন, জেনে নিন এই স্মার্টফোন গুলির দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
Xiaomi শীঘ্রই ভারতে দুটি Redmi স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। ইতিমধ্যেই এই স্মার্টফোনগুলি বিশ্ববাজারে লঞ্চ হয়ে গেছে। কোম্পানি শীঘ্রই ভারতে মিড-রেঞ্জের ফোন Redmi 10A এবং Redmi 10C ভারতে লঞ্চ করতে পারে। এই স্মার্টফোনগুলি 2020 সালে লঞ্চ হওয়া Redmi 9A এবং Redmi 9C-কে রিপ্লেস করবে। Xiaomiui-এর রিপোর্ট অনুসারে, আসন্ন Redmi 10 সিরিজের ফোনগুলিকে ভারতে 12,000 টাকার কম দামে পেশ করা যেতে পারে। Redmi-এর এই স্মার্টফোনগুলিকে MediaTek প্রসেসর সহ পেশ করা যেতে পারে।

Redmi 10A এবং Redmi 10C

Redmi 10A এবং Redmi 10C স্মার্টফোনগুলি Redmi 9A এবং 9C-এর উত্তরসূরি হতে চলেছে। Redmi 2020 সালে Redmi 9A স্মার্টফোন লঞ্চ করেছিল, কিন্তু কোম্পানি ভারতে 9C স্মার্টফোনটিকে লঞ্চ করেনি। Redmi 10 সিরিজের দুটি স্মার্টফোনকেই MediaTek প্রসেসর সহ পেশ করা হবে। Redmi-এর এই স্মার্টফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। Redmi এর স্মার্টফোনটিতে একটি 50MP প্রাইমারি ক্যামেরা, 8MP আল্ট্রা ওয়াইড ইউনিট এবং 2MP ম্যাক্রো সেন্সর দেওয়া যেতে পারে। তবে, এই স্পেসিফিকেশনগুলিকে কোম্পানির পক্ষ থেকে এখনও নিশ্চিত করা হয়নি।

Redmi 10A স্মার্টফোনটি চীন, ভারত এবং বিশ্ব বাজারে ‘থান্ডার’ এবং ‘লাইট’ কোডনেম সহ লঞ্চ হতে চলেছে। অন্যদিকে, Redmi 10C স্মার্টফোনটিকে ভারতের বাজারে ‘Fog’, ‘Rain’ এবং ‘Wind’ নামে বাজারে আনা হতে পারে। রিপোর্ট অনুযায়ী, Redmi 10A এবং 10C স্মার্টফোনের মধ্যে খুব সামান্য পার্থক্য থাকতে পারে।

দামের কথা বললে, Redmi 10A এবং 10C স্মার্টফোনগুলিকে $200-এর কম দামে পেশ করা যেতে পারে। ভারতে তাদের দাম সম্পর্কে কথা বলা হলে, এই স্মার্টফোন গুলিকে 12,000 টাকার কম দামে অফার করা যেতে পারে। Redmi এর আসন্ন স্মার্টফোনে 50MP ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া যেতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে Redmi 10A এবং Redmi 10C স্মার্টফোন, জেনে নিন এই স্মার্টফোন গুলির দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/redmi-10a-and-redmi-10c-will-be-launched-in-india-soon/feed/ 0