Redmi 13 5G - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Mon, 09 Dec 2024 15:37:43 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 3500 টাকার চেয়েও বেশি সস্তায় পাওয়া যাচ্ছে Redmi 13 5G, জেনে নিন অফার এবং দাম https://www.91mobiles.com/bengali/redmi-13-5g-with-more-the-3500rs-discount-know-offer-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/redmi-13-5g-with-more-the-3500rs-discount-know-offer-details-in-bengali/#respond Mon, 09 Dec 2024 15:37:43 +0000 https://www.91mobiles.com/bengali/?p=59150 Redmi 13 5G ফোনের দামে দারুণ ছাড়

The post 3500 টাকার চেয়েও বেশি সস্তায় পাওয়া যাচ্ছে Redmi 13 5G, জেনে নিন অফার এবং দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
আজ ভারতের বাজারে শাওমির সাব ব্র্যান্ড রেডমি তাদের Note 14 সিরিজ পেশ করেছে। এদিকে কোম্পানি তাদের Redmi 13 5G ফোনের ফ্ল্যাট ডিসকাউন্টের পাশাপাশি ব্যাঙ্ক অফার এবং EMI অপশন জারি করেছে। যারা একটি নতুন সস্তা 5G ফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য এটি সুবর্ণ সুযোগ। এই ফোনে 8GB পর্যন্ত RAM, 5030mAh ব্যাটারি, 108 মেগাপিক্সেল ক্যামেরা, কোয়ালকম প্রসেসরের মতো বিভিন্ন ফিচার রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের অফার, দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

Redmi 13 5G ফোনের অফার এবং দাম

  • Redmi 13 5G ফোনের দামে আপাতত 2,200 টাকার চেয়েও বেশি ফ্ল্যাট ডিসকাউন্ট এবং 1,500 টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। ফলে ইউজাররা এই ফোনটি 3,500 টাকা কম দামে কিনতে পারবেন।
  • ফোনটির 6GB RAM + 128GB স্টোরেজ সহ বেস মডেল বর্তমানে 12,283 টাকা দামে সেল করা হচ্ছে। জানিয়ে রাখি এই ফোনের লঞ্চ প্রাইস 13,999 টাকা।
  • 8GB RAM + 128GB স্টোরেজ সহ এই ফোনের টপ মডেলটি ডিসকাউন্ট সহ দাম 15,499 টাকার বদলে 13,299 টাকার বিনিময়ে কেনা যাবে।
  • এই দুটি মডেলেই Axis, HDFC, Flipkart Axis Bank Credit Card, ICICI সহ অন্যান্য কিছু ব্যাঙ্কের পক্ষ থেকে 1,500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই ডিসকাউন্ট ফুল এবং EMI উভয় ট্রানজংকশনের ক্ষেত্রে প্রযোজ্য।
  • এই ফোনটি 3 থেকে 24 মাস পর্যন্ত সহজ কিস্তির বিনিময়ে কেনার অপশন রয়েছে। তবে এক্ষেত্রে গ্রাহকদের অতিরিক্ত সুদ দিতে হবে।
  • এই ফোনটি Hawaiian Blue, Black Diamond এবং stylish Orchid Pink কালার অপশনে সেল করা হয়।

কোথা থেকে কিনবেন Redmi 13 5G?

শপিং সাইট ফ্লিপকার্টে উপরোক্ত সমস্ত অফার পাওয়া যাচ্ছে। নিচে দেওয়া ফ্লিপকার্ট লিঙ্কে ক্লিক করে সমস্ত অফার ডিটেইলস জানা যাবে। এছাড়াও Redmi 13 5G ফোনটি কোম্পানির ওয়েবসাইট এবং অফলাইন স্টোরের মাধ্যমে সেল করা হয়, সেক্ষেত্রে দাম কিছুটা আলাদা।

ফ্লিপকার্ট লিঙ্ক

Redmi 13 5G ফোনের স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Redmi 13 5G ফোনে ফ্ল্যাট প্যানেল সহ পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.79 ইঞ্চির FHD+ ডিসপ্লে রয়েছে যা 120 হার্টস রিফ্রেশ রেট সাপোর্ট করে। কোম্পানি এই স্ক্রিনের নাম Wet Finger Touch Display রেখেছে। এই স্ক্রিন ভেজা হাতেও ব্যাবহার করা যাবে। এই স্ক্রিনের সুরক্ষার জন্য কর্নিং গোরিলা গ্লাস 3 যোগ করা হয়েছে।
  • প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং HyperOS সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.3GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 4 Gen 2 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 613 জিপিইউ রয়েছে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Redmi 13 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.75 অ্যাপার্চারযুক্ত 108MP Samsung ISOCELL HM6 প্রাইমারি সেন্সর এবং 2MP ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। Redmi 13 5G ফোনে সেলফি ও ভিডিও কলের জন্য এফ/2.45 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 13MP Selfie camera রয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5030mAh ব্যাটারি যোগ করা হয়েছে। একবার ফুল চার্জের পর এই ফোনটি প্রায় 2 সপ্তাহের বেশি স্ট্যান্ডবাই দিতে সক্ষম। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি 30 মিনিটের মধ্যে 50 শতাংশ চার্জ হয়ে যায়।
  • ওএস: Redmi 13 5G ফোনটি Android 14 এবং Xiaomi HyperOS সহ পেশ করা হয়েছে।
  • অন্যান্য ফিচার: Redmi 13 5G ফোনে ডুয়েল 5G সিম সাপোর্ট, 3.5mm হেডফোন জ্যাক, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে।

The post 3500 টাকার চেয়েও বেশি সস্তায় পাওয়া যাচ্ছে Redmi 13 5G, জেনে নিন অফার এবং দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/redmi-13-5g-with-more-the-3500rs-discount-know-offer-details-in-bengali/feed/ 0
15000 টাকা বাজেট রেঞ্জে 108MP Camera ফোন, Redmi 13 5G নাকি Infinix Note 40X? জেনে নিন কোন ফোনটি বেস্ট https://www.91mobiles.com/bengali/phone-under-15000-redmi-13-5g-vs-infinix-note-40x-mobile-comparison-in-bengali/ https://www.91mobiles.com/bengali/phone-under-15000-redmi-13-5g-vs-infinix-note-40x-mobile-comparison-in-bengali/#respond Tue, 20 Aug 2024 13:30:38 +0000 https://www.91mobiles.com/bengali/?p=54726 Redmi 13 5G বা Infinix Note 40X ফোনদুটির তুলনা

The post 15000 টাকা বাজেট রেঞ্জে 108MP Camera ফোন, Redmi 13 5G নাকি Infinix Note 40X? জেনে নিন কোন ফোনটি বেস্ট first appeared on 91Mobiles Bengali.

]]>
সম্প্রতি Infinix ভারতীয় বাজারে তাদের Infinix Note 40X স্মার্টফোনটি লঞ্চ করেছে। গত সপ্তাহ থেকে এই ফোনটির সেল শুরু হয়েছে। এই 5জি ফোনটি 15,000 টাকা বাজেট রেঞ্জে 108MP Camera সাপোর্ট করে। এই বাজেট রেঞ্জে আগেই Redmi 13 5G ফোনটি বাজারে রয়েছে এবং এতেও 108 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তাই প্রশ্ন ওঠে রেডমি 13 5জি বেস্ট অপশন নাকি ইনফিনিক্স 40এক্স? এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নিচে দুটি ফোনের তুলনা করে দেওয়া হল, এর ফলে যে কোনো ব্যাক্তি সহজেই বুঝতে পারবেন কোন ফোনটি কেনা উচিৎ।

দামের তুলনা

Infinix Note 40X 5G এর দাম

  • 8GB RAM + 256GB Memory – 14,999 টাকা
  • 12GB RAM + 256GB Memory – 15,999 টাকা

Infinix Note 40X 5G স্মার্টফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এর 8GB RAM ভেরিয়েন্টের দাম 14,999 টাকা এবং 12GB RAM ভেরিয়েন্টের দাম 15,999 টাকা রাখা হয়েছে। এই দুটি ভেরিয়েন্টে 256GB স্টোরেজ দেওয়া হয়। এই স্মার্টফোনটি Palm Blue এবং Starlit Black কালারে সেল করা হচ্ছে।

Redmi 13 5G এর দাম

  • 6GB RAM + 128GB Memory – 13,999 টাকা
  • 8GB RAM + 128GB Memory – 15,499 টাকা

Redmi 13 5G স্মার্টফোনটি 6GB RAM এবং 8GB RAM ভেরিয়েন্টে সেল করা হচ্ছে। এর 6GB RAM ভেরিয়েন্টের দাম 13,999 টাকা 8GB RAM ভেরিয়েন্টের দাম 15,499 টাকা রাখা হয়েছে। এই দুটি ভেরিয়েন্টে 126GB স্টোরেজ দেওয়া হয়। এই স্মার্টফোনটি Hawaiian Blue, Black Diamond এবং stylish Orchid Pink কালারে সেল করা হচ্ছে।

ডিজাইনের তুলনা

Infinix Note 40X 5G এর ছবি

Redmi 13 5G এর ছবি

স্পেসিফিকেশন এর তুলনা

স্পেসিফিকেশন Redmi 13 5G Infinix Note 40X
ডিসপ্লে 6.79″ FHD+ 120Hz LCD 6.78″ FHD+ 120Hz LCD
প্রসেসর Qualcomm Snapdragon 4 Gen 2 MediaTek Dimensity 6300
স্টোরেজ 8GB RAM + 128GB Storage 12GB RAM + 256GB Storage
OS Android 14 + HyperOS Android 14 + XOS
ব্যাক ক্যামেরা 108MP Dual Rear Camera 108MP Triple Rear Camera
ফ্রন্ট ক্যামেরা 13MP Selfie Camera 8MP Selfie Camera
চার্জিং স্পীড 33W Fast Charging 18W Fast Charging
ব্যাটারি 5,030mAh Battery 5,000mAh Battery
5জি ব্যান্ড 7 5G Bands 10 5G Bands

 

ডিসপ্লে

Infinix Note 40X স্মার্টফোনটিতে 1080 x 2460 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির ফুলএইচডি+ পাঞ্চ-হোল ডিসপ্লের সহ লঞ্চ করা হয়েছে। এই পাঞ্চ-হোল স্টাইলের স্ক্রিনটি আইপিএস এলসিডি প্যানেল দিয়ে তৈরি এবং 120 হার্টজ রিফ্রেশ রেট ও 500 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।

Redmi 13 5G স্মার্টফোনটিতে ফ্ল্যাট প্যানেল সহ পাঞ্চ-হোল স্ক্রিন দেওয়া হয়েছে। এই ফোনটিতে 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.79 ইঞ্চির FHD+ ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন 120 হার্টজ রিফ্রেশ রেট সহ কাজ করে। কোম্পানির পক্ষ থেকে এটিকে Wet Finger Touch Display নাম দেওয়া হয়েছে। ফলে ভেজা হাতেও ফোনটি ব্যবহার করা যাবে।

ক্যামেরা

Infinix Note 40X স্মার্টফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটির ব্যাক প্যানেলে 1.8 মেগাপিক্সেলের মেইন সেন্সর সহ 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং AI লেন্স রয়েছে। অন্যদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনটিতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য Redmi 13 5G স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা রয়েছে। এই ফোনটির ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ সহ f/1.75 অ্যাপারচারযুক্ত 108MP Samsung ISOCELL HM6 মেইন সেন্সর এবং 2MP ম্যাক্রো লেন্স রয়েছে। Redmi 13 5G ফোনটিতে f/2.45 অ্যাপারচারযুক্ত 13MP সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে।

প্রসেসর

Redmi 13 5G ফোনটি Android 14 এবং HyperOS সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনটিতে 1.95GHz থেকে 2.3GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 4 Gen 2 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য এই ফোনে Adreno 613 GPU রয়েছে।

Infinix Note 40X 5G ফোনটিতে Android 14 এবং XOS 14 সহ লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটিতে 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি MediaTek Dimensity 6300 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এই প্রসেসরে ছয়টি 2.0GHz স্পীড কোর এবং দুটি 2.4GHz ক্লক স্পীড কোর রয়েছে।

বেঞ্চমার্ক পারফরমেন্স

Benchmarks Redmi 13 5G Infinix Note 40X
আনটুটু ওভারঅল স্কোর 445212 409552
আনটুটু সিপিইউ স্কোর 158094 125967
আনটুটু জিপিইউ স্কোর 52031 69740
আনটুটু মেমরি স্কোর 113400 93060
আনটুটু ইউএক্স স্কোর 121687 120785
গীকবেঞ্চ সিঙ্গেল কোর 952 767
গীকবেঞ্চ মাল্টি কোর 2261 2055

 

উপরোক্ত টেবিল অনুযায়ী উভয় ফোনেই AnTuTu বেঞ্চমার্ক রান করা হয়েছে। তখন Redmi 13 5G ফোনটি Infinix Note 40X ফোনটিকে পিছনে ফেলে দিয়েছে। এই ফোনটির CPU, Memory এবং UX AnTuTu স্কোর এগিয়ে ছিল। তবে GPU AnTuTu স্কোরে Infinix Note 40X ফোনটি বড় ব্যবধানে Redmi 13 ফোনটিকে হারিয়েছে।

গীকবেঞ্চ সিঙ্গেল-কোর টেস্ট এবং মাল্টি-কোর টেস্টে Redmi 13 5G ফোনটির স্কোর Infinix Note 40X ফোনটির থেকে বেশি রয়েছে।

গেমিং পারফরমেন্স

বেঞ্চমার্ক স্কোরের দিক দিয়ে Redmi ফোনটি এগিয়ে রয়েছে। তবে ফোন দুটির পারফরমেন্স জানার জন্য আমাদের টেস্টিং টিম Redmi 13 5G এবং Infinix Note 40X 5G উভয় ফোনে তিনটি আলাদা ধরনের গেম খেলেছে এবং প্রতিটি গেম 30 মিনিট অর্থাৎ আধা ঘণ্টা ধরে চালানো হয়েছে। গেম খেলার সময় কোন ফোনটির পারফরমেন্স কেমন ছিল তা নিচে দেওয়া টেবিলের মাধ্যমে দেখানো হয়েছে।

গেমিং পারফরমেন্স (30 মিনিট টেস্ট রেজাল্ট) Redmi 13 5G Infinix Note 40X
COD গ্রাফিক্স সেটিংস Very High 60FPS High 60FPS
COD ফোন হিট
COD ব্যাটারি ড্রপ 10% 8%
BGMI গ্রাফিক্স সেটিংস 30FPS HD Ultra HD
BGMI ফোন হিট 8.1° 6.3°
BGMI ব্যাটারি ড্রপ 8% 7%
Real Racing 3 গ্রাফিক্স সেটিংস Standard 59.8FPS Standard 60FPS
Real Racing 3 ফোন হিট 9.8° 4.6°
Real Racing 3 ব্যাটারি ড্রপ 10% 7%

 

Infinix Note 40X স্মার্টফোনটি গেমিঙের সময় Redmi 13 5G ফোনের তুলনায় কম গরম হয়। Infinix ফোনটির তাপমাত্রা কম বাড়ে, তবে Redmi ফোনটি গেম খেলার সময় বেশি গরম হয়। তাপমাত্রার সঙ্গে আধা ঘণ্টা এই ফোনটিতে গেমিঙের জন্য Redmi ফোনের ব্যাটারিও বেশি খরচ হয় এবং Infinix ফোনটির ব্যাটারি কম খরচ হয়।

ব্যাটারি

Infinix Note 40X স্মার্টফোনটি 18ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছে। আমাদের টেস্টিংয়ের সময় এই ফোনটি 20 শতাংশ থেকে 100 শতাংশ পর্যন্ত চার্জ হতে 132 মিনিট অর্থাৎ দুই ঘণ্টা বেশি সময় নিয়েছে এবং ফুল চার্জ করার পর এর PCMark ব্যাটারি লাইফ প্রায় 13.5 ঘণ্টা ছিল।

Redmi 13 5G ফোনটি 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড শক্তিশালী 5,030mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফুল চার্জ করার পর এর PCMark স্কোর প্রায় 14 ঘণ্টা ছিল। আমাদের টেস্টিঙের সময় ফোনটি 20শতাংশ থেকে 100 শতাংশ পর্যন্ত চার্জ করতে 86 মিনিট সময় লেগেছে।

ব্যাটারি টেস্ট Redmi 13 5G Infinix Note 40X
ব্যাটারি ক্যাপাসিটি 5,030mAh 5,000mAh
চার্জিং স্পীড 33 ওয়াট ফাস্ট চার্জিং 18 ওয়াট ফাস্ট চার্জিং
পিসিমার্ক ব্যাটারি লাইফ 14 ঘণ্টা 1 মিনিট 13 ঘণ্টা 24 মিনিট
ইউটিউব ব্যাটারি ড্রপ (30 মিনিট প্লেব্যাক) 3% 5%
20% থেকে 100% চার্জ টাইম 86 মিনিট 132 মিনিট

 

Infinix Note 40X vs Redmi 13 5G ফোনটি এগিয়ে?

ডিজাইনের ক্ষেত্রে দুটি স্মার্টফোনের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। দুটি ফোনেরই একইরকম লুক। স্ক্রিনের ক্ষেত্রেও তেমন বড় পার্থক্য নেই, সাইজ এবং রেজোলিউশন প্রায় একই রয়েছে। তবে প্রসেসরের ক্ষেত্রে Redmi 13 5G ফোনটি Infinix Note 40X ফোনটিকে পিছনে ফেলে বেশি বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। এর ফলে Redmi ফোনের CPU আরও ভালো পারফরমেন্স দিতে সক্ষম বলে মনে করা হচ্ছে।

মোবাইল গেমিঙের ক্ষেত্রে Infinix ফোনটি এগিয়ে রয়েছে। এই ফোনটির থার্মাল কন্ট্রোল Redmi ফোনের চেয়ে ভালো। ক্যামেরা পারফরমেন্সের দিক দিয়ে খুব বেশি পার্থক্য নেই। তবে Infinix ফোনটিতে AI লেন্স দেওয়া হয়েছে, কিন্তু এটির জন্য খুব বড় পার্থক্য বোঝা যায় না।

ব্যাটারির জন্য দুটি ফোনের মধ্যে বড় পার্থক্য তৈরি হতে পারে। Redmi 13 5G ফোনটির ব্যাটারি বেশি শক্তিশালী এবং এর চার্জিং ফিচারও উন্নত। এই ব্যাটারির সুবিধা সময়মতো ভালোভাবে অনুভব করা যায়। Infinix Note 40X ফোনটি কম দামে বড় RAM এবং বেশি স্টোরেজ ভেরিয়েন্ট দিচ্ছে। কিন্তু মোট স্পেসিফিকেশন এবং শক্তিশালী প্রসেসর অনুযায়ী Redmi 13 5G ফোনটি ভালো অপশন।

The post 15000 টাকা বাজেট রেঞ্জে 108MP Camera ফোন, Redmi 13 5G নাকি Infinix Note 40X? জেনে নিন কোন ফোনটি বেস্ট first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/phone-under-15000-redmi-13-5g-vs-infinix-note-40x-mobile-comparison-in-bengali/feed/ 0
পারফরমেন্সের ভিত্তিতে 15,000 টাকা বাজেটে 5টি বেস্ট স্মার্টফোন https://www.91mobiles.com/bengali/5-best-performing-smartphone-under-15000-in-india-check-list-in-bengali/ https://www.91mobiles.com/bengali/5-best-performing-smartphone-under-15000-in-india-check-list-in-bengali/#respond Fri, 09 Aug 2024 16:49:58 +0000 https://www.91mobiles.com/bengali/?p=54442 15,000 টাকার বাজেটে বেস্ট ফোনের লিস্ট

The post পারফরমেন্সের ভিত্তিতে 15,000 টাকা বাজেটে 5টি বেস্ট স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
একটা সময় ছিল যখন স্মার্টফোনে ভালো পারফরমেন্সের জন্য বেশি টাকা খরচ করতে হত। আজকের দিনে দাঁড়িয়ে মিড বাজেটেও এমন অনেক ফোন রয়েছে যেগুলিতে ফাস্ট প্রসেসিং ও ভালো গেমিং এক্সপেরিয়েন্স পাওয়া যায়। এই পোস্টে 15,000 টাকা রেঞ্জের এমন 5টি ফোনের লিস্ট শেয়ার করা হল যেগুলির AnTuTu স্কোর 4 লক্ষেরও বেশি এবং দাম মাত্র 9,999 টাকা থেকে শুরু।

15,000 টাকার মধ্যে সবচেয়ে বেশি AnTuTu score সহ স্মার্টফোন

স্মার্টফোন আনটুটু স্কোর
ওভারঅল সিপিইউ জিপিইউ স্টোরেজ ইউএক্স
iQOO Z9x 5,52,168 1,96,565 94,574 1,25,003 1,36,026
MOTO G64 4,97,235 1,61,440 78,966 1,16,384 1,40,445
Redmi 13 5G 4,45,212 1,58,094 52,031 1,13,400 1,21,687
Realme C65 4,33,932 1,45,229 67715 1,06,848 1,14,140
itel Color Pro 5G 4,32,270 1,44,019 66,509 1,07,975 1,13,767

 

নোট: আমাদের করা টেস্টের ডেটা রিপোর্টের ভিত্তিতে এই লিস্ট তৈরি করা হয়েছে। লিস্টে শুধুমাত্র ভারতের বাজারে সম্প্রতি লঞ্চ করা ফোনগুলিকে স্থান দেওয়া হয়েছে।

iQOO Z9x 5G

আনটুটু স্কোর: 5,52,168
দাম: ₹12,999

iQOO Z9x 5G ফোনটি 5,52,168 স্কোর পেয়ে এই লিস্টে প্রথম স্থান দখল করেছে। এই ফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 6 Gen 1 অক্টাকোর প্রসেসর রয়েছে। এতে 8GB Physical RAM এর সঙ্গে 8GB Extended RAM যোগ করা হয়েছে, যার ফলে এতে 16GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়।

iQOO Z9x 5G ফোনের দাম এবং স্পেসিফিকেশন

দাম: iQOO Z9x 5G ফোনের 4GB RAM মডেলের দাম 12,999 টাকা, 6GB RAM মডেলের দাম 14,499 টাকা এবং 8GB RAM মডেলের দাম 15,999 টাকা রাখা হয়েছে। এই সবকটি ভেরিয়েন্টেই 128GB স্টোরেজ যোগ করা হয়েছে।

ডিসপ্লে: এই ফোনে 6.72 ইঞ্চির FHD+ পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এলসিডি প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিনে 120Hz রিফ্রেশরেট এবং 1000nits হাই ব্রাইটনেস রয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর যোগ করা হয়েছে। একইভাবে ফোনটির ফ্রন্ট প্যানেলে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 44W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000mAh ব্যাটারি রয়েছে।

Moto G64 5G

আনটুটু স্কোর: 4,97,235
দাম: ₹13,999

Moto G64 5G ফোনটির আনটুটু স্কোর প্রায় 5 লক্ষ। এই ফোনটি 14,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল এবং এখন এর দাম 1 হাজার টাকা কমিয়ে দেওয়া হয়েছে। জানিয়ে রাখি এই ফোনটি বিশ্বের প্রথম MediaTek Dimensity 7025 প্রসেসর সহ স্মার্টফোন। এই প্রসেসর 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং এতে 2.5GHz Arm Cortex-A78 এবং 2GHz Arm Cortex-A55 (8-cores) রয়েছে।

Moto G64 5G ফোনের দাম এবং স্পেসিফিকেশন

দাম: Moto G64 5G ফোনের 8GB RAM + 128GB Storage সহ বেস মডেলের দাম 13,999 টাকা এবং 12GB RAM + 256GB Storage সহ টপ ভেরিয়েন্টের দাম 15,999 টাকা।

ডিসপ্লে: এই ফোনে 6.5 ইঞ্চির FullHD+ পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। IPS LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশরেটে কাজ করে।

ক্যামেরা: এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে 50 মেগাপিক্সেল OIS সেন্সর এবং 8 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর যোগ করা হয়েছে। Moto G64 5G ফোনের ফ্রন্ট প্যানেলে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: Moto G64 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

Redmi 13 5G

আনটুটু স্কোর: 4,45,212
দাম: ₹13,999

Redmi 13 5G ফোনটি 4,45,212 AnTuTu স্কোর পেয়ে এই বাজেটের বেস্ট ফোনের লিস্টে স্থান করে নিয়েছে। এই ফোনে 4 ন্যানোমিটার প্রসেসে তৈরি এবং 1.95GHz থেকে 2.3GHz পর্যন্ত ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 4 Gen 2 AE অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এই ফোনটি HyperOS এ কাজ করে।

Redmi 13 5G ফোনের দাম এবং স্পেসিফিকেশন

দাম: Redmi 13 5G ফোনের 6GB RAM + 128GB Storage মডেলের দাম 13,999 টাকা এবং 8GB RAM + 128GB Storage মডেলের দাম 15,499 টাকা রাখা হয়েছে।

ডিসপ্লে: এই ফোনে 6.79 ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। কোম্পানি এই ডিসপ্লের নাম Wet Finger Touch Display রেখেছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট ও গোরিলা গ্লাস 3 এর প্রোটেকশন রয়েছে।

ক্যামেরা: এই ফোনের ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপে 108MP Samsung ISOCELL HM6 প্রাইমারি সেন্সর এবং 2MP macro লেন্স যোগ করা হয়েছে। একইভাবে এতে 13MP Selfie camera দেওয়া হয়েছে।

ব্যাটারি: Redmi 13 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,030mAh ব্যাটারি রয়েছে।

Realme C65 5G

আনটুটু স্কোর: 4,33,932
দাম: ₹10,499

Realme C65 5G ফোনটির দাম 10 হাজার টাকার চেয়েও কম থেকে শুরু এবং এই ফোনের আনটুটু স্কোর 4,33,932। এই ফোনে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি MediaTek Dimensity 6300 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এতে 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত দুটি Arm Cortex-A76 কোর এবং ছয়টি 2.0GHz গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত Arm Cortex-A55 কোর রয়েছে। এই ফোনে 6GB Virtual RAM দেওয়া হয়েছে, ফলে এতে মোট 12GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যায়।

Realme C65 5G ফোনের দাম এবং প্রসেসর

দাম: realme C65 5G ফোনের 4GB+64GB মডেলের দাম 10,499 টাকা, 6GB+128GB মডেলের দাম 11,499 টাকা এবং 8GB+128GB মডেলের দাম 12,499 টাকা।

ডিসপ্লে: এই ফোনে 6.67 ইঞ্চির HD+পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট ও 625nits ব্রাইটনেস সাপোর্ট করে।

ক্যামেরা: এই ফোনের ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স যোগ করা হয়েছে। একইভাবে ফ্রন্ট প্যানেলে 8MP Selfie camera রয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 15W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

itel Color Pro 5G

আনটুটু স্কোর: 4,32,270
দাম: ₹9,999

itel Color Pro 5G ফোনটি ব্র্যান্ডের প্রথম IVCO টেকনোলজি সহ স্মার্টফোন। ফোনটির ব্যাক প্যানেল সূর্যের আলোয় রং পরিবর্তন করে। এই ফোনটির আনটুটু স্কোর 4,32,270। itel Color Pro 5G ফোনে MediaTek Dimensity 6080 প্রসেসর যোগ করা হয়েছে।

itel Color Pro 5G ফোনের দাম এবং স্পেসিফিকেশন

দাম: 6GB RAM + 128GB স্টোরেজ সহ itel Color Pro 5G ফোনটির দাম 9,999 টাকা

ডিসপ্লে: এই ফোনে 6.6 ইঞ্চির ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। IPS LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 90Hz রিফ্রেশ রেটে কাজ করে।

ক্যামেরা: ফোনটির ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স রয়েছে। সেলফির জন্য এতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য itel Color Pro 5G ফোনে 18 ওয়াট ফাস্ট চার্জিং সহ 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

The post পারফরমেন্সের ভিত্তিতে 15,000 টাকা বাজেটে 5টি বেস্ট স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/5-best-performing-smartphone-under-15000-in-india-check-list-in-bengali/feed/ 0
ভারতে লঞ্চ হল Redmi 13 5G স্মার্টফোন, জেনে নিন এই সস্তা ফোনের দাম এবং স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/redmi-13-5g-launched-in-india-know-price-specifications-sale-offers-in-bengali/ https://www.91mobiles.com/bengali/redmi-13-5g-launched-in-india-know-price-specifications-sale-offers-in-bengali/#respond Tue, 09 Jul 2024 16:03:09 +0000 https://www.91mobiles.com/bengali/?p=53158 ভারতে লঞ্চ হল Redmi 13 5G

The post ভারতে লঞ্চ হল Redmi 13 5G স্মার্টফোন, জেনে নিন এই সস্তা ফোনের দাম এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতে Redmi 13 5G স্মার্টফোন লঞ্চ হয়ে গেছে। 108MP Camera, 8GB RAM এবং 5030mAh Battery সহ Redmi 13 5G ফোনটি মাত্র 13999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। Redmi 13 5G ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Redmi 13 5G ফোনের দাম এবং অফার

  • 6GB RAM + 128GB Memory – 13,999 টাকা
  • 8GB RAM + 128GB Memory – 15,999 টাকা

Redmi 13 5G ফোনটি ভারতে 6GB RAM এবং 8GB RAM সহ পেশ করা হয়েছে। ফোনটির 6GB RAM মডেলের দাম 13,999 টাকা এবং 8GB RAM মডেলের দাম 15,999 টাকা রাখা হয়েছে। আগামী 12 জুলাই থেকে এই ফোনটি কোম্পানির ওয়েবসাইট ও আমাজন সহ রিটেইল স্টোরের মাধ্যমে সেল করা হবে। প্রথম সেলে কোম্পানি এই ফোনে 1000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট দেবে, ফলে ফোনটির দুটি মডেলের এফেক্টিভ দাম যথাক্রমে 12,999 টাকা এবং 14,999 টাকা হয়ে যাবে।

Redmi 13 5G ফোনের ডিজাইন

  • Redmi 13 5G ফোনটি Crystal Glass Design এ তৈরি। ফোনটির ব্যাক ও ফ্রন্ট উভয় প্যানেলে গ্লাস লেয়ার রয়েছে।
  • কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি এই সেগমেন্টের একমাত্র Dual Side Glass সহ স্মার্টফোন।
  • ফোনটির ফ্ল্যাট ব্যাক প্যানেলে দুটি ক্যামেরা সেন্সর এবং একটি ফ্ল্যাশ লাইট সহ ক্যামেরা সেটআপ দেও হয়েছে।
  • এই ফোনের ডানদিকের প্যানেলে ভলিউম রকার ও পাওয়ার বাটন অবস্থিত।
  • ফোনটির ওপরের প্যানেলে 3.5mm অডিও জ্যাক এবং নিচের প্যানেলে ইউএসবি পোর্ট যোগ করা হয়েছে।
  • Redmi 13 5G ফোনটি Hawaiian Blue, Black Diamond এবং stylish Orchid Pink কালারে পেশ করা হয়েছে।

Redmi 13 5G ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: Redmi 13 5G ফোনে ফ্ল্যাট প্যানেল সহ পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.79 ইঞ্চির FHD+ ডিসপ্লে রয়েছে যা 120 হার্টস রিফ্রেশ রেট সাপোর্ট করে। কোম্পানি এই স্ক্রিনের নাম Wet Finger Touch Display রেখেছে। এই স্ক্রিন ভেজা হাতেও ব্যাবহার করা যাবে। এই স্ক্রিনের সুরক্ষার জন্য কর্নিং গোরিলা গ্লাস 3 যোগ করা হয়েছে।

প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং HyperOS সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.3GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 4 Gen 2 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 613 জিপিইউ রয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Redmi 13 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.75 অ্যাপার্চারযুক্ত 108MP Samsung ISOCELL HM6 প্রাইমারি সেন্সর এবং 2MP ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। Redmi 13 5G ফোনে সেলফি ও ভিডিও কলের জন্য এফ/2.45 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 13MP Selfie camera রয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5030mAh ব্যাটারি যোগ করা হয়েছে। একবার ফুল চার্জের পর এই ফোনটি প্রায় 2 সপ্তাহের বেশি স্ট্যান্ডবাই দিতে সক্ষম। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি 30 মিনিটের মধ্যে 50 শতাংশ চার্জ হয়ে যায়।

Redmi 13 5G ফোনের ফিচার

  • এই ফোনটি 7 5G Bands সাপোর্ট করে।
  • এই ফোনে IR blaster দেওয়া হয়েছে।
  • ফোনটিকে ঠাণ্ডা রাখার জন্য এতে Graphite Sheets Cooling সিস্টেম যোগ করা হয়েছে।
  • সিকিউরিটির জন্য ফোনটির সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
  • কানেক্টিভিটির জন্য এই ফোনে Bluetooth 5 এবং 5GHz Wi-Fi দেওয়া হয়েছে।
  • Redmi 13 5G ফোনে সিঙ্গেল স্পিকার এবং 3.5mm হেডফোন জ্যাক যোগ করা হয়েছে।

Redmi 13 5G ফোনের প্রতিদ্বন্দ্বী

এই প্রাইস রেঞ্জে আগে থেকে বাজারে উপস্থিত Vivo T3 Lite এবং realme NARZO 70x ফোনগুলি Redmi 13 5G ফোনটিকে কড়া টক্কর দিতে পারে। অন্যদিকে আগামী 15 জুলাই আসন্ন iQOO Z9 Lite ফোনটিও Redmi 13 5G ফোনের অন্যতম প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।

The post ভারতে লঞ্চ হল Redmi 13 5G স্মার্টফোন, জেনে নিন এই সস্তা ফোনের দাম এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/redmi-13-5g-launched-in-india-know-price-specifications-sale-offers-in-bengali/feed/ 0
লাইভ দেখুন ভারতে Redmi 13 5G ফোনের লঞ্চ, 13 হাজার টাকার রেঞ্জে পাওয়া যাবে 108MP Camera এবং 5030mAh Battery https://www.91mobiles.com/bengali/watch-live-redmi-13-5g-launch-in-indiaknow-more-in-bengali/ https://www.91mobiles.com/bengali/watch-live-redmi-13-5g-launch-in-indiaknow-more-in-bengali/#respond Mon, 08 Jul 2024 07:32:22 +0000 https://www.91mobiles.com/bengali/?p=53079 আগামীকাল ভারতে লঞ্চ হবে Redmi 13 5G

The post লাইভ দেখুন ভারতে Redmi 13 5G ফোনের লঞ্চ, 13 হাজার টাকার রেঞ্জে পাওয়া যাবে 108MP Camera এবং 5030mAh Battery first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতে লঞ্চ হতে চলেছে Redmi 13 5G স্মার্টফোন। আগামীকাল অর্থাৎ 9 জুলাই দুপুর 12টার সময় এই ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হবে। নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে 108MP Camera এবং 5030mAh Battery সহ এই শক্তিশালী ফোনের লঞ্চ লাইভ দেখা যাবে। একই সঙ্গে পাওয়া যাবে Redmi 13 5G ফোনের দাম, সেল এবং স্পেসিফিকেশন ডিটেইলস।

Redmi 13 5G ভারতে লাইভ লঞ্চ লিঙ্ক

Redmi 13 5G ফোনের দাম (লিক)

  • 6GB RAM + 128GB Memory – ₹13,999
  • 8GB RAM + 128GB Memory – ₹15,999

সম্প্রতি Redmi 13 5G ফোনের RAM ও স্টোরেজ মডেলের সঙ্গে সঙ্গে ফোনটির দামও ইন্টারনেটে লিক হয়েছে। জানিয়ে রাখি এই ফোনের 6GB RAM মডেলের দাম 13,999 টাকা হবে এবং Redmi 13 5G ফোনের 8GB RAM ভেরিয়েন্ট 15,999 টাকা দামে পেশ করা হবে। লিক অনুযায়ী লঞ্চের পর প্রথম সেলে এই ফোনের দামে কোম্পানি 1000 টাকা অফারও দেবে, যার ফলে এই দুটি মডেল কেনার জন্য যথাক্রমে 12,999 টাকা এবং 14,999 টাকা খরচ করতে হবে।

Redmi 13 5G ফোনের স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: এই ফোনটি Crystal Glass Design সহ লঞ্চ করা হবে। এতে ফ্ল্যাট প্যানেল সহ 6.6 ইঞ্চির 90 হার্টস রিফ্রেশ রেটযুক্ত পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হতে পারে। স্ক্রিনের সুরক্ষার জন্য এই ফোনে কর্নিং গোরিলা গ্লাস 3 থাকতে পারে।
  • প্রসেসর: Redmi 13 5G ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং HyperOS সহ লঞ্চ করা হবে। প্রসেসিঙের জন্য এতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.3GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 4 Gen 2 অক্টাকোর প্রসেসর যোগ করা হবে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এতে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.75 অ্যাপার্চারযুক্ত 108MP প্রাইমারি সেন্সর এবং 2MP সেকেন্ডারি লেন্স থাকবে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটিতে 13MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Redmi 13 5G ফোনে 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5030mAh ব্যাটারি দেওয়া হবে।

The post লাইভ দেখুন ভারতে Redmi 13 5G ফোনের লঞ্চ, 13 হাজার টাকার রেঞ্জে পাওয়া যাবে 108MP Camera এবং 5030mAh Battery first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/watch-live-redmi-13-5g-launch-in-indiaknow-more-in-bengali/feed/ 0
ভারতে 9 জুলাই লঞ্চ হবে Redmi 13 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/9-july-redmi-13-5g-launch-date-in-india-know-specifications-in-bengali/ https://www.91mobiles.com/bengali/9-july-redmi-13-5g-launch-date-in-india-know-specifications-in-bengali/#respond Mon, 24 Jun 2024 14:52:12 +0000 https://www.91mobiles.com/bengali/?p=52127 শীঘ্রই ভারতে লঞ্চ হবে Redmi 13 5G স্মার্টফোন।

The post ভারতে 9 জুলাই লঞ্চ হবে Redmi 13 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
Redmi 13 5G ভারতে 9 জুলাই লঞ্চ হবে। এই ফোনটি লঞ্চের অফিসিয়াল এনাউন্সমেন্ট হয়ে গেছে এবং Redmi 13 5G ফোনের মাইক্রো সাইটটি ই-কমার্স সাইট Amazon-এ লাইভ করা হয়েছে। এই ফোনের লঞ্চের তারিখ ঘোষণা করার পাশাপাশি, কোম্পানি অনেকগুলি গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশনও প্রকাশ করেছে।

Redmi 13 5G ফোনটির লঞ্চের তারিখ

কোম্পানির তরফে জানানো হয়েছে যে Redmi 13 5G ফোনটি 9 জুলাই ভারতীয় মার্কেটে লঞ্চ হবে। এই ফোনটির লুক এবং ডিজাইন এর সঙ্গে আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ হওয়া Redmi 13 4G ফোনের অনেক মিল রয়েছে। Redmi 13 5G ফোনের দাম 9 জুলাই দুপুর 12 টায় ঘোষণা করা হবে এবং এই সময়ের মধ্যে ফোনের সেল ডিটেইলস এবং অফারগুলি জানানো হবে।

Redmi 13 5G ফোনের স্পেসিফিকেশন

  • প্রসেসর: Redmi 13 5G ফোন Android 14 এ লঞ্চ করা হয়েছে যা HyperOS সাপোর্ট করবে। প্রসেসিং এর জন্য এই মোবাইলটিতে একটি Qualcomm Snapdragon 4 Gen 2 অক্টা-কোর প্রসেসর দেওয়া হবে যা 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত এবং 2.3GHz পর্যন্ত ক্লক স্পিডে রান করে। এই চিপসেট LPDDR4x এবং LPDDR5 RAM সাপোর্ট করে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Redmi 13 5G ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সাপোর্ট রয়েছে। ফোনের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ সহ F/1.75 অ্যাপারচার যুক্ত একটি 108MP সুপার-ক্লিয়ার প্রাইমারি ক্যামেরা থাকবে, যার সাথে একটি 2MP ম্যাক্রো লেন্সও পাওয়া যাবে। Redmi 13 5G 13MP সেলফি ক্যামেরা সহ লঞ্চ হতে পারে।
  • ব্যাটারি: Redmi 13 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য একটি শক্তিশালী 5030mAh ব্যাটারি রয়েছে। ফুল চার্জের পরে এই ব্যাটারিটি 2 সপ্তাহের বেশি স্ট্যান্ডবাই টাইম দেয়। এছাড়াও Redmi 13 5G ফোনে 33W ফাস্ট চার্জিং টেকনোলজি রয়েছে।

Redmi 13C 5G ফোনের দাম এবং স্পেসিফিকেশন

  • দাম: Redmi 13C 5G ফোনের 4GB RAM মডেলটি 10499 টাকা দামে কেনা যাবে। এই ফোনটির 6GB RAM ভেরিয়েন্ট 11999 টাকা দামে এবং 8GB RAM ভেরিয়েন্ট 13999 টাকা দামে সেল হচ্ছে। তিনটি মডেলই 128GB স্টোরেজ সাপোর্ট করে।
  • স্ক্রিন: Redmi 13C 5G ফোনে 1600 x 720 পিক্সেল রেজলিউশন যুক্ত একটি 6.74-ইঞ্চি HD+ ওয়াটারড্রপ নচ ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনটি একটি LCD প্যানেলে নির্মিত যা 90Hz রিফ্রেশরেট, 180Hz টাচ স্যাম্পলিং রেট এবং 600নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনে Corning Gorilla Glass 3 এর প্রোটেকশন রয়েছে।
  • প্রসেসিং: Redmi 13C 5G ফোনটিতে 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মত একটি MediaTek Dimensity 6100+ অক্টা-কোর প্রসেসর রয়েছে যা 2.2 GHz পর্যন্ত ক্লক স্পিড সাপোর্ট করে। গ্রাফিক্সের জন্য ফোনটিতে Mali-G57 MC2 GPU রয়েছে।
  • ক্যামেরা: Redmi 13C 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়াল রেয়ার ক্যামেরা সাপোর্ট রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশের সাথে F/1.8 অ্যাপারচার যুক্ত একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে যা সেকেন্ডারি AI লেন্স সাপোর্ট করে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনটিতে F/2.2 অ্যাপারচার যুক্ত একটি 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
  • মেমরি: Redmi 13C 5G ফোনটি 4 GB RAM, 6 GB RAM এবং 8 GB RAM ভেরিয়েন্টে পাওয়া যায়। এই মোবাইলটি ভার্চুয়াল র‌্যাম টেকনোলজি সাপোর্ট করে যা ফোনের ফিজিক্যাল র‌্যামকে দ্বিগুণ করে। এই ফোনের সবথেকে বড় মডেলটি 16GB র‌্যাম সাপোর্ট করে ।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Redmi 13C 5G ফোনে একটি 5,000 mAh ব্যাটারি রয়েছে, যা 18W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে। এই ফোনে USB Type-C পোর্ট রয়েছে।
  • অন্যান্য: Redmi 13C 5G ফোনে 7 5G ব্যান্ড দেওয়া হয়েছে। এটি একটি ডুয়াল সিম ফোন যেখানে 3.5mm জ্যাক এবং সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ Bluetooth 5.3 এবং WiFi 5 এর মতো ফিচার রয়েছে।

The post ভারতে 9 জুলাই লঞ্চ হবে Redmi 13 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/9-july-redmi-13-5g-launch-date-in-india-know-specifications-in-bengali/feed/ 0
শীঘ্রই লঞ্চ হতে পারে Redmi 13 5G, গুগল প্লে কনসোলে হল লিস্টেড https://www.91mobiles.com/bengali/redmi-13-5g-google-play-console-listing-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/redmi-13-5g-google-play-console-listing-specifications-details-in-bengali/#respond Fri, 07 Jun 2024 10:11:51 +0000 https://www.91mobiles.com/bengali/?p=50989 গুগল প্লে কনসোলে লিস্টেড হল Redmi 13 5G

The post শীঘ্রই লঞ্চ হতে পারে Redmi 13 5G, গুগল প্লে কনসোলে হল লিস্টেড first appeared on 91Mobiles Bengali.

]]>
শাওমির সাব ব্র্যান্ড রেডমি কয়েক দিন আগেই তাদের Redmi 13 4G স্মার্টফোন গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছিল। এবার এই Redmi 13 4G স্মার্টফোনের 5জি মডেল পেশ করার প্রস্তুতি নিচ্ছে। এই ফোনটি গুগল প্লে কনসোল সাইটে গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন এবং রেন্ডার সহ লিস্টেড হয়েছে, তাই ফোনটি শীঘ্রই চীন এবং গ্লোবাল বাজারে লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই 5G মডেলের সম্প্রতি লিস্টিং সম্পর্কে।

Redmi 13 5G এর গুগল প্লে কনসোল লিস্টিং

  • গুগল প্লে কনসোলে রেডমি নতুন 5G স্মার্টফোনটি 2406ERN9CC মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে।
  • সম্প্রতি লিস্টিঙে এই ফোনের মডেল নাম্বারের লাস্টে C রয়েছে, তাই ফোনটি প্রথমে চীনে লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে।
  • এই লিস্টিঙে Redmi 13 5G স্মার্টফোনের মডেল নাম্বারটির শুরু 2406 হয়েছে বলে, ফোনটি এই মাসে বাজারে পেশ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
  • লিস্টিং অনুযায়ী এই আপকামিং ফোনে QTI SM4450 মডেল নাম্বার সহ চিপসেট দেওয়া হতে পারে। এই মডেল নাম্বার অনুযায়ী এতে স্ন্যাপড্রাগন 4 জেন 2 দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনে 2.2গীগাহার্টজ স্পীড এবং গ্রাফিক্সের জন্য অ্যাড্রিনো 613 জিপিইউ দেওয়া হতে পারে।
  • গুগল প্লে কনসোল অনুযায়ী এই ফোনে 1080 x 2460 পিক্সেল রেজোলিউশন এবং 440 পিক্সেল ডেনসিটি সহ ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনে 6GB RAM দেওয়া হবে বলে জানানো হয়েছে।
  • Redmi 13 5G স্মার্টফোনে অ্যান্ড্রয়েড 14 এবং হাইপার ওএস সহ লঞ্চ করা হতে পারে।

Redmi 13 5G এর ডিজাইন (গুগল প্লে কনসোল লিস্টিং)

  • গুগল প্লে কনসোল লিস্টিঙের মাধ্যমে একটি ফ্রন্ট ইমেজ প্রকাশ্যে এসেছে।
  • উপরোক্ত ইমেজ অনুযায়ী এই ফোনটি পাঞ্চ-হল ডিজাইন সহ পেশ করা হতে পারে।
  • এই ফোনের ডানদিকে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন রয়েছে।
  • কোম্পানির পক্ষ থেকে এই ফোনের ব্যাক প্যানেল সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। বর্তমানে কোম্পানির এই ফোন লঞ্চ সম্পর্কে পরবর্তী ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

The post শীঘ্রই লঞ্চ হতে পারে Redmi 13 5G, গুগল প্লে কনসোলে হল লিস্টেড first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/redmi-13-5g-google-play-console-listing-specifications-details-in-bengali/feed/ 0
3C সার্টিফিকেশন সাইটে দেখা গেল Redmi 13 5G, থাকবে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট https://www.91mobiles.com/bengali/redmi-13-5g-spotted-on-3c-certification-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/redmi-13-5g-spotted-on-3c-certification-know-details-in-bengali/#respond Wed, 24 Apr 2024 17:07:23 +0000 https://www.91mobiles.com/bengali/?p=48800 লিক হল Redmi 13 5G ফোনের স্পেসিফিকেশন

The post 3C সার্টিফিকেশন সাইটে দেখা গেল Redmi 13 5G, থাকবে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট first appeared on 91Mobiles Bengali.

]]>
Xiaomi শীঘ্রই তাদের Redmi 13 5G স্মার্টফোন পেশ করতে পারে। কিছুদিন আগে Redmi 13 5G ফোনটি সম্পর্কে প্রকাশ্যে আসা রিপোর্ট অনুযায়ী এই ফোনের কোডনেম “breeze“ হবে বলে জানানো হয়েছে। এই ফোনের 2406ERN9CI, 2406ERN9CC এবং 24066PC95 মডেল নাম্বার প্রকাশ্যে এসেছে। এর মধ্যেই একটি ভারতীয় মডেল হবে বলে জানানো হয়েছে। MSP রিপোর্ট অনুযায়ী Redmi 13 5G ফোনটি 3C সার্টিফিকেশন সাইটে দেখা গেছে।

Redmi 13 5G এর 3C সার্টিফিকেশন ডিটেইলস

3C সার্টিফিকেশন সাইটে Redmi 13 5G ফোনটি 2406ERN9CC মডেল নাম্বার সহ দেখা গেছে। 3C সার্টিফিকেশন সাইট অনুযায়ী Xiaomi স্মার্টফোনে 33W ওয়্যার ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হবে। লিস্টিং অনুযায়ী Xiaomi তাদের MDY-16-ED মডেল নাম্বার অ্যাডাপ্টর সহ ডিভাইস টেস্টিং চলছে।

5V ও 3A আউটপুট এবং 3.6 থেকে 11V ও 3A মডেল নাম্বার সহ এই অ্যাডাপ্টরের টেস্টিং করা হয়েছে। সার্টিফিকেশন থেকে কনফার্ম হয়েছে Xiaomi স্মার্টফোন 5G কানেক্টিভিটি সহ লঞ্চ করা হবে। এছাড়া 3সি সার্টিফিকেশন সাইটে ফোনটির ইন্য কোনো স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়নি।

সম্প্রতি একটি টিপস্টার Weibo মাধ্যমে জানিয়েছে Xiaomi breeze কোডনেম এবং N19 ইন্টারনাল মডেল নাম্বার সহ স্মার্টফোন লঞ্চ করবে। লিক অনুযায়ী জানা গেছে Xiaomi Qualcomm Snapdragon 4 জেন 2 SoC সহ স্মার্টফোন পেশ করবে। টিপস্টারের বক্তব্য অনুযায়ী এই ফোনে 5,000mAh বড়ো ব্যাটারি দেওয়া হবে।

Redmi 13 5G এর স্পেসিফিকেশন (লিক)

  • ডিসপ্লে: Redmi 13 5G ফোনে 6.7 ইঞ্চির ফুলএচডি + ডিসপ্লে সহ লঞ্চ করা হবে। এই ফোনে এলসিডি ডিসপ্লে সহ 90হার্টজ রিফ্রেশ রেট দেওয়া হবে বলে আসা করা হচ্ছে।
  • প্রসেসর: আপকামিং Redmi ফোনে Android 14 এবং হাইপারওএস সহ লঞ্চ করা হতে পারে। প্রসেসিঙের জন্য এই ফোনে Qualcomm Snapdragon 4 জেন 2 অক্টাকোর প্রসেসর দেওয়া হতে পারে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Poco M7 Pro 5G (Redmi 13 5G) ভারতে 50 মেগাপিক্সেল ডুয়াল রেয়ার ক্যামেরা সহ লঞ্চ করা হতে পারে। এই ফোনের ফ্রন্ট প্যানেলে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা জহ করা হতে পারে।
  • ব্যাটারি: Poco M7 Pro 5G (Redmi 13 5G) ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 6,000এমএএচ ব্যাটারি এবং দ্রুত চার্জ করার জন্যও 18ওয়াট ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হবে বলে আসা করা হচ্ছে।

Redmi 13 5G এর দাম (লিক)

সম্প্রতি প্রকাশ্যে আসা লিক অনুযায়ী জানা গেছে Redmi 13 5G ফোনটি বাজারে উপস্থিত Redmi 12 5G ফোনের মতোই। এই দুটি ফোনের স্পেসিফিকেশন একইরকম এবং Redmi 13 5G দামও এই রেঞ্জেই হতে চলেছে। এই Redmi 13 5G দাম 11 হাজার টাকার কমে রাখা হবে।

The post 3C সার্টিফিকেশন সাইটে দেখা গেল Redmi 13 5G, থাকবে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/redmi-13-5g-spotted-on-3c-certification-know-details-in-bengali/feed/ 0