Redmi A1 Plus - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Mon, 26 Sep 2022 17:00:55 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 শীঘ্রই লঞ্চ হতে চলেছে Redmi A1 Plus স্মার্টফোন, দাম হবে বাজেটের মধ্যেই https://www.91mobiles.com/bengali/redmi-a1-plus-details-with-price-and-leaked-specifications-in-bengali/ https://www.91mobiles.com/bengali/redmi-a1-plus-details-with-price-and-leaked-specifications-in-bengali/#respond Mon, 26 Sep 2022 17:00:55 +0000 https://www.91mobiles.com/bengali/?p=32172 লিক হল Redmi A1+

The post শীঘ্রই লঞ্চ হতে চলেছে Redmi A1 Plus স্মার্টফোন, দাম হবে বাজেটের মধ্যেই first appeared on 91Mobiles Bengali.

]]>
কিছু দিন আগে Xiaomi ভারতে 6,499 টাকা দামের Redmi A1 স্মার্টফোনটি লঞ্চ করেছিল। লো বাজেটের এই ফোনটিতে MTK Helio G22 চিপসেট এবং 5,000mAh Battery এর মতো উল্লেখযোগ্য ফিচার রয়েছে। ভারতের বাজারে সস্তা Redmi A1 ফোনটির সেল শুরু হওয়ার পর এবার কোম্পানি এই ফোনটির একটি অ্যাডভান্স ভার্সন Redmi A1+ লঞ্চের প্রস্ততি নিচ্ছে বলে খবর পাওয়া গেছে।

Redmi A1+ এর লঞ্চ রিপোর্ট

Redmi A1+ ফোনটি সম্পর্কে এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি কোনো তথ্য জানানো হয়নি, তবে ইতিমধ্যে বিভিন্ন সার্টিফিকেশন সাইটে এই ফোনটি স্পট করা হয়েছে। আবার একটি নতুন রিপোর্ট থেকে Redmi A1+ ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে। এই স্পেসিফিকেশন দেখে বোঝা যাচ্ছে কোম্পানির আগামী Redmi A1+ ফোনটি মূলত ভারতে লঞ্চ করা Redmi A1 ফোনটির অ্যাডভান্স ভার্সন হিসাবে পেশ করা হবে এবং এতে বেশ কিছু ফিচার আপগ্রেডও দেখা যাবে।

Redmi A1+ এর স্পেসিফিকেশন

রিপোর্ট অনুযায়ী এই আগামী ফোনে 20:9 আসপেক্ট রেশিওযুক্ত 1600 x 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.52 ইঞ্চির HD+ ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লেতে ওয়াটারড্রপ নচ থাকবে যা 120 হার্টস টাচ সাম্পেলিং রেট এবং 400 নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে। লিক অনুযায়ী আপকামিং Redmi A1+ ফোনটি black, light blue এবং light green কালার ভেরিয়েন্টে সেল করা হবে। এই ফোনে 3.5 এমএম হেডফোন জ্যাক এবং রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।

Redmi A1+ ফোনটি Android 12 অপারেটিং সিস্টেমের সঙ্গে মিডিয়াটেক হেলিও এ22 চিপসেট দেওয়া হবে বলে জানা গেছে। লিক অনুযায়ী এই ফোনে 2GB LPDDR4X RAM এর সঙ্গে 32GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হবে। এই ফোনে ডুয়েল সিম, VoWiFi, Bluetooth 5.0 এবং 2.4GHz WiFi থাকবে বলে জানা গেছে।

লিক থেকে জানা গেছে ফটোগ্রাফির জন্য Redmi A1+ ফোনটির ব্যাক প্যানেলে 8 মেগাপিক্সেলের একটি মাত্র রেয়ার ক্যামেরা সেন্সর থাকবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে। পাওয়ার ব্যাকআপের জন্য Redmi A1+ ফোনটিতে 10 ওয়াট চার্জিং সাপোর্টেড 5,000mAhব্যাটারি যোগ করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post শীঘ্রই লঞ্চ হতে চলেছে Redmi A1 Plus স্মার্টফোন, দাম হবে বাজেটের মধ্যেই first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/redmi-a1-plus-details-with-price-and-leaked-specifications-in-bengali/feed/ 0