Redmi K100 5G - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Wed, 02 Sep 2026 09:45:08 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 10000mAh ব্যাটারি সহ লঞ্চ হতে পারে Redmi K100 5G স্মার্টফোন, লিক হল ডিটেইলস https://www.91mobiles.com/bengali/redmi-k100-5g-phone-could-launch-with-10000mah-battery-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/redmi-k100-5g-phone-could-launch-with-10000mah-battery-know-details-in-bengali/#respond Wed, 02 Sep 2026 10:47:31 +0000 https://www.91mobiles.com/bengali/?p=82676 প্রকাশ্যে এল Redmi K100 5G ফোনের তথ্য

The post 10000mAh ব্যাটারি সহ লঞ্চ হতে পারে Redmi K100 5G স্মার্টফোন, লিক হল ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
সম্প্রতি চীনের বাজারে Redmi K100 Pro এবং Redmi K100 Pro Max ফোন দুটি লঞ্চ করা হয়েছিল। এবার কোম্পানি তাদের Redmi K100 ফোনটি লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত আপকামিং রেডমি ফোনের সম্পর্কে জানানো হয়নি, তবে লিকের মাধ্যমে Redmi K100 5G ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে।

Redmi K100 ফোনের স্পেসিফিকেশন

টিপস্টার ডিজিটাল চ্যাট ষ্টেশন Redmi K100 ফোনের তথ্য শেয়ার করেছেন। চীনের মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোতে পোস্ট করে জানিয়েছেন আপকামিং Redmi ফোনটি 10,000mAh battery সহ লঞ্চ করা হতে পারে। প্রকাশ্যে আসা তথ্য সত্য হলে ফোনটি সিরিজের সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন হতে চলেছে। আগের Redmi K100 Pro ফোনটিতে 8580mAh ব্যাটারি এবং Redmi K100 Pro Max ফোনে 9070mAh ব্যাটারি দেওয়া হয়েছিল।

জানিয়ে রাখি কোম্পানির Redmi K100 Pro এবং K100 Pro Max স্মার্টফোনটিতে 100W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। উভয় ফোনেই 50W wireless চার্জিং ফিচার এবং 27W wired reverse ও 22.5W wireless reverse সাপোর্ট করে। আপকামিং Redmi K100 5G ফোনটি একই চার্জিং ফিচার সহ পেশ করা হবে বলে আশা করা হচ্ছে।

লিক অনুযায়ী Redmi K100 5G ফোনটি 185Hz রিফ্রেশ রেট সাপোর্টেড AMOLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন সহ পেশ করা হতে পারে। ফোনটিতে 6.8-ইঞ্চির বা 6.9 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফ্ল্যাট স্ক্রিন আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হতে পারে।

লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Redmi K100 5G ফোনটিতে সিরিজের প্রো মডেলের মতো JBL স্পিকার দেওয়া হতে পারে। এটি রেয়ার ক্যামেরা মডিউলের সঙ্গে রাখা হবে। জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP68 রেটিং যোগ করা হতে পারে। বর্তমানে আপকামিং Redmi K100 5G ফোনের সংক্রান্ত তথ্য জানার জন্য কোম্পানির পরবর্তী ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

জানিয়ে রাখি চীনে Redmi K100 Pro Max স্মার্টফোনটিতে 4.61GHz ক্লক স্পীডযুক্ত কোয়ালকমের Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হয়েছে। অন্যদিকে Redmi K100 Pro ফোনে Snapdragon 8 Elite Gen 5 V প্রসেসর রয়েছে। এটি স্ট্যান্ডার্ড স্ন্যাপড্রাগন এলিট জেন 5 প্রসেসরের কাস্টোমাইজ ভার্সন এবং 4.6GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। উভয় ফোনেই LPDDR5X Ultra RAM যোগ করা হয়েছে।

The post 10000mAh ব্যাটারি সহ লঞ্চ হতে পারে Redmi K100 5G স্মার্টফোন, লিক হল ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/redmi-k100-5g-phone-could-launch-with-10000mah-battery-know-details-in-bengali/feed/ 0