Redmi Note 12 Pro 4G - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 04 Apr 2023 10:10:17 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 108MP ক্যামেরা এবং 8GB RAM সহ ইন্দোনেশিয়ায় লঞ্চ হয়েছে Redmi Note 12 Pro 4G স্মার্টফোন, জেনে নিন দাম https://www.91mobiles.com/bengali/108mp-camera-8gb-ram-phone-redmi-note-12-pro-4g-launch-in-indonesia-check-price-and-specifications-in-bengali/ https://www.91mobiles.com/bengali/108mp-camera-8gb-ram-phone-redmi-note-12-pro-4g-launch-in-indonesia-check-price-and-specifications-in-bengali/#respond Tue, 04 Apr 2023 10:07:35 +0000 https://www.91mobiles.com/bengali/?p=38578 মে মাসে ইন্দোনেশিয়ার লোকাল মার্কেটে সেলের জন্য পাওয়া যেতে পারে Redmi Note 12 Pro স্মার্টফোন

The post 108MP ক্যামেরা এবং 8GB RAM সহ ইন্দোনেশিয়ায় লঞ্চ হয়েছে Redmi Note 12 Pro 4G স্মার্টফোন, জেনে নিন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • Redmi Note 12 Pro 4G স্মার্টফোনে Snapdragon 732G প্রসেসর রয়েছে।
  • এই ফোনটিতে 120Hz রিফ্রেশরেট সহ একটি AMOLED ডিসপ্লে রয়েছে।
  • এই ডিভাইসটিতে Dolby Atmos এবং Dolby Vision সাপোর্ট রয়েছে।

Xiaomi তাদের Redmi Note 12 সিরিজে একটি নতুন ফোন পেশ করেছে। ইন্দোনেশিয়ায় লঞ্চ হয়েছে Redmi Note 12 Pro 4G স্মার্টফোন। এই ফোনটি ছাড়াও কোম্পানি Redmi Note 12 এবং Redmi Note 12 Pro 5G স্মার্টফোন দুটিও লঞ্চে করেছে। Redmi Note 12 Pro 4G ফোনে 108-মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, Snapdragon 732G প্রসেসর এবং 120Hz রিফ্রেশরেট সহ একটি AMOLED ডিসপ্লে রয়েছে।  আরও পড়ুন: ভারতে শীঘ্রই লঞ্চ হবে Vivo T2 5G সিরিজ, ফ্লিপকার্টে হবে সেল

Redmi Note 12 Pro স্মার্টফোনের দাম

ইন্দোনেশিয়ায় Redmi Note 12 Pro স্মার্টফোনটি লঞ্চ হলেও এখনও পর্যন্ত এর দাম বা প্রাপ্যতা সম্পর্কে কোন তথ্য সামনে আসেনি। রিপোর্ট অনুযায়ী ফোনটি মে মাসে লোকাল মার্কেটে সেলের জন্য পাওয়া যেতে পারে।

Redmi Note 12 Pro 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন

  1. ডিসপ্লে: Redmi Note 12 Pro 4G স্মার্টফোনে পাঞ্চ হোল 6.67-ইঞ্চি AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের স্ক্রিনটি Full HD + 1080 x2400 পিক্সেল রেজলিউশন এবং 120Hz রিফ্রেশরেট সাপোর্ট করে। Redmi Note 12 সিরিজের অন্যান্য ফোনেও একই ধরনের স্ক্রিন দেখা গেছে।
  2. প্রসেসর, RAM এবং স্টোরেজ: এই ফোনে Snapdragon 732G চিপসেট রয়েছে। এছাড়াও এই ফোনটি SoC 8 GB RAM এবং 256 GB স্টোরেজ সাপোর্ট করে। এই ডিভাইসে অতিরিক্ত স্টোরেজের জন্য একটি মাইক্রোএসডি কার্ড স্লটও দেওয়া হয়েছে।
  3. ক্যামেরা: ফটোগ্রাফির জন্য, Redmi Note 12 Pro স্মার্টফোনের ব্যাক প্যানেলে একটি 108-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 8-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স, 5-মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2-মেগাপিক্সেল ডেপথ সেন্সর রয়েছে। এছাড়াও এই ফোনটি 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। এই ফোনের ফ্রন্টে একটি 16-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।
  4. ব্যাটারি এবং OS: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে একটি 5,000mAh ব্যাটারি রয়েছে যা 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ডিভাইসটি ডুয়াল সিম, 4G VoLTE, Wi-Fi 802.11ac, ব্লুটুথ 5.1, GPS, NFC, IR ব্লাস্টার, সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, Dolby Atmos-চালিত স্টেরিও স্পিকার এবং 3.5 mm অডিও জ্যাক সাপোর্ট করে। এই স্মার্টফোনটি MIUI 13-বেসড Android 12 OS এ রান করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 108MP ক্যামেরা এবং 8GB RAM সহ ইন্দোনেশিয়ায় লঞ্চ হয়েছে Redmi Note 12 Pro 4G স্মার্টফোন, জেনে নিন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/108mp-camera-8gb-ram-phone-redmi-note-12-pro-4g-launch-in-indonesia-check-price-and-specifications-in-bengali/feed/ 0
5 জানুয়ারী লঞ্চ হবে Redmi Note সিরিজের তিনটি স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন  https://www.91mobiles.com/bengali/redmi-note-12-5g-india-launch-on-5-january-2023-with-pro-and-pro-plus-phone-check-all-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/redmi-note-12-5g-india-launch-on-5-january-2023-with-pro-and-pro-plus-phone-check-all-details-in-bengali/#respond Wed, 28 Dec 2022 06:00:22 +0000 https://www.91mobiles.com/bengali/?p=35272 Redmi Note 12 5G, Note 12 Pro 5G এবং Note 12 Pro+ 5G এই তিনটি স্মার্টফোনেই 5G কানেক্টিভিটি থাকবে

The post 5 জানুয়ারী লঞ্চ হবে Redmi Note সিরিজের তিনটি স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন  first appeared on 91Mobiles Bengali.

]]>
Xiaomi সবসময় খবরের শিরোনামে থাকতে ভালোবাসে।গত দুই সপ্তাহ ধরে ভারতীয় মোবাইল মার্কেটে শুধু Redmi নিয়েই আলোচনা হচ্ছে। কোম্পানি আগেই জানিয়েছিল যে 5 জানুয়ারী 2023-এ ভারতে Redmi Note 12 Pro+ 5G ফোন লঞ্চ হবে। তার কিছু দিন পরে কোম্পানি Redmi Note 12 Pro 5G লঞ্চের তারিখও উন্মোচন করেছে।সম্প্রতি কোম্পানি জানিয়েছে যে এই দুটি মডেলের সাথে, 5 জানুয়ারি ভারতে Redmi Note 12 5G ও লঞ্চ করা হবে। আরও পড়ুন: 2022 সালে লঞ্চ হওয়া 5টি সেরা ইলেকট্রিক স্কুটার, দেখে নিন তালিকা 

Redmi Note 12 series India Launch

Redmi Note 12 সিরিজটি ভারতে লঞ্চ সংক্রান্ত প্রেস রিলিজ পাঠানোর সময় Xiaomi ইন্ডিয়া স্পষ্ট করে দিয়েছে যে কোম্পানি ভারতীয় মার্কেটে তিনটি নতুন মোবাইল ফোন লঞ্চ করতে চলেছে। এই তিনটি স্মার্টফোনই Redmi Note 12 সিরিজের অধীনে লঞ্চ করা হবে যা ভারতে 5 জানুয়ারী, 2023-এ লঞ্চ হবে৷ এই তিনটি স্মার্টফোন Redmi Note 12 5G, Note 12 Pro 5G এবং Note 12 Pro+ 5G নামে লঞ্চ হবে। নাম থেকেই স্পষ্ট যে তিনটি Redmi ফোনেই 5G কানেক্টিভিটি থাকবে, যা বিভিন্ন বাজেটের সেগমেন্টে সেলের জন্য উপলব্ধ হবে।

Redmi Note 12 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন

  • 6.67″ FHD+ 120Hz ডিসপ্লে
  • 48MP+2MP রেয়ার ক্যামেরা
  • Qualcomm Snapdragon 4 Gen 1
  • 33W 5,000mAh ব্যাটারি

চীনে Redmi Note 12 স্মার্টফোনটি 2400 x 1080 পিক্সেল রেজলিউশন এবং একটি 6.67-ইঞ্চি FullHD + পাঞ্চ-হোল ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে, যা 120Hz রিফ্রেশরেট এবং 240Hz টাচ স্যাম্পলিং রেটে কাজ করে। এই স্মার্টফোনটি Android 12 ভিত্তিক MIUI 13 সহ Qualcomm Snapdragon 4 Gen 1 চিপসেটে চলে। Redmi Note 12 স্মার্টফোনটিতে 8GB পর্যন্ত RAM মেমরি এবং 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে। আরও পড়ুন: ফ্ল্যাগশিপের সংজ্ঞা পালটে দেবে OnePlus 11 স্মার্টফোন, জেনে নিন সম্পূর্ণ স্পেসিফিকেশন 

ফটোগ্রাফির জন্য Redmi Note 12 5G ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সাপোর্ট করে যার মধ্যে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর রয়েছে। এই ফোনটি সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে।এছাড়াও এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়াল সিম, 3.5 mm জ্যাক এবং আইআর ব্লাস্টার দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000mAh ব্যাটারি রয়েছে যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ফোনটি চীনে 1199 ইউয়ানে লঞ্চ করা হয়েছে, যার দাম ভারতীয় মূল্যে প্রায় 13,500 টাকা। ভারতেও এই ফোনটি একই বাজেটে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।

Redmi Note 12 Pro 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন

  • 6.67″ FHD+ OLED ডিসপ্লে
  • 50MP + 8MP + 2MP রেয়ার ক্যামেরা
  • MediaTek Dimensity 1080
  • 67W 5,000mAh ব্যাটারি

চীনে Redmi Note 12 Pro 5G ফোনটি 2400 X 1080 পিক্সেল রেজলিউশন এবং একটি 6.67-ইঞ্চি FullHD + ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে, যা OLED প্যানেলে তৈরি এবং 120Hz রিফ্রেশরেট এবং 240Hz টাচ স্যাম্পলিং রেটে কাজ করে। প্রসেসিং এর জন্য, এই ফোনে MediaTek Dimensity 1080 চিপসেট দেওয়া হয়েছে, যা Mali G68 GPU-এর সাথে একসাথে কাজ করে। চীনে এই ফোনটি 12GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ সহ পেশ করা হয়েছে। আরও পড়ুন: অফারে 13,000 টাকা কম দামে পেয়ে যাবেন দুর্দান্ত ডিজাইনের Nothing Phone (1), জেনে নিন অফার ডিটেইলস 

Redmi Note 12 5G ফোনটি ভারতে 5 জানুয়ারী 2023-এ Pro এবং Pro Plus ফোনের সাথে লঞ্চ হবে। এই স্মার্টফোনটিতে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সাপোর্ট রয়েছে। এর ব্যাক প্যানেলে F/1.88 অ্যাপারচার সহ 50MP Sony IMX766 প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে যা 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্সের সাথে কাজ করে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই স্মার্টফোনটি 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য, এই ফোনে একটি 5,000mAh ব্যাটারি রয়েছে যা 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Redmi Note 12 Pro+ 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন

  • 6.67″ FHD+ OLED ডিসপ্লে
  • 200MP + 8MP + 2MP রেয়ার ক্যামেরা
  • MediaTek Dimensity 1080
  • 120W 5,000mAh ব্যাটারি

Redmi Note 12 Pro Plus 5G ফোনটিতে একটি 6.67-ইঞ্চি FullHD + OLED ডিসপ্লে রয়েছে, যা 120Hz রিফ্রেশরেট এবং 240Hz টাচ স্যাম্পলিং রেটে কাজ করে। এই স্মার্টফোনটি 12GB পর্যন্ত RAM মেমরি এবং 256GB ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে। প্রসেসিং এর জন্য এই ফোনেও Pro মডেলের মতো MediaTek Dimensity 1080 চিপসেট থাকবে। গ্রাফিক্সের জন্য এই ফোনে Mali-G68 GPU দেওয়া হয়েছে। আরও পড়ুন: Oneplus, Realme এবং iQoo-কে টক্কর দিতে শীঘ্রই লঞ্চ হবে Xiaomi Redmi K60, জেনে নিন স্পেসিফিকেশন 

এই ফোনের ক্যামেরা হল প্রধান USP। এই ফোনটি 200MP Samsung HPX রেয়ার সেন্সর সাপোর্ট করে যা F/1.65 অ্যাপারচারে কাজ করে। এটি একটি 7P লেন্স যা ALD লেপযুক্ত। এর সাথে ফোনের ব্যাক ক্যামেরা সেটআপে 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে। Redmi Note 12 Pro + 5G 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, এই রেডমি ফোনে একটি 5,000mAh ব্যাটারি রয়েছে, যা 120 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 5 জানুয়ারী লঞ্চ হবে Redmi Note সিরিজের তিনটি স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন  first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/redmi-note-12-5g-india-launch-on-5-january-2023-with-pro-and-pro-plus-phone-check-all-details-in-bengali/feed/ 0
শীঘ্রই লঞ্চ হতে পারে Redmi Note 12 Pro 4G স্মার্টফোন, জেনে নিন এই ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন   https://www.91mobiles.com/bengali/redmi-note-12-pro-4g-phone-launch-soon-listed-on-nbtc-might-come-as-redmi-note-11-pro-2023-read-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/redmi-note-12-pro-4g-phone-launch-soon-listed-on-nbtc-might-come-as-redmi-note-11-pro-2023-read-details-in-bengali/#respond Tue, 20 Dec 2022 08:12:52 +0000 https://www.91mobiles.com/bengali/?p=34944 Redmi Note 12 Pro 4G ফোনটি NBTC তে মডেল নম্বর 2209116AG সহ তালিকাভুক্ত হয়েছে

The post শীঘ্রই লঞ্চ হতে পারে Redmi Note 12 Pro 4G স্মার্টফোন, জেনে নিন এই ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন   first appeared on 91Mobiles Bengali.

]]>
Redmi Note 12 Pro 4G ফোনটি সম্প্রতি IMEI ডাটাবেসে দেখা গেছে। এই স্মার্টফোনটি NBTC সার্টিফিকেশন সাইটেও তালিকাভুক্ত হয়েছে। এই সার্টিফিকেশনগুলি সামনে আসার পরে, মনে করা হচ্ছে যে নতুন Redmi মোবাইল খুব শীঘ্রই মার্কেটে লঞ্চ হবে। Redmi Note 12 Pro ফোনটি একটি লো বাজেট স্মার্টফোন হতে পারে যা Qualcomm Snapdragon 732G চিপসেটে লঞ্চ করা যেতে পারে। এই পোস্টে আপনাদের এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: ভারতে BGMI ফ্যানরা কি 2.4 Beta আপডেট পাবেন? জেনে নিন বিস্তারিত

আরেক নাম Redmi Note 11 Pro 2023

Redmi Note 12 Pro 4G ফোনটি NBTC তে মডেল নম্বর 2209116AG সহ তালিকাভুক্ত হয়েছে। এটি থাইল্যান্ডের সার্টিফিকেশন সাইট যেখানে মোবাইল ফোনগুলি লঞ্চের আগেই সার্টিফাইড করা হয়েছে। Redmi Note 12 Pro 4G-এর তালিকা থেকে এটা স্পষ্ট যে এই ডিভাইসটি শীঘ্রই আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ হতে পারে। তবে এই তালিকায় ফোনটির নাম Redmi Note 11 Pro 2023 রাখা হয়েছে। এটা আপনারা ছবিতেও দেখতে পারেন।তাই মনে করা হচ্ছে যে মার্কেটে এই ফোনটি কোম্পানি Redmi Note 11 Pro 2023 নামেও পেশ করতে পারে।

Redmi Note 12 Pro 4G স্মার্টফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

Redmi Note 12 Pro 4G স্মার্টফোনটি 6.67 ইঞ্চি FullHD+ ডিসপ্লে সহ লঞ্চ হতে পারে। এই ফোনের স্ক্রিন AMOLED প্যানেলের হতে পারে যা 120Hz রিফ্রেশরেটে কাজ করবে। লিক রিপোর্ট অনুযায়ী এই মোবাইল ফোনটি Qualcomm Snapdragon 732G চিপসেটে লঞ্চ হতে পারে। আরও পড়ুন: 9,299 টাকা দামে লঞ্চ হল Samsung Galaxy A04e স্মার্টফোন, পাওয়া যাবে 4GB RAM, 13MP Camera এবং 5,000mAh Battery

Redmi Note 12 Pro 4G স্মার্টফোনটি কিছু কিছু মার্কেটে Redmi Note 11 Pro 2023 নামেও লঞ্চ হতে পারে। লিক রিপোর্ট অনুসারে, এই স্মার্টফোনটিতে 8GB র‌্যাম মেমরি দেখা যাবে, যার সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে। এই ফোনে ভার্চুয়াল এক্সপেন্ডেবল র‍্যাম টেকনোলজিও থাকবে বলে জানা গেছে। Note 12 Pro 4G ফোনটি Android 13 বেসড MIUI 13 এ লঞ্চ করা যেতে পারে।

ফটোগ্রাফির জন্য Redmi Note 11 Pro স্মার্টফোনে অর্থাৎ Redmi Note 12 Pro 4G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হবে, যেখানে একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকতে পারে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে একটি 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও দেওয়া যেতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য, Redmi Note 12 Pro 4G ফোনে একটি 5,020 mAhব্যাটারি দেখা যাবে যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আরও পড়ুন: এবার হবে আসল খেলা! শীঘ্রই লঞ্চ হবে লো বাজেট Electric Motorcycle, ফুল চার্জে পাবেন 135KM রেঞ্জ  

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post শীঘ্রই লঞ্চ হতে পারে Redmi Note 12 Pro 4G স্মার্টফোন, জেনে নিন এই ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন   first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/redmi-note-12-pro-4g-phone-launch-soon-listed-on-nbtc-might-come-as-redmi-note-11-pro-2023-read-details-in-bengali/feed/ 0