Redmi Note 12 Pro Plus - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 23 Mar 2023 16:48:50 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 30 মার্চ ভারতে আসছে Redmi Note 12 4G, পাওয়া যাবে 50MP ক্যামেরা এবং 11GB RAM https://www.91mobiles.com/bengali/redmi-note-12-india-launch-date-march-30-company-confirm-check-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/redmi-note-12-india-launch-date-march-30-company-confirm-check-details-in-bengali/#respond Thu, 23 Mar 2023 18:43:42 +0000 https://www.91mobiles.com/bengali/?p=38086 30 মার্চ লঞ্চ হবে Redmi Note 12 4G

The post 30 মার্চ ভারতে আসছে Redmi Note 12 4G, পাওয়া যাবে 50MP ক্যামেরা এবং 11GB RAM first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • ভারতে 30 মার্চ লঞ্চ হবে Redmi Note 12।
  • এতে 50MP ক্যামেরা এবং 11GB RAM থাকবে।
  • শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোনটি সেল করা হবে।

এই বছর জানুয়ারি মাসে Xiaomi ভারতীয় মার্কেটে তাদের Redmi Note 12 সিরিজ পেশ করেছিল। লঞ্চের সময় কোম্পানির পক্ষ থেকে এই সিরিজে Redmi Note 12 5G, Redmi Note 12 Pro 5G এবং Redmi Note 12 Pro+ 5G ফোনগুলি বাজারে আনা হয়েছিল। এবার কোম্পানি ভারতে Note 12 series এর নতুন ফোন হিসাবে Redmi Note 12 4G লঞ্চের প্রস্ততি নিচ্ছে এবং ফোনটির লঞ্চ ডেট সম্পর্কেও অফিসিয়াল ঘোষণা করে দেওয়া হয়েছে। এছাড়া শাওমির ওয়েবসাইটে বেশ কিছু স্পেসিফিকেশনসহ ফোনটি লিস্টেড করে দেওয়া হয়েছে। আরও পড়ুন: 15 হাজার টাকার চেয়েও কম দামে পাওয়া যাবে iQOO Z6 5G স্মার্টফোন, কোম্পানির পক্ষ থেকে করা হল দারুণ প্রাইস কাট

30 মার্চ আসতে চলেছে Redmi Note 12 4G

কোম্পানির অফিসিয়াল ঘোষণা অনুযায়ী ভারতের বাজারে 30 মার্চ Redmi Note 12 4G ফোনটি পেশ করা হবে। শাওমি এই আপকামিং ফোনটির অফিসিয়াল লঞ্চ সম্পর্কে তাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে টিজ করা শুরু করেছে। এই লঞ্চ টিজারের মাধ্যমে ফোনটির সম্পূর্ণ লুক প্রকাশ্যে এসে গেছে। এছাড়াও কোম্পানি Redmi Note 12 ফোনটি সম্পর্কে একটি মাইক্রো সাইট তাদের ওয়েবসাইটে লাইভ করে দিয়েছে, এখান থেকে ফোনটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে।

Redmi Note 12 এর স্পেসিফিকেশন এবং ফিচার (অফিসিয়াল)

আপকামিং Redmi Note 12 ফোনটিতে পাঞ্চ হোল কাটআউটযুক্ত 120Hz এমোলেড ডিসপ্লে থাকবে। এই ফোনে ফুল এইচডি+ রেজলিউশন থাকতে পারে। এতে অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 প্রসেসর দেওয়া হবে। এই ফোনে ভার্চুয়াল RAM সহ 11GB RAM পাওয়া যাবে। Redmi Note 12 এর ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশের সঙ্গে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। কোম্পানি জানিয়ে দিয়েছে ফোনটিতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর থাকবে। তবে এখনও পর্যন্ত বাকি দুটি সেন্সর সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। আরও পড়ুন: শুরু হল 11 5G ব্যান্ড সাপোর্টেড Samsung Galaxy A54 এবং A34 এর সেল, জেনে নিন দাম, অফার এবং ফিচার

পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হবে। এই ফোনে চার্জিং এবং ডেটা ট্রান্সফারের জন্য টাইপ সি পোর্ট থাকবে বলে মনে করা হচ্ছে। সিকিউরিটি ফিচার হিসাবে ফোনটির সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড পাওয়ার বাটন দেওয়া হবে। এছাড়াও এই ফোনে 3.5 এমএম অডিও জ্যাক এবং আইআর ব্লাস্টার দেখা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 30 মার্চ ভারতে আসছে Redmi Note 12 4G, পাওয়া যাবে 50MP ক্যামেরা এবং 11GB RAM first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/redmi-note-12-india-launch-date-march-30-company-confirm-check-details-in-bengali/feed/ 0
200MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হল Redmi Note 12 Pro এবং Note 12 Pro Plus https://www.91mobiles.com/bengali/200mp-camera-5000mah-battery-phone-redmi-note-12-pro-plus-launched-price-specifications-in-bengali/ https://www.91mobiles.com/bengali/200mp-camera-5000mah-battery-phone-redmi-note-12-pro-plus-launched-price-specifications-in-bengali/#respond Thu, 27 Oct 2022 04:59:25 +0000 https://www.91mobiles.com/bengali/?p=33552 Redmi Note 12 Pro ফোনটি চারটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে

The post 200MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হল Redmi Note 12 Pro এবং Note 12 Pro Plus first appeared on 91Mobiles Bengali.

]]>
টেক মার্কেটে নিজেদের আধিপত্য বজায় রেখে, স্মার্টফোন নির্মানকারী কোম্পানি Redmi আজ তাদের দেশীয় মার্কেট চীনে Redmi Note 12 সিরিজ লঞ্চ করেছে। এই সিরিজের মধ্যে কোম্পানি Redmi Note 12 Explorer Edition, Redmi Note 12 Pro এবং Redmi Note 12 Pro + ফোনগুলি পেশ করেছে। Redmi Note 12, 12 Pro এবং Note 12 Pro + স্মার্টফোন দুটির ফিচার এবং স্পেসিফিকেশনগুলি প্রায় একই রকম। এই দুটি ফোনের বিশেষত্বের কথা বললে, এই দুটি ফোনে AMOLED ডিসপ্লে, 120Hz রিফ্রেশরেট, MIUI 13 কাস্টম স্কিন এবং 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই পোস্টে আমি আপনাদের Redmi Note 12 Pro এবং Redmi Note 12 Pro Plus ফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানাবো। আরও পড়ুন: ফের অগ্নিকাণ্ড ইলেকট্রিক স্কুটারে! চলন্ত স্কুটার থেকে লাফ দিয়ে নিজের প্রাণ বাঁচালেন ডেলিভারি বয়

Redmi Note 12 Pro এবং Note 12 Pro+ এর দাম

Redmi Note 12 Pro ফোনটিকে চারটি RAM এবং স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ফোনটির 6GB/128GB ভার্সনের দাম RMB 1,699 (প্রায় 19,380 টাকা), 8GB/128GB মডেলের দাম RMB 1,799 (প্রায় 20,500 টাকা), 8GB/256GB মডেলের দাম RMB 1,899 (প্রায় 20,500 টাকা)এবং 256GB মডেলের দাম RMB 2,099 (প্রায় Rs 23,900) টাকা।

অন্যদিকে, আমরা যদি Redmi Note 12 Pro+ এর দামের কথা বলি, তাহলে এর 8GB/256GB মডেলের দাম RMB 2099 (প্রায় 23,900 টাকা) এবং 12GB/256GB মডেলের দাম RMB 2299 (প্রায় 26,200 টাকা)। আরও পড়ুন: Vodafone Idea ইউজারদের জন্য বড় ধাক্কা, কোম্পানি গোপনে বন্ধ করে দিল এইসব প্ল্যানগুলি

Redmi Note 12 Pro এবং Note 12 Pro+ এর স্পেসিফিকেশন

Redmi Note 12 Pro এবং Note 12 Pro+-এর স্পেসিফিকেশন সম্পর্কে কথা বললে এই দুটি ফোনেই 6.67-ইঞ্চি FHD + OLED ডিসপ্লে রয়েছে, যার স্ক্রিন রেজলিউশন 2400 X 1080 পিক্সেল, 20: 9 অ্যাসপেক্ট রেশিও, 120Hz রিফ্রেশরেট, 240Hz সেখানে টাচ স্যাম্পলিং রেট রয়েছে। এছাড়াও এই ফোনে Dolby ভিশন, HDR10+ এবং 900নিটস ব্রাইটনেস রয়েছে। এছাড়াও এই ফোনে MediaTek Dimensity 1080 SoC দেওয়া হয়েছে এবং গ্রাফিক্সের জন্য Mali-G68 GPU রয়েছে।

Redmi Note 12 Pro ফোনটি চারটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, যার মধ্যে আছে 6GB/128GB, 8GB/128GB, 8GB/256GB এবং 12GB/256GB স্টোরেজ। এছাড়াও কোম্পানি Note 12 Pro + স্মার্টফোনটি দুটি ভেরিয়েন্টে 8GB / 256GB এবং 12GB / 256GB মডেলে চালু হয়েছে। আরও পড়ুন: গুগলের উপর জরিমানা আরোপ ভারত সরকারের, দিতে হবে 2273 কোটি টাকা! জেনে নিন কারণ

দুটি ফোনের ক্যামেরাই আলাদা

ক্যামেরার কথা বলতে গেলে Redmi Note 12 Pro ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এই সেন্সর সেটআপে 50MP Sony IMX766 প্রাইমারি ক্যামেরা 6P লেন্স, OIS, 8MP UW লেন্স এবং f/1.88 অ্যাপারচার সহ 2MP ম্যাক্রো ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে একটি 16MP ক্যামেরা রয়েছে।

অন্যদিকে, Redmi Note 12 Pro+ ফোনে একটি ট্রিপল ক্যামেরা সেটআপও রয়েছে। ফোনের ব্যাক প্যানেলে f/1.65 অ্যাপারচার, 7P লেন্স, এবং OIS সহ একটি 200MP Samsung HPX প্রাইমারি সেন্সর রয়েছে। এছাড়াও এই ডিভাইসটিতে একটি 8MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল সেকেন্ডারি লেন্স এবং একটি 2MP ম্যাক্রো ক্যামেরা রয়েছে। সেলফির জন্য এই ফোনটির সামনে একটি 16-মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। আরও পড়ুন: জেনে নিন PUBG Mobile Lite Apk এবং OBB ফাইলের লেটেস্ট লিঙ্ক এবং ডিটেইল

ব্যাটারি এবং কানেক্টিভিটি

কানেক্টিভিটি ফিচারের মধ্যে এই ফোনে 5G, 4G LTE, Wi-Fi 6, Bluetooth 5.0, NFC, GPS এবং USB Type-C পোর্ট চার্জিং রয়েছে। Redmi Note 12 Pro তে 5000mAh ব্যাটারি রয়েছে যা 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। Note 12 Pro+ স্মার্টফোনে 5000 mAh ব্যাটারি এবং 120W ফাস্ট চার্জিং রয়েছে। এছাড়া সিকিউরিটির জন্য এই ফোনে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, স্টেরিও স্পিকার, এক্স-অ্যাক্সিস লিনিয়ার মোটর দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 200MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হল Redmi Note 12 Pro এবং Note 12 Pro Plus first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/200mp-camera-5000mah-battery-phone-redmi-note-12-pro-plus-launched-price-specifications-in-bengali/feed/ 0