Redmi Note 14 Pro+ 5G - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Mon, 09 Dec 2024 11:56:37 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ভারতে লঞ্চ হল Redmi Note 14 Pro+ 5G, পাওয়া যাবে 6200mAh Battery এবং 12GB RAM এর ক্ষমতা https://www.91mobiles.com/bengali/redmi-note-14-pro-plus-launched-in-india-know-price-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/redmi-note-14-pro-plus-launched-in-india-know-price-specifications-details-in-bengali/#respond Mon, 09 Dec 2024 11:56:37 +0000 https://www.91mobiles.com/bengali/?p=59133 ভারতে লঞ্চ হল Redmi Note 14 Pro+

The post ভারতে লঞ্চ হল Redmi Note 14 Pro+ 5G, পাওয়া যাবে 6200mAh Battery এবং 12GB RAM এর ক্ষমতা first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতে Redmi Note 14 সিরিজ লঞ্চ হয়ে গেছে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের অধীনে Redmi Note 14, Note 14 Pro এবং Note 14 Pro Plus স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। এই সবকটি ফোনেই শক্তিশালী স্পেসিফিকেশন ও অ্যাডভান্স ফিচারের পাশাপাশি AI যোগ করা হয়েছে। এই পোস্টে সিরিজের সবচেয়ে বড় মডেল Redmi Note 14 Pro+ 5G ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করা হল।

Redmi Note 14 Pro+ ফোনের দাম

  • 8GB RAM + 128GB Storage – ₹30,999
  • 8GB RAM + 256GB Storage – ₹32,999
  • 12GB RAM + 512GB Storage – ₹35,999

ভারতে মিড বাজেট Redmi Note 14 Pro+ ফোনটি তিনটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ফোনের 8GB RAM এর সঙ্গে 128GB স্টোরেজ মডেল 30,999 টাকা এবং 256GB স্টোরেজ মডেল 32,999 টাকা দামে সেল করা হবে। এই ফোনের 12GB RAM + 512GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 35,999 টাকা। আগামী 13 ডিসেম্বর থেকে এই ফোনের সেল শুরু হবে। লঞ্চ অফার হিসাবে ফোনটি কেনার সময় ICICI এবং HDB ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 1000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে।

Redmi Note 14 Pro+ ফোনের ক্যামেরা

  • 50MP LYT800 OIS
  • 50MP Telephoto
  • 8MP ultra-wide
  • 20MP Selfie Camera

Redmi Note 14 Pro+ ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে এলইডি ফ্ল্যাশ সহ 1/1.55″ সেন্সর সাইজ এবং এফ/1.6 অ্যাপার্চারযুক্ত 50MP LYT800 OIS প্রাইমারি সেন্সর যোগ করা হয়েছে। এর সঙ্গে এই সেটআপে 1/2.76″ সেন্সর সাইজ, 2.5X optical zoom এবং এফ/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP টেলিফটো লেন্স রয়েছে।

এই ফোনটির ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে 1/1.14″ সাইজের এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। এই সেন্সর 15mm ফোকাল লেন্থ এবং 120 ডিগ্রী ফিল্ড অফ ভিউ সাপোর্ট করে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটিতে 20MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

Redmi Note 14 Pro+ ফোনের স্পেসিফিকেশন

  • 6.67″ 1.5K Curved AMOLED Screen
  • Qualcomm Snapdragon 7s Gen 3
  • 12GB RAM + 512GB Storage
  • 6,200mAh Battery
  • 90W HyperCharge

ডিসপ্লে

Redmi Note 14 Pro+ ফোনে 2712 x 1220 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। এই পাঞ্চ হোল ডিসপ্লে কার্ভ OLED প্যানেল দিয়ে তৈরি এবং 120Hz রিফ্রেশ রেট, 2160Hz টাচ স্যাম্পেলিং রেট, 3000nits ব্রাইটনেস, 447PPI পিক্সেল ডেনসিটি ও 1920Hz PWM ডিমিং সাপোর্ট করে। এই স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, Dolby Vision টেকনোলজি এবং গোরিলা গ্লাস ভিক্টাস 2 প্রোটেকশন যোগ করা হয়েছে।

পারফরমেন্স

Redmi Note 14 Pro+ 5G ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং Hyper OS সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি কোয়ালকম স্ন্যাপড্রাগন 7এস জেন 3 অক্টাকোর প্রসেসর রয়েছে। জানিয়ে রাখি এই অক্টাকোর প্রসেসরে 1.8GHz ক্লক স্পীডযুক্ত চারটি Cortex-A520 কোর, 2.4GHz ক্লক স্পীডযুক্ত তিনটি Cortex-A720 Kryo Gold কোর এবং 2.5GHz ক্লক স্পীডযুক্ত একটি Cortex-A720 Kryo Prime কোর দেওয়া হয়েছে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য Redmi Note 14 Pro+ 5G ফোনে 6,200mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই silicon carbon ব্যাটারিতে দীর্ঘমেয়াদী ব্যাটারি হেল্থ পাওয়া যায়। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 90W ফাস্ট চার্জিং টেকনোলজি রয়েছে।

অন্যান্য ফিচার

Redmi Note 14 Pro+ ফোনটিকে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য IP68 রেটিং দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলের মজবুতির জন্য এতে কর্নিং গোরিলা গ্লাস 7i এর লেয়ার যোগ করা হয়েছে। বেসিক কানেক্টিভিটি ফিচারের পাশাপাশি এতে IR blaster এবং NFC এর মতো অ্যাডভান্স ফিচার রয়েছে। জানিয়ে রাখি এই ফোনে 3 বছর ওএস এবং 4 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।

Redmi Note 14 Pro+ ফোনের এআই ফিচার

Redmi Note 14 Pro+ ফোনটি 20টিরও বেশি AI Features সহ একটি SuperAI স্মার্টফোন। ফটো তোলা থেকে শুরু করে ফটো ও ভিডিও এডিটিং, ট্রান্সলেশন, ইন্টারনেট সার্চ প্রভৃতি বিভিন্ন কাজ এআই এর সাহায্যে সহজেই করা যাবে। রেডমি তাদের ভার্চুয়াল এআই অ্যাসিস্ট্যান্টের নাম রেখেছে AiMi, এটি Apple এর siri এর মতো ইউজারদের সাহায্যে করবে। Redmi Note 14 Pro+ ফোনের কিছু বিশেষ এআই ফিচারের নাম হল:

  • AI Image Expansion
  • AI Erase Pro
  • AI Smart Clip
  • AI Cutout
  • AI Sky
  • AI Interpreter
  • AI Live Translation
  • AI Subtitles
  • In-built Gemini
  • Circle to Search

The post ভারতে লঞ্চ হল Redmi Note 14 Pro+ 5G, পাওয়া যাবে 6200mAh Battery এবং 12GB RAM এর ক্ষমতা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/redmi-note-14-pro-plus-launched-in-india-know-price-specifications-details-in-bengali/feed/ 0
লঞ্চের আগেই লিক হল Redmi Note 14 5G, Note 14 Pro 5G এবং 14 Pro+ 5G ফোনের দাম, জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/redmi-note-14-note-14-pro-and-note-14-pro-plus-mrp-in-india-leak-before-9-december-2024-launch-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/redmi-note-14-note-14-pro-and-note-14-pro-plus-mrp-in-india-leak-before-9-december-2024-launch-know-details-in-bengali/#respond Fri, 29 Nov 2024 08:48:20 +0000 https://www.91mobiles.com/bengali/?p=58660 9 ডিসেম্বর ভারতে লঞ্চ হবে Redmi Note 14 5G সিরিজ

The post লঞ্চের আগেই লিক হল Redmi Note 14 5G, Note 14 Pro 5G এবং 14 Pro+ 5G ফোনের দাম, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
শাওমি ফ্যানরা অধীর আগ্রহে 2024 সালের 9 ডিসেম্বরের জন্য অপেক্ষা করছেন। এই দিন ভারতে ‘Redmi Note 14 5G’ সিরিজ এবং এই সিরিজের অধীনে Redmi Note 14, Redmi Note 14 Pro এবং Redmi Note 14 Pro+ স্মার্টফোনগুলি ভারতে লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনের দাম জানানোর আগেই এর MRP ইন্টারনেটে লিক হয়ে গেছে। আপকামিং সিরিজের প্রি-বুকিং শুরু হওয়ার আগেই, সিরিজের তিনটি ফোনের সমস্ত ভেরিয়েন্টের এমআরপি প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং ফোনগুলির দামের ডিটেইলস সম্পর্কে।

Redmi Note 14 সিরিজের দাম (লিক MRP)

Redmi Note 14 5G এর দাম

  • 6GB RAM + 128GB স্টোরেজ – 21,999 টাকা
  • 8GB RAM + 128GB স্টোরেজ – 22,999 টাকা
  • 8GB RAM + 256GB স্টোরেজ – 24,999 টাকা

লিকের মাধ্যমে ফোনের তিনটি স্টোরেজ ভেরিয়েন্ট প্রকাশ্যে এসেছে। লিক অনুযায়ী Redmi Note 14 5G ফোনটি 6GB RAM এবং 8GB RAM ও 128GB এবং 256GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হবে। লিকের মাধ্যমে প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী ফোনের তিনটি ভেরিয়েন্টের দাম যথাক্রমে 21999 টাকা, 22999 টাকা এবং 24,999 টাকা রাখা হবে।

Redmi Note 14 Pro 5G এর দাম

  • 8GB RAM + 128GB স্টোরেজ – 28,999 টাকা
  • 8GB RAM + 256GB স্টোরেজ – 30,999 টাকা

লিক অনুযায়ী Redmi Note 14 Pro 5G ফোনটি 8GB RAM সহ 128GB এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। এই দুটি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 28999 টাকা এবং 30999 টাকা হবে বলে জানা গেছে।

Redmi Note 14 Pro+ 5G এর দাম

  • 8GB RAM + 128GB স্টোরেজ – 34,999 টাকা
  • 8GB RAM + 256GB স্টোরেজ – 36,999 টাকা
  • 12GB RAM + 512GB স্টোরেজ – 39,999 টাকা

আপকামিং সিরিজের সবচেয়ে বড় এবং শক্তিশালী Redmi Note 14 Pro+ 5G মডেলটি হবে। লিক অনুযায়ী এই ফোনটি 8GB RAM এবং 12GB RAM ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। এই স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 34999 টাকা, 36999 টাকা এবং 39999 টাকা হবে।

নোট: উপরোক্ত দামগুলি আপকামিং সিরিজের তিনটি মডেলের। আমরা জানিয়ে রাখি ভারতের লঞ্চ হওয়ার পর ফোনগুলি এমআরপি দামের থেকে কিছুটা কমে সেল করা হবে। তাই Redmi Note 14, Note 14 Pro এবং 14 Pro+ তিনটি ফোনের সেলিং প্রাইস কমই হবে।

Redmi Note 14 5G Series এর ভারতীয় লঞ্চ ডিটেইলস

9 ডিসেম্বর ভারতে Redmi Note 14 5G সিরিজ লঞ্চ করা হবে। কোম্পানি তাদের এই ফোনগুলি ‘Super AI’ স্টাইল সহ প্রোমোট করছে। এই সিরিজের লঞ্চ স্ট্রিমিঙের মাধ্যমে দেশ জুড়ে দেখা যাবে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট সহ রেডমি ইন্ডিয়া সোশ্যাল মিডিয়া ফ্ল্যাটফার্ম এবং ইউটিউবের মাধ্যমেও Redmi Note 14 5G সিরিজের লঞ্চ লাইভ দেখানো হবে। এই সিরিজের লঞ্চ লাইভ দেখার জন্য এখানে ক্লিক করুন

Redmi Note 14 5G এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Redmi Note 14 5G ফোনটিতে 1080 × 2400 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির ফুলএইচডি + এমোলেড ডিসপ্লে দেওয়া হবে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 2100নিটস পীক ব্রাইটনেস এবং 1920Hz PWM ডিমিং সাপোর্ট করবে। এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং গোরিলা গ্লাস 5 প্রোটেকশন থাকবে।
  • প্রসেসর: এই রেডমি ফোনে অ্যান্ড্রয়েড 14 এবং Hyper OS সহ লঞ্চ করা হবে এবং 2.5GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7025 Ultra অক্টাকোর প্রসেসর দেওয়া হবে। ভারতে রেডমি নোট 14 ফোনটি 12GB RAM এবং 256GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হতে পারে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই সেটআপে এফ/1.7 অ্যাপারচারযুক্ত 50MP LYT-600 প্রাইমারি সেন্সর সহ 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হতে পারে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Redmi Note 14 ফোনটিতে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড শক্তিশালী 5,110mAh ব্যাটারি দেওয়া হবে।

Redmi Note 14 Pro/ Note 14 Pro+ এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Redmi Note 14 Pro এবং Note 14 Pro+ ফোনটিতে কার্ভ এলইডি প্যানেল দিয়ে তৈরি1.5K রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং গোরিলা গ্লাস প্রোটেকশন থাকবে। Redmi Note 14 Pro ফোনে 2100নিটস পীক ব্রাইটনেস এবং Note 14 Pro+ ফোনে 3000 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করবে
  • প্রসেসর: এই রেডমি ফোনে অ্যান্ড্রয়েড 14 এবং Hyper OS সহ লঞ্চ করা হবে। Redmi Note 14 Pro ফোনে MediaTek Dimensity 7300 Ultra Note 14 Pro+ ফোনে Snapdragon 7s Gen 3 অক্টাকোর প্রসেসর দেওয়া হবে। ভারতে রেডমি নোট 14 ফোনগুলি এই প্রসেসর সহ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Note 14 Pro ফোনে 50MP LYT-600 প্রাইমারি সেন্সর সহ ফোনে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স দেওয়া হবে। Note 14 Pro+ ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেল পোট্রেট টেলিফটো সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য দুটি ফোনে 20 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Note 14 Pro ফোনে ফোনটিতে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড শক্তিশালী 5,500mAh ব্যাটারি দেওয়া হবে। Note 14 Pro+ ফোনে 90W ফাস্ট চার্জিং সাপোর্টেড শক্তিশালী 6,200mAh ব্যাটারি থাকবে।

The post লঞ্চের আগেই লিক হল Redmi Note 14 5G, Note 14 Pro 5G এবং 14 Pro+ 5G ফোনের দাম, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/redmi-note-14-note-14-pro-and-note-14-pro-plus-mrp-in-india-leak-before-9-december-2024-launch-know-details-in-bengali/feed/ 0
ভারতে লঞ্চের আগেই প্রকাশ্যে এল Redmi Note 14 Pro+ 5G ফোনের ফিচার এবং ডিজাইন, জেনে নিন বিস্তারিত https://www.91mobiles.com/bengali/redmi-note-14-pro-plus-design-key-specifications-confirm-ahead-of-india-launch-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/redmi-note-14-pro-plus-design-key-specifications-confirm-ahead-of-india-launch-know-details-in-bengali/#respond Wed, 27 Nov 2024 05:34:10 +0000 https://www.91mobiles.com/bengali/?p=58586 Redmi Note 14 Pro+ 5G ফোনের সম্ভাব্য ফিচার

The post ভারতে লঞ্চের আগেই প্রকাশ্যে এল Redmi Note 14 Pro+ 5G ফোনের ফিচার এবং ডিজাইন, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
রেডমি তাদের Redmi Note 14 সিরিজের ভারতীয় লঞ্চ ডেট জানিয়ে দিয়েছে। এই সিরিজের অধীনে Redmi Note 14, Redmi Note 14 Pro এবং Redmi Note 14 Pro+ 5G ফোন পেশ করা হবে। আগামী 9 ডিসেম্বর এই সিরিজ পেশ করা হবে। অন্যদিকে বেশ কয়েক দিন আগেই কোম্পানির পক্ষ থেকে অফিসিয়াল ওয়েবসাইটের মাইক্রো সাইটের মাধ্যমে Redmi Note 14 Pro Plus ফোনের ফিচারের টিজার শেয়ার করেছে। জানিয়ে রাখি এই নোট সিরিজ মিড রেঞ্জ বাজেটে লঞ্চ করা হয় এবং এই সিরিজ বিশেষ করে স্পেসিফিকেশন এবং এলিগেন্ট ডিজাইন সহ ভ্যালু ফর মানী হার্ডওয়্যারের জন্য জনপ্রিয়। কোম্পানির পক্ষ থেকে Redmi Note 14 Pro+ ফোনটি ‘সুপার ক্যামেরা এবং সুপার AI’ ট্যাগলাইন সহ প্রোমোট করছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং Redmi Note 14 Pro+ ফোনের ফিচার ডিটেইলস সম্পর্কে।

Redmi Note 14 Pro+ এর ডিজাইন

এই ফোনের লুক Xiaomi এর Alive ডিজাইন দেখে অনুপ্রাণিত এবং ইমেজে কার্ভ লুক স্পষ্ট দেখা গেছে। একইসঙ্গে ফোনের ব্যাক প্যানেলের মাঝখানে উঁচু চারকোণা ক্যামেরা মডিউল রয়েছে। এই Xiaomi এর লোগো ডিজাইনের থেকে অনুপ্রাণিত। এই ফোনের ডানদিকে ভলিউম রকার এবং পাওয়ার বাটন দেওয়া হয়েছে। উপরের দিকে স্পিকার গ্রিল রয়েছে। এই মডিউলে ‘50MP’ এবং ‘OIS’ টেক্সট লেখা আছে। ফোনের ফ্রন্টে সেলফি স্ন্যাপারের জন্য পাঞ্চ-হোল কাটআউট, অত্যন্ত পাতলা বেজাল এবং হালকা কার্ভেচার সহ প্রায় সমান ডিসপ্লে দেখা গেছে। Xiaomi ওয়েবসাইট লিস্টিঙের মাধ্যমে জানা গেছে Redmi Note 14 Pro+ ফোনটি ব্ল্যাক, গ্রিন এবং লেদার ফিনিশ মতো তিনটি কালার অপশন থাকবে।

Redmi Note 14 Pro+ এর স্পেসিফিকেশন

  • AI ফিচার: Redmi Note 14 Pro+ ফোনে 20টি বেশি AI ফিচার সহ সুপার AI থাকবে, যা OTA আপডেটর মাধ্যমে পাওয়া যাবে।
  • ডিসপ্লে: ফোনটিতে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস 2 প্রোটেকশন সহ একটি কার্ভ AMOLED ডিসপ্লে থাকবে। আগের মডেলে ফাস্ট জেনারেশন গোরিলা গ্লাস ভিক্টাস লেয়ার ছিল।
  • ক্যামেরা: কোম্পানির নতুন মডেলে ট্রিপল ক্যামেরা সেন্সর এবং একটি LED ফ্ল্যাশ থাকবে। সেলফি ক্যামেরার জন্য একটি পাঞ্চ-হোল কাটআউট দেওয়া হয়েছে। Redmi Note 14 Pro+ মডেলে 50MP টেলিফটো ক্যামেরা রয়েছে। এটি আগের মডেলের তুলনায় একটি গুরুত্বপূর্ণ আপগ্রেড, যা প্রাইমারি সেন্সর ছাড়া শুধুমাত্র 8MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো ইউনিট ছিল।
  • অন্যান্য: এই ফোনে জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য IP68 রেটিং যোগ করা হয়েছে।

জানিয়ে রাখি কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়নি, কিন্তু টিপস্টার অভিষেক যাদব এর বক্তব্য অনুযায়ী চীনের মডেলের তুলনায় ভারতীয় Redmi Note 14 সিরিজের মডেলে কিছুটা পরিবর্তন হতে পারে। চীনে Redmi Note 14 Pro+ ফোনটি Snapdragon 7s Gen 3 SoC, 90W চার্জিং সহ 6,200mAh ব্যাটারি এবং 6.67-ইঞ্চির 120Hz AMOLED ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে।

Redmi Note 14 Pro+ এর দাম

চীনে Redmi Note 14 Pro+ ফোনের ভ্যানিলা মডেল CNY 1,999 (অর্থাৎ প্রায় 23,300 টাকা) রাখা হয়েছে। তবে ভারতে Redmi Note 13 Pro+ ফোনটি 31,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। তাই এই সিরিজের ফোনের দাম ভারতে 32 থেকে 35 হাজার টাকা রাখা হতে পারে।

The post ভারতে লঞ্চের আগেই প্রকাশ্যে এল Redmi Note 14 Pro+ 5G ফোনের ফিচার এবং ডিজাইন, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/redmi-note-14-pro-plus-design-key-specifications-confirm-ahead-of-india-launch-know-details-in-bengali/feed/ 0