Redmi Note 8 Pro - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Mon, 22 May 2023 05:55:10 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 দাম কমল Redmi Note 8 Pro এর, মাত্র 13,999 টাকা দামে পাওয়া যাবে 6 জিবি র‍্যাম, 64 মেগাপিক্সেল ক‍্যামেরা ও 4,500 এম‌এএইচ ব‍্যাটারী https://www.91mobiles.com/bengali/xiaomi-redmi-note-8-pro-price-cut-in-india-6gb-ram-sale-specifications-in-bengali/ https://www.91mobiles.com/bengali/xiaomi-redmi-note-8-pro-price-cut-in-india-6gb-ram-sale-specifications-in-bengali/#respond Wed, 19 Feb 2020 07:54:17 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=10440 দাম কমল Redmi Note 8 Pro 

The post দাম কমল Redmi Note 8 Pro এর, মাত্র 13,999 টাকা দামে পাওয়া যাবে 6 জিবি র‍্যাম, 64 মেগাপিক্সেল ক‍্যামেরা ও 4,500 এম‌এএইচ ব‍্যাটারী first appeared on 91Mobiles Bengali.

]]>
চীনের অন‍্যতম টেক কোম্পানি কম দামে Redmi 8A Dual স্মার্টফোন লঞ্চ করেছে, যার দাম 6,499 টাকা দামে সেল করা হয়। এই দারুণ ফোনটি লঞ্চের পর কোম্পানি এবার ইউজারদের জন্য আরেকটি সুখবর নিয়ে এসেছে। কোম্পানির পক্ষ থেকে তাদের অন‍্যতম জনপ্রিয় স্মার্টফোন Redmi Note 8 Pro এর দাম কমানো হয়েছে। কোম্পানি তাদের এই ফোনটির দাম সরাসরি 1,000 টাকা কমিয়ে দিয়েছে এবং গতকাল থেকেই এই ফোনটি নতুন দামে সেল করা হচ্ছে। প্রসঙ্গত মনে করিয়ে দিই Redmi Note 8 Pro ফোনটি কোম্পানির প্রথম 64 মেগাপিক্সেল কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপের সঙ্গে লঞ্চে করা হয়েছে।

আরও পড়ুন: Apple iPhone 11 এর মতো ডিজাইনের সঙ্গে লঞ্চ হল সস্তা স্মার্টফোন, দাম মাত্র 5,499 টাকা

আমরা জানতে পেরেছি কোম্পানির পক্ষ থেকে Redmi Note 8 Pro এর দাম 1,000 টাকা কমানো হয়েছে। ভারতে Redmi Note 8 Pro ফোনটি 6 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি মেমরি, 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরি এবং 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরিসহ তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। শাওমি এই ফোনটির বেস ভেরিয়েন্টের দাম 1,000 টাকা কমিয়েছে। ফোনটির এই 6 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরিযুক্ত ভেরিয়েন্টটি 14,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। কিন্তু এই প্রাইস কাটের পর এই ফোনটি 13,999 টাকা দামে কেনা যাবে।

Redmi Note 8 Pro এর অন‍্যান‍্য ভেরিয়েন্টের মধ্যে 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্টটি 15,999 টাকা দামে সেল করা হয়। এক‌ইভাবে 8 জিবি র‍্যাম ও 128 জিবি র‍্যাম ভেরিয়েন্টটি 17,999 টাকার বিনিময়ে কেনা যায়। Redmi Note 8 Pro ফোনটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট মি ডট কমে নতুন দামে লিস্টেড করা হলেও এখনও পর্যন্ত ই-কমার্স সাইট ফ্লিপকার্টে আগের দামেই বেচা হচ্ছে।

আরও পড়ুন: জেনে নিন Samsung Galaxy S20, Galaxy S20+ এবং Galaxy S20 Ultra এর প্রিবুকিঙের দাম, পাওয়া যাবে দারুণ অফার

Redmi Note 8 Pro

Redmi Note 8 Pro ফোনটি ওয়াটারড্রপ নচ ডিজাইনে তৈরি করা হয়েছে যার স্ক্রিন টু বডি রেশিও 91.4 শতাংশ। এই ফোনে 2340 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.53 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে আছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে মাঝ বরাবর ভার্টিক‍্যাল শেপে রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ব‍্যাক প‍্যানেলে তিনটি ক‍্যামেরা সেন্সর ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এক‌ই লাইনে অবস্থিত, তবে ফ্ল‍্যাশ লাইট ও ম‍্যাক্রো সেন্সর মূল সেট‌আপের ডানদিকে দেওয়া হয়েছে। ফোনটি সুরক্ষিত রাখার জন্য ফোনের ফ্রন্ট ও ব‍্যাক উভয় প‍্যানেলে কর্নিং গোরিলা গ্লাস 5 ব‍্যবহার করা হয়েছে।

ফোটোগ্ৰাফির জন্য Redmi Note 8 Pro তে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে। এই ফোনটি কোম্পানির প্রথম 64 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন। রেয়ার ক‍্যামেরা সেট‌আপে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সঙ্গে 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও দুটি 2 মেগাপিক্সেলের সেন্সর দেওয়া হয়েছে। ফোনটির ফ্রন্ট প‍্যানেলে 20 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা আছে।

আরও পড়ুন: 15,999 টাকা দামে লঞ্চ হবে 6 জিবি র‍্যাম, 6,000 এম‌এএইচ ব‍্যাটারী ও 64 মেগাপিক্সেল কোয়াড ক‍্যামেরাযুক্ত Samsung Galaxy M31

Redmi Note 8 Pro ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে মিইউআই 10 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেকের নতুন চিপসেট হেলিও জি90টি দেওয়া হয়েছে। উন্নত গ্ৰাফিক্সের জন্য Redmi Note 8 Pro তে মালী জি76 এমসি4 জিপিইউ দেওয়া হয়েছে। ফোনের প্রসেসিং স্মুথ করার জন্য এতে টার্বো মোড আছে এবং Redmi Note 8 Pro তে গেমিং পারফরম্যান্স ফাস্ট করার জন্য গেম টার্বো 2.0 টেকনিক যোগ করা হয়েছে।

Redmi Note 8 Pro একটি ডুয়েল সিম ফোন যা 4জি ভোএলটিই সাপোর্ট করে। এই ফোনে আইআর ব্লাস্টার, ব্লুটুথ, ডুয়েল সিম, ডুয়েল 4জি, ওয়াইফাই ও ইউএসবি টাইপ সি পোর্টের সঙ্গে 3.5 এম‌এম অডিও জ‍্যাক দেওয়া হয়েছে। Redmi Note 8 Pro এর অন‍্যতম বিশেষত্ব হল এই ফোনে Alexa সাপোর্ট করে যার সাহায্যে এই ফোনের মাধ‍্যমেই স্মার্ট ডিভাইস কন্ট্রোল করা যায়। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Redmi Note 8 Pro তে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post দাম কমল Redmi Note 8 Pro এর, মাত্র 13,999 টাকা দামে পাওয়া যাবে 6 জিবি র‍্যাম, 64 মেগাপিক্সেল ক‍্যামেরা ও 4,500 এম‌এএইচ ব‍্যাটারী first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-redmi-note-8-pro-price-cut-in-india-6gb-ram-sale-specifications-in-bengali/feed/ 0
ওপেন সেলে বিক্রি হবে Redmi Note 8 Pro, Redmi Note 8 এবং Redmi 8 https://www.91mobiles.com/bengali/xiaomi-redmi-note-8-pro-redmi-8-open-sale-starts-in-india-price-specs-in-bengali/ https://www.91mobiles.com/bengali/xiaomi-redmi-note-8-pro-redmi-8-open-sale-starts-in-india-price-specs-in-bengali/#respond Thu, 26 Dec 2019 15:28:15 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=9925 ওপেন সেলে পাওয়া যাবে Redmi Note 8 Pro, Redmi Note 8 এবং Redmi 8

The post ওপেন সেলে বিক্রি হবে Redmi Note 8 Pro, Redmi Note 8 এবং Redmi 8 first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতের এক নাম্বার স্মার্টফোন কোম্পানি Xiaomi কম দামে অসাধারণ স্পেসিফিকেশনযুক্ত ফোন লঞ্চ করে এবং এই কারণেই Xiaomi প্রত‍্যেক বার সেলের নতুন রেকর্ড বানায়। তাদের ফোনের চাহিদার কথা মাথায় রেখে কোম্পানি সাধারণত ফ্ল‍্যাশ সেলের মাধ্যমেই তাদের স্মার্টফোন বেচে। কিন্তু এখন নতুন বছর শুরুর আগে কোম্পানি তাদের ফ‍্যানদের একটি অসাধারণ উপহার দিয়ে ঘোষণা করেছে তাদের Redmi Note 8 Pro, Redmi Note 8 এবং Redmi 8 ফোন তিনটি এখন যে কোনো সময় কেনা যাবে। এই তিনটি স্মার্টফোন এখন থেকে ভারতে ওপেন সেলের মাধ্যমে বেচা হচ্ছে।

আরও পড়ুন : BSNL নিয়ে এল বিশেষ নিউ ইয়ার অফার, জেনে নিনইউজাররা কি বেনিফিট পাবেন

Xiaomi ঘোষণা করেছে তাদের Redmi Note 8 Pro, Redmi Note 8 এবং Redmi 8 ফোন তিনটি আজ থেকেই অনলাইন প্ল‍্যাটফর্মে ওপেন সেলের মাধ্যমে বেচা হবে। Redmi Note 8 Pro এবং Redmi Note 8 শাওমির অফিসিয়াল ওয়েবসাইটের সঙ্গে সঙ্গে শপিং সাইট আমাজনে চব্বিশ ঘন্টা সেল করা হবে। অন‍্যদিকে Redmi 8 ফোনটি মি ডট কম ছাড়া ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্ট থেকে যে কোনো সময় কেনা যাবে।

দাম

উল্লিখিত তিনটি ফোনের মধ্যে 64 মেগাপিক্সেলের ক‍্যামেরাওয়ালা Redmi Note 8 Pro ফোনটি ভারতীয় বাজারে তিনটি ভেরিয়েন্টে সেল করা হয়। ফোনটির 6 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 14,999 টাকা দামে কেনা যাবে। এক‌ইভাবে ফোনটির 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 15,999 টাকা এবং 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 17,999 টাকার বিনিময়ে সেল করা হবে।

আরও পড়ুন : 8 জিবি র‍্যাম, 64 মেগাপিক্সেল ক‍্যামেরা ও 4,000 এম‌এএইচ ব‍্যাটারীওয়ালা Realme X2 পাওয়া যাবে ওপেন সেলে, এখন কিনুন যখন ইচ্ছা

এক‌ইভাবে Xiaomi Redmi Note 8 ফোনটিও ভারতে তিনটি ভেরিয়েন্টে সেল করা হয়। ফোনটির 4 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি এবং 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্ট অনলাইন প্ল‍্যাটফর্মে সেল করা হলেও ফোনটির 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্টটি কোম্পানি বিশেষভাবে অফলাইন মার্কেটের জন্য পেশ করেছিল। ওপেন সেলে Redmi Note 8 এর 4 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 9,999 টাকা ও 6 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 12,999 টাকার বিনিময়ে কেনা যাবে।

Xiaomi Redmi 8 ফোনটির‌ও একটি ভেরিয়েন্ট শুধুমাত্র অনলাইন মার্কেটের জন্য লঞ্চ করা হয়েছিল এবং ফোনটির দ্বিতীয় ভেরিয়েন্ট অফলাইন রিটেইল স্টোরের জন্য পেশ করা হয়েছিল। Redmi 8 এর 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট শপিং সাইট ফ্লিপকার্ট ও মি ডট কমে 7,999 টাকা দামে সেল করা হচ্ছে। এই ফোনটির 3 জিবি র‍্যাম এবং 32 জিবি মেমরি ভেরিয়েন্ট রিটেইল স্টোরে বেচা হয়।

আরও পড়ুন : WhatsApp থেকে ম‍্যাসেজ ডিলিট না করে কিভাবে পার্সোনাল চ‍্যাট লুকাবেন?

Xiaomi Redmi 9

প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি Xiaomi কোম্পানি তাদের বিখ্যাত রেডমি সিরিজের আগামী স্মার্টফোন Redmi 9 নিয়ে কাজ শুরু করে দিয়েছে এবং এই ফোনটি আগামী বছর অর্থাৎ 2020 সালের শুরুর দিকে মার্কেটে চলে আসবে। Xiaomi Redmi 9 এ মিডিয়াটেক হেলিও জি70 চিপসেট ব‍্যবহার করা হবে। এই ফোনে 6.6 ইঞ্চির এইচডি+ ওয়াটারড্রপ নচ ডিসপ্লে দেওয়া হবে। আমাদের পাওয়া তথ্য অনুযায়ী Xiaomi Redmi 9 এর একটি ভেরিয়েন্টে 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ দেখা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post ওপেন সেলে বিক্রি হবে Redmi Note 8 Pro, Redmi Note 8 এবং Redmi 8 first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-redmi-note-8-pro-redmi-8-open-sale-starts-in-india-price-specs-in-bengali/feed/ 0
Xiaomi এর কেরামতি : মাত্র এক মাসে বিক্রি হল 10 লক্ষ Redmi Note 8 এবং Note 8 Pro স্মার্টফোন https://www.91mobiles.com/bengali/redmi-note-8-note-8-pro-sales-cross-1-million-units-in-a-month-in-bengali/ https://www.91mobiles.com/bengali/redmi-note-8-note-8-pro-sales-cross-1-million-units-in-a-month-in-bengali/#respond Thu, 28 Nov 2019 11:33:43 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=9474 এক মাসে সেল হল 10 লক্ষ Redmi Note 8 এবং Redmi Note 8 Pro স্মার্টফোন

The post Xiaomi এর কেরামতি : মাত্র এক মাসে বিক্রি হল 10 লক্ষ Redmi Note 8 এবং Note 8 Pro স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
চীনের স্মার্টফোন প্রস্ততকারক কোম্পানি শাওমি জানিয়েছে কোম্পানি মাত্র এক মাসের মধ্যে Redmi Note 8 এবং Note 8 Pro এর এক মিলিয়ন ইউনিট সেল করেছে। কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ এবং ফাস্ট চার্জিংযুক্ত এই দুটি স্মার্টফোনের সোল্ড আউট হ‌ওয়া ইউনিটের পরিমাণ থেকে ফোনদুটির ভারতে জনপ্রিয়তা সম্পর্কে ধারণা করা যায়।

আরও পড়ুন : 40 মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক‍্যামেরা ও দুর্দান্ত প্রসেসরের সঙ্গে লঞ্চ হল Honor V30 ও V30 Pro, জেনে নিন দাম

জানিয়ে রাখি Xiaomi এর এত বড় পরিমাণ হিসাব মাত্র এক মাসের। শাওমি ইন্ডিয়ার হেড মনু কুমার জৈন টুইট করে এই কথা জানিয়েছেন। কয়েক দিন আগেই কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছিল উৎসবের মরশুমে কোম্পানি ভারতে 12 মিলিয়ন অর্থাৎ 1.2 কোটি শাওমি ডিভাইস বেচে নতুন রেকর্ড গড়েছে। 

Redmi Note 8 স্পেসিফিকেশন

Redmi Note 8 এ ডট নচের সঙ্গে 2340 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.3 ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটি সুরক্ষিত রাখার জন্য এতে গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন ব‍্যবহার করা হয়েছে। Redmi Note 8 অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে মিইউআই 10 এ কাজ করে এবং এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 665 চিপসেটে রান করে।

আরও পড়ুন : Realme নিয়ে এল কোম্পানির প্রথম 5G স্মার্টফোন Realme X50, প্রতিযোগিতায় অন‍্যান‍্য ব্র‍্যান্ড

ফোটোগ্ৰাফির জন্য Redmi Note 8 এ কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে 48 মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক‍্যামেরা আছে। বাকি তিনটি সেন্সরের মধ্যে দ্বিতীয় সেন্সরটি 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং তৃতীয় সেন্সরটি 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স।

এর সঙ্গে ডেপ্থ সেন্সিঙের জন্য 2 মেগাপিক্সেলের একটি সেন্সর আছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Redmi Note 8 এ 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে।

আরও পড়ুন : ফোন কেনার সুবর্ণ সুযোগ : OnePlus 7 Pro এবং OnePlus 7T তে পাওয়া যাচ্ছে 10,000 টাকা পর্যন্ত ছাড়

Redmi Note 8 Pro স্পেসিফিকেশন

এই ফোনটিতে 1080 × 2340 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.53 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে আছে। Redmi Note 8 Pro এর ফ্রন্ট ও রেয়ার উভয় প‍্যানেল গোরিলা গ্লাস 5 দিয়ে প্রোটেক্টেড করা হয়েছে। এই ফোনটি মিডিয়াটেকের নতুন গেমিং প্রসেসরে Helio G90T তে রান করে।

ফোটোগ্ৰাফির জন্য Redmi Note 8 Pro তে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে। এই ফোনটি কোম্পানির প্রথম 64 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন। রেয়ার ক‍্যামেরা সেট‌আপে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সঙ্গে 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও দুটি 2 মেগাপিক্সেলের সেন্সর দেওয়া হয়েছে। ফোনটির ফ্রন্ট প‍্যানেলে 20 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Redmi Note 8 Pro তে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। এই ফোনটিও অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত মিইউআই 10 এ কাজ করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Xiaomi এর কেরামতি : মাত্র এক মাসে বিক্রি হল 10 লক্ষ Redmi Note 8 এবং Note 8 Pro স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/redmi-note-8-note-8-pro-sales-cross-1-million-units-in-a-month-in-bengali/feed/ 0
4,000 এম‌এএইচ ব‍্যাটারী এবং স্ন‍্যাপড্রাগন 665 চিপসেটের সঙ্গে লঞ্চ হবে Xiaomi Redmi Note 8T, সামনে এল ফোনের রিয়েল ফোটো https://www.91mobiles.com/bengali/xiaomi-redmi-note-8t-real-image-snapdragon-665-4000mah-battery-specifications-revealed-in-bengali/ https://www.91mobiles.com/bengali/xiaomi-redmi-note-8t-real-image-snapdragon-665-4000mah-battery-specifications-revealed-in-bengali/#respond Wed, 30 Oct 2019 11:35:20 +0000 https://www.91mobiles.com/bengali/?p=8809 লিক হল Redmi Note 8T এর রিয়েল ইমেজ 

The post 4,000 এম‌এএইচ ব‍্যাটারী এবং স্ন‍্যাপড্রাগন 665 চিপসেটের সঙ্গে লঞ্চ হবে Xiaomi Redmi Note 8T, সামনে এল ফোনের রিয়েল ফোটো first appeared on 91Mobiles Bengali.

]]>
চীনের টেক কোম্পানি Xiaomi এর “রেডমি নোট” সিরিজে লঞ্চ হ‌ওয়া নতুন স্মার্টফোন Redmi Note 8 Pro এবং Redmi Note 8 স্মার্টফোন ভারতীয় বাজারে যথেষ্ট হিট হয়েছে। Redmi Note 8 Pro ফোনটি কোম্পানির পক্ষ থেকে লঞ্চ করা প্রথম স্মার্টফোন যা 64 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরার সঙ্গে পেশ করা হয়েছে। বেশ কিছু দিন ধরে শোনা যাচ্ছে কোম্পানি এই সিরিজের ফোনের সংখ্যা বাড়ানোর উদ্দেশ্যে একটি নতুন স্মার্টফোন Redmi Note 8T লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। গত সপ্তাহে একটি লিকে Redmi Note 8T ফোনটির ব‍্যাক প‍্যানেলের ফোটো দেখা গেছিল। এবার ইন্টারনেটে Redmi Note 8T এর রিয়েল ইমেজ ভাইরাল হয়ে গেছে। 

আরও পড়ুন : Motorola লঞ্চ করল অত্যন্ত সস্তা স্মার্টফোন Moto E6 Play

Redmi Note 8T এর এই নতুন লিকে ফোনটির রিয়েল ফোটো শেয়ার করা হয়েছে। ভারতীয় টিপস্টারের পক্ষ থেকে শেয়ার করা এই ফোটোয় Redmi Note 8T এর রিয়েল ইমেজ দেখানো হয়েছে। ফোটোয় ফোনটির ডিসপ্লেতে স্কিনগার্ড লাগানো আছে এবং এতে ফোনটির স্পেসিফিকেশন লেখা আছে। এই নতুন লিক সামনে আসার পর একদিকে যেমন এটা বোঝা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি বাজারে Redmi Note 8T ফোনটি লঞ্চ করা হবে তেমনই ফোনটির কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে। 

Redmi Note 8T 

Redmi Note 8T এর এই নতুন ফোটো থেকে জানা গেছে রেডমি নোট সিরিজের এই আগামী স্মার্টফোনটি কোয়াড রেয়ার ক‍্যামেরার সঙ্গে পেশ করা হবে। ফোনের ব‍্যাক প‍্যানেলে এআই টেকনিকযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হবে। Redmi Note 8T এর কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপে একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ম‍্যাক্রো লেন্স থাকবে। শাওমি তাদের এই আগামী স্মার্টফোন 6.3 ইঞ্চির ডট নচ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করবে এবং Redmi Note 8T ফোনটির ফ্রন্ট এবং ব‍্যাক উভয় প‍্যানেল‌ই কর্নিং গোরিলা গ্লাস 5 দিয়ে প্রোটেক্ট করা হবে। 

আরও পড়ুন : ভারতে লঞ্চ হল 48 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা Moto G8 Plus, দাম 13,999 টাকা

লিক হ‌ওয়া ফোটো অনুযায়ী Redmi Note 8T ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 665 এআইই চিপসেটের সঙ্গে লঞ্চ করা হবে। এই ফোনে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে। Redmi Note 8T এ ডেটা ট্রান্সফার এবং চার্জিঙের জন্য ইউএসবি টাইপ সি পোর্ট থাকবে। এছাড়াও এই ফোনে এন‌এফসি ফিচার দেখা যাবে। 

ডিজাইন

Redmi Note 8T এর ফ্রন্ট প‍্যানেলে ওপরের দিকে “ইউ” শেপের নচ দেওয়া হবে। এক‌ই ভাবে ফোনটির ব‍্যাক প‍্যানেলে ওপরের বাঁদিকে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ থাকবে। এই ক‍্যামেরা সেট‌আপ ভার্টিক‍্যাল শেপে অবস্থিত এবং ক‍্যামেরা সেট‌আপের ডানদিকে ফ্ল‍্যাশ লাইট থাকবে। Redmi Note 8T এর ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে যা Redmi Note 8 সিরিজের অন‍্যান‍্য স্মার্টফোনে দেখা যায়নি। ফোনটির নিচের প‍্যানেলে ইউএসবি পোর্টের একদিকে স্পীকার এবং অন্য দিকে 3.5 এম‌এম জ‍্যাক দেওয়া হয়েছে। টিপস্টারের দেওয়া তথ্য অনুযায়ী শাওমি তাদের এই আগামী স্মার্টফোন ব্ল‍্যাক, ব্লু এবং হোয়াইট এই তিনটি কালার ভেরিয়েন্টে মার্কেটে নিয়ে আসবে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 4,000 এম‌এএইচ ব‍্যাটারী এবং স্ন‍্যাপড্রাগন 665 চিপসেটের সঙ্গে লঞ্চ হবে Xiaomi Redmi Note 8T, সামনে এল ফোনের রিয়েল ফোটো first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-redmi-note-8t-real-image-snapdragon-665-4000mah-battery-specifications-revealed-in-bengali/feed/ 0
ভারতে লঞ্চ হল Redmi Note 8 Pro, 64 মেগাপিক্সেলের ক‍্যামেরার সঙ্গে এতে আছে 8 জিবি র‍্যাম এবং 4,500 এম‌এএইচ ব‍্যাটারী https://www.91mobiles.com/bengali/xiaomi-redmi-note-8-pro-launch-in-india-64-mp-camera-features-specifications-price-sale-offer-in-bengali/ https://www.91mobiles.com/bengali/xiaomi-redmi-note-8-pro-launch-in-india-64-mp-camera-features-specifications-price-sale-offer-in-bengali/#respond Thu, 17 Oct 2019 06:23:19 +0000 https://www.91mobiles.com/bengali/?p=8624 লঞ্চ হল Redmi Note 8 Pro

The post ভারতে লঞ্চ হল Redmi Note 8 Pro, 64 মেগাপিক্সেলের ক‍্যামেরার সঙ্গে এতে আছে 8 জিবি র‍্যাম এবং 4,500 এম‌এএইচ ব‍্যাটারী first appeared on 91Mobiles Bengali.

]]>
Xiaomi দীর্ঘ প্রতিক্ষার পর ভারতীয় বাজারে তাদের “রেডমি নোট” সিরিজের ফোনের সংখ্যা বাড়িয়েছে। ভারতে তাদের প্রোডাক্ট পোর্টফোলিও বাড়িয়ে কোম্পানি তাদের Redmi Note 8 Pro লঞ্চ করেছে। এটি ভারতে লঞ্চ হ‌ওয়া কোম্পানির প্রথম স্মার্টফোন যা 64 মেগাপিক্সেলের ক‍্যামেরার সঙ্গে পেশ করা হয়েছে। Redmi Note 8 Pro এর সঙ্গে কোম্পানি Redmi Note 8 ফোনটিও লঞ্চ করেছে এবং এই দুটি ফোন‌ই আগামী 21 অক্টোবর থেকে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের সঙ্গে শপিং সাইট আমাজন ইন্ডিয়াতে সেল করা হবে। 

Exclusive : খুব তাড়াতাড়ি অফলাইন স্টোরে পাওয়া যাবে Vivo Z1x

দাম

ভারতে  Redmi Note 8 Pro তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির 6 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 14,999 টাকা, 6 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 15,999 টাকা এবং 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 17,999 টাকা রাখা হয়েছে। Redmi Note 8 Pro ফোনটি কোম্পানির পক্ষ থেকে গামা গ্ৰিন, হলো হোয়াইট এবং শ‍্যাডো ব্ল‍্যাক কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। 

অন‍্যদিকে Redmi Note 8 ফোনটির 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 9,999 টাকা এবং 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্ট 12,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি স্পেস ব্ল‍্যাক, নেপচুন পার্পল, কসমিক পার্পল এবং মুনলাইট হোয়াইট কালার ভেরিয়েন্টে সেল করা হবে। 

পপ-আপ ক‍্যামেরা এবং 5জি টেকনোলজির সঙ্গে MWC 2020 তে লঞ্চ হতে পারে Nokia 8.2

Redmi Note 8 Pro 

ডিজাইন ও ডিসপ্লে

Redmi Note 8 Pro ফোনটি ওয়াটারড্রপ নচ ডিজাইনে তৈরি করা হয়েছে যার স্ক্রিন টু বডি রেশিও 91.4 শতাংশ। এই ফোনে 2340 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.53 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে আছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে মাঝ বরাবর ভার্টিক‍্যাল শেপে রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ব‍্যাক প‍্যানেলে তিনটি ক‍্যামেরা সেন্সর ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এক‌ই লাইনে অবস্থিত, তবে ফ্ল‍্যাশ লাইট ও ম‍্যাক্রো সেন্সর মূল সেট‌আপের ডানদিকে দেওয়া হয়েছে। ফোনটি সুরক্ষিত রাখার জন্য ফোনের ফ্রন্ট ও ব‍্যাক উভয় প‍্যানেলে কর্নিং গোরিলা গ্লাস 5 ব‍্যবহার করা হয়েছে। 

64 মেগাপিক্সেল ক‍্যামেরা

Redmi Note 8 Pro তে Samsung এর 64 মেগাপিক্সেলের GW1 সেন্সর দেওয়া হয়েছে। GW1 সেন্সর ISOCELL টেকনোলজি ব‍্যবহার করে পিক্সেল টু পিক্সেল ব‍্যারিয়ার তৈরি করে যা পিক্সেলের মাঝের লাইট কম করে কালার রিপ্রোডাকশন কোয়ালিটি উন্নত করে। 64 মেগাপিক্সেলের এই সেন্সর 9248 × 6936 পিক্সেল রেজলিউশনযুক্ত ফোটো আউটপুট দিতে সক্ষম। এছাড়া এই সেন্সরের সাহায্যে প্রতি সেকেন্ডে 480 ফ্রেম স্পীডে স্লোমোশান ভিডিও রেকর্ড করা যায়। 

অ্যান্ড্রয়েড 10 ও স্ন‍্যাপড্রাগন 855+ চিপসেটের সঙ্গে OnePlus 7T Pro লঞ্চ, শক্তিশালী এই ফোনের কোনো তুলনা নেই

ফোটোগ্ৰাফির জন্য Redmi Note 8 Pro তে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে যা 120 ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল ক‍্যাপচার করতে সক্ষম। এর সঙ্গে এই সেট‌আপে একটি 2 মেগাপিক্সেলের আল্ট্রা ম‍্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। Redmi Note 8 Pro 10x ডিজিটাল জুম সাপোর্ট করে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। 

ওএস ও প্রসেসর

Redmi Note 8 Pro ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে মিইউআই 10 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেকের নতুন চিপসেট হেলিও জি90টি দেওয়া হয়েছে। উন্নত গ্ৰাফিক্স কোয়ালিটির জন্য Redmi Note 8 Pro তে মালী জি76 এমসি4 জিপিইউ আছে।এই ফোনের প্রসেসিং আরও স্মুথ করার জন্য এতে “মি টার্বো” অপশন আছে এবং গেমিং পারফরম্যান্স ফাস্ট রাখার জন্য এতে গেম টার্বো 2.0 টেকনিক ব‍্যবহার করা হয়েছে। 

ভারতে লঞ্চ হল Samsung এর সবচেয়ে শক্তিশালী ট‍্যাবলেট Galaxy Tab S6, ফিচার জেনে অবাক হতে হয়

কানেক্টিভিটি ও ব‍্যাটারী

Redmi Note 8 Pro একটি ডুয়েল সিম স্মার্টফোন যা 4জি ভোএলটিই সাপোর্ট করে। এই ফোনে এআই ব্লাস্টার, ব্লুটুথ, ওয়াইফাই, জিপিএস, ডুয়েল সিম, ডুয়েল 4জি, ইউএসবি টাইপ সি পোর্টের সঙ্গে 3.5 এম‌এম জ‍্যাক দেওয়া হয়েছে। Redmi Note 8 Pro এর অন‍্যতম বড় বিশেষত্ব হল এই ফোনের Alexa ফিচার, যার সাহায্যে স্মার্ট ডিভাইস এই ফোন ব‍্যবহার করে কন্ট্রোল করা যায়। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Redmi Note 8 Pro তে 18 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজিসহ 4,500 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে। 

Redmi Note 8 

Xiaomi ভারতে Redmi Note 8 Pro এর সঙ্গে Redmi Note 8 স্মার্টফোন‌ও লঞ্চ করেছে। এই ফোনে 6.3 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে যা 2340 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড ডিসপ্লে আছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে মিইউআই 10 সহ পেশ করা হয়েছে যা অক্টাকোর প্রসেসরের সঙ্গে 11 এন‌এম টেকনিকে তৈরি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 665 চিপসেটে রান করে। উন্নত গ্ৰাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 610 জিপিইউ আছে। 

লঞ্চ হল বিশ্বের সবচেয়ে দ্রুত চার্জ হ‌ওয়া স্মার্টফোন Oppo Reno Ace, এতে আছে শক্তিশালী প্রসেসর এবং 12 জিবি র‍্যাম

Redmi Note 8 এও কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ফোনের ব‍্যাক প‍্যানেলে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের আল্ট্রা ম‍্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। এক‌ই ভাবে সেলফির জন্য Redmi Note 8 এ সেলফির জন্য 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 18 ওয়াট ফাস্ট চার্জিংযুক্ত 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post ভারতে লঞ্চ হল Redmi Note 8 Pro, 64 মেগাপিক্সেলের ক‍্যামেরার সঙ্গে এতে আছে 8 জিবি র‍্যাম এবং 4,500 এম‌এএইচ ব‍্যাটারী first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-redmi-note-8-pro-launch-in-india-64-mp-camera-features-specifications-price-sale-offer-in-bengali/feed/ 0
আমাজন ইন্ডিয়াতে লিস্টেড হল Redmi Note 8 Pro, 16 অক্টোবর লঞ্চ হবে 64 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা এই স্মার্টফোন https://www.91mobiles.com/bengali/xiaomi-redmi-note-8-pro-listed-on-amazon-india-launch-date-16-october-in-bengali/ https://www.91mobiles.com/bengali/xiaomi-redmi-note-8-pro-listed-on-amazon-india-launch-date-16-october-in-bengali/#respond Thu, 10 Oct 2019 11:03:48 +0000 https://www.91mobiles.com/bengali/?p=8557 16 অক্টোবর লঞ্চ হবে Redmi Note 8 Pro

The post আমাজন ইন্ডিয়াতে লিস্টেড হল Redmi Note 8 Pro, 16 অক্টোবর লঞ্চ হবে 64 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা এই স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
Xiaomi গতকাল ভারতীয় বাজারে তাদের ফোনের সংখ্যা বাড়িয়ে তাদের Redmi সিরিজে নতুন লো বাজেট স্মার্টফোন Redmi 8 লঞ্চ করেছে। এই ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে যা 7,999 টাকার প্রাথমিক দামে 12 অক্টোবর থেকে ফ্লিপকার্টে সেল করা হবে। গতকাল কোম্পানি Redmi 8 লঞ্চের সময়‌ই ঘোষণা করে দিয়েছে যে আগামী 16 অক্টোবর Xiaomi ভারতে আরও একটি নতুন স্মার্টফোন Redmi Note 8 Pro লঞ্চ করবে। এবার ফোনটি আমাজন ইন্ডিয়াতে লিস্টেড করে দেওয়া হয়েছে এবং এখানে ফোনটির লঞ্চ ও সেল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে। 

Reliance Jio আর থাকবে না ফ্রি, কলিঙের জন্য দিতে হবে দাম

আমাজন ইন্ডিয়ার মাইক্রোসাইটে Redmi Note 8 Pro আপডেট করা হয়েছে। আমাজন অ্যাপে Redmi Note 8 Pro এর প্রোডাক্ট পেজ তৈরি করা হয়েছে। এই পেজে ফোনটির ফোটোসহ কিছু গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। ফোনটির ডিজাইন ও বড় ব‍্যাটারী সম্পর্কে জানানোর সঙ্গে সঙ্গে এটাও স্পষ্ট করে দেওয়া হয়েছে যে Redmi Note 8 Pro ভারতে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া আমাজন ইন্ডিয়াতে সেল করা হবে। 

64 মেগাপিক্সেল ক‍্যামেরা

Redmi Note 8 Pro তে Samsung এর 64 মেগাপিক্সেলের GW1 সেন্সর দেওয়া হয়েছে। GW1 সেন্সর ISOCELL টেকনোলজি ব‍্যবহার করে পিক্সেল টু পিক্সেল ব‍্যারিয়ার তৈরি করে যা পিক্সেলের মাঝের লাইট কম করে কালার রিপ্রোডাকশন কোয়ালিটি উন্নত করে। 64 মেগাপিক্সেলের এই সেন্সর 9248 × 6936 পিক্সেল রেজলিউশনযুক্ত ফোটো আউটপুট দিতে সক্ষম। এছাড়া এই সেন্সরের সাহায্যে প্রতি সেকেন্ডে 480 ফ্রেম স্পীডে স্লোমোশান ভিডিও রেকর্ড করা যায়। 

ডিসেম্বরে লঞ্চ হবে এক সপ্তাহের ব‍্যাটারী লাইফ‌ওয়ালা স্মার্টফোন

Redmi Note 8 Pro স্পেসিফিকেশন

এই ফোনে 1080 × 2340 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.53 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে আছে। এর সঙ্গে ফোনটির ফ্রন্ট এবং ব‍্যাক উভয় প‍্যানেলে গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনটিতে মিডিয়াটেকের নতুন গেমিং প্রসেসর হেলিও জি90টি চিপসেট দেওয়া হয়েছে। চীনে এই ফোনটি 6 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি স্টোরেজ, 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। আশা করা হচ্ছে ভারতেও এই সবকটি ভেরিয়েন্ট‌ই লঞ্চ করা হবে। 

ফোটোগ্ৰাফির জন্য Redmi Note 8 Pro তে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। প্রসঙ্গত এই ফোনটি কোম্পানির প্রথম 64 মেগাপিক্সেলের ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন। এই সেন্সর ছাড়া রেয়ার ক‍্যামেরা সেট‌আপে একটি 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং দুটি 2 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর আছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Redmi Note 8 Pro তে 4,500 এম‌এএইচের ব‍্যাটারী আছে। এই ফোনের ব‍্যাটারী 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ফোনটিও অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে মিইউআই 10 এ কাজ করে। 

Exclusive : এবছরের শেষে লঞ্চ হবে Realme TV, ভারতে শাওমিকে বাজিমাতের চেষ্টা

এই প্রসঙ্গে জানিয়ে রাখি Redmi Note 8 Pro এর ভারতে লঞ্চের পর Realme ও ডিসেম্বর মাসে ভারতীয় মার্কেটে তাদের 64 মেগাপিক্সেলের ক‍্যামেরাওয়ালা Realme X2 Pro লঞ্চ করবে। আজকের দিনে দাঁড়িয়ে ভারতীয় স্মার্টফোন মার্কেটে Realme কেই Xiaomi এর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মনে করা হয়। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post আমাজন ইন্ডিয়াতে লিস্টেড হল Redmi Note 8 Pro, 16 অক্টোবর লঞ্চ হবে 64 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা এই স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-redmi-note-8-pro-listed-on-amazon-india-launch-date-16-october-in-bengali/feed/ 0
Xiaomi আনতে চলেছে 8 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজযুক্ত Redmi Note 8 https://www.91mobiles.com/bengali/xiaomi-redmi-note-8-with-8-gb-ram-256-gb-storage-specifications-in-bengali/ https://www.91mobiles.com/bengali/xiaomi-redmi-note-8-with-8-gb-ram-256-gb-storage-specifications-in-bengali/#respond Mon, 23 Sep 2019 07:30:31 +0000 https://www.91mobiles.com/bengali/?p=8324 শাওমি লঞ্চ করবে Redmi Note 8 এর নতুন ভেরিয়েন্ট

The post Xiaomi আনতে চলেছে 8 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজযুক্ত Redmi Note 8 first appeared on 91Mobiles Bengali.

]]>
Xiaomi গত মাসে আন্তর্জাতিক মঞ্চে তাদের প্রথম 64 মেগাপিক্সেলের কোয়াড ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন হিসাবে Redmi Note 8 সিরিজ পেশ করেছিল। এই সিরিজে কোম্পানি Redmi Note 8 এবং Redmi Note 8 Pro স্মার্টফোন পেশ করেছে যা এই মুহূর্তে শুধুমাত্র চীনে সেল করা হচ্ছে। Redmi Note 8 Pro এর সবচেয়ে বড়ো ভেরিয়েন্টে কোম্পানির পক্ষ থেকে 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে এবং Redmi Note 8 এর সবচেয়ে বড়ো ভেরিয়েন্টেও 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি আছে। কিন্তু এবার Xiaomi তাদের Redmi Note 8 ফোনটিকে আরও শক্তিশালী বানাতে চলেছে। 

লঞ্চের আগেই জানা গেল ডুয়েল পপ-আপ সেলফি ক‍্যামেরাযুক্ত Vivo V17 Pro এর দাম, ভারতে লঞ্চ হবে 20 সেপ্টেম্বর

চীনের সার্টিফিকেশন সাইট টেনাতে Redmi Note 8 ফোনটি আপডেট করা হয়েছে। টেনার এই নতুন লিস্টিঙে Redmi Note 8 ফোনটি আরও বেশি র‍্যাম ও স্টোরেজের সঙ্গে দেখানো হয়েছে। লিস্টিং অনুযায়ী কোম্পানি Redmi Note 8 ফোনটি 8 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ করার জন্য প্রস্তুত হচ্ছে যা খুব তাড়াতাড়ি টেক মঞ্চে পেশ করা হবে। 8 জিবি র‍্যামযুক্ত এই নতুন ভেরিয়েন্টে 256 জিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে। 

Redmi Note 8 

শাওমির পক্ষ থেকে Redmi Note 8 ফোনটি 2340 × 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.3 ইঞ্চির আইপিএস এলসিডি ডট নচ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে, যা কর্নিং গোরিলা গ্লাস 5 দিয়ে প্রোটেক্ট করা হয়েছে। এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে মিইউআই 10 এর পেশ করা হয়েছে যা অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 665 চিপসেটে রান করে। 

Exclusive : Thomson কোলকাতায় লঞ্চ করল একসঙ্গে তিনটি নতুন টিভি

ফোটোগ্ৰাফির জন্য Redmi Note 8 এ কোয়াড রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটির ব‍্যাক প‍্যানেলে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে Redmi Note 8 এ 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর, 2 মেগাপিক্সেলের তৃতীয় সেন্সর এবং 2 মেগাপিক্সেলের‌ই চতুর্থ সেন্সর আছে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। 

চীনে আপাতত Redmi Note 8 ফোনটি তিনটি ভেরিয়েন্টে সেল করা হচ্ছে। বাজারে এই মুহূর্তে দাঁড়িয়ে 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি মেমরি, 6 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি মেমরি এবং 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরি ভেরিয়েন্ট পাওয়া যায়। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে সিকিউরিটির জন্য Redmi Note 8 এ রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 18 ওয়াট ফাস্ট চার্জি সাপোর্টেড 4,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Xiaomi আনতে চলেছে 8 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজযুক্ত Redmi Note 8 first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-redmi-note-8-with-8-gb-ram-256-gb-storage-specifications-in-bengali/feed/ 0