Redmi Note 9 Pro Max - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Fri, 07 Jul 2023 11:28:30 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 দাম কমল Xiaomi Redmi 9 সিরিজের 9টি ফোনের, Note 9 Pro Max এর দামে বড়সড় প্রাইস কাট https://www.91mobiles.com/bengali/price-drop-on-xiaomi-redmi-note-9-redmi-note-9-pro-max-redmi-note-9-pro-redmi-9-redmi-9i-redmi-9-prime-in-india/ https://www.91mobiles.com/bengali/price-drop-on-xiaomi-redmi-note-9-redmi-note-9-pro-max-redmi-note-9-pro-redmi-9-redmi-9i-redmi-9-prime-in-india/#respond Tue, 16 Mar 2021 10:00:23 +0000 https://www.91mobiles.com/bengali/?p=14844 Xiaomi ফোনে আকর্ষণীয় অফার

The post দাম কমল Xiaomi Redmi 9 সিরিজের 9টি ফোনের, Note 9 Pro Max এর দামে বড়সড় প্রাইস কাট first appeared on 91Mobiles Bengali.

]]>
যদি আপনি ফোন কেনার কথা ভাবছেন, তবে দামের কথা ভেবে পিছিয়ে রয়েছেন বা অফারের অপেক্ষা করছেন তবে জানিয়ে রাখি ফোন কেনার দিন এসে গেছে। চাইনিজ স্মার্টফোন কোম্পানি শাওমি তাদের নয়টি ফোনের দাম 300 টাকা থেকে 2,000 টাকা পর্যন্ত কমিয়ে দিয়েছে। সবচেয়ে বড় কথা এই ফোনগুলির লিস্টে কোম্পানির শক্তিশালী স্মার্টফোন Redmi Note 9 Pro Max এর নাম পর্যন্ত আছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির কেনাকাটায় 2,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এত দিন Redmi Note 9 Pro Max ফোনটি 16,999 টাকা দামে সেল করা হত। কিন্তু এখন মাত্র 14,999 টাকার বিনিময়ে ফোনটি কেনা যাচ্ছে।

আরও পড়ুন: 25 মার্চ আসছে মোটোরোলার শক্তিশালী স্মার্টফোন Moto G100, দেখে নিন লুক

শাওমির এই অফার সীমিত সময়ের জন্য কার্যকর। কোম্পানি এই অফার আজ অর্থাৎ 16 মার্চ থেকে শুরু করেছে এবং চলবে আগামী 31 মার্চ পর্যন্ত। এই অফারে Redmi 9i, Redmi 9 Prime, Redmi Note 9 ও Redmi Note 9 Pro সহ মোট নয়টি ফোন কম দামে বেচা হচ্ছে। আমরা এই খবর এক্সক্লুসিভ অফলাইন সোর্স থেকে পেয়েছি।

Xiaomi Redmi 9 ও Redmi Note 9 এর অফার

শাওমির এই অফারে কোম্পানির Redmi 9i ফোনটির দামে 300 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। আগে এই ফোনটি 8,299 টাকা দামে সেল করা হত, কিন্তু এখন মাত্র 7,999 টাকার বিনিময়ে ফোনটি পাওয়া যাবে। Resmi 9 Prime এর 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ এবং 4 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টে 1,000 টাকা করে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ছাড়ের পর Resmi 9 Prime ভেরিয়েন্টদুটি যথাক্রমে 9,499 টাকা এবং 10,999 টাকা দামে সেল করা হচ্ছে।

আরও পড়ুন: লো বাজেটের Realme C11 2021 ভারতীয় সাইটে হল লিস্টেড, খুব তাড়াতাড়ি হবে লঞ্চ

এক‌ইভাবে Redmi Note 9 ফোনটির তিনটি ভেরিয়েন্টেই ছাড় পাওয়া যাচ্ছে। কোম্পানির পক্ষ থেকে তাদের Redmi Note 9 এর 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টে 1,000 টাকা, 4 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্টে 500 টাকা এবং 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টে 1,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই অফারে ফোনটির তিনটি মডেল যথাক্রমে 10,999 টাকা, 12,999 টাকা এবং 13,999 টাকা দামে বেচা হচ্ছে।

কোম্পানি তাদের Redmi Note 9 Pro ফোনটির 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দামে 1,000 টাকা এবং 4 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দামে 2,000 টাকা ছাড়ের ঘোষণা করেছে। অফার ফোনদুটির উভয় ভেরিয়েন্ট যথাক্রমে 12,999 টাকা এবং 13,999 টাকা দামে পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন: Nokia প্রস্তুত তাদের আগামী লো বাজেট স্মার্টফোন নিয়ে, লঞ্চ হবে অত‍্যন্ত সস্তা Nokia G10

সবচেয়ে বড় কথা এই প্রথম কোম্পানি তাদের Redmi Note 9 Pro Max এর দামে 2,000 টাকা ছাড় দিচ্ছে। উল্লেখ্য অফার শুধুমাত্র ফোনটির 6 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের ক্ষেত্রে প্রযোজ্য।

কোথায় পাওয়া যাবে শাওমি স্মার্টফোনে এই অফার?

সাধারণত শাওমি অনলাইন প্ল‍্যাটফর্মেই অফার দিয়ে থাকে। কিন্তু এবার কোম্পানি অফলাইন মার্কেটের জন্য এই অফার নিয়ে এসেছে। অর্থাৎ যে কোনো শাওমি স্টোরে গিয়ে এই অফার উপভোগ করা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post দাম কমল Xiaomi Redmi 9 সিরিজের 9টি ফোনের, Note 9 Pro Max এর দামে বড়সড় প্রাইস কাট first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/price-drop-on-xiaomi-redmi-note-9-redmi-note-9-pro-max-redmi-note-9-pro-redmi-9-redmi-9i-redmi-9-prime-in-india/feed/ 0
20,000 টাকার বাজেটে টপ 5 স্মার্টফোন https://www.91mobiles.com/bengali/best-phone-under-rs-20000-in-india/ https://www.91mobiles.com/bengali/best-phone-under-rs-20000-in-india/#respond Mon, 12 Oct 2020 15:14:29 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=12983 20,000 টাকার টপ 5 স্মার্টফোন

The post 20,000 টাকার বাজেটে টপ 5 স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
যে কোনো জিনিস কেনার সময় সবার মাথায় থাকে যাতে সে বেস্ট জিনিস কিনতে পারে। অথচ মার্কেটে এত অপশন রয়েছে যে কনফিউশন হ‌ওয়া তো স্বাভাবিক আর প্রসঙ্গ যদি আসে স্মার্টফোনের তবে তো আর কথাই নেই। কারণ যে কোনো বাজেটে মার্কেটে এত স্মার্টফোন রয়েছে যে গুনেও হয়তো বলা যাবে না। ফোন কেনার আগে কারোর উপদেশ পেলে সত্যিই ভালো হয় আর তাই আমরা আজ 20,000 টাকার বাজেটে টপ 5 স্মার্টফোনের লিস্ট তৈরি করেছি যা দেখে আপনিও খুব সহজেই বুঝে যাবেন আপনার প্রয়োজন অনুযায়ী কোন ফোনটি আপনার জন্য বেস্ট হবে।

আরও পড়ুন: Samsung আনছে সস্তা Galaxy M02 স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

Samsung Galaxy M31s

20 হাজার টাকার কম দামে এই ফোনটি যথেষ্ট উল্লেখযোগ্য। এই ফোনটির অন‍্যতম গুরুত্বপূর্ণ ফিচার হলো এর ক‍্যামেরা সেগমেন্ট। এর বাজেটে এটিকে বেস্ট ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন বলা যেতে পারে। এছাড়াও এতে আছে 6,000mAh ব‍্যাটারী ও sAMOLED ডিসপ্লের মতো ফিচার। এই ফোনে 6.4 ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। কোম্পানি এতে পাঞ্চ হোল ডিসপ্লে ও অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেম যোগ করেছে। অক্টাকোর প্রসেসরের সঙ্গে এই ফোনটি এক্সিনস 9611 চিপসেটে রান করে। এই ফোনটি 6 জিবি ও 8 জিবি র‍্যাম ভেরিয়েন্টে পেশ করা হয়েছে এবং উভয় ভেরিয়েন্টে 128 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। ফোটোগ্ৰাফির জন্য এতে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 5 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ও 5 মেগাপিক্সেলের‌ই ম‍্যাক্রো লেন্স আছে। এক‌ইভাবে সেলফির জন্য এই ফোনে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

POCO X3

ক‍্যামেরা, ডিসপ্লে ও ব‍্যাটারীর দিক থেকে স‍্যামসাং এগিয়ে থাকলে গেমিঙের দিক থেকে এগিয়ে পোকো এক্স3। এই ফোনে 6.67 ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে, তবে এটি এমোলেড নয়। উল্লেখ্য এতে 120Hz রিফ্রেসরেট আছে। তাই যথেষ্ট স্মুথ এক্সপেরিয়েন্স পাওয়া যায়। এই ফোনটি 2.3GHz ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 732জি চিপসেটে রান করে। ফোটোগ্ৰাফির জন্য এতে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরার সঙ্গে 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ও 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো ক‍্যামেরা লেন্স দেওয়া হয়েছে। সেলফির জন্য এই ফোনে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। এছাড়া পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 6,000mAh ব‍্যাটারী দেওয়া হয়েছে।

আরও পড়ুন: 5000mAh।ব‍্যাটারী ও ট্রিপল রেয়ার ক‍্যামেরাসহ লঞ্চ হলো OPPO A53s, এতে আছে 90Hz রিফ্রেশরেটযুক্ত ডিসপ্লে

Redmi Note 9 Pro Max

এই বাজেটে Redmi Note 9 Pro Max ফোনটিও যথেষ্ট উল্লেখযোগ্য একটি অপশন। এই ফোনটি 6.67 ইঞ্চির FHD+ ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। কোম্পানি এই ফোনে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 720জি চিপসেটের সঙ্গে 6 জিবি ও 8 জিবি র‍্যাম যোগ করেছে। ফোটোগ্ৰাফির জন্য এতে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সঙ্গে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 5 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স ও 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। সেলফির জন্য এই ফোনে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। এছাড়া পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 5,020 এম‌এএইচের ব‍্যাটারী আছে।

Realme 7 Pro

Realme 7 Pro ফোনটিতে 2400 × 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.4 ইঞ্চির সুপার AMOLED FHD+ ডিসপ্লে আছে। এই ফোনের ডিসপ্লে 90Hz রিফ্রেশরেটযুক্ত। এই বাজেটে এত উল্লেখযোগ্য কম্বিনেশন সত্যিই বিরল। এই ফোনটি 2.3GHz ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 720জি চিপসেটে রান করে। এছাড়াও এই ফোনে 6 জিবি ও 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। ফোটোগ্ৰাফির জন্য এতে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স ও 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স আছে। পাশাপাশি পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 5,000mAh ব‍্যাটারী দেওয়া হয়েছে।

আরও পড়ুন: জানা গেল 6000mAh ব‍্যাটারীযুক্ত Samsung Galaxy M31 Prime Edition এর দাম, জেনে নিন ফিচার

Motorola One Fusion+ 

20 হাজার টাকা বাজেটের ফোনের কথা হলে সেখানে Motorola One Fusion+ এর নাম থাকতে বাধ্য। এই ফোনে হাই কোয়ালিটি প্রসেসরের সঙ্গে রয়েছে অসাধারণ ক‍্যামেরা। এই ফোনে 6.5 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 730জি চিপসেটে রান করে। এতে 2.3 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি দেওয়া হয়েছে। এই ফোনে ফোটোগ্ৰাফির জন্য 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সঙ্গে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 5 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স ও 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। সেলফির জন্য এই ফোনে 16 মেগাপিক্সেলের পপ-আপ ক‍্যামেরা মডিউল দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

The post 20,000 টাকার বাজেটে টপ 5 স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/best-phone-under-rs-20000-in-india/feed/ 0
23 মার্চ লঞ্চ হবে Xiaomi এর নতুন ফোন Redmi Note 9S https://www.91mobiles.com/bengali/xiaomi-redmi-note-9s-to-launch-on-23-march-in-malaysia-punch-hole-display-specs-price-in-bengali/ https://www.91mobiles.com/bengali/xiaomi-redmi-note-9s-to-launch-on-23-march-in-malaysia-punch-hole-display-specs-price-in-bengali/#respond Tue, 17 Mar 2020 12:05:33 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=10877 23 মার্চ মালয়েশিয়াতে লঞ্চ হবে Redmi Note 9S

The post 23 মার্চ লঞ্চ হবে Xiaomi এর নতুন ফোন Redmi Note 9S first appeared on 91Mobiles Bengali.

]]>
শাওমি গত সপ্তাহে ভারতে তাদের ‘রেডমি নোট’ সিরিজের ফোনের সংখ্যা বাড়িয়ে Redmi Note 9 Pro এবং Redmi Note 9 Pro Max নামে দুটি ফোন লঞ্চ করেছে। সবচেয়ে বড় কথা এই ফোনদুটি সবার আগে ভারতে লঞ্চ করা হয়েছে এবং আগামী দিনে আলাদা আলাদা তারিখে বিশ্বের অন‍্যান‍্য মার্কেটে পেশ করা হবে। শাওমি এবার তাদের রেডমি নোট সিরিজ মালয়েশিয়াতে লঞ্চের পরিকল্পনা করছে যেখানে আগামী 23 মার্চ Redmi Note 9 সিরিজের ডিভাইস লঞ্চ করা হবে। বর্তমানে টেক জগত এই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে কারণ 23 মার্চ Redmi Note 9 Pro এবং Redmi Note 9 Pro Max নয় বরং Redmi Note 9S লঞ্চ করা হবে।

আরও পড়ুন: .মোবাইল কিনতে চান? তাড়াতাড়ি করুন, দাম বাড়বে আগামী মাসে

শাওমি অফিসিয়ালি মালয়েশিয়াতে তাদের রেডমি নোট 9 সিরিজের লঞ্চ সম্পর্কে ঘোষণা করেছে। কোম্পানি জানিয়ে দিয়েছে আগামী 23 মার্চ মালয়েশিয়ার মার্কেটে এই সিরিজের ফোন লঞ্চ করা হবে। ইতিমধ্যে কোম্পানি টিজের মাধ্যমে প্রচার করাও শুরু করে দিয়েছে যে 23 মার্চ কোম্পানি এই সিরিজে Redmi Note 9S স্মার্টফোন লঞ্চ করা হবে। এই ফোনটি ভারতে লঞ্চ হ‌ওয়া রেডমি নোট 9 সিরিজের দুটি ফোনের চেয়ে আলাদা হতে পারে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা Redmi Note 9S এর ফোটোয় ফোনটির ফ্রন্ট প‍্যানেল দেখা গেছে। ডিসপ্লের দিক থেকে এই ফোনটিও রেডমি নোট 9 সিরিজের অন‍্যান‍্য ফোনের মতোই এবং এই ফোনেও পাঞ্চ হোল ডিসপ্লে ও সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।

Redmi Note 9 Pro Max

কোম্পানি তাদের Redmi Note 9 Pro Max ফোনটিতে 6.67 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দিয়েছে। এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 720জি চিপসেটে রান করে। এই ফোনে 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। ফোটোগ্রাফির জন্য Redmi Note 9 Pro Max এ কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। এই সেট‌আপে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 5 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স ও 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। সেলফির জন্য এতে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Redmi Note 9 Pro Max এ 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,020 এম‌এএইচের ব‍্যাটারী যোগ করা হয়েছে।

আরও পড়ুন: 12 GB র‍্যাম, Snapdragon 865 চিপসেট ও 4400 mAh ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ হল শক্তিশালী স্মার্টফোন Vivo NEX 3s 5G

Redmi Note 9 Pro Max এর 6 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 14,999 টাকা, 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 16,999 টাকা এবং 8 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 18,999 টাকা রাখা হয়েছে। আগামী 25 মার্চ থেকে মি ডট কম ও আমাজনে Redmi Note 9 Pro Max সেল করা হবে। মি হোমেও এক‌ই দিনে অর্থাৎ 25 মার্চ থেকে Redmi Note 9 Pro Max সেল করা হবে।

Redmi Note 9 Pro 

Redmi Note 9 Pro ফোনটিতে 6.67 ইঞ্চির এইচডি+ ফুল স্ক্রিন ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে 2.3 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 720জি চিপসেটে রান করে। Redmi Note 9 Pro তে ফোটোগ্রাফির জন্য কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে। এই ফোনে 48 মেগাপিক্সেলের Samsung ISOCELL GM2 প্রাইমারি সেন্সরের সঙ্গে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 5 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স ও 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য এই ফোনে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট এআই ক‍্যামেরা সেন্সর যোগ করা হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Redmi Note 9 Pro তে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,020 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ইন্দোনেশিয়াতে লঞ্চ হল Vivo V19, জেনে নিন স্পেসিফিকেশন ও দাম

কোম্পানি তাদের Redmi Note 9 Pro ফোনটি দুটি র‍্যাম ও স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করেছে। এই ফোনটির 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 12,999 টাকা এবং 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্ট 15,999 টাকা দামে লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে Redmi Note 9 Pro ফোনটি Interstellar Black, Aurora Blue ও Glacier White কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। আজ অর্থাৎ 17 মার্চ থেকে মি ডট কম ও মি হোমের সঙ্গে সঙ্গে আমাজন ইন্ডিয়াতে এই ফোনটির সেল শুরু হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 23 মার্চ লঞ্চ হবে Xiaomi এর নতুন ফোন Redmi Note 9S first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-redmi-note-9s-to-launch-on-23-march-in-malaysia-punch-hole-display-specs-price-in-bengali/feed/ 0