Redmi Pad 2 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Wed, 18 Jun 2025 15:41:43 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 9000mAh Battery, 11 ইঞ্চির স্ক্রিন এবং 8GB RAM সহ ভারতে লঞ্চ হল Redmi Pad 2, জেনে নিন দাম https://www.91mobiles.com/bengali/redmi-pad-2-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/redmi-pad-2-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/#respond Wed, 18 Jun 2025 15:41:43 +0000 https://www.91mobiles.com/bengali/?p=65022 ভারতে লঞ্চ হল Redmi Pad 2

The post 9000mAh Battery, 11 ইঞ্চির স্ক্রিন এবং 8GB RAM সহ ভারতে লঞ্চ হল Redmi Pad 2, জেনে নিন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
যারা কম দামে দারুণ ট্যাবলেট কেনার কথা ভাবছেন, Xiaomi তাদের জন্য ভারতের বাজারে নতুন ডিভাইস লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে Redmi Pad 2 ট্যাবলেটটি ভারতে শক্তিশালী 9,000mAh ব্যাটারি, বড় 11ইঞ্চির 2.5K ডিসপ্লে সহ পেশ করা হয়েছে। Redmi Pad 2 ট্যাবলেটটির দাম 13,999 টাকা থেকে শুরু। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Redmi Pad 2 ট্যাবলেটের ফিচার ও স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Redmi Pad 2 এর স্পেসিফিকেশন

  • 11″ 2.5K 90Hz Display
  • MediaTek Helio G100 Ultra
  • 8GB RAM + 256GB Storage
  • 8MP Back Camera
  • 5MP Front Camera
  • 18W 9,000mAh Battery

ডিসপ্লে

Redmi Pad 2 ট্যাবলেটটিতে 2560 × 1600 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 11 ইঞ্চির বড় 2.5কে ডিসপ্লে দেওয়া হয়েছে। এই IPS LCD স্ক্রিনে 90 হার্টস রিফ্রেশ রেট, 360 হার্টস টাচ স্যাম্পেলিং রেট ও 600 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। এই ট্যাবলেট TÜV Rheinland সার্টিফাইড এবং দীর্ঘক্ষণ পর্যন্ত ব্যাবহারের পরও চোখ সুরক্ষিত থাকবে।

প্রসেসর

Redmi Pad 2 ট্যাবলেটটি অ্যান্ড্রয়েড 15 এবং HyperOS 2 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য ট্যাবলেটটিতে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক হ্যালিও জি100 আল্ট্রা অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এই প্রসেসর 2.0GHz থেকে 2.2GHz ক্লক স্পীডে কাজ করে। অন্যদিকে গ্রাফিক্সের জন্য ট্যাবটিতে Mali-G57 MC2 জিপিইউ রয়েছে।

স্টোরেজ

ভারতে Redmi Pad 2 ট্যাবলেটটি Wi-Fi এবং Wi-Fi + Cellular মডেলে পেশ করা হয়েছে। ওয়াইফাই মডেলে 4জিবি ফিজিক্যাল RAM এবং 4জিবি ভার্চুয়াল RAM সাপোর্ট করে। অন্যদিকে সেলুলার মডেলে 6জিবি RAM এবং 8জিবি RAM সহ লঞ্চ করা হয়েছে। এই মডেলে 8জিবি ভার্চুয়াল RAM দেওয়া হয়েছে। ট্যাবলেটের সমস্ত মডেলে LPDDR4X RAM + UFS 2.2 Storage সাপোর্ট করে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য শাওমি ট্যাবলেটটিতে সিঙ্গেল রেয়ার এবং ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ট্যাবলেটের ব্যাক প্যানেলে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর রয়েছে। একইভাবে সেলফি, ভিডিও কল ও ভিডিও কনফারেন্স, ভার্চুয়াল মিটিঙের জন্য এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। Redmi Pad 2 ট্যাবলেটটিতে HDR ও টেলিপ্রম্পটার মোড রয়েছে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য Xiaomi Redmi Pad 2 ট্যাবলেটটিতে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড শক্তিশালী 9,000এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। জানিয়ে রাখি ট্যাবের বক্সে 15 ওয়াট চার্জার দেওয়া হবে।

Redmi Pad 2 এর ফিচার

  • কানেক্টিভিটির জন্য ট্যাবলেটটিতে Wi-Fi 5 এবং Bluetooth 5.3 সহ Miracast সাপোর্ট করে।
  • সাউন্ড এক্সপিরিয়েন্সের জন্য ট্যাবলেটটিতে Dolby Atmos ও Hi-Res অডিও সহ কোয়াড স্পিকার দেওয়া হয়েছে।
  • এই ট্যাবলেটটিতে Redmi Smart Pen রয়েছে, ফলে 4096 লেবল প্রেশার সেন্সর পাওয়া যায়।
  • এই ট্যাবে Circle to Search, Call Sync, Network Sync ও Shared Clipboard এর মতো ফিচার যোগ করা হয়েছে।
  • ট্যাবলেটের স্ক্রিনে Touch-on-Wet সাপোর্ট করে, ভেজা হাতেও ট্যাবটি ব্যাবহার করা যাবে।
  • এই স্ক্রিনে Flicker-Free, Low Blue Light ও Circadian Friendly এর মতো ফিচার যোগ করা হয়েছে।

Redmi Pad 2 এর দাম

  • 4GB RAM + 128GB Storage (ওয়াইফাই) – ₹13,999
  • 6GB RAM + 128GB Storage (ওয়াইফাই + 4জি) – ₹15,999
  • 8GB RAM + 256GB Storage (ওয়াইফাই + 4জি) – ₹17,999

Redmi Pad 2 ট্যাবলেটটির দাম 13,999 টাকা থেকে শুরু। এটি ওয়াইফাই মডেলের 4GB RAM + 128GB স্টোরেজ অপশনের দাম। ট্যাবের Cellular মডেলের 6GB RAM ভেরিয়েন্টের দাম 15,999 টাকা এবং 8GB RAM ভেরিয়েন্টের দাম 17,999 টাকা রাখা হয়েছে। 24 জুন থেকে নতুন রেডমি ট্যাবলেটটি Sky Blue ও Graphite Grey মতো কালার অপশনে সেল করা হবে। কোম্পানির পক্ষ থেকে সেল শুরু হিসাবে 1,000 টাকার ডিসকাউন্ট দেওয়া হবে।

The post 9000mAh Battery, 11 ইঞ্চির স্ক্রিন এবং 8GB RAM সহ ভারতে লঞ্চ হল Redmi Pad 2, জেনে নিন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/redmi-pad-2-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0
ভারতে লঞ্চ হতে চলেছে লো বাজেট ট্যাবলেট Redmi Pad 2, টিজারের মাধ্যমে প্রকাশ্যে ডিটেইলস https://www.91mobiles.com/bengali/redmi-pad-2-india-launch-confirmed-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/redmi-pad-2-india-launch-confirmed-know-details-in-bengali/#respond Tue, 03 Jun 2025 11:12:35 +0000 https://www.91mobiles.com/bengali/?p=64567 শীঘ্রই ভারতে লঞ্চ হবে Redmi Pad 2

The post ভারতে লঞ্চ হতে চলেছে লো বাজেট ট্যাবলেট Redmi Pad 2, টিজারের মাধ্যমে প্রকাশ্যে ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
শাওমির পক্ষ থেকে Redmi Pad 2 ট্যাবলেটের ভারতীয় লঞ্চের অফিসিয়াল টিজার জারি করা হয়েছে। ব্র্যান্ডের নতুন বাজেট রেঞ্জে ট্যাবলেটটি লঞ্চ করা হবে। এটি 2022 সালে পেশ হওয়া Redmi Pad ট্যাবলেটের আপগ্রেড ভার্সন হতে পারে। আপকামিং ট্যাবলেটটিতে স্টাইলাস পেন থাকতে পারে, এটি আগের মডেলে দেওয়া হয়নি। জানিয়ে রাখি Xiaomi ওয়েবসাইটের মাধ্যমে একটি নতুন পেজ লাইভ করা হয়েছে, এর মাধ্যমে আপকামিং Redmi Pad 2 ট্যাবলেটের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।

Redmi Pad 2 ট্যাবলেটের ভারতীয় লঞ্চ ডিটেইলস

  • বর্তমানে এখনও পর্যন্ত Redmi Pad 2 ট্যাবলেটের ভারতীয় লঞ্চ ডেট সম্পর্কে জানা যায়নি, তবে এই মাসের শেষের দিকে পেশ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
  • শাওমির অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও Redmi Pad 2 ট্যাবলেটটি শপিং সাইট আমাজন এবং ফ্লিপকার্টের মাধ্যমে সেল করা হবে।
  • ওয়েবসাইটে শেয়ার করা এই ট্যাবলেটের সিলুয়েট ইমেজ দেখে জানা গেছে, এতে বড় ডিসপ্লের পাশাপাশি কালো ও পাতলা বেজল থাকবে এবং এতে রাউন্ডেড এজ পাওয়া যাবে।
  • এই লিস্টিং থেকে আপকামিং ট্যাবলেটটির শক্তিশালী ব্যাটারি ব্যাকআপ এবং ও ভিভিড ডিসপ্লে সম্পর্কেও জানা গেছে।
  • “No Wi-Fi, no worries” ট্যাগলাইনের মাধ্যমে বোঝা যাচ্ছে ট্যাবলেটটিতে 4G/5G নেটওয়ার্ক কানেক্টিভিটি থাকবে।
  • আপকামিং ট্যাবলেটটি সাধারণ ল্যাপটপের থেকে অনেকটাই হাল্কা এবং কম্প্যাক্ট হবে বলে জানা গেছে।
  • প্রথমে ট্যাবলেটটিতে স্টাইলাস পেন থাকবে বলে জানা গিয়েছিল। এছাড়া ট্যাবলেটটিতে বেশ কিছু কাজের জন্য ক্লিকেবল বাটন থাকবে।

শাওমির গ্লোবাল এক্স হ্যান্ডেলের মাধ্যমে Redmi Pad 2 ট্যাবলেটের লঞ্চ টিজার শেয়ার করা হয়েছিল। তবে এই মডেলটিই ভারতে লঞ্চ হবে, নাকি অন্য কোনো ভেরিয়েন্ট, সেই বিষয়ে এখনও পর্যন্ত সঠিকভাবে কিছু জানা যায়নি। শেয়ার করা টিজার ইমেজের মাধ্যমে আপকামিং ট্যাবলেটের ডিজাইন এবং কালার দেখানো হয়েছে। এর পাশাপাশি ট্যাবলেটটিতে 4G LTE কানেক্টিভিটি থাকবে বলে জানা গেছে।

Redmi Pad 2 ট্যাবলেটটির ব্যাক প্যানেলে একটি সিঙ্গেল ক্যামেরা সহ ওভাল-আকারের ক্যামেরা মডিউল থাকবে। ক্যামেরার পাশে ‘AI Camera | 8MP f/2.0’ লেখা দেখা যাচ্ছে। ট্যাবলেটের নিচের দিকে স্পিকার ভেন্টস, ইউএসবি টাইপ সি পোর্ট এবং 3.5mm অডিও জ্যাক রয়েছে। এছাড়া উপরের দিকে আরও একটি সেট স্পিকার ভেন্টস সহ পাওয়ার বাটন দেওয়া হয়েছে। আপকামিং ট্যাবলেটটি গ্রে এবং ব্লু কালার অপশনে লিস্টেড হয়েছে।

ইউরোপীয় বেশ কিছু রিটেইল ওয়েবসাইটে Redmi Pad 2 4G ট্যাবটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে।

  • ডিসপ্লে: রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Redmi Pad 2 ট্যাবটিতে 90Hz রিফ্রেশ রেট সহ 11ইঞ্চির 2.5K ডিসপ্লে থাকবে। আপকামিং ট্যাবটি আগের Redmi Pad ট্যাবলেটের 10.6 ইঞ্চির 2K স্ক্রিনের তুলনায় আপগ্রেডেড।
  • প্রসেসর: ট্যাবলেটটিতে MediaTek Helio G100-Ultra 4G প্রসেসর থাকতে পারে। আগের ট্যাবে Helio G99 SoC দেওয়া হয়েছিল। Helio G100 প্রসেসর TSMC এর 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এবং এটি সুন্দর ডে-টু-ডে পারফরমেন্স ও গেমিং এক্সপেরিয়েন্স দিতে সক্ষম। এই প্রসেসর 2.2GHz ক্লক স্পীডে কাজ করে। ‘Ultra’ ট্যাগ দেখে মনে করা হচ্ছে এটি বিশেষভাবে Redmi Pad 2 ট্যাবলেটের জন্য একটি অপ্টিমাইজড ভার্সন।
  • স্টোরেজ: Redmi Pad 2 ট্যাবটিতে 4GB RAM + 128GB স্টোরেজ এবং 8GB RAM + 256GB স্টোরেজ সহ দুটি অপশন দেওয়া হবে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য ট্যাবে 8MP রেয়ার ক্যামেরা এবং 5MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।
  • ব্যাটারি: আসন্ন ট্যাবলেটটিতে 18W ফাস্ট চার্জিং সাপোর্টেড 9,000mAh ব্যাটারি থাকতে পারে। 20,000 টাকার চেয়েও কম দামের ট্যাবলেটগুলির জন্য এই ব্যাটারি ক্যাপাসিটি যথেষ্ট।

লিস্টিঙে Redmi Pad 2 ট্যাবলেটের দাম জানানো হয়েছে। এই লিস্টিঙে 4GB/128GB মডেলের দাম EUR 199 (অর্থাৎ প্রায় 19,400 টাকা) হবে, তবে 8GB/256GB স্টোরেজ সহ 4G মডেলের দাম EUR 299 (অর্থাৎ প্রায় 29,200 টাকা) রয়েছে। এই ট্যাবলেটটি খুব তাড়াতাড়ি ভালো লঞ্চ করা হবে কি না, এই বিষয়ে এখনও পর্যন্ত জানানো হয়নি।

আগের Redmi Pad ট্যাবটি 14,999 টাকা দামে পেশ করা হয়েছিল। তাই আপকামিং ট্যাবলেটটি এই প্রাইস রেঞ্জে পেশ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। বর্তমানে শাওমির উপস্থিত সবচেয়ে কম দামের Redmi Pad SE ট্যাবলেটটির দাম 11,999 টাকা।

The post ভারতে লঞ্চ হতে চলেছে লো বাজেট ট্যাবলেট Redmi Pad 2, টিজারের মাধ্যমে প্রকাশ্যে ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/redmi-pad-2-india-launch-confirmed-know-details-in-bengali/feed/ 0