Redmi TV - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 15 Dec 2022 09:23:15 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 শুরু হয়ে গেছে Xiaomi এর Sale Out স্কিম, Redmi এবং Mi এর স্মার্ট টিভিতে পাবেন প্রচুর ডিসকাউন্ট   https://www.91mobiles.com/bengali/xiaomi-sale-out-scheme-discount-on-redmi-and-mi-tv-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/xiaomi-sale-out-scheme-discount-on-redmi-and-mi-tv-know-details-in-bengali/#respond Thu, 15 Dec 2022 09:23:15 +0000 https://www.91mobiles.com/bengali/?p=34769 Xiaomi এর Sale Out স্কিমের অধীনে Redmi 43 স্মার্ট টিভিতে পাবেন 2000 টাকার ডিসকাউন্ট

The post শুরু হয়ে গেছে Xiaomi এর Sale Out স্কিম, Redmi এবং Mi এর স্মার্ট টিভিতে পাবেন প্রচুর ডিসকাউন্ট   first appeared on 91Mobiles Bengali.

]]>
Xiaomi এর Sale Out স্কিম শুরু হয়ে গেছে। Xiaomi-এর এই স্কিমের মাধ্যমে, Redmi এবং Mi-এর স্মার্ট টিভিগুলি অনেক কম দামে কেনা যাবে। Xiaomi-এর এই সেল 14 ডিসেম্বর থেকে 19 ডিসেম্বর অর্থাৎ 6 দিন চলবে। Xiaomi-এর এই অফারে আপনি স্মার্ট টিভিতে বাম্পার ডিসকাউন্ট পাবেন। এই পোস্টে আপনাদের Redmi এবং Mi স্মার্ট টিভিতে উপলব্ধ ডিসকাউন্ট সম্পর্কে জানানো হল।  আরও পড়ুন: চীনের পর পাকিস্তানের উপর ডিজিটাল স্ট্রাইক, ভারত সরকার এই পাকিস্তানি OTT অ্যাপটিকে ব্যান করেছে

Redmi এবং Mi-এর স্মার্ট টিভিতে দারুণ অফার

Xiaomi এর সেল আউট স্কিমের অধীনে কোম্পানির স্মার্ট টিভিগুলিতে বিশাল ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।

Redmi 32

Redmi 32 ইঞ্চি স্মার্ট টিভিতে 1500 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এই Redmi টিভির দাম হল 13,999 টাকা, যা ডিস্কাউন্টের পরে 12,499 টাকায় কেনা যাবে।

Mi 32 5A

Mi 32 5A স্মার্ট টিভিতে 500 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই Xiaomi টিভির MRP 13,999 টাকা। ডিসকাউন্ট সহ এই টিভিটি মাত্র 13,599 টাকায় কেনা যাবে। আরও পড়ুন: Auti Expo 2023 এ আসতে চলেছে MG 4 EV, জেনে নিন ফিচার 

 Mi 40 5A

Mi 40 5A স্মার্ট টিভিতে 1000 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই টিভির MRP হল 21,999 টাকা, যা ডিস্কাউন্টের পরে 20,999 টাকায় কেনা যাবে।

 Redmi 43

Xiaomi এর সেল আউট স্কিমের সময় Redmi 43 স্মার্ট টিভিতে 2000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এই টিভির MRP হল 23,999 টাকা, যা 21,999 টাকা দামে কেনা যাবে।

 Mi 43 5x

Mi 43 5x স্মার্ট টিভিতে 1000 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। Mi এর 43 ইঞ্চি টিভির MRP হল 31,999 টাকা যা সেল চলাকালীন 30,999 টাকা দামে কেনা যাবে। আরও পড়ুন: এবার মহাকাশ অভিযান হবে আরও সহজ, Elon Musk এর SpaceX এর মতো রকেট বানাবে ভারত

Redmi 50

Redmi 50 স্মার্ট টিভির সাইজ 50 ইঞ্চি, এই টিভিতে 1000 টাকা ডিসকাউন্ট পাবেন। এই টিভির MRP 32,999 টাকা। সেলের সময় এই টিভিটির দাম হবে 31,999 টাকা।

 Xiaomi X50

Xiaomi X50 স্মার্ট টিভিতে 2000 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই Xiaomi টিভির দাম 34,999 টাকা। সেল চলাকালীন আপনি এই টিভিটি 32,999 টাকা দামে কিনতে পারবেন।

 Xiaomi X43

Xiaomi X43 স্মার্ট টিভি সেল আউট স্কিমের অধীনে 1000 টাকা ডিসকাউন্ট সহ পাওয়া যাবে। এই টিভির দাম 28,999 টাকা, যা সেল চলাকালীন 27,999 টাকা দামে কেনা যাবে। আরও পড়ুন: লঞ্চ হল Realme V23i 5G স্মার্টফোন, দেখে নিন এই সস্তা 5G ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post শুরু হয়ে গেছে Xiaomi এর Sale Out স্কিম, Redmi এবং Mi এর স্মার্ট টিভিতে পাবেন প্রচুর ডিসকাউন্ট   first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-sale-out-scheme-discount-on-redmi-and-mi-tv-know-details-in-bengali/feed/ 0
Xiaomi দিলো বড়ো ঝাটকা, 4000 টাকা পর্যন্ত দাম বাড়ালো MI TV আর Redmi TV, একসাথে 9 মডেলের দাম বাড়লো https://www.91mobiles.com/bengali/xiaomi-redmi-mi-smarttv-price-hike-in-india/ https://www.91mobiles.com/bengali/xiaomi-redmi-mi-smarttv-price-hike-in-india/#respond Wed, 21 Jul 2021 06:54:29 +0000 https://www.91mobiles.com/bengali/?p=17270 একসাথে 9টি স্মার্টটিভির দাম বাড়ালো Xiaomi কোম্পানি

The post Xiaomi দিলো বড়ো ঝাটকা, 4000 টাকা পর্যন্ত দাম বাড়ালো MI TV আর Redmi TV, একসাথে 9 মডেলের দাম বাড়লো first appeared on 91Mobiles Bengali.

]]>
Xiaomi এর ইন্ডিয়ান মার্কেটে হিট হ‌ওয়ার সবচেয়ে বড়ো কারন হলো এই কোম্পানির কম দামে জিনিস বিক্রি করা। শাওমি ভারতে নিজের স্মার্টফোন, স্মার্ট টিভি আর অন‍্যান‍্য প্রোডাক্ট ন‍্যায‍্য দামে পেশ করেছিল আর এই কারনেই ইন্ডিয়ান ইউজার্সদের মাঝে দ্রুত প্রসিদ্ধ হয়েছিল। শাওমি আজকে ভারতেও নাম্বার ওয়ান স্মার্টফোন ব্র‍্যান্ড তৈরি হয়ে গেছে কিন্তু কোম্পানির প্রোডাক্টের দাম বাড়ানো চলতি দিনে শাওমি ফ‍্যানদের অসন্তুষ্ট হ‌ওয়ার কারন হয়ে উঠছে। বিগত দিনে যেখানে শাওমি নিজের কিছু স্মার্টফোন মডেলের দাম বাড়িয়েছে আবার কোম্পানি MI TV এর দাম বাড়িয়ে ইউজার্সদের বড়ো ঝাটকা দিয়েছে।

শাওমির পক্ষ থেকে ভারতে স্মার্ট টেলিভিশনের দাম বৃদ্ধি করা হয়েছে। কোম্পানি একসাথে সরাসরি 9 টি স্মার্টটিভি মডেলের দাম বাড়িয়ে দিয়েছে আর আগের তুলনায় Smart TV এখন 4,000 টাকা বেশি দামি হয়ে গেছে। শাওমির পক্ষ থেকে বাড়ানো দামে 6টি মডেল যেখানে Mi TV এর আবার অন‍্যদিকে 3টি মডেল Redmi TV এর আছে। এই দাম বৃদ্ধির পরে কোম্পানির সবচেয়ে সস্তা স্মার্টটিভির দাম বেড়ে 16,999 টাকা হয়ে গেছে এবং ব্র‍্যান্ডের ফ্ল‍্যাগশিপ স্মার্টটিভির দাম বেড়ে 62,999 টাকা হয়ে গেছে।

এই Mi TV হলো দামি

দামি হ‌ওয়া স্মার্ট টেলিভিশনের কথা বললে শাওমি Mi TV 4A (32″) আর MI TV 4A (40″) মডেলের দাম 1,000 টাকা বাড়িয়েছে যার পরে 15,999 টাকার মডেল 16,999 টাকা এবং 22,999 টাকার মডেল 23,999 টাকা হয়ে গেছে। এইভাবেই Mi TV 4C (32″) এর দাম‌ও 15,999 টাকা থেকে বেড়ে 16,999 টাকা হয়ে গেছে।

Xiaomi Mi TV HZ (32″) মডেলের দামে 1,500 টাকা বাড়িয়েছে যার পরে এই টিভির দাম বেড়ে 15,999 টাকা থেকে বেড়ে 17,499 টাকা হয়ে গেছে। এইভাবেই কোম্পানির Mi TV 4X (55″) যা আগে 43,999 টাকায় বিক্রি হতো, সেটি কেনার জন্য এখন 44,999 টাকা দিতে হবে। শাওমির সবচেয়ে বেশি দাম Mi TV 4X (50″) মডেলের বেড়েছে। এই টিভি মডেলটি এখন 4,000 টাকা দামি হয়ে গেছে। দাম বাড়ার আগে যেখানে এই টিভিকে 34,999 টাকায় কেনা যেতো আবার এখন এই মডেলের জন্য 38,999 টাকা দিতে হবে।

Redmi TV এর‌ও দাম বাড়লো

কোম্পানির পক্ষ থেকে Redmi 50 ইঞ্চি মডেলের দামে 2,000 টাকা বাড়ানো হয়েছে যার পরে টিভির দাম 36,999 টাকা থেকে বেড়ে 38,999 টাকা হয়ে গেছে। এইভাবেই Redmi 55 মডেলের দাম 3,000 টাকা বেড়ে 42,999 টাকা থেকে 45,999 টাকা হয়ে গেছে। আবার Redmi 65 ইঞ্চি মডেলের দাম‌ও 3,000 টাকা বাড়ানো হয়েছে কোম্পানির পক্ষ থেকে 59,999 টাকার বদলে 62,999 টাকা করে দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Xiaomi দিলো বড়ো ঝাটকা, 4000 টাকা পর্যন্ত দাম বাড়ালো MI TV আর Redmi TV, একসাথে 9 মডেলের দাম বাড়লো first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-redmi-mi-smarttv-price-hike-in-india/feed/ 0