Reliance - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Fri, 24 Jun 2022 13:46:30 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Reliance এর সাইটে বিপুল ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে Samsung এর এই স্মার্টফোন, জানুন বিস্তারিত https://www.91mobiles.com/bengali/mukesh-ambani-big-offer-samsung-galaxy-m52-5g-smartphone-4000-discount-reliance-site/ https://www.91mobiles.com/bengali/mukesh-ambani-big-offer-samsung-galaxy-m52-5g-smartphone-4000-discount-reliance-site/#respond Wed, 22 Jun 2022 02:41:43 +0000 https://www.91mobiles.com/bengali/?p=27167 মাত্র 20,999 টাকায় পাওয়া যাচ্ছে Samsung Galaxy M52 স্মার্টফোন

The post Reliance এর সাইটে বিপুল ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে Samsung এর এই স্মার্টফোন, জানুন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
আপনি যদি একটি নতুন 5G স্মার্টফোন কেনার কথা ভেবে থাকেন, তাহলে কম দামে Samsung এর এই স্মার্টফোনটি একটি দুর্দান্ত অপশন। আপনারা জানলে অবাক হবেন যে Samsung Galaxy M52 5G স্মার্টফোনটি reliancedigital.in-এ অনেক কম দামে সেল হচ্ছে। এটি মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্সের অফিসিয়াল সাইট, যেখানে ইলেকট্রনিক প্রোডাক্ট সেল হয়। এই সাইটে Samsung Galaxy M52 সেল হচ্ছে মাত্র 20,999 টাকায়। তবে, অন্যান্য অনলাইন সাইটের সাথে, কোম্পানির অফিসিয়াল সাইটে Galaxy M52-এর 6GB + 128Gb ভেরিয়েন্টের MRP হল 24,999 টাকা। এর পাশাপাশি এই ফোনে অনেক ব্যাঙ্ক অফারও চলছে।

ব্যাঙ্ক অফারের অধীনেও পাওয়া যাচ্ছ ডিসকাউন্ট

Citibank এর ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 10% ছাড় পাওয়া যাচ্ছে। তবে এই অফারটি 30 জুন পর্যন্ত থাকবে। কার্ড ব্যবহার করে EMI-এ ফোনটি কিনলে 2,000 টাকা ছাড় পাওয়া যাবে। EMI অপশন ছাড়া ফোনটি কিনলে 3,000 টাকা ছাড় পাওয়া যাবে। এছাড়াও, IndusInd ব্যাঙ্ক ক্রেডিট EMI লেনদেনে ফোনটি কিনলে 1500 টাকার ফ্ল্যাট ছাড় পাওয়া যাবে। ZestMoney EMI থেকে ফোনটি কিনলে 10 শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে।

Samsung তাদের এই মোবাইল ফোনটি ভারতে দুটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে। ফোনটির বেস ভেরিয়েন্ট 6 GB RAM সহ 128 GB ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে, যার দাম 24,999 টাকা। অন্যদিকে Samsung Galaxy M52 5G 8 GB RAM + 128 GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 26,999 টাকা।

Samsung Galaxy M52 5G এর স্পেসিফিকেশন

Samsung Galaxy M52 5G ফোনটি 400 X 1080 পিক্সেল রেজলিউশন সহ একটি 6.7-ইঞ্চি FullHD + ডিসপ্লে সাপোর্ট করে, যা 120Hz রিফ্রেশ হারে কাজ করে। এটি একটি পাঞ্চ-হোল ডিজাইনে নির্মিত এবং Corning Gorilla Glass 5 দ্বারা প্রোটেকটেড। Samsung Galaxy M52 5G ফোনটি Android 11 OS ভিত্তিক OneUI-তে কাজ করে, যেখানে Qualcomm-এর Snapdragon 778G চিপসেট দেওয়া হয়েছে। আপনাদের জানিয়ে রাখি যে এই স্মার্টফোনটি 4GB অতিরিক্ত ভার্চুয়াল RAM সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য, এই ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার মধ্যে 64 মেগাপিক্সেলের একটি প্রাইমারি লেন্স রয়েছে। এর সাথে, এই স্মার্টফোনটি 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 5 মেগাপিক্সেল ডেপথ সেন্সর সাপোর্ট করে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য, Samsung Galaxy M52 5G ফোনে একটি 32-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, এই ফোনে 5,000 mAh ব্যাটারি আছে, যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Reliance এর সাইটে বিপুল ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে Samsung এর এই স্মার্টফোন, জানুন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/mukesh-ambani-big-offer-samsung-galaxy-m52-5g-smartphone-4000-discount-reliance-site/feed/ 0
Reliance শুরু করেছে Digital India Sale, স্মার্টফোন ও ল‍্যাপটপের পাশাপাশি ইলেকট্রনিক্স আইটেমে পাওয়া যাচ্ছে আকর্ষণীয় অফার https://www.91mobiles.com/bengali/reliance-jio-digital-india-sale-smartphone-laptop-smart-tv-electronic-items-offer/ https://www.91mobiles.com/bengali/reliance-jio-digital-india-sale-smartphone-laptop-smart-tv-electronic-items-offer/#respond Mon, 26 Jul 2021 07:55:27 +0000 https://www.91mobiles.com/bengali/?p=17366 শুরু হল Digital india Sale

The post Reliance শুরু করেছে Digital India Sale, স্মার্টফোন ও ল‍্যাপটপের পাশাপাশি ইলেকট্রনিক্স আইটেমে পাওয়া যাচ্ছে আকর্ষণীয় অফার first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতে বর্ষাকাল আসার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় একের পর এক শপিং সেল ও অফারের ঢেউ। স্বাধীনতা দিবস থেকে শুরু করে বিভিন্ন উৎসবের মধ্য দিয়ে এই সেল চলে লক্ষী পুজো, কালী পুজো পর্যন্ত। আমাজন ও ফ্লিপকার্টের মতো শপিং সাইটগুলির পাশাপাশি বিভিন্ন ইলেকট্রনিক্স কোম্পানি ও টেক ব্র‍্যান্ড নতুন নতুন অফার ও সেলের আয়োজন করে থাকে। এক‌ইভাবে এবার রিলায়েন্স ডিজিটাল ভারতে তাদের “Digital India Sale” এর সূচনা করেছে যেখানে স্মার্টফোন, ল‍্যাপটপ ও স্মার্ট টিভিসহ অন‍্যান‍্য ইলেকট্রনিক্স প্রোডাক্টে আকর্ষণীয় অফার ও অতুলনীয় ছাড় পাওয়া যাচ্ছে।

ডিজিটাল ইন্ডিয়া সেলে কোম্পানি রিলায়েন্স ডিজিটাল স্টোর ও মাই জিও স্টোরের পাশাপাশি www.reliancedigital.in সাইট থেকে কেনাকাটা করলে 10 শতাংশ ক‍্যাশব‍্যাক পাওয়া যাচ্ছে। তবে এর জন্য এসবিআই ক্রেডিট কার্ডের মাধ্যমে কমপক্ষে 10,000 টাকার শপিং করতে হবে। এছাড়া SBI ক্রেডিট কার্ড ইএম‌আই ট্রানজংকশনের ক্ষেত্রেও গ্ৰাহকদের 5,000 টাকার বেনিফিট দেওয়া হচ্ছে। এই সেলে টিভি, মোবাইল ফোন, হোম অ্যাপ্লায়েন্স ও ল‍্যাপটপের কেনাকাটায় আকর্ষণীয় অফার দেওয়া হচ্ছে। জানিয়ে রাখি এই আগামী 5 আগস্ট পর্যন্ত এই অফার উপভোগ করা যাবে।

স্মার্টফোন ও ল‍্যাপটপে আকর্ষণীয় অফার

এই সেলে স্মার্টফোনের কেনাকাটায় ডিসকাউন্ট ও ক‍্যাশব‍্যাক ছাড়াও গ্ৰাহকদের Accidental Damage এবং Liquid Damage Coverage এর সুবিধা দেওয়া হচ্ছে। স্মার্টফোনের পাশাপাশি Apple Watch Series 6, Fire-Boltt AGNI এবং Samsung Galaxy Active 2 এর মতো wearables এর ক্ষেত্রেও দুর্দান্ত বেনিফিট পাওয়া যাচ্ছে। ডিজিটাল ইন্ডিয়া সেলে ল‍্যাপটপ কিনলে গ্ৰাহকদের ক‍্যাশব‍্যাক ও ব্র‍্যান্ড ওয়ারেন্টি ছাড়াও14,990 টাকা পর্যন্ত বেনিফিট দেওয়া হবে।

অতুলনীয় দামে ইলেকট্রনিক্স আইটেম

এই সেলে বিভিন্ন ব্র‍্যান্ডের স্মার্ট টিভি, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, ইলেকট্রনিক কেটল এবং স‍্যান্ড‌উইচ মেকারের মতো অন‍্যান‍্য প্রোডাক্টে ডিসকাউন্ট ও বেনিফিট পাওয়া যাচ্ছে। এইসব আইটেমের কেনাকাটায় কোম্পানির পক্ষ থেকে সমস্ত গ্ৰাহকদের সর্বোচ্চ 1,999 টাকা দামের নিশ্চিত উপহার দেওয়া হচ্ছে। উল্লেখ্য ল‍্যাপটপ সেগমেন্টে HDFC কার্ড হোল্ডাররা এক্সট্রা বেনিফিট পাবেন। সেল ও অফার সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Reliance শুরু করেছে Digital India Sale, স্মার্টফোন ও ল‍্যাপটপের পাশাপাশি ইলেকট্রনিক্স আইটেমে পাওয়া যাচ্ছে আকর্ষণীয় অফার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/reliance-jio-digital-india-sale-smartphone-laptop-smart-tv-electronic-items-offer/feed/ 0
ভারতে আবার আসছে TikTok, জেনে নিন কিভাবে https://www.91mobiles.com/bengali/bytedance-in-talks-with-reliance-for-investment-in-tiktok-india/ https://www.91mobiles.com/bengali/bytedance-in-talks-with-reliance-for-investment-in-tiktok-india/#respond Fri, 14 Aug 2020 18:25:25 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=11993 আবার আসতে পারে TikTok

The post ভারতে আবার আসছে TikTok, জেনে নিন কিভাবে first appeared on 91Mobiles Bengali.

]]>
এই বছর জুলাই মাসে ভারত সরকার টিকটকসহ আরও 59টি চীনা অ্যাপ ব‍্যানড করেছিল। সরকারের পক্ষ থেকে প্রাইভেসি সম্পর্কিত প্রশ্ন তুলে এই অ্যাপগুলি ব‍্যানড করা হয়। এই 59টি অ্যাপের মধ্যে সবচেয়ে জনপ্রিয় টিকটক সম্পর্কে শোনা যাচ্ছে যে এটি আবার ভারতে ফেরত আসতে পারে।

একটি রিপোর্ট অনুযায়ী রিলায়েন্স ইন্ডাস্ট্রি টিকটকের ভারতীয় ব‍্যবসা দেখাশোনার দায়িত্ব কিনে নিতে পারে। সোর্স থেকে জানা গেছে এই মুহুর্তে চুক্তি সম্পর্কে কথাবার্তা প্রথম স্তরেই রয়েছে। আবার রিলায়েন্স বা টিকটকের পক্ষ থেকে এখনও পর্যন্ত এবিষয়ে অফিসিয়ালি কোনো তথ‍্য‌ও জানানো হয়নি।

মার্কেট ইন্টেলিজেন্স ফার্ম সেন্সর টাওয়ারের ডেটা অনুযায়ী ভারত বর্তমানে 61 মিলিয়নের‌ও বেশি ডাউনলোডের সঙ্গে শর্ট ভিডিও মেকিং অ্যাপের সবচেয়ে বড় মার্কেট। অথচ যখন মানিটাইজেশনের প্রসঙ্গ আসে তখন লাভের 90 শতাংশ যায় চীন, ইউএস ও ইউকের পকেটে।

গত জুন মাসে ভারত সরকার আইটি অ্যাক্ট 2000 এর সেকশন 69 অনুযায়ী এই অ্যাপটি দেশে ব‍্যানড করে দেয়। এক‌ই সঙ্গে আরও 58টি অ্যাপ ব‍্যানড করার আদেশ জারি করা হয়। এরপর গুগল প্লে স্টোর এবং অ্যাপেল অ্যাপ স্টোর থেকে টিকটক ছাড়াও Helo, Mi Video Call – Xiaomi, DU Browser, DU Privacy, Cache Cleaner – DU App Studio, Clean Master – Cheetah Mobile এবং Wonder Camera এর মতো বিখ্যাত আরও কিছু অ্যাপ সরিয়ে দেওয়া হয়।

আমেরিকাতেও ব‍্যানড টিকটক

গত সপ্তাহে আমেরিকাতেও টিকটক ব‍্যানড করা হয়েছে। এক‌ই সঙ্গে আমেরিকার পক্ষ থেকে টিকটকের আমেরিকান ব‍্যাবসা কোনো আমেরিকার‌ই কোম্পানিকে বেচার জন্য বাইটড‍্যান্সকে 15 সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছে। মনে করা হচ্ছে মাইক্রোসফট বা টুইটার আমেরিকার টিকটকের দায়িত্ব কিনতে পারে। তবে এখনও পর্যন্ত অফিসিয়ালি এবিষয়ে কোনো ঘোষণা করা হয়নি।

Google ও Apple স্টোর থেকে সরানো হল ফোর্টনাইট

গত বৃহস্পতিবার অ্যাপেল তাদের প্লে স্টোর থেকে অত‍্যন্ত জনপ্রিয় ব‍্যাটেল রয়‍্যাল গেম Fortnite সরিয়ে দেয়। ফোর্টনাইটের ডেভেলপাররা তাদের গেমের জন্য একটি আপডেট জারি করার পর‌ই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অ্যাপেল ছাড়া গুগলের পক্ষ থেকেও এক‌ই পদক্ষেপ নেওয়া হয়। বর্তমানে গুগল প্লে স্টোর ও অ্যাপেল অ্যাপ স্টোর উভয় প্ল‍্যাটফর্ম থেকে আর এই গেমটি ডাউনলোড করা যাচ্ছে না।

The post ভারতে আবার আসছে TikTok, জেনে নিন কিভাবে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/bytedance-in-talks-with-reliance-for-investment-in-tiktok-india/feed/ 0