Rugged Smartphone - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Wed, 24 Jul 2024 11:05:01 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 বিশ্বের সবচেয়ে পাতলা মিলিটারি গ্রেড স্মার্টফোন আনতে চলেছে Motorola, ভাঙবেও না, আবার জলে পড়লে খারাপও হবে না এই ফোন https://www.91mobiles.com/bengali/motorola-worlds-slimmest-military-grade-phone-launch-soon-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/motorola-worlds-slimmest-military-grade-phone-launch-soon-details-in-bengali/#respond Wed, 24 Jul 2024 11:05:01 +0000 https://www.91mobiles.com/bengali/?p=53579 শীঘ্রই লঞ্চ হতে পারে সবচেয়ে পাতলা মিলিটারি গ্রেড Motorola স্মার্টফোন

The post বিশ্বের সবচেয়ে পাতলা মিলিটারি গ্রেড স্মার্টফোন আনতে চলেছে Motorola, ভাঙবেও না, আবার জলে পড়লে খারাপও হবে না এই ফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
Motorola ভারতে তাদের Moto G85 5G এবং Motorola Razr 50 Ultra স্মার্টফোন লঞ্চের পর, এবার তাদের নতুন স্মার্টফোন ভারতে পেশ করার প্রস্তুতি নিচ্ছে। কোম্পানি এই ফোনের নাম জানানো পরিবর্তে “ডু ইউ ডেয়ার টু বি বোল্ড?” ট্যাগলাইন সহ টিজ করেছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই আপকামিং স্মার্টফোনটি MIL-810 ডিউরেবল সহ বিশ্বের সবচেয়ে পাতলা ফোন হতে চলেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই আপকামিং ফোনের প্রকাশ্যে আশা তথ্য সম্পর্কে।

টিজ করল কোম্পানি

কোম্পানি X (আগে Twitter) এর মাধ্যমে তাদের নতুন স্মার্টফোনটি “build to survive the toughest adventures” লিখে টিজার শেয়ার করেছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ফোনের নাম জানানো হয়নি। এছাড়াও অন্য একটি টিজার থেকে জানা গেছে এই ফোনটি MIL-810 সার্টিফিকেশন সহ বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন হবে। এর ফলে ফোনটি হঠাৎ পড়ে গেলে, অত্যাধিক গরম, ঠাণ্ডা এবং ভেজা পরিস্থিতিতেও কোনো ক্ষতি হবে না। এই ফোনটি লঞ্চের পর শপিং সাইট ফ্লিপকার্টে পাওয়া যাবে।

 

এখনও পর্যন্ত সবচেয়ে পাতলা ফোন

Honor V Purse বর্তমানে বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোনগুলির মধ্যে একটি হিসাবে পরিচিত। এবার আগামী 29 জুলাই লঞ্চের জন্য প্রস্তুত হওয়া OPPO K12x-স্মার্টফোনটিও মিলিটারি-গ্রেড ডিউরেবিলিটি, MIL-810H এবং এটি 7.68 মিমি থিকনেস হবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে লঞ্চের অপেক্ষা করা হচ্ছে জানার জন্য যে মোটোরোলার ফোনটি এর চেয়েও পাতলা হবে কিনা।

মোটোরোলার আসন্ন স্মার্টফোন সম্পর্কে এখনও পর্যন্ত কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। তবে খবর অনুযায়ী এই আপকামিং ফোনটি মোটোরোলা এজ 50 নিয়ো হতে পারে। এখনও পর্যন্ত এই স্মার্টফোন সম্পর্কে বেশি কিছু জানা যায়নি, তবে এটি 8GB+256GB এবং 12GB+512GB স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। এই স্মার্টফোনটি ব্লু, মিল্ক, গ্রে এবং পয়েনসিয়ানা এর মতো কালার অপশনে লঞ্চ করা হতে পারে।

জানিয়ে রাখি কোম্পানি সম্প্রতি ভারতে তাদের Moto G85 5G লঞ্চ করেছে, এই ফোনের 8GB+128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 17,999 টাকা রাখা হয়েছে। এই Moto G85 5G স্মার্টফোনে 6.67-ইঞ্চি FHD+ 120Hz pOLED কার্ভড ডিসপ্লে এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন 6s Gen 3 চিপসেট সহ 12GB পর্যন্ত RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে।

The post বিশ্বের সবচেয়ে পাতলা মিলিটারি গ্রেড স্মার্টফোন আনতে চলেছে Motorola, ভাঙবেও না, আবার জলে পড়লে খারাপও হবে না এই ফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/motorola-worlds-slimmest-military-grade-phone-launch-soon-details-in-bengali/feed/ 0
মার্কেটে এসে গেছে শক্তিশালী JCB Toughphone, জেনে নিন ফিচার এবং স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/rugged-mobile-phone-jcb-tough-phone-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/rugged-mobile-phone-jcb-tough-phone-details-in-bengali/#respond Fri, 23 Jun 2023 01:00:21 +0000 https://www.91mobiles.com/bengali/?p=41510 লঞ্চ হল JCB Toughphone এবং JCB Toughphone Max

The post মার্কেটে এসে গেছে শক্তিশালী JCB Toughphone, জেনে নিন ফিচার এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
JCB মেশিন কতটা শক্তিশালী হয় সেটা তো আপনারা নিশ্চয়ই জানেন৷ ভাবুন তো যদি একটি মোবাইল ফোনেও এই একই শক্তি পাওয়া যায় তাহলে কেমন হয়? JCB নির্মাতা কোম্পানি মার্কেটে একটি নতুন JCB Toughphone লঞ্চ করেছে যা মিলিটারি গ্রেড সার্টিফাইড। এই rugged মোবাইল ফোনটি এতটাই শক্তিশালী যে ফোনটি জলে ডুবে গেলে, পাথরের উপর পড়ে গেলেও সুরক্ষিত থাকবে। এই ফোনটির দুটি মডেল লঞ্চ করা হয়েছে। এই পোস্টে আপনাদের এই দুটি ফোনের ডিটেইলস জানানো হল। আরও পড়ুন: 50MP ক্যামেরা এবং 16GB RAM এর পাওয়ারসহ ভারতে লঞ্চ হল Vivo Y36 স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

কতটা শক্তিশালী JCB Toughphone?

JCB Toughphone টি MIL-SPEC 810G সার্টিফাইড যা কঠিন পরিস্থিতিতেও ফোনটিকে সুরক্ষিত রাখে। এই ফোনটি প্রায় 1.8 মিটার উচ্চতা থেকে কংক্রিটের উপর পড়ে গেলেও ফোন স্ক্র‍্যাচ হবে না।এই ফোনটি প্রচন্ড গরম এবং 0 ডিগ্রি পর্যন্ত ঠান্ডার মধ্যেও সঠিকভাবে কাজ করতে পারে। JCB Toughphone IP68 রেটযুক্ত হওয়ায় 30 মিনিট পর্যন্ত 1.5 মিটার গভীর জলে সুরক্ষিত থাকতে পারবে। এই ফোনের বডি শকপ্রুফ এবং ভাইব্রেশন প্রুফ।

JCB Toughphone ফোনের স্পেসিফিকেশন

  • 5.7″ HD ডিসপ্লে
  • 20MP রেয়ার ক্যামেরা
  • 20MP ফ্রন্ট ক্যামেরা
  • 6GB RAM + 128GB রম

স্ক্রিন: এই মোবাইল ফোনটিতে একটি 5.7 ইঞ্চি ডিসপ্লে রয়েছে যা HD পিক্সেল রেজলিউশন সাপোর্ট করে।

প্রসেসর: JCB Toughphone Android 13 OS সহ Octacore প্রসেসরে রান করে।

মেমরি: এই মোবাইল ফোনটিতে 6GB র‌্যাম মেমরি এবং 128GB ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে। আরও পড়ুন: এই সপ্তাহে OTT-তে রিলিজ হবে Kisi Ka Bhai Kisi Ki jaan সহ এইসব সিনেমা এবং সিরিজ, দেখে নিন তালিকা

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য, এই ফোনে একটি 20-মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা এবং একটি 20-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: এই স্মার্টফোনটি পাওয়ার ব্যাকআপের জন্য 4,050mAh ব্যাটারি সাপোর্ট করে।

JCB Toughphone MAX ফোনের স্পেসিফিকেশন

  • 6.7″ FHD ডিসপ্লে
  • 48MP রেয়ার ক্যামেরা
  • 21MP ফ্রন্ট ক্যামেরা
  • 8GB RAM + 256GB রম
  • 12,200mAh ব্যাটারি

স্ক্রিন: JCB ToughPhone Max ফোনে একটি বড় 6.7-ইঞ্চি স্ক্রীন দেওয়া হয়েছে যা Full HD পিক্সেল রেজলিউশনে রান করে।

রেয়ার ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে,যেখানে একটি 48-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং একটি 16-মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স রয়েছে। আরও পড়ুন: আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ হল Vivo Y36 স্মার্টফোন, জেনে নিন সম্পূর্ণ স্পেসিফিকেশন

ফ্রন্ট ক্যামেরা: সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য JCB Toughphone Max এ একটি 21 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনটিতে একটি বড় 12,200mAh ব্যাটারি সাপোর্ট রয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post মার্কেটে এসে গেছে শক্তিশালী JCB Toughphone, জেনে নিন ফিচার এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/rugged-mobile-phone-jcb-tough-phone-details-in-bengali/feed/ 0
জল, ধূলো, গরম এবং ঠান্ডা সমস্ত পরিস্থিতি‌তে মোকাবিলা করতে সক্ষম Nokia XR21 Rugged স্মার্টফোন! জেনে নিন বিস্তারিত https://www.91mobiles.com/bengali/rugged-phone-nokia-xr21-launched-with-military-grade-ip69k-know-features-and-specifications-in-bengali/ https://www.91mobiles.com/bengali/rugged-phone-nokia-xr21-launched-with-military-grade-ip69k-know-features-and-specifications-in-bengali/#respond Sat, 06 May 2023 01:00:16 +0000 https://www.91mobiles.com/bengali/?p=39659 Nokia XR21 ফোনের স্পেসিফিকেশন এবং দাম

The post জল, ধূলো, গরম এবং ঠান্ডা সমস্ত পরিস্থিতি‌তে মোকাবিলা করতে সক্ষম Nokia XR21 Rugged স্মার্টফোন! জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
কিছু দিন আগের রিপোর্ট অনুযায়ী নোকিয়া তাদের নতুন রাগেড স্মার্টফোন প্রস্তুত করছে এবং এই ফোনটির নাম Nokia XR30 হতে পারে। কিন্তু কোম্পানি সকলকে অবাক করে Nokia XR21 নামে তাদের নতুন মোবাইল ফোন লঞ্চ করেছে। ফোনটি MIL-STD-810H military-grade সার্টিফাইড ফোন এবং এটি যেকোনো কঠিন পরিস্থিতি‌তেও সঠিকভাবে কাজ করবে। আরও পড়ুন: লঞ্চ হল শক্তিশালী Motorola Edge 40 স্মার্টফোন, জেনে নিন দাম এবং ফিচার

অত‍্যাধিক মজবুত নোকিয়া এক্স‌আর21 স্মার্টফোন‌

 

  • IP69K Rating
  • high-pressure
  • high-temperature
  • MIL-STD-810H certification

 

Nokia XR21 ফোন‌টি মিলিটারি গ্রেড সার্টিফাইড এবং এটি সলিড বডির ফোন। পাথরের মতো কঠিন সার্ফেসে পড়লেও ফোনের কোনো ক্ষতি হবে না এবং ফোনটি সক্রিয়ভাবে কাজ করবে। এই ফোনটি আইপি69 রেটিং পেয়েছে যা এটিকে জল এবং ডাস্ট প্রুফ করে তোলে।

নোকিয়া‌র এই ফোনটি দীর্ঘ সময় জলে অথবা কাদায় বা ধূলোতে পড়ে থাকলেও সুরক্ষিত থাকবে। এছাড়াও অত‍্যাধিক গরম অথবা অত‍্যাধিক ঠান্ডা আবহাওয়া‌তেও ফোনটি সক্রিয়ভাবে কাজ করতে সক্ষম। ফোনটি অন‍্যান‍্য ফোনের তুলনায়‌ও অধিক প্রেশার সহ‍্য করতে পারে। অর্থাৎ ফোনের উপরে ভারী ওজনের কোনো বস্তু রাখলেও এটির কিছু হবে না। আরও পড়ুন: নাম্বার প্লেট থেকে জানা যাবে গাড়ির সমস্ত তথ্য, জেনে নিন বিস্তারিত

নোকিয়া এক্স‌আর21 ফোনের স্পেসিফিকেশন

Nokia XR21-এর স্ক্রিন

  • 6.49″ FHD+ LCD
  • 120Hz refresh rate

নোকিয়া এক্স‌আর21 স্মার্টফোনে ফুল‌এইচডি+ রেজলিউশনযুক্ত 6.49 ইঞ্চির বড়ো স্ক্রিন দেওয়া হয়েছে। ফোনের ডিসপ্লে‌টি আইপিএস এলসিডি প‍্যানেল দিয়ে তৈরি এবং এটি 120 হার্টস রিফ্রেশরেট সাপোর্ট করে। এই ফোনের স্ক্রিনে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন ব‍্যবহার করায় ফোনটি জলে ভেজা হাত অথবা গ্লাভস পড়েও ব‍্যবহার করা যাবে।

Nokia XR21 ফোনের প্রসেসর

  • Qualcomm Snapdragon 695
  • 6GB RAM + 128GB storage

নোকিয়ার এই ফোনে 4 বছরের সিকিউরিটি আপডেট এবং 3 বছরের অ্যান্ড্রয়েড ওএস আপডেট পাওয়া যাবে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 695 অক্টাকোর প্রসেসর রয়েছে। Nokia XR21 ফোনটি 6জিবি র‍্যামসহ 128জিবি মেমোরি সাপোর্ট করে। এছাড়া মেমোরি কার্ডের মাধ্যমে ফোনের মেমোরি 1টিবি পর্যন্ত বাড়ানো যাবে। আরও পড়ুন: Telegram এ প্রতারণার শিকার পুণের এক ব্যক্তি, খোয়ালেন 8.56 লাখ টাকা! জেনে নিন ডিটেইলস

Nokia XR21-এর ক‍্যামেরা

  • 64MP Rear Camera
  • 16MP Selfie Camera

নোকিয়ার এই মোবাইল‌টি ডুয়াল রেয়ার ক‍্যামেরা সাপোর্ট করে। এই ফোনের ব‍্যাক প‍্যানেলে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 64 মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলিঙের জন্য Nokia XR21 ফোনটি এফ/2.5 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সাপোর্ট করে।

Nokia XR21 ফোনের ব‍্যাটারি

  • 33W Fast Charging
  • 4,800mAh Battery

নোকিয়ার এই ফোনে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 4,800 এম‌এইচের ব‍্যাটারি দেওয়া হয়েছে। ব‍্যাটারিটি দ্রুত চার্জ করার জন্য কোম্পানি এই ফোনটি 33 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজিসহ লঞ্চ করেছে। আরও পড়ুন: বিনোদনের মেলা বসতে চলেছে এই সপ্তাহে! দেখে নিন এই সপ্তাহে‌ রিলিজ হ‌ওয়া নতুন ফিল্ম এবং সিরিজের লিস্ট

নোকিয়া এক্স‌আর21 ফোনের দাম

Nokia XR21 ফোনটি কোম্পানি 6 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজের সঙ্গে সিঙ্গেল ভেরিয়েন্টে পেশ করেছে। এই ফোনের দাম রাখা হয়েছে £499 যা ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 51,000 টাকার কাছাকাছি। গ্লোবাল মার্কেটে এই ফোনটি Midnight Black এবং Pine Green এই দুটি কালারে কেনা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post জল, ধূলো, গরম এবং ঠান্ডা সমস্ত পরিস্থিতি‌তে মোকাবিলা করতে সক্ষম Nokia XR21 Rugged স্মার্টফোন! জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/rugged-phone-nokia-xr21-launched-with-military-grade-ip69k-know-features-and-specifications-in-bengali/feed/ 0