Samsung F - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Mon, 14 Sep 2020 15:19:28 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Breaking News: Samsung এই মাসেই লঞ্চ করবে ক‍্যামেরা সেন্ট্রিক Galaxy F সিরিজ, দাম হবে 15,000 টাকার কাছাকাছি https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-f-series-smartphone-to-launch-in-india-september-end-price-start-rs-15000/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-f-series-smartphone-to-launch-in-india-september-end-price-start-rs-15000/#respond Mon, 14 Sep 2020 15:19:28 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=12317 Samsung আনছে নতুন স্মার্টফোন সিরিজ

The post Breaking News: Samsung এই মাসেই লঞ্চ করবে ক‍্যামেরা সেন্ট্রিক Galaxy F সিরিজ, দাম হবে 15,000 টাকার কাছাকাছি first appeared on 91Mobiles Bengali.

]]>
সাউথ কোরিয়ার স্মার্টফোন প্রস্তুতকারী কোম্পানি স‍্যামসাং এই মাসের মধ্যেই একটি নতুন স্মার্টফোন সিরিজ লঞ্চ করতে পারে। Galaxy F নামের এই সিরিজে কোম্পানি ভারতে মিড রেঞ্জ সেগমেন্টের নতুন ফোন লঞ্চ করবে। আমরা ইন্ডাস্ট্রি সোর্স থেকে খবর পেয়েছি এই সিরিজের ফোনের দাম 15,000 টাকা থেকে 20,000 টাকার মধ্যে হবে এবং এই সিরিজের ফোনগুলি ক‍্যামেরা সেন্ট্রিক হবে। আরও জানা গেছে এই সিরিজের প্রথম ফোন এই মাসেই লঞ্চ করা হবে এবং অনলাইনে বেচা হবে। প্রথমে অনলাইনে সেল করলেও পরবর্তী সময়ে Galaxy F সিরিজের ফোন অফলাইনেও বেচার সম্ভাবনা আছে। কোম্পানি এমনটাই করেছিল তাদের গ‍্যালাক্সি এম সিরিজের ক্ষেত্রে।

আরও পড়ুন: 6000mAh ব‍্যাটারী ও 7 ইঞ্চির ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল নতুন স্মার্টফোন, দাম মাত্র 8499 টাকা

এই মুহুর্তে দাঁড়িয়ে কোম্পানির কাছে 15 থেকে 20 হাজার টাকার রেঞ্জে তাদের গ‍্যালাক্সি এম সিরিজের ফোন আছে। এবার এক‌ই বাজেটের দুটি সিরিজের মধ্যে কি কি পার্থক্য থাকবে সেটাই দেখার। যেহেতু শোনা গেছে নতুন Galaxy F সিরিজের ফোনগুলি ক‍্যামেরা সেন্ট্রিক হবে তাই বলাই যায় এই সিরিজের ফোন অন্তত ক‍্যামেরার দিক গ‍্যালাক্সি এম সিরিজের চেয়ে এগিয়ে থাকবে।

প্রসঙ্গত এই বছর স‍্যামসাং যথেষ্ট দ্রুত গতিতে তাদের বিভিন্ন ফোন লঞ্চ করেছে। বিগত কয়েক সপ্তাহের মধ্যেই কোম্পানি গ‍্যালাক্সি নোট 20 আল্ট্রা, নোট 20, গ‍্যালাক্সি জেড বোল্ড 2, গ‍্যালাক্সি জেড ফ্লিপ 5জি ও গ‍্যালাক্সি ওয়াচ 3 এর সঙ্গে কিছু ট‍্যাবলেট ডিভাইস লঞ্চ করেছে। আগামী 23 সেপ্টেম্বর কোম্পানি আবার গ‍্যালাক্সি আনপ‍্যাকড ইভেন্টের আয়োজন করতে চলেছে। Galaxy Unpacked for Everyone নামের এই ইভেন্টে কোম্পানি গ‍্যালাক্সি এস 20 ফ‍্যান এডিশন পেশ করতে পারে।

আরও পড়ুন: 4GB RAM, 4000mAh ব‍্যাটারী ও 48MP ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল Honor 30i

স‍্যামসাং এই মাসেই জার্মানিতে Galaxy A42 5G লঞ্চ করেছে। কোম্পানি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই ফোনটির দাম ও কালার ভেরিয়েন্ট সম্পর্কে ঘোষণা করেছিল। স‍্যামসাং জানিয়েছে Samsung Galaxy A42 5G ফোনটি আগামী নভেম্বর মাস থেকে ইউরোপিয়ান মার্কেটে সেল করা হবে এবং এর দাম হবে 369 ইউরো অর্থাৎ প্রায় 32,000 টাকা। জার্মানিতে এই ফোনটি এখন একটিমাত্র স্টোরেজ ভেরিয়েন্টে Black, White ও Gray কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

The post Breaking News: Samsung এই মাসেই লঞ্চ করবে ক‍্যামেরা সেন্ট্রিক Galaxy F সিরিজ, দাম হবে 15,000 টাকার কাছাকাছি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-f-series-smartphone-to-launch-in-india-september-end-price-start-rs-15000/feed/ 0