Samsung Galaxy A03s - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Sat, 21 Aug 2021 21:46:00 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Xiaomi – Realme কে টেক্কা দিতে মাত্র 11,499 টাকা দামে লঞ্চ হল লেটেস্ট Samsung Galaxy A03s স্মার্টফোন https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a03s-launched-in-india-price-specs-sale-offer/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a03s-launched-in-india-price-specs-sale-offer/#respond Wed, 18 Aug 2021 14:42:39 +0000 https://www.91mobiles.com/bengali/?p=17962 ভারতে লঞ্চ হল Samsung Galaxy A03s

The post Xiaomi – Realme কে টেক্কা দিতে মাত্র 11,499 টাকা দামে লঞ্চ হল লেটেস্ট Samsung Galaxy A03s স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
Samsung সম্পর্কে দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল কোম্পানি তাদের বাজেট স্মার্টফোন Samsung Galaxy A03s এরওপর কাজ করছে যা কিছু দিনের মধ্যেই লঞ্চ করা হবে। এতদিন ধরে ফোনটি সম্পর্কে বিভিন্ন লিক রিপোর্ট‌ও পাওয়া গেছে। আজ সমস্ত লিক ও কানাঘুষোর সমাপ্তি ঘটিয়ে কোম্পানি ভারতের মার্কেটে Samsung Galaxy A03s ফোনটি লঞ্চ করে দিয়েছে। 13MP ট্রিপল রেয়ার ক‍্যামেরা, 5000mAh ব‍্যাটারি এবং MediaTek P35 চিপসেটযুক্ত Samsung Galaxy A03s ফোনটি মাত্র 11,499 টাকা প্রাথমিক দামে সেল করা হবে। চলুন দেখে নেওয়া যাক Samsung Galaxy A03s এর সমস্ত ডিটেইলস সম্পর্কে।

Samsung Galaxy A03s এর দাম

ভারতে Samsung Galaxy A03s ফোনটি দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 3 জিবি র‍্যামের সঙ্গে 32 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 11,499 টাকা। এক‌ইভাবে ফোনটির বড় ভেরিয়েন্ট 12,499 টাকা দামে 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরিসহ পেশ করা হয়েছে। আজ থেকেই Samsung Galaxy A03s ফোনটি Black, Blue এবং White কালার ভেরিয়েন্টে সেল করা হবে।
 

Samsung Galaxy A03s এর স্পেসিফিকেশন

কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy A03s ফোনটি 20:9 আসপেক্ট রেশিওযুক্ত এবং 720 x 1600 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.5 ইঞ্চির এইচডি+ টিএফটি এলসিডি ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। 16এম কালার ডেপ্থ সাপোর্টেড এই স্ক্রিনের নাম কোম্পানি ইনফিনিটি ভি ডিসপ্লে। Samsung Galaxy A03s ফোনটির ডায়মেনশন 164.2 x 75.9 x 9.1 এম‌এম এবং ওজন 196 গ্ৰাম।

Samsung Galaxy A03s ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে ওয়ান ইউআই 3.1 এ কাজ করে। প্রসেসিঙের জন্য এতে 2.3 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক হেলিও পি35 চিপসেট যোগ করা হয়েছে। ভারতের মার্কেটে এই ফোনটি 3GB RAM + 32GB Storage এবং 4GB RAM + 64GB Storage সহ দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে উভয় ভেরিয়েন্টের স্টোরেজ 1 টিবি পর্যন্ত বাড়ানো যায়। 

ফোটোগ্রাফির জন্য Samsung Galaxy A03s ফোনটিতে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। এই সেট‌আপে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর রয়েছে। এর সঙ্গে এই ফোনে এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন একটি 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং একটি 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

Samsung Galaxy A03s ফোনটি একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। বেসিক কানেক্টভিটি ফিচার ও 3.5 এম‌এম হেডফোন জ‍্যাকের সঙ্গে সিকিউরিটির জন্য এই ফোনের সাইড প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড পাওয়ার বাটন দেওয়া হয়েছে। এছাড়া পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 5,000 এম‌এএইচের ব‍্যাটারি আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Xiaomi – Realme কে টেক্কা দিতে মাত্র 11,499 টাকা দামে লঞ্চ হল লেটেস্ট Samsung Galaxy A03s স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a03s-launched-in-india-price-specs-sale-offer/feed/ 0
Exclusive : Samsung Galaxy A03s স্মার্টফোনে‌র ফুল স্পেসিফিকেশন্স আর ভেরিয়েন্ট লঞ্চের আগে সামনে আসলো https://www.91mobiles.com/bengali/exclusive-samsung-galaxy-a03s-full-specifications-and-colour-revealed-ahead-of-launch/ https://www.91mobiles.com/bengali/exclusive-samsung-galaxy-a03s-full-specifications-and-colour-revealed-ahead-of-launch/#respond Sun, 15 Aug 2021 06:52:43 +0000 https://www.91mobiles.com/bengali/?p=17760 Samsung Galaxy A03s এর স্পেসিফিকেশন্স লিক রিপোর্ট

The post Exclusive : Samsung Galaxy A03s স্মার্টফোনে‌র ফুল স্পেসিফিকেশন্স আর ভেরিয়েন্ট লঞ্চের আগে সামনে আসলো first appeared on 91Mobiles Bengali.

]]>
Samsung Galaxy A03s স্মার্টফোনে‌র খবর বহু মাস ধরে ইন্টারনেটে ছেয়ে আছে। কিছু দিন আগে যেখানে 91মোবাইল্স নিজের এক্সক্লুসিভ রিপোর্টে এই ফোনের ইউরোপিয়ান দাম থেকে পর্দা তুলেছিল আবার আজকে আমরা লঞ্চের আগেই স‍্যামসাং গ‍্যালাক্সি এ03এস এর স্পেসিফিকেশন্স‌ও এক্সক্লুসিভ‌লি আপনাদের জন্য নিয়ে এসেছি। টিপস্টার ঈশান আগার‌ওয়াল এর সাথে মিলে 91মোবাইল্স Samsung Galaxy A03s এর ফিচার আর স্পেসিফিকেশন্সের ফুল ডিটেইলস নিয়ে এসেছে।

Samsung Galaxy A03s specifications

স‍্যামসাং গ‍্যালাক্সি এ03এস স্মার্টফোনকে কোম্পানির পক্ষ থেকে 720 × 1600 পিক্সেল রেজল্যুশন এর 6.5 ইঞ্চির এইচডি+ ডিসপ্লেতে লঞ্চ করা হয়েছে। এটি ইনফিনিটি ‘ভি’ ডিসপ্লেতে তৈরি হবে। Samsung Galaxy A03s এর স্ক্রিন 269PPI আর 16 million colours সাপোর্ট করবে। ফ্রন্ট প‍্যানেলের তিন দিক যেখানে বেজলস যুক্ত আবার নীচের দিকে অল্প চ‌ওড়া চিন পার্ট দেওয়া আছে।

Samsung Galaxy A03s কে কোম্পানির পক্ষ থেকে অ্যান্ড্রয়েড 11 এ পেশ করা হয়েছে যা ওয়ান‌ইউআই 3.1 এর সাথে কাজ করবে। আবার প্রসেসিং এর জন্য এই ফোনে 2.3 গীগাহার্টস ক্লক স্পীডের অক্টাকোর প্রসেসরে‌র সাথে মিডিয়াটেকের হেলিয়ো পি35 চিপসেট দেখা যেতে পারে। শোনা যাচ্ছে যে চিপসেটের তথ্য গুগল প্লে কন্সোলের মাধ্যমে প্রাপ্ত হয়েছে। আবার গ‍্যালাক্সি এ03এস স্মার্টফোনে 6GB RAM আর 128GB Storage দেওয়া হবে।

এই আগামী স‍্যামসাং মোবাইল ট্রিপল রেয়ার ক‍্যামেরা সাপোর্ট করবে যার মধ্যে ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সাথে 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া আছে। এর সাথেই Samsung Galaxy A03s স্মার্টফোন 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স আর 2 মেগাপিক্সেলের‌ই ডেপ্থ সেন্সর সাপোর্ট করবে। সেল্ফি আর ভিডিও কলিঙের জন্য এই ফোনে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেখা যাবে।

Samsung Galaxy A03s ডুয়াল সিম সাপোর্ট করবে এবং 4G VoLTE তে কাজ করবে। বেসিক কানেক্টিভিটি ফিচারের সাথেই পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 5,000এম‌এএইচের বড়ো ব‍্যাটারী দেওয়া হবে। অথচ ফোনে ফাস্ট চার্জিং টেকনিক কোনটি থাকবে সেটি এখনো জানা যায়নি। স‍্যামসাং গ‍্যালাক্সি এ03এস স্মার্টফোনকে White, Black আর Blue কালারে বাজারে আনা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Exclusive : Samsung Galaxy A03s স্মার্টফোনে‌র ফুল স্পেসিফিকেশন্স আর ভেরিয়েন্ট লঞ্চের আগে সামনে আসলো first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/exclusive-samsung-galaxy-a03s-full-specifications-and-colour-revealed-ahead-of-launch/feed/ 0
5000mAh ব‍্যাটারির সঙ্গে আসতে চলেছে Samsung-এর সস্তা স্মার্টফোন Galaxy A03s, লঞ্চের আগেই ওয়েবসাইটে হল লিস্টেড https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a03s-fcc-listing-leaked-specification/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a03s-fcc-listing-leaked-specification/#respond Thu, 15 Jul 2021 05:57:56 +0000 https://www.91mobiles.com/bengali/?p=17101 লিক হল Samsung Galaxy A03s

The post 5000mAh ব‍্যাটারির সঙ্গে আসতে চলেছে Samsung-এর সস্তা স্মার্টফোন Galaxy A03s, লঞ্চের আগেই ওয়েবসাইটে হল লিস্টেড first appeared on 91Mobiles Bengali.

]]>
দীর্ঘদিন ধরে অনলাইনে অ্যাফোর্ডেবল রেঞ্জের Samsung Galaxy A03s ফোনটি লিক হয়ে আসছে। খুব তাড়াতাড়ি কোম্পানি তাদের এই আপকামিং ফোনটি মার্কেটে লঞ্চ করে দেবে বলে মনে করা হচ্ছে। কিছু দিন আগে ফোনটি সার্টিফিকেশন সাইট Bluetooth SIG এবং ভারতের সার্টিফিকেশন সাইট BIS এ লিস্ট হতে দেখা যায়, যার ফলে স্পষ্ট বোঝা যায় ফোনটি ভারতের মার্কেটে আসতে খুব বেশি দেরি নেই। এবার FCC ওয়েবসাইটে কোম্পানির ‘গ‍্যালাক্সি এ’ সিরিজের এই আপকামিং স্মার্টফোনটি দেখা গেছে। এই লিস্টিং থেকে ফোনটির স্পেসিফিকেশন, ফিচার ও অন‍্যান‍্য তথ্য সম্পর্কেও জানা গেছে।

Samsung Galaxy A03s এর FCC লিস্টিং

ভারতের মার্কেটে লঞ্চের আগেই Samsung Galaxy A03s ফোনটি স্পেসিফিকেশনসহ সার্টিফিকেশন সাইট FCC তে লিস্টেড হয়ে গেছে। লিস্টিং থেকে ফোনটির ব‍্যাটারির ক্ষমতা সম্পর্কেও জানা গেছে। এখানে ব‍্যাটারির মডেল নাম্বার HQ-50S বলা হয়েছে যা 5,000 এম‌এএইচের ব‍্যাটারির প্রতি ইঙ্গিত করছে। এর আগে TUV Certification ওয়েবসাইটেও এক‌ই কথা বলা হয়েছে।

Samsung Galaxy A03s এর ডিজাইন

আমাদের শেয়ার করা Samsung Galaxy A03s এর এক্সক্লুসিভ রেন্ডার ভিডিও অনুযায়ী এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং নিচের প‍্যানেলে ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হবে। এই ফোনটির ডায়মেনশন 166.6 × 75.9 × 9.1 এম‌এম বলা হয়েছে। ফোনের ফ্রন্ট প‍্যানেলে ডিসপ্লের ওপরের দিকে ‘ভি’ শেপের ওয়াটারড্রপ নচ দেখা যাবে এবং নিচের প‍্যানেলে ইউএসবি টাইপ সি পোর্টের সঙ্গে 3.5 এম‌এম হেডফোন জ‍্যাক থাকবে।

Samsung Galaxy A03s এর স্পেসিফিকেশন

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালি Samsung Galaxy A03s এর স্পেসিফিকেসন সম্পর্কে কিছু বলা হয়নি। তবে বিভিন্ন লিক রিপোর্ট অনুযায়ী এতে 6.5 ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়া হবে। ফোটোগ্রাফির জন্য ফোনটির ব‍্যাক প‍্যানেলে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর, 2 মেগাপিক্সেলের একটি ডেপ্থ সেন্সর এবং একটি ম‍্যাক্রো লেন্সযুক্ত ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। সেলফির জন্য এতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা যোগ করা হতে পারে। এছাড়া পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Samsung Galaxy A03s ফোনটিতে 15 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজিযুক্ত 5,000 এম‌এএইচের ব‍্যাটারি দেওয়া হবে বলে জানা গেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 5000mAh ব‍্যাটারির সঙ্গে আসতে চলেছে Samsung-এর সস্তা স্মার্টফোন Galaxy A03s, লঞ্চের আগেই ওয়েবসাইটে হল লিস্টেড first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a03s-fcc-listing-leaked-specification/feed/ 0
স‍্যামসাং এর লো বাজেট সস্তা স্মার্টফোন Samsung Galaxy A03s এর লঞ্চ আরো এগিয়ে আসল, ওয়েবসাইটে দেখা গেল স্পেসিফিকেন্স https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a03s-big-listing-launch-soon-specs-design-leak/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a03s-big-listing-launch-soon-specs-design-leak/#respond Thu, 01 Jul 2021 04:40:13 +0000 https://www.91mobiles.com/bengali/?p=16748 Samsung Galaxy A03s এর লিক রিপোর্ট

The post স‍্যামসাং এর লো বাজেট সস্তা স্মার্টফোন Samsung Galaxy A03s এর লঞ্চ আরো এগিয়ে আসল, ওয়েবসাইটে দেখা গেল স্পেসিফিকেন্স first appeared on 91Mobiles Bengali.

]]>
Samsung কোম্পানি আগামী 6 জুলাই ইন্ডিয়াতে নিজের নতুন স্মার্টফোন Samsung Galaxy F22 লঞ্চ করতে চলেছে। এই ফোনের প্রোডাক্ট পেজ শপিং সাইট ফ্লিপকার্টে আজকেই লাইভ হয়ে গেছে যার থেকে জানা গেছে যে গ‍্যালাক্সি এফ22 তে 6,000mAh এর ব‍্যাটারী আর 48MP এর দেওয়া থাকবে। এই গ‍্যালাক্সি ফোনটি বাজারে আসার আগে আজকে স‍্যামসাং এর আরো একটি স্মার্টফোন Samsung Galaxy A03s ফোন‌ও টেক জগতে চর্চায় আছে। এই মোবাইল ফোন সার্টিফিকেশন সাইট Bluetooth SIG এ লিস্ট হয়েছে যেখানে গ‍্যালাক্সি এ03এস এর বিশেষ বিশেষ ডিটেইলস সামনে এসেছে।

Samsung Galaxy A03s কে ব্লুটুথ এস‌আইজি তে SM–A037F মডেল নাম্বারের সাথে সার্টিফাইড করা হয়েছে। এই সার্টিফিকেশন থেকে আরো একটি জিনিস জানা গেছে যে গ‍্যালাক্সি এ03এস স্মার্টফোন ব্লুটুথ 5.0 টেকনিক যুক্ত করা হয়েছে আবার এর সাথেই লিস্টিং এর পরে এটি সুনিশ্চিত হয়ে গেছে যে স‍্যামসাং গ‍্যালাক্সি এ03এস স্মার্টফোন খুব শীঘ্রই মার্কেটে এন্ট্রি নিতে পারে। আশা করা হচ্ছে যে স‍্যামসাং কোম্পানি জুলাই মাসেই এই ফোনটির ইন্ডিয়া লঞ্চ সম্পর্কে জানাতে পারে।

Samsung Galaxy A03s এর ডিজাইন

91মোবাইলস এর জারি করা স‍্যামসাং গ‍্যালাক্সি এ03এস এর এক্সক্লুসিভ রেন্ডার ভিডিও অনুযায়ী এই ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার আর চার্জিং এর জন্য USB Type-C পোর্ট দেওয়া আছে। আবার এই ফোনের ডাইমেনশন 166.6 × 75.9 × 9.1mm এর দেওয়া আছে। ফোনের ফ্রন্ট প‍্যানেলে ‘ভি’ শেপের ওয়াটারড্রপ নচ ডিসপ্লে দেওয়া আছে আবার ফোনের প‍্যানেলে ইউএসবি পোর্টের সাথে 3.5মিমি জ‍্যাক দেওয়ার কথা ভিডিও থেকে জানা গেছে।

Samsung Galaxy A03s এর স্পেসিফিকেশন্স

কোম্পানির পক্ষ থেকে অথচ এখনো পর্যন্ত স‍্যামসাং গ‍্যালাক্সি এ03এস স্মার্টফোনের স্পেসিফিকেশন্স এবং লুক সম্পর্কে কিছু জানায়নি কিন্তু লিকস অনুযায়ি এই ফোনে 6.5 ইঞ্চির আইপিএস ডিসপ্লে দেওয়া হবে। ফোটোগ্রাফির জন্য ফোনের ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা দেওয়া আছে যার মধ্যে 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সাথে 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আর 2 মেগাপিক্সেলের‌ই ম‍্যাক্রো লেন্স দেওয়া থাকবে। আবার সেল্ফির জন্য এই ফোনে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেখা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post স‍্যামসাং এর লো বাজেট সস্তা স্মার্টফোন Samsung Galaxy A03s এর লঞ্চ আরো এগিয়ে আসল, ওয়েবসাইটে দেখা গেল স্পেসিফিকেন্স first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a03s-big-listing-launch-soon-specs-design-leak/feed/ 0