Samsung Galaxy A08 4G - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 01 Oct 2026 14:14:34 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ভারতে লঞ্চ হল 20 হাজার টাকার চেয়ে কম দামের Samsung Galaxy A08 4G স্মার্টফোন, রয়েছে 6000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a08-4g-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a08-4g-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/#respond Thu, 01 Oct 2026 15:26:26 +0000 https://www.91mobiles.com/bengali/?p=83859 ভারতে লঞ্চ হল Samsung Galaxy A08 4G

The post ভারতে লঞ্চ হল 20 হাজার টাকার চেয়ে কম দামের Samsung Galaxy A08 4G স্মার্টফোন, রয়েছে 6000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা first appeared on 91Mobiles Bengali.

]]>
Samsung আজ ভারতের বাজারে তাদের নতুন স্মার্টফোন হিসাবে Samsung Galaxy A08 লঞ্চ করেছে। এই LTE অর্থাৎ 4G ফোনটিতে Mediatek Helio G99+ প্রসেসর যোগ করা হয়েছে। 20 হাজার টাকার চেয়ে কম দামের এই ফোনে 6000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরার মতো উল্লেখযোগ্য ফিচার রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।

Samsung Galaxy A08 4G ফোনের স্পেসিফিকেশন

Samsung Galaxy A08 4G ফোনে 720 x 1600 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটির ওয়াটার ড্রপ নচ স্টাইলের স্ক্রিন PLS LCD প্যানেল দিয়ে তৈরি। এই ডিসপ্লে 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এর সঙ্গে জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP64 রেটিং যোগ করা হয়েছে।

এই ফোনটি Android 16 বেস্ড One UI অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য Samsung Galaxy A08 4G ফোনে Mediatek Helio G99+ চিপসেট রয়েছে। 6nm আর্কিটেকচারে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.0GHz থেকে 2.2GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। এর সঙ্গে সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Mali-G57 MC2 GPU দেওয়া হয়েছে।

Samsung Galaxy A08 4G ফোনে LPDDR5X RAM টেকনোলজি যোগ করা হয়েছে, ফলে এই ফোনে স্মুথ ও ফাস্ট মাল্টি টাস্কিং এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। এই ফোনটির RAM Plus ফিচারের মাধ্যমে ফোনের 4GB Physical RAM এর সঙ্গে 4GB Virtual RAM যোগ করে মোট 8GB RAM এর পারফরমেন্স উপভোগ করা যাবে। জানিয়ে রাখি এই ফোনে 6 জেনারেশন ওএস আপডেট এবং 6 বছর সিকিউরিটি আপডেট দেওয়া হবে।

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy A08 4G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ রয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর এবং f/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2MP সেকেন্ডারি লেন্স দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

Samsung Galaxy A08 4G ফোনে পাওয়ার ব্যাক‌আপের জন্য 6000mAh ব্যাটারি রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জে এই ফোনে অনায়াসে গোটা দিন ব্যাক‌আপ পাওয়া যাবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 25W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। জানিয়ে রাখি এই ফোনের বক্সে চার্জার পাওয়া যাবে না, অর্থাৎ ইউজারদের আলাদাভাবে কম্প্যাটিবল চার্জার কিনতে হবে।

Samsung Galaxy A08 4G ফোনের দাম

ভারতের বাজারে Samsung Galaxy A08 4G ফোনটি 4GB RAM ও 64GB Storage সহ সিঙ্গেল স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে এবং এই ফোনটির দাম রাখা হয়েছে 18,499 টাকা। ইতিমধ্যে অফলাইন মার্কেটে এই ফোনের সেল শুরু করে দেওয়া হয়েছে এবং বিভিন্ন রিটেইল স্টোর বা ফোনের দোকান থেকে এই ফোনটি কেনা যাবে। এই ফোনটি Dark blue, Silver এবং Green কালার অপশনে সেল করা হবে।

The post ভারতে লঞ্চ হল 20 হাজার টাকার চেয়ে কম দামের Samsung Galaxy A08 4G স্মার্টফোন, রয়েছে 6000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a08-4g-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0