Samsung Galaxy A15 5G - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 30 Jan 2025 13:43:19 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 20,000 টাকার বাজেটে বেস্ট Samsung 5G ফোনের লিস্ট, সস্তায় পাওয়া যাবে দারুণ ফিচার https://www.91mobiles.com/bengali/best-samsung-5g-phone-under-rs-20000-list-in-bengali/ https://www.91mobiles.com/bengali/best-samsung-5g-phone-under-rs-20000-list-in-bengali/#respond Thu, 30 Jan 2025 13:42:58 +0000 https://www.91mobiles.com/bengali/?p=60943 20 হাজার টাকা রেঞ্জের সেরা Samsung 5G ফোনের লিস্ট

The post 20,000 টাকার বাজেটে বেস্ট Samsung 5G ফোনের লিস্ট, সস্তায় পাওয়া যাবে দারুণ ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতে টেক কোম্পানি Samsung প্রায় 30 বছর ধরে তাদের ব্যাবসা চালিয়ে যাচ্ছে। এর ফলে কোম্পানির ওপর সব ধরনের ইউজারদের যথেষ্ট ভরসা রয়েছে এবং অ্যান্ড্রয়েড স্মার্টফোনের প্রসঙ্গ উঠলে সবার আগে স্যামসাঙের নামই ওঠে। স্যামসাঙ স্মার্টফোনের বিল্ড কোয়ালিটি যেমন মজবুত হয় তেমনই দীর্ঘ দিন পর্যন্ত সফটওয়্যার ও সিকিউরিটি আপডেট পাওয়া যায়। এর ফলে অনেক দিন পর্যন্ত স্যামসাঙ স্মার্টফোনে নতুন অপারেটিং সিস্টেম ব্যাবহার করা যায়। যেসব ইউজাররা চাইনিজ স্মার্টফোন কিনতে চান না তাদের জন্য স্যামসাঙ একটি দারুণ ব্র্যান্ড অপশন। এই পোস্টে 20 হাজার টাকা রেঞ্জে বেস্ট 5G স্যামসাঙ স্মার্টফোনের লিস্ট শেয়ার করা হল।

20,000 টাকা দামের বেস্ট Samsung 5G স্মার্টফোন

Samsung Galaxy F55 5G

Samsung গত বছর ভারতে তাদের Galaxy F55 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। এই ফোনটি ফিচার এবং পারফরমেন্সের দিক থেকে এই বাজেটের অন্য যে কোনো ফোনকে টক্কর দিতে সক্ষম। গেমিং থেকে শুরু করে ক্যামেরা সব সেগমেন্টেই এই ফোনটি একটি সেরা অপশন।

এই ফোনে 6.7-ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। সুপার এমোলেড প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ফোনে 2.4GHz ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 1 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনটিতে 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে।

ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর, 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটি প্রায় সমস্ত 5G ব্যান্ড সাপোর্ট করে।

Samsung Galaxy F55 5G ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে 6.7-ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে
রিফ্রেশ রেট 120Hz
প্রসেসর Qualcomm Snapdragon 7 Gen 1
RAM 8GB
स्टोरेज 128GB
রেয়ার ক্যামেরা 50MP + 8MP+ 2MP
ফ্রন্ট ক্যামেরা 50MP
ব্যাটারি 5,000mAh

 

Samsung Galaxy M35 256GB

এই লিস্টের দ্বিতীয় স্মার্টফোন Samsung Galaxy M35। এই ফোনে সুন্দর ডিসপ্লে সহ দারুণ ক্যামেরা রয়েছে। এই ফোনে 6.6 ইঞ্চির Super AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। 120Hz রিফ্রেশ রেটযুক্ত এই স্ক্রিনে Corning Gorilla Glass, Glass Victus Plus কোটিং রয়েছে। ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি, 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। ওআইএস ফিচার সহ এই ফোনের ক্যামেরা স্টেবল ইমেজের পাশাপাশি ভিডিও ক্যাপচার করতে সক্ষম। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 13MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হয়েছে এবং ফোনটিতে 4 বছর ওএস আপডেট দেওয়া হবে। জানিয়ে রাখি সাধারণত এই বাজেটের ফোনে এত দীর্ঘ আপডেট পাওয়া যায় না। প্রসেসিঙের জন্য Galaxy M35 ফোনে 2.4GHz ক্লক স্পীডযুক্ত Exynos 1380 প্রসেসর যোগ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 6,000mAh ব্যাটারি রয়েছে।

Samsung Galaxy M35 5G ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে 6.6-ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে
রিফ্রেশ রেট 120Hz
প্রসেসর Samsung Exynos 1380
RAM 8GB
স্টোরেজ 128GB
রেয়ার ক্যামেরা 50MP + 8MP+ 2MP
ফ্রন্ট ক্যামেরা 13MP
ব্যাটারি 6,000mAh

Samsung Galaxy A16 5G

যাদের বাজেট 15 হাজার থেকে 20 হাজার টাকার মধ্যে তাদের জন্য Samsung Galaxy A16 5G ফোনটি একটি সুন্দর অপশন। এই ফোনে 1080×2340 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির স্ক্রিন দেওয়া হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে 2.4GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 6300 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে।

ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি, 5MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স যোগ করা হয়েছে। এই রেঞ্জে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ খুব কম ফোনেই দেখা যায়। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 13MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 25W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হয়েছে এবং এই ফোনটিতে 6 বছর পর্যন্ত ওএস ও সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। এত কম রেঞ্জের কোনো ফোনেই এত দীর্ঘ সফটওয়্যার সাপোর্ট পাওয়া যায় না।

Samsung Galaxy A16 5G ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে 6.7-ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে
রিফ্রেশ রেট 90Hz
প্রসেসর MediaTek Dimensity 6300
RAM 8GB
স্টোরেজ 128GB
রেয়ার ক্যামেরা 50MP + 5MP+ 2MP
ফ্রন্ট ক্যামেরা 13MP
ব্যাটারি 5,000mAh

Samsung Galaxy M34 5G

এই বাজেট রেঞ্জে Samsung का Galaxy M34 5G ফোনটি একটি সুন্দর অপশন। এই ফোনে 1080×2340 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.5 ইঞ্চির FHD+ Super AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের স্ক্রিন 1000nits পীক ব্রাইটনেস এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। স্ক্রিনটি সুরক্ষিত রাখার জন্য এই ডিসপ্লেতে Corning Gorilla Glass v5 কোটিং যোগ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP + 8MP + 2MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সবচেয়ে বড় কথা এই ক্যামেরা OIS সাপোর্ট করে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 13MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনের ক্যামেরা সেগমেন্টের অন্যতম বেস্ট অপশন।

প্রসেসিঙের জন্য এই ফোনে 5nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এবং 2.4GHz ক্লক স্পীডযুক্ত Samsung Exynos 1280 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। ফলে দৈনন্দিন কাজে ফোনটি স্লো হবে না। এই ফোনটি 6GB ও 8GB RAM এর সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে।

Samsung Galaxy M34 5G ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে 6.5-ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে
রিফ্রেশ রেট 120Hz
প্রসেসর Samsung Exynos 1280
RAM 8GB
স্টোরেজ 128GB
রেয়ার ক্যামেরা 50MP + 8MP+ 2MP
ফ্রন্ট ক্যামেরা 13MP
ব্যাটারি 5,000mAh

Samsung Galaxy A15 5G

গত বছর Samsung তাদের Galaxy A সিরিজের অধীনে A14 স্মার্টফোন লঞ্চ করেছিল এবং এই ফোনটিও একটি দারুণ অপশন। সবচেয়ে বড় কথা এই ফোনটি তিনটি স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে এবং সবকটি মডেলের দামই 20 হাজার টাকার মধ্যে।

Samsung Galaxy A15 5G ফোনে 6.5 ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। Super AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন ভাইব্রেন্ট ভিজুয়াল এক্সপেরিয়েন্স দিতে সক্ষম।

প্রসেসিঙের জন্য এই ফোনে 2.2GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 6100 Plus অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। কোম্পানি এই ফোনটি 8GB এবং 6GB RAM সহ পেশ করেছে। তবে ফোনটির দুটি মডেলে 128GB এবং একটি মডেলে 256GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে।

ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে 50MP প্রাইমারি, 5MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল এবং 2MP ম্যাক্রো লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 13MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য 25W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনে 4 বছর অপারেটিং সিস্টেম এবং 5 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।

Samsung Galaxy A15 5G ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে 6.5-ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে
রিফ্রেশ রেট 90Hz
প্রসেসর MediaTek Dimensity 6100 Plus
RAM 8GB
স্টোরেজ 128GB
রেয়ার ক্যামেরা 50MP + 5MP+ 2MP
ফ্রন্ট ক্যামেরা 13MP
ব্যাটারি 5,000mAh

The post 20,000 টাকার বাজেটে বেস্ট Samsung 5G ফোনের লিস্ট, সস্তায় পাওয়া যাবে দারুণ ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/best-samsung-5g-phone-under-rs-20000-list-in-bengali/feed/ 0
এই Samsung 5G স্মার্টফোনে পাওয়া যাচ্ছে 2,000 টাকা ছাড়, জেনে নিন অফার ডিটেইলস https://www.91mobiles.com/bengali/2000-rupee-discount-on-samsung-5g-phone-galaxy-a15-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/2000-rupee-discount-on-samsung-5g-phone-galaxy-a15-details-in-bengali/#respond Wed, 31 Jul 2024 15:23:42 +0000 https://www.91mobiles.com/bengali/?p=54029 আগের থেকে 2,000 টাকা কম দামে পাওয়া যাচ্ছে Samsung Galaxy A15 5G

The post এই Samsung 5G স্মার্টফোনে পাওয়া যাচ্ছে 2,000 টাকা ছাড়, জেনে নিন অফার ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
যারা কম দামে সুন্দর স্যামসাঙ স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য আমাজন ইন্ডিয়া সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে। বর্তমানে শপিং সাইট আমাজনে Samsung Galaxy A15 5G ফোনটি কম দামে বিক্রি করা হচ্ছে। এই স্মার্টফোনটি 8GB RAM, 128GB স্টোরেজ, 50MP ক্যামেরা এবং 5,000mA ব্যাটারি সহ 2,000 টাকা ডিসকাউন্টে সেল করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ডিসকাউন্ট সহ ফোনটির ডিটেইলস সম্পর্কে।

Samsung Galaxy A15 5G এর অফার

Samsung Galaxy A15 5G স্মার্টফোনটির 8GB RAM + 128GB স্টোরেজ অপশন আমাজনে সবচেয়ে কম দামে সেল করা হচ্ছে। এই ভেরিয়েন্টটি 19,499 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, বর্তমানে 2,000 টাকা ডিসকাউন্ট সহ Samsung Galaxy A15 5G ফোনটির দাম 17,499 টাকা হয়েছে।

কুপন ডিসকাউন্ট

শপিং সাইট আমাজন ইন্ডিয়াতে Samsung Galaxy A15 5G ফোনটির 8GB+128GB স্টোরেজ অপশের উপর 500 টাকা কুপন ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই অফারের সুবিধা পাওয়ার জন্য কোনো ব্যাঙ্কের ক্রেডিট বা ডেভিট কার্ডের প্রয়োজন হবে না। এই কুপন ব্যাবহার করার পর এই ফোনের দাম 18,999 টাকা পর্যন্ত কমে যাবে।

ব্যাঙ্ক কার্ডে ডিসকাউন্ট

HDFC Bank এবং Amex Credit Card এর মাধ্যমে পেমেন্ট করলে 1,500 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। একইভাবে HSBC Bank এবং OneCard Credit কার্ডের মাধ্যমে ফোনটি কিনলে 1250 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং IDFC First ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে ফোনটি কিনলে 1,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। আবার HDFC ক্রেডিট কার্ডের মাধ্যমে Samsung Galaxy A15 5G ফোনটি 17,499 টাকা দামে কেনা যাবে।

Samsung Galaxy A15 5G ফোনটি আমাজন থেকে কেনার জন্য (এখানে ক্লিক করুন)

Samsung Galaxy A15 5G এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Samsung Galaxy A15 5G ফোনে 6.5 ইঞ্চির ফুল এইচডি+ ইনফিনিটি ইউ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 90Hz রিফ্রেশরেট, 800 নিটস পীক ব্রাইটনেস এবং 1080 x 2340 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে।
  • প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 এবং ওয়ান ইউআই সহ কাজ করে। সুন্দর পারফরমেন্সের জন্য এই ফোনে 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 6100+ অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।
  • ব্যাক ক্যামেরা: Samsung Galaxy A15 5G ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 5 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর যোগ করা হয়েছে।
  • ফ্রন্ট ক্যামেরা: এই ফোনটিতে সেলফি তোলা, ভিডিও কল এবং রিলস বানানোর জন্য 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
  • অন্যান্য: Samsung Galaxy A15 5G ফোনে ডুয়েল সিম 5G, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্লুটুথ, ওয়াইফাই ও ইউএসবি টাইপ সি পোর্ট যোগ করা হয়েছে।

The post এই Samsung 5G স্মার্টফোনে পাওয়া যাচ্ছে 2,000 টাকা ছাড়, জেনে নিন অফার ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/2000-rupee-discount-on-samsung-5g-phone-galaxy-a15-details-in-bengali/feed/ 0
Samsung লঞ্চ করল 6GB RAM এবং 50MP ক্যামেরা সহ এই অসাধারণ 5G ফোন, জেনে নিন ফিচার, স্পেসিফিকেশন এবং দাম https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a15-5g-6gb-ram-128gb-storage-variant-launch-check-price-specifications-in-bengali/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a15-5g-6gb-ram-128gb-storage-variant-launch-check-price-specifications-in-bengali/#respond Fri, 16 Feb 2024 11:05:00 +0000 https://www.91mobiles.com/bengali/?p=46373 বাজারে এল Samsung Galaxy A15 5G এর নতুন মডেল

The post Samsung লঞ্চ করল 6GB RAM এবং 50MP ক্যামেরা সহ এই অসাধারণ 5G ফোন, জেনে নিন ফিচার, স্পেসিফিকেশন এবং দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
স্যামসাঙ গত বছর ডিসেম্বর মাসে Galaxy A15 5G লঞ্চ করেছিল। এবার কোম্পানি চুপিসারে এই ফোনের একটি নতুন ভেরিয়েন্ট লঞ্চ করে দিয়েছে। এই নতুন মডেলে 6GB RAM এবং 128GB স্টোরেজ দেওয়া হয়েছে। জানিয়ে রাখি এতদিন Galaxy A15 5G ফোনের 8GB + 128GB এবং 8GB + 256GB মডেল সেল করা হত। এই নতুন মডেলের RAM এবং স্টোরেজ বাদে অন্য কোনো পরিবর্তন করা হয়নি। নিচে এই ফোনের নতুন মডেল সম্পর্কে বিস্তারিত জানানো হল।

Samsung Galaxy A15 5G এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: এই মিড বাজেট 5G ফোনে 6.5 ইঞ্চির ফুল এইচডি+ ইনফিনিটি ইউ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 90Hz রিফ্রেশরেট, 800 নিটস পীক ব্রাইটনেস এবং 1080 x 2340 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে।
  • প্রসেসর: সুন্দর পারফরমেন্সের জন্য এই ফোনে 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 6100+ চিপসেট যোগ করা হয়েছে।
  • স্টোরেজ: কোম্পানি এই ফোনটির 6GB + 128GB, 8GB + 128GB এবং 8GB + 256GB মডেল পেশ করেছে।
  • ক্যামেরা: Samsung Galaxy A15 5G ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 5 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর যোগ করা হয়েছে। এর সঙ্গে সেলফির জন্য এতে 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
  • ব্যাটারি: অপ্বের ব্যাকআপের জন্য এই ফোনে 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
  • অন্যান্য: Samsung Galaxy A15 5G ফোনে ডুয়েল সিম 5G, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্লুটুথ, ওয়াইফাই ও ইউএসবি টাইপ সি পোর্ট যোগ করা হয়েছে।
  • ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 এবং ওয়ানইউআইতে কাজ করে। কোম্পানি এই ফোনে আগামী দিনেও সিকিউরিটি ও অ্যান্ড্রয়েড আপডেট দেবে বলে জানিয়েছে।

Samsung Galaxy A15 5G এর দাম

TheTechOutlook এর রিপোর্ট অনুযায়ী স্যামসাঙ তাদের এই ফোনের দাম 17,999 টাকা নির্ধারণ করেছে। এই ফোনটি গত 13 ফেব্রুয়ারি থেকে অফলাইন মার্কেটে সেল করা হচ্ছে। যে কোনো স্যামসাঙ অফিসিয়ালি রিটেইলস স্টোর থেকে এই ফোনটি কেনা যাবে। আবার অন্য একটি রিপোর্ট অনুযায়ী এই ফোনটি শীঘ্রই অনলাইন মার্কেটেও সেল করা হবে।

  • এই ফোনটির 8GB RAM + 128GB মডেলের দাম 19,499 টাকা।
  • ফোনটির 8GB RAM + 256GB স্টোরেজ সহ টো মডেলের দাম 22,499 টাকা।

The post Samsung লঞ্চ করল 6GB RAM এবং 50MP ক্যামেরা সহ এই অসাধারণ 5G ফোন, জেনে নিন ফিচার, স্পেসিফিকেশন এবং দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a15-5g-6gb-ram-128gb-storage-variant-launch-check-price-specifications-in-bengali/feed/ 0
মাত্র 19,499 টাকা দামে লঞ্চ হল Samsung Galaxy A15 5G, জেনে নিন স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a15-5g-launched-for-only-rs-19499-know-specifications-in-bengali/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a15-5g-launched-for-only-rs-19499-know-specifications-in-bengali/#respond Tue, 26 Dec 2023 14:44:22 +0000 https://www.91mobiles.com/bengali/?p=45595 ভারতে লঞ্চ হল Samsung Galaxy A15 5G

The post মাত্র 19,499 টাকা দামে লঞ্চ হল Samsung Galaxy A15 5G, জেনে নিন স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
20 হাজার টাকা বাজেটের মধ্যে স্যামসাঙ তাদের এ সিরিজের অধীনে নতুন 5জি ফোন লঞ্চ করেছে। এই ফোনটি ভারতে মাত্র 19,499 টাকা দামে Samsung Galaxy A15 5G নামে পেশ করা হয়েছে। এতে 6.5 ইঞ্চির ডিসপ্লে, 5000mAh ব্যাটারি, 50 মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, ডায়মেনসিটি 6100+ চিপসেটের মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার রয়েছে। নিচে এই ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে জানানো হল।

Samsung Galaxy A15 5G এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: এই মিড বাজেট 5G ফোনে 6.5 ইঞ্চির ফুল এইচডি+ ইনফিনিটি ইউ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 90Hz রিফ্রেশরেট, 800 নিটস পীক ব্রাইটনেস এবং 1080 x 2340 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে।
  • প্রসেসর: সুন্দর পারফরমেন্সের জন্য এই ফোনে 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 6100+ চিপসেট যোগ করা হয়েছে।
  • স্টোরেজ: ডেটা স্টোর করার জন্য এতে 8GB RAM এর সঙ্গে 128GB এবং 256GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
  • ক্যামেরা: Samsung Galaxy A15 5G ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 5 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর যোগ করা হয়েছে। এর সঙ্গে সেলফির জন্য এতে 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
  • ব্যাটারি: অপ্বের ব্যাকআপের জন্য এই ফোনে 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
  • অন্যান্য: Samsung Galaxy A15 5G ফোনে ডুয়েল সিম 5G, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্লুটুথ, ওয়াইফাই ও ইউএসবি টাইপ সি পোর্ট যোগ করা হয়েছে।
  • ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 এবং ওয়ানইউআইতে কাজ করে। কোম্পানি এই ফোনে আগামী দিনেও সিকিউরিটি ও অ্যান্ড্রয়েড আপডেট দেবে বলে জানিয়েছে।

Samsung Galaxy A15 5G এর দাম

  • ভারতে এই মিড বাজেট ফোনটি দুটি মেমরি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।
  • ফোনটির 8GB RAM + 128GB মডেল 19,499 টাকা দামে লঞ্চ করা হয়েছে।
  • এই ফোনের 8GB RAM + 256GB মডেলের দাম রাখা হয়েছে 22,499 টাকা।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post মাত্র 19,499 টাকা দামে লঞ্চ হল Samsung Galaxy A15 5G, জেনে নিন স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a15-5g-launched-for-only-rs-19499-know-specifications-in-bengali/feed/ 0
Android 14 সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হল Samsung Galaxy A15 5G এবং 4G ফোন, জেনে নিন বিস্তারিত https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a15-5g-and-galaxy-a15-4g-phone-launched-know-price-and-specifications-in-bengali/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a15-5g-and-galaxy-a15-4g-phone-launched-know-price-and-specifications-in-bengali/#respond Tue, 12 Dec 2023 09:58:14 +0000 https://www.91mobiles.com/bengali/?p=45362 গ্লোবাল মার্কেটে লঞ্চ হল Samsung Galaxy A15 5G এবং 4G

The post Android 14 সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হল Samsung Galaxy A15 5G এবং 4G ফোন, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
স্যামসাঙ গ্লোবাল বাজারে তাদের গ্যালাক্সি এ সিরিজের পরিধি বাড়িয়ে দুটি নতুন স্মার্টফোন পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy A15 4G এবং Samsung Galaxy A15 5G লঞ্চ করা হয়েছে। এই ফোনদুটি প্রথমে ভিয়েতনামে সেল করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই দুটি ফোন সম্পর্কে।

Samsung Galaxy A15 এর 5G ও 4G মডেলের পার্থক্য

কোম্পানির এই দুটি ফোনের সমস্ত ফিচার ও স্পেসিফিকেশন প্রায় একইরকম, তবে দুটি মডেলের মূল পার্থক্য হল দুটি মডেলে ব্যাবহৃত চিপসেট। Samsung Galaxy A15 4G ফোনে মিডিয়াটেক হেলিও জি99 অক্টাকোর প্রসেসর রয়েছে। অন্যদিকে Samsung Galaxy A15 5G ফোনটিতে মিডিয়াটেক ডায়মেনসিটি 6100+ অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এছাড়াও ফোনটির 4জি মডেলে 128GB ও 256GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্ট রয়েছে এবং ফোনের 5জি শুধুমাত্র 256GB স্টোরেজ সহ পেশ করা হয়েছে।

Samsung Galaxy A15 এর স্পেসিফিকেশন

  • 6.5″ S-AMOLED 90Hz display
  • Android 14 + One UI 6.0
  • 8GB RAM + 256GB Storage
  • 50MP Triple Rear Camera
  • 13MP Selfie Camera
  • 25W 5,000mAh Battery

ডিসপ্লে: Samsung Galaxy A15 এর 5জি এবং 4জি উভয় মডেলে 1080 x 2340 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.5 ইঞ্চির ফুল এইচডি+ ইনফিনিটি ইউ ডিসপ্লে রয়েছে। সুপার এমোলেড প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 90 হার্টস রিফ্রেশরেট এবং 800 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর: এই ফোনের উভয় মডেলেই মিডিয়াটেক প্রসেসর দেওয়া হয়েছে। Galaxy A15 5G ফোনে ডায়মেনসিটি 6100+ অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে এবং Galaxy A15 4G ফোনে হেলিও জি99 অক্টাকোর প্রসেসর রয়েছে। এই দুটি মডেলেই 8GB RAM দেওয়া হয়েছে।

রেয়ার ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এতে এলইডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 5 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর যোগ করা হয়েছে।

ফ্রন্ট ক্যামেরা: সেলফি এবং ভিডিও কলের জন্য Samsung Galaxy A15 5G এবং 4G উভয় মডেলে এআই ফিচারযুক্ত 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 25W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

ওএস: Samsung Galaxy A15 এর 5G এবং 4G উভয় মডেল লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম এবং ওয়ান ইউআই 6.0 এর সঙ্গে পেশ করা হয়েছে।

অন্যান্য: Samsung Galaxy A15 5G এবং 4G ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ওয়াইফাই, ব্লুটুথ, ইউএসবি টাইপ সি পোর্ট ও সিঙ্গেল স্পিকার রয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Android 14 সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হল Samsung Galaxy A15 5G এবং 4G ফোন, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a15-5g-and-galaxy-a15-4g-phone-launched-know-price-and-specifications-in-bengali/feed/ 0
লঞ্চের আগেই সামনে এল Samsung Galaxy A15 5G এর রেন্ডার ইমেজ, দেখে নিন ডিজাইন https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a15-5g-renders-specifications-leaked-ahead-of-launch-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a15-5g-renders-specifications-leaked-ahead-of-launch-details-in-bengali/#respond Wed, 22 Nov 2023 07:57:16 +0000 https://www.91mobiles.com/bengali/?p=44951 লিক হল Samsung Galaxy A15 5G এর রেন্ডার

The post লঞ্চের আগেই সামনে এল Samsung Galaxy A15 5G এর রেন্ডার ইমেজ, দেখে নিন ডিজাইন first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • সামনে এল Samsung Galaxy A15 5G এর ডিজাইন।
  • এতে 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে।
  • এই ফোনে 25W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে।

স্যামসাঙ তাদের ফ্যানদের জন্য গ্যালাক্সি এ সিরিজের অধীনে একটি নতুন ফোন লঞ্চের প্রস্ততি নিচ্ছে। এই ফোনটি Samsung Galaxy A15 5G নামে পেশ করা হতে পারে। এই ফোনের লঞ্চ সম্পর্কে কোনো অফিসিয়াল ঘোষণার আগেই লিকের মাধ্যমে ফোনটির রেন্ডার ডিজাইন এবং স্পেসিফিকেশন জানা গেছে। জানিয়ে এর আগে এই ফোনটি বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চেও দেখা গেছে। এখানে এই ফোনের গুরুত্বপূর্ণ ফিচার বলা হয়েছিল। নিচে এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানানো হল। আরও পড়ুন: ভারতে অন্য নামে লঞ্চ হবে Redmi Note 13R Pro, জেনে নিন বিস্তারিত

Samsung Galaxy A15 5G এর রেন্ডার (লিক)

  • ছবিতে দেখা যাচ্ছে Samsung Galaxy A15 5G ফোনে ইউ শেপের নচ থাকবে। ফোনটির কোণায় রাউন্ডেড ফ্রেম দেখা গেছে।
  • ফোনের ব্যাক প্যানেলে আগের মতোই এক লাইনে তিনটি ক্যামেরা সেন্সর এবং পাশে একটি ছোট এলইডি ফ্ল্যাশ দেওয়া হবে।
  • এই ফোনটি ডার্ক ব্লু, কালারে দেখা গেছে। তবে এই ফোনটি একাধিক কালার ভেরিয়েন্টে পেশ করা হতে পারে।
  • এছাড়া ব্যাক প্যানেলে নিচের দিকে কোম্পানির ব্র্যান্ডিঙ রয়েছে।

Samsung Galaxy A15 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Samsung Galaxy A15 5G ফোনে 6.5 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হতে পারে। এটি 2,400 x 1,080 পিক্সেল রেজলিউশন এবং 90Hz রিফ্রেশরেটে কাজ করতে পারে।
  • প্রসেসর: এই ফোনে MediaTek Dimensity 6100+ প্রসেসর যোগ করা হতে পারে। এছাড়া গ্রাফিক্সের জন্য এতে Mali G57 জিপিইউ থাকবে বলে আশা করা হচ্ছে।
  • স্টোরেজ: এই ফোনটিতে 128GB পর্যন্ত বিল্ট ইন স্টোরেজ দেওয়া হতে পারে। মাইক্রোএসডি কার্ড ব্যাবহার করে এই ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানোর সুবিধা থাকতে পারে।
  • ক্যামেরা: এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে জানা গেছে। এই সেটআপে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সঙ্গে 5MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP থার্ড লেন্স যোগ করা হতে পারে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 25 ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি যোগ করা হতে পারে।
  • অন্যান্য: Galaxy A15 5G ফোনে ডুয়েল সিম 5G, ওয়াইফাই, ব্লুটুথ, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো অন্যান্য প্রয়োজনীয় ফিচার থাকবে।
  • OS: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমে কাজ করবে বলে জানা গেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post লঞ্চের আগেই সামনে এল Samsung Galaxy A15 5G এর রেন্ডার ইমেজ, দেখে নিন ডিজাইন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a15-5g-renders-specifications-leaked-ahead-of-launch-details-in-bengali/feed/ 0
গীকবেঞ্চে লিস্টেড Samsung Galaxy A15 5G, শীঘ্রই হতে পারে লঞ্চ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a15-5g-listed-on-geekbench-site-may-launch-soon-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a15-5g-listed-on-geekbench-site-may-launch-soon-details-in-bengali/#respond Thu, 16 Nov 2023 11:01:11 +0000 https://www.91mobiles.com/bengali/?p=44846 শীঘ্রই লঞ্চ হবে Samsung Galaxy A15 5G

The post গীকবেঞ্চে লিস্টেড Samsung Galaxy A15 5G, শীঘ্রই হতে পারে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • কিছু দিনের মধ্যেই লঞ্চ হতে পারে Samsung Galaxy A15 5G।
  • এতে মিডিয়াটেক ডায়মেনসিটি 6100 প্রসেসর যোগ করা হতে পারে।
  • এই ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হবে।

স্যামসাঙ তাদের ফ্যানদের জন্য একটি নতুন বাজেট রেঞ্জের 5G ফোন লঞ্চের প্রস্ততি নিচ্ছে। এই ফোনটি Samsung Galaxy A15 5G নামে ভারত সহ গ্লোবাল মার্কেটে পেশ করা হতে পারে। এই ফোনটি A14 5G এর আপগ্রেডেড ভার্সন হিসাবে পেশ করা হতে পারে এবং আপাতত কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি সম্পর্কে কিছু বলা হয়নি, তবে বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে এই ফোনটি দেখা গেছে। এখান থেকে ফনিত্র গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে। চলুন দেখে নেওয়া যাক এই ফোনের লিস্টিং এবং সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে। আরও পড়ুন: Robot-এর হাতে মানুষের মৃত্যু! 40 বছরের ব্যাক্তিকে “থেতলে” মারল রোবট

Samsung Galaxy A15 5G এর গীকবেঞ্চ লিস্টিং

  • Samsung Galaxy A15 5G ফোনটি SM-A156B মডেল নাম্বার সহ গীকবেঞ্চ 6 বেঞ্চমার্ক ডেটাবেসে দেখা গেছে।
  • এই আপকামিং ফোনটি গীকবেঞ্চ বেঞ্চমার্কিং টেস্টে সিঙ্গেল কোরে 664 এবং মাল্টি কোরে 1717 পয়েন্ট পেয়েছে।
  • গীকবেঞ্চ লিস্টিং অনুযায়ী এই ফোনে 2 + 6 কনফিগারেশন সহ অক্টাকোর প্রসেসর থাকবে। এতে দুটি কোর 2.20GHz ক্লক স্পীডসম্পন্ন হবে এবং বাকি 6টি কোরের পীক ফ্রিকোয়েন্সি 2.0GHz হবে বলে জানা গেছে।
  • চিপসেট ডিটেইলস দেখে মনে করা হচ্ছে এই ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 6100+ প্রসেসর থাকবে।
  • এই ফোনে 4GB RAM দেওয়া হবে বলে জানা গেছে। তবে ফোনটি একাধিক স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হতে পারে।
  • এছাড়া এই ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমে কাজ করতে পারে।

Samsung Galaxy A15 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Samsung Galaxy A15 5G ফোনে 6.5 ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়া হতে পারে। এটি 90Hz রিফ্রেশরেটে কাজ করতে পারে।
  • প্রসেসর: গীকবেঞ্চের ডিটেইলস অনুযায়ী এই ফোনে MediaTek Dimensity 6100+ প্রসেসর যোগ করা হতে পারে। এছাড়া গ্রাফিক্সের জন্য এতে Mali G57 জিপিইউ থাকবে বলে আশা করা হচ্ছে।
  • স্টোরেজ: এই ফোনটি 4GB এবং 6GB RAM ভেরিয়েন্টে পেশ করা হতে পারে। ফোনটিতে 128GB ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে।
  • ক্যামেরা: এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে জানা গেছে। এই সেটআপে 50 মেগাপিক্সেলের সঙ্গে 5MP +2MP ক্যামেরা লেন্স যোগ করা হতে পারে। এই ফোনে 10x জুম ফিচার থাকতে পারে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি যোগ করা হতে পারে।
  • অন্যান্য: Galaxy A15 5G ফোনে ডুয়েল সিম 5G, ওয়াইফাই, ব্লুটুথ, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো অন্যান্য প্রয়োজনীয় ফিচার থাকবে।
  • OS: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমে কাজ করবে বলে জানা গেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post গীকবেঞ্চে লিস্টেড Samsung Galaxy A15 5G, শীঘ্রই হতে পারে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a15-5g-listed-on-geekbench-site-may-launch-soon-details-in-bengali/feed/ 0