Samsung Galaxy A18 4G - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 10 Sep 2026 15:21:23 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 লিক হল Samsung Galaxy A18 4G ফোনের ডিটেইলস, প্রকাশ্যে এল স্পেসিফিকেশন, দাম এবং ছবি https://www.91mobiles.com/bengali/4g-smartphone-samsung-galaxy-a18-price-and-specifications-leaked-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/4g-smartphone-samsung-galaxy-a18-price-and-specifications-leaked-know-details-in-bengali/#respond Thu, 10 Sep 2026 15:25:40 +0000 https://www.91mobiles.com/bengali/?p=82962 প্রকাশ্যে এল Samsung Galaxy A18 4G ফোনের স্পেসিফিকেশন

The post লিক হল Samsung Galaxy A18 4G ফোনের ডিটেইলস, প্রকাশ্যে এল স্পেসিফিকেশন, দাম এবং ছবি first appeared on 91Mobiles Bengali.

]]>
স্যামসাঙ তাদের গ্যালাক্সি ‘এ’ সিরিজের ওপর কাজ শুরু করে দিয়েছে। এই সিরিজের আপকামিং ফোনটি Samsung Galaxy A18 4G নামে লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ফোনের সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি, তবে লঞ্চের আগেই অ্যান্ড্রয়েড হেডলাইন্স ওয়েবসাইটের রিপোর্টের মাধ্যমে Samsung Galaxy A18 4G ফোনের ফটো, স্পেসিফিকেশন এবং দাম প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Samsung Galaxy A18 4G ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

Samsung Galaxy A18 4G ফোনের স্পেসিফিকেশন

রিপোর্ট অনুযায়ী Samsung Galaxy A18 4G ফোনটিতে MediaTek Helio G99 প্রসেসর দেওয়া হবে। এই 6 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি অক্টাকোর প্রসেসর, যা 2.0GHz থেকে 2.2GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। অন্যদিকে গ্রাফিক্সের জন্য এতে Mali-G57 MC2 থাকতে পারে।

Samsung Galaxy A18 4Gফোনটিতে 2340 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7-ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে থাকতে পারে বলে জানা গেছে। এই Super AMOLED প্যানেল দিয়ে তৈরি ইনফিনিটি-ইউ স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। লিক অনুযায়ী ফোনের স্ক্রিনে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন যোগ করা হতে পারে।

আপকামিং স্যামসাঙ ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। লিকের মাধ্যমে পাওয়া তথ অনুযায়ী ফোনটিতে এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 5 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর থাকতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Galaxy A18 4G ফোনে 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।

ব্যাটারির দিক দিয়ে Samsung Galaxy A18 4G ফোনটি যথেষ্ট উল্লেখযোগ্য নয়। লিক অনুযায়ী পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 5000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। ফোনের ব্যাটারিতে কমপক্ষে 5 বছরের ব্যাটারি হেলথ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 25W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে।

আপকামিং Samsung Galaxy A18 4G ফোনটিতে 6 জেনারেশন ওএস আপগ্রেড এবং 6 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হবে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটি অ্যান্ড্রয়েড 17 বেস্ড One UI 9.0 সহ লঞ্চ করা হতে পারে। অন্যদিকে কানেক্টিভিটির জন্য ফোনে Wi-Fi 5, Bluetooth 5.3 এবং NFC সাপোর্ট করতে পারে।

Samsung Galaxy A18 4G ফোনের দাম

লিক অনুযায়ী Samsung Galaxy A18 4G ফোনের গ্লোবাল দাম 299 ইউরো অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী 32,800 টাকার কাছাকাছি। এটি ফোনের 4GB RAM + 256GB Storage ভেরিয়েন্টের দাম। তবে ভারতের বাজারে ফোনটি প্রায় 25 হাজার টাকা দামে লঞ্চ করা হতে পারে। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী আপকামিং স্মার্টফোনটি Black, Light Blue এবং Silver কালার অপশনে সেল করা হতে পারে।

The post লিক হল Samsung Galaxy A18 4G ফোনের ডিটেইলস, প্রকাশ্যে এল স্পেসিফিকেশন, দাম এবং ছবি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/4g-smartphone-samsung-galaxy-a18-price-and-specifications-leaked-know-details-in-bengali/feed/ 0