Samsung Galaxy A32 4G - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 04 Mar 2021 08:52:50 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 6GB RAM ও 5000mAh ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ হল Samsung Galaxy A32 4G, চাপের মুখে Xiaomi-Realme https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a32-4g-india-launch-with-64mp-6gb-ram-price-rs-21999-sale/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a32-4g-india-launch-with-64mp-6gb-ram-price-rs-21999-sale/#respond Wed, 03 Mar 2021 05:00:41 +0000 https://www.91mobiles.com/bengali/?p=14556 লঞ্চ হল Samsung Galaxy A32 4G

The post 6GB RAM ও 5000mAh ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ হল Samsung Galaxy A32 4G, চাপের মুখে Xiaomi-Realme first appeared on 91Mobiles Bengali.

]]>
অবশেষে স‍্যামসাং ভারতে তাদের ‘গ‍্যালাক্সি এ’ সিরিজের নতুন ফোন হিসেবে অফিসিয়ালি Samsung Galaxy A32 4G ফোনটি লঞ্চ করে দিয়েছে। অনেক দিন ধরেই এই ফোনটি সম্পর্কে বিভিন্ন লিক ও রিপোর্ট পাওয়া যাচ্ছিল। গতকালই আবার এক টিপস্টার ফোনটির দাম সম্পর্কে জানিয়েছিলেন। এবার স্বয়ং কোম্পানি তাদের অফিসিয়াল সাইটে ফোনটির দাম জানিয়ে দিয়েছে। দাম ছাড়া বিভিন্ন অফার সম্পর্কেও সাইটে বলা হয়েছে। মনে করিয়ে দিই ফোনটি অন‍্যান‍্য মার্কেটে 4জির পাশাপাশি 5জি কানেক্টিভিটির সঙ্গে লঞ্চ করা হয়েছে। তবে ভারতে ফোনটি একটি মাত্র র‍্যাম ভেরিয়েন্ট ও 4জি কানেক্টিভিটির সঙ্গে পেশ করা হয়েছে। ফিচার ও দামের দিক ফোনটি মার্কেটে শাওমি, রিয়েলমিসহ অন‍্যান‍্য ব্র‍্যান্ডগুলিকেও প্রতিযোগিতার মুখে এনে দাঁড় করাবেবলে মনে করা হচ্ছে‌।

আরও পড়ুন: একটি দুটি নয় 10 টি Redmi ফোনের দাম কম হল, এখনই কেনার সঠিক সময়

ডিজাইন

Samsung Galaxy A32 ফোনটি ‘ইনফিনিটি ভি’ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে এবং এই ফোনের স্ক্রিনের তিন দিক বেজল লেস ও নিচের দিকে হালকা বডি পার্ট আছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ রয়েছে। এই ক‍্যামেরা সেট‌আপে এক লাইনে তিনটি ক‍্যামেরা লেন্স ও এর পাশে চতুর্থ লেন্স ও এল‌ইডি ফ্ল‍্যাশ অবস্থিত। Samsung Galaxy A32 এর ডায়মেনশন 76.1 × 164.2 × 9.1 এম‌এম এবং ওজন 205 গ্ৰাম। ফোনটি Awesome Black, Awesome White, Awesome Blue ও Awesome Violet কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

ডিসপ্লে

Samsung Galaxy A32 তে 6.4 ইঞ্চির FHD+ AMOLED ইনফিনিটি-U ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের স্ক্রিন 90 হার্টস রিফ্রেশরেট ও 800 নিটস্ ব্রাইটনেসে ভিজুয়াল দিতে সক্ষম। ফোনটির স্ক্রিন সুরক্ষিত রাখার জন্য এতে কর্নিং গোরিলা গ্লাস 5 ব‍্যবহার করা হয়েছে।

আরও পড়ুন: 5 মার্চ ইন্ডিয়াতে আসছে Samsung Galaxy A32 4G, লঞ্চের আগেই জেনে নিন এর দাম

প্রসেসর, র‍্যাম ও স্টোরেজ

প্রসেসিঙের জন্য Samsung Galaxy A32 তে MediaTek Helio G80 SoC চিপসেটের সঙ্গে Mali-G52 2EEMC2 GPU আছে। এই ফোনে 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 1 টিবি পর্যন্ত বাড়ানো যায়।

ক‍্যামেরা

ফোটোগ্রাফির জন্য Samsung Galaxy A32 তে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 5 মেগাপিক্সেলের ম‍্যাক্রো ও এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: লঞ্চের আগে জেনে নিন Oppo Find X3 Pro, X3 Neo, and X3 Lite এর লুক আর সব স্পেসিফিকেশন্স, 11মার্চ হবে এর চমকদার এন্ট্রি

ব‍্যাটারী ও কানেক্টিভিটি

সিকিউরিটির জন্য Samsung Galaxy A32 তে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার যোগ করা হয়েছে। কানেক্টিভিটি অপশন হিসেবে এতে 4জি এলটিই, ডুয়েল ব‍্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.0, জিপিএস ও ইউএসবি টাইপ সি পোর্ট আছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে ওয়ান ইউআই 3.0 তে কাজ করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 15 ওয়াট ফাস্ট চার্জিং টেকনিকযুক্ত 5,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে।

দাম ও অফার

কোম্পানির পক্ষ থেকে ভারতে Samsung Galaxy A32 4G ফোনটি একটিমাত্র র‍্যাম ও স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ফোনটি 21,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। স‍্যামসাং ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে পেটিএম ওয়ালেট ও ইএম‌আইয়ের মাধ্যমে ফোনটি কিনলে 1,000 টাকা পর্যন্ত ক‍্যাশব‍্যাক পাওয়া যাবে। আগামী 5 মার্চ থেকে অনলাইন ও অফলাইন উভয় প্ল‍্যাটফর্ম থেকে ফোনটি কেনা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 6GB RAM ও 5000mAh ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ হল Samsung Galaxy A32 4G, চাপের মুখে Xiaomi-Realme first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a32-4g-india-launch-with-64mp-6gb-ram-price-rs-21999-sale/feed/ 0
5 মার্চ ইন্ডিয়াতে আসছে Samsung Galaxy A32 4G, লঞ্চের আগেই জেনে নিন এর দাম https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a32-launching-in-india-on-march-5-with-64mp-camera-price-leak-sale/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a32-launching-in-india-on-march-5-with-64mp-camera-price-leak-sale/#respond Tue, 02 Mar 2021 12:00:09 +0000 https://www.91mobiles.com/bengali/?p=14543 Samsung Galaxy A32 4G স্মার্টফোন 5 মার্চ ইন্ডিয়াতে লঞ্চ হতে চলেছে। সামনে আসা তথ্য অনুযায়ী কোম্পানি ওই দিন থেকেই ফোন বিক্রি করা শুরু করে দেবে। লঞ্চের আগে স‍্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইট এ ফোনটির জন্য মাইক্রোসাইট তৈরী করা হয়েছে, যেখানে ফোনের কিছু ফিচার্স আর লঞ্চ ডেট সম্বন্ধিত তথ‍্য দেখা যাচ্ছে। ইন্ডিয়ার আগে অন‍্যান‍্য অনেক দেশেই ফোনটির 4g […]

The post 5 মার্চ ইন্ডিয়াতে আসছে Samsung Galaxy A32 4G, লঞ্চের আগেই জেনে নিন এর দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
Samsung Galaxy A32 4G স্মার্টফোন 5 মার্চ ইন্ডিয়াতে লঞ্চ হতে চলেছে। সামনে আসা তথ্য অনুযায়ী কোম্পানি ওই দিন থেকেই ফোন বিক্রি করা শুরু করে দেবে। লঞ্চের আগে স‍্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইট এ ফোনটির জন্য মাইক্রোসাইট তৈরী করা হয়েছে, যেখানে ফোনের কিছু ফিচার্স আর লঞ্চ ডেট সম্বন্ধিত তথ‍্য দেখা যাচ্ছে। ইন্ডিয়ার আগে অন‍্যান‍্য অনেক দেশেই ফোনটির 4g এবং 5g দুটি ভেরিয়েন্টেই লঞ্চ হয়ে গেছে। দুটো ভেরিয়েন্টেই 5000mah এর ব‍্যাটারি দেওয়া আছে যা 15 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কিন্তু প্রধান ক‍্যামেরা আর প্রসেসর দুটি ফোনেই আলাদা। এখন ফোনের ইন্ডিয়া লঞ্চের আগে ইন্ডিয়ার ফেমাস লিকস্টার ইশান অগ্রবাল ফোনের দাম জানিয়ে দিয়েছে। আসুন আপনাকে সেই সম্পর্কিত তথ্য জানাই।

আরও পড়ুন: আগামী 5 মার্চ লঞ্চ হবে কম দামের Realme C21 স্মার্টফোন, এতে আছে 4GB RAM ও 5000mAh ব‍্যাটারী

Galaxy A32 4G এর দাম কত হতে পারে?

টিপস্টার এর তথ্য অনুযায়ী Samsung Galaxy A32 4G কে ইন্ডিয়াতে 21,999 টাকায় বিক্রি করা হবে। এই দাম ফোনের 6GB র‍্যাম আর 128GB ইন্টারনাল স্টোরেজের হবে। এছাড়া এখনো কোনো তথ্য নেই ফোনটিকে আর কোনো র‍্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হবে কিনা।

স্পেসিফিকেশন্স

Samsung Galaxy A32 4G তে 6.4-ইঞ্চির FHD + AMOLED ডিসপ্লের সাথে ওয়াটারড্রপ নচ আর 90Hz রিফ্রেশ রেট থাকবে। এছাড়া ফোনে 800 নিট পিক ব্রাইটনেস আর গোরিলা গ্লাস 5 প্রোটৈকশন‌ও দেওয়া থাকবে। Samsung Galaxy A32 4G মিডিয়াটেক হেলিয়ো G80 চিপসেটের সাথে 8GB পর্যন্ত র‍্যাম এবং 128GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ থাকবে। এখনো এটা স্পষ্ট নেই যে ভারতে 8GB র‍্যাম ছাড়া অন্য কোনো বিকল্প উপলব্ধ হবে কিনা। ফোনটি এন্ড্রয়েড 11 এ তৈরি ইউআই এ কাজ করবে।

আরও পড়ুন: ব্র‍্যান্ডের প্রথম 5G স্মার্টফোন হতে চলেছে POCO F3, সুন্দর স্পেসিফিকেশনের সঙ্গে ভারতে হবে লঞ্চ

কানেক্টিভিটি অপশন হিসেবে ফোনে 4 জি এলটিই, ব্লুটুথ 5.0, জিপিএস, ইউএসবি টাইপ-সি পোর্ট থাকবে। এছাড়া হ‍্যান্ডসেটটিতে ডল্বি অ্যাটমোস সাপোর্ট করে এবং এর সাইজ 73.6 × 158.9 × 8.4 মিমগ, আর এর ওজন 184 গ্রাম।

অপূর্ব ক‍্যামেরা

ফোটোগ্রাফির জন্য Samsung Galaxy A32 তে কোয়াড ক‍্যামেরা রিয়ারে থাকবে। এই ফোনের ক‍্যামেরা সেটাপ সম্পর্কে কথা হলে এতে 64MP (f/1.8 এপার্চার) প্রাইমারি সেন্সর, 8MP (f/2.2 এপার্চার) আল্ট্রাওয়াইড লেন্স, 5MP (f/2.2 এপার্চার) ডেপ্থ সেন্সর আর 5MP (f/2.4 এপার্চার) ম‍্যাক্রো লেন্স থাকবে। এছাড়া ফোনে সেল্ফি আর ভিডিও কলিং এর জন্য 20MP এর ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 5 মার্চ ইন্ডিয়াতে আসছে Samsung Galaxy A32 4G, লঞ্চের আগেই জেনে নিন এর দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a32-launching-in-india-on-march-5-with-64mp-camera-price-leak-sale/feed/ 0