Samsung Galaxy A36 5G - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Mon, 05 Jan 2026 13:32:04 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ভারতে বেড়ে গেছে Samsung Galaxy A56 এবং Galaxy A36 ফোনের দাম, জেনে নিন নতুন দাম https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a56-a36-price-hike-in-india-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a56-a36-price-hike-in-india-know-details-in-bengali/#respond Mon, 05 Jan 2026 15:18:20 +0000 https://www.91mobiles.com/bengali/?p=71723 বাড়ানো হয়েছে Samsung Galaxy A56 এবং Galaxy A36 ফোনের দাম

The post ভারতে বেড়ে গেছে Samsung Galaxy A56 এবং Galaxy A36 ফোনের দাম, জেনে নিন নতুন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতে Samsung মিড রেঞ্জে Galaxy A-সিরিজের অধীনে তাদের Galaxy A56 এবং Galaxy A36 ফোনটি দাম বাড়িয়ে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে ফোনের সমস্ত স্টোরেজ ভেরিয়েন্টের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। আজ অর্থাৎ 5 জানুয়ারী থেকে ফোনের দাম বেড়ে গেছে। এর ফলে ফোনগুলি আগের তুলনায় বেশি দামি হয়ে গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Galaxy A56 এবং Galaxy A36 ফোনের নতুন দামের ডিটেইলস সম্পর্কে।

Samsung Galaxy A56 ফোনের টপ ভেরিয়েন্ট 12GB RAM এবং 256GB স্টোরেজ অপশনের দাম 44,999 টাকা ছিল, বর্তমানে দাম বেড়ে 46,999 টাকা হয়ে গেছে। অন্যদিকে 8GB RAM এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্ট 41,999 লঞ্চ করা হয়েছিল, এখন 43,999 টাকা দামে সেল করা হচ্ছে। একইসঙ্গে ফোনের ভ্যানিলা মডেল 8GB RAM এবং 128GB স্টোরেজ অপশনের দাম 38,999 টাকা রাখা হয়েছিল, বর্তমানে 2,000 বাড়িয়ে 40,999 টাকা রাখা হয়েছে।

Samsung Galaxy A36 ফোনের 12GB RAM এবং 256GB স্টোরেজ অপশনের দাম 36,999 টাকা রাখা হয়েছিল, বর্তমানে দাম বেড়ে 38,499 টাকা হয়ে গেছে। অন্যদিকে 8GB RAM এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্ট 33,999 লঞ্চ করা হয়েছিল, এখন 35,499 টাকা দামে সেল করা হচ্ছে। একইসঙ্গে ফোনের ভ্যানিলা মডেল 8GB RAM এবং 128GB স্টোরেজ অপশনের দাম 30,999 টাকা ছিল, বর্তমানে 1,500 বেড়ে 32,499 টাকা হয়ে গেছে।

স্যামসাঙের পক্ষ থেকে ফোনটির দাম বাড়ানোর কারণ সম্পর্কে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি, তবে ইনপুট কস্ট, সাপ্লাই চেইন এবং বাজারের পরিস্থিতির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। জানিয়ে রাখি Galaxy A56 এবং Galaxy A36 উভয় ফোনই সেগমেন্টের ক্যামেরা, ডিসপ্লে এবং দীর্ঘ সফটওয়্যার সাপোর্টের জন্য বেশ জনপ্রিয়। আগামী কয়েক দিনের মধ্যেই এই মূল্যবৃদ্ধির ফলে গ্রাহকদের প্রতিক্রিয়া সম্পর্কে জানা যাবে।

Samsung Galaxy A56 ফোনটি OnePlus Nord 5, Motorola Edge 60 Pro এবং iQOO Neo 10R ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। একইভাবে Galaxy A36 ফোনটি Redmi Note 14 Pro এবং Motorola Edge 60 ফোনের সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে।

যারা স্যামসাঙের One UI এক্সপিরিয়েন্স এবং দীর্ঘমেয়াদী সফটওয়্যার আপডেট সহ ফোন খুজছেন, তাদের জন্য Galaxy A56 এবং Galaxy A36 ফোনগুলি ভালো অপশন হতে পারে। তবে বাড়ানো হয়েছে এই ফোনগুলির দাম, তাই ইউজাররা অফার, ডিসকাউন্ট বা সেলের অপেক্ষা করতে পারেন। তবে যারা কিছু দিনের মধ্যেই ফোন কেনার কথা ভাবছেন, তাঁরা এই বাজেট রেঞ্জে অন্যান্য 5G ফোন দেখতে পারেন।

The post ভারতে বেড়ে গেছে Samsung Galaxy A56 এবং Galaxy A36 ফোনের দাম, জেনে নিন নতুন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a56-a36-price-hike-in-india-know-details-in-bengali/feed/ 0
মার্চ মাসে লঞ্চ হয়েছিল Samsung Galaxy A36 5G স্মার্টফোন, এখন কমানো হল দাম, জেনে নিন নতুন দাম https://www.91mobiles.com/bengali/2000-rs-price-drop-on-latest-samsung-galaxy-a36-5g-phone-in-india-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/2000-rs-price-drop-on-latest-samsung-galaxy-a36-5g-phone-in-india-know-details-in-bengali/#respond Sat, 05 Apr 2025 02:38:29 +0000 https://www.91mobiles.com/bengali/?p=62805 কমে গেল Samsung Galaxy A36 5G ফোনের দাম

The post মার্চ মাসে লঞ্চ হয়েছিল Samsung Galaxy A36 5G স্মার্টফোন, এখন কমানো হল দাম, জেনে নিন নতুন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
লঞ্চের মাত্র এক মাসের মধ্যে কোনো ফোনের দাম কমতে সচরাচর দেখা যায় না। তবে এবার বিখ্যাত টেক কোম্পানি স্যামসাঙ এই নজির গড়ে দেখিয়েছে। গত মাসে অর্থাৎ মার্চে ভারতের বাজারে Samsung Galaxy A36 5G ফোন লঞ্চ করা হয়েছিল। এপ্রিল মাস শুরু হতে না হতেই এই ফোনটির দাম 2,000 টাকা কমিয়ে দেওয়া হয়েছে। ফোনটির সবকটি ভেরিয়েন্টে প্রাইস কাট করা হয়েছে। ফোনটির প্রাইস কাট এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে নিচে আলোচনা করা হল।

Samsung Galaxy A36 5G ফোনের দাম

Samsung Galaxy A36 5G লঞ্চ প্রাইস প্রাইস ড্রপ নতুন দাম
8GB RAM + 128GB Storage ₹32,999 ₹2,000 ₹30,999
8GB RAM + 256GB Storage ₹35,999 ₹2,000 ₹33,999
12GB RAM + 256GB Storage ₹38,999 ₹2,000 ₹36,999

 

Samsung Galaxy A36 5G ফোনের সবকটি স্টোরেজ মডেলের দাম 2 হাজার টাকা কমিয়ে দেওয়া হয়েছে। 8GB RAM সহ ফোনটির 128GB স্টোরেজ মডেল 32,999 টাকা এবং 256GB স্টোরেজ মডেল 35,999 টাকা দামে লঞ্চ হয়েছিল। প্রাইস ড্রপের পর ফোনটির এই দুটি মডেলের দাম কমে যথাক্রমে 30,999 টাকা এবং 33,999 টাকা হয়ে গেছে।

একইভাবে ফোনটির 12GB RAM মডেলের দাম 38,999 টাকা থেকে কমে 36,999 টাকা হয়ে গেছে। Samsung Galaxy A36 5G ফোনটি Awesome Black, Awesome Lavender এবং Awesome White কালার অপশনে সেল করা হয়। ফোনটি অফলাইন প্ল্যাটফর্ম, রিটেইল স্টোর, শপিং সাইট এবং কোম্পানির অফিসিয়ালি সাইটের মাধ্যমে কম দামে কেনা যাবে।

Samsung Galaxy A36 5G ফোনের স্পেসিফিকেশন

  • 6.7″ FHD+ sAMOLED Display
  • Qualcomm Snapdragon 6 Gen 3
  • 12GB RAM + 256GB Storage
  • 50MP Triple Rear Camera
  • 12MP Front Camera
  • 45W 5,000mAh Battery

ডিসপ্লে: এই ফোনে 1080 x 2340 পিক্সেল রেজোলিউশন সহ 6.7-ইঞ্চির Full HD+ পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। সুপার এমোলেড প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1900nits ব্রাইটনেস সাপোর্ট করে। এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং কর্নিং Gorilla Glass Victus+ এর লেয়ার রয়েছে।

প্রসেসর: Samsung Galaxy A36 5G ফোনে 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এবং 2.4GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 6 Gen 3 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এর সঙ্গে সুন্দর গ্রাফিক্সের জন্য এই ফোনে Adreno 710 GPU দেওয়া হয়েছে।

স্টোরেজ: ভারতে এই ফোনটি তিনটি RAM ভেরিয়েন্টে অএস করা হয়েছে। ফোনটির 6GB RAM মডেলে 128GB স্টোরেজ যোগ করা হয়েছে। একইভাবে 8GB RAM ভেরিয়েন্টে 256GB স্টোরেজ রয়েছে। এছাড়া 12GB RAM সহ এই ফোনের টপ মডেলে 256GB স্টোরেজ দেওয়া হয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Samsung Galaxy A36 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি OIS সেন্সর, এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 5MP ম্যাক্রো লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 12MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: Samsung Galaxy A36 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি ফুল চার্জ হলে 29 ঘন্টা পর্যন্ত কাজ করতে সক্ষম।এই ফোনের ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।

ওএস: Samsung Galaxy A36 5G ফোনটি Android 15 এবং One UI 7 সহ কাজ করে। এই ফোনটিতে 6 বছর সিকিউরিটি আপডেট এবং 6 অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে বলে জানানো হয়েছে।

অন্যান্য ফিচার: কানেক্টিভিটির জন্য এই ফোনে 5GHz Wi-Fi, Bluetooth 5.3 এবং NFC ফিচার রয়েছে। এর সঙ্গে এই ফোনে USB Type-C audio এবং Stereo speakers যোগ করা হয়েছে।

The post মার্চ মাসে লঞ্চ হয়েছিল Samsung Galaxy A36 5G স্মার্টফোন, এখন কমানো হল দাম, জেনে নিন নতুন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/2000-rs-price-drop-on-latest-samsung-galaxy-a36-5g-phone-in-india-know-details-in-bengali/feed/ 0
ভারতে লঞ্চ হল Samsung Galaxy A36 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন এবং দাম https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a36-5g-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a36-5g-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/#respond Mon, 03 Mar 2025 07:17:58 +0000 https://www.91mobiles.com/bengali/?p=61851 ভারতে লঞ্চ হল Samsung Galaxy A36 5G

The post ভারতে লঞ্চ হল Samsung Galaxy A36 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন এবং দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
Galaxy A56 5G ফোনের সঙ্গে সঙ্গে কোম্পানির পক্ষ থেকে ভারতের বাজারে লেটেস্ট Samsung Galaxy A36 স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। এই মিড বাজেট Samsung 5G ফোনে 12GB RAM এবং Qualcomm Snapdragon 6 Gen 3 প্রসেসর যোগ করা হয়েছে। এই ফোনের বিভিন্ন ফিচারের মধ্যে 50MP Camera এবং 5,000mAh Battery অন্যতম। কোম্পানির Galaxy A56 5G ফোনটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন। এই পোস্টে Samsung Galaxy A36 5G ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে আলোচনা করা হল।

Samsung Galaxy A36 5G ফোনের স্পেসিফিকেশন

  • 6.7″ FHD+ sAMOLED Display
  • Qualcomm Snapdragon 6 Gen 3
  • 12GB RAM + 256GB Storage
  • 50MP Triple Rear Camera
  • 12MP Front Camera
  • 45W 5,000mAh Battery

ডিসপ্লে: এই ফোনে 1080 x 2340 পিক্সেল রেজোলিউশন সহ 6.7-ইঞ্চির Full HD+ পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। সুপার এমোলেড প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1900nits ব্রাইটনেস সাপোর্ট করে। এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং কর্নিং Gorilla Glass Victus+ এর লেয়ার রয়েছে।

প্রসেসর: Samsung Galaxy A36 5G ফোনে 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এবং 2.4GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 6 Gen 3 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এর সঙ্গে সুন্দর গ্রাফিক্সের জন্য এই ফোনে Adreno 710 GPU দেওয়া হয়েছে।

স্টোরেজ: ভারতে এই ফোনটি তিনটি RAM ভেরিয়েন্টে অএস করা হয়েছে। ফোনটির 6GB RAM মডেলে 128GB স্টোরেজ যোগ করা হয়েছে। একইভাবে 8GB RAM ভেরিয়েন্টে 256GB স্টোরেজ রয়েছে। এছাড়া 12GB RAM সহ এই ফোনের টপ মডেলে 256GB স্টোরেজ দেওয়া হয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Samsung Galaxy A36 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি OIS সেন্সর, এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 5MP ম্যাক্রো লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 12MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: Samsung Galaxy A36 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি ফুল চার্জ হলে 29 ঘন্টা পর্যন্ত কাজ করতে সক্ষম।এই ফোনের ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।

ওএস: Samsung Galaxy A36 5G ফোনটি Android 15 এবং One UI 7 সহ কাজ করে। এই ফোনটিতে 6 বছর সিকিউরিটি আপডেট এবং 6 অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে বলে জানানো হয়েছে।

অন্যান্য ফিচার: কানেক্টিভিটির জন্য এই ফোনে 5GHz Wi-Fi, Bluetooth 5.3 এবং NFC ফিচার রয়েছে। এর সঙ্গে এই ফোনে USB Type-C audio এবং Stereo speakers যোগ করা হয়েছে।

Samsung Galaxy A36 5G ফোনের দাম

  • 8GB RAM + 128GB Storage – ₹32,999
  • 8GB RAM + 256GB Storage – ₹35,999
  • 12GB RAM + 256GB Storage – ₹38,999

Samsung Galaxy A36 5G ফোনের দাম 32,999 টাকা থেকে শুরু এবং টপ মডেলের দাম 38,999 টাকা। প্রাইমারি সেলে এই ফোনের 8GB+256GB ফোনের দামে 3 হাজার টাকা ছাড় দেওয়া হবে, ফলে এই মডেলটি ফোনটির 128GB মডেলের দামেই পাওয়া যাবে। এছাড়া Samsung Shop App এর মাধ্যমে ফোনটি কিনলে কোম্পানির পক্ষ থেকে 2 হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। এই ফোনটি কেনার জন্য এখানে ক্লিক করুন

The post ভারতে লঞ্চ হল Samsung Galaxy A36 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন এবং দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a36-5g-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0
গীকবেঞ্চে Samsung Galaxy A36 ইউএস ভেরিয়েন্ট এবং ওয়াইফাই অ্যালায়েন্স সাইটে দেখা গেল Galaxy M06, F06 https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a36-us-variant-geekbench-m06-f06-wi-fi-alliance-listing-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a36-us-variant-geekbench-m06-f06-wi-fi-alliance-listing-know-details-in-bengali/#respond Fri, 10 Jan 2025 11:52:34 +0000 https://www.91mobiles.com/bengali/?p=60374 সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল Samsung Galaxy A36, Galaxy M06, F06

The post গীকবেঞ্চে Samsung Galaxy A36 ইউএস ভেরিয়েন্ট এবং ওয়াইফাই অ্যালায়েন্স সাইটে দেখা গেল Galaxy M06, F06 first appeared on 91Mobiles Bengali.

]]>
এই বছরের প্রথম কোয়ার্টারে স্যামসাঙ তাদের নতুন মিড-প্রিমিয়াম স্যামসাঙ গ্যালাক্সি এ56 এবং গ্যালাক্সি এ36 স্মার্টফোনগুলি লঞ্চ করা হবে। সম্প্রতি স্যামসাঙ তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপকামিং ফোনের সাপোর্ট পেজ লাইভ করে দিয়েছিল। এবার গীকবেঞ্চ প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন এবং বেঞ্চমার্ক স্কোর সহ Samsung Galaxy A36 ফোনটি লিস্টেড হয়েছে। এছাড়াও ওয়াই-ফাই অ্যালায়েন্স প্ল্যাটফর্মে কোম্পানির আপকামিং Galaxy M06 এবং Galaxy F06 ফোনগুলি দেখা গেছে।

আরও পড়ুন: Samsung Galaxy S25 সিরিজে লঞ্চ হতে পারে Slim স্মার্টফোন, প্রকাশ্যে এল টিজার

Samsung Galaxy A36 এর গীকবেঞ্চ লিস্টিং

  • মাই স্মার্ট প্রাইস গীকবেঞ্চ লিস্টিঙে SM-A366U মডেল নাম্বার স্পট করেছে। এই মডেল নাম্বারের লাস্টে ‘U’ লেখা রয়েছে, অর্থাৎ এটি আমেরিকার মডেল হবে বলে মনে করা হচ্ছে।
  • স্যামসাঙ ফোন ওয়েবসাইটের সাপোর্ট পেজে SM-A366B/DS মডেল নাম্বার লিস্টেড হয়েছে।
  • Samsung Galaxy A36 ফোনের ইউএস মডেল সিঙ্গেল-কোর টেস্টে 967 স্কোর এবং মাল্টি কোর টেস্টে 2,750 স্কোর পেয়েছে।
  • গীকবেঞ্চ v6.2.2 প্ল্যাটফর্মে দেখা গ্লোবাল/ইউরোপিয়ান মডেল (SM-S366B/DS) এর তুলনায় এটি যথেষ্ট ভালো স্কোর। এই লিস্টিঙে ফোনটি মাত্র 314 এবং 1279 স্কোর পেয়েছিল।
  • লিস্টিঙের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটি অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হবে। এতে ওয়ানইউআই কাস্টম স্কিন যোগ করা হবে।
  • গীকবেঞ্চ লিস্টিঙে আপকামিং ফোনের 6GB (অর্থাৎ 5.11GB) RAM দেখা গেছে। লঞ্চের সময় অন্যান্য অপশন যোগ করা হতে পারে।
  • অক্টাকোর SoC প্রসেসরে 1.80GHz ক্লক স্পীডযুক্ত চারটি কোর এবং 2.40GHz ক্লক স্পীডযুক্ত চারটি কোর রয়েছে। সোর্স কোড সেকশনের মাধ্যমে ফোনটিতে অ্যাড্রিনো 710 GPU দেওয়া হবে বলে জানা গেছে। আপকামিং ফোনটিতে স্ন্যাপড্রাগন 6 জেন 3 চিপসেট দেওয়া হতে পারে। আগের গ্যালাক্সি এ35 মডেলে Exynos 1380 চিপসেট দেওয়া হয়েছিল।
  • কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত গ্যালাক্সি এ36 5G ফোনটির লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি, কিন্তু মার্চ মাসে ভারতে লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। আপকামিং ফোনটি আগের গ্যালাক্সি এ35 মডেলটি এই সময় 30,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল।
  • 2024 সালের এপ্রিল মাসে আমেরিকাতে Galaxy A35 5G ফোনটি $400 (অর্থাৎ প্রায় 34,400 টাকা) দামে লঞ্চ করা হয়েছিল।

Samsung Galaxy M06 এবং F06 এর ওয়াই-ফাই অ্যালায়েন্স লিস্টিং

  • ওয়াই-ফাই অ্যালায়েন্স সার্টিফিকেশন সাইটে স্যামসাঙের দুটি মডেল SM-M066B/DS এবং SM-E066B/DS মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে।
  • এই ফোনগুলি Samsung Galaxy M06 এবং F06 হবে বলে মনে করা হচ্ছে।
  • আপকামিং ফোনদুটি ডুয়েল সিম, 2.4GHz এবং 5GHz ওয়াইফাই সাপোর্ট করবে বলে জানা গেছে।
  • ওয়াই-ফাই অ্যালায়েন্স সার্টিফিকেশন সাইটের মাধ্যমে বেশি কিছু জানা যায়নি।
  • আপকামিং স্যামসাঙ গ্যালাক্সি F06 এবং M06 ফোনগুলি আগের স্যামসাঙ গ্যালাক্সি F05 এবং M05 4G ফোনের সাক্সেসার হতে পারে।
  • গত বছর সেপ্টেম্বর মাসে এই ফোনদুটি 7,999 টাকা দামে ভারতে লঞ্চ করা হয়েছিল।

The post গীকবেঞ্চে Samsung Galaxy A36 ইউএস ভেরিয়েন্ট এবং ওয়াইফাই অ্যালায়েন্স সাইটে দেখা গেল Galaxy M06, F06 first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a36-us-variant-geekbench-m06-f06-wi-fi-alliance-listing-know-details-in-bengali/feed/ 0
প্রকাশ্যে এল Samsung Galaxy A36 5G ফোনের ক্যামেরা ডিটেইলস, অ্যাডভান্স লেন্স সহ আসছে বাজারে https://www.91mobiles.com/bengali/5g-samsung-phone-galaxy-a36-camera-details-leaked-before-launch-read-in-bengali/ https://www.91mobiles.com/bengali/5g-samsung-phone-galaxy-a36-camera-details-leaked-before-launch-read-in-bengali/#respond Thu, 14 Nov 2024 12:43:54 +0000 https://www.91mobiles.com/bengali/?p=58062 লিক হল Galaxy A36 5G ফোনের ক্যামেরা ডিটেইলস

The post প্রকাশ্যে এল Samsung Galaxy A36 5G ফোনের ক্যামেরা ডিটেইলস, অ্যাডভান্স লেন্স সহ আসছে বাজারে first appeared on 91Mobiles Bengali.

]]>
মার্চ মাসে স্যামসাঙ তাদের Samsung Galaxy A35 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। এই ফোনটি 30,999 টাকা দামে 8GB RAM, Exynos 1380 প্রসেসর এবং 5,000mAh ব্যাটারি সহ পেশ করা হয়েছিল। এবার শীঘ্রই কোম্পানি তাদের এই ফোনের আপগ্রেড ভার্সন আপকামিং Galaxy A36 ফোনটি বাজারে লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সম্প্রতি লিকের মাধ্যমে প্রকাশ্যে আসা Galaxy A36 ফোনের ক্যামেরা ডিটেইলস সম্পর্কে।

Samsung Galaxy A36 এর ক্যামেরা

আপকামিং Samsung Galaxy A36 ফোনটি ট্রিপল রেয়ার ক্যামেরা সহ লঞ্চ করা হবে। সম্প্রতি প্রকাশ্যে আসা লিক অনুযায়ী ফোনে OIS ফিচারযুক্ত 50 মেগাপিক্সেল সেন্সর দেওয়া হবে। একইসঙ্গে ব্যাক প্যানেলে 8MP ultra-wide অ্যাঙ্গেল লেন্স এবং 5MP macro সেন্সর থাকবে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনে 12MP Front Camera সাপোর্ট করবে।

অন্যদিকে Samsung Galaxy A35 ফোনের ক্যামেরা সেটআপে এফ/2.2 অ্যাপারচারযুক্ত 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছিল। একইভাবে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে অপ্টিক্যাল ইমেজ স্টেবলাইজেশন ফিচার সহ এফ/1.8 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, এফ/2.2 অ্যাপারচারযুক্ত 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/2.4 অ্যাপারচারযুক্ত 5 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স যোগ করা হয়েছিল।

তাই আপকামিং Samsung Galaxy A36 ফোনের ক্যামেরা সেটআপ Samsung Galaxy A35 ফোনের মতোই একইরকম রয়েছে। তবে নতুন ফোনে 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আগের মডেলে 13 মেগাপিক্সেল থেকে কম দেওয়া হয়েছে। কিন্তু লিক অনুযায়ী Samsung তাদের নতুন ফোনে অসাধারণ ফটোগ্রাফির জন্য অ্যাডভান্স লেন্স যোগ করবে।

Samsung Galaxy A35 এর দাম এবং স্পেসিফিকেশন

দাম

স্যামসাং গ্যালাক্সি এ35 5জি ফোনটি 8জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ করা হয়েছে। ফোনের বেস ভেরিয়েন্টে 128জিবি স্টোরেজ যোগ করা হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 30,999 টাকা। একইভাবে 256জিবি স্টোরেজ সহ ফোনটির টপ মডেল 33,999 টাকা দামে পেশ করা হয়েছে। এই ফোনটি Awesome Ice Blue, Awesome Navy এবং Awesome Lilac মতো তিনটি কালারে সেল করা হয়।

ডিসপ্লে

স্যামসাং গ্যালাক্সি এ35 5জি ফোনে 1080 x 2340 পিক্সেল রেজোলিউশন সহ 6.6 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। সুপার AMOLED প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 1000 নিট ব্রাইটনেস সাপোর্ট করে। এর ফলে তীব্র রোঁদেও খুব সহজেই ফোনটি ব্যাবহার করা যায়।

প্রসেসর

গ্যালাক্সি এ35 5জি ফোনে 5 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি এবং 2.4 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত এক্সিনোস 1380 অক্তটাকোর প্রসেসর যোগ করা হয়েছে। গেম খেলার সময় হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এই ফোনে মালি-G68 MP5 জিপিইউ দেওয়া হয়েছে।

মেমরি

স্যামসাং গ্যালাক্সি A35 5জি ফোনটিতে 8জিবি র‍্যাম রয়েছে। এই ফোনটি 128জিবি স্টোরেজ এবং 256জিবি মেমোরি সহ দুটি অপশনে পেশ করা হয়েছে। ফোনের স্টোরেজ বাড়ানোর জন্য Galaxy A35 5জি ফোনে 1টিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ড ব্যাবহার করা যায়।

অপারেটিং সিস্টেম

গ্যালাক্সি এ35 5জি ফোনটি ওয়ান ইউআই এবং অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমের সঙ্গে লঞ্চ করা হয়েছে। কোম্পানি তাদের এই ফোনে 4 জেনারেশন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং 5 বছরের সিকিউরিটি আপডেট দেবে বলে জানিয়েছে। অর্থাৎ এই ফোনটি অ্যান্ড্রয়েড 18 পর্যন্ত আপডেট হয়ে যাবে।

ব্যাটারি

গ্যালাক্সি A35 5জি ফোনে 25W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি একবার ফুল চার্জ করলে 23 ঘন্টা ইন্টারনেট ব্যবহার বা 26 ঘন্টা ভিডিও প্লেব্যাক বা 83 ঘন্টা মিউজিক প্লেব্যাক করা যায়।

অন্যান্য ফিচার

গ্যালাক্সি A35 5জি ফোনে 12 5G Bands রয়েছে, যা Jio এবং Airtel এ দুর্দান্ত 5জি স্পীড পাওয়া যায়। এই ফোনে Bluetooth v5.3 এবং 5GHz Wi-Fi সহ NFC সাপোর্ট রয়েছে। এই স্যামসাঙ ফোনে Smart Switch এবং Samsung Knox Vault এর মতো অ্যাডভান্স স্যামসাঙ ফিচার যোগ করা হয়েছে।

The post প্রকাশ্যে এল Samsung Galaxy A36 5G ফোনের ক্যামেরা ডিটেইলস, অ্যাডভান্স লেন্স সহ আসছে বাজারে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/5g-samsung-phone-galaxy-a36-camera-details-leaked-before-launch-read-in-bengali/feed/ 0
বেঞ্চমার্কিং সাইটে লিস্টেড হল Samsung Galaxy A36 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a36-5g-geekbench-specs-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a36-5g-geekbench-specs-know-details-in-bengali/#respond Mon, 21 Oct 2024 11:08:17 +0000 https://www.91mobiles.com/bengali/?p=57027 বেঞ্চমার্কিং সাইটে দেখা গেল Samsung Galaxy A36 5G

The post বেঞ্চমার্কিং সাইটে লিস্টেড হল Samsung Galaxy A36 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
স্যামসাঙ মিড রেঞ্জে তাদের A-সিরিজের সংখ্যা বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে। এই সিরিজের অধীনে আপকামিং Samsung Galaxy A36 5G স্মার্টফোনটি লঞ্চ করা হতে পারে। এই ফোনটি নতুন বছরে লঞ্চ করা হবে বলে জানা গেছে। তবে এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে কোনো তথ্য জানা যায়নি, কিন্তু এর আগেই বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে ফোনটি স্পট করা হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনটির গুরুত্বপূর্ণ ডিটেইলস প্রকাশ্যে এসেছে। জানিয়ে রাখি এই ফোনটি A35 ফোনের আপগ্রেড ভার্সন হতে চলেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সম্প্রতি প্রকাশ্যে আসা লিস্টিং সম্পর্কে।

Samsung Galaxy A36 5G এর গীকবেঞ্চ লিস্টিং

  • বেঞ্চমার্কিং সাইটে স্যামসাঙের আপকামিং ফোনটি SM-A336B মডেল নাম্বার সহ দেখা গেছে। আগের মডেল নাম্বার অনুযায়ী এটি Samsung Galaxy A36 5G স্মার্টফোন বলে মনে করা হচ্ছে।
  • এই স্মার্টফোনটি সিঙ্গেল কোর রাউন্ডে 1060 স্কোর এবং মাল্টি কোর রাউন্ডে 3070 স্কোর পেয়েছে।
  • কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত চিপসেট সম্পর্কে জানানো হয়নি, কিন্তু এতে অক্টাকোর CPU রয়েছে। এতে 2.4GHz সহ চার হাই পারফরমেন্স কোর এবং 1.8GHz সহ চার পাওয়ার এফিসিয়েন্ট কোর থাকবে। তবে গ্রাফিক্সের জন্য Adreno 710 GPU দেওয়া হতে পারে।
  • গীকবেঞ্চ লিস্টিং অনুযায়ী ফোনটিতে স্ন্যাপড্রাগন 6 জেন 3 বা স্ন্যাপড্রাগন 7এস জেন 2 চিপসেট দেওয়া হতে পারে। এই দুটি 5G কানেক্টিভিটি সহ 4nm চিপসেট হবে।

  • বেঞ্চমার্কিং সাইটে ফোনটি প্রায় 6GB RAM সহ দেখা গেছে, তবে লঞ্চের সময় আরও ভেরিয়েন্ট সহ পেশ করা হতে পারে।
  • গীকবেঞ্চ লিস্টিং অনুযায়ী Samsung Galaxy A36 5G ফোনটি অ্যান্ড্রয়েড 15 সহ লঞ্চ করা হতে পারে। অর্থাৎ কোম্পানি ফোনটি আপকামিং ওয়ান ইউআই 7.0 সহ লঞ্চ করতে পারে।
  • কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy A16 5G ফোনটির মতোই আপকামিং ফোনটিতেও 6 বছরের ওএস এবং সিকিউরিটি আপডেট দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে।

লিস্টিঙের মাধ্যমে প্রকাশ্যে আসা স্পেসিফিকেশন ছাড়াও Samsung Galaxy A36 5G ফোনটিতে সুপার এমোলেড ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট, হাই রেজোলিউশন স্ক্রিন দেওয়া হতে পারে। ফোনটিতে OIS ফিচারযুক্ত প্রাইমারি সেন্সর, নক্স সিকিউরিটি এবং বিভিন্ন গ্যালাক্সি AI ফিচার থাকতে পারে। আগামী দিনে এই ফোনটি সম্পর্কে আরও তথ্য প্রকাশ্যে আসবে বলে আশা করা হচ্ছে।

Samsung Galaxy A35 5G এর স্পেসিফিকেশন

এই বছর মার্চ মাসে Samsung Galaxy A35 5G স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে। এই ফোনটির স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

  • ডিসপ্লে: স্যামসাং গ্যালাক্সি এ35 5জি ফোনে 6.6 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। সুপার AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1000 নিট ব্রাইটনেস সাপোর্ট করে।
  • প্রসেসর: গ্যালাক্সি এ35 5জি ফোনে 5 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি এবং 2.4 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত এক্সিনোস 1380 অক্তটাকোর প্রসেসর যোগ করা হয়েছে।
  • স্টোরেজ: স্যামসাং গ্যালাক্সি A35 5জি ফোনটিতে 8জিবি র‍্যাম এবং 256জিবি স্টোরেজ সহ পেশ করা হয়েছে। ফোনের স্টোরেজ বাড়ানোর জন্য Galaxy A35 5জি ফোনে 1টিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ড ব্যাবহার করা যায়।
  • ব্যাটারি: গ্যালাক্সি A35 5জি ফোনে 25W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই স্যামসাং ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.8 অ্যাপারচারের ক্ষমতাসম্পন্ন এবং OIS ফিচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে এফ/2.2 অ্যাপারচারযুক্ত 8 মেগাপিক্সেল অল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/2.4 অ্যাপারচারের ক্ষমতাসম্পন্ন ৫ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স যোগ করা হয়েছে। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি A35 5জি ফোনে সেলফি এবং ভিডিও কলের জন্য এফ/2.2 অ্যাপারচারযুক্ত 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
  • অন্যান্য: Samsung Galaxy A35 5G ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল সিম 5G, 4G এবং ওয়াইফাই 6 এর মতো বিভিন্ন অপশন রয়েছে।

The post বেঞ্চমার্কিং সাইটে লিস্টেড হল Samsung Galaxy A36 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a36-5g-geekbench-specs-know-details-in-bengali/feed/ 0