Samsung Galaxy A53 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 22 Mar 2022 06:54:34 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 টেক মার্কেটে চাঞ্চল্য সৃষ্টি করতে এসে গেল Samsung এর তিনটি শক্তিশালী 5G ফোন, জেনে নিন ফিচার https://www.91mobiles.com/bengali/108mp-camera-5g-samsung-galaxy-a73-a53-a33-launched-price-specifications/ https://www.91mobiles.com/bengali/108mp-camera-5g-samsung-galaxy-a73-a53-a33-launched-price-specifications/#respond Fri, 18 Mar 2022 03:48:40 +0000 https://www.91mobiles.com/bengali/?p=23695 লঞ্চ হল Samsung Galaxy A73, Galaxy A53 এবং Galaxy A33 স্মার্টফোন

The post টেক মার্কেটে চাঞ্চল্য সৃষ্টি করতে এসে গেল Samsung এর তিনটি শক্তিশালী 5G ফোন, জেনে নিন ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
Samsung অবশেষে Samsung Galaxy A73, Galaxy A53 এবং Galaxy A33 মোবাইল ফোন লঞ্চ করেছে। কোম্পানির এই হ্যান্ডসেটটি গত বছর চালু হওয়া Galaxy A52, Galaxy A72 এবং Galaxy A32 মডেলের একটি আপগ্রেডেড সংস্করণ। তবে ডিজাইনের দিক থেকে নতুন ফোনগুলোতে তেমন কোনো পার্থক্য নেই। যদিও ফোনের ক্যামেরা মডিউলে সামান্য পার্থক্য রয়েছে। এছাড়াও, তিনটি ফোনই সুপার AMOLED ডিসপ্লে, 25W ফাস্ট চার্জিং সাপোর্ট, Android 12 ভিত্তিক OneUI 4.0 কাস্টম স্কিন এবং 5000mAh ব্যাটারি দিয়ে সজ্জিত। এছাড়াও Samsung মার্কেটে চারটি Android OS আপডেট এবং ৫ বছরের সিকিউরিটি আপডেট সহ মার্কেটে আনা হয়েছে।

Samsung Galaxy A53 এর স্পেসিফিকেশন

Samsung Galaxy A53 স্মার্টফোনে একটি 6.5-ইঞ্চি FHD+ সুপার AMOLED ইনফিনিটি-ও ডিসপ্লে আছে, যার রিফ্রেশ রেট 120Hz, এছাড়াও সেলফি স্ন্যাপারের জন্য পাঞ্চ-হোল ডিসপ্লে এবং কর্নিং গরিলা গ্লাস 5 লেয়ার রয়েছে। এছাড়াও, বোর্ডে Exynos 1280 Soc চিপসেট আছে যা Mali-G68 GPU-এর সাথে যুক্ত। এটি 6GB + 128GB এবং 8GB + 256GB দুটি স্টোরেজ সহ আসে। ফোনের স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে আরও বাড়ানো যেতে পারে। এটি অ্যান্ড্রয়েড 12 ভিত্তিক OneUI 4.1 কাস্টম স্কিন-এ চলে।

108mp camera 5G Samsung galaxy a73 a53 a33 launched price specifications

কানেক্টিভিটি ফিচারের ক্ষেত্রে, ফোনটিতে রয়েছে 4G LTE, ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ 5.1, GPS, NFC এবং USB Type-C পোর্ট। সিকিউরিটির জন্য এই ফোনে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, AKG সাউন্ড সহ স্টেরিও স্পিকার, ওয়াটার রেজিস্ট্যান্সের জন্য ডলবি অ্যাটমস, IP67 রেটিং রয়েছে। এতে কার্ডলেস ট্রানজাকশন এর জন্য Samsung Pay এর সাপোর্ট রয়েছে। এই ফোনটিতে 25W দ্রুত ফাস্ট চার্জ সহ একটি 5,000mAh ব্যাটারি রয়েছে।

এছাড়াও, Samsung Galaxy A53 এর ব্যাকে একটি কোয়াড-ক্যামেরা সেটআপ রয়েছে যার মধ্যে f/1.8 অ্যাপারচার, OIS, 12MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স, 5MP ম্যাক্রো লেন্স এবং 5MP ডেপথ সেন্সর সহ একটি 64MP প্রাইমারি সেন্সর রয়েছে। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য এই ফোনের ফ্রন্টে একটি 32MP স্ন্যাপার রয়েছে।

Samsung Galaxy A73 এর স্পেসিফিকেশন

অন্যদিকে, Samsung Galaxy A73 স্মার্টফোনে 120Hz রিফ্রেশ রেট সহ একটি 1080×2400 পিক্সেল রেজলিউশন এবং কর্নিং গরিলা গ্লাস 5 লেয়ার সহ একটি 6.7-ইঞ্চি FHD+ সুপার অ্যামোলেড ইনফিনিটি-ও ডিসপ্লে আছে। এই ফোনটিতে Adreno 642L GPU সহ Snapdragon 778G 6nm মোবাইল প্ল্যাটফর্ম রয়েছে। এটি দুটি 6GB + 128GB এবং 8GB + 256GB দুটি ভেরিয়েন্টে আসে। এছাড়াও, মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ইন্টারনাল স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যেতে পারে। একই সময়ে, ফোনটি Android 12 ভিত্তিক OneUI 4.1 কাস্টম স্কিন-এ কাজ করে।

108mp camera 5G Samsung galaxy a73 a53 a33 launched price specifications

Samsung Galaxy A73 স্মার্টফোনে সিকিউরিটির জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, AKG সাউন্ড সহ স্টেরিও স্পিকার এবং ওয়াটার রেজিস্ট্যান্সের জন্য Dolby Atmos আছে যা IP67 রেটিং সহ আসে। এই ফোনের কানেক্টিভিটি ফিচারের মধ্যে রয়েছে 4G LTE, ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ 5.1, GPS, NFC এবং USB Type-C পোর্ট। ডিভাইসটিতে 25W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি 5,000mAh ব্যাটারি রয়েছে।

এই ফোনের ক্যামেরা সম্পর্কে কথা বললে, Samsung Galaxy A73 একটি বড় আপগ্রেড সহ আসে। ব্যাকে একটি কোয়াড-ক্যামেরা সেটআপ রয়েছে যাতে f/1.8 অ্যাপারচার সহ একটি 108MP প্রাইমারি সেন্সর, OIS, 12MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স, 5MP ম্যাক্রো লেন্স এবং 5MP ডেপথ সেন্সর রয়েছে৷ সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য এই ফোনের সামনে একটি 32MP স্ন্যাপার রয়েছে।

Samsung Galaxy A33 এর স্পেসিফিকেশন

Samsung Galaxy A33 স্মার্টফোনে 90Hz রিফ্রেশ রেট, 1080×2400 পিক্সেল রেজলিউশন এবং কর্নিং গরিলা গ্লাস 5 লেয়ার সহ একটি 6.4-ইঞ্চি FHD+ সুপার AMOLED ইনফিনিটি-ও ডিসপ্লে আছে। এই ফোনটি Exynos 1280 চিপসেট দ্বারা চালিত, যা গ্রাফিক্সের জন্য Mali-G68 GPU-এর সাথে যুক্ত। এই ফোনটিতে 8GB RAM এবং 256GB স্টোরেজ রয়েছে, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে আরও বাড়ানো যেতে পারে। এছাড়াও, ফোনটি Android 12 ভিত্তিক OneUI 4.1 কাস্টম স্কিন-এ কাজ করে।

108mp camera 5G Samsung galaxy a73 a53 a33 launched price specifications

Samsung Galaxy A33 এর ব্যাকে একটি কোয়াড-ক্যামেরা সেটআপ রয়েছে যার মধ্যে f/1.8 অ্যাপারচার সহ একটি 48MP প্রাইমারি সেন্সর, OIS, একটি 12MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স, একটি 5MP ম্যাক্রো লেন্স এবং একটি 2MP ডেপথ সেন্সর রয়েছে৷ সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য এটির সামনে একটি 32MP স্ন্যাপার রয়েছে।

Samsung Galaxy A33 স্মার্টফোনে সিকিউরিটির জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, AKG সাউন্ড সহ স্টেরিও স্পিকার, ওয়াটার রেজিস্ট্যান্সের জন্য Dolby Atmos, IP67 রেটিং ফিচার আছে। এই ফোনের ডায়মেনশন 159.7×74×8.1 mm এবং ওজন 186 গ্রাম। কানেক্টিভিটি ফিচারের মধ্যে আছে 4G LTE, ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ 5.1, GPS, NFC এবং USB Type-C পোর্ট। এছাড়াও 25W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি 5,000mAh ব্যাটারি রয়েছে।

Samsung Galaxy A73, Galaxy A53 এবং Galaxy A33 এর দাম

Samsung Galaxy A53 এর 6GB/128GB মডেলের দাম USD 450 (প্রায় 34,200 টাকা), আর 8GB/256GB মডেলের দাম EUR 509 (প্রায় 42,800 টাকা)। এছাড়াও, Galaxy A33 এর 6GB/128GB মডেলের দাম EUR 369 (প্রায় 31,000 টাকা)।

Samsung Galaxy A73 এর দাম এখনও জানানো হয়নি। Samsung Galaxy A73 স্মার্টফোনটি ধূসর, সাদা এবং মিন্ট রঙে পাওয়া যায়। এছাড়াও Samsung Galaxy A53 এবং A33 কালো, সাদা, পীচ এবং নীল রঙের অপশন গুলিতে পেশ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post টেক মার্কেটে চাঞ্চল্য সৃষ্টি করতে এসে গেল Samsung এর তিনটি শক্তিশালী 5G ফোন, জেনে নিন ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/108mp-camera-5g-samsung-galaxy-a73-a53-a33-launched-price-specifications/feed/ 0
64MP রেয়ার ক‍্যামেরার সাথে আসতে পারে Samsung এর নতুন ফোন Galaxy A53, জানুন এতে আর কি বিশেষ থাকবে https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a53-may-sport-a-64mp-main-camera-launch-soon/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a53-may-sport-a-64mp-main-camera-launch-soon/#respond Wed, 18 Aug 2021 08:36:25 +0000 https://www.91mobiles.com/bengali/?p=17831 Samsung Galaxy A53 এর লিক রিপোর্ট

The post 64MP রেয়ার ক‍্যামেরার সাথে আসতে পারে Samsung এর নতুন ফোন Galaxy A53, জানুন এতে আর কি বিশেষ থাকবে first appeared on 91Mobiles Bengali.

]]>
স‍্যামসাং এই বছরের শুরুতে গ‍্যালাক্সি এ52 টেক মার্কেটে পেশ করেছিল। আবার মঙ্গলবার কোম্পানি গ‍্যালাক্সি এ52এস 5জি কে ইউরোপিয়ান বাজারে লঞ্চ করলো। এই দুটি ফোনের অফিসিয়াল হ‌ওয়ার পরে এখন GalaxyClub.nl এর একটি তাজা রিপোর্টে স‍্যামসাং এর আপকামিং গ‍্যালাক্সি এ-সিরিজের ফোন Galaxy A53 এর তথ্য সামনে এসেছে। আসলে রিপোর্টে ফোনের প্রধান ক‍্যামেরার মেগাপিক্সেলের সংখ্যা জানানো হয়েছে, যা পরের বছরে A52 সিরিজের আপগ্রেডেশান হিসেবে পেশ করার আশা করা হচ্ছে।

Samsung লঞ্চ করলো নতুন আর পাওয়ারফুল 5G ফোন Galaxy A52s, চিনি ব্র‍্যান্ড গুলির এবার চিন্তা বাড়বে

Samsung Galaxy A53

রিপোর্ট থেকে জানা গেছে যে গ‍্যালাক্সি A53 এর প্রধান ক‍্যামেরার রেজল্যুশন উপস্থিত A52 মডেলের মতোই হবে। মনে করিয়ে দিই যে 2019 এ গ‍্যালাক্সি A50 তে কোম্পানি 25-মেগাপিক্সেলের প্রধান ক‍্যামেরা দিয়েছিল। আবার স‍্যামসাং 2020 তে গ‍্যালাক্সি এ51 এ 48-মেগাপিক্সেলের প্রধান ক‍্যামেরা দিয়েছে। আবার গ‍্যালাক্সি এ52 আর গ‍্যালাক্সি এ52এস 64-মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সাপোর্ট করে। আসলে শোনা যাচ্ছে যে স‍্যামসাং 108-মেগাপিক্সেলের এর সাথে মিড-রেঞ্জে এ-সিরিজের ফোন পেশ করবে না। এইজন্য এরকম মনে হচ্ছে যে গ‍্যালাক্সি এ53 তে 64-মেগাপিক্সেলের প্রধান ক‍্যামেরা থাকবে। আপাতত স্মার্টফোনে‌র অন‍্যান‍্য রেয়ার ক‍্যামেরা আর ফ্রন্ট ক‍্যামেরা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। এর সাথেই A53 এর বাকি কোনো স্পেক্স উপলব্ধ হয়নি এখনো।

Samsung Galaxy A52s 5G এর স্পেসিফিকেশন্স

স‍্যামসাং গ‍্যালাক্সি এ52এস 5জি ফোনে 6.5 ইঞ্চির ফুল‌এইচডি+ সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া আছে যা 120 হার্টস রিফ্রেশরেট সাপোর্ট করে। এছাড়া ফোনটি অ্যান্ড্রয়েড 11 ওএস এর সাথে স‍্যামসাং ওয়ান‌ইউআই 3 এর সাথে কাজ করে। আবার প্রসেসিং এর জন্য এই ফোনে অক্টাকোর প্রসেসরে‌র সাথে কোয়ালকমের স্ন‍্যাপড্রাগন 778জি চিপসেট দেওয়া আছে।

12GB র‍্যাম আর 48MP ক‍্যামেরার Vivo X60 এর দাম হলো কম, জানুন নতুন দাম

ফোটোগ্রাফি সেগ্মেন্টে‌র কথা বললে স‍্যামসাং গ‍্যালাক্সি এ52এস 5জি ফোন কোয়াড রেয়ার ক‍্যামেরা সাপোর্ট করে। ফোনের ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সাথে ওআইএস ফিচার আর এফ/1.8 অ্যাপার্চারের 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া আছে। এর সাথেই এই ফোনটি এফ/2.2 অ্যাপার্চারের 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.4 অ্যাপার্চারের 5 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স আর 5 মেগাপিক্সেলের‌ই ডেপ্থ সেন্সর সাপোর্ট করে। ফোনের ফ্রন্ট প‍্যানেলে থাকা হোলে এফ/2.2 অ্যাপার্চারের 32 মেগাপিক্সেলের সেল্ফি ক‍্যামেরা দেওয়া আছে।

Samsung Galaxy A52s 5G ফোনে Samsung pay আর Samsung Knox এর সাথেই ডল্বি অ্যাটমোস সাপোর্ট আর স্টিরিও স্পীকার আছে। আবার এই ফোনে 4,500এম‌এএইচের ব‍্যাটারী আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 64MP রেয়ার ক‍্যামেরার সাথে আসতে পারে Samsung এর নতুন ফোন Galaxy A53, জানুন এতে আর কি বিশেষ থাকবে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a53-may-sport-a-64mp-main-camera-launch-soon/feed/ 0