Samsung Galaxy A6+ - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 13 Jul 2021 07:17:02 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 আবার কমল স‍্যামসাং গ‍্যালাক্সি এ6 এর দাম, পাওয়া যাচ্ছে লঞ্চ প্রাইসের থেকে 6,500 টাকা সস্তায় https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a6-price-cut-in-india-rs2000-in-bengali/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a6-price-cut-in-india-rs2000-in-bengali/#respond Sun, 10 Feb 2019 06:12:38 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=4722 দাম কমানো হল স‍্যামসাং গ‍্যালাক্সি এ6 এর

The post আবার কমল স‍্যামসাং গ‍্যালাক্সি এ6 এর দাম, পাওয়া যাচ্ছে লঞ্চ প্রাইসের থেকে 6,500 টাকা সস্তায় first appeared on 91Mobiles Bengali.

]]>
স‍্যামসাং এবছর অর্থাৎ 2019 সালের শুরুতে একটু অ্যাগ্ৰেসিভ ভাবেই এগিয়ে চলেছে। স‍্যামসাং ভারতে গ‍্যালাক্সি এম সিরিজের সূচনা করে গ‍্যালাক্সি এম10 ও গ‍্যালাক্সি এম20 লঞ্চ করেছে এবং ফোনদুটি টেক জগতে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে। এবার ফ‍্যানদের জন্য উপহারস্বরূপ স‍্যামসাং ইন্ডিয়া তাদের হিট স্মার্টফোন গ‍্যালাক্সি এ6 এর দাম যথেষ্ট কমিয়ে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে গ‍্যালাক্সি এ6 এর দাম 4,500 টাকা কমানো হয়েছে এবং আজ থেকেই এই দামে ফোনটি কেনা যাবে।

6 জিবি র‍্যাম ও 5,000 এম‌এএইচ ব‍্যাটারীযুক্ত হবে 3 রেয়ার ক‍্যামেরাওয়ালা স‍্যামসাং গ‍্যালাক্সি এম30, লিক হল স্পেসিফিকেশন

স‍্যামসাঙের পক্ষ থেকে গ‍্যালাক্সি এ6 এর দাম সরাসরি 4,500 টাকা কমানো হয়েছে। সবচেয়ে বড় এই নিয়ে দ্বিতীয় বার কোম্পানি স‍্যামসাং গ‍্যালাক্সি এ6 এর দাম কমালো। এর আগে গ‍্যালাক্সি এ6 এর দাম 2,000 টাকা কমানো হয়েছে। এই প্রাইস কাটের পর ফোনটির 21,990 টাকা দামে লঞ্চ হ‌ওয়া 32 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট এখন থেকে 15,490 টাকা দামে কেনা যাবে। এক‌ই ভাবে 22,990 টাকা দামে লঞ্চ হ‌ওয়া গ‍্যালাক্সি এ6 এর 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 4,000 টাকা কমানো হয়েছে এবং এখন ফোনটি 16,990 টাকা দামে কেনা যাবে।

স‍্যামসাং গ‍্যালাক্সি এ6 ইনফিনিটি ডিসপ্লের সঙ্গে মেটাল ইউনিবডি ডিজাইনের সঙ্গে পেশ করা হবে। এই ফোনে 5.6 ইঞ্চির এইচডি+ সুপার এমোলেড স্ক্রিন দেওয়া হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড অরিওর সঙ্গে স‍্যামসাঙের এক্সনস 7 সিরিজের চিপসেটে কাজ করে। এতে কোম্পানির পক্ষ থেকে 4 জিবি র‍্যাম দেওয়া হয়েছে এবং দুটি ভেরিয়েন্টের‌ই স্টোরেজ মেমরি কার্ডের সাহায্যে বাড়ানো যাবে।

সোনী এক্সপেরিয়া এক্স‌এ3 এর ফোটো হল লিক, 25 ফেব্রুয়ারি লঞ্চ হবে এই অসাধারণ স্মার্টফোন

ফোটোগ্ৰাফির জন্য গ‍্যালাক্সি এ6 এর ফ্রন্ট ও রেয়ার উভয় প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে 16 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে এতে 3,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। স‍্যামসাং গ‍্যালাক্সি এ6 কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের সঙ্গে আমাজন ইন্ডিয়া, পেটিএম, স‍্যামসাং শপ ও স‍্যামসাং স্টোর থেকে নতুন দামের বিনিময়ে কেনা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post আবার কমল স‍্যামসাং গ‍্যালাক্সি এ6 এর দাম, পাওয়া যাচ্ছে লঞ্চ প্রাইসের থেকে 6,500 টাকা সস্তায় first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a6-price-cut-in-india-rs2000-in-bengali/feed/ 0
স‍্যামসাঙের দীপাবলির উপহার : 5,000 টাকা পর্যন্ত কমল ফোনের দাম, জেনে নিন কোন কোন ফোনের দাম কমেছে https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a6-plus-galaxy-a8-star-price-cut-india-diwali-offer-in-bengali/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a6-plus-galaxy-a8-star-price-cut-india-diwali-offer-in-bengali/#respond Thu, 08 Nov 2018 09:11:26 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=2701 স‍্যামসাং গ‍্যালাক্সি এ8 স্টার ও গ‍্যালাক্সি এ6+ এর দাম কমানো হল

The post স‍্যামসাঙের দীপাবলির উপহার : 5,000 টাকা পর্যন্ত কমল ফোনের দাম, জেনে নিন কোন কোন ফোনের দাম কমেছে first appeared on 91Mobiles Bengali.

]]>
স‍্যামসাং ফেস্টিভ সিজেনের সূচনা আগেই করে দিয়েছে। অক্টোবরের শেষ সপ্তাহেই স‍্যামসাং দীপাবলি অফার পেশ করেছে যেখানে গ‍্যালাক্সি জে6, গ‍্যালাক্সি জে4, গ‍্যালাক্সি জে2 (2018) ও গ‍্যালাক্সি জে2 কোরস্মার্টফোনগুলি আকর্ষণীয় ছাড়ের সঙ্গে কেনা যাবে। আরও একবার স‍্যামসাং তাদের ফ‍্যানদের জন্য আরও কয়েকটি দুর্দান্ত ফোনের দাম কমিয়ে দিয়েছে। গ‍্যালাক্সি জে সিরিজের ফোন যেমন ছাড়ের মাধ্যমে কম দামে কেনা যাচ্ছে তেমন স‍্যামসাং ইন্ডিয়া গ‍্যালাক্সি এ6+ ও গ‍্যালাক্সি এ8 স্টার ফোনদুটির দাম‌ও কমিয়েছে।

5,100 এম‌এএইচ ব‍্যাটারী ও 6 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল অনার ওয়াটারপ্লে 8

স‍্যামসাং গ‍্যালাক্সি এ6+ ও গ‍্যালাক্সি এ8 স্টার এর দাম কমার কথা বিখ্যাত রিটেইলার মহেশ টেলিকম তাদের টুইটারে শেয়ার করেছে। জানানো হয়েছে স‍্যামসাং গ‍্যালাক্সি এ8 স্টার এর দাম সরাসরি 5,000 টাকা কমানো হয়েছে এবং স‍্যামসাং গ‍্যালাক্সি এ6+ আগের চেয়ে 3,000 টাকা কম দামে পাওয়া যাবে। টুইট অনুযায়ী ফোনদুটি রিটেইল স্টোরে নতুন থামে সেল করা শুরু হয়ে গেছে।

স‍্যামসাং গ‍্যালাক্সি এ8 স্টার ফোনটি কোম্পানি 34,990 টাকা দামে লঞ্চ করেছিল। এখন ফোনটির দাম কোম্পানির পক্ষ থেকে 5,000 টাকা কমানোর ফলে ফোনটি 29,990 টাকার বিনিময়ে কেনা যাবে। গ‍্যালাক্সি এ8 স্টারে 6.3 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে 4 জিবি র‍্যাম ও 64 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে যা কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 660 চিপসেটে রান করে। এই ফোনে 24 মেগাপিক্সেল ও 16 মেগাপিক্সেলের ডুয়াল রেয়ার ক‍্যামেরা সেট‌‌আপ ও 24 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 3,700 এম‌এএইচ ব‍্যাটারী আছে।

200 টাকার কম দামে এয়ারটেলের সাতটি বেস্ট মাসিক প্ল‍্যান

গ‍্যালাক্সি এ6+ এর দাম কোম্পানি 3,000 টাকা কমিয়েছে। ফোনটি 21,990 টাকা দামে লঞ্চ করা হয়েছিল যা ছাড়ের পর 18,990 টাকার বিনিময়ে কেনা যাবে। এতে 6 ইঞ্চির ফুল এইচডি+ ইনফিনিটি ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটি 4 জিবি র‍্যাম ও 64 জিবি ইন্টারনাল মেমরিসহ কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 450 চিপসেটে রান করে। গ‍্যালাক্সি এ6+ এ 16 মেগাপিক্সেল ও 5 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌‌আপ ও 24 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা দেওয়া হয়েছে। এতে 3,500 এম‌এএইচ ব‍্যাটারী আছে।

The post স‍্যামসাঙের দীপাবলির উপহার : 5,000 টাকা পর্যন্ত কমল ফোনের দাম, জেনে নিন কোন কোন ফোনের দাম কমেছে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a6-plus-galaxy-a8-star-price-cut-india-diwali-offer-in-bengali/feed/ 0
ভারতে লঞ্চ হল স‍্যামসাং গ‍্যালাক্সি এ6 এবং এ6+, জেনে নিন ফুল স্পেসিফিকেশন ও দাম https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a6-galaxy-a6-plus-launched-in-india-full-specifications-in-bengali/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a6-galaxy-a6-plus-launched-in-india-full-specifications-in-bengali/#respond Tue, 22 May 2018 12:46:17 +0000 https://hub.91mobiles.com/bengali/?p=164 গত কয়েক বছর ধরে ভারতের মোবাইল জগতে স‍্যামসাং রাজত্ব করে চলেছে। তাদের স্মার্টফোনের লিস্ট আরও বাড়িয়ে কোম্পানি নতুন স্মার্টফোন লঞ্চ করল। কোম্পানি নতুন স‍্যামসাং গ‍্যালাক্সি এ6 এবং স‍্যামসাং গ‍্যালাক্সি এ6+ লঞ্চ করেছে। স‍্যামসাং গ‍্যালাক্সি জে6 যেমন সস্তা সিরিজ তেমনি গ‍্যালাক্সি এ সিরিজ একটু দামী। স‍্যামসাং গ‍্যালাক্সি এ6+ স‍্যামসাং এর পক্ষ থেকে গ‍্যালাক্সি এ6+ মেটাল ইউনিবডি […]

The post ভারতে লঞ্চ হল স‍্যামসাং গ‍্যালাক্সি এ6 এবং এ6+, জেনে নিন ফুল স্পেসিফিকেশন ও দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
গত কয়েক বছর ধরে ভারতের মোবাইল জগতে স‍্যামসাং রাজত্ব করে চলেছে। তাদের স্মার্টফোনের লিস্ট আরও বাড়িয়ে কোম্পানি নতুন স্মার্টফোন লঞ্চ করল। কোম্পানি নতুন স‍্যামসাং গ‍্যালাক্সি এ6 এবং স‍্যামসাং গ‍্যালাক্সি এ6+ লঞ্চ করেছে। স‍্যামসাং গ‍্যালাক্সি জে6 যেমন সস্তা সিরিজ তেমনি গ‍্যালাক্সি এ সিরিজ একটু দামী।

স‍্যামসাং গ‍্যালাক্সি এ6+
স‍্যামসাং এর পক্ষ থেকে গ‍্যালাক্সি এ6+ মেটাল ইউনিবডি ডিজাইনের সঙ্গে পেশ করা হয়েছে যা ইনফিনিটি ডিসপ্লে সাপোর্ট করে। এই ফোনে 6 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড স্ক্রিন আছে। এতে অ্যান্ড্রয়েড অরিও ভার্সন আছে এবং কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 450 চিপসেট রান করে।

গ‍্যালাক্সি এ6+ এর ব‍্যাক প‍্যানেলে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে, একটি 16 মেগাপিক্সেল ও অপরটি 5 মেগাপিক্সেল সেন্সর সাপোর্ট করে। সেলফির জন্য 24 মেগাপিক্সেল ফ্রন্ট ক‍্যামেরা আছে। দুদিকেই এল‌ইডি ফ্ল‍্যাশ আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য আছে 3,500 এম‌এএইচ ব‍্যাটারী।

স‍্যামসাং গ‍্যালাক্সি এ6
গ‍্যালাক্সি এ6 স্মার্টফোনটিও ইনফিনিটি ডিসপ্লের সঙ্গে মেটাল ইউনিবডি ডিজাইনের সঙ্গে পেশ করা হয়েছে। ফোনে 5.6 ইঞ্চির এইচডি+ সুপার এমোলেড স্ক্রিন আছে। এতে অ্যান্ড্রয়েড অরিও ভার্সন ও স‍্যামসাং এর এক্সনোস 7 সিরিজের চিপসেট আছে।

ফোটোগ্রাফির জন্য গ‍্যালাক্সি এ6 এর ফ্রন্ট ও ব‍্যাক উভয় প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশসহ 16 মেগাপিক্সেল ক‍্যামেরা সেন্সর আছে। সব ধরনের বেসিক কানেক্টিভিটির সব ফিচারের সঙ্গে 3,000 এম‌এএইচ ব‍্যাটারী আছে।

স‍্যামসাং গ‍্যালাক্সি এ6 এর 4 জিবি র‍্যাম/32 জিবি ইন্টারনাল মেমরি ভেরিয়েন্টের দাম 21,990 টাকা ও 4 জিবি র‍্যাম/64 জিবি ইন্টারনাল মেমরি ভেরিয়েন্টের দাম 22,990 টাকা রাখা হয়েছে। স‍্যামসাং গ‍্যালাক্সি এ6+ এর দাম রাখা হয়েছে 25,990 টাকা যার র‍্যাম 4 জিবি ও ইন্টারনাল মেমরি 64 জিবি। স‍্যামসাং গ‍্যালাক্সি এ6 ও গ‍্যালাক্সি এ6+ আমাজন ইন্ডিয়ার এক্সক্লুসিভ সেল থেকে কেনা যাবে। এছাড়া ফোনদুটি পেটিএম,।স‍্যামসাং স্টোর থেকেও কেনা যাবে।

The post ভারতে লঞ্চ হল স‍্যামসাং গ‍্যালাক্সি এ6 এবং এ6+, জেনে নিন ফুল স্পেসিফিকেশন ও দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a6-galaxy-a6-plus-launched-in-india-full-specifications-in-bengali/feed/ 0
দুর্দান্ত ডিসপ্লে, ডুয়েল ক‍্যামেরা এবং অসাধারণ সেলফির সাথে লঞ্চ হল স‍্যামসাং গ‍্যালাক্সি এ6 এবং এ6 প্লাস https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a6-and-a6-plus-goes-official-price-feature-specifications-in-bengali/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a6-and-a6-plus-goes-official-price-feature-specifications-in-bengali/#respond Tue, 01 May 2018 09:51:50 +0000 https://hub.91mobiles.com/bengali/?p=25 বিগত কয়েক মাস ধরে শোনা যাচ্ছিল যে স‍্যামসাং-এর দুটি নতুন মডেল স‍্যামসাং গ‍্যালাক্সি এ6 এবং স‍্যামসাং গ‍্যালাক্সি এ6 প্লাস লঞ্চ হতে চলেছে। 91 মোবাইলস্ জানিয়েছে খুব তাড়াতাড়ি ভারতে এই দুটি স্মার্টফোন লঞ্চ হবে। এর সঙ্গে আমরা এইগুলি সম্পর্কে স্পেসিফিকেশন দিতে চলেছি। অপরদিকে আজ স‍্যামসাং এই দুই ফোন সম্পর্কে কিছু তথ্য প্রকাশ করেছে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের […]

The post দুর্দান্ত ডিসপ্লে, ডুয়েল ক‍্যামেরা এবং অসাধারণ সেলফির সাথে লঞ্চ হল স‍্যামসাং গ‍্যালাক্সি এ6 এবং এ6 প্লাস first appeared on 91Mobiles Bengali.

]]>
বিগত কয়েক মাস ধরে শোনা যাচ্ছিল যে স‍্যামসাং-এর দুটি নতুন মডেল স‍্যামসাং গ‍্যালাক্সি এ6 এবং স‍্যামসাং গ‍্যালাক্সি এ6 প্লাস লঞ্চ হতে চলেছে। 91 মোবাইলস্ জানিয়েছে খুব তাড়াতাড়ি ভারতে এই দুটি স্মার্টফোন লঞ্চ হবে। এর সঙ্গে আমরা এইগুলি সম্পর্কে স্পেসিফিকেশন দিতে চলেছি। অপরদিকে আজ স‍্যামসাং এই দুই ফোন সম্পর্কে কিছু তথ্য প্রকাশ করেছে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের লিস্টে স‍্যামসাং গ‍্যালাক্সি এ6 এবং স‍্যামসাং গ‍্যালাক্সি এ6 প্লাস এই দুটি মডেল জুড়ে দিয়েছে। আপাতত শুধুমাত্র ইন্দোনেশিয়ার ওয়েবসাইটে লঞ্চ করলেও খুব তাড়াতাড়ি এগুলো ভারতেও লঞ্চ হবে।

কোম্পানি এখনো পর্যন্ত ফোনদুটির দাম না জানালেও পুরো স্পেসিফিকেশন জানিয়ে দিয়েছে। তবে স‍্যামসাং গ‍্যালাক্সি এ6 প্লাস মডেলটি স‍্যামসাং গ‍্যালাক্সি এ6 মডেলের থেকে একটু বেশি দামি হবে। স‍্যামসাং গ‍্যালাক্সি এ6 মডেলে আপনি পাবেন 5.6 ইঞ্চির সুপার এমোলেড ডিসপ্লে। এই ফোনটির স্ক্রিন রেজোলিউশন1480×720 পিক্সেল। বিশেষ তথ্য হল এই ফোনে আপনি 18.5:9 আসপেক্ট রেশিওযুক্ত ইনফিনিটি ডিসপ্লে।

স‍্যামসাং গ‍্যালাক্সি এ6 মডেলে আপনি পাবেন 16 মেগাপিক্সেল রেয়ার ক‍্যামেরা। বড় ফোটো তোলার জন্য কোম্পানি 1.7 অ্যাপার্চার ফিচার যোগ করেছে। এর ফ্রন্ট ক‍্যামেরাও 16 মেগাপিক্সেল। দুটি ক‍্যামেরাতেই ফ্ল‍্যাশ আছে। ফ্রন্ট ক‍্যামেরাতে আছে ওয়াইড অ্যাঙ্গেল সেলফি তোলার জন্য আছে 1.9 অ্যাপার্চার।

এই ফোনটি স‍্যামসাং-এর একনোস 7870 চিপসেট দিয়ে কাজ করে এবং 1.6 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসর দেয়া আছে। এর সাথে পাবেন 3 জিবি র‍্যাম এবং 32 ইন্টারনাল মেমোরি। এই ফোনে আপনি 256 জিবি পর্যন্ত মেমোরি কার্ড লাগাতে পারবেন।

শাওমি ফ‍্যানদের জন্য দুঃসংবাদ। রেডমি নোট 5 প্রো হল আর‌ও 1000 টাকা দামী, এম‌আই এল‌ইডি টিভি 4 (55)-এর দাম‌ও বাড়ল 5000 টাকা

এই ফোনে আছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 8.1 অরিও ভার্সন। ডুয়েল সিম সাপোর্টেড এই ফোনে 4জি ভোলটিই আছে। এছাড়া আছে 3000 এম‌এএইচ ব‍্যাটারী।

স‍্যামসাং গ‍্যালাক্সি এ6 প্লাস অনেক বেশি আধুনিক। এতে পাওয়া যাবে 6 ইঞ্চি সুপার এমোলেড স্ক্রিন। কোম্পানি এতে যোগ করেছে 2220×1080 পিক্সেল রেজোলিউশন। আপাতত প্রোটেকশন সংক্রান্ত কোনো খবর নেই। এতেও আছে 18.5;9 আসপেক্ট রেশিওযুক্ত ইনফিনিটি ডিসপ্লে।

স‍্যামসাং গ‍্যালাক্সি এ6 প্লাসে ফটোগ্রাফির জন্য আছে 16 মেগাপিক্সেল + 5 মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক‍্যামেরা। এতে দুটি সেন্সর আছে, একটি 1.7 অ্যাপার্চার অপরটি 1.9 অ্যাপার্চার। সেলফির জন্য আছে 1.9 অ্যাপার্চারযুক্ত 24 মেগাপিক্সেল ফ্রন্ট ক‍্যামেরা।

স‍্যামসাং গ‍্যালাক্সি এ6 প্লাসে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 450 চিপসেট এবং 1.8 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসর আছে। এই ফোনে 4 জিবি র‍্যাম এবং 32 জিবি ইন্টারনাল মেমোরি পাবেন। এতে আপনি 400 জিবি পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন।

এ6-এর মত এই ফোনেও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 8.1 অরিও চলে। কিন্তু এতে আছে 3,500 এম‌এএইচ ব‍্যাটারী।

The post দুর্দান্ত ডিসপ্লে, ডুয়েল ক‍্যামেরা এবং অসাধারণ সেলফির সাথে লঞ্চ হল স‍্যামসাং গ‍্যালাক্সি এ6 এবং এ6 প্লাস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a6-and-a6-plus-goes-official-price-feature-specifications-in-bengali/feed/ 0