Samsung Galaxy A8s - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Wed, 28 Nov 2018 05:27:12 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 স‍্যামসাং গ‍্যালাক্সি এ8এস এ থাকবে 6.39 ইঞ্চির সবথেকে আলাদা ধরনের ইনফিনিটি “ও” ডিসপ্লে, স্পেশিফিকেশন এর হল উন্মোচন https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a8s-infinity-o-display-feature-specifications-in-bengali/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a8s-infinity-o-display-feature-specifications-in-bengali/#respond Wed, 28 Nov 2018 05:24:22 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=3171 লিক হল গ‍্যালাক্সি এ8এস এর সম্পর্কে নতুন তথ্য

The post স‍্যামসাং গ‍্যালাক্সি এ8এস এ থাকবে 6.39 ইঞ্চির সবথেকে আলাদা ধরনের ইনফিনিটি “ও” ডিসপ্লে, স্পেশিফিকেশন এর হল উন্মোচন first appeared on 91Mobiles Bengali.

]]>
স‍্যামসাং নিজের নতুন স্মার্টফোন গ‍্যালাক্সি এ8এস এর উপর কাজ করছে।কিছুদিন আগে এই ফোনের ডিসপ্লে সম্পর্কিত একটি লিক সামনে এসেছিল যাতে জানা গিয়েছিল গ‍্যালাক্সি এ8এস এ “ও” শেপের নচ দেওয়া হবে। আবারো একবার গ‍্যালাক্সি এ8এস এর সমালোচনায় টেক বাজার গরম হয়ে উঠেছে। এই ফোনকে নিয়ে নতুন লিক সামনে এসেছে যাতে গ‍্যালাক্সি এ8এস এর ডিজাইন এবং ডিসপ্লের সাথে এর স্পেশিফিকেশন এর তথ‍্য‌ও দেওয়া হয়েছে।

ভারতে লঞ্চ হল হুয়াইয়ের মেট সিরিজের নতুন ফোন, 8 জিবি র‍্যামের এই ফোনের স্পেসিফিকেশন শুনলে অবাক হতে হয়

স‍্যামসাং গ‍্যালাক্সি এ8এস এর সাথে জড়িত এই নতুন লিকেও এটা সঠিকভাবে বলা হয়েছে যে স‍্যামসাং এর এই ফোনে “ও” শেপের নচ দেওয়া থাকবে।এই ফোনে ফ্রন্ট প‍্যানেলের উপরের দিকের জায়গাটি গোলাকার হবে এবং এইখানেই সেল্ফি ক‍্যামেরা ফিট করা থাকবে।এই ধরনের নচ-এ লঞ্চ হ‌ওয়া গ‍্যালাক্সি এ8এস শুধু স‍্যামসাংই না এমনকি পুরো টেক বাজারে প্রথম স্মার্টফোন হবে যার নচ ফোন বডি এর দুরে ডিসপ্লের মাঝে থাকবে।

লিক অনুযায়ী গ‍্যালাক্সি এ8এস -এ 6.39 ইঞ্চি এর ইনফিনিটি “ও” ফুল এইচডি+ এলসিডি ডিসপ্লে দেওয়া হবে। লিক অনুযায়ী স‍্যামসাং এর ফোন 59.11 × 74.88 × 7.38 এম‌এম ডাইমেনশন এর হবে এবং নচ এর জন‍্য বানানো ছেদটির সাইজ 6.7 এম‌এম হবে।এই ফোনের ফ্রন্ট প‍্যানেলটি পুরো ডিসপ্লেতে স্ক্রিন থাকবে।লিকে বলা হয়েছে স‍্যামসাং নিজের এই ফোনকে লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সনে পেশ করবে এবং এই ফোনটি কোয়ালকম এর স্ন‍্যাপড্রাগন 710 চিপসেটে রান করবে।

1,25,000 টাকা দামে লঞ্চ হবে স‍্যামসাঙের প্রথম ফোল্ডেবল ফোন

স‍্যামসাং গ‍্যালাক্সি এ8এসকে 6 জিবি র‍্যামের সাথে লঞ্চ করা হতে পারে। লিক অনুযায়ী এই ফোনে 128 জিবির ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে, যা কার্ডের সাথে বাড়ানো যাবে। লিক অনুযায়ী স‍্যামসাং এর এই ফোনটি ট্রিপল রেয়র ক‍্যামেরা যুক্ত হবে। ফোনের ব‍্যাক প‍্যানেলে ফ্ল‍্যাশ লাইটের সাথে 24 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সারের সাথে 5 মেগাপিক্সেল এবং 10 মেগাপিক্সেলের দুটি অন‍্য ক‍্যামেরা সেন্সার‌ও দেওয়া হবে। সেল্ফির জন‍্য ফোনে 24 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা বানানো হয়েছে।

গ‍্যালাক্সি এ8এসকে স‍্যামসাং দ্বারা 3,400 এম‌এ‌এইচ এর ব‍্যাটারির সাথে লঞ্চ করা হতে পারে।স‍্যামসাং অফিসিয়ালি গ‍্যালাক্সি এ8এসের নির্মান এবং এর ডিসপ্লের ঘোষণা করেছে।কিন্তু এই ফোনটি কবে বাজারে আসবে আর এর পুরো স্পেশিফিকেশন কি হবে তার জন‍্য কোম্পানির আগামী ঘোষণার জন্য অপেক্ষা করা হচ্ছে।আবার এটাও ভাবা হচ্ছে হয়তো স‍্যামসাং কোম্পানি গ‍্যালাক্সি এ8এস স্মার্টফোনকে নিজেদের গ‍্যালাক্সি সিরিজ এর দশম বর্ষপূর্তিতে গ‍্যালাক্সি এস10 এর সাথে টেক মঞ্চে পেশ করবে।

The post স‍্যামসাং গ‍্যালাক্সি এ8এস এ থাকবে 6.39 ইঞ্চির সবথেকে আলাদা ধরনের ইনফিনিটি “ও” ডিসপ্লে, স্পেশিফিকেশন এর হল উন্মোচন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a8s-infinity-o-display-feature-specifications-in-bengali/feed/ 0
“ও” শেপের নচের সঙ্গে লঞ্চ হবে স‍্যামসাং গ‍্যালাক্সি এ8এস, লিক হল ফোনটির ডিসপ্লে https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a8s-with-infinity-o-display-in-bengali/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a8s-with-infinity-o-display-in-bengali/#respond Wed, 21 Nov 2018 17:45:30 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=3005 স‍্যামসাং গ‍্যালাক্সি এ8এসের ডিসপ্লে হল লিক

The post “ও” শেপের নচের সঙ্গে লঞ্চ হবে স‍্যামসাং গ‍্যালাক্সি এ8এস, লিক হল ফোনটির ডিসপ্লে first appeared on 91Mobiles Bengali.

]]>
কিছু দিন আগে আন্তর্জাতিক মঞ্চে স‍্যামসাং তাদের এ সিরিজের ফোনের সংখ্যা বাড়িয়ে এক সঙ্গে দুটি নতুন স্মার্টফোন গ‍্যালাক্সি এ6এস ও গ‍্যালাক্সি এ9এস লঞ্চ করে। এই ফোনদুটি লঞ্চের সময় কোম্পানি জানিয়ে দিয়েছিল কোম্পানি এ সিরিজের আর একটি নতুন ডিভাইস গ‍্যালাক্সি এ8এসের ওপর কাজ করছে এবং এই ফোনটি আজ পর্যন্ত কোম্পানির পেশ করা সমস্ত ফোনের থেকে আলাদা ডিজাইনের হবে। গতকাল পেশ হ‌ওয়া একটি লিক থেকে গ‍্যালাক্সি এ8এসের ডিসপ্লে ও লুক জানা গেছে। এই ফোনটি “O” শেপের নচযুক্ত হবে।

ভারতে আসছে ওপ্পোর ট্রিপল রেয়ার ক‍্যামেরা ও 8 জিবি র‍্যামযুক্ত ফোন, কোম্পানি করল টুইট

স‍্যামসাং গ‍্যালাক্সি এ8এসের এই লিকে ফোনটির ডিসপ্লে প‍্যানেলের ফোটো শেয়ার করা হয়েছে। এই লিকে শুধুমাত্র ডিসপ্লে প‍্যানেল দেখানো হয়েছে এবং এই প‍্যানেলের ওপরের দিকে ছোট একটি ফুটো আছে। এই ছিদ্রটি সম্পূর্ণ গোলাকার এবং ওপরের বেজলের কাছে অবস্থিত। এই ছিদ্রতেই সেলফি ক‍্যামেরা থাকবে এই কথা স্পষ্ট হয়ে গেছে এবং আরও জানা গেছে যে স‍্যামসাঙের এই আগামী ফোনে “ও” শেপের নচ থাকবে।

লিকে ফোনটির নাম স‍্যামসাং গ‍্যালাক্সি এ8এস বলা হয়েছে। স‍্যামসাঙের পক্ষ থেকে এই ধ‍রনের ডিজাইন আজ পর্যন্ত পেশ করা হয়নি। তাই স‍্যামসাং গ‍্যালাক্সি এ8এস প্রথম এমন ফোন হবে যা “ও” শেপের নচের সঙ্গে ইনফিনিটি ডিসপ্লেযুক্ত হবে। ফোটোয় ডিসপ্লের কোণা কার্ভড দেখানো হয়েছে। আশা করা হচ্ছে গ‍্যালাক্সি এ8এস কার্ভডএজেরজ সঙ্গে পেশ করা হবে।

4,000 এম‌এএইচ ব‍্যাটারী ও ডুয়েল রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল এ44 পাওয়ার, দাম মাত্র 5,999 টাকা

স‍্যামসাঙের পক্ষ থেকে গ‍্যালাক্সি এ8এসের ঘোষণা ছাড়া অন‍্য কোনো তথ্য অফিসিয়ালি জানানো হয়নি। আশা করা হচ্ছে কোম্পানি আগামী বছর অর্থাৎ 2019 এ ফোনটি লঞ্চ করবে। আবার এমন‌ও হতে পারে কোম্পানি গ‍্যালাক্সি এস10 এর সঙ্গেই গ‍্যালাক্সি এ8এস ফোনটি লঞ্চ করবে। প্রসঙ্গত স‍্যামসাং আজ ভারতে তাদের চার ক‍্যামেরা সেন্সর‌ওয়ালা ফোন গ‍্যালাক্সি এ9 লঞ্চ করেছে। স‍্যামসাং গ‍্যালাক্সি এ9 ফিচার, স্পেসিফিকেশন ও দাম জানতে এখানে ক্লিক করুন।

The post “ও” শেপের নচের সঙ্গে লঞ্চ হবে স‍্যামসাং গ‍্যালাক্সি এ8এস, লিক হল ফোনটির ডিসপ্লে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a8s-with-infinity-o-display-in-bengali/feed/ 0