Samsung Galaxy A9 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 07 Feb 2019 09:12:15 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 আবার কমল স‍্যামসাঙের চার রেয়ার ক‍্যামেরাওয়ালা গ‍্যালাক্সি এ9 এর দাম, জেনে নিন এখন কত দামে কিনবেন ফোনটি https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a9-price-drop-in-india-feature-specifications-in-bengali/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a9-price-drop-in-india-feature-specifications-in-bengali/#respond Thu, 07 Feb 2019 09:07:31 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=4602 দাম কমল স‍্যামসাং গ‍্যালাক্সি এ9 এর

The post আবার কমল স‍্যামসাঙের চার রেয়ার ক‍্যামেরাওয়ালা গ‍্যালাক্সি এ9 এর দাম, জেনে নিন এখন কত দামে কিনবেন ফোনটি first appeared on 91Mobiles Bengali.

]]>
স‍্যামসাং গত মাসে ভারতে চার রেয়ার ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন গ‍্যালাক্সি এ9 এর দাম কমিয়েছিল। কোম্পানির পক্ষ থেকে ফোনটির দুটি ভেরিয়েন্টের‌ই দাম 3,000 টাকা করে কমানো হয়েছিল। আবার এক মাস যেতে না যেতেই কোম্পানি এই অসাধারণ স্মার্টফোনের দাম আবার কমিয়েছে। স‍্যামসাং ইন্ডিয়া গ‍্যালাক্সি এ9 এর দাম সরাসরি 3,000 টাকা কমিয়ে দিয়েছে এবং আজ থেকেই ফোনটি নতুন দামে সেল করা শুরু হয়ে গেছে।

6 জিবি র‍্যাম ও 48 মেগাপিক্সেল ক‍্যামেরাযুক্ত হবে মোটো জেড4 প্লে, লিক হল স্পেসিফিকেশন

স‍্যামসাং গ‍্যালাক্সি এ9 ভারতে দুটি ভেরিয়েন্টে লঞ্চ করেছিল। কোম্পানি ফোনটির 6 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 36,999 টাকা ও 8 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 39,999 টাকা দামে লঞ্চ করেছিল। গত মাসের প্রাইস কাটের পর ফোনদুটির দাম যথাক্রমে 33,990 টাকা ও 36,990 টাকা হয়ে যায়। আজ আবার প্রাইস কাটের পর 6 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 30,990 টাকা ও 8 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 33,990 টাকার বিনিময়ে কেনা যাবে।

স‍্যামসাং গ‍্যালাক্সি এ9 তে 1080 × 2280 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.3 ইঞ্চির সুপার এমোলেড ইনফিনিটি ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে 18.5:9 আসপেক্ট রেশিওযুক্ত বেজল লেস ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 8.1 অরিওর সঙ্গে স‍্যামসাঙের ইউজার ইন্টারফেস 8.5 এক্সপেরিয়েন্স ইউআইতে কাজ করে। প্রসেসিঙের জন্য কোম্পানি এতে 14 এন‌এম অক্টাকোর প্রসেসর দিয়েছে যা কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 660 চিপসেটে রান করে। গ্ৰাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 512 জিপিইউ দেওয়া হয়েছে।

এয়ারটেলের নতুন ধামাকা : 199 টাকায় 42 জিবি 4জি ডেটা ও আনলিমিটেড ভয়েস কল সম্পূর্ণ ফ্রি

স‍্যামসাং গ‍্যালাক্সি এ9 এর ব‍্যাক প‍্যানেলে 4 রেয়ার ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এতে এফ/1.7 অ্যাপার্চারযুক্ত 24 মেগাপিক্সেলের আইওএস সেন্সর, এফ/2.2 অ্যাপার্চারের 5 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর, এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 10 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স দেওয়া হয়েছে। এতে সেলফির জন্য এফ/2.0 অ্যাপার্চারের 24 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

ফোনটিতে সিকিউরিটির জন্য ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এছাড়াও ফোন আনলকের জন্য এতে ফেস রিকগনিশন ফিচার‌ও সাপোর্ট করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য গ‍্যালাক্সি এ9 তে কুইক চার্জ 2.0 সাপোর্টেড 3,800 এম‌এএইচের ব‍্যাটারী আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post আবার কমল স‍্যামসাঙের চার রেয়ার ক‍্যামেরাওয়ালা গ‍্যালাক্সি এ9 এর দাম, জেনে নিন এখন কত দামে কিনবেন ফোনটি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a9-price-drop-in-india-feature-specifications-in-bengali/feed/ 0
4 রেয়ার ক‍্যামেরাওয়ালা স‍্যামসাং গ‍্যালাক্সি এ9, 20শে নভেম্বর হবে ভারতে লঞ্চ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a9-2018-going-to-launch-in-india-20-november-with-quad-rear-camera-specifications-in-bengali/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a9-2018-going-to-launch-in-india-20-november-with-quad-rear-camera-specifications-in-bengali/#respond Thu, 15 Nov 2018 06:25:50 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=2875 20শে নভেম্বর ভারতে লঞ্চ হবে স‍্যামসাং গ‍্যালাক্সি এ9

The post 4 রেয়ার ক‍্যামেরাওয়ালা স‍্যামসাং গ‍্যালাক্সি এ9, 20শে নভেম্বর হবে ভারতে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
স‍্যামসাঙের চার রেয়ার ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন গ‍্যালাক্সি এ9 কোম্পানির ইন্ডিয়ান অফিসিয়াল ওয়েবসাইটে প্রি রেজিস্ট্রেশনের জন্য লিস্টেড হয়ে গেছে। ফোনটির প্রি রেজিস্ট্রেশন শুরু হ‌ওয়ার পর দু সপ্তাহ পেরিয়ে গেছে তাও কোম্পানি জানায়নি ফোনটি কবে ভারতে লঞ্চ হবে। আজ মিডিয়া ইনভাইট পাঠিয়ে স‍্যামসাং ইন্ডিয়া গ‍্যালাক্সি এ9 এর লঞ্চের অফিসিয়াল ঘোষণা করে দিয়েছে। স‍্যামসাং আগামী 20শে নভেম্বর এই চার রেয়ার ক‍্যামেরাওয়ালা ফোনটি ভারতে লঞ্চ করবে।

5জি সাপোর্ট ও 10 জিবি র‍্যামের শাওমি মি 9 এসে গেছে সামনে, এর স্পেসিফিকেশন দেখলে অবাক হতে হয়

স‍্যামসাং আগামী 20শে নভেম্বর রাজধানী দিল্লিতে একটি ইভেন্টের আয়োজন করতে চলেছে এবং এই ইভেন্টের মঞ্চেই কোম্পানি তাদের চার রেয়ার ক‍্যামেরা সেট‌‌আপযুক্ত এই অসাধারণ ফোনটি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করা হবে। 91মোবাইলসের এক্সক্লুসিভ রিপোর্টে আগেই আমরা জানিয়ে দিয়েছি স‍্যামসাং গ‍্যালাক্সি এ9 এর একটি ভেরিয়েন্ট 39,000 টাকা দামে সেল করা হবে। এদেশে গ‍্যালাক্সি এ9 এর কটি ভেরিয়েন্ট লঞ্চ করা হবে এবং তা কবে থেকে সেল করা হবে তা এখনই বলা সম্ভব নয়।

স‍্যামসাং গ‍্যালাক্সি এ9 এর সবচেয়ে বড় বিশেষত্ব এর চারটি ক‍্যামেরা সেন্সরযুক্ত রেয়ার ক‍্যামেরা সেটআপ। কোম্পানি এতে 24 মেগাপিক্সেল + 5 মেগাপিক্সেল + 8 মেগাপিক্সেল + 10 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর যোগ করেছে। সেলফির জন্য এতে 24 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটি 18.5:9 আসপেক্ট রেশিওযুক্ত ইনফিনিটি ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে এবং গ‍্যালাক্সি এ9 এ 6.3 ইঞ্চির 1080 × 2280 পিক্সেল রেজলিউশনযুক্ত সুপার এমোলেড স্ক্রিন দেওয়া হয়েছে।

21শে নভেম্বর লঞ্চ হবে অনার 10 লাইট, শক্তিশালী স্পেসিফিকেশনের সঙ্গে থাকবে অসাধারণ স্টাইল

গ‍্যালাক্সি এ9 অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সনে কাজ করে এবং প্রসেসিঙের জন্য এই ফোনে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 660 চিপসেট দেওয়া হয়েছে। স‍্যামসাং গ‍্যালাক্সি এ9 এ 3,800 এমএএইচের বড় ব‍্যাটারী দেওয়া হয়েছে। এর সঙ্গে কুইক চার্জ 2.0 সাপোর্ট করে যা অত্যন্ত কম সময়ে ফোনটি চার্জ করতে সক্ষম। এই ফোনে ফেস রিকগনিশন ফিচার আছে এবং এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও আছে। গ‍্যালাক্সি এ9 ভারতে লেমনেড ব্লু, বাবলগাম পিঙ্ক ও।ক‍্যাভিয়ার ব্ল‍্যাক কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হবে।

স‍্যামসাং গ‍্যালাক্সি এ9 এর প্রোডাক্ট পেজে ফোনটিতে 6 জিবি র‍্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়ার কথা বলা হয়েছে। তাই মনে করা হচ্ছে ফোনের 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্ট 39,000 টাকা দামে লঞ্চ করা হবে। প্রসঙ্গত মালয়েশিয়াতে এই ফোনটি 6 জিবি ও 8 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ করা হয়েছে। আশা করা হচ্ছে স‍্যামসাং 6 জিবি র‍্যামের সঙ্গে 8 জিবি র‍্যাম ভেরিয়েন্টও ভারতে লঞ্চ করা হবে।

The post 4 রেয়ার ক‍্যামেরাওয়ালা স‍্যামসাং গ‍্যালাক্সি এ9, 20শে নভেম্বর হবে ভারতে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a9-2018-going-to-launch-in-india-20-november-with-quad-rear-camera-specifications-in-bengali/feed/ 0
ইন্ডিয়ান ওয়েবসাইটে লিস্টেড হল চার রেয়ার ক‍্যামেরাওয়ালা স‍্যামসাং গ‍্যালাক্সি এ9, খুব তাড়াতাড়ি হবে লঞ্চ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a9-listed-for-pre-registration-on-indian-website-specifications-in-bengali/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a9-listed-for-pre-registration-on-indian-website-specifications-in-bengali/#respond Mon, 29 Oct 2018 07:17:25 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=2335 স‍্যামসাং আগামী 4ঠা নভেম্বর ভারতে গ‍্যালাক্সি এ9 লঞ্চ করতে পারে

The post ইন্ডিয়ান ওয়েবসাইটে লিস্টেড হল চার রেয়ার ক‍্যামেরাওয়ালা স‍্যামসাং গ‍্যালাক্সি এ9, খুব তাড়াতাড়ি হবে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
91মোবাইলস কিছু দিন ধরে এক্সক্লুসিভ খবর করে জানিয়েছিল স‍্যামসাং তাদের সবচেয়ে লেটেস্ট স্মার্টফোন গ‍্যালাক্সি এ9 আগামী 4ঠা নভেম্বর ভারতে লঞ্চ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে এবিষয়ে কোনো তথ্য দেওয়া না হলেও এই তথ্য বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। এখন স‍্যামসাং গ‍্যালাক্সি এ9 স‍্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইটে লিস্টেড করা হয়েছে। এই লিস্টিং হ‌ওয়ার পর 91মোবাইলসের দেওয়া খবর আরও জোরালো হয় যে এই চার রেয়ার ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন আগামী 4ঠা নভেম্বর ভারতে লঞ্চ হবে।

স‍্যামসাং গ‍্যালাক্সি এ9 কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে লিস্টেড করা হয়েছে। এই লিস্টিঙে ফোনটির প্রি-রেজিস্ট্রেশন করার অপশন রয়েছে। স‍্যামসাঙের ওয়েবসাইটে গিয়ে গ‍্যালাক্সি এ9 এর লঞ্চ ডেট, এর দাম ও অফার সম্পর্কিত আপডেট পাওয়ার জন্য রেজিস্টার করা হচ্ছে। রেজিস্ট্রেশনের সঙ্গে স‍্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইটে গ‍্যালাক্সি এ9 এর প্রোডাক্ট পেজ‌ও বানানো হয়েছে যেখানে ফোনটির ফুল স্পেসিফিকেশন দেওয়া হয়েছে।

গ‍্যালাক্সি এ9 এর এই প্রোডাক্ট পেজ থেকে জানা গেছে এই ফোনটি লেমনেড ব্লু, বাবলগাম পিঙ্ক ও ক‍্যাভিয়ার ব্ল‍্যাক কালার ভেরিয়েন্টে ভারতে লঞ্চ করা হবে। স‍্যামসাং গ‍্যালাক্সি এ9 এর প্রোডাক্ট পেজে ফোনটিতে 6 জিবি র‍্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়ার কথা বলা হয়েছে। প্রসঙ্গত মালয়েশিয়াতে এই ফোনটি 6 জিবি ও 8 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ করা হয়েছে। আশা করা হচ্ছে স‍্যামসাং 6 জিবি র‍্যামের সঙ্গে 8 জিবি র‍্যাম ভেরিয়েন্ট‌ও ভারতে লঞ্চ করা হবে।

স‍্যামসাং গ‍্যালাক্সি এ9 এর সবচেয়ে বড় বিশেষত্ব এর চারটি ক‍্যামেরা সেন্সরযুক্ত রেয়ার ক‍্যামেরা সেট‌‌আপ। কোম্পানি এতে 24 মেগাপিক্সেল + 5 মেগাপিক্সেল + 8 মেগাপিক্সেল + 10 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর যোগ করেছে। সেলফির জন্য এতে 24 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটি 18.5:9 আসপেক্ট রেশিওযুক্ত ইনফিনিটি ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে এবং গ‍্যালাক্সি এ9 এ 6.3 ইঞ্চির 1080 × 2280 পিক্সেল রেজলিউশনযুক্ত সুপার এমোলেড স্ক্রিন দেওয়া হয়েছে।

গ‍্যালাক্সি এ9 অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সনে কাজ করে এবং প্রসেসিঙের জন্য এই ফোনে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 660 চিপসেট দেওয়া হয়েছে। স‍্যামসাং গ‍্যালাক্সি এ9 এ 3,800 এম‌এএইচের বড় ব‍্যাটারী দেওয়া হয়েছে। এর সঙ্গে কুইক চার্জ 2.0 সাপোর্ট করে যা অত্যন্ত কম সময়ে ফোনটি চার্জ করতে সক্ষম। স‍্যামসাং ইন্ডিয়া এখনও পর্যন্ত অফিসিয়ালি গ‍্যালাক্সি এ9 এর লঞ্চ ডেট সম্পর্কে কোনো তথ্য ঘোষণা করেনি তাই ফোনটির লঞ্চ ও দাম সম্পর্কে জানতে কোম্পানির ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

The post ইন্ডিয়ান ওয়েবসাইটে লিস্টেড হল চার রেয়ার ক‍্যামেরাওয়ালা স‍্যামসাং গ‍্যালাক্সি এ9, খুব তাড়াতাড়ি হবে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a9-listed-for-pre-registration-on-indian-website-specifications-in-bengali/feed/ 0
এক্সক্লুসিভ : 4ঠা নভেম্বর ভারতে লঞ্চ হবে স‍্যামসাঙের 4 ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন গ‍্যালাক্সি এ9 https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a9-to-launch-in-india-on-4th-november-in-bengali/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a9-to-launch-in-india-on-4th-november-in-bengali/#respond Tue, 23 Oct 2018 07:40:34 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=2165 4ঠা নভেম্বর ভারতে আসছে স‍্যামসাং গ‍্যালাক্সি এ9

The post এক্সক্লুসিভ : 4ঠা নভেম্বর ভারতে লঞ্চ হবে স‍্যামসাঙের 4 ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন গ‍্যালাক্সি এ9 first appeared on 91Mobiles Bengali.

]]>
এই মাসের প্রথম দিকে স‍্যামসাং তাদের চার ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন গ‍্যালাক্সি এ9 মালয়েশিয়ায় লঞ্চ করে। কোম্পানি তখনই জানিয়ে দিয়েছিল ফোনটি খুব তাড়াতাড়ি ভারতসহ অন‍্যান‍্য দেশে আনা হবে। তবে তখন ফোনটির লঞ্চ ডেট না জানালেও এখন 91মোবাইলস একটি এক্সক্লুসিভ খবরের মাধ্যমে জানতে পেয়েছে যেখান থেকে জানা গেছে ফোনটি আগামী 4ঠা নভেম্বর ভারতে পেশ করা হবে। তবে এবিষয়ে কোনো অফিসিয়াল ঘোষণা করা হয়নি, বিভিন্ন রিটেইল সোর্স থেকে এই খবর পাওয়া গেছে। ফোনটি আগামী 24শে অক্টোবর চীনে এ9এস নামে লঞ্চ করা হবে এবং তার কিছু দিন পর ফোনটি ভারতে আসতে চলেছে।

91মোবাইলস এই খবরটি পাওয়ার পর বিভিন্ন রিটেইলারের থেকে খোঁজ খবর নেয় এবং দিল্লি ও হরিয়ানার রিটেইলারদের বক্তব্য অনুযায়ী স‍্যামসাং গ‍্যালাক্সি এ9 ফোনটি নভেম্বরের প্রথম সপ্তাহে এদেশে লঞ্চ করা হবে। রাজস্থানের স‍্যামসাং রিটেইলাররা বলেছেন ফোনটি 4ঠা নভেম্বর ভারতে আসবে। কোম্পানি ফোনটি দীপাবলির আগেই লঞ্চ করার প্ল‍্যান করছে।

স‍্যামসাং গ‍্যালাক্সি এ9 এ চারটি রেয়ার ক‍্যামেরা সেন্সর আছে। কোম্পানি এতে 24 মেগাপিক্সেল + 5 মেগাপিক্সেল + 8 মেগাপিক্সেল + 10 মেগাপিক্সেলের সেন্সর যোগ করেছে। সেলফির জন্য এতে 24 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর আছে।

স‍্যামসাং গ‍্যালাক্সি এ9 এ 6.3 ইঞ্চির 1080 × 2280 পিক্সেল রেজলিউশনযুক্ত সুপার এমোলেড স্ক্রিন দিয়েছে। ফোনটি 18.5:9 আসপেক্ট রেশিওযুক্ত ইনফিনিটি ডিসপ্লের সঙ্গে পেশ করেছে। ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 660 চিপসেটে রান করে এবং এর 6 জিবি ও 8 জিবির দুটি মেমরি ভেরিয়েন্ট আছে। দুটি ভেরিয়েন্টেই 128 জিবির ইন্টারনাল মেমরি পাওয়া যাবে। এতে এক্সপেন্ডেবল মেমরি সাপোর্ট করে এবং 512 জিবি পর্যন্ত মেমরি কার্ড ব‍্যবহার করা যাবে।

স‍্যামসাং গ‍্যালাক্সি এ9 এ 3,800 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে। এর সঙ্গে কুইক চার্জ 2.0 সাপোর্ট করে যা অত্যন্ত কম সময়ের মধ্যে ফোন চার্জ করতে সক্ষম। এতে ফেস রেকগনেশন সাপোর্ট করে এবং এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর‌ও দেওয়া হয়েছে।

The post এক্সক্লুসিভ : 4ঠা নভেম্বর ভারতে লঞ্চ হবে স‍্যামসাঙের 4 ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন গ‍্যালাক্সি এ9 first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a9-to-launch-in-india-on-4th-november-in-bengali/feed/ 0
স‍্যামসাঙের 4 ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন গ‍্যালাক্সি এ9 এর স্পেসিফিকেশন লিক, 11ই অক্টোবর হবে লঞ্চ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a9-quad-camera-4-rear-camera-leaked-features-specifications-in-bengali/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a9-quad-camera-4-rear-camera-leaked-features-specifications-in-bengali/#respond Thu, 04 Oct 2018 15:57:57 +0000 https://hub.91mobiles.com/bengali/?p=1758 লিক হল স‍্যামসাং গ‍্যালাক্সি এ9 এর ফোটো ও স্পেসিফিকেশন

The post স‍্যামসাঙের 4 ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন গ‍্যালাক্সি এ9 এর স্পেসিফিকেশন লিক, 11ই অক্টোবর হবে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
স‍্যামসাং গত মাসে একটি টুইট করেছিল, যেখানে বলা হয়েছিল কোম্পানি 11ই অক্টোবর একটি বড় অ্যানাউন্সমেন্ট করতে চলেছে। কোম্পানি এই টুইটে 4এক্স লিখেছিল যার থেকে আন্দাজ করা যায় স‍্যামসাঙের এই আগামী স্মার্টফোন 4টি ক‍্যামেরা সেন্সরযুক্ত হবে। কোম্পানি বলে দিয়েছে 11ই অক্টোবর তাদের “এ সিরিজ”এর স্মার্টফোন লঞ্চ করবে এবং এই ফোনটি গ‍্যালাক্সি এ9 হবে। আজ একটি নতুন লিকে স‍্যামসাং গ‍্যালাক্সি এ9 এর স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে।

স‍্যামসাং গ‍্যালাক্সি এ9 এর এই লিকে ফোনটির ক‍্যামেরা সেট‌‌আপ সম্পর্কে সবকিছু বলে দেওয়া হয়েছে। এই লিকে আরও বলা হয়েছে যে ফোনটি কোয়াড রেয়ার ক‍্যামেরা সেন্সরসহ লঞ্চ হবে, অর্থাৎ এর ব‍্যাক প‍্যানেলে চারটি ক‍্যামেরা সেন্সর থাকবে। লিক অনুযায়ী এই ফোনের ব‍্যাক প‍্যানেলে এফ/1.9 অ্যাপার্চারের 24 মেগাপিক্সেল প্রাইমারি ক‍্যামেরা থাকবে এবং এর সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর, এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 10 মেগাপিক্সেল অপ্টিকাল জুম লেন্স দেওয়া হবে।

স‍্যামসাং আগেই বলে দিয়েছে গ‍্যালাক্সি এ9 এ কোয়ালকমের স্ন‍্যাপড্রাগন 710 চিপসেট দেওয়া থাকবে। লিকে বলা হয়েছে এই ফোনে 6.28 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হতে পারে যার সাইডে অত‍্যন্ত সরু বেজল থাকবে। কোম্পানি এই ফোনে 6 জিবি র‍্যাম যোগ করতে পারে এবং এর সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে।

ব‍্যাক প‍্যানেলে চারটি ক‍্যামেরার সঙ্গে এতে সেলফির জন্য এফ/1.7 অ্যাপার্চারযুক্ত 8মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হতে পারে। রিলিজ হ‌ওয়া ফোটোয় ফোনটির ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখানো হয়েছে। লিক অনুযায়ী পাওয়ার ব‍্যাক‌আপের জন্য কুইক চার্জ সাপোর্টেড 3,720 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হতে পারে। ফোনটির সঠিক স্পেসিফিকেশনের জন্য আপাতত 11ই অক্টোবরের জন্য অপেক্ষা করা হচ্ছে।

The post স‍্যামসাঙের 4 ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন গ‍্যালাক্সি এ9 এর স্পেসিফিকেশন লিক, 11ই অক্টোবর হবে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a9-quad-camera-4-rear-camera-leaked-features-specifications-in-bengali/feed/ 0