Samsung Galaxy F04 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 09 Mar 2023 10:06:25 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Realme এবং Redmi-কে টক্কর দিতে বাজারে এসে গেছে Samsung Galaxy F04 স্মার্টফোন, জেনে নিন এই লো বাজেট ফোনের স্পেসিফিকেশন এবং দাম https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-f04-launched-in-india-at-rs-7499-price-check-specifications-sale-offer-in-bengali/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-f04-launched-in-india-at-rs-7499-price-check-specifications-sale-offer-in-bengali/#respond Thu, 05 Jan 2023 01:00:55 +0000 https://www.91mobiles.com/bengali/?p=35555 ভারতে লঞ্চ হল Samsung Galaxy F04 স্মার্টফোন

The post Realme এবং Redmi-কে টক্কর দিতে বাজারে এসে গেছে Samsung Galaxy F04 স্মার্টফোন, জেনে নিন এই লো বাজেট ফোনের স্পেসিফিকেশন এবং দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
গতকাল ভারতে নতুন Samsung Galaxy F04 ফোনটি পেশ করা হয়েছে। গত সপ্তাহে আমরা আমাদের এক্সক্লুসিভ রিপোর্টে জানিয়েছিলাম এই ফোনটি 7,499 টাকা দামে লঞ্চ হবে এবং ফোনটি সত্যিই এই দামেই বাজারে পেশ করা হয়েছে। দেশের লো বাজেট সেগমেন্টে এই ফোনটি বিভিন্ন চাইনিজ কোম্পানির ফোনগুলিকে কড়া প্রতিযোগিতার মধ্যে ফেলবে বলে মনে করা হচ্ছে। জানিয়ে রাখি এই প্রাইস সেগমেন্টে Realme, Redmi থেকে শুরু করে Infinix ও Tecno এর মতো ব্র্যান্ডগুলি আগে থেকে আধিপত্য বিস্তার করে রয়েছে। আরও পড়ুন: লঞ্চ হল OnePlus 11 স্মার্টফোন, 16GB RAM এবং Snapdragon 8 Gen 2 চিপসেট সহ বাজারে হাজির নতুন ফ্ল্যাগশিপ কিলার

Samsung Galaxy F04 এর স্পেসিফিকেশন

নতুন Samsung Galaxy F04 ফোনটিতে 1560 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.5 ইঞ্চির HD+ ডিসপ্লে যোগ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ডিসপ্লের নাম রাখা হয়েছে ‘ইনফিনিটি ভি’ ডিসপ্লে। জানিয়ে রাখি এই স্ক্রিনটি LCD প্যানেল দিয়ে তৈরি। এই ফোনটি 2.3 গিগাহার্টস ক্লক স্পীড যুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে MediaTek Helio P35 চিপসেটে রান করে। এছাড়া গ্রাফিক্সের জন্য এতে PowerVR GE8320 GPU দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy F04 ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে f/2.2 অ্যাপারচার যুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং f/2.4 অ্যাপারচারের ক্ষমতা সম্পন্ন 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে ফোনটির ফ্রন্ট প্যানেলে f/2.2 অ্যাপারচার যুক্ত 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে। আরও পড়ুন: BGMI Unban Date 2023 : 15 জানুয়ারি কি সত্যি ভারতে ফিরছে BGMI? জেনে নিন ডিটেইলস 

Samsung Galaxy F04 ফোনটি Android 12 অপারেটিং সিস্টেম এবং OneUI এর লেয়ারিঙের সঙ্গে পেশ করা হয়েছে। এটি একটি 4G LTE সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। এই ফোনে বিভিন্ন বেসিক কানেক্টিভিটি ফিচারের পাশাপাশি 3.5 এমএম জ্যাক রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

Samsung Galaxy F04 এর দাম

ভারতের মার্কেটে Samsung Galaxy F04 ফোনটি 7,499 টাকা দামে লঞ্চ করা হয়েছে। শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে অফিসিয়ালি এই ফোনটি পেশ করা হয়েছে এবং আগামী 12 জানুয়ারি থেকে ফোনটির সেল শুরু হবে। 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। বাজারে ফোনটি Jade Purple এবং Opal Green কালারে পেশ করা হয়েছে। জানিয়ে প্রাথমিক অফার শেষ হয়ে গেলে ফোনটির দাম 9,499 টাকা হয়ে যাবে। আরও পড়ুন: Realme-কে টক্কর দেওয়ার জন্য বাজারে এল লো বাজেট Poco C50 স্মার্টফোন, দাম 7 হাজারের কম! 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Realme এবং Redmi-কে টক্কর দিতে বাজারে এসে গেছে Samsung Galaxy F04 স্মার্টফোন, জেনে নিন এই লো বাজেট ফোনের স্পেসিফিকেশন এবং দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-f04-launched-in-india-at-rs-7499-price-check-specifications-sale-offer-in-bengali/feed/ 0
4 জানুয়ারি লঞ্চ হবে Samsung Galaxy F04 স্মার্টফোন, দাম হবে 7 হাজারের কাছাকাছি https://www.91mobiles.com/bengali/4-january-samsung-galaxy-f04-india-launch-date-phone-under-8000-price-know-more-in-bengali/ https://www.91mobiles.com/bengali/4-january-samsung-galaxy-f04-india-launch-date-phone-under-8000-price-know-more-in-bengali/#respond Mon, 02 Jan 2023 01:00:12 +0000 https://www.91mobiles.com/bengali/?p=35450 আনুমানিক 7,499 টাকায় লঞ্চ হতে পারে Samsung Galaxy A04 স্মার্টফোন

The post 4 জানুয়ারি লঞ্চ হবে Samsung Galaxy F04 স্মার্টফোন, দাম হবে 7 হাজারের কাছাকাছি first appeared on 91Mobiles Bengali.

]]>
91Mobiles গত সপ্তাহে জানিয়েছিল যে Samsung কোম্পানি ভারতীয় মার্কেটে একটি নতুন লো বাজেট স্মার্টফোন Samsung Galaxy F04 লঞ্চ করতে চলেছে। এই ফোনটি 8,000 টাকার বাজেটে লঞ্চ হবে। এবার এই Samsung স্মার্টফোনের মাইক্রোসাইটটিও ফ্লিপকার্টে লাইভ হয়েছে, যেখানে দেখা গেছে যে Samsung Galaxy F04 স্মার্টফোনটি ভারতে 4 জানুয়ারী লঞ্চ হবে। এই ফোনের দাম 7,499 টাকা হতে পারে। আরও পড়ুন: 6টি নতুন ইলেকট্রিক বাইক নিয়ে কাজ করছে OLA, নতুন ই-স্কুটারের সাথে লঞ্চ হবে ক্রুজার বাইক এবং গাড়ি

Samsung Galaxy F04 স্মার্টফোনের লঞ্চ ডিটেইলস

Samsung Galaxy F04 স্মার্টফোনটি 4 জানুয়ারি দুপুর 12 টায় ভারতে লঞ্চ হবে। এই Samsung ফোনের মাইক্রোসাইটটি ই-কমার্স সাইট ফ্লিপকার্টে লাইভ করা হয়েছে, যেখানে ফোনের ফটো শেয়ার করার পাশাপাশি এর প্রাইস রেঞ্জও প্রকাশ করা হয়েছে। কোম্পানির তরফে জানানো হয়েছে, এই ফোনের দাম 8 হাজার টাকার কম হবে। এই পেজে ফোনের দাম 7,xxx লেখা হয়েছে, অনুমান করা হচ্ছে যে এই ফোনের দাম 7,499 টাকা হতে পারে।

Samsung Galaxy F04

  • 6.5″ HD+ ডিসপ্লে 
  • RAM Plus ফিচার
  • ডুয়াল রেয়ার ক্যামেরা 
  • MediaTek Helio P35 চিপসেট 
  • 5,000mAh ব্যাটারি 

Samsung Galaxy F04 স্মার্টফোনের অনেক গুরুত্বপূর্ণ ফিচার এবং স্পেসিফিকেশন Flipkart মাইক্রোসাইটে প্রকাশ করা হয়েছে। তালিকা থেকে জানা গেছে যে এই মোবাইল ফোনটি একটি 6.5-ইঞ্চি HD+ ডিসপ্লে সহ লঞ্চ হবে। এই স্ক্রিনটি ওয়াটারড্রপ নচ স্টাইলের হবে, যার তিনটি প্রান্ত বেজেল-লেস হবে। আরও পড়ুন: লঞ্চের আগেই প্রকাশ্যে OnePlus 11 এর আসল ছবি! দেখে নিন লুক এবং ডিজাইন 

Samsung Galaxy F04 স্মার্টফোনটি Android 12 OS-এ নির্মিত হবে যা MediaTek Helio P35 প্রসেসরে চলবে। এই ফোনটি 2 বার OS আপডেট সহ আসবে। Samsung আরও জানিয়েছে যে কোম্পানির তরফ থেকে এই ফোনটি র‌্যাম প্লাস ফিচার সহ পেশ করা হবে।এই ফিচারের কারণে, Galaxy F04 ফোনটি 8 GB RAM সাপোর্ট করবে।

Samsung Galaxy A04 স্মার্টফোনটি ডুয়াল রেয়ার ক্যামেরা সহ লঞ্চ করা হবে। এই ফোনে 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে 5,000 mAh ব্যাটারি দেখা যাবে। এই স্মার্টফোনটি Jade Purple এবং Opal Green Shades কালার অপশনে ফ্লিপকার্টে সেলের জন্য পাওয়া যাবে। আরও পড়ুন: 420 কিলোমিটার রেঞ্জ সহ লঞ্চ হল BYD 2023 Dolphin ইলেকট্রিক গাড়ি, জেনে নিন দাম  

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 4 জানুয়ারি লঞ্চ হবে Samsung Galaxy F04 স্মার্টফোন, দাম হবে 7 হাজারের কাছাকাছি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/4-january-samsung-galaxy-f04-india-launch-date-phone-under-8000-price-know-more-in-bengali/feed/ 0