Samsung Galaxy F08 4G - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Fri, 02 Oct 2026 09:49:28 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 6000mAh ব্যাটারি এবং Android 22 পর্যন্ত আপডেট সহ ভারতে পেশ হল Samsung Galaxy F08 4G https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-f08-4g-official-in-india-know-features-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-f08-4g-official-in-india-know-features-and-specifications-details-in-bengali/#respond Fri, 02 Oct 2026 09:49:28 +0000 https://www.91mobiles.com/bengali/?p=83884 প্রকাশ্যে এল Samsung Galaxy F08 4G ফোনের ডিটেইলস

The post 6000mAh ব্যাটারি এবং Android 22 পর্যন্ত আপডেট সহ ভারতে পেশ হল Samsung Galaxy F08 4G first appeared on 91Mobiles Bengali.

]]>
স্যামসাং ফ্যানদের জন্য একটি দারুণ খবর প্রকাশ্যে এসেছে। লো বাজেট সেগমেন্টে কোম্পানি Samsung Galaxy F08 4G নামের একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। স্যামসাং ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই ফোনটি প্রকাশ করে দেওয়া হয়েছে। এই ওয়েবসাইট থেকে ফোনটির দাম ও স্পেসিফিকেশন সহ সমস্ত তথ্য জানা গেছে এবং ভবিষ্যতে ফোনটি অফিসিয়ালি লঞ্চ করে দেওয়া হবে। এই সস্তা ফোনের সমস্ত ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Samsung Galaxy F08 4G ফোনের ডিটেইলস

Samsung Galaxy F08 4G ফোনে 720 x 1600 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। ওয়াটার ড্রপ নচ স্টাইলের এই ইনফিনিটি ‘ইউ’ ডিসপ্লে PLS LCD প্যানেল দিয়ে তৈরি। এই স্ক্রিনে 16M কালার এবং 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট পাওয়া যাবে। এই স্ক্রিনের তিনদিকে ন্যারো বেজল রয়েছে, তবে নিচের দিকে কিছুটা চ‌ওড়া চিন পার্ট যোগ করা হয়েছে।

প্রসেসিঙের জন্য Samsung Galaxy F08 4G ফোনে Mediatek Helio G99+ চিপসেট দেওয়া হয়েছে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.0GHz থেকে 2.2GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। সুন্দর গ্ৰাফিক্সের জন্য Samsung Galaxy F08 4G ফোনে Mali-G57 MC2 GPU যোগ করা হয়েছে। এছাড়াও RAM Plus ফিচারের মাধ্যমে ফোনটির 4GB Physical RAM এর সঙ্গে 4GB Virtual RAM যোগ করে মোট 8GB RAM এর পারফরমেন্স উপভোগ করা যাবে।

Samsung Galaxy F08 4G ফোনটি Android 16 বেস্ড One UI অপারেটিং সিস্টেমে কাজ করে। এই ফোনে 6 জেনারেশন ওএস আপডেট এবং 6 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। অর্থাৎ এই ফোনে Android 22 পর্যন্ত সফটওয়্যার উপভোগ করা যাবে। এর সঙ্গে এই ফোনে Circle to search 3.0 ফিচার থাকবে।

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy F08 4G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর এবং f/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2MP সেকেন্ডারি লেন্স যোগ করা হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

Samsung Galaxy F08 4G ফোনে পাওয়ার ব্যাক‌আপের জন্য 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনে ফুল চার্জে অনায়াসে গোটা দিন ব্যাক‌আপ পাওয়া যাবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 25W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হবে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে Wi-Fi এবং Bluetooth 5.3 সহ 3.5mm হেডফোন জ্যাক থাকবে। এছাড়াও এই ফোনে IP65 রেটিং দেওয়া হবে।

The post 6000mAh ব্যাটারি এবং Android 22 পর্যন্ত আপডেট সহ ভারতে পেশ হল Samsung Galaxy F08 4G first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-f08-4g-official-in-india-know-features-and-specifications-details-in-bengali/feed/ 0