Samsung Galaxy F70e 5G - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 17 Feb 2026 11:33:09 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 6000mAh ব্যাটারি সহ 11999 টাকা দামে সেল হচ্ছে Samsung 5G স্মার্টফোন, শুরু হল Galaxy F70e ফোনের সেল https://www.91mobiles.com/bengali/6000mah-battery-5g-phone-samsung-galaxy-f70e-sale-starts-with-discount-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/6000mah-battery-5g-phone-samsung-galaxy-f70e-sale-starts-with-discount-know-details-in-bengali/#respond Tue, 17 Feb 2026 11:33:09 +0000 https://www.91mobiles.com/bengali/?p=73644 শুরু হল Samsung Galaxy F70e 5G ফোনের সেল

The post 6000mAh ব্যাটারি সহ 11999 টাকা দামে সেল হচ্ছে Samsung 5G স্মার্টফোন, শুরু হল Galaxy F70e ফোনের সেল first appeared on 91Mobiles Bengali.

]]>
আজ থেকে ভারতে Samsung এর কম দামের Galaxy F70e 5G স্মার্টফোনের সেল শুরু হয়েছে। গত 9 ফেব্রুয়ারি ভারতের বাজারে এই ফোনটি পেশ করা হয়েছিল। আজ 17 ফেব্রুয়ারি থেকে বিক্রি করা হচ্ছে। এই স্যামসাঙ ফোনটির প্রাথমিক দাম 12,999 টাকা রাখা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে প্রথম সেল হিসাবে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই ডিসকাউন্ট সহ Galaxy F70e 5G ফোনটি 12 হাজার টাকার চেয়ে কম দামে কেনা যাচ্ছে।

Samsung Galaxy F70e 5G ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের বেস ভেরিয়েন্ট 4GB RAM + 128GB স্টোরেজ অপশনের দাম 12,999 টাকা রাখা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে সীমিত সময়ে জন্য প্রথম সেল হিসাবে 500 টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট জারি করা হয়েছে। এবার ফোনটি কেনার সময়ে HDFC, Kotak, ICICI, SBI, BOB বা Axis ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে অতিরিক্ত 1,000 টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে।

অর্থাৎ ব্যাঙ্ক কার্ড ছাড়া Samsung Galaxy F70e 5G ফোনটি 12,499 টাকা দামে সেল করা হচ্ছে। যারা উপরক্ত ব্যাঙ্ক ক্রেডিট লকারদের মাধ্যমে ফোনটি কিনবেন, তাঁরা 11,999 টাকা Samsung Galaxy F70e 5G ফোনটি পেয়ে যাবেন। একইভাবে 14,999 টাকা দামে লঞ্চ হওয়া ফোনের 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট 13,999 টাকা দামে কিনতে পারবেন।

আজ 17 ফেব্রুয়ারি দুপুর 12টা থেকে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট সহ শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে Samsung Galaxy F70e 5G ফোনটি সেল করা হচ্ছে। এই ফোনটি Limelight Green এবং Spotlight Blue কালার অপশনে লঞ্চ করা হয়েছে। এই ফোনের অফার ডিটেইলস এবং ডিসকাউন্ট সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন

Samsung Galaxy F70e 5G ফোনটি Android 16 বেসড One UI 8.0 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য Samsung Galaxy F70e 5G ফোনে MediaTek Dimensity 6300 অক্টাকোর প্রসেসর রয়েছে। আমাদের টেস্টে স্যামসাঙ ফোনটি 532024 AnTuTu Score পেয়েছে।

Samsung Galaxy F70e 5G ফোনে 6.7-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 720 x 1600 পিক্সেল রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট দিতে সক্ষম। এর ফলে স্ক্রলিং এবং গেমিঙের ক্ষেত্রে অসাধারণ এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। এই স্ক্রিন 260 PPI পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে। জল ও ধূলো থেকে কিছু পরিমাণ সুরক্ষার জন্য এতে IP54 রেটিং যোগ করা হয়েছে। কানেক্টিভিটির জন্য এই ফোনে ডুয়েল 5G সিম সাপোর্ট, Wi-Fi 5, Bluetooth 5.3, USB Type-C পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাক দেওয়া হয়েছে।

Samsung Galaxy F70e 5G ফোনে সবচেয়ে বড় ব্যাটারি দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাক‌আপের জন্য Samsung Galaxy F70e 5G ফোনে 6000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। আমাদের টেস্টে 11 ঘন্টা, 51 মিনিট PCMark Battery বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 25W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। টেস্টিং চলাকালীন 74 মিনিটে 20% থেকে 100% চার্জ হতে সময় লেগেছে।

Samsung Galaxy F70e 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ রয়েছে। এই সেটআপে 50MP ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি সেন্সরের সঙ্গে 2MP ডেপ্থ সেন্সর যোগ করা হয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশ এবং অটো ফোকাস ফিচার রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটির ক্যামেরা সোশ্যাল মিডিয়া এবং বেসিক ফটোগ্রাফির জন্য যথাযথ। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি 6 বছর OS আপগ্রেড এবং 6 বছরের সিকিউরিটি আপডেট সহ লঞ্চ করা হয়েছে। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।

The post 6000mAh ব্যাটারি সহ 11999 টাকা দামে সেল হচ্ছে Samsung 5G স্মার্টফোন, শুরু হল Galaxy F70e ফোনের সেল first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/6000mah-battery-5g-phone-samsung-galaxy-f70e-sale-starts-with-discount-know-details-in-bengali/feed/ 0
ভারতে লঞ্চ হল Samsung Galaxy F70e 5G স্মার্টফোন, রয়েছে 6000mAh ব্যাটারি, Dimensity 6300 প্রসেসর এবং Android 16 ওএস https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-f70e-5g-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-f70e-5g-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/#respond Tue, 10 Feb 2026 08:26:28 +0000 https://www.91mobiles.com/bengali/?p=73273 ভারতে লঞ্চ হল Samsung Galaxy F70e 5G

The post ভারতে লঞ্চ হল Samsung Galaxy F70e 5G স্মার্টফোন, রয়েছে 6000mAh ব্যাটারি, Dimensity 6300 প্রসেসর এবং Android 16 ওএস first appeared on 91Mobiles Bengali.

]]>
দক্ষিণ কোরিয়ার টেক কোম্পানি Samsung ভারতে তাদের F-সিরিজের পরিধি বাড়িয়ে নতুন Galaxy F70e 5G স্মার্টফোন লঞ্চ করেছে। যারা বড় ব্যাটারি, স্টেবল পারফরমেন্স, 5G কানেক্টিভিটি এবং লেটেস্ট সফটওয়্যার সহ একটি নতুন স্যামসাং স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য এই ফোনটি আদর্শ অপশন হয়ে উঠতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির দাম, সেল, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

ভারতের বাজারে Samsung Galaxy F70e 5G ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের 4GB RAM+128GB স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে 12,999 টাকা। অপরদিকে ফোনটির 6GB RAM+ 128GB মেমরি ভেরিয়েন্ট 14,999 টাকা দামে পেশ করা হয়েছে। আগামী 17 ফেব্রুয়ারি থেকে শপিং সাইট ফ্লিপকার্টের পাশাপাশি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট ও অফলাইন স্টোরের মাধ্যমে Limelight Green এবং Spotlight Blue কালার অপশনে এই ফোনটি সেল করা হবে।

Samsung Galaxy F70e 5G ফোনে 6.7-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 720 x 1600 পিক্সেল রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট দিতে সক্ষম। এর ফলে স্ক্রলিং এবং গেমিঙের ক্ষেত্রে অসাধারণ এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। এই স্ক্রিন 260 PPI পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে। জল ও ধূলো থেকে কিছু পরিমাণ সুরক্ষার জন্য এতে IP54 রেটিং যোগ করা হয়েছে।

প্রসেসিঙের জন্য Samsung Galaxy F70e 5G ফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর রয়েছে। 5G সাপোর্টেড এই ফোনটি 4GB ও 6GB RAM অপশনে পেশ করা হয়েছে এবং এতে 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এছাড়াও মেমরি কার্ড ব্যাবহার করে ফোনটির স্টোরেজ 1.5 TB পর্যন্ত বাড়ানো যায়।

Samsung Galaxy F70e 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপে 50MP ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি সেন্সরের সঙ্গে 2MP ডেপ্থ সেন্সর যোগ করা হয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশ এবং অটো ফোকাস ফিচার রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটির ক্যামেরা সোশ্যাল মিডিয়া এবং বেসিক ফটোগ্রাফির জন্য যথাযথ।

পাওয়ার ব্যাক‌আপের জন্য Samsung Galaxy F70e 5G ফোনে 6000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 25W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। কানেক্টিভিটির জন্য এই ফোনে ডুয়েল 5G সিম সাপোর্ট, Wi-Fi 5, Bluetooth 5.3, USB Type-C পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাক দেওয়া হয়েছে।

Samsung Galaxy F70e 5G ফোনটি Android 16 বেসড One UI 8.0 অপারেটিং সিস্টেমে কাজ করে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটিতে 6 বছর OS আপডেট দেওয়া হবে। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনে প্রক্সিমিটি সেন্সর, এক্সেলেরোমিটার, জায়রোস্কোপ এবং ম্যাগনেটোমিটারের মতো বিভিন্ন উল্লেখযোগ্য সেন্সর রয়েছে।

যেসব ইউজাররা বড় ব্যাটারি, 120Hz ডিসপ্লে, লেটেস্ট Android ওএস সহ Samsung ব্র্যান্ডের 5G স্মার্টফোন কিনতে চান তাদের জন্য Samsung Galaxy F70e 5G ফোনটি একটি সুন্দর অপশন। এই ফোনটিকে বাজারে উপস্থিত Realme Narzo 80 Lite, iQOO Z10 Lite এবং Oppo A6x ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে হতে পারে।

যারা একটি সস্তা 5G স্যামসাং স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাঁরা Samsung Galaxy F70e 5G ফোনটি কিনতে পারেন। তবে যারা অন্য ব্র্যান্ডের স্মার্টফোন পছন্দ করেন তাঁরা অন্য স্মার্টফোন দেখতে পারেন।

The post ভারতে লঞ্চ হল Samsung Galaxy F70e 5G স্মার্টফোন, রয়েছে 6000mAh ব্যাটারি, Dimensity 6300 প্রসেসর এবং Android 16 ওএস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-f70e-5g-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0
6000mAh ব্যাটারি সহ লঞ্চ হতে চলেছে Samsung Galaxy F70e 5G স্মার্টফোন, 9 ফেব্রুয়ারি ভারতে হবে লঞ্চ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-f70-5g-price-announcement-on-9-feb-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-f70-5g-price-announcement-on-9-feb-know-details-in-bengali/#respond Tue, 03 Feb 2026 15:25:43 +0000 https://www.91mobiles.com/bengali/?p=72957 9 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হবে Samsung Galaxy F70e 5G

The post 6000mAh ব্যাটারি সহ লঞ্চ হতে চলেছে Samsung Galaxy F70e 5G স্মার্টফোন, 9 ফেব্রুয়ারি ভারতে হবে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
গত সপ্তাহে স্যামসাঙ জানিয়েছিল তাদের গ্যালাক্সি ‘এফ’ সিরিজের নতুন ফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এবার আজ কোম্পানি আপকামিং ফোনের নাম এবং লঞ্চ ডেট সম্পর্কে তথ্য শেয়ার করেছে। স্যামসাঙের পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে 9 ফেব্রুয়ারি কোম্পানির আপকামিং ফোনটি Samsung Galaxy F70e নামে ভারতের বাজারে লঞ্চ করা হবে। কোম্পানি তাদের Samsung Galaxy F70e ফোনের ইমেজ এবং স্পেসিফিকেশন সম্পর্কে ইন্টারনেটের মাধ্যমে জানিয়েছে।

9 ফেব্রুয়ারি ভারতের বাজারে Samsung Galaxy F70e 5G ফোনটি লঞ্চ করা হবে। এই লো-বাজেট ফোনটি 15 হাজার থেকে 18 হাজার টাকার রেঞ্জে পেশ করা হবে। শপিং সাইট ফ্লিপকার্টে Samsung Galaxy F70e 5G ফোনের মাইক্রো সাইট লাইভ করে দেওয়া হয়েছে। এই সাইটের মাধ্যমে ফোনের ফটো, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। আগামী সপ্তাহে স্যামসাঙ তাদের নতুন ফোনের সেল শুরু করবে বলে আশা করা হচ্ছে।

পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy F70e 5G ফোনটি শক্তিশালী 6,000এমএএইচ ব্যাটারি সহ ভারতের বাজারে লঞ্চ করা হবে। সাধারণ স্যামসাঙের এই প্রাইস রেঞ্জের ফোনে এত বড় ব্যাটারি দেওয়া হয় না। তাই 6000mAh ব্যাটারি সহ Galaxy F70e ফোনটি ইউজারদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারে। চার্জ করার জন্য স্যামসাঙ ফোনটিতে 25W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে।

কোম্পানির লো-বাজেট সেগমেন্টের Samsung Galaxy F70e ফোনটিতে আরও ভালো ফটোগ্রাফি এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে F70e ফোনটি ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ সহ লঞ্চ করা হবে। এতে LED ফ্ল্যাশসহ f/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং f/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর থাকবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Samsung 5G ফোনটিতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

9 ফেব্রুয়ারি কোম্পানির আসন্ন Samsung Galaxy F70e 5G ফোনটিতে 1600 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে LCD প্যানেল দিয়ে তৈরি Infinity ‘U’ ওয়াটারড্রপ নচ ডিজাইন থাকবে। 2026 সালের হিসাবে ওয়াটারড্রপ নচ স্টাইল কিছুটা পিছিয়ে থাকবে। এছাড়া Galaxy F70e 5G ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট এবং 800 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করবে।

প্রসেসিঙের জন্য Samsung Galaxy F70e 5G ফোনটিতে MediaTek Dimensity 6300 অক্টাকোর প্রসেসর দেওয়া হবে। এটি 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি মোবাইল চিপসেট, যা 2.0GHz থেকে 2.4GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। জানিয়ে রাখি 2024 সালে বাজারে MediaTek এই প্রসেসরটি লঞ্চ করা হয়েছিল। তাই আপকামিং Galaxy F70e ফোনের প্রায় 2 বছর পুরনো প্রসেসর, Samsung ইউজারদের নিরাশ করতে পারে।

কোম্পানি লেদার ফিনিশ ডিজাইন সহ Samsung Galaxy F70e 5G ফোনটি লঞ্চ করতে চলেছে। ভারতের বাজারে ফোনটি Limelight Green এবং Spotlight Blue কালার অপশনে পেশ করা হবে। জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য Samsung স্মার্টফোনটি IP54 রেটিং সহ লঞ্চ করা হবে। একইসঙ্গে Galaxy F70e ফোনটি অ্যান্ড্রয়েড বেস্ড One UI 8 সহ পেশ করা হবে। এই ফোনটিতে 6 OS আপডেট ও সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।

আসন্ন Samsung Galaxy F70e 5G ফোনের দাম, অফার এবং সেল ডিটেইলস জানার জন্য আগামী 9 ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপকামিং স্যামসাঙ ফোনটির মাইক্রো সাইট দেখার জন্য এখানে ক্লিক করুন।

The post 6000mAh ব্যাটারি সহ লঞ্চ হতে চলেছে Samsung Galaxy F70e 5G স্মার্টফোন, 9 ফেব্রুয়ারি ভারতে হবে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-f70-5g-price-announcement-on-9-feb-know-details-in-bengali/feed/ 0
Galaxy F সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে Samsung, দেখুন টিজার ভিডিও https://www.91mobiles.com/bengali/new-samsung-galaxy-f-series-phone-launch-in-india-soon-teaser-video-released-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/new-samsung-galaxy-f-series-phone-launch-in-india-soon-teaser-video-released-know-details-in-bengali/#respond Fri, 30 Jan 2026 02:35:26 +0000 https://www.91mobiles.com/bengali/?p=72800 জারি হল Galaxy F সিরিজের টিজার ভিডিও

The post Galaxy F সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে Samsung, দেখুন টিজার ভিডিও first appeared on 91Mobiles Bengali.

]]>
ফেব্রুয়ারি মাস Samsung ফ্যানদের জন্য বেশ উল্লেখযোগ্য হয়ে উঠতে চলেছে। একদিকে কোম্পানি শীঘ্রই তাদের ফ্ল্যাগশিপ Galaxy S26 series লঞ্চ করতে চলেছে, অন্যদিকে আজই কোম্পানি সস্তা Galaxy A07 5G ফোনটি লঞ্চ ঘোষণা করেছে। এবার আগামী মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে কোম্পানির পক্ষ থেকে Galaxy F Series ভারতের বাজারে পেশ করা হবে।

স্যামসাঙ তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে আপকামিং Galaxy F সিরিজের লঞ্চ সম্পর্কে জানিয়েছে। এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে ফোনের লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি। তবে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে কোম্পানির শেয়ার ভিডিও দেখা যাবে। কোম্পানি তাদের পোস্টে #TheNewGalaxyFSeries এবং #FameUpWithGalaxyFSeries হ্যাশট্যাগিং ব্যাবহার করেছে।

বেশ কিছু মিডিয়া রিপোর্ট আপকামিং Samsung Galaxy F সিরিজ সম্পর্কে জানিয়েছে এই ফোনটি Samsung Galaxy F70e 5G নামে লঞ্চ করা হতে পারে। জানিয়ে রাখি এখনও পর্যন্ত কোম্পানি তাদের ‘এফ’ সিরিজে লাস্টে ‘e’ সহ কোনো স্মার্টফোন লঞ্চ করেনি। অর্থাৎ প্রকাশ্যে আসা লিক সঠিক হলে এটি স্যামসাঙে প্রথম ‘e’ মডেল হতে চলেছে। অন্যদিকে বড় ব্র্যান্ড Vivo তাদের ‘ভি’ সিরিজে ‘e’ মডেল যেমন V60e ও V50e নামে ফোন লঞ্চ করেছে।

সম্প্রতি Samsung Galaxy F70e 5G ফোনটি গুগল প্লে কনসোলে লিস্টেড হয়েছিল। এই ফোনটি SM-E076B মডেল নাম্বার সহ দেখা গিয়েছিল। গুগল প্লে কনসোলে আপকামিং ফোনটি MediaTek Dimensity 7300 প্রসেসর সহ লিস্টেড হয়েছিল। এটি 4এনএম ফেব্রিকেশনে তৈরি 8-কোর প্রসেসর, যা 2.5GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম।

গত ছয় মাসের মধ্যে Samsung Galaxy F7 সিরিজের তিনটি ফোন ভারতে লঞ্চ করা হয়েছে। এই সিরিজে Samsung Galaxy F36 5G, Samsung Galaxy F17 5G এবং Samsung Galaxy F07 4G ফোনগুলি রয়েছে। এই ফোনের দাম যথাক্রমে 17499 টাকা, 13999 টাকা এবং 6999 টাকা রাখা হয়েছিল।

Samsung Galaxy F36 5G স্মার্টফোনটি Exynos 1380 প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে 50 মেগাপিক্সেল OIS সেন্সর, 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর রয়েছে। অন্যদিকে সেলফি ও ভিডিও কলের জন্য 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য এতে 25W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। Samsung Galaxy F36 5G ফোনে 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.7 ইঞ্চির ফুল HD+ sAMOLED ডিসপ্লে রয়েছে।

Samsung Galaxy F17 5G ফোনটি Exynos 1330 প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 25W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে 50 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা এবং 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। একইসঙ্গে ফোনটিতে ফুল HD+ AMOLED ডিসপ্লে রয়েছে।

এছাড়া Samsung ফোনটি 6 জেনারেশনের Android OS আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেট সহ লঞ্চ করা হয়েছে। এত কম দামে ফোনটিতে Gemini Live AI ফিচারও উপভোগ করা যায়। Samsung Galaxy F07 4G ফোনটি 7 হাজার টাকার চেয়ে কম দামে লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য ফোনে MediaTek Helio G99 অক্টা-কোর প্রসেসর দেওয়া হয়েছে। একইসঙ্গে ফটোগ্রাফির জন্য ফোনটির ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপে 50MP প্রাইমারি সেন্সর এবং 2MP সেকেন্ডারি ক্যামেরা রয়েছে। অন্যদিকে সেলফি ও ভিডিও কলের জন্য 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 5000mAh ব্যাটারি রয়েছে। এই কম দামের Samsung ফোনে 6.7 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে রয়েছে।

The post Galaxy F সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে Samsung, দেখুন টিজার ভিডিও first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/new-samsung-galaxy-f-series-phone-launch-in-india-soon-teaser-video-released-know-details-in-bengali/feed/ 0