Samsung Galaxy M Prime - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 08 Oct 2020 09:27:02 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 জেনে নিন Samsung Galaxy M31 Prime Galaxy M31 এর মিল ও অমিল https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-m31-prime-edition-top-features-specifications-before-india-launch/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-m31-prime-edition-top-features-specifications-before-india-launch/#respond Thu, 08 Oct 2020 09:27:02 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=12874 Samsung Galaxy M31 Prime এবং Samsung Galaxy M31 এর তুলনা

The post জেনে নিন Samsung Galaxy M31 Prime Galaxy M31 এর মিল ও অমিল first appeared on 91Mobiles Bengali.

]]>
এই বছরের শুরুতে স‍্যামসাং তাদের ‘গ‍্যালাক্সি এম’ সিরিজে Samsung Galaxy M31 লঞ্চ করেছিল। এই ফোনটি গত ফেব্রুয়ারি মাসে মার্কেটে আসে এবং এরপর জুলাই মাসে এই সিরিজে আরেকটি সুন্দর ফোন Samsung Galaxy M31s নামে পেশ করা হয়। এবার কোম্পানি এই সিরিজের তৃতীয় ফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে এবং এই ফোনটির নাম Samsung Galaxy M31 Prime রাখা হতে পারে। এই ফোনটি আবার আনেকটা আগে লঞ্চ করা Samsung Galaxy M31 এর মতো দেখতে, তাই আমরা জানার ও বোঝার চেষ্টা করেছি যে Samsung Galaxy M31 এবং Samsung Galaxy M31 Prime Edition এ কি কি মিল ও পার্থক্য দেখা যাবে।

আরও পড়ুন: 10 অক্টোবর লঞ্চ হবে এই সুন্দর স্মার্টফোন, আসতে চলেছে ভারতের সবচেয়ে সস্তা 64MP ক‍্যামেরাযুক্ত স্মার্টফোন

হুবহু এক দেখতে

লুক ও ডিজাইন সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলে রাখতে হয়, Samsung Galaxy M31 Prime ফোনটি হুবহু আগের Samsung Galaxy M31 এর মতো দেখতে। দুটি ফোনের ফ্রন্ট প‍্যানেলে ছোট ‘ইউ’ শেপের নচ দেওয়া হয়েছে। ডিসপ্লের তিন দিক বেজল লেস হলেও নিচের দিকে হালকা চিন পার্ট আছে। উভয় ফোনের ব‍্যাক প‍্যানেলে ওপরের ডানদিকে স্কোয়ার শেপে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ অবস্থিত। দুটি ফোনের ক্ষেত্রেই ক‍্যামেরা সেন্সর ও ফ্ল‍্যাশ লাইট উল্টো ‘L’ শেপে রাখা হয়েছে। এক‌ইভাবে ব‍্যাক প‍্যানেলের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং সাইড প‍্যানেলের বাটনগুলিও Samsung Galaxy M31 এবং Samsung Galaxy M31 Prime এর ক্ষেত্রে এক।

ফোটোগ্ৰাফি

আমাজন লিস্টিং থেকে জানা গেছে Samsung Galaxy M31 Prime এর কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হবে। এই সেন্সরটি এফ/1.8 অ্যাপার্চারের‌ ক্ষমতাসম্পন্ন হবে বলে জানা গেছে। এছাড়াও এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স দেওয়ার কথা বলা হয়েছে। অন‍্যদিকে মার্কেটে বর্তমানে সেল করা Samsung Galaxy M31 ফোনটিতেও এক‌ই সেন্সর রয়েছে, অর্থাৎ এই দিক থেকেও ফোনদুটি এক‌

আরও পড়ুন: মাত্র 11,999 টাকা দামে লঞ্চ হল 64MP কোয়াড ক‍্যামেরা, 8GB RAM ও 5000mAh ব‍্যাটারীযুক্ত Realme 7i

সেলফি শ‍্যুটার

আমাজন ইন্ডিয়াতে Samsung Galaxy M31 Prime এর যে প্রোডাক্ট পেজ দেখা গেছে তাতে বলা হয়েছে ফোনটিতে 32 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা দেওয়া হবে। উল্লেখ্য Samsung Galaxy M31 এও 32 মেগাপিক্সেলের‌ই ফ্রন্ট ক‍্যামেরা ছিল। আমাজনের প্রোডাক্ট পেজ অনুযায়ী Samsung Galaxy M31 Prime এর সেলফি ক‍্যামেরা স্লো-মো, 4কে ভিডিও রেকর্ডিং, এবং এআর ডুডল ও এআর ইমোজির মতো ফিচারযুক্ত হবে।

প্রসেসিং পারফরম্যান্স

Samsung Galaxy M31 Prime ফোনটি অক্টাকোর (2.3 গিগাহার্টস কোয়াড কোর কর্টেক্স A73 + 1.7 গিগাহার্টস কোয়াড কোর কর্টেক্স A53) প্রসেসরের সঙ্গে 10 ন‍্যানোমিটার ফেব্রিকেশনযুক্ত স‍্যামসাঙের নিজস্ব এক্সিনস 9611 চিপসেটে রান করবে বলে জানা গেছে। গ্ৰাফিক্সের জন্য এতে মালী-জি72 জিপিইউ দেওয়া হবে। কোম্পানির বর্তমান Samsung Galaxy M31 ফোনটিও এক‌ই এক্সিনস চিপসেটে রান করে।

আরও পড়ুন: আবার কি ফিরতে চলেছে PUBG? কোম্পানির সঙ্গে চলছে কথাবার্তা

র‍্যাম ও স্টোরেজ

আমাজন ইন্ডিয়াতে Samsung Galaxy M31 Prime ফোনটি 6 জিবি LPDDR4x RAM এর সঙ্গে লিস্টেড করা হয়েছে। ফোনটি 64 জিবি ও 128 জিবি স্টোরেজযুক্ত দুটি মেমরি ভেরিয়েন্টে পেশ করা হবে। এই দুটি ভেরিয়েন্টেই মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে মেমরি 512 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। অন‍্যদিকে Samsung Galaxy M31 ফোনটি 6 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি মেমরি ও 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরি ভেরিয়েন্টের পাশাপাশি 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজসহ একটি বড় ভেরিয়েন্টে সেল করা হয়।

ব‍্যাটারীর ক্ষমতা

স‍্যামসাং গ‍্যালাক্সি এম31 এর মতোই Samsung Galaxy M31 Prime ফোনটিও 15 ওয়াট ফাস্ট চার্জিং ফিচারযুক্ত 6,000 এম‌এএইচের ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ করা হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব‍্যাটারী 48 ঘন্টা টকটাইম ও 26 ঘন্টা ভিডিও প্লেব‍্যাক দিতে সক্ষম। সবচেয়ে বড় কথা Samsung Galaxy M31 Prime এর রিটেইল বক্সের মধ্যেই 15 ওয়াটের ইউএসবি টাইপ সি চার্জার দেওয়া হবে।

আরও পড়ুন: চাইনিজ ব্র‍্যান্ডকে টক্কর দিতে ভারতে লঞ্চ হবে Samsung Galaxy M Prime এডিশন

হতে চলেছে বেশি রঙিন

জানা গেছে Samsung Galaxy M31 Prime ফোনটি Space Black, Midnight Blue ও Iceberg Blue কালার ভেরিয়েন্টে পেশ করা হবে। তবে মার্কেটে Samsung Galaxy M31 ফোনটি শুধুমাত্র ব্ল‍্যাক ও ব্লু কালার ভেরিয়েন্টে সেল করা হয়।

উপরোক্ত সমস্ত ডিটেইলস দেখার পর Samsung Galaxy M31 Prime এবং Samsung Galaxy M31 ফোনদুটির মধ্যে যথেষ্ট মিল লক্ষ্য করা যায়। তবে এখনও পর্যন্ত Samsung Galaxy M31 Prime এর ডিসপ্লে সাইজ সম্পর্কে কিছু জানা যায়নি এবং এক্ষেত্রে কিছু পার্থক্য দেখা যেতে পারে। দামের দিক থেকে গ‍্যালাক্সি এম31 এর থেকে প্রাইম এডিশন সস্তা হবে বলে মনে করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

The post জেনে নিন Samsung Galaxy M31 Prime Galaxy M31 এর মিল ও অমিল first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-m31-prime-edition-top-features-specifications-before-india-launch/feed/ 0
চাইনিজ ব্র‍্যান্ডকে টক্কর দিতে ভারতে লঞ্চ হবে Samsung Galaxy M Prime এডিশন https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-m-prime-launch-soon-with-6000mah-battery-64mp-camera/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-m-prime-launch-soon-with-6000mah-battery-64mp-camera/#respond Wed, 07 Oct 2020 12:40:16 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=12847 লঞ্চ হবে Samsung Galaxy M Prime

The post চাইনিজ ব্র‍্যান্ডকে টক্কর দিতে ভারতে লঞ্চ হবে Samsung Galaxy M Prime এডিশন first appeared on 91Mobiles Bengali.

]]>
দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক কোম্পানি স‍্যামসাং কয়েক দিন আগে ভারতে তাদের ‘গ‍্যালাক্সি এম’ সিরিজে 7,000 এম‌এএইচের ব‍্যাটারীযুক্ত Galaxy M51 লঞ্চ করেছিল। আমাদের পাওয়া নতুন তথ্য অনুযায়ী কোম্পানি এই সিরিজে Samsung Galaxy M Prime নামে একটি নতুন ফোন লঞ্চের পরিকল্পনা করছে। আমাজন ইন্ডিয়ার লিস্ট থেকে Samsung Galaxy M Prime এর স্পেসিফিকেশন ও লুক সম্পর্কে জানা গেছে। তবে লঞ্চ ডেট সম্পর্কে কিছু জানা যায়নি।

আরও পড়ুন: Samsung Galaxy S20 FE vs OnePlus 8 Pro: দেখে নিন কোন ফ্ল‍্যাগশিপ ফোনটি এগিয়ে

আমাজন ইন্ডিয়াতে এই নতুন ফোনের সঙ্গে ‘Coming Soon’ লেখা আছে। মনে করা হচ্ছে আগামী 17 অক্টোবর থেকে শুরু হ‌ওয়া Amazon Great Indian Festival সেলে পেশ করা হবে। লিস্ট থেকে Samsung Galaxy M Prime এর চিপসেট, ক‍্যামেরা ও ব‍্যাটারী সম্পর্কে জানা গেছে। স্পেসিফিকেশনের দিক থেকে ফোনটি আনেকটা Samsung Galaxy M31 এর মতো এবং ফোনটি মিড রেঞ্জ সেগমেন্টে পেশ করা হতে পারে।

আমাজনের আগামী সেলে Samsung Galaxy M Prime এর দাম ঘোষণা করা হবে। লিস্টিং অনুযায়ী, ফোনটি Infinity-U ডিসপ্লের সঙ্গে পেশ করা হবে। তবে এতে AMOLED প‍্যানেল থাকবে না LCD প‍্যানেল তা জানা যায়নি। ফোনটির ব‍্যাক প‍্যানেলে রেক্ট‍্যাঙ্গুলার কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। ডিজাইনের দিক থেকে ফোনটি অনেকটাই Samsung Galaxy M31 এর মতো।

Samsung Galaxy M Prime এর রেয়ার ক‍্যামেরা সেট‌আপে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর, 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 5 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স ও একটি 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর দেওয়া হবে বলে জানা গেছে। এই ফোনে সেলফির জন্য 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর থাকবে এবং এই ক‍্যামেরা স্লো মোশান, 4K ভিডিও রেকর্ডিং, AR Doodle সহ বিভিন্ন আকর্ষণীয় ফিচার দেওয়া হবে।

পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Samsung Galaxy M Prime এ 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে। এই ফোনটি 2.3 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত Exynos 9611 চিপসেটে রান করবে। জানিয়ে রাখি কোম্পানি আগামীকাল অর্থাৎ 8 অক্টোবর ভারতে তাদের নতুন স্মার্টফোন গ‍্যালাক্সি এফ41 লঞ্চ করবে। বিকেল 5:30 টার সময় একটি অনলাইন ইভেন্টের মাধ্যমে Samsung Galaxy F41 ফোনটি লঞ্চ করা হবে। কোম্পানি এই ফোনটির ডিসপ্লে, ক‍্যামেরা ও ব‍্যাটারী সম্পর্কে জানিয়ে দিয়েছে। কোম্পানির নতুন ‘গ‍্যালাক্সি এফ’ সিরিজের প্রথম স্মার্টফোন হতে চলেছে Samsung Galaxy F41। অফিসিয়াল টীজার দেখে ফোনটি কোম্পানির ‘গ‍্যালাক্সি এম’ সিরিজের ফোনগুলির মতোই দেখতে। স‍্যামসাং তাদের আগামী Samsung Galaxy F41 ফোনটি রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপের সঙ্গে লঞ্চ করবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

The post চাইনিজ ব্র‍্যান্ডকে টক্কর দিতে ভারতে লঞ্চ হবে Samsung Galaxy M Prime এডিশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-m-prime-launch-soon-with-6000mah-battery-64mp-camera/feed/ 0