Samsung Galaxy M - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Mon, 22 May 2023 05:55:05 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Exclusive : কমতে চলেছে Samsung ফোনের দাম, দীপাবলির আগে আসবে এই অফার https://www.91mobiles.com/bengali/samsung-phone-prices-to-be-reduced-this-offer-will-come-before-diwali-in-bengali/ https://www.91mobiles.com/bengali/samsung-phone-prices-to-be-reduced-this-offer-will-come-before-diwali-in-bengali/#respond Thu, 12 Sep 2019 08:02:40 +0000 https://www.91mobiles.com/bengali/?p=8109 পুজোয় দাম কমবে Samsung এর একাধিক ফোনের

The post Exclusive : কমতে চলেছে Samsung ফোনের দাম, দীপাবলির আগে আসবে এই অফার first appeared on 91Mobiles Bengali.

]]>
বিগত কয়েক দিন ধরে Samsung ফোন নিয়ে যথেষ্ট সমালোচনা চলছে। কোম্পানি ইতিমধ্যে Galaxy A30s ও Galaxy A50s লঞ্চ করে দিয়েছে। এছাড়া শোনা যাচ্ছে কোম্পানি খুব তাড়াতাড়ি Galaxy M30s সহ বেশ কিছু স্মার্টফোন লঞ্চ করতে পারে। আমরা Samsung ফোনের ব‍্যাপারে কিছু বিশেষ তথ্য পেয়েছি। আমাদের পাওয়া তথ্য অনুযায়ী Samsung খুব তাড়াতাড়ি তাদের বেশ কিছু ফোনের দাম কমাতে চলেছে বিশেষ করে Galaxy M সিরিজ এবং Galaxy A সিরিজের সমস্ত ফোনের। তাদের এই অফার দীপাবলির আগে আসতে চলেছে। আমরা এই তথ্য ইন্ডাস্ট্রির এমন একজনের থেকে পেয়েছি যে স‍্যামসাঙের প্ল‍্যানিং ও পরিকল্পনার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন। 

কাজ শুরু Redmi K30 এর, এতে থাকবে 5জি সাপোর্ট : Lu Weibing

তিনি আমাদের বলেছেন যে “স‍্যামসাং তাদের ফোনের দাম দুটি কারণে কমাবে। প্রথমত দীপাবলির সময়ে ভারতে সবচেয়ে বেশি কেনাকাটা হয় এবং এই সময়ে অফার দিয়ে কোম্পানি যত বেশি সম্ভব গ্ৰাহক পেতে চাইছে। দ্বিতীয় বড়ো কারণ হলো Galaxy M সিরিজ এবং Galaxy A সিরিজের নতুন ফোন লঞ্চ। খুব তাড়াতাড়ি Galaxy M সিরিজ এবং Galaxy A সিরিজের পোর্টফোলিও বদলে যেতে চলেছে এবং এইসব ফোনের দাম সেইরকমই হবে যে দামে এখন এই সিরিজের ফোন বিক্রি হচ্ছে। তাই কোম্পানি পুরোনো ফোনের দাম কমিয়ে সেখানে নতুন ফোন নিয়ে আসবে।”

এই কথার সত্যতা প্রমাণ হয় কিছু দিন আগে স‍্যামসাঙের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, স্মার্টফোন বিজনেস, অসীম বারসির আমাদের দেওয়া ইন্টারভিউ থেকে। যেখানে তিনি বলেছিলেন “আগামী কয়েক সপ্তাহে আমরা ভারতে শুধুমাত্র অনলাইন স্টোরের মাধ্যমে 2 মিলিয়ন ফোন বেচার লক্ষ্য নিয়ে এগোচ্ছি এবং এর দাম প্রায় 3,000 কোটি টাকার সমান। স‍্যামসাঙের সমস্ত ফোন মডেল এই অনলাইন বিজনেসের অন্তর্গত হবে কিন্তু মূলত Galaxy M সিরিজে জোর দেওয়া হবে।”

লঞ্চ হলো Nokia 110, Nokia 800 Tough এবং Nokia 2720 Flip, প্রতিযোগিতায় পড়তে পারে JioPhone

যদিও তিনি শুধুমাত্র অনলাইন সেলের কথা ঘোষণা করেছেন তবুও সকলেই জানেন আজ‌ও স‍্যামসাঙের ফোন সেলের অধিকাংশ পরিমাণ‌ই ঘটে অফলাইন মার্কেটে। তাই আশা করাই যায় অফলাইন ক্ষেত্রে কোম্পানির পরিকল্পনা ও স্ট্র‍্যাটেজি আরও বড়ো হবে। 

তথ্য অনুযায়ী স‍্যামসাঙের পক্ষ থেকে Galaxy A50, Galaxy A30, Galaxy A20, Galaxy A10, Galaxy M10, Galaxy M20 এবং Galaxy M30 এর দাম কমানো হবে। এছাড়াও কোম্পানির অন‍্যান‍্য কিছু পুরোনো ফোন যেমন Galaxy S10 ও S10 Plus, Galaxy S9 ও S9 Plus সহ আরও কিছু ফোনের দাম কমবে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Exclusive : কমতে চলেছে Samsung ফোনের দাম, দীপাবলির আগে আসবে এই অফার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-phone-prices-to-be-reduced-this-offer-will-come-before-diwali-in-bengali/feed/ 0
6 জিবি র‍্যাম, ট্রিপল ক‍্যামেরা ও 5,000 এম‌এএইচ ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ হবে স‍্যামসাং গ‍্যালাক্সি এ30, প্রাথমিক দাম হবে 14,990 টাকা https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-m30-price-rs14990-in-india-5000mah-battery-6gb-ram-ians-in-bengali/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-m30-price-rs14990-in-india-5000mah-battery-6gb-ram-ians-in-bengali/#respond Thu, 14 Feb 2019 18:02:50 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=4932 লিক হল স‍্যামসাং গ‍্যালাক্সি এম30 এর দাম ও স্পেসিফিকেশন

The post 6 জিবি র‍্যাম, ট্রিপল ক‍্যামেরা ও 5,000 এম‌এএইচ ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ হবে স‍্যামসাং গ‍্যালাক্সি এ30, প্রাথমিক দাম হবে 14,990 টাকা first appeared on 91Mobiles Bengali.

]]>
স‍্যামসাং গ‍্যালাক্সি এম30 নিয়ে এর আগে আমরা অনেক খবর দিয়েছি এবং শেষ খবরে জানাই যে এফসিসির লিস্টিঙে স‍্যামসাং গ‍্যালাক্সি এম30 ফোনটিকে দেখা গেছে। এই লিস্টিঙের পর আরও জোরালো ভাবে মনে করা হচ্ছে ফোনটি খুব তাড়াতাড়ি লঞ্চ করা হবে। আজ স‍্যামসাং ইন্ডিয়ার অফিসিয়াল ঘোষণার আগেই গ‍্যালাক্সি এম30 এর দাম সম্পর্কে জানা গেছে। নিউজ এজেন্সি আইএএন‌এসের পক্ষ থেকে খবর পাওয়া গেছে স‍্যামসাং গ‍্যালাক্সি এম30 ভারতে 14,990 টাকার প্রাথমিক দামে লঞ্চ করা হবে।

টেকনো লঞ্চ করল দুটি নতুন ফোন, 3 জিবি র‍্যামের সঙ্গে এতে আছে ডুয়েল রেয়ার ক‍্যামেরা, প্রাথমিক দাম 6,699 টাকা

স‍্যামসাং গ‍্যালাক্সি এম30 সম্পর্কে নিউজ এজেন্সি আইএএন‌এস জানায় এই ফোনটি ভারতে 14,990 টাকার প্রাথমিক দামে লঞ্চ করা হবে। আইএএন‌এস জানিয়েছে গ‍্যালাক্সি এম30 এর সেল মার্চের প্রথম সপ্তাহেই শুরু হবে। নিউজ এজেন্সি ফোনটির দাম ও সেলের সঙ্গে সঙ্গে ফোনটির কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশনের কথাও জানিয়েছে।

স‍্যামসাং গ‍্যালাক্সি এম30 এর স্পেসিফিকেশন
আইএএন‌এসের দেওয়া তথ্য অনুযায়ী স‍্যামসাং গ‍্যালাক্সি এম30 ভারতে দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। গ‍্যালাক্সি এম30 এর একটি ভেরিয়েন্টে 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল মেমরি দেওয়া হবে এবং অন‍্য ভেরিয়েন্টটিতে 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ দেখা যাবে। রিপোর্ট অনুযায়ী গ‍্যালাক্সি এম30 স‍্যামসাঙের এক্সনস 7904 চিপসেটে রান করবে। এই রিপোর্টে ফোনের এমোলেড ইনফিনিটি ডিসপ্লে, ট্রিপল রেয়ার ক‍্যামেরা ও 5,000 এম‌এএইচ ব‍্যাটারীর কথাও বলা হয়েছে।

31 মার্চ পর্যন্ত বাছা যাবে চ‍্যানেল, ট্রাই পিছিয়ে দিল শেষ তারিখ

জানা গেছে এই ফোনে 2220 × 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.38 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হবে যা 2.5ডি কার্ভড গ্লাস দিয়ে প্রোটেক্টেড হবে। বলা হচ্ছে গ‍্যালাক্সি এম30 অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে পেশ করা হবে এবং 1.8 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত কর্টেক্স এ73 ও 1.6 গিডাহার্টস ক্লক স্পীডযুক্ত কর্টেক্স এ53 এর সঙ্গে এক্সনস 7904 চিপসেটে রান করবে।

স‍্যামসাং গ‍্যালাক্সি এম30 তে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। লিক অনুযায়ী গ‍্যালাক্সি এম30 এর রেয়ার ক‍্যামেরা সেট‌আপে এফ/1.9 অ্যাপার্চারের 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হবে। এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর ও এফ/2.2 অ্যাপার্চারের 5 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেখা যেতে পারে। এক‌ই ভাবে এতে সেলফির জন্য এফ/2.0 অ্যাপার্চারের 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক‍্যামেরা থাকতে পারে।

দাম
আইএএন‌এসের রিপোর্ট অনুযায়ী গ‍্যালাক্সি এম30 এর প্রাথমিক দাম 14,990 টাকা হবে। ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। তাই খুব সহজেই বোঝা যাচ্ছে 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম হবে 14,990 টাকা। গ‍্যালাক্সি এম30 এর 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্টটি 18,000 টাকা দামে লঞ্চ করা হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 6 জিবি র‍্যাম, ট্রিপল ক‍্যামেরা ও 5,000 এম‌এএইচ ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ হবে স‍্যামসাং গ‍্যালাক্সি এ30, প্রাথমিক দাম হবে 14,990 টাকা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-m30-price-rs14990-in-india-5000mah-battery-6gb-ram-ians-in-bengali/feed/ 0
6 জিবি র‍্যাম ও 5,000 এম‌এএইচ ব‍্যাটারীযুক্ত হবে 3 রেয়ার ক‍্যামেরাওয়ালা স‍্যামসাং গ‍্যালাক্সি এম30, লিক হল স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-m30-specification-image-leaked-5000mah-battery-6gb-ram-triple-rear-camera-in-display-fingerprint-in-bengali/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-m30-specification-image-leaked-5000mah-battery-6gb-ram-triple-rear-camera-in-display-fingerprint-in-bengali/#respond Fri, 08 Feb 2019 08:02:11 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=4690 লিক হল স‍্যামসাং গ‍্যালাক্সি এম30

The post 6 জিবি র‍্যাম ও 5,000 এম‌এএইচ ব‍্যাটারীযুক্ত হবে 3 রেয়ার ক‍্যামেরাওয়ালা স‍্যামসাং গ‍্যালাক্সি এম30, লিক হল স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
স‍্যামসাং কিছু দিন আগে তাদের নতুন গ‍্যালাক্সি এম সিরিজের সূচনা করে ভারতে গ‍্যালাক্সি এম10 ও গ‍্যালাক্সি এম20 স্মার্টফোন লঞ্চ করে। এখন দুটি স্মার্টফোনের‌ই ভারতে সেল শুরু হয়ে গেছে এবং প্রথম ফ্ল‍্যাশ সেলেই তার জনপ্রিয়তা পমাণ করে দিয়েছে। গ‍্যালাক্সি এম10 ও গ‍্যালাক্সি এম20 এই মুহূর্তে শুধুমাত্র ভারতেই লঞ্চ করা হয়েছে যা আগামী দিনে অন‍্যান‍্য দেশে লঞ্চ করবে। এবার এই সিরিজের অন্য একটি স্মার্টফোন গ‍্যালাক্সি এম30 এর স্পেসিফিকেশন জানা গেছে।

সোনী এক্সপেরিয়া এক্স‌এ3 এর ফোটো হল লিক, 25 ফেব্রুয়ারি লঞ্চ হবে এই অসাধারণ স্মার্টফোন

স‍্যামসাং গ‍্যালাক্সি এম30 আগেই চীনা বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে লিস্টেড করা হয়েছে যেখানে ফোনটির কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশনের কথাও বলা হয়েছিল। একটি নতুন লিকে গ‍্যালাক্সি এম30 এর ফুল স্পেসিফিকেশন জানা গেছে। গ‍্যালাক্সি এম সিরিজের অন‍্য ফোনগুলির মতো এতেও “ভি” শেপের ওয়াটারড্রপ নচ থাকবে। লিক অনুযায়ী গ‍্যালাক্সি এম30 তে 2220 × 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.38 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হবে যা 2.5ডি কার্ড গ্লাস দিয়ে প্রোটেক্টেড হবে।

লিক অনুযায়ী গ‍্যালাক্সি এম30 6 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ করা হতে পারে। এতে 128 জিবি মেমরি থাকতে পারে যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে বাড়ানো যাবে। বলা হচ্ছে গ‍্যালাক্সি এম30 অ্যান্ড্রয়েডের লেটেস্ট ওএস অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে পেশ করা হবে এবং 1.8 গিগাহার্টসের ক্লক স্পীডযুক্ত কর্টেক্স এ73 ও 1.6 গিগাহার্টসের ক্লক স্পীডযুক্ত কর্টেক্স এ53 এর সঙ্গে স‍্যামসাং এক্সনস 7904 চিপসেটে রান করবে। এই চিপসেট গ‍্যালাক্সি এম20 তেও দেওয়া হয়েছে।

লঞ্চ হল মোটো জি7 সিরিজ, মোটো জি7 এর সঙ্গে মোটো জি7 প্লে, মোটো জি7 পাওয়ার ও মোটো জি7 প্লাস পেশ করা হল টেক মঞ্চে

লিক অনুযায়ী গ‍্যালাক্সি এম30 তে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। ফোনের ব‍্যাক প‍্যানেলে এফ/1.9 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হবে। রেয়ার ক‍্যামেরা সেট‌আপে এফ/2.2 অ্যাপার্চারের 5 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর ও এফ/2.2 অ্যাপার্চারের 5 মেগাপিক্সেলের‌ই ডেপথ সেন্সর দেখা যেতে পারে। এক‌ই ভাবে গ‍্যালাক্সি এম30 তে সেলফির জন্য এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেখা যেতে পারে।

স‍্যামসাং গ‍্যালাক্সি এম30 একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম ফোন হবে। ফোনের লিক হ‌ওয়া ফোটোয় ফোনের ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখানো হয়েছে। লিক অনুযায়ী গ‍্যালাক্সি এম30 তে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য ইউএসবি টাইপ সি পোর্টের সঙ্গে 5,000 এম‌এএইচের শক্তিশালী ব‍্যাটারী দেওয়া হতে পারে যা কুইক চার্জ সাপোর্ট করবে। স‍্যামসাং গ‍্যালাক্সি এম30 সম্পর্কে যতদিন পর্যন্ত না কোম্পানির তরফ থেকে কিছু বলা হচ্ছে ততদিন এইসব স্পেসিফিকেশনের সত‍্যতা যাচাই করা সম্ভব নয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 6 জিবি র‍্যাম ও 5,000 এম‌এএইচ ব‍্যাটারীযুক্ত হবে 3 রেয়ার ক‍্যামেরাওয়ালা স‍্যামসাং গ‍্যালাক্সি এম30, লিক হল স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-m30-specification-image-leaked-5000mah-battery-6gb-ram-triple-rear-camera-in-display-fingerprint-in-bengali/feed/ 0
সর্বপ্রথম ভারতে লঞ্চ হবে স‍্যামসাং গ‍্যালাক্সি এম সিরিজ, জানুয়ারিতে লঞ্চ হবে তিনটি ফোন https://www.91mobiles.com/bengali/samsung-to-launch-galaxy-m-series-in-january-in-india-as-global-launch-feature-specifications-in-bengali/ https://www.91mobiles.com/bengali/samsung-to-launch-galaxy-m-series-in-january-in-india-as-global-launch-feature-specifications-in-bengali/#respond Sun, 30 Dec 2018 15:45:37 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=3689 আগামী মাসে লঞ্চ হবে স‍্যামসাং গ‍্যালাক্সি এম সিরিজের স্মার্টফোন

The post সর্বপ্রথম ভারতে লঞ্চ হবে স‍্যামসাং গ‍্যালাক্সি এম সিরিজ, জানুয়ারিতে লঞ্চ হবে তিনটি ফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
স‍্যামসাং গ‍্যালাক্সি এম সিরিজের ফোনের ব‍্যাপার দীর্ঘদিন ধরেই বিভিন্ন লিক এসে চলেছে। কিছু দিন আগে 91মোবাইলসের এক্সক্লুসিভ খবরে বলা হয়েছিল স‍্যামসাং ভারতে নয়ডার ফ‍্যাক্টরীতে তাদের গ‍্যালাক্সি এম সিরিজের ফোন তৈরির কাজ শুরু করে দিয়েছে। এবার নিউজ এজেন্সি আইএএন‌এসের তরফ থেকে খবর পাওয়া গেছে আগামী মাসে কোরিয়ান কোম্পানি স‍্যামসাং তাদের গ‍্যালাক্সি এম সিরিজের স্মার্টফোন ভারতে লঞ্চ করে দেবে।

29 ডিসেম্বর থেকে কি বন্ধ হয়ে যাবে কেবল কানেকশন? জেনে নিন পুরো ঘটনা

আইএএন‌এস তাদের রিপোর্টে বলেছে জানুয়ারি মাসে কোম্পানি গ‍্যালাক্সি এম সিরিজের ফোন লঞ্চ করে দেবে। রিপোর্টে বলা হয়েছে এই খবর তারা ইন্ডাস্ট্রির ভেতরের সূত্র থেকে পেয়েছে। আইএএন‌এসের রিপোর্ট অনুযায়ী স‍্যামসাং তাদের গ‍্যালাক্সি এম সিরিজের ফোন সর্বপ্রথম ভারতে লঞ্চ করবে। এই সিরিজ আগামী মাসেই ভারতে লঞ্চ করা হবে।

স‍্যামসাঙের পক্ষ থেকে এম সিরিজের ফোন ভারতের মাধ্যমে গ্লোবাল মঞ্চে আনা হবে। রিপোর্ট অনুযায়ী এই সিরিজে গ‍্যালাক্সি এম50, গ‍্যালাক্সি এম30 ও গ‍্যালাক্সি এম20 স্মার্টফোন লঞ্চ করা হবে। তবে এখনও বলা হয়নি যে ফোনগুলি এক‌ই দিনে লঞ্চ হবে না আলাদা আলাদা দিনে লঞ্চ হবে।

ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হবে 48 মেগাপিক্সেল ক‍্যামেরাযুক্ত অনার ভি20, এতে থাকবে 3ডি ক‍্যামেরা

স‍্যামসাঙের জন্য গ‍্যালাক্সি এম সিরিজ অত্যন্ত বিশেষ হতে চলেছে। এই সিরিজের হাত ধরে কোম্পানি তাদের স্ট্র‍্যাটেজি বদলাতে চলেছে। কোম্পানি গ‍্যালাক্সি এম সিরিজ লঞ্চের সঙ্গে সঙ্গে গ‍্যালাক্সি জে সিরিজ ও গ‍্যালাক্সি অন সিরিজ বন্ধ করতে চলেছে। কিছু রিপোর্টে বলা হচ্ছে কোম্পানি তাদের এম সিরিজের ফোনগুলি গ‍্যালাক্সি এম5, গ‍্যালাক্সি এম3 ও গ‍্যালাক্সি এম2 নামেও লঞ্চ করতে পারে।

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ভারতে গ‍্যালাক্সি এম সিরিজ লঞ্চের ব‍্যাপার নিয়ে বা এই সিরিজের কোনো ফোনের স্পেসিফিকেশন ও দাম সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি। তবে আইএএন‌এসের রিপোর্টের পর আশা করা হচ্ছে স‍্যামসাং ইন্ডিয়া খুব তাড়াতাড়ি তাদের নতুন ফোন লঞ্চ সম্পর্কে কোনো ঘোষণা করবে।

শাওমিকে টক্কর দিতে রিয়েলমি আনতে চলেছে আরও একটি সস্তা স্মার্টফোন

প্রসঙ্গত 91মোবাইলস দীর্ঘদিন ধরে স‍্যামসাং গ‍্যালাক্সি এম সিরিজ সম্পর্কে এক্সক্লুসিভ খবর দিয়ে আসছে। গ‍্যালাক্সি এম20 সম্পর্কে আমরা আগেই বলেছি এতে ডুয়েল ক‍্যামেরা, নচ ডিসপ্লে, 3.5 এম‌এম জ‍্যাক ও ইউএসবি টাইপ সি সাপোর্ট দেখা যাবে। এর আগে একটি খবরে আমরা এই ফোনের ব‍্যাক প‍্যানেলের ফোটো শেয়ার করেছি। এই ফোনে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর‌ও দেখা যাবে। এই ফোনটি 5,000 এম‌এএইচ ব‍্যাটারীযুক্ত হতে পারে।

The post সর্বপ্রথম ভারতে লঞ্চ হবে স‍্যামসাং গ‍্যালাক্সি এম সিরিজ, জানুয়ারিতে লঞ্চ হবে তিনটি ফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-to-launch-galaxy-m-series-in-january-in-india-as-global-launch-feature-specifications-in-bengali/feed/ 0
এক্সক্লুসিভ : স‍্যামসাং গ‍্যালাক্সি এম10 ও গ‍্যালাক্সি এম20 তৈরির কাজ নয়ডা ফ‍্যাক্টরীতে শুরু হল, খুব তাড়াতাড়ি ভারতে হবে লঞ্চ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-m10-amd-galaxy-m20-goes-in-mass-production-in-noida-factory-india-in-bengali/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-m10-amd-galaxy-m20-goes-in-mass-production-in-noida-factory-india-in-bengali/#respond Mon, 03 Dec 2018 16:10:24 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=3315 ভারতেই তৈরি করা হচ্ছে গ‍্যালাক্সি এম সিরিজের স্মার্টফোন

The post এক্সক্লুসিভ : স‍্যামসাং গ‍্যালাক্সি এম10 ও গ‍্যালাক্সি এম20 তৈরির কাজ নয়ডা ফ‍্যাক্টরীতে শুরু হল, খুব তাড়াতাড়ি ভারতে হবে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
কিছু মাস আগেই খবর পাওয়া গেছিল যে স‍্যামসাং তাদের জে সিরিজ ও এ সিরিজে ফোন লঞ্চ করা বন্ধ করে নতুন এম সিরিজের সূচনা করতে চলেছে। খবর অনুযায়ী গ‍্যালাক্সি এম সিরিজের ফোন 2019 সালের শুরু থেকেই লঞ্চ হতে পারে। কিছু খবরে আরও বলা হয় যে এই ফোন কোম্পানির প্রথম নচ স্ক্রিনযুক্ত ফোন হবে। এখনও পর্যন্ত ফোনটির নাম নিয়ে বিভিন্ন ধরনের আন্দাজ করা হচ্ছে। আজ 91মোবাইলস এক্সক্লুসিভ খবর পেয়েছে যেখান থেকে ফোনটির নামের সঙ্গে এর ডিজাইন‌ও জানা গেছে।

8 জিবি র‍্যামের সঙ্গে ভারতে লঞ্চ হল আসুসের সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন, এর স্পেসিফিকেশন অবাক করার মতো

91মোবাইলস এই তথ্য এমন এক সূত্র থেকে পেয়েছে যা স‍্যামসাংকে অত্যন্ত কাছ থেকে জানে। তারা জানিয়েছেন “কোম্পানি সর্বপ্রথম এম সিরিজে গ‍্যালাক্সি এম10 ও গ‍্যালাক্সি এম20 ফোন পেশ করবে। এবং এই ফোনে প্রথমবারের জন্য ওয়াটারড্রপ নচ দেখা যাবে।”

তারা আরও বলেছেন “স‍্যামসাঙের এই ফোনটির বিপুল সংখ্যক প্রোডাকশন শুরু হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে। সবচেয়ে বড় কথা এই ফোনগুলি ভারতেই তৈরি করা হচ্ছে। নয়ডায় অবস্থিত স‍্যামসাং কোম্পানিতে গ‍্যালাক্সি এম10 ও গ‍্যালাক্সি এম20 এর নির্মাণ করা হচ্ছে।”

স‍্যামসাং গ‍্যালাক্সি এম10 বেঞ্চমার্কিং সাইটে লিস্টেড হল, লঞ্চের আগেই সামনে আসল স্পেশিফিকেশন

কিছু দিন আগে গ‍্যালাক্সি এম সিরিজের ফোনের কিছু রেন্ডর আসে যেখান থেকে ফোনটির লুক দেখা যায়। কিছু দিন আগে স‍্যামসাং গ‍্যালাক্সি এম10 সার্টিফাকেশন সাইটে লিস্টেড করা হয়েছিল। এখান থেকে ফোনটির কিছু তথ‍্য‌ও পাওয়া যায়। বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে এই ফোনটি এস‌এম-এম105এফ মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড করা হয়।

লিস্টেড করা ফোনটিতে 3 জিবি র‍্যাম দেওয়ার কথা বলা হয় এবং ফোনটি এক্সনোস 7870 চিপসেটে রান করে বলে জানানো হয়েছে। এটি একটি স‍্যামসাঙের‌ই চিপসেট যার ব‍্যবহার কোম্পানি মাঝারি রেঞ্জের ফোনে করে। এর বেশি কিছু বলা হয়নি। তবে এর কিছু দিন পর এম সিরিজের আরও দুটি ফোন এস‌এম-এম205এফ ও এস‌এম-এম305এফ মডেল নাম্বারে গীকবেঞ্চে সার্টিফাই করা হয়। মনে করা হচ্ছে এই ফোনদুটির নাম গ‍্যালাক্সি এম20 ও গ‍্যালাক্সি এম30। তাই আশা করা হচ্ছে কোম্পানি গ‍্যালাক্সি এম10 ও গ‍্যালাক্সি এম20 এর সঙ্গে গ‍্যালাক্সি এম30 ফোনটিও তৈরি করছে।

The post এক্সক্লুসিভ : স‍্যামসাং গ‍্যালাক্সি এম10 ও গ‍্যালাক্সি এম20 তৈরির কাজ নয়ডা ফ‍্যাক্টরীতে শুরু হল, খুব তাড়াতাড়ি ভারতে হবে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-m10-amd-galaxy-m20-goes-in-mass-production-in-noida-factory-india-in-bengali/feed/ 0
স‍্যামসাং আনছে একদম নতুন “গ‍্যালাক্সি এম সিরিজ”, এটি কি পারবে শাওমির থেকে প্রথম স্থান কাড়তে? https://www.91mobiles.com/bengali/samsung-to-bring-new-galaxy-m-series-and-galaxy-j-eliminate-in-bengali/ https://www.91mobiles.com/bengali/samsung-to-bring-new-galaxy-m-series-and-galaxy-j-eliminate-in-bengali/#respond Tue, 18 Sep 2018 07:52:01 +0000 https://hub.91mobiles.com/bengali/?p=1205 স‍্যামসাং তার লো বাজেট ও মিড বাজেট সেগমেন্টে পরিবর্তন ঘটিয়ে পেশ করতে চলেছে "গ‍্যালাক্সি এম সিরিজ"

The post স‍্যামসাং আনছে একদম নতুন “গ‍্যালাক্সি এম সিরিজ”, এটি কি পারবে শাওমির থেকে প্রথম স্থান কাড়তে? first appeared on 91Mobiles Bengali.

]]>
স‍্যামসাং অফিসিয়ালি আগামী 11ই অক্টোবর একটি ইভেন্টের কথা ঘোষণা করেছে এবং এই ইভেন্টের মঞ্চে গ‍্যালাক্সি এ সিরিজের নতুন স্মার্টফোন গ‍্যালাক্সি এ9 প্রো লঞ্চ হতে পারে। অপরদিকে কোম্পানি তাদের সস্তা জে সিরিজে জে4 প্লাস ও জে6 প্লাস লঞ্চ করতে চলেছে। গ‍্যালাক্সি জে সিরিজের এই দুটি স্মার্টফোন কোম্পানির ইন্ডিয়ান ওয়েবসাইটে লিস্টেড হয়ে গেছে। তবে শোনা যাচ্ছে এই ফোনদুটি গ‍্যালাক্সি জে সিরিজের শেষ ফোন হতে পারে। খবর পাওয়া গেছে স‍্যামসাং তাদের জে সিরিজের সমাপ্তি ঘোষণা করে এক নতুন সিরিজ “গ‍্যালাক্সি এম” নামে লঞ্চ করতে পারে।

স‍্যামসাং সম্পর্কে এই আকর্ষণীয় খবর বিদেশি ওয়েবসাইট ইটিনিউজ পাবলিশ করেছে। রিপোর্ট অনুযায়ী স‍্যামসাং তাদের লো বাজেট ও মিড বাজেটের জন্য নতুন পরিকল্পনা করছে। কোম্পানি মিড বাজেট সেগমেন্টকে আরও মজবুত করে গ‍্যালাক্সি এ সিরিজের ফোনগুলি আরও উন্নত ও অ্যাডভান্স করার সঙ্গে সঙ্গে শক্তিশালী স্পেসিফিকেশনযুক্ত করবে। এবং লো বাজেটের ক্ষেত্রে গ‍্যালাক্সি জে সিরিজ সরিয়ে একদম নতুন গ‍্যালাক্সি এম সিরিজ আনতে চলেছে।

স‍্যামসাং গ‍্যালাক্সি এম সিরিজের ফোনগুলি লো বাজেট ফোন হবে যার অধিকতম দাম 12,000 টাকা হবে। স‍্যামসাঙের মূল উদ্দেশ্য কম দামে এই সিরিজের ফোনগুলি উন্নত ফিচার ও স্পেসিফিকেশনযুক্ত করা। রিপোর্টে বলা হয়েছে গ‍্যালাক্সি অন সিরিজকেও গ‍্যালাক্সি এম সিরিজের সঙ্গে রিপ্লেস করা হতে পারে।

মূলত গ‍্যালাক্সি অন সিরিজের স্মার্টফোন ভারতে ও চীনেই বিক্রি করা হয়। তাই গ‍্যালাক্সি এম সিরিজে লঞ্চ হ‌ওয়া সবচেয়ে বেশি স্মার্টফোন ইন্ডিয়ান মার্কেটেই লঞ্চ হ‌ওয়ার আশা আছে। শাওমির লো বাজেট ফোনগুলির জন্য স‍্যামসাং টেক জগতে তার প্রথম স্থান হারিয়েছে, তাই মনে করা হচ্ছে কোম্পানি গ‍্যালাক্সি এম সিরিজের মাধ্যমে তার হারানো প্রথম স্থান ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে টেক জগতে তার শেয়ারের পরিমাণ‌ও বাড়াবে।

The post স‍্যামসাং আনছে একদম নতুন “গ‍্যালাক্সি এম সিরিজ”, এটি কি পারবে শাওমির থেকে প্রথম স্থান কাড়তে? first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-to-bring-new-galaxy-m-series-and-galaxy-j-eliminate-in-bengali/feed/ 0