Samsung Galaxy M01 Core - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Mon, 22 May 2023 05:55:06 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 আবার হতাশ স‍্যামসাং ফ‍্যানরা, দাম বাড়ল লো বাজেটের Samsung Galaxy M01 Core ফোনটির https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-m01-core-price-hike-in-india/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-m01-core-price-hike-in-india/#respond Mon, 15 Mar 2021 08:00:46 +0000 https://www.91mobiles.com/bengali/?p=14776 দাম বাড়ল Samsung Galaxy M01 Core এর

The post আবার হতাশ স‍্যামসাং ফ‍্যানরা, দাম বাড়ল লো বাজেটের Samsung Galaxy M01 Core ফোনটির first appeared on 91Mobiles Bengali.

]]>
গত বছর স‍্যামসাং ভারতের স্মার্টফোন মার্কেটে যথেষ্ট উল্লেখযোগ্য পারফরম্যান্স দেখিয়েছে। এই বছরেও কোম্পানি গ্ৰাহকদের আকর্ষণ করার জন্য নতুন ফোন লঞ্চ করছে। আগামী দিনে কোম্পানির পক্ষ থেকে Galaxy A52 এবং Galaxy A72 স্মার্টফোন লঞ্চ করা হবে বলে জানা গেছে। অন‍্যদিকে কোম্পানি আবার তাদের ফ‍্যানদের ক্রমশ যেন হতাশ করে তুলছে। কয়েক দিন আগে কোম্পানি তাদের লো বাজেট ক‍্যাটাগরির Samsung Galaxy M02 ফোনটির দাম বাড়িয়েছিল। আবার কোম্পানির পক্ষ থেকে তাদের একটি কম দামের ফোনের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। অফলাইন রিটেইল সোর্স থেকে আমরা খবর পেয়েছি এই কোরিয়ান কোম্পানি ভারতে তাদের Samsung Galaxy M01 Core ফোনটির দাম বাড়িয়েছে। এখন থেকে ফোনটি 4,999 টাকার বদলে 5,199 টাকা দামে সেল করা হবে। চলুন ফোনটির উভয় ভেরিয়েন্টের নতুন দাম দেখে নেওয়া যাক।

আরও পড়ুন: Breaking News: ভারতে শুরু হয়েছে Apple iPhone 12 এর প্রোডাকশন

নতুন দাম

স‍্যামসাঙের ‘গ‍্যালাক্সি এম’ সিরিজের এই ফোনটির দাম 200 টাকা বাড়ানো হয়েছে। Samsung Galaxy M01 Core এর 1 জিবি র‍্যাম ও 16 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 4,999 টাকা থেকে বাড়িয়ে 5,199 টাকা করে দেওয়া হয়েছে। এক‌ইভাবে ফোনটির 2 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরি ভেরিয়েন্ট এত দিন 5,999 টাকা দামে সেল করা হত যা এখন থেকে 6,199 টাকার বিনিময়ে বেচা হবে। যদিও কোম্পানির সাইটে এখনও পর্যন্ত ফোনটি আগের দামেই লিস্টেড করা আছে।

Samsung Galaxy M01 Core 

কোম্পানি তাদের এই ফোনে 5.3 ইঞ্চির এইচডি+ টিএফটি ডিসপ্লে দেওয়া হয়েছে। Samsung Galaxy M01 Core একটি অ্যান্ড্রয়েড গো স্মার্টফোন যা ওয়ান ইউআই এর সঙ্গে কোয়াড কোর প্রসেসরযুক্ত মিডিয়াটেক 6739 চিপসেটে রান করে। ফোটোগ্রাফির জন্য ফোনটির ব‍্যাক প‍্যানেলে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে 8 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে এবং সেলফির জন্য এতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 3,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

আরও পড়ুন: আসছে Nokia 8.3 5G এর অ্যাডভান্স ভার্সন, জেনে নিন নতুন নাম

Samsung Galaxy A52 এর ভারতীয় দাম

কয়েক দিন আগে টেক ওয়েবসাইট MSP এর রিপোর্ট থেকে জানা গিয়েছিল Samsung Galaxy A52 ফোনটি দুটি র‍্যাম ও একটি স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হবে। ফোনটির 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 26,499 টাকা এবং 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 27,999 টাকা রাখা হবে।

Samsung Galaxy A72 এর ভারতীয় দাম

অন‍্যদিকে কোম্পানি তাদের আগামী Samsung Galaxy A72 ফোনটি একটি র‍্যাম ও দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করবে। ফোনটির 8 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্ট 34,999 টাকা এবং 8 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 37,999 টাকা দামে সেল করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post আবার হতাশ স‍্যামসাং ফ‍্যানরা, দাম বাড়ল লো বাজেটের Samsung Galaxy M01 Core ফোনটির first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-m01-core-price-hike-in-india/feed/ 0
Samsung এর টপ 5 স্মার্টফোন, যেগুলির দাম 10000 টাকারও কম https://www.91mobiles.com/bengali/top-5-best-samsung-smartphone-under-price-rs-10000-budget-in-india/ https://www.91mobiles.com/bengali/top-5-best-samsung-smartphone-under-price-rs-10000-budget-in-india/#respond Thu, 01 Oct 2020 15:00:22 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=12737 Samsung এর টপ 5 সস্তা স্মার্টফোন

The post Samsung এর টপ 5 স্মার্টফোন, যেগুলির দাম 10000 টাকারও কম first appeared on 91Mobiles Bengali.

]]>
বর্তমানে ভারতে স‍্যামসাং অত‍্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলেছে। কোম্পানি মার্কেটে একের পর এক স্মার্টফোন পেশ করেই চলেছে এবং ভারতীয় ইউজারদের মধ্যে সেগুলি যথেষ্ট ভাবে জনপ্রিয়তাও লাভ করেছে। একদিকে ভারতীয় ইউজাররা যেমন চাইনিজ ব্র‍্যান্ডগুলিকে ত‍্যাগ করে স‍্যামসাংকে আপন করে নিচ্ছে তেমনই আবার কোম্পানিও ইন্ডিয়ান মার্কেটের জন্য বিশেষভাবে ইন্ডিয়া সেন্ট্রিক ফোন লঞ্চ করছে। স‍্যামসাং বর্তমানে এন্ট্রি লেভেল স্মার্টফোন থেকে শুরু করে হাইএন্ড ফ্ল‍্যাগশিপ পর্যন্ত সব ধরনের ফোন‌ই পেশ করেছে। যেসব ইউজার বিশেষ করে সস্তা স্মার্টফোনের খোঁজ করেন তাদের জন্য কোম্পানি অনেকগুলি অপশন রেখেছে। আজ আমরা পাঁচটি এমন স্মার্টফোনের লিস্ট তৈরি করেছি যার দাম 10,000 টাকারও কম।

আরও পড়ুন: 6টি ক‍্যামেরা ও 8GB RAM এর সঙ্গে লঞ্চ হল স্টাইলিশ ও পাওয়ারফুল OPPO A93

Samsung Galaxy M01

কোম্পানি তাদের Samsung Galaxy M01 ফোনটি 19:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করেছে এবং এতে 5.7 ইঞ্চির এইচডি+ ইনফিনিটি ‘ভি’ ডিসপ্লে যোগ করা হয়েছে। অ্যান্ড্রয়েড 10 যুক্ত এই ফোনটি ওয়ান ইউআইতে কাজ করে এবং এটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 439 চিপসেটে রান করে। এই ফোনে 3 জিবি র‍্যাম ও 32 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে, যার দাম 7,999 টাকা। ডুয়েল সিম ও 4জি ভোএলটিই সাপোর্টেড এই ফোনে সিকিউরিটির জন্য ফেস আনলক ফিচার আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

ফোটোগ্রাফির জন্য Samsung Galaxy M01 এ ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ও এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Samsung Galaxy M01 এ এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। কোম্পানি এই ফোনে ডলবী অ্যাটমস টেকনিকযোগ করেছে। এছাড়া এই ফোনে স‍্যামসাং হেল্থ অ্যাপ প্রি ইনস্টলড পাওয়া যায়।

আরও পড়ুন: শীঘ্রই ভারতে আসছে লো বাজেটের Realme C17, লিস্টেড হয়েছে ওয়েবসাইটে

Samsung Galaxy M01s

Samsung Galaxy M01s ফোনটিতে 6.3 ইঞ্চির এইচডি+ টিএফটি ইনফিনিটি ‘ভি’ ডিসপ্লে আছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে যা স‍্যামসাং ওয়ান ইউআইতে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে 2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক হেলিও পি22 চিপসেট দেওয়া হয়েছে। ভারতে এই ফোনটি 8,499 টাকা দামে 3 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরিসহ পেশ করা হয়েছে।

ফোটোগ্ৰাফির জন্য Samsung Galaxy M01s এর ব‍্যাক প‍্যানেলে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর ও 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। Samsung Galaxy M01s একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। সিকিউরিটির জন্য ফোনটির ব‍্যাক প‍্যানেলে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 4,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে।

আরও পড়ুন: পোকো আনছে আরেকটি লো বাজেট স্মার্টফোন, POCO C3 নামে 6 অক্টোবর হবে লঞ্চ

Samsung Galaxy A10s 

এই ফোনে 6.2 ইঞ্চির এইচডি+ টিএফটি ইনফিনিটি ভি ডিসপ্লে দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy A10s এ 2.0 গিগাহার্টস অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে যা অ্যান্ড্রয়েড 9 পাইতে কাজ করে। ফোনটি 2 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরিযুক্ত একটি মাত্র ভেরিয়েন্টে 8,980 টাকা দামে সেল করা হয়।

ফোটোগ্ৰাফির জন্য Samsung Galaxy A10s এ এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর ও 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। সেলফির জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য এই ফোনে 4জি এলটিই, ডুয়েল সিম স্লট, ওয়াইফাই, ব্লুটুথ ও জিপিএস আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। এই ফোনটি ব্লু, গ্ৰীন ও কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

আরও পড়ুন: 6GB RAM ও 5200mAh ব‍্যাটারীর সঙ্গে 4 অক্টোবর ভারতে লঞ্চ হবে নতুন স্মার্টফোন, দাম হবে 10000 টাকার কাছাকাছি

Samsung Galaxy M01 Core

Samsung Galaxy M01 Core ফোনটি একটি লো এন্ড মোবাইল যা পুরোনো ডিজাইনে পেশ করা হয়েছে। এতে কোনো নচ নেই বরং স্ক্রিনের চারদিকে বেজল রয়েছে। কোম্পানি এই ফোনে 5.3 ইঞ্চির এইচডি+ টিএফটি ডিসপ্লে দিয়েছে। Samsung Galaxy M01 Core অ্যান্ড্রয়েড গো যুক্ত স্মার্টফোন যা ওয়ান ইউআইয়ের সঙ্গে কোয়াড কোর প্রসেসরযুক্ত মিডিয়াটেক 6739 চিপসেটে রান করে।

Samsung Galaxy M01 Core এর ব‍্যাক প‍্যানেলে ফোটোগ্ৰাফির জন্য ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে 8 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা ও সেলফির জন্য 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 3,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে। ফোনটির 1 জিবি র‍্যাম ও 16 জিবি মেমরি ভেরিয়েন্ট 4,999 টাকা এবং 2 জিবি র‍্যাম ও 32 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 5,999 টাকা দামে সেল করা হয়।

আরও পড়ুন: 17 অক্টোবর ভারতে আসছে শক্তিশালী ফিচার ও কম দামের Pixel 4a

Samsung Galaxy M11

কোম্পানির পক্ষ থেকে তাদের নতুন Samsung Galaxy M11 ফোনটি 19.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনে 1560 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.4 ইঞ্চির এইচডি+ ইনফিনিটি ও ডিসপ্লে আছে। এই ফোনটি অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে পেশ করা হয়েছে এবং এটি ওয়ান‌ইউআই 2.0 তে কাজ করে। প্রসেসিঙের জন্য এতে অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 4450 চিপসেট দেওয়া হয়েছে। Samsung Galaxy M11 একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে সিকিউরিটির জন্য ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচের ব‍্যাটারী যোগ করা হয়েছে।

ফোটোগ্রাফির জন্য Samsung Galaxy M11 এ ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে এফ/1.8 অ্যাপার্চাযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে এফ/2.0 অ্যাপার্চাযুক্ত 8 মেগাপিক্সেলের পাঞ্চ হোল ক‍্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটির 3 জিবি র‍্যাম ও 32 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 10,499 টাকা এবং 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্ট 11,999 টাকার বিনিময়ে কেনা যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

The post Samsung এর টপ 5 স্মার্টফোন, যেগুলির দাম 10000 টাকারও কম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/top-5-best-samsung-smartphone-under-price-rs-10000-budget-in-india/feed/ 0