Samsung Galaxy M02s - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Fri, 09 Jul 2021 15:08:47 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Xiaomi আর OPPO এরপরে Samsung অসন্তুষ্ট করল গ্রাহকদের, সস্তা ফোনের দাম বাড়ালো, জানুন এখনের নতুন দাম https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a12-galaxy-m02s-and-galaxy-f02s-price-hike-in-india-after-xiaomi-oppo/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a12-galaxy-m02s-and-galaxy-f02s-price-hike-in-india-after-xiaomi-oppo/#respond Fri, 09 Jul 2021 03:19:36 +0000 https://www.91mobiles.com/bengali/?p=16937 Samsung galaxy সিরিজের তিনটি স্মার্টফোনের দাম বৃদ্ধি

The post Xiaomi আর OPPO এরপরে Samsung অসন্তুষ্ট করল গ্রাহকদের, সস্তা ফোনের দাম বাড়ালো, জানুন এখনের নতুন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
Xiaomi, Realme আর OPPO সহ আরো অনেক ব্র‍্যান্ড নিজের মিড-রেঞ্জ বাজেট স্মার্টফোনের দাম বাড়িয়েছে। অথচ জিএসটির নতুন নিয়ম চালু হ‌ওয়ার পর থেকেই ফোনের দাম বাড়ার এই ঘটনা এপ্রিল থেকে চলছে। কিন্তু গত এক সপ্তাহে কিছু কোম্পানি ফোনের দাম বাড়িয়েছে। গত কয়েক দিনে ওপ্পো একসাথে নিজের পাঁচটি ফোনের দাম বাড়িয়েছে, যার পরে এখন Samsung নিজের তিনটি স্মার্টফোনের দাম বাড়িয়েছে। Samsung এর যেই ফোনগুলির দাম বাড়িয়েছে তার মধ্যে Galaxy A12, Galaxy M02s আর Galaxy F02s। এই ফোনগুলির দামের জন্য এখন আপনাকে 500 টাকা বেশি দিতে হবে। আসুন আগে জেনে নিই এই ফোন গুলির দাম বেড়ে এখন কত হয়েছে।

নতুন দাম

  1. Galaxy F02s: এই ফোনটিকে কোম্পানি দুটি র‍্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করেছিল। এই ডিভাইসের 3GB আর 32GB স্টোরেজ ভেরিয়েন্ট এখন 9,499 টাকায় কেনা যাবে। অথচ ফোনটি 8,999 টাকায় লঞ্চ হয়েছিল। এছাড়া ডিভাইসের 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টকে 10,499 টাকায় কেনা যাবে, যেটিকে কোম্পানি 9,999 টাকায় লঞ্চ করেছিল।
  2. Galaxy M02s: এই ডিভাইসটিকে স‍্যামসাং দুটি র‍্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করেছিল। ডিভাইসের 3GB আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টকে এখন 9,499 টাকায় কেনা যাবে। অথচ ফোনটি 8,999 টাকায় লঞ্চ হয়েছিল। এছাড়া ডিভাইসের 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টকে 10,499 টাকায় কেনা যাবে, যেটি কোম্পানি 9,999 টাকায় লঞ্চ করেছিল।
  3. Galaxy A12: যদি কথা বলা হয় গ‍্যালাক্সি এ12 এর তাহলে কোম্পানি এই ডিভাইসের 4GB র‍্যাম এবং 64GB স্টোরেজ ভেরিয়েন্টকে 12,999 টাকায় পেশ করেছিল। কিন্তু এখন ফোনটিকে 13,499 টাকায় বিক্রি করা হচ্ছে। এর সাথেই 4GB র‍্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টকে 14,499 টাকায় কেনা যাবে। অথচ কোম্পানি ফোনটিকে 13,999 টাকায় লঞ্চ করেছিল।

Samsung Galaxy F02s এর স্পেসিফিকেশন্স

এই ফোনে 6.5 ইঞ্চির এইচডি+ ইনফিনিটি ‘ভি’ ডিসপ্লে সাপোর্ট আছে। এছাড়া স‍্যামসাং গ‍্যালাক্সি এফ02এস অ্যান্ড্রয়েড 10 ওএস আধারিত ইউআই 2.5 এ কাজ করে। এর সাথেই ডিভাইসটি 1.8 গীগাহার্টজ ক্লক স্পিডের অক্টাকোর প্রসেসরের সাথে কোয়ালকমের স্ন‍্যাপড্রাগন 450 চিপসেট আছে। ফোটোগ্রাফি সেগ্মেন্টে‌র কথা বললে গ‍্যালাক্সি এফ02এস ট্রিপল রেয়ার ক‍্যামেরা সাপোর্ট করে। ফোনের ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সাথে 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া আছে যার সাথে 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আর 2 মেগাপিক্সেলের‌ই ম‍্যাক্রো লেন্স আছে। এভাবেই সেল্ফি আর ভিডিও কলিং এর জন্য এই ফোনটিতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সাপোর্ট করে। এভাবেই পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 5,000এম‌এএইচ এর বড়ো ব‍্যাটারী দেওয়া আছে যা 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Samsung Galaxy M02s এর স্পেসিফিকেশন্স

এই ফোনে 6.5 ইঞ্চির এইচডি+ ইনফিনিটি ‘ভি’ ডিসপ্লে সাপোর্ট করে। এছাড়া Galaxy M02s কে অ্যান্ড্রয়েড 10 ওএস এ লঞ্চ করা হয়েছিল যা অক্টাকোর প্রসেসরের সাথে কোয়ালকমের স্ন‍্যাপড্রাগন 450 চিপসেটে কাজ করে। ফোটোগ্রাফি সেগ্মেন্টে‌র কথা বললে স‍্যামসাং গ‍্যালাক্সি এম02এস ট্রিপল রেয়ার ক‍্যামেরা সাপোর্ট করে। ফোনের ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সাথে 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া আছে যার সাথে 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স আর 2 মেগাপিক্সেলের‌ই ডেপ্থ সেন্সর আছে। এভাবেই সেল্ফি আর ভিডিও কলিং এর জন্য স‍্যামসাং এর এই নতুন স্মার্টফোনে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সাপোর্ট করে। আবার পাওয়ার ব‍্যাক‌আপের জন্য গ‍্যালাক্সি এম02এস 5,000 এম‍এএইচের বড়ো ব‍্যাটারী সাপোর্ট করে।

Samsung Galaxy A12 এর স্পেসিফিকেশন্স

এই ফোনে 6.5 ইঞ্চির এইচডি+ টিএফটি ইনফিনিটি ‘ভি’ ডিসপ্লে আছে। এছাড়া গ‍্যালাক্সি এ12 স্মার্টফোন মিডিয়াটেক হেলিয়ো পি35 চিপসেট সাপোর্ট করে। আবার ফোটোগ্রাফি সেগ্মেন্টে‌র কথা বললে Samsung Galaxy A12 কোয়াড রেয়ার ক‍্যামেরা সাপোর্ট করে। ফোনের ব‍্যাক প‍্যানেলে ফ্ল‍্যাশ‌ লাইটের সাথে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া আছে যার সাথে 5 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স আর 2 মেগাপিক্সেলের‌ই ডেপ্থ সেন্সর আছে। এভাবেই সেল্ফি আর ভিডিও কলিং এর জন্য এই ফোনে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সাপোর্ট করে। এর সাথেই এই ফোনে 15 ওয়াট ফাস্ট চার্জিং টেকনিক যুক্ত 5,000 এম‌এএইচ এর ব‍্যাটারী আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Xiaomi আর OPPO এরপরে Samsung অসন্তুষ্ট করল গ্রাহকদের, সস্তা ফোনের দাম বাড়ালো, জানুন এখনের নতুন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a12-galaxy-m02s-and-galaxy-f02s-price-hike-in-india-after-xiaomi-oppo/feed/ 0
মাত্র 8,999 টাকা দামে পাওয়া যাবে সুন্দর Samsung Galaxy M02s স্মার্টফোন, 19 জানুয়ারি হবে সেল https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-m02s-sale-in-india-from-19-january-on-amazon-price-rs-8999-know-specs-offer/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-m02s-sale-in-india-from-19-january-on-amazon-price-rs-8999-know-specs-offer/#respond Thu, 14 Jan 2021 09:31:45 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=13883 19 জানুয়ারি থেকে Samsung Galaxy M02s এর সেল

The post মাত্র 8,999 টাকা দামে পাওয়া যাবে সুন্দর Samsung Galaxy M02s স্মার্টফোন, 19 জানুয়ারি হবে সেল first appeared on 91Mobiles Bengali.

]]>
স‍্যামসাং গত সপ্তাহে ভারতে একটি নতুন লো বাজেট স্মার্টফোন লঞ্চ করেছিল। 2021 এর প্রথম স্মার্টফোন হিসেবে কোম্পানি ভারতে Samsung Galaxy M02s লঞ্চ করেছিল। ফোনটি লঞ্চের সময় স‍্যামসাং এর দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে জানালেও সেল ডেট সম্পর্কে কিছুই জানায়নি। এবার শপিং সাইট আমাজন ফোনটির প্রোডাক্ট পেজ আপডেট করে জানিয়ে দিয়েছে আগামী 19 জানুয়ারি থেকে ভারতে Samsung Galaxy M02s সেল করা হবে।

মার্কেটে Samsung Galaxy M02s ফোনটি দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 3 জিবি র‍্যামের সঙ্গে 32 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে এবং দ্বিতীয় ভেরিয়েন্টে 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি দেওয়া হয়েছে। ভারতে Samsung Galaxy M02s এর 3 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 8,999 টাকা ও 4 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 9,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। আগামী 19 জানুয়ারি থেকে ভারতে Samsung Galaxy M02s ফোনটি রেড, ব্লু ও ব্ল‍্যাক কালার ভেরিয়েন্টে সেল করা হবে।

Samsung Galaxy M02s

এই ফোনে 6.5 ইঞ্চির এইচডি+ ইনফিনিটি ‘ভি’ ডিসপ্লে আছে। Samsung Galaxy M02s এর ডিসপ্লের তিন দিকে অত্যন্ত পাতলা বেজল আছে এবং নিচের দিকে অপেক্ষাকৃত চ‌ওড়া বডি পার্ট দেওয়া হয়েছে।

Samsung Galaxy M02s ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের পাশাপাশি অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 450 চিপসেটে রান করে। ভারতে ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। দুটি ভেরিয়েন্টের ক্ষেত্রেই মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে ফোনের মেমরি 1 টিবি পর্যন্ত বাড়ানো যায়।

ফোটোগ্রাফির জন্য Samsung Galaxy M02s এ ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো সেন্সর ও 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। এছাড়া সেলফির জন্য এতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

Samsung Galaxy M02s একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে সিকিউরিটির জন্য এতে ফেস আনলক ফিচার আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 5,000 এম‌এএইচের ব‍্যাটারী যোগ করা হয়েছে।

The post মাত্র 8,999 টাকা দামে পাওয়া যাবে সুন্দর Samsung Galaxy M02s স্মার্টফোন, 19 জানুয়ারি হবে সেল first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-m02s-sale-in-india-from-19-january-on-amazon-price-rs-8999-know-specs-offer/feed/ 0
5000mAh ব‍্যাটারী ও 4GB র‍্যামের সঙ্গে লঞ্চ হল Samsung এর সস্তা স্মার্টফোন Galaxy M02s, জেনে নিন দাম https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-m02s-launch-in-nepal-with-5000mah-battery-rs-10000/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-m02s-launch-in-nepal-with-5000mah-battery-rs-10000/#respond Tue, 05 Jan 2021 07:00:05 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=13981 নেপালে লঞ্চ হল Samsung Galaxy M02s 

The post 5000mAh ব‍্যাটারী ও 4GB র‍্যামের সঙ্গে লঞ্চ হল Samsung এর সস্তা স্মার্টফোন Galaxy M02s, জেনে নিন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
স‍্যামসাং ভারতে তাদের নতুন স্মার্টফোন ‘Max Up’ Galaxy M02s লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে। দেশে আগামী 7 জানুয়ারি Samsung Galaxy M02s ফোনটি পেশ করা হবে। কিন্তু কোম্পানি সবাইকে অবাক করে আমাদের প্রতিবেশী দেশ নেপালে অফিসিয়ালি এই নতুন ফোনটি লঞ্চ করে দিয়েছে। ভারতের আগে অন্য দেশে লঞ্চ হ‌ওয়ার ফলে এখন আমরা জেনে গেছি Samsung Galaxy M02s এ কি ফিচার ও স্পেসিফিকেশন থাকবে।

ডিজাইন ও ডিসপ্লে

কোম্পানি তাদের Samsung Galaxy M02s ফোনটি 6.5 ইঞ্চির এইচডি+ ডিসপ্লের সঙ্গে লো বাজেট ক‍্যাটাগরিতে পেশ করেছে। এই ফোনের ডিসপ্লে 720 × 1560 পিক্সেল রেজলিউশন সাপোর্ট করে। এই ফোনের দুই সাইডে হালকা এবং নিচের দিকে চ‌ওড়া বেজল আছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে স্কোয়ার শেপের ক‍্যামেরা মডিউলের মধ্যে ভার্টিক‍্যাল ভাবে তিনটি ক‍্যামেরা সেন্সর ও পাশে এল‌ইডি লাইট অবস্থিত।

স্পেসিফিকেশন

এই ফোনে 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 512 জিবি পর্যন্ত বাড়ানো যায়। Samsung Galaxy M02s ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 450 SoC তে রান করে এবং এতে অ্যাড্রিনো 506 জিপিইউ দেওয়া হয়েছে। তবে ভারতে ফোনটি কোয়ালকম চিপসেটের সঙ্গে পেশ করা হবে কি না, সেবিষয়ে কিছু জানা যায়নি।

ফোটোগ্রাফির জন্য Samsung Galaxy M02s এর ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরসহ একটি 2 মেগাপিক্সেলের পোর্ট্রেট ও একটি 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স আছে। সেলফির জন্য এতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে ওয়ান ইউআই কাস্টম স্কিনে কাজ করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। নেপালে Samsung Galaxy M02s ফোনটি ব্লু, ব্ল‍্যাক ও রেড কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

ভারতের Samsung Galaxy M02s ভেরিয়েন্টেও এক‌ই স্পেসিফিকেশন দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। তবে কিছু পরিবর্তন‌ও দেখা যেতে পারে। 7 জানুয়ারি ভারতে লঞ্চের পর এই ফোনটি আমাজন ইন্ডিয়াতে সেল করা হবে।

দাম

নেপালে Samsung Galaxy M02s ফোনটি 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরিসহ একটি মাত্র ভেরিয়েন্টে পেশ করা হয়েছে এবং এর দাম রাখা হয়েছে NPR 15,999 (প্রায় 10,000 টাকা)। আশ্চর্যজনক ভাবে জানিয়ে দেওয়া হয়েছে ভারতে ফোনটি 10,000 টাকার‌ও কম দামে লঞ্চ করা হবে। আশা করা হচ্ছে ভারতে Samsung Galaxy M02s ফোনটি 9,999 টাকা দামে সেল করা হবে।

The post 5000mAh ব‍্যাটারী ও 4GB র‍্যামের সঙ্গে লঞ্চ হল Samsung এর সস্তা স্মার্টফোন Galaxy M02s, জেনে নিন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-m02s-launch-in-nepal-with-5000mah-battery-rs-10000/feed/ 0
5000mAh ব‍্যাটারীর সঙ্গে 7 জানুয়ারি লঞ্চ হবে স‍্যামসাঙের সস্তা স্মার্টফোন Samsung Galaxy M02s https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-m02s-india-launch-on-7-january-5000mah-battery-4gb-ram/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-m02s-india-launch-on-7-january-5000mah-battery-4gb-ram/#respond Mon, 04 Jan 2021 14:21:13 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=13781 7 জানুয়ারি লঞ্চ হবে Samsung Galaxy M02s 

The post 5000mAh ব‍্যাটারীর সঙ্গে 7 জানুয়ারি লঞ্চ হবে স‍্যামসাঙের সস্তা স্মার্টফোন Samsung Galaxy M02s first appeared on 91Mobiles Bengali.

]]>
Samsung গত বছর ভারতে 8,000 টাকার কাছাকাছি দামে লো বাজেট সেগমেন্টে Samsung Galaxy M01s লঞ্চ করেছিল। এই কোরিয়ান কোম্পানি এখন ফোনটির আপগ্ৰেডেড ভার্সন Samsung Galaxy M02s নামে লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কোম্পানি ঘোষণা করে জানিয়ে দিয়েছে Samsung Galaxy M02s ফোনটি আগামী 7 জানুয়ারি ভারতে লঞ্চ করা হবে এবং ফোনটির দাম 10,000 টাকার কম রাখা হবে।

আরও পড়ুন: বড় ব‍্যাটারীর সঙ্গে আগামী সপ্তাহে লঞ্চ হবে Samsung Galaxy M সিরিজের শক্তিশালী স্মার্টফোন, জেনে নিন বিশেষত্ব

কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি Samsung Galaxy M02s ফোনটি টীজ করা হয়েছে এবং স‍্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইটে ফোনটির প্রোডাক্ট পেজ লাইভ করে দেওয়া হয়েছে। এই প্রোডাক্ট পেজে ফোনটির ফোটোর সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন পর্যন্ত শেয়ার করা হয়েছে। কোম্পানি স্বয়ং প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়ে Samsung Galaxy M02s এর লুক, ডিজাইন ও ফিচার স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়েছে। এছাড়া শপিং সাইট আমাজন ইন্ডিয়াতে Samsung Galaxy M02s এর প্রোডাক্ট পেজ লাইভ করে দেওয়া হয়েছে।

Samsung Galaxy M02s

কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy M02s ফোনটি ওয়াটারড্রপ নচ ডিজাইনের সঙ্গে পেশ করা হবে এবং এতে বেজল লেস ডিসপ্লে দেওয়া হবে। ফোনের স্ক্রিনের তিন দিক সম্পূর্ণভাবে বেজল লেস হবে এবং নিচের দিকে চ‌ওড়া চিন পার্ট থাকবে। ফোটোয় ফোনটির ব‍্যাক প‍্যানেল দেখানো হয়নি তাই এখন ফোনটির রেয়ার ক‍্যামেরা সেট‌আপ সম্পর্কে কিছু বলা সম্ভব নয়। ফোনটির সাইড প‍্যানেলে ভলিউম রকার ও পাওয়ার বাটন দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে Samsung Galaxy M02s এর ব‍্যাক প‍্যানেলে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।

আরও পড়ুন: 7 জানুয়ারি লঞ্চ হবে 64MP ক‍্যামেরাওয়ালা শক্তিশালী স্মার্টফোন Realme V15

কোম্পানি জানিয়েছে এই ফোনে 6.5 ইঞ্চির এইচডি+ ইনফিনিটি ‘ভি’ ডিসপ্লে দেওয়া হবে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সঙ্গে এতে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন চিপসেট থাকবে। ভারতে Samsung Galaxy M02s 4 জিবি র‍্যামের সঙ্গে পেশ করা হবে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে। কোম্পানি নিজেই জানিয়ে দিয়েছে ফোনটির দাম 10,000 টাকার কম হবে।

ভারতে আগামী 7 জানুয়ারি দুপুর 1টার সময় অফিসিয়ালি Samsung Galaxy M02s ফোনটি পেশ করে দেওয়া হবে। ফোনটির দাম ও সেল সম্পর্কেও ওইদিন‌ই জানা যাবে। এত কম দামে ফোনটি লঞ্চ করে কোম্পানি শাওমি ও রিয়েলমিকে টেক্কা দেবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

The post 5000mAh ব‍্যাটারীর সঙ্গে 7 জানুয়ারি লঞ্চ হবে স‍্যামসাঙের সস্তা স্মার্টফোন Samsung Galaxy M02s first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-m02s-india-launch-on-7-january-5000mah-battery-4gb-ram/feed/ 0