Samsung Galaxy M07 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Fri, 29 Aug 2025 11:21:58 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 4GB RAM এবং 50MP সহ আসতে চলেছে Samsung Galaxy M07 স্মার্টফোন, লঞ্চের আগেই লিক হল স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-m07-specification-leaked-before-launch-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-m07-specification-leaked-before-launch-know-details-in-bengali/#respond Fri, 29 Aug 2025 11:21:58 +0000 https://www.91mobiles.com/bengali/?p=66986 শীঘ্রই পেশ হতে পারে Samsung Galaxy M07

The post 4GB RAM এবং 50MP সহ আসতে চলেছে Samsung Galaxy M07 স্মার্টফোন, লঞ্চের আগেই লিক হল স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
সম্প্রতি স্যামসাঙ গ্লোবাল বাজারে তাদের Samsung Galaxy A07 ফোনটি লঞ্চ করেছে। এবার কোম্পানি ‘এম’ সিরিজের অধীনে নতুন ফোন পেশ করবে বলে জানা গেছে। আপকামিং ফোনটি Samsung Galaxy M07 নামে লঞ্চ করা হতে পারে। কোম্পানির অফিসিয়াল ঘোষণার আগেই টেক ওয়েবসাইট স্মার্টপিক্স আসন্ন ফোনের স্পেসিফিকেশন ডিটেইলস শেয়ার করেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Samsung Galaxy M07 ফোনের ডিটেইলস সম্পর্কে।

Samsung Galaxy M07 ফোনটি বাজেট রেঞ্জে লঞ্চ করা হবে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী এটি একটি 4G ফোন হতে চলেছে, এই ফোনটিতে প্রসেসিঙের জন্য 2.2GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Helio G99 প্রসেসর থাকবে। প্রসেসর দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে আপকামিং স্যামসাঙ ফোনটি 10 হাজার টাকা বাজেট রেঞ্জে লঞ্চ করা হতে পারে।

লিক অনুযায়ী স্যামসাঙ তাদের ফোনটি 4GB RAM ও 64GB ইন্টারনাল স্টোরেজ সহ লঞ্চ করতে পারে। Samsung Galaxy M07 ফোনটি অ্যান্ড্রয়েড 15 সহ পেশ করা হবে। রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে 6 জেনারেশন OS আপগ্রেড দেওয়া হবে। এটি এই প্পহনের বিশেষত্ব, কারণ স্যামসাঙ ছাড়া অন্য কোনো ব্র্যান্ড 10 হাজার টাকা রেঞ্জে এইরকম ওএস আপডেট দেয় না।

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy M07 ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটির ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর থাকবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে। প্রাইস রেঞ্জের দিক দিয়ে ক্যামেরা সেটআপ যথেষ্ট।

একইসঙ্গে ফোনটিতে 720 x 1600 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির এইচডি+ এলসিডি ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিনে 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য Galaxy M07 ফোনটিতে 25 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার সহ 5,000এমএএইচ ব্যাটারি থাকবে বলে জানা গেছে।

ব্যাটারির ক্ষেত্রে ফোনটি কিছুটা পিছিয়ে রয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে লো-বাজেট রেঞ্জের ফোনেও 7,000mAh ব্যাটারি দেওয়া হয়ে থাকে। তাই আপকামিং Samsung Galaxy M07 ফোনের ব্যাটারি ক্যাপাসিটি কম বলে মনে করা হচ্ছে। এছাড়াও ফোনটিতে IP54 রেটিং থাকবে। এই ফোনের আইপি রেটিংও কম। কমপক্ষে ফোনটিতে IP65 রেটিং দেওয়া উচিৎ।

স্যামসাঙের পক্ষ থেকে এখনও পর্যন্ত Samsung Galaxy M07 ফোনর ভারতীয় লঞ্চ সম্পর্কে জানানো হয়নি। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী এটি একটি 4G মডেল হতে চলেছে। অন্যদিকে আমাদের ধারনা অনুযায়ী এটি ভারতে লঞ্চ করা হবে না। স্যামসাঙ তাদের দেশে ফোনটি 5G কানেক্টিভিটি সহ পেশ করবে। Samsung Galaxy M07 ফোনটি 12 হাজার টাকার রেঞ্জে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।

লিক স্পেসিফিকেশন দেখে Samsung Galaxy M07 ফোনটি একটি সাধারণ ফোন বলে মনে করা হচ্ছে। এই প্রাইস রেঞ্জে ভারতের বাজারে 6,000mAh ব্যাটারি সহ Tecno Spark Go, iQOO Z10 Lite এবং OPPO K13x ফোনগুলি রয়েছে। এই ফোনগুলিতে বড় ব্যাটারি এবং ডিসপ্লে দেওয়া হয়েছে। Tecno Spark Go ফোনটিতে 120 হার্টস রিফ্রেশ রেট এবং iQOO ফোনটিতে 1000 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। ের ফলে অসাধারণ কন্টেন্ট উপভোগ করা যায়।

The post 4GB RAM এবং 50MP সহ আসতে চলেছে Samsung Galaxy M07 স্মার্টফোন, লঞ্চের আগেই লিক হল স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-m07-specification-leaked-before-launch-know-details-in-bengali/feed/ 0
কম দামে লঞ্চ হতে চলেছে Samsung Galaxy M07 স্মার্টফোন, দাম হবে 10 হাজার টাকা রেঞ্জে https://www.91mobiles.com/bengali/low-budget-smartphone-samsung-galaxy-m07-launch-in-india-soon-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/low-budget-smartphone-samsung-galaxy-m07-launch-in-india-soon-know-details-in-bengali/#respond Sat, 16 Aug 2025 05:41:12 +0000 https://www.91mobiles.com/bengali/?p=66663 লাইভ হল Samsung Galaxy M07 ফোনের সাপোর্ট পেজ

The post কম দামে লঞ্চ হতে চলেছে Samsung Galaxy M07 স্মার্টফোন, দাম হবে 10 হাজার টাকা রেঞ্জে first appeared on 91Mobiles Bengali.

]]>
কোরিয়ান কোম্পানি স্যামসাঙ ভারতে তাদের কম দামে নতুন ফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। শীঘ্রই ভারতের বাজারে নতুন Samsung Galaxy M07 ফোনটি পেশ করা হবে। এই কম দামের ফোনটি 5G কানেক্টিভিটি সহ লঞ্চ করা হতে পারে। কোম্পানির অফিসিয়াল ইন্ডিয়া ওয়েবসাইটে স্যামসাঙের নতুন ফোনটি সাপোর্ট পেজ লাইভ হয়ে গেছে। কয়েক দিনের মধ্যে ফোনটির অফিসিয়াল টিজার জারি করা হবে বলে আশা করা হচ্ছে। আগস্ট মাসের শেষের দিকে বা সেপ্টেম্বরের শুরুতে Galaxy M07 ফোনটি লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে।

কোম্পানির ইন্ডিয়া ওয়েবসাইটে Samsung Galaxy M07 ফোনটি লিস্টেড হয়েছে। এই সাপোর্ট পেজে ফোনটি SM-M075F/DS মডেল নাম্বার সহ দেখা গেছে। এই সাপোর্ট পেজের মাধ্যমে ফোনটির অন্যান্য ফিচার এবং স্পেসিফিকেশন ডিটেইলস জানা যায়নি, তবে ভারতে Galaxy M07 ফোনটি কম দামে লঞ্চ করা হবে বলে স্পষ্ট বোঝা যাচ্ছে। আগামী কিছু দিনের মধ্যেই কোম্পানির পক্ষ থেকে ফোনটির লঞ্চ ডেট সম্পর্কে জানানো হবে বলে আশা করা হচ্ছে।

আমরা আগেই জানিয়েছি Samsung Galaxy M07 ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে এখনও পর্যন্ত জানা যায়নি। তবে কোম্পানির পক্ষ থেকে ফোনটি 10 থেকে 12 হাজার টাকা রেঞ্জে লঞ্চ করা হতে পারে। আপকামিং ফোনটি 10 হাজার টাকার চেয়ে কম দামের এবং এর পাশাপাশি লো বাজেট LAVA Blaze Dragon এবং iQOO Z10 Lite ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হিসাবে বাজারে পেশ করা হতে পারে। নিচে Samsung Galaxy M07 ফোনটির লিক এবং সম্ভাব্য দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

Samsung Galaxy M07 ফোনটি 6.7 ইঞ্চির এইচডি + স্ক্রিন সহ লঞ্চ করা হতে পারে। এলসিডি প্যানেল দিয়ে তৈরি স্ক্রিনে 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। অন্যদিকে প্রসেসিঙের জন্য ফোনটিতে মিডিয়াটেক চিপসেট দেওয়া হতে পারে। জানিয়ে রাখি কোম্পানির Galaxy M06 5G ফোনটি Dimensity 6300 প্রসেসর সহ লঞ্চ করা হয়েছিল।

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy M07 ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। লিক অনুযায়ী ফোনের ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর থাকতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে। তবে 10-12 টাকার রেঞ্জে এর চেয়ে বেশি ক্যামেরা পাওয়ার আশা করা হচ্ছে। এই রেঞ্জের বেশিরভাগ ফোনে এইরকমই ক্যামেরা সেটআপ থাকে।

Samsung Galaxy M07 ফোনটিতে ব্যাটারির ক্ষেত্রে আপস করতে হতে পারে। প্রকাশ্যে আসা লিক অনুযায়ী ফোনটিতে 5,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। আজকের দিনে দাঁড়িয়ে প্রায় সমস্ত ফোনেই বড় ব্যাটারি ব্যাবহার করা হয়। তাই আপকামিং ফোনটিতে কমপক্ষে 6,000এমএএইচ ব্যাটারি দেওয়া উচিৎ। অন্যদিকে লিক অনুযায়ী ফোনটি 6 OS আপগ্রেড সহ পেশ করা হবে। জানিয়ে রাখি স্যামসাঙ ছাড়া অন্যান্য কোম্পানি 2 বা 3 জেনারেশন ওএস আপডেট সহ ফোন লঞ্চ করে। Samsung Galaxy M07 ফোনটির কনফার্ম স্পেসিফিকেশন জানার জন্য অপেক্ষা করতে হবে।

The post কম দামে লঞ্চ হতে চলেছে Samsung Galaxy M07 স্মার্টফোন, দাম হবে 10 হাজার টাকা রেঞ্জে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/low-budget-smartphone-samsung-galaxy-m07-launch-in-india-soon-know-details-in-bengali/feed/ 0
ব্লুটুথ এসআইজি সার্টিফিকেশন সাইটে দেখা গেল Galaxy A07, F07 এবং M07 স্মার্টফোন, লাইভ হল Galaxy A17 5G স্মার্টফোনের সাপোর্ট পেজ https://www.91mobiles.com/bengali/galaxy-f07-galaxy-m07-galaxy-a07-bluetooth-sig-galaxy-a17-support-page-live-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/galaxy-f07-galaxy-m07-galaxy-a07-bluetooth-sig-galaxy-a17-support-page-live-know-details-in-bengali/#respond Wed, 16 Jul 2025 14:50:14 +0000 https://www.91mobiles.com/bengali/?p=66032 সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল Galaxy A07, F07 এবং M07

The post ব্লুটুথ এসআইজি সার্টিফিকেশন সাইটে দেখা গেল Galaxy A07, F07 এবং M07 স্মার্টফোন, লাইভ হল Galaxy A17 5G স্মার্টফোনের সাপোর্ট পেজ first appeared on 91Mobiles Bengali.

]]>
গত মাসের ভারতের BIS সার্টিফিকেশন সাইটে Samsung এর তিনটি আপকামিং এন্ট্রি লেভল ফোন লিস্টেড হয়েছিল। তখন মডেল নাম্বার অনুযায়ী এইফোনগুলি Galaxy A07, Galaxy F07, এবং Galaxy M07 নামে লঞ্চ করা হতে পারে বলে মনে করা হচ্ছিল। এবার একটি নতুন তথ্য অনুযায়ী, এই তিনটি স্মার্টফোনই Bluetooth SIG রেগুলেটরি বডির থেকে অনুমোদন পেয়ে গেছে। অন্যদিকে ইউরোপে Galaxy A17 5G ফোনের সাপোর্ট পেজ লাইভ হয়ে গেছে। তাই শীঘ্রই ফোনটি বাজারে লঞ্চ করা হতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে।

Samsung Galaxy A07, Galaxy F07, Galaxy M07 এর Bluetooth SIG লিস্টিং

Bluetooth SIG ডেটাবেস সাইটে Galaxy A07 ফোনটি SM-A075F/DS, SM-A075M, এবং SM-A075M/DS তিনটি মডেল নাম্বার ভার্সনে দেখা গেছে। একই সার্টিফিকেশন সাইটে Galaxy F07 এবং Galaxy M07 ফোনদুটি SM-E075F/DS এবং SM-M075F/DS মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। তবে লিস্টিঙের মাধ্যমে ফোনগুলির ডিটেইলস প্রকাশ্যে আসেনি। জানিয়ে রাখি ফোনটিতে 5G কানেক্টিভিটি সাপোর্ট করে। আগামী কয়েক মাসের মধ্যে স্যামসাঙ তাদের A07, F07 এবং M07 ফোনের 5G ভার্সন লঞ্চ করতে পারে বলে আশা করা হচ্ছে।

Samsung Galaxy A17 5G এর অফিসিয়াল সাপোর্ট পেজ লাইভ

Samsung এর UK এবং সুইজারল্যান্ড স্থানীয় ওয়েবসাইটে Galaxy A17 5G ফোনের অফিসিয়াল সাপোর্ট পেজ লাইভ হয়ে গেছে। লিস্টিঙের মাধ্যমে শীঘ্রই ফোনটি লঞ্চ করা হবে বলে আভাস পাওয়া যাচ্ছে, তবে এই লিস্টিঙের মাধ্যমে ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি।

রিপোর্ট অনুযায়ী Samsung Galaxy A17 ফোনটি 4G এবং 5G দুটি ভার্সনে পেশ করা হতে পারে। সম্প্রতি গীকবেঞ্চ সাইটে 4G মডেলটি SM-A175F মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছিল। এই সাইটে ফোনটি MediaTek Helio G99 চিপসেট সহ দেখা গেছে। অন্যদিকে 5G ভার্সনের SM-A176B মডেল নাম্বার হবে বলে জানা গেছে, এটি FCC এবং SGS Fimko সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছিল।

FCC সার্টিফিকেশন লিস্টিঙের মাধ্যমে প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী Galaxy A17 5G ফোনটিতে 25W চার্জিং দেওয়া হতে পারে। অন্যদিকে SGS Fimko লিস্টিঙের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটিতে 5,000mAh ব্যাটারি সাপোর্ট করতে পারে। তবে এখনও পর্যন্ত আপকামিং ফোনের অন্যান্য তথ্য প্রকাশ্যে আসেনি।

The post ব্লুটুথ এসআইজি সার্টিফিকেশন সাইটে দেখা গেল Galaxy A07, F07 এবং M07 স্মার্টফোন, লাইভ হল Galaxy A17 5G স্মার্টফোনের সাপোর্ট পেজ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/galaxy-f07-galaxy-m07-galaxy-a07-bluetooth-sig-galaxy-a17-support-page-live-know-details-in-bengali/feed/ 0
ভারতের বিআইএস সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল Samsung Galaxy A07, Galaxy F07, Galaxy M07, শীঘ্রই হতে পারে লঞ্চ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a07-galaxy-m07-galaxy-f07-bis-listing-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a07-galaxy-m07-galaxy-f07-bis-listing-details-in-bengali/#respond Mon, 23 Jun 2025 07:01:04 +0000 https://www.91mobiles.com/bengali/?p=65150 সার্টিফিকেশন সাইটে দেখা গেল Samsung Galaxy A07, Galaxy F07, Galaxy M07

The post ভারতের বিআইএস সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল Samsung Galaxy A07, Galaxy F07, Galaxy M07, শীঘ্রই হতে পারে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতের বাজারে Samsung তাদের এন্ট্রি লেবল স্মার্টফোন লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে। BIS সার্টিফিকেশন সাইটে Samsung Galaxy A07, Samsung Galaxy F07,এবং Samsung Galaxy M07 মডেল লিস্টেড হওয়ার ফলে এই সম্ভাবনা আরও জোরালো হয়ে উঠেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক BIS লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

Samsung Galaxy A07, Galaxy M07 ও Galaxy F07 এর BIS লিস্টিং

  • Xpertpick এর তথ্য অনুযায়ী ভারতের BIS সার্টিফিকেশন সাইটে Samsung এর আপকামিং স্মার্টফোনগুলি SM-A075F/DS, SM-E075F/DS এবং SM-M075F/DS মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে।
  • এখনও পর্যন্ত আপকামিং স্মার্টফোনের নাম সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি, তবে আগের মডেল নাম্বার অনুযায়ী এই স্মার্টফোনগুলি Galaxy A07, Galaxy F07, ও Galaxy M07নামে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।
  • মডেল নাম্বারে “5” সংখ্যাটি থাকার ফলে বোঝা যাচ্ছে স্মার্টফোনগুলি 4G ভেরিয়েন্টে পেশ করা হবে।
  • আপকামিং Galaxy A07 (SM-A075F) স্মার্টফোনটি গত বছর লঞ্চ হওয়া Galaxy A06 4G (SM-A065F) স্মার্টফোনের আপগ্রেড ভার্সন হবে বলে মনে করা হচ্ছে।
  • গতবছর Galaxy F06 4G বা Galaxy M06 4G ডিভাইসগুলি লঞ্চ করা হয়নি, BIS সার্টিফিকেশন থেকে আভাস পাওয়া যাচ্ছে এই বছর দক্ষিণ কোরিয়া কোম্পানি Samsung Galaxy F07 4G ও Galaxy M07 4G স্মার্টফোনদুটি পেশ করতে পারে।

Samsung Galaxy A06 4G এর স্পেসিফিকেশন

  • Samsung Galaxy A06 স্মার্টফোনটিতে 6.7 ইঞ্চির PLS LCD HD+ রেজোলিউশন ডিসপ্লে দেওয়া হয়েছে।
  • এই স্মার্টফোনটিতে MediaTek Helio G85 চিপসেট এবং 25W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
  • স্মার্টফোনটিতে 6GB পর্যন্ত LPDDR4x RAM ও 128GB eMMC 5.1 স্টোরেজ দেওয়া হয়েছে।
  • এই স্মার্টফোনটিতে Android 14 অপারেটিং সিস্টেম সহ কাজ করে এবং সিকিউরিটির জন্য স্মার্টফোনটিতে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

জানিয়ে রাখি এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে Galaxy A07, F07, এবং M07 স্মার্টফোনের স্পেসিফিকেশন ডিটেইলস জানানো হয়নি, তবে পরবর্তী সময়ে এই বিষয়ে তথ্যও জানানো হবে বলে আশা করা হচ্ছে। এই বছর তৃতীয় কোয়ার্টারে অফিসিয়ালি স্মার্টফোনগুলি লঞ্চ করা হতে পারে।

The post ভারতের বিআইএস সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল Samsung Galaxy A07, Galaxy F07, Galaxy M07, শীঘ্রই হতে পারে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a07-galaxy-m07-galaxy-f07-bis-listing-details-in-bengali/feed/ 0
শীঘ্রই লঞ্চ হতে চলেছে Samsung Galaxy A07, M07 এবং F07, লিস্টেড হল এইসব সাইটে https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a07-m07-f07-certification-listings-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a07-m07-f07-certification-listings-know-details-in-bengali/#respond Sat, 21 Jun 2025 04:40:29 +0000 https://www.91mobiles.com/bengali/?p=65111 সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল Samsung Galaxy A07, M07 এবং F07

The post শীঘ্রই লঞ্চ হতে চলেছে Samsung Galaxy A07, M07 এবং F07, লিস্টেড হল এইসব সাইটে first appeared on 91Mobiles Bengali.

]]>
Samsung তাদের বাজেট রেঞ্জে স্মার্টফোনের সংখ্যা বাড়িয়ে Galaxy A07, M07 এবং F07 ফোনগুলি লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। আগের Galaxy A06, Galaxy F06 এবং Galaxy M06 ফোনের মতো আপকামিং ফোনগুলিও 12,000 টাকা বাজেটে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। আমরা Nemko সার্টিফিকেশন ওয়েবসাইটে তিনটি ফোন স্পট করেছি। অন্যদিকে NBD Trade Import Export প্ল্যাটফর্মে Galaxy A07 ফোনটি লিস্টেড হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Samsung Galaxy A07, M07 এবং F07 ফোনগুলির লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

Samsung Galaxy A07, M07 এবং F07 এর সার্টিফিকেশন ডিটেইলস

Nemko

  • আমরা Nemko প্ল্যাটফর্মে Galaxy A07 ফোনটি SM-A075F/DS মডেল নাম্বার, SM-A075M/DS এবং SM-A075M মডেল নাম্বার সহ দেখেছি। এই মডেল নাম্বার আলাদা আলাদা ফোনের জন্য হতে পারে।
  • Nemko একটি নরওয়ে-বেসড প্রাইভেট অর্গানাইজেশন, যারা ইলেকট্রনিক্স প্রোডাক্টের সেফটি টেস্টিঙের ওপর নজর রাখে।

  • একইসঙ্গে গ্যালাক্সি M07 ফোনটি SM-M075F/DS মডেল নাম্বার এবং গ্যালাক্সি F07 ফোনটি SM-E075F/DS মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে।
  • উল্লিখিত প্রোডাক্টগুলির ম্যানুফ্যাকচারার স্যামসাঙ ইলেকট্রনিক্স কোম্পানি লিমিটেড।

NBD Trade Import Export

  • NBD ট্রেড ইম্পোর্ট এক্সপোর্ট প্ল্যাটফর্মে স্যামসাঙ গ্যালাক্সি এ07 ফোনটি SM-A075F/DS মডেল নাম্বার সহ দেখা গেছে।

  • NBD Trade এর নাম দেখেই বোঝা যাচ্ছে, এটি একটি এমন প্ল্যাটফর্ম যা প্রোডাক্টের ইমপোর্ট এবং এক্সপোর্ট ম্যানেজ করে থাকে।
  • এখানে উল্লিখিত ট্রেড এরিয়া হল ভিয়েতনাম।

Nemko এবং NBD Trade প্ল্যাটফর্মের লিস্টিঙের মাধ্যমে ফনেরমদেল নাম্বার ছাড়া অন্যান্য হার্ডওয়্যার ডিটেইলস সম্পর্কে জানা যায়নি। আগেই জানিয়েছি Samsung Galaxy A07, M07 এবং F07 ফোনগুলি Galaxy A06, F06 এবং M06 ফোনের সাক্সেসার হতে চলেছে। তাই আপকামিং ফোনগুলি একই বাজেটে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। মনে করিয়েদিই Galaxy A06 (4G) ফোনটির দাম 9,999 টাকা, A06 (5G) ফোনটির দাম 10,499 টাকা এবং Galaxy M06 ও F06 ফোনদুটির দাম 9,499 টাকা রাখা হয়েছিল।

যারা বাজেট সেগমেন্টে ক্লিন সফটওয়্যার এক্সপিরিয়েন্সের কথা মাথায় রেখে স্মার্টফোন খুঁজছেন, তাঁরা চোখ বন্ধ করে Samsung এর আপকামিং ফোনগুলির জন্য অপেক্ষা করতে পারেন।

The post শীঘ্রই লঞ্চ হতে চলেছে Samsung Galaxy A07, M07 এবং F07, লিস্টেড হল এইসব সাইটে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-a07-m07-f07-certification-listings-know-details-in-bengali/feed/ 0