Samsung Galaxy M12s - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Wed, 30 Dec 2020 08:16:00 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Exclusive: ভারতে নতুন বছরে আসছে Samsung Galaxy M12, শুরু হল মাস প্রোডাকশন https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-m12-goes-into-mass-production-in-india-exclusive-live-image/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-m12-goes-into-mass-production-in-india-exclusive-live-image/#respond Tue, 29 Dec 2020 14:55:54 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=13692 লিক হল Samsung Galaxy M12 

The post Exclusive: ভারতে নতুন বছরে আসছে Samsung Galaxy M12, শুরু হল মাস প্রোডাকশন first appeared on 91Mobiles Bengali.

]]>
সাউথ কোরিয়ার ইলেকট্রনিক কোম্পানি স‍্যামসাঙের আগামী স্মার্টফোন Galaxy M12 সম্পর্কে দীর্ঘদিন ধরে বিভিন্ন তথ্য শোনা যাচ্ছে। কয়েক দিন আগে আমরা এই ফোনের কিছু লাইভ ফোটো শেয়ার করেছিলাম যেখান থেকে ফোনের ডিজাইন সম্পর্কে জানা যায়। আরও একবার আমরা এক্সক্লুসিভ ফোনটির লাইভ ইমেজের সঙ্গে নতুন তথ্য জানতে পেরেছি যে কোম্পানির নয়ডার ফ‍্যাক্টরীতে ফোনটির মাস প্রোডাকশন শুরু হয়ে গেছে।

আরও পড়ুন: শুরু হচ্ছে ভারতের সবচেয়ে বড় টেক অ্যাওয়ার্ড শো The Indian Gadget Awards 2020

আমাদের পাওয়া Samsung Galaxy M12 এর লাইভ ইমেজ দেখে আবারও বলা যায় এই ফোনটি ইনফিনিটি ভি ডিসপ্লের সঙ্গে পেশ করা হবে। এর আগে ফোনটি ভারতের বিআইএস ও ইউএসের FCC ওয়েবসাইটে স্পট করা গেছে।

FCC লিস্টিঙে Samsung Galaxy M12 ফোনটি SM-M127F মডেল নাম্বারসহ স্পট করা গিয়েছিল। ওয়েবসাইটে বলা হয় এই ফোনটি “phablet” হবে। অন‍্য একটি রিপোর্ট অনুযায়ী এই ফোনের সাইজ একটি স্মার্টফোনের মতোই হবে। এফসিসিতে বলা হয় এই এন্ট্রি লেভেল ফোনে শুধুমাত্র 2.4 গিগাহার্টস ওয়াইফাই সাপোর্ট দেওয়া হবে।

আরও পড়ুন: লঞ্চের আগেই দেখে নিন Oppo Reno 5 Lite 5G এর ঝলক, এতে থাকবে দুর্দান্ত ফিচার

কয়েক দিন আগে গীকবেঞ্চেও এই ফোনটি দেখা গেছে। গীকবেঞ্চে বলা হয় Samsung Galaxy M12 ফোনটি 3 জিবি র‍্যামের সঙ্গে পেশ করা হবে। তবে আশা করা হচ্ছে মার্কেটে ফোনটি একাধিক ভেরিয়েন্টে সেল করা হবে। গীকবেঞ্চে ফোনটি সিঙ্গেল কোরে 178 এবং মাল্টি কোরে 1025 পয়েন্ট পেয়েছে। গীকবেঞ্চ থেকে ফোনটির ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে বেশি কিছু জানা যায়নি, তবে এই লিস্টিং সামনে আসায় মনে করা হচ্ছে এবার শীঘ্রই কোম্পানি Samsung Galaxy M12 এর কথা ঘোষণা করে দেবে।

Samsung Galaxy M12

এখনও পর্যন্ত আমাদের পাওয়া লিক রিপোর্ট অনুযায়ী Samsung Galaxy M12 এ পাঞ্চ হোল কাট‌আউটসহ 6.7 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 7,000 এম‌এএ‌ইচের বড় ব‍্যাটারী দেওয়া হবে বলে জানা গেছে। আশা করা হচ্ছে এই ফোনে ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হবে।

আরও পড়ুন: Jio কে টেক্কা দিতে Vi নিয়ে এল স্পেশাল অফার, প্ল‍্যানে ফ্রিতে পাওয়া যাচ্ছে 50GB ডেটা

লিক অনুযায়ী ফোটোগ্রাফির জন্য Samsung Galaxy M12 এ কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। ফোনের ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হতে পারে এবং এর সঙ্গে এই ফোনে 5 মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স ও দুটি 2 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর দেওয়া হবে বলে জানা গেছে। সেলফির জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হতে পারে। তবে ফোনের সঠিক স্পেসিফিকেশন জানায় জন্য ফোনটি লঞ্চের অপেক্ষা করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

The post Exclusive: ভারতে নতুন বছরে আসছে Samsung Galaxy M12, শুরু হল মাস প্রোডাকশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-m12-goes-into-mass-production-in-india-exclusive-live-image/feed/ 0
শীঘ্রই আসছে Samsung Galaxy M42 ও M12s, প্রস্তুত কোম্পানি https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-m42-and-galaxy-m12s-in-works-launch-soon/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-m42-and-galaxy-m12s-in-works-launch-soon/#respond Tue, 29 Sep 2020 14:34:04 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=12644 আসতে চলেছে Samsung Galaxy M42 ও M12s 

The post শীঘ্রই আসছে Samsung Galaxy M42 ও M12s, প্রস্তুত কোম্পানি first appeared on 91Mobiles Bengali.

]]>
স‍্যামসাং কিছু দিন আগে তাদের ‘গ‍্যালাক্সি এম’ সিরিজের ফোনের সংখ্যা বাড়িয়ে Samsung Galaxy M51 পেশ করেছিল। এবার লিক ও রিপোর্টে বলা হচ্ছে সাউথ কোরিয়ার এই ইলেকট্রনিক কোম্পানি স‍্যামসাং শীঘ্রই ‘এম’ সিরিজে আরও নতুন ফোন লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে। SamMobile এর ওয়েবসাইটের রিপোর্টে এই কথা জানা গেছে। রিপোর্ট অনুযায়ী কোম্পানি খুব তাড়াতাড়ি মার্কেটে Samsung Galaxy M42 ও M12s নামের ফোন পেশ করার পরিকল্পনা করছে।

আরও পড়ুন: 10 inch ডিসপ্লে ও 7040mAh ব‍্যাটারীর সঙ্গে ভারতে লঞ্চ হল Samsung Galaxy Tab A7

রিপোর্ট অনুযায়ী কোম্পানি আগামী মাসগুলোর মধ‍্যে তাদের এম সিরিজে SM-M425F ও SM-M127F মডেল নাম্বারযুক্ত ফোন যোগ করতে চলেছে। রিপোর্ট অনুযায়ী ইন্ডাস্ট্রি সোর্স থেকে জানা গেছে SM-M425F (Samsung Galaxy M42) তে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে।

তবে রিপোর্টে SM-M127F মডেল নাম্বারের ফোনটি অর্থাৎ Samsung Galaxy M12s ফোনটি সম্পর্কে কিছু বলা হয়নি। এটি একটি এন্ট্রি লেভেল স্মার্টফোন হবে বলে মনে করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত Samsung Galaxy M42 ও M12s ফোনদুটি কবে লঞ্চ হবে সেবিষয়ে কিছু জানা যায়নি। আশা করা হচ্ছে আগামী দিনে এই ফোনদুটি সম্পর্কে আরও কিছু লিক পাওয়া যাবে, যা থেকে গ‍্যালাক্সি এম সিরিজের এই ফোনগুলি সম্পর্কে জানা যাবে।

আরও পড়ুন: মাত্র 777 টাকার বিনিময়ে কিনুন Oppo স্মার্টফোন, জেনে নিন কিভাবে

Samsung Galaxy M51

কোম্পানি তাদের Samsung Galaxy M51 ফোনটিতে 6.7 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ইনফিনিটি ও ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 730 চিপসেটে রান করে। এছাড়া এই ফোনে 6 জিবি ও 8 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ও 128 জিবি স্টোরেজ আছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে ওয়ান‌ ইউআইতে কাজ করে।

ফোটোগ্রাফির জন্য এই ফোনে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এতে 12 মেগাপিক্সেলের সেকেন্ডারি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, একটি 5 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ও একটি 5 মেগাপিক্সেলের‌ই ম‍্যাক্রো লেন্স আছে। ভিডিও কল ও সেলফির জন্য এই ফোনে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Samsung Galaxy M51 এ 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 7,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে।

SOURCE

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

The post শীঘ্রই আসছে Samsung Galaxy M42 ও M12s, প্রস্তুত কোম্পানি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-m42-and-galaxy-m12s-in-works-launch-soon/feed/ 0